ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 32

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৩২]

'চোখ খুলতেই স্রোতের নজরে এল কাব্যের উদোম চওড়া পৃষ্ঠদেশ। নড়াচড়ার অবকাশ পেলো না সে, কাব্য যে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ওকে। স্রোত হাত বুলালো কাব্যের এলোমেলো চুলের ভাঁজে, আস্তে করে ডেকে বলল,
"শুনছেন?"

'একবার, দুইবার করে বেশ কয়েকবার কাব্যকে ডাকল স্রোত। বিরক্ত হয়ে বলল কাব্য,
"চুপ কর তো। ঘুমাতে দে আমায়।"
"ঘুমান আপনি। আমাকে ছাড়ুন! আমি চ্যাপ্টা হয়ে যাচ্ছি তো।"

ঘুম জড়ানো কন্ঠে জবাব দিল কাব্য,
"হুশশ! তোকে ছাড়লে আমার ঘুম আসবে না।"

'স্রোতের চোখ-মুখে বিরক্তির চাপ। কি যেন ভেবে বিড়বিড় করে বলল,
"পুচকে, তোর বাপকে একটা কিক মার তো! লোকটা খুব জালাচ্ছে আমাকে।"

কাব্য চোখ দুটো বড় বড় করে তাকাল স্রোতের মুখপানে। ভ্রু কুঁচকে বলল,
"এসব কি স্রোত! মাত্র তো কিছুদিন হলো! বাচ্চা শুনছে তোর কথা?"
"শুনবে না কেন? আপনি না হয় বাচ্চা আসায় খুশি নন, কিন্তু আমি বাবুর মা তো, আমার সব কথাই সে শুনবে।"

কাব্যের কপালে ভাঁজ পড়ল। বেশ বুঝতে পারল,স্রোত ওকে আরেকবার মনে করিয়ে দিলো ভুলটা! কাব্য আর কথা বাড়াল না, অবাক চোখে তাকিয়ে রইল কেবল। কাব্য লক্ষ্য করল, ওর নীলাম্বরীকে, সে পরিবর্তন হয়েছে—'গাল-মুখ কেমন ফোলা লাগছে। তবে ওর বাচ্চামি বেড়েছে আগের থেকে বেশি! কাব্য বড় একটা শ্বাস ফেলে জড়িয়ে ধরল স্রোতকে, বিড়বিড় করে আওড়াল,
"কি আর করার,একসাথে বাচ্চা আর তার পাগলী মা দুজনকেই সামলাতে হবে!"

'স্রোতের কানে যায়নি কাব্যের বলা কথা, তবে সে বুঝতে পারছে কাব্য তাকেই ইঙ্গিত করে কিছু বলেছে। কাব্য কি মনে মনে বাবু আর স্রোতকে বকা দিলো? কথাটা ভেবেই গাল ফোলাল স্রোত। কাব্য মুখ তুলে তাকাল ওর নীলাম্বরীর মুখপানে। মেয়েটার মায়াবী চেহারা আর বাচ্চাসুলভ আচরণ দেখে হাসল কাব্য। এগিয়ে গিয়ে চুমু দিলো স্রোতের পুরো মুখে। স্রোত ড্যাবড্যাব করে তাকালেই বলল সে,
"রেডি হও, আমরা আজই বাড়ি ফিরব।"

স্রোতের মন খারাপ হলো, সে বলল,
"আজ থাকি। কাল ফিরব।"
"আজ থাকলে কি হবে?"
"কিছুই না। আমার ইচ্ছে হলো!"
"উঁহু। আমরা আজই বাড়ি ফিরব।"

বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে কথাটা বলল কাব্য। স্রোত মুখ ভার করে তাকিয়ে রইল কাব্যের দিকে। ওর মন চাইছে আজও এখানে থাকতে, আশপাশটা ঘুরে দেখতে, কিন্তু কথা না মানলে স্রোতের রাগী খরগোশ যে রেগে যাবে!

