#কাব্যের_নীলাম্বরী [৩১]
📍[পাঠক RAB সম্পর্কে আমার ধারণা কম।না জেনে না বুঝে দিয়েছিলাম এখন কিছুই মেলাতে পারছিনা আর তাই সুনেহরার পেশা চেঞ্জ করে দিলাম।পরের পর্বগুলোতে এডিট করব।আর থেকে গেলে ক্ষমা করবেন বুঝে নিবেন আমার ভুলেই রয়ে গেছে।]
_______________________
'তাহিয়া যেতে চাইলে ধ্রুব ওর হাত টেনে নিজের কোলে বসালো। অবলোকন করল মেয়েটার সৌন্দর্য। ওর কাঁপা কাঁপা ঠোঁটগুলো স্পর্শ করে বলল,
"তোকে অনেক মিষ্টি লাগছে তানু।খেয়ে ফেলতে ইচ্ছে করছে!"
'লজ্জায় লাল হলো তাহিয়ার গাল দুটো।এ ধ্রুব এত নির্লজ্জ হলো কবে?কেমন লাগামছাড়া কথা বলছে সে!ধ্রুবের বুক ঠেলে বলল তাহিয়া,
"ছিহ!এ কেমন কথা?"
'ধ্রুব ঠোঁট কামড়ে হাসল;তাহিয়ার লালচে গালে পরপর কয়েকটা চুমু দিল সে। দুহাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল মেয়েটার কোমর। ধ্রুবের হঠাৎ স্পর্শে কেঁপে উঠলো তাহিয়ার সর্বাঙ্গ। সে খামচে ধরল ধ্রুবের কাঁধ। ধ্রুব তখন তাহিয়ার ঠোঁটে স্লাইড করে বলল,
"ইশশ!এখন আরো বেশি মিষ্টি লাগছে।তোকে একটু টেস্ট করি,তানুউ। প্লিজ!"
'তাহিয়া কি বলবে বুঝতে পারছে না। ধ্রুবের হাতের ছোঁয়ায় পাগল হওয়ার অবস্থা তার। ধ্রুব কাছে আসতেই ওর মুখ চেপে ধরল তাহিয়া;কাঁপা কণ্ঠে বলল,
"কি বকছিস পাগলের মতো! তুই ভিজে আছিস পুরো,ফ্রেশ হয়ে নে।"
'কথাটা বলেই উঠে দাঁড়ালো তাহিয়া, ধ্রুব আগের মতোই তাহিয়ার হাত টেনে ওকে নিজের কোলে বসালো। কিছুক্ষণ ওর লাজে রাঙা মুখটির দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠলো,
"নেশা ধরেছে, তানুউ! তুই নামক ভয়ংকর নেশা! তোকে কাছে না পেলে আমার নেশা কাটবে না। আমার তোকে চাই তানুউ।আজ পুরোপুরি আমার হবি তুই!"
'তানিয়ার চোখ দুটো বড় বড় হয়ে এসেছে, সে পালাতে চাইল ধ্রুবের থেকে কিন্তু শক্তপোক্ত শরীরের ধ্রুবের শক্তির সাথে পেরে উঠলো না মেয়েটা। ধ্রব আচমকাই কোলে তুলল তাহিয়াকে। এক পা দু পা করে করে এগিয়ে গেলো বেডরুমের দিকে। ধ্রুব এক ধ্যানে তাকিয়ে আছে তাহিয়ার মুখপানে।তাহিয়া এদিকে লজ্জায় লাল হয়ে আছে। কথা বের হচ্ছে না ওর মুখ দিয়ে। তাহিয়াকে বিছানায় শোয়াল ধ্রব ওর দিকে খানিকটা ঝুকে ঠোঁট দুটোতে হাত বুলিয়ে বলল,
"তানুউউ।"
'আস্তে করে উত্তর দিল তাহিয়া,
"হু।"
"তোর এই ঠোঁটজোড়ার দখল নিতে দিবি আমাকে? অধিকার দিবি তোকে স্পর্শ করার?"
'ধ্রুবের এতো সুন্দর আবদারে তাহিয়া না করতে পারল না। কিন্তু মুখ ফুটে হ্যাঁ বলবে এতোটাও যে সাহসী নয় সে। তাহিয়া দৃষ্টি সরালো অন্যদিকে৷ ধ্রুবের মনে হলো ওর ছোঁয়া ভালো লাগছে না তাহিয়ার। মুহূর্তেই ধ্রুবের মুখটা ঢেকে গেলো ঘোর অন্ধকারে। ভাবল মনে মনে—'তাহিয়া কি ওর থেকে আরও সময় চাইছে?' ধ্রুব দেবে ওকে সময়! নিজে থেকে কাছে না আসা অব্দি তাহিয়াকে স্পর্শ করবে না ধ্রুব! এই ভেবেই ধ্রুব উঠে চলে গেলো ওয়াশরুমের দিকে। গায়ের ভিজে জামা কাপড় এক্ষুণি চেঞ্জ করতে হবে ওকে। ধ্রুব উঠে যেতেই হুশ ফিরল তাহিয়ার। সে ভাবল ধ্রব উত্তর না পেয়ে রাগ করেছে হয়তো! ওয়াশরুমের দরজাটা খোলা থাকায় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা ধ্রুবের পৃষ্টদেশ দেখা যাচ্ছে স্পষ্ট। তাহিয়া কি যেন ভেবে উঠে গেলো দরজার সামনে লজ্জার মাথা খেয়ে এক ধ্যানে তাকিয়ে রইলো ধ্রবের দিকে। ধ্রুব গুনগুন করে গান গাইছে আর তাহিয়া মন দিয়ে শুনছে তা,
'ওওও....
আর কি বোঝাব বল
বলছে ফুলের দল
তুই আমারই
'আর কি কারণ চাস?
বলছে বন্ধু বাতাস
তুই আমারই,
'তোর এক-কথায়
আমি রাখবো হাজার বাজি....
তোর ইশারায়
আমি মরে যেতেও রাজি...
'ধ্রবের চোখ পড়ল তাহিয়ার দিকে। গান থামিয়ে বলল ওকে,
"কি চাই? কেন এসেছিস?"
'তাহিয়া ডানে বামে মাথা নেড়ে উত্তর দিল,
"কিছুই চাই না।"
'ভ্রু কুঁচকে তাহিয়ার দিকে তাকাল ধ্রুব। ভালো ভাবে পর্যবেক্ষণ করল মেয়েটাকে। তাহিয়ার পরনে থাকা শাড়িটা কেমন এলো মেলো হয়ে আছে। পাতলা জর্জেট শাড়ি হওয়ায় পেটের দিকটা দেখা যাচ্ছে স্পষ্ট। বেসামাল হলো ধ্রুব। খানিকটা এগিয়ে তাহিয়ার হাত টেনে ওকে নিয়ে এল নিজের কাছে।প্রেয়সীর কাঁপা ঠোঁট দুটোর দিকে চোখ রেখে বলল,
"তোর এ কেমন ব্যাবহার তানু? আমি কাছে গেলে তো পালাই পালাই করিস!আবার সামনে এসে আমাকে পাগল করিস কেন?"
'ধ্রুবের কথাটা তাহিয়ার কানে বাজছে বার বার।ওর স্পর্শ লাগাম ছাড়াচ্ছে প্রতি সেকেন্ডে! তাহিয়া মনে মনে কতো কি বলে প্রস্তুত করল নিজেকে। হাত রাখল ধ্রুবের বুকের বা পাশে। শাওয়ানের নিচে দাঁড়িয়ে থাকায় দুজনেই ভিজে গেছে পুরোপুরি ধ্রুবের হৃদস্পদন হচ্ছে দ্রুত গতিতে সে তাহিয়ার পরনে থাকা শাড়িটা এলো মেলো করে দিল পুরোপুরি।তাহিয়াও নিজের সমস্ত ভয়,লজ্জা,সংকোচ একপাশে সরিয়ে দিয়ে সায় জানালো ধ্রুবের ভালোবাসার ডাকে।ধ্রুবের বেলাগাম ঠোঁটের স্পর্শে পাগল হলো মেয়েটা। দু হাত দিয়ে খামচে ধরল ওর মাথার চুল। কাঁপা কন্ঠে বলল তাহিয়া,
"রুমে..চল ধ্রুব।"
'ধ্রুবের মুখ ডুবিয়েছিলো তাহিয়ার গলায়। ওর কন্ঠস্বর শুনেই মুখ তুলে তাকাল সে। ঘন ঘন শ্বাস ফেলে তাহিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে যেতে বলল,
"হুশশ! এখানেই হবে।"
'কথাটা বলেই ধ্রুব আঁকড়ে তাহিয়ার ঠোঁট। চুমুতে চুমুতে ভরিয়ে দিলো ওর পুরো মুখ। তাহিয়া নাজেহাল ধ্রুবের আচরণে। কোনোমতে সে নিজেকে ছাড়িয়ে পালালো ওয়াশরুম থেকে। ধ্রুব বিরক্তিভরা কন্ঠে ডেকে বলল,
"তানুউউ..তোকে ধরতে পারলে কিন্তু কাঁদিয়ে ছাড়ব!"
'তাহিয়া একবার পিছু ফিরে তাকিয়ে দেখে নিল ধ্রুবকে। প্রতুত্তর না করে কাবার্ড থেকে একটা শাড়ি বের করে নিল সে। ভাবল ধ্রুব বের হওয়ার আগেই পরে নিবে। কিন্তু এ কি হলো!ধ্রুব যে ওর পিছনে দাঁড়িয়ে আছে। ওর মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে তাহিয়ার ঘাড়ে। ধ্রুব মুখ ডোবাল তাহিয়ার নগ্ন পিঠে সাথে সাথেই চোখ দুটো বন্ধ করে নিল তাহিয়া।লজ্জায় মরছে মেয়েটা,পালাবে তার পথ খুঁজে পাচ্ছেনা সে। ধ্রুব যে তার দু'হাতে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে রেখেছে ওকে! তাহিয়ার মেদহীন পেটে নিজের হাতের বিচরণ চালাতে ব্যাস্ত ধ্রুব। তাহিয়া ঘুরে তাকাল আস্তে করে ডাকলো ধ্রুবকে,
"ধ্রুব!"
'ধ্রুব চোখ খুলে তাকাল উত্তর দিল তাহিয়ার কথার,
"কি হলো তানু? আমার স্পর্শ ভালো লাগছে না তোর?"
'মিনমিনে কন্ঠে উত্তর দিলো তাহিয়া,
"তেমনটা নয়।"
"তাহলে?"
'তাহিয়া খানিকক্ষণ চুপ রইলো। নিচু স্বরে উত্তর দিলো ধ্রুবের প্রশ্নের,
"আমার আরেকটু সময় চাই ধ্রুব!"
'ধ্রুবের চোখ মুখ গম্ভীর,রাগ করলো কিনা বুঝে পাচ্ছেনা তাহিয়া। ওর যে ভয় হচ্ছে ধ্রুব ওকে ভুল বুঝবে না তো!তাহিয়া ভয়ে ভয়ে কিছু বলতে নিলেই ধ্রুব আঙুল চেপে ধরল ওর ঠোঁটে। বলল তাহিয়াকে,
"দিলাম সময়। কিন্তু তানুউউ..."
"কিন্তু কি?"
"আমাকে ভালোবাসিস?"
"নিজের থেকেও বেশি।"
'ধ্রুবের ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসির রেখা। সে চুমু দিলো তাহিয়ার কপালে। ওকে দু'হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
"আমি তোকে সময় দিলাম তানু। যেভাবেই তুই আমাকে সময় দিয়েছিল নিজেকে গুছিয়ে নেওয়ার!"
'তাহিয়া খুশি হলো ধ্রুবের উত্তরে। ধ্রুবের ঠান্ডা হাত তাহিয়ার পিঠ স্পর্শ করতেই মনে পড়ল গায়ে ব্লাউজ পেটিকোট ছাড়া আর কিছুই নেই ওর। কেমন অস্বস্তি হলো মেয়েটার,ধ্রুব বুঝে নিল তাহিয়ার অস্বস্তির কারণ।ওকে বুক থেকে সরিয়ে সুন্দর মতো পরিয়ে দিল শাড়িটা। তাহিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ধ্রুবের দিকে।ধ্রুব বিষয়টা লক্ষ্য করল,ওর ঠোঁটজুড়ে খেলে গেলো দুষ্টুমিতে ভরা হাসি। উঠে দাঁড়ালো সে তাহিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
"আজ পরিয়ে দিলাম তানুউউ,কিছুদিন পর এই শাড়ি আমিই খুলব! তুই প্রস্তুত হয়ে যে আমি অপেক্ষায় আছি!"
'লাজে রাঙা হলো তাহিয়ার মুখ। ও দৃষ্টি সরালো অন্যদিকে। ধ্রুব কথা না বলে আবারও চলে গেলো ওয়াশরুমে।
---------------------
'সকাল হলেই চুপি চুপি মধুর রুমে এসেছে সুনেহরা। পুরো রুমে চোখ বুলিয়ে যেইনা তাকাল ড্রেসিং টেবিলের দিকে দেখল মধু দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ওখানে।গায়ে কালো রঙের টি-শার্ট আর পরনে ট্রাউজার!মাথার চুল গুলো সব এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। মধুর ঠোঁটের কোণে হাসি লেগে আছে। এ হাসির কারণ জানেনা সুনেহরা,তবে বেশ বুঝতে পারছে মধু বড়সড় কিছু একটা ঘটিয়েছে।সুনেহরা এগিয়ে গেলো মধুর কাছে চোখ মুখ শক্ত করে বলল,
"তুই সারা রাত কোথায় ছিলি,দিব্য?"