'বেশ অনেকক্ষণ পর কাব্য ওয়াশরুম থেকে বেরিয়েছে। স্রোত তখন গাল ফুলিয়ে দাঁড়িয়ে ছিল জানালার কাছে। কাব্য বিষয়টা লক্ষ্য করে আস্তে আস্তে হেঁটে স্রোতের কাছে গেল, ওকে পিছন থেকে জড়িয়ে ধরে মুখ গুঁজল ঘাড়ে। স্রোত কেঁপে উঠল মুহূর্তেই। যখনই বুঝল মানুষটা কাব্য, নিশ্চিত মনে চোখজোড়া বন্ধ করল সে। কাব্য মুখ তুলে তাকাল, স্রোতের গালে চুমু দিয়ে বলল,
"মন খারাপ?"
"হু।"
"কারণ?"

'স্রোত ঘুরে তাকাল কাব্যের দিকে, ওর গলা জড়িয়ে ধরে টুপ করে একটা চুমু দিল ঠোঁটে। কাব্য ভারি অবাক হলো, নীলাম্বরী নিজে থেকে কাব্যের কাছে গেল! স্রোতের হাবভাব দেখে বুঝে নিল কাব্য, স্রোতের মনে মনে অন্য কিছু চলছে। কাব্য তার চোখ-মুখ কঠিন করে জিজ্ঞেস করল স্রোতকে,
"মতলব কি?"

ওমনি বাচ্চাদের মতো মুখ করে বলে উঠল স্রোত,
"আমরা আজও এখানে থাকি। কাল যাব।"

কাব্যের চেহারায় সেই চিরচেনা গম্ভীর ভাব। স্রোতের কথায় সে রাগ করল না, খুশি হলো বোঝা মুশকিল। স্রোত ভাবল, কাব্য রেগেছে,এই বুঝি চড় বসাবে ওর গালে! কিন্তু এমন কিছুই হল না। স্রোতকে কোলে তুলে নিল কাব্য, বিছানায় শুইয়ে দিয়ে পুরো মুখে চুমু দিয়ে বলল,
"রাখলাম তোমার কথা। আমরা আজও এখানে থাকব। কিন্তু..."
"কিন্তু কি?"
"আমি আদর দিতে চাইলে আটকাবে না বলো!"

'স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। লোকটা এত চালাক! স্রোত কিছু বলছে না দেখে কাব্য ধরে নিল ওর উত্তর হ্যাঁ। কথা না বলে হাসল কেবল।কোনো একটা গুরুত্বপূর্ণ ফোনকল আসায় বেরিয়ে গেল রুম থেকে।

-------------------

'দোয়েল হাঁটছে আর গুনগুনিয়ে গান গাইছে। ওর হাতে থাকা ফোনটাতে একের পর এক কল আসছে বাড়ি থেকে। দোয়েল বিরক্ত হচ্ছে খুব। ও হাঁটতে হাঁটতে রাহুল, স্নিগ্ধ আর লিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওখানেই চেয়ারে বসে আছে কাব্য। ওর সবটুকু মনোযোগ ফোনের দিকে। দোয়েল একবার চারপাশ দেখল, আবারও রিংটোন বেজে উঠল ওর হাতে থাকা ফোনে। স্রোত প্রেগন্যান্ট শুনে সাবরিনা বেগম যেন উতলা হয়ে উঠেছেন ওকে দেখবেন বলে। দোয়েল এই নিয়ে পঞ্চম বারের মতো কল রিসিভ করল, রাগী গলায় বলল মাকে,
"কি সমস্যা আম্মু? আমাদের বাড়ি ফেরার সময় দিবে তো!"
"তোমাদের আর কতো সময় লাগবে দোয়েল? স্রোত অসুস্থ, ওখানে কি ভালো ডাক্তার আছে? ওর স্বামী কোথায়? সে এত কেয়ারলেস আমার জানা ছিল না তো!"

লাউড স্পিকারে দেওয়া, তাই সাবরিনা বেগমের কথা কানে এসেছে কাব্যের। কাব্য আর দোয়েলের দূরত্ব খুব বেশি নয়। বিষয়টা দোয়েলের মাথায় আসতেই সে সাউন্ড কমিয়ে তাকাল কাব্যের মুখপানে। দেখল, কাব্য রাগী চোখে তাকিয়ে আছে ওর হাতের ফোনটার দিকে। দোয়েল থমথম খেয়ে বলল,
"রা... রাখছি আম্মু।"

'দোয়েল কলটা কাটতে নিলেই কাব্য চোখের ইশারায় থামতে বলল ওকে। হাত বাড়িয়ে ফোনটা চাইতেই কোনো রকম বাক্য ব্যয় না করে ফোনটা দিয়ে দিল দোয়েল। কাব্য কানে ধরল ফোনটা, ওমনি তেতে উঠলেন সাবরিনা বেগম, কড়া গলায় ধমক দিয়ে বললেন,
"রাখছি মানে? তোমার ঐ গুণধর ভাই তো কেলেঙ্কারি ঘটাতে ওস্তাদ। তাকে মনে করিয়ে দিও! সে বাবা হতে চলেছে, এই সময়ে যেন মেয়েটার একটু যত্ন নেয়। তার তো আবার মুখের আগে হাত চলে!"

'কাব্যের চোখ-মুখে গাম্ভীর্য!দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল সে,
"কেলেঙ্কারি মানে?"

'সাবরিনা বেগমের ভাবমূর্তির তেমন পরিবর্তন হলো না। তিনি আগের মতোই স্বাভাবিক রইলেন। কাঠকাঠ গলায় উত্তর দিলেন কাব্যের প্রশ্নের,
"স্রোত না হয় অবুঝ, ওর বয়স কম। তুমি তো প্রাপ্তবয়স্ক, বুঝদার একটা ছেলে কাব্য। তুমি জানোনা মেয়েদের কম বয়সে মা হলে কতোটা ঝুঁকি থাকে!"

'কাব্য খানিকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল,
"স্রোত অবুঝ হলেও আমাকে সামলানোর মতো বুঝদার সে। বাচ্চার বাবাকে সামলাতে পারে যেহেতু, বাচ্চাকেও সামলাতে পারবে। স্রোতকে নিয়ে আপনাকে এতো ভাবতে হবে না। ওকে নিয়ে আমি ব্যতীত আর কেউ ভাববে না,ভাবার প্রয়োজন নেই!"

কাব্যের কথার পিঠে কথা বললেন না সাবরিনা বেগম, তবে উনি রেগেছেন কাব্যের কথায়। ছেলেটা ছোট-বড় জ্ঞান করে না, যাকে-তাকে যাচ্ছেতাই বলে দেয় সে! সাবরিনা বেগম কথা না বলে কেটে দিলেন কলের লাইন। ফোনটা সোফায় ছুড়ে ফেলে বললেন,
"যা ইচ্ছে করুক ওরা!"

'স্রোত দাঁড়িয়ে আছে কাব্যের পিছনে। ফুপি আর কাব্য ভাইয়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বুঝতে বাকি নেই তার। কাব্য ফোনটা দোয়েলের হাতে দিয়ে যেই না পিছু ফিরে তাকাল, দেখল স্রোত মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। চোখ-মুখ গম্ভীর করে বলল কাব্য,
"কি সমস্যা?"

মিনমিনে কণ্ঠে জবাব দিল মেয়েটা,
"সমস্যা হতে যাবে কেন?"
"খাম্বার মতো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন?"

'স্রোত প্রতুত্তর না দিয়ে সরে গেল সামনে থেকে। কাব্য কিছুদূর গিয়ে আবারও পিছু ফিরে তাকাল। ভেবেছিল রাগ করেছে ভেবে স্রোত যাবে ওর পিছু-পিছু, কিন্তু স্রোত তো দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতেই, হেসে হেসে গল্প করছে রাহুলদের সাথে। মেজাজ খারাপ হলো কাব্যের। গটগট করে হেঁটে স্রোতের ঠিক পিছনে এসে দাঁড়াল সে। কাব্যের উপস্থিতি লক্ষ্য করে কথা বলা বন্ধ করে দিল সবাই। স্রোত বুঝল না কিছু মুহূর্তেই সকলের চোখ-মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো কেন? সবার দৃষ্টি অনুসরণ করে স্রোত যেই না তাকাল পিছনের দিকে, ধাক্কা লাগল কাব্যের প্রশস্ত বুকের সাথে। বিরক্ত হয়ে বলল সে,
"কি সমস্যা?"

ভ্রু কুঁচকে তাকাল কাব্য। কটমট করে বলল,
"সমস্যা হতে যাবে কেন?"
"তাহলে খাম্বার মতো আমার সামনে এসে দাঁড়ালেন কেন?"