"ছিলাম..."
"ছিলি মানে! কোথায় ছিলি?"
"গার্লফ্রেন্ডের সাথে।"
'রাগে চোয়াল শক্ত হয়ে এলো সুনেহরার,রাগত্ব স্বরে বলল,
"গার্লফ্রেন্ড মানে! মজা হচ্ছে আমার সাথে?"
"তুই কি আমার শালী লাগিস? মজা করব কোন দুঃখে?সত্যিই আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম।"
'সুনেহরার রাগ বাড়ল তরতর করে,খানিকটা এগিয়ে মধুর টি-শার্টের কলার টেনে রেগেমেগে বলল,
"দিব্য..."
'মধুর হাসি পাচ্ছে খুব,তবে বুঝতে দিল না সুনেহরাকে। খানিকক্ষণ ওর রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে ঘাড় কাত করে বলল,
"জ্বলছে?"
'সাথে সাথেই উত্তর দিলো সুনেহরা,
"মোটেও না।"
"ঠিক আছে... আমি তাহলে কালই আম্মুকে বলছি।শান্তিকে ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না।"
'মধুর কথা কানে যেতেই রেগে তাকাল সুনেহরা।মনে পড়ল সেদিনের কথা। মধুর মুখে সেদিনও এই শান্তি নামটা শুনেছিলো সে। তবে সুনেহরার সন্দেহই ঠিক! কথাটা মাথায় আসতেই রাগ হলো মেয়েটার।এদিক-সেদিক খুঁজে একটা ফুলদানি হাতে নিয়ে মধুর দিকে ছুড়ে মেরে বলল,
"বিরক্তির কারখানা একটা! তুই আর তোর ঐ শান্তিকে ফা'ক ইউ।"
'মধু সরে গিয়েছিল তখনই। ফুলদানিটা দেয়ালের সাথে বারি খেয়ে ভেঙে পড়ে গেল মাটিতে। মধু ওই ভাঙা ফুলদানির দিকে তাকিয়ে আবার তাকাল সুনেহরার দিকে।দেখল,সে গটগট করে হেঁটে চলে গেছে মধুর রুমের বাইরে।মধু দ্রুত গেল দরজার কাছে।সুনেহরার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে চুমু ছুড়ে দিল ওর দিকে। সুনেহরা ভ্রু কুঁচকালেই মধু বলল,
"ফা'ক ইউ টু,বেইবি!"
'মেজাজ খারাপ হলো সুনেহরার। সে রেগে তাকাল মধুর দিকে। পায়ের জুতোটা খুলে ছুড়ে মারল ওর দিকে।মধু তাড়াতাড়ি করে দরজাটা আটকে নিল। সুনেহরা এখনও রাগে ফুঁসছে কটমটিয়ে বলছে,
"তোকে আমি দেখে নিব!"
------------------
'কাব্যরা যে রিসোর্টে উঠেছে, তার থেকে কিছু দূরেই রয়েছে আরেকটা রিসোর্ট। ঐ রিসোর্টের কাঠের বারান্দায় দাঁড়িয়ে দূরবীনের সাহায্যে স্রোতের উপর নজর রাখছে রেজওয়ান। ওর গা জ্বলছে স্রোতকে কাব্যের পাশে দেখলেই। ইচ্ছে করছে তচনচ করে দিতে সব। বারান্দায় রাখা সব জিনিসপত্র লাথি মেরে ফেলে দিল রেজওয়ান। দ্রুত পায়ে হেঁটে রুমে গেলো সে,বিছানায় দপ করে পড়ে দুই হাত দিয়ে চেপে ধরল মাথা। কিছুক্ষণ গলা-কাটা মুরগির মতো ছটফট করল বিছানায় পড়ে। পরক্ষণেই আবার ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে একা একাই বিড়বিড় করল,
"তোমাকে আমার চাই স্রোত। একদিনের জন্য হলেও তোমাকে আমার চাই! তোমাকে আমি না পেলে কাব্যও পাবে না, কসম আল্লাহর,আমি তোমাকে কাব্যের হতে দেব না!"
'কথাগুলো বলেই একা একাই হেসে উঠল রেজওয়ান। কিছুক্ষণ না যেতেই আবার চোখ-মুখ শক্ত করে নিল সে। এক এক করে ছুড়ে ফেলল রুমের সব জিনিসপত্র! কাউকে কল দিয়ে কিছুসময় কথা বলে ফের হাসল রেজওয়ান। ওর চেহারা দেখে মনে মনে কি চলছে বোঝা মুশকিল!
--------------------
'স্রোত পুরো ঘটনাটা খুলে বলেছে দোয়েলকে। কাব্য তখন দরজার সামনে দাঁড়িয়ে ছিল, সে শুনে নিয়েছে সবটাই। মাথায় দাউদাউ করে আগুন জ্বলছে তার। কাব্য বুঝে নিয়েছে, এ কাজ রেজওয়ান ছাড়া আর কারোর নয়! রাগে ফুসছে কাব্য। দ্রুত পায়ে রুমে ঢুকে দোয়েলকে বলেছে,
"দোয়েল... তুই বাইরে যা।"
'ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকিয়েছে দোয়েল। কোনো রকম বাক্য ব্যয় না করে সে বেরিয়ে গেছে রুম থেকে। স্রোত এদিকে ভয়ে কাঁপছে। কাব্য কি তবে শুনে নিল সব? এবার নিশ্চয়ই ঝামেলা বাধাবে সে! সত্যিই হলো স্রোতের ভাবনা। কাব্য তেড়ে এসে শক্ত করে চেপে ধরল স্রোতের হাতের কব্জি। রাগত্ব স্বরে বলল,
"আমাকে এগুলো আগে বলিস নি কেন? কিছু বলিনা বলে খুব বেড়েছিস তাই না? ডানা দুটো কেটে ফেলি? উড়াউড়ি বন্ধ হয়ে যাবে একদম।"
'কাব্যের হাতের ছোঁয়া ব্যথা দিল মেয়েটাকে। মৃদু আর্তনাদ করে বলে উঠল সে,
"আহ...লাগছে খুব।"
'কাব্য আরও শক্ত করে চেপে ধরল স্রোতের হাত। তীব্র ব্যথায় চোখ-মুখ কুঁচকে নিল মেয়েটা। কানে এলো কাব্যের কথা,
"লাগার জন্যই ধরেছি স্রোত। কে ছিল ঐ ছেলেটা? তুই ওকে চিনিস?"