'স্রোতের কথা শুনে মিটিমিটি হাসছে উপস্থিত সবাই। রাহুল তো খিলখিল করে হেসে বলে উঠেছে—'যেমন কুকুর তার তেমন মুগুর!' রাহুলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল কাব্য। ভয়ে চুপ করে গেলো বেচারা। কাব্য এবার তাকিয়েছে নীলাম্বরীর দিকে,স্রোত বেশ চালাক! তাই তো কাব্যের বলা কথা ওকেই ফিরিয়ে দিল! কাব্যের বিরক্তিমাখা চেহারা দেখে স্রোতের ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টুমিতে ভরা হাসি। কাব্য এক পা-দু পা করে এগিয়ে যাচ্ছে স্রোতের দিকে। কাব্য যত আগাচ্ছে, স্রোত ততই পিছিয়ে যাচ্ছে। কাব্য ধরলে শাস্তি দেবে ভেবেই স্রোত পালাতে চাইল, কিন্তু পারল না। কাব্য খপ করে ধরে নিল স্রোতের হাত, ওকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল কাব্য। আশেপাশে কে আছে না আছে দেখে নিয়েই হাঁটতে শুরু করল কটেজের দিকে!

-------------------
'জঙ্গলের ঐ ছোট্ট বাড়িটা থেকে বেরুলো মধু। খানিকক্ষণ ঐ বাড়িটার দিকে তাকিয়ে হাসল সে, হাতে একটা মেসের কাঠি নিয়ে আগুন ধরালো তাতে। ছুড়ে মারল বাড়িটির দিকে। সাথে সাথেই দাউদাউ করে আগুন জ্বলে উঠল পুরো বাড়িটিতে। মধু ঐ জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়ে বাঁকা হাসল, বিড়বিড় করে বলল,
"আমাকে বিপদে ফেলতে পারে এমন কিছুর অস্তিত্বই আমি রাখব না। সে আমার যত প্রিয়ই হোক!"

কথাটা বলেই হাসল মধু। কিছু দূর গিয়ে চোখ-মুখ কালো করে আবারও বিড়বিড় করে আওড়ালো,
"অথচ আমি আস্ত একটা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছি।"

'মধু দ্রুত বাইকটা স্টার্ট দিয়ে জঙ্গলের রাস্তা ছেড়ে চলে গেল। নির্দিষ্ট গন্তব্যে গিয়ে বাইক থামিয়ে নামল সে। হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়ল মধু। ওর মনে হলো, পিছনে কেউ আছে। ঘুরে তাকালেই দেখল মায়াবী চেহারার অধিকারী এক মেয়েকে। মেয়েটা ওকে ডাকতে ডাকতে দৌড়ে আসছে ওর কাছে। মধু তার সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মেয়েটির মুখাবয়ব পর্যবেক্ষণ করে বলল,
"কুত্তার মতো হাপাচ্ছিস কেন?"

চোখ-মুখ কালো করে কটমটিয়ে বলল সুনেহরা,
"চুপ কর।"
"করলাম চুপ।"

সুনেহরা অবাক চোখে তাকিয়ে বলল,
"বাহ! একবার বলাতেই মেনে নিলি আমার কথা?তুই এত ভালো হলি কি করে?"
"আমি খারাপ ছিলাম কবে?"
"তুই তো জন্মগত খারাপ!"
"তাহলে আমার থেকে দূরে থাক।"
"উঁহু,তোর থেকে দূরে থাকলে অক্সিজেন বন্ধ হয়ে মরে যাব আমি! তুই মারতে চাইছিস আমাকে?"
"মরবি কেন?"
"ভালোবাসি তাই!"

'মধু হেসে উঠল সুনেহরার কথায়। চলে যেতে যেতে বলল,
"আমাকে ভালোবাসতে এসো না মেয়ে, আমি দুর্ভিক্ষের চেয়েও তীব্র;আমার ছোঁয়ায় ভালোবাসা পাবে না তুমি,বরং ধ্বংস হবে প্রতিনিয়ত!"

'মধুর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটল সুনেহরাও। ওর হাতটা শক্ত করে ধরে বলল,
"তুমি দুর্ভিক্ষের মতো তীব্র হলে এই তীব্রতাতেই আমি খুঁজে নেব পূর্ণতা! আমি শতবার ধ্বংস হতে রাজি যদি ধ্বংসকারী হও তুমি। তবুও ভালোবাসতে ক্ষতি আছে কি?"

'হাঁটা থামালো মধু। স্তব্ধ নেত্রে মায়াবিনীর মুখপানে তাকিয়ে রইল সে। সুনেহরার কথার উত্তরে কি বলবে খুঁজে পেল না মধু। এই মেয়েটা এমন কেন? কেন মধু আকৃষ্ট হচ্ছে মেয়েটার প্রতি? কেন ভালোবাসবে না বলেও ভালোবেসে ফেলছে মেয়েটাকে? মধু জানে সুনেহরা তার ধ্বংসের কারণ হবে, তবুও কেন নিজের ধ্বংসকারীকে আপন করতে মরিয়া হয়ে উঠেছে সে! কথাগুলো মাথায় আসতেই প্রচণ্ড ব্যথা হলো মধুর বুকে। কষ্টরা ঘিরে ধরল তাকে। মধু চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক করল সে।এক ধটকায় সুনেহরার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল,
"মানে কি এসবের?যখন তখন গায়ে দিস কেন? তুই আমার থেকে দূরে থাকবি সুনেহরা। আমি ভালোবাসি না তোকে।"

মধু চলে যাচ্ছিলো।সুনেহরার খুব রাগ হলো, মধুর পথ আটকে রাগী গলায় বলল,
"কাকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস বল! ঐ শান্তিকে? আমাকে তাড়িয়ে তুই ঐ শান্তির কাছেই যাবি তাই না?"

মধু ভ্রু কুঁচকাল, রাগে কটমট করে বলল,
"সর বা'ল! সবকিছুতেই সন্দেহ। সন্দেহ করার একটা সীমা আছে!"

তেতে উঠল সুনেহরা,মধুর বুকে ধাক্কা দিল সে। রাগ করেই বলল,
"সীমা! এই সীমাটা আবার কে? এক শান্তি দিয়ে হচ্ছিল না তোর? সীমাকে জুটিয়েছিস কোথা থেকে? শুন দিব্য! এতগুলো সতিন নিয়ে আমি ঘর করতে পারব না।"

মধু বিরক্ত হলো খুব। মুখ ভেংচি কেটে চলে গেলো সে। পিছু পিছু গেলো সুনেহরা নিজেও।

-----------------------
[ধ্রুব-তানু—স্পেশাল]
'ধ্রুব তাহিয়া ঘুরতে গিয়েছিল কোথাও। বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। সাবরিনা বেগম মাত্রই ধ্রুবদের রুম থেকে বেরুলেন। যাওয়ার আগে রাত করে বাড়ি ফেরার জন্য বকাঝকা করলেন ধ্রুবকে। ধ্রুব আর তাহিয়া পুরোটা সময় চুপই ছিল মায়ের মুখের উপর কথা বলেনি ওরা। সাবরিনা বেগম চলে যেতেই দরজা আটকে দিয়েছে ধ্রুব। গায়ে থাকা শার্টটা খুলতে খুলতে তাহিয়ার দিকে তাকিয়েছে সে। দেখল তাহিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ওর গায়ে থাকা পাতলা জর্জেট শাড়িটা ভিজে গেছে পুরোপুরি। বাইরে টুপটাপ বৃষ্টি হচ্ছে, কিছুটা পথ হেঁটে আসায় ভিজে গেছে মেয়েটা। ধ্রুব ওর গায়ের শার্ট খুলল না, বুকের দিকে বোতামগুলো খুলেই এগিয়ে গেল তাহিয়ার কাছে। ওকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে পড়া চুলগুলো সরিয়ে দিল এক পাশে। তাহিয়ার নগ্ন পিঠে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল ধ্রুব,
"ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছিস কেন তানুউ? তুই কি ইনডাইরেক্টলি আমাকে শাড়ি চেঞ্জ করে দিতে বলছিস?"

লজ্জায় মাথাটা নুইয়ে নিল তাহিয়া,মিনমিনে কন্ঠে বলল ধ্রুবকে,
"ছাড় তো!"
"ছাড়ার জন্য ধরিনি তো!"

তাহিয়া বড় বড় চোখ করে ধ্রুবের দিকে তাকাল। ধ্রুব বুঝে নিল প্রেয়সীর প্রশ্নবোধক চাহনির মানে। ঠোঁট কামড়ে হেসে বলল ওকে,
"আদর করব বলে ধরেছি তানুউ। নিতে পারবি আমার গভীর স্পর্শ? আজ তোকে কাঁদাতে ইচ্ছে করছে খুব!"