'স্রোত ডানে-বামে মাথা নেড়ে উত্তর দিল,
"না... না, আমি ঐ লোকটাকে চিনিনা।"
"তাহলে আমাকে এসব আগে বললি না কেন? তুই ওকে চিনিস বলেই তো বাঁচাতে চাইলি।তোকে অন্য কেউ ছুঁয়েছে,হাত ধরেছে এগুলো যে আমার মানতে কষ্ট হচ্ছে স্রোত!"
'স্রোত স্পষ্ট দেখছে কাব্য রেগে আছে। ওর চোখ দুটো কেমন লাল হয়ে আছে, প্রচণ্ড রাগে ফুলে উঠেছে কপালে শিরা। কাব্যের চোখের সাথে চোখ মেলানোর সাহস পাচ্ছে না স্রোত! সে দৃষ্টি সরালো অন্যদিকে। কাব্য কিছুক্ষণ চিৎকার-চেচামেচি করে বেরিয়ে গেল রুম থেকে! স্রোত তখন পিছু নিল কাব্যের। কিছু দূর গিয়েই পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। নরম কণ্ঠে বলল,
"বিশ্বাস করুন আমাকে। আমি জানিনা ঐ লোকটা কে! আপনি চিন্তা করবেন ভেবেই আমি সবটা চেপে গেছি তখন।ক্ষমা করুন আমায়!"
'নীলাম্বরীর আলিঙ্গনে কাব্যের রাগ কমেছে কিছুটা, কিন্তু ও মানতে পারছে না এসব,স্রোত কী করে এতো বড় একটা ঘটনা লুকিয়ে গেল ওর থেকে! কাব্যের যে ইচ্ছে করছে, সব কিছু ভেঙেচুরে শেষ করে দিতে! স্রোত গিয়ে কাব্যের সামনে দাঁড়ালো, মাথাটা নুইয়ে বলল,
"আর এমন ভুল হবে না।ক্ষমা করুন আমায়!"
'কাব্য খানিকক্ষণ চুপ থেকে চোখ মুখ কঠিন করল।গম্ভীর কন্ঠে বলল,
"আমার ভালোবাসাকে দুর্বলতা ভাববি না স্রোত! তুই কি ভেবেছিস? বার বার এমন ভুল করবি আর আমি ক্ষমা করে দিব!এক্ষুণি সামনে থেকে সরবি, নইলে থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব।"
'স্রোত কাঁদো কাঁদো মুখ করে সরে গেল কাব্যের সামনে থেকে। কাব্য কিছু দূর যেতেই কানে এলো রাহুলদের গলা!লিয়া দ্রুত এসে কাব্যের পথ আটকে বলছে,
"স্রোত... সেন্স হারিয়েছে কাব্য! তুই ওকে একা ফেলে চলে যাচ্ছিস!"
'কাব্য তেমন গুরুত্ব দিল না লিয়ার কথায়। ও জানে, স্রোতের কিছুই হয়নি। সে কাব্যকে গলাতেই সেন্স হারানোর ভান ধরেছে। কাব্য শুনল না লিয়ার বাধা,সে চলে যাচ্ছিল নিজের মতো। রাহুলরা সবাই তখন ডেকে উঠল কাব্যকে। জোড়াজুড়ি করে নিয়ে এলো স্রোতের কাছে।কাব্য চোখ বুলালেই দেখল স্রোত পড়ে আছে মাটিতে ওর মাথাটা দোয়েলের কোলে।দোয়েল চিন্তিত কন্ঠে ডেকে যাচ্ছে স্রোতকে।কিন্তু কোনো রকম সাড়াশব্দ নেই মেয়েটার।কাব্য হাঁটু গেড়ে স্রোতের পাশে বসল। ডেকে বলল ওকে,
"স্রোত... ঢং করবি না একদম! চোখ খোল!"
'একবার-দু’বার করে বেশ কয়েকবার স্রোতকে ডাকল কাব্য। কিন্তু প্রতিবারই কোনো উত্তর এলো না। কাব্যের রাগ বাড়ল আরও। স্রোত কি ইচ্ছে করেই এসব করছে? কাব্য রেগে গিয়ে আবারও ধমক দিলো ওকে।স্রোততো আগের মতোই চোখ বন্ধ করে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তবে কাব্যের আচরণে বিরক্ত হয়ে বলল রাহুল,
"এসবের মানে কি ব্রো? তোর বউ অসুস্থ! সেন্স হারিয়েছে সে। কোথায় সুন্দর করে কথা বলবি, কোলে তুলে রুমে নিয়ে যাবি, তা না করে এভাবে ধমকাচ্ছিস!"
'ভ্রু কুঁচকাল কাব্য। ধমক দিয়ে বলল,
"চুপ করবি!"
'রাহুল মুখ ভেংচি কেটে বলল,
"তোর ধমকা-ধমকির গুষ্টি কিলাই।"
'কাব্যের মেজাজ খারাপ হচ্ছে। রাহুল বুঝতে পেরে জায়গা ছেড়ে চলে গেছে। স্রোতকে কোলে তুলে রুমে নিয়ে গেল কাব্য। সবাইকে বলল দ্রুত রেডি হতে। ওরা আজই বাড়ি ফিরবে। কথাটা শুনেই দীপ্তসহ বাকিদের মন খারাপ হলো!
--------------------
'সময়টা সন্ধ্যা। দিনের আলো কেটে গিয়ে আস্তে আস্তে অন্ধকারে ঢাকা পড়ছে প্রকৃতি। এমনই একটা সময়ে অন্ধকার রাস্তায় হাঁটছে মধু। হাঁটতে হাঁটতে কবে যে একটা খাদের সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই নেই তার। মধুর মনে হলো ওর হাঁটার সাথে তাল মিলিয়ে অন্য কেউ হাঁটছে। কি যেন ভেবে বাঁকা হাসল সে, ঘুরে তাকালেই দেখল রেজওয়ান দাঁড়িয়ে আছে ওর সামনে। মধুর মুখের দিকে হাত বাড়িয়েছে সে। হয়তো মাস্ক খুলে দেখতে চাইছে ওর চেহারা। মধু বিরক্ত হলো, ও বুঝে পাচ্ছেনা এই রেজওয়ানের মতলব কি?কেনই বা ওর চেহারা দেখবে বলে উঠেপড়ে লেগেছে! মধু শক্ত করে রেজওয়ানের হাত ধরে বলল,
"কি সমস্যা ব্রো?"
"আমি তোমার মুখ দেখতে চাই!"
'মধুর চোখ দুটোতে বিরক্তির চাপ। ওর চেহারা দেখার জন্য এই রেজওয়ান এমন উতলা হয়ে আছে কেন?কি হবে ওর চেহারা দেখে? মধু ভ্রু কুঁচকে বলল,
"এইই...শুনো! আমার ছেলেদের উপর কোনো ইন্টারেস্ট নেই!তোমার কি ওসবের দোষ আছে? ভুলেও আমার আশেপাশে আসবে না!"
'বিরক্তি ভঙ্গিতে তাকাল রেজওয়ান। বলে উঠলো মধুকে,
"চুপ করো,কি বকছো পাগলের মতো!"
মধু পাত্তা দিলো না তেমন। চলে গেলো নিজের মতো। রেজওয়ান এক ধ্যানে তাকিয়ে আছে মধুর যাওয়ার পানে। ও বুঝে পাচ্ছেনা এই মধু আর কাব্যের সম্পর্ক কি!মধু কেনই বা ঢেকে রাখে নিজের মুখ?
_________________________________
'রাত অনেক হলো, প্রায় ১০টার কাছাকাছি। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। স্রোতের অসুস্থতার জন্য আজ আর বাড়ি ফেরা হয়নি কারোর। এদিকে সাবরিনা বেগমসহ বাকিরা বারবার কল দিচ্ছেন দোয়েলের নাম্বারে। স্রোত অসুস্থ শুনেই উনাদের এতো চিন্তা! দোয়েল কল রিসিভ করে কানে নিতেই ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে এল সাবরিনা বেগমের চিন্তিত কণ্ঠস্বর,
"দোয়েল, আমার স্রোত কেমন আছে? কী হয়েছে ওর?"
দোয়েল বড় একটা শ্বাস ফেলে উত্তর দিল সাবরিনা বেগমকে,
"শান্ত হও, আম্মু।"
"শান্ত হব মানে! ওর কী হয়েছে, আমাকে বল!"
"ওর মাথা ঘুরছিল, সকাল থেকেই বমি করছে। শরীর দুর্বল তাই হয়তো সেন্স হারিয়েছে! তুমি চিন্তা করো না, ডাক্তার দেখছে ওকে।"
'সাবরিনা বেগম চুপ করে রইলেন। মনে মনে তিনি কী ভাবছেন কে জানে! উনি কথা আর বাড়ালেন না। দোয়েলকে বললেন, দেরি না করে কালই বাড়ি ফিরতে! দোয়েল মায়ের হ্যাঁ তে হ্যাঁ মিলালো। কথা শেষ করে কেটে দিল কলের লাইন।
'দোয়েল তখন রিসোর্টের গার্ডেন এরিয়ার দিকে, ফোনের স্ক্রিনে চোখ রেখেই সামনে হেঁটে যাচ্ছিল। হঠাৎই অসাবধানতায় ধাক্কা লাগল কারো সাথে। বিরক্তি নিয়ে সামনের দিকে তাকাতেই অবাক হলো সে। বুকের ভেতরটায় কেমন ব্যথা হলো। অদ্ভুত এক যন্ত্রণা ঘিরে ধরল ওকে। দোয়েল নিজেকে স্বাভাবিক করে লোকটার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে কানে এল তার ভারী কণ্ঠস্বর,
"ভালো আছো, দোয়েল?"
'দোয়েলের পা দুটো থেমে গেল।সে পিছু ফিরে না তাকিয়েই উত্তর দিল,
"খারাপ থাকার কোনো কারণ আছে কি?"
'লোকটা দীর্ঘশ্বাস ফেলল। হেঁটে গিয়ে দোয়েলের সামনে দাঁড়াল সে। ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে বলল,
"তার মানে তুমি ভালো আছো!"
"অবশ্যই!"
"বাহ! আমাকে ছাড়া তোমার দিব্যি চলে যাচ্ছে! অথচ তুমিই আমাকে কথা দিয়েছিলে শেষ নিঃশ্বাস অব্দি আমার সাথে থাকবে!"
'কথা নেই দোয়েলের মুখে। সে অবাক হচ্ছে ভীষণ। ওর সামনে দাঁড়িয়ে থাকা পাষাণ পুরুষটির নাম সৌরভ! যে ওকে স্বার্থপরের মতো ছেড়ে গিয়েছিল একটা সময়,সেই এখন ভালোবাসার বাণী শুনাচ্ছে! মনে করাচ্ছে পুরোনো কথা! দোয়েলের কেমন হাসি পাচ্ছে। খানিকক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের সুরে বলল সে,
"আমাকে ছাড়াও তো আপনার দিব্যি চলে যাচ্ছে! আমাকে না পেয়ে কী আপনি ম'রে গেছেন? নাকি আপনার জীবন আটকে আছে? কাউকে ছাড়া কেউ অচল নয়,শুধু মানিয়ে নিতে সময় লাগে। আর আমি নিজেকে মানিয়ে নিয়েছি। সময় পরিবর্তন হয়েছে, আমাদের জীবনের গতিপথ পালটে গেছে।পুরোনো স্মৃতি মনে না করাই ভালো!"
'কথাটা বলে চলে গেল দোয়েল। সৌরভ এক ধ্যানে তাকিয়ে রইল দোয়েলের যাওয়ার পানে। ওর চেহারায় অসহায়ত্ব আর চোখ দুটোতে আফসোস! কোথায় গেল দোয়েলের চঞ্চলতা? কোথায় হারালো সেই হাসিখুশি দোয়েল, যে একটা সময় পাগলের মতো ভালোবাসতো সৌরভকে! সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে কী যেন ভেবে চলে সে।
------------------------
'চোখ দুটো বন্ধ করে স্রোত শুয়ে আছে বিছানায়। কাব্য এতক্ষণ ওর পাশেই ছিল, ডাক্তার ওকে বের হতে বললেন মাত্রই। কোনো রকম বাক্য ব্যয় না করে চুপচাপ বেরিয়ে গেল কাব্য। দরজার সামনে কাব্যের বন্ধুরা আর দোয়েল, দীপ্ত দাঁড়িয়ে আছে। সকলের মুখেই চিন্তার চাপ। স্রোতের কী হয়েছে বুঝতে পারছে না কেউ-ই। এদিকে রাহুল আনমনে ভেবে যাচ্ছে কী যেন, মুখটা ওর কেমন অন্ধকার হয়ে আছে। স্নিগ্ধ আর লিয়া বারবার জিজ্ঞেস করছে কী হয়েছে? কিন্তু রাহুল কোনো উত্তর দিচ্ছে না।
কাব্য পায়চারি করছে তখন থেকে। ডাক্তার বের হচ্ছেন না কেন, বুঝতে পারছে না সে। ধৈর্যের বাঁধ ভাঙল কাব্যের। দরজায় ঠোকা দিয়ে চিন্তিত কণ্ঠে ডেকে বলল,
"আপনার ট্রিটমেন্ট শেষ হলো?"