'তাহিয়ার মুখে কথা নেই। লজ্জারা ভিড় জমিয়েছে ওর চেহারায়। দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকেছে সে। ধ্রুব হাসল, প্রেয়সীর লাজে রাঙা মুখ দেখে। ধ্রুব তাহিয়ার সামনে গিয়ে দাঁড়ালো।ওর মুখের উপর থেকে দুই হাত সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ালো কপালে, পুরো মুখে অজস্র চুমু দিয়ে আঁকড়ে ধরল ঠোঁট। পরম আবেশে চোখজোড়া বন্ধ করল তাহিয়া। খামচে ধরল ধ্রুবের মাথার এলোমেলো চুল। ধ্রুবের হাতের বিরচন চলছে তাহিয়ার কোমরে। গায়ে থাকা শাড়িটা পুরো এলো মেলো করে দিয়েছে ধ্রুব। ধ্রুব যখনই তাহিয়ার শাড়ির কুচিতে হাত দিল, হুশ ফিরল ওর। সজোরে ধাক্কা দিল ধ্রুবের বুকে, কিন্তু ওকে টলাতে পারল না তাহিয়া। আজ ধ্রুব পুরোপুরি ডুবে গেছে প্রেয়সীতে,তাহিয়াকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে ধ্রুবের মনে। ধ্রুবের ঠোঁটের স্পর্শ লাগাম ছাড়াচ্ছে, কখনো মেয়েটার ঠোঁটে, কখনো গলায়, কখনো আবার বুকে গম্ভীর চুম্বন আঁকছে সে।

'তাহিয়া বিরক্ত হলো ধ্রুবের আচরণে। ওর বুক ঠেলে কিছু বলতে নিলেই ধ্রুব থামিয়ে দিল তাহিয়াকে,আবারও দখল করল মেয়েটার ঠোঁটজোড়া। বেশ অনেকক্ষণ গেল এভাবেই। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মেয়েটার। না পেরেই সে কামড় বসিয়েছে ধ্রুবের ঠোঁটে। আচমকা এমনটা হওয়ায় কিছুটা সরে গেল ধ্রুব। চোখ-মুখ কুঁচকে রাগী দৃষ্টিতে তাকাল তাহিয়ার দিকে। তাহিয়া বুঝল, ধ্রুব রেগে গেছে ওর কাজে। মাথাটা নুইয়ে অপরাধীর মতো বলল সে,
"স্যরি।"

ধ্রুব দু'হাত দিয়ে তাহিয়ার কোমর চেপে ওকে নিজের কাছে নিয়ে আসল। ঘাড় কাত করে তাহিয়ার দিকে তাকিয়ে বলল,
"এভাবে স্যরি বললে হবে না তানুউ। অন্যভাবে বলতে হবে।"
"কি... কীভাবে বলব?"
"তুই যেখানে আঘাত করেছিস সেখানে গুনে গুনে ১০ টা চুমু দিবি। টাইম ৩ মিনিট। এর মধ্যে শর্ত পূরণ না হলে আমি তোকে পানিশ করব তানুউ।"

'ধ্রুবের এহেন কথায় ভড়কালো মেয়েটা। সে যেন বিপদে পড়েছে আজ। ধ্রুবের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রমাগত! ধ্রুব আজ তাহিয়াকে ছাড়বে না বলেই ঠিক করেছে। সে শক্ত করে হাত দিয়ে চেপে ধরেছে ওর কোমর। তাহিয়া শর্ত পূরণ না করায় যেন আরও সুযোগ পেল ধ্রুব। ঠোঁট কামড়ে হাসল সে। তাহিয়াকে কোলে তুলে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল ধ্রুব,
"টাইম ইজ ওভার তানু। তুই আমার কথা শুনিসনি,এবার সারা রাত আমার জ্বালাতন সহ্য কর! এক মিনিটের জন্যও ছাড় পাবি না তুই।"

কথাটা বলেই তাহিয়ার ঠোঁটে গাঢ় চুম্বন আঁকল ধ্রুব। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
"নির্ঘুম রাত কাটানোর জন্য তৈরি হও বউ!"