'সাথে সাথেই দরজা খুলে বাইরে এলেন ডাক্তার। উনার ঠোঁটে লেগে আছে হাসি। কাব্য চিন্তিত হয়ে জিজ্ঞেস করল,
"কী হয়েছে ডাক্তার? আমার ওয়াইফ ঠিক আছে? চিন্তার কিছু নেই তো?"
'কাব্যের সামনে দাঁড়িয়ে থাকা মহিলা ডাক্তার মুচকি হেসে বললেন,
"শান্ত হোন।"
"শান্ত হব মানে! আমার ওয়াইফ সেন্সলেস হয়ে পড়ে আছে বিছানায়,আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? ওর কী হয়েছে বলুন!"
"আপনার ওয়াইফ প্রেগন্যান্ট—মি. কাব্য! আপনি বাবা হতে চলেছেন।"
'ডাক্তারের মুখ থেকে কথাটা বের হতেই চিৎকার দিয়ে উঠল দীপ্ত আর দোয়েল, সাথে কাব্যের বন্ধুরা। ওরা ভীষণ খুশি স্রোতের মা হওয়ার খবর শুনে। দোয়েল তো কিছুদূরে সরে গেল কল দিয়ে বাড়িতে বিষয়টা জানাবে বলে। রাহুলরা সবাই অভিনন্দন জানালো কাব্যকে। কিন্তু কাব্যের চোখ-মুখের ভাব দেখে মনে হচ্ছে সে খুশি হয়নি এই খবরে। রাহুল বিরক্ত হয়ে বলল,
"মুখটাকে বাংলার পাচের মতো বানিয়ে রেখেছিস কেন,ব্রো? তুই বাবা হতে চলেছিস! খুশি হো। হাস একটু!"
'কাব্য তার চোখ-মুখের গাম্ভীর্য বজায় রেখেই উত্তর দিল,
"চুপ কর।"
'কথাটা বলেই স্রোতের কাছে যেতে চাইল কাব্য। রাহুল পথ আটকে বলল,
"ওদিকে পরে যাবি, আগে আমাদের ট্রিট দে।"
'কাব্য কথা বাড়াল না। পকেট থেকে মানিব্যাগ বের করে পুরোটাই ধরিয়ে দিল রাহুলের হাতে। সাথে সাথেই সরে গেল রাহুল। কাব্য রুমে ঢুকতেই দেখল স্রোত হাসিমুখ করে শুয়ে আছে বিছানায়। মুখে ওর রাজ্যের মায়া। হাসার কারণে গাল দুটো যেন চকচক করছে। কাব্য আস্তে আস্তে হেঁটে গিয়ে স্রোতের পাশে বসল। স্রোতের চোখ পড়ল কাব্যের দিকে। দুজনের চোখাচোখি হতেই কাব্য বলল,
"এসবের মানে কী, স্রোত?"
'কাব্যের বলার ধরনে স্রোত বেশ বুঝতে পারছে, কাব্য রেগে গেছে ওর মা হওয়ার সংবাদে। কাব্য যখনই প্রচণ্ড রেগে থাকে, তখনই নীলাম্বরী না ডেকে স্রোত বলে ডাকে ওকে। স্রোত ঢোক গিলল, আস্তে আস্তে বলল,
"কোনো সবের?"
আবারও ভেসে এলো কাব্যের গম্ভীর কণ্ঠ,
"তুই প্রেগন্যান্ট!"
'কাব্য কথাটা বলেছে ধমকের স্বরেই, তবে স্রোত তেমন পরোয়া করল না কাব্যের রাগের। মুচকি হেসে মাথাটা নুইয়ে নিল।এমন ভাব, যেন সে লজ্জা পেয়েছে। অথচ স্রোত আর লজ্জা, দুই মেরুর দুই বস্তু!স্রোত ওর পেটে হাত বুলিয়ে বলল,
"হ্যাঁ। অবাক হওয়ার কী আছে? এটা আপনার হার্ডওয়ার্কিং-এর রেজাল্ট।"
'কাব্য হাঁ করে তাকিয়ে আছে স্রোতের মুখপানে। ওদিকে দরজার সামনে দাঁড়ানো কাব্যের বন্ধুরা আর দোয়েল হাসছে স্রোতের উত্তর শুনে। কাব্য বিষয়টা লক্ষ্য করে রাগী চোখে তাকাতেই ওরা দ্রুত পালিয়ে গেল। কাব্য উঠে গিয়ে দরজাটা আটকে দিল। স্রোতের কাছে এসে গম্ভীর স্বরে ডাকল ওকে,
"স্রোত...."
মিনমিনে কণ্ঠে জবাব দিল মেয়েটা,
"রাগছেন কেন?"
"রাগব না? তুই প্রেগন্যান্ট হলি কী করে?"
"আপনি করেছেন তাই!"
স্রোতের এমন খামখেয়ালিপনা দেখে বিরক্ত হলো কাব্য। মাথায় হাত ঠেকিয়ে বলল,
"তোকে প্রতিবার আমি পিল দিতাম তো! কী করতিস ওগুলো?"
স্রোত চুপ করে রইল। মাথাটা নুইয়ে নিয়েছে তখনই। কাব্য আবারও একই প্রশ্ন করলে আস্তে আস্তে উত্তর দিল সে,
"ফেলে দিতাম।"
"কেন?"
"কারণ আমার বাবু চাই।"
'কাব্যের মেজাজ বিগড়াল। রাগত্ব স্বরে বলল,
"তুই এই অবস্থায় এক্সাম দিবি? আমরা ফিরব কী করে? তোকে এই অবস্থায় নিয়ে যাব আমি! তোর জন্য আমার কাজের বারোটা বাজছে, স্রোত! এতগুলো দিন ধরে আমি শুধু তোর জন্য পড়ে আছি এখানে। আমার কাজের কতো ক্ষতি হচ্ছে বুঝতে পারছিস তুই?"
'স্রোতের মন খারাপ হলো। কাব্য কি খুশি নয় বাচ্চা আসায়? কেন করছে এমন? স্রোত মুখ ভার করে তাকাল অন্যদিকে। নীলাম্বরীর মলিন মুখটির দিকে তাকাতেই কাব্য বুঝতে পারল সে কতো বড় ভুল করেছে! স্রোতের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটি যে কাব্যেরই অংশ!কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে। ওর পেটের উপর থেকে কাপড় সরিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়াল সে। বিড়বিড় করে বলল,
"স্যরি,বাবা। ক্ষমা করো পাপ্পাকে!"
'স্রোত এখনও আগের মতো তাকিয়ে আছে অন্যদিকে। সে মনে মনে ঠিক করেছে, ভুলেও কাব্যের দিকে তাকাবে না আর, না কথা বলবে। কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে। ওকে চুমু দিবে বলেই গিয়েছিল কিন্তু স্রোত তো সরে গেলো তখনই!মেজাজ খারাপ হলো কাব্যের। স্রোতের মুখের দিকে তাকিয়ে রাগমিশ্রিত কণ্ঠেই বলল,
"ইডিয়ট একটা! তোর বয়স কত জানিস? তুই বাচ্চা সামলাতে পারবি? তোকে-ই তো সামলাই আমি।"
স্রোত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলছে,
"বাচ্চা আসার খবর শুনেই আপনার মনে পড়ল আমি ছোট! রোমান্সের ভূত মাথায় চড়লে তো মনে থাকে না!"
'ভ্রু কুঁচকে বলল কাব্য,
"তুই কি আমাকে কথা শুনাচ্ছিস?"
স্রোতও একইভাবে উত্তর দিল কাব্যের কথায়,
"না তো, সত্যি কথাটা মনে করিয়ে দিচ্ছি।"
কাব্যের মেজাজ খারাপ এমনিতেই, স্রোতের এতো তর্কাতর্কি ভালো লাগছে না ওর। বিরক্ত হয়ে কাব্য চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে যেতেই কানে এল স্রোতের বলা কথা। স্রোত নিজের পেটে হাত বুলিয়ে বলছে,
"দেখেছিস, পুচকে! তুই আসায় তোর বাপ একদম খুশি হয়নি। আমরাও রাগ করে চলে যাব ঐরাগী খরগোশকে ছেড়ে।"
'স্রোতের বলা কথাটা কাব্যের কানে আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। মনে হলো, দুহাত দিয়ে কেউ খামচে ধরেছে ওর হৃদপিণ্ড! কাব্য নিজের সিদ্ধান্ত বদলাল। বাইরে না গিয়ে আবারও ফিরে এল নীলাম্বরীর কাছে। ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে মাথা রাখল নীলাম্বরীর ছোট্ট বুকে। স্রোত বুঝল না মানুষটার মতিগতি। কিছু বলতে চাইলে কাব্য থামিয়ে দিল ওকে। পুরো মুখে চুমু দিয়ে আবারও স্রোতের বুকে মাথা রাখল। দু'হাতের গভীর আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজল সে।
---------------------
'গটগট করে হেঁটে নিজের অফিস রুমে ঢুকেছে এক রমনী। মাথায় কালো পুলিশের ক্যাপ, বুকে খাকি ইউনিফর্মের ওপর ব্যাজ ও নেমপ্লেট। তার ইউনিফর্মে ঝলমল করছে সোনালি অক্ষরে খচিত—'পুলিশ নামটি এবং ব্যাজের ওপরে লেখা সাব-ইন্সপেক্টর। দেখেই মনে হচ্ছে সে এক্ষুণি কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। মেয়েটা ক্লান্ত! এদিকে-সেদিকে না তাকিয়ে গিয়ে বসল চেয়ারে। টেবিলের উপরে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পান করল পানি। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছাড়ল সে। এভাবেই গেল কিছু সময়। পাশে কারো উপস্থিতি টের পেলে চোখ খুলল সে। খেয়াল করল চারিপাশ,মাথার উপরে সিলিং ফ্যান চলছে। দেয়ালে টাঙানো বাংলাদেশের মানচিত্র, পাশে অভিযানের কয়েকটি সাদা-কালো ছবি। মাঝখানে গম্ভীর পরিবেশের ভেতর সে বসে আছে তার অফিসের ডেস্কে।
'ডেস্কে ছড়িয়ে আছে কয়েকটা ফাইল, প্রিন্টেড রিপোর্ট আর একটি ল্যাপটপ। মেয়েটা ওগুলোর থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাল, দেখল তার সহকর্মী রাফসান দাঁড়িয়ে আছে হাতে কিছু কাগজপত্র আর একটা ফাইল নিয়ে! ছেলেটা ওর সহকর্মী কম, বন্ধু বেশি! মেয়েটা ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটালো। রাফসান মেয়েটার হাসির উত্তরে হেসে বলল,
"ভেতরে আসব?"
"আসো।"
'রাফসান ভেতরে আসল। ফাইলগুলো সব টেবিলে রেখে পর্যবেক্ষণ করল ওর সামনে বসে থাকা অতি সুন্দর মেয়েটিকে। রাফসান জানে মেয়েটা কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছিল, তাই হয়তো এই পোশাকে আছে সে। তবে ও যেভাবেই থাকুক দারুণ লাগে। মেয়েটা চোখ পাকিয়ে তাকাতেই নিজেকে সামলে নিয়ে বলল রাফসান,
"তুমি টায়ার্ড? কফি নিয়ে আসব?"
গম্ভীর কণ্ঠে জবাব দিল মেয়েটি,
"তার প্রয়োজন নেই। কাজের কথা বলো।"
"এই ফাইলে সব ডিটেইলস আছে। তুমি একবার দেখে নাও।"
সিলিং ফ্যানের দিকে তাকিয়েই উত্তর দিলো মেয়েটা,
"কিসের ডিটেইলস?"
"এই অসময়ে কাজের জায়গায় কেস ছাড়া আর কিসের ডিটেইলস আশা করছ তুমি! আমি কাজের কথাই বলতে এসেছি, তবে তুমি চাইলে আমরা অন্য কথাও বলতে পারি!"
চোখ রাঙিয়ে তাকাল মেয়েটি। কাজের জায়গায় পার্সোনাল আলাপ-আলোচনা তার বরাবরই অপছন্দ। তাই হয়তো রাফসানের কথাটা ভালো লাগেনি! রাফসান বিষয়টা বুঝতে পেরে ফাইলটা ওর হাতে তুলে দিয়ে বলল,
"কুল সুনেহরা! ইট ওয়াস জাস্ট ফান!"
কাঠকাঠ গলায় জবাব দিল সুনেহরা,
"কাজের জায়গায় রসিকতা আমার পছন্দ না!"
মেয়েটা রেগে গেছে বুঝতে পেরে আস্তে করে বলল রাফসান,
"আম স্যরি।"
সুনেহরা প্রতুত্তরে কিছুই বলল না। টেবিলের উপর থেকে ফাইলটা হাতে নিয়ে চোখ বুলাল তাতে। বুঝল এটা দুই দিন আগে হওয়া জঙ্গলের ওই মাডার কেসটার তথ্য! মন দিয়ে ফাইলটা পর্যবেক্ষণ করল সুনেহরা। ওর চোখ দুটোতে গাম্ভীর্য। প্রতি লাইন পড়ার সময় যেন অপরাধীর মুখ ভেসে উঠছে কল্পনায়। ফাইলের এক জায়গায় এসে হঠাৎ কলম থামিয়ে দিল সুনেহরা। মুহূর্তেই চোখ-মুখে ফুটে উঠল ভয়। হাতের কাঁপুনিতে ফেনটা পড়ে গেল মেঝেতে। রাফসান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল,
"আর ইউ ওকে?"