'ততোসময়ে তাহিয়াকে বিছানায় ফেলে দিয়েছে ধ্রুব। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসল তাহিয়ার কাছে।ধ্রুব যতো আগাচ্ছে তাহিয়ার বুকের ধুকপুকানি ততই বাড়ছে। ধ্রুব ওকে স্পর্শ করলেই খামচে ধরেছে ধ্রুবের পেশিবহুল বাহু। কাঁপা কণ্ঠে বলছে,
"ধ্রুব... প্লিজ... আজ না।"

ধ্রুব নিজের আঙুল চেপে ধরল তাহিয়ার গোলাপসম পাতলা ঠোঁট দুটোতে। কানের কাছে গিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলল,
"শশশ! আজই হবে তানুউউ। আমি কন্ট্রোল হারিয়েছি। আজকের দিনটা... শুধু আজকের দিনটা আমার হয়ে যা, প্লিজ! নিজেকে পুরোপুরি ছেড়ে দে আমার কাছে। বিলিভ মি তানুউ, ভালোবাসায় ভরিয়ে দিব তোকে!"

'তাহিয়া ঘন ঘন শ্বাস ফেলে বন্ধ করল চোখজোড়া। ধ্রুবের এতো সুন্দর আবদার না মেনে উপায় নেই তার!কোনোভাবেই সে উপেক্ষা করতে পারবে না ধ্রুবকে। তাহিয়া দুই হাত দিয়ে জড়িয়ে ধরল ধ্রুবের গলা, ওর মুখপানে তাকিয়ে উপর নিচ মাথা নেড়ে সায় জানালো ধ্রুবের ভালোবাসার ডাকে। মুহূর্তেই ধ্রুবের ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসি। সে এক সেকেন্ডও ব্যায় করল না, এলোপাতারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটার পুরো মুখ। ওর পরনে থাকা শাড়িটা খুলে ছুড়ে ফেলল মেঝেতে। মুখ ডোবালো মেয়েটার মেদহীন পেটে।তাহিয়ার বিবস্ত্র দেহের প্রতিটি ভাঁজে ঠোঁট ছোঁয়ালো সে। তাহিয়ার কি যেন হলো বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করল সে। ধ্রুব মুখ তুলে তাকাল তখন। তাহিয়ার বন্ধ করা চোখের পাতায় চুমু দিয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আরও গভীর হলো ওর ঠোঁটের স্পর্শ মেয়েটা যেন পাগল হবে এবার। না পারছে ধ্রুবকে নিজের থেকে সরাতে না পারছে ওর জ্বালাতন সইতে! ধ্রুবের উগ্রতা বাড়ল চুমুর জায়গায় কামড় বসালো মেয়েটার শরীরে। তাহিয়া চোখ দুটো বন্ধ করতেই গড়িয়ে পড়ল পানি মৃদু আর্তনাদ করে বলে উঠলো,
"আহ..লাগছে তো!"

'তাহিয়ার বুকের উপর থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকাল ধ্রুব।এগিয়ে এসে ওর ঠোঁট দুটোতে চুমু দিয়ে বলল,
"সয়ে নে তানুউ। থামতে বলিস না আমাকে।"
"ব্যথা...পাচ্ছি ধ্রুব।"
"কিছুই হবে না তানু। এইটুকু ব্যথা সহ্য করে নে,কথা দিচ্ছি— এতোটা ভালোবাসা দিব তুই ব্যথার কথা ভুলে যাবি।"

কথাটা বলেই ধ্রুব মত্ত হলো প্রেয়সীতে। আগের থেকেও গভীর হলো ধ্রুবের স্পর্শ। লাগাম ছাড়ালো হাতের বিচরণ। ধ্রুবের বেলাগাম ঠোঁটে ছোঁয়ায় মেয়েটার পাগলপ্রায় অবস্থা।সুখময় যন্ত্রনায় চোখ বেয়ে পানি পড়ছে তার। তবুও সে সয়ে নিয়েছে ধ্রুবের সকল পাগলামি। সব ভুলে আজ সায় জানিয়েছে ভালোবাসার মানুষটির ভালোবাসার ডাকে। তাহিয়ার পুরো শরীর জুড়ে রাজত্ব চালাতে ব্যাস্ত ধ্রুব। সময়ের সাথে সাথে উন্মদনা বাড়ল তার,তাহিয়ার ছোট্ট শরীরটা চাপা পড়ল ধ্রুবের শক্তপোক্ত শরীরের নিচে।ধ্রুবের অবর্ণনীয় অত্যা/চার সইতে না পেরে জ্ঞান হারানোর অবস্থা মেয়েটার। তাহিয়া নিভু নিভু চোখে তাকিয়ে আছে ধ্রুবের মুখপানে নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে ওর হাত স্পর্শ করে বলল তাহিয়া,
"আ..আর না প্লিজ।"