কাঁপা কণ্ঠে উত্তর দিল মেয়েটা,
"হ্যাঁ… আম ওকে।"
"ফাইলটা চেক করেছ তো? নিয়ে যাই তাহলে!"
সুনেহরা ভয়ার্ত চোখ-মুখ নিয়ে তাকাল রাফসানের দিকে। দ্রুত ফাইলটা আড়াল করে বলল,
"না…আ থাক, আমার দেখা বাকি। তুমি যাও।"
রাফসানের কপালে ভাঁজ পড়ল। সুনেহরা এভাবে ভয় পাচ্ছে কেন? কী আছে এই ফাইলে? কথাগুলো ভাবতে ভাবতেই অফিস রুম থেকে বেরিয়ে গেল রাফসান। ও যেতেই সুনেহরা দপ করে বসে পড়ল চেয়ারে। দুই হাত মাথায় ঠেকালো সে। ঘাড় পর্যন্ত এসে পড়া এলোমেলো চুলগুলো একটা ক্লিপের সাহায্যে আটকে দিয়ে আবারও মনোযোগ দিল ঐ ফাইলে। দীর্ঘশ্বাস ছাড়ল সুনেহরা। বিড়বিড় করে বলল,
"তোর এক আকাশ পরিমাণ ভুল থাকলেও আমি তা নিজ হাতে শুধরে দেব দিব্য। আমি তোর সাথে বাঁচতে চাই বহু বছর! আমি একটা সুন্দর সংসার চাই!"
-------------------
'ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় একটা! ঘুমন্ত তাহিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ধ্রুব। ওর ঠোঁটের কোণে লেগে আছে হাসি, এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে সে। তাহিয়ার লাস্ট এক্সাম কালই, এরপর ও পুরোপুরি ফ্রি! ধ্রুব ঠিক করেছে, ওরা কোথাও ঘুরতে যাবে! নিজের ভালোবাসা দিয়ে তাহিয়ার সমস্ত সংকোচ কাটাবে ধ্রুব! তাহিয়া তখন চোখ খুলে তাকিয়েছে, চোখাচোখি হয়েছে দুজনের। তাহিয়ার ভড়কে যাওয়া চেহারা পর্যবেক্ষণ করে হাসল ধ্রুব। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁইয়ে বলল,
"তুই স্নিগ্ধ সাদা ফুলের মতো সুন্দর তানু। যে ফুলের মন মাতানো সুবাসে আমি আকৃষ্ট হচ্ছি বার বার।"
তাহিয়া খানিকটা লজ্জা পেলো ধ্রুবের কথায়। ধ্রুব হাসল ওর স্নিগ্ধ পরীর লাজে রাঙা মুখটি দেখে। তাহিয়াকে বুকে টেনে নিল ধ্রুব, তাহিয়াও শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। ধ্রুবের বুকটা তাহিয়ার পরম নিশ্চয়তার স্থল। এই বিশ্বস্ত মানুষটির প্রসস্থ বুকে মাথা রেখেই সে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে এক যুগ!
----------------------
'রাহুল মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওর কটেজের কাঠের বারান্দায়! তখন দেখেছিল দোয়েলকে সৌরভের সাথে কথা বলতে। এই সৌরভকে রাহুল চেনে, ছেলেটা তো বিবাহিত
তাহলে তখন ওভাবে কথা বলছিল কেন দোয়েলের সাথে?ওদের মধ্যকার সম্পর্কটাই বা কি? এই সৌরভের জন্যই কি দোয়েল বার বার ফিরিয়ে দেয় রাহুলকে? রাহুল নিচের দিকে তাকালেই দেখল দোয়েল একা একা হাঁটছে বাইরে। টুপটাপ বৃষ্টির মধ্যে দোয়েল ওভাবে হাঁটছে দেখে বিষ্মিত হলো রাহুল। দ্রুত নিচে নেমে আসল সে। দোয়েলের ঠিক পিছনে এসে ডেকে বলল দোয়েলকে,
"আরেহ... পাখি! বৃষ্টির মধ্যে বাইরে হাঁটছো কেন? শরীর খারাপ করবে তো!"
'রাহুলের কথা অনুসরণ করে দোয়েল তাকাল ওর দিকে। ছেলেটার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে,এই হাসির কারণে কতোটা সুন্দর লাগছে ওকে! দোয়েল মন দিয়ে দেখল রাহুলকে। বিড়বিড় করে বলল,
"শরীর খারাপে কি আসে যায়? মনটা যে আমার বড্ড অসুস্থ!"
'দোয়েল বিড়বিড় করে কথাটা বললেও কীভাবে যেন বুঝে নিয়েছে রাহুল। সে দোয়েলের এক পাশে এসে দাঁড়িয়েছে, ওর হাত ধরে খোলা আকাশের নিচ থেকে নিয়ে গেলো একটা প্যাভিলিয়নে। দোয়েল অবাক চোখে তাকালেই বলল রাহুল,
"চিন্তা নেই! তোমার মন ভালো করার নির্ভরযোগ্য ঔষধ হব আমি।"
'দোয়েল আগের ন্যায় অবাক চোখে তাকাল রাহুলের মুখপানে। ছেলেটা হাসছে আগের মতোই,পর্যবেক্ষণ করে চলেছে ওকে। দোয়েল খানিকক্ষণ চুপ থেকে কথা বলল রাহুলের সাথে। গল্প করল অনেকক্ষণ। রাহুল ভীষণ খুশি হলো দোয়েলের সুন্দর আচরণে।
® আফরোজা আঁখি।
#চলবে....
'পড়ুন কাব্যের নীলাম্বরী গল্পের ই-বুক ভার্সন— #স্রোত_কাব্যের_প্রণয়ডোর।
https://link.boitoi.com.bd/2mOnI
📍[নাইস/নেক্সট কমেন্ট করলে সোজা ব্লক করে দিব।এগুলো বিরক্ত লাগে আপনারা কমেন্ট করিয়েন না চুপচাপ পড়ে চলে যান তবুও নাইস নেক্সট করবেন না। প্রতি পর্বের ভিউস ৬০/৭০ হাজার ছাড়ায় আর রিয়েক্ট মাত্র ১.৫/১.৬ এগুলো কি ভাই? আজকের পর্ব দিলাম যদি ঠিকঠাক রেসপন্স না আসে পরের পর্ব কবে দিব জানিনা। আমার টাইমিং এর বারোটা বাজছে এই লিখতে এসে।রাত জেগে লিখে চোখের নিচে কালসিটে দাগ ফেলেছি এসব করে পাচ্ছি কি? ঠিকঠাক রেসপন্স না করলে আমার ইচ্ছে হলে গল্প দিব।সবসময় থ্রেট দিতে ভালো লাগেনা।রেসপন্স করবেন।