'ধ্রুব চুমু বসালো তাহিয়ার ঠোঁটে। তাহিয়ার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বলল,
"আরেকটু প্লিজ।"

'চোখ দুটো বন্ধ করল তাহিয়া,নিজের কষ্ট হলেও সে ফেরাতে পারল না ধ্রুবকে। ধ্রুব যেন আজ নিজের মধ্যে নেই ও কেমন উন্মাদ হয়ে উঠেছে। নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে প্রেয়সীতে।
_____________________________
'তাহিয়া চোখ খুলে তাকিয়েছে কিছু সময় হলো। চোখ খুলতেই পাশে শুয়ে থাকা ধ্রুবকে দেখতে পেল সে। মাথায় হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাহিয়ার দিকে তাকিয়ে আছে ধ্রুব। ওর এমন চাহনি দেখে রাগে দাঁত কিড়মিড় করে বলে উঠল তাহিয়া,
"নির্লজ্জ কোথাকার!"

তাহিয়ার রাগের কারণ জানে ধ্রুব, তাই কিছু না বলে মনে মনে হাসল সে। ধ্রুবের নির্লজ্জ চাহনি থেকে বাঁচতে তাহিয়া ঘুরে তাকাল অন্য দিকে। বিছানার একপাশে শুয়ে আছে তাহিয়া, নড়াচড়া করলেই মেঝেতে পড়ে যাবে এমন অবস্থা। মেয়েটার পুরো শরীর ব্যথায় টনটন করছে। উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে সে। পুরো গায়ে নখের আঁচড় আর ক্ষত! দেখে মনে হচ্ছে ধ্রুব নিজের রাগ মিটিয়েছে ওর শরীরের উপর! তাহিয়ার গায়ে একটা পাতলা চাদর জড়ানো। জড়িয়ে দিয়েছে ধ্রুব নিজেই। রাগে তাহিয়া ঐ চাদরটা সরিয়ে দিতেই ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলে উঠল,
"ওয়াউ তানু! আগের থেকেও বেশি হট লাগছে তোকে। আবার শুরু করি?"

'তাহিয়া রেগে তাকাল ধ্রুবের মুখের দিকে। হাসি সরল না ধ্রুবের মুখের। তাহিয়া কিছু বলতে চাইলেই সে বলল,
"আমার কি দোষ? তুই নিজেই তো আমাকে শরীর দেখিয়ে সিডিউস করতে চাইছিস!"

'ধ্রুবের দিকে ঘুরে তাকাল তাহিয়া,ওর বুক ঠেলে বলল,
"সামনে থেকে সর।তোর হাসি দেখলেই রাগ লাগছে আমার।"
"আদর দিই? রাগ চলে যাবে।"

রাগ হলো তাহিয়ার, দাঁত কিড়মিড় করে বলল,
"ধ্রুব!"

ধ্রুব কিছুটা এগিয়ে এল তাহিয়ার দিকে। ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল,
"হুম জান,আদর দিব?"

'ধ্রুবের লাগামছাড়া কথায় লজ্জা পেল মেয়েটা। চোখ নামিয়ে নিল সে। বিছানার চাদর দিয়ে ঢেকে নিল নিজের বিবস্ত্র শরীরটা। ধ্রুব ঐ চাদর টেনে সরিয়ে দিল তাহিয়ার গায়ের উপর থেকে, দু’হাতে মেয়েটাকে আগলে নিয়ে বলল,
"চাদরের কি প্রয়োজন! আমি আছি তো!"

কথাটা বলেই ধ্রুব শক্ত করে জড়িয়ে ধরল তাহিয়াকে। প্রচণ্ড যন্ত্রণা হলো তাহিয়ার শরীরে, চিড়মিড়িয়ে উঠল গায়ের প্রতিটি ভাঁজের ব্যথা। মৃদু আর্তনাদ করে বলে উঠল সে,
"আহ্... লাগছে ধ্রুব!"

ধ্রুব আগলা করল হাতের বাঁধন, উদ্বিগ্ন কণ্ঠে বলল,
"কোথায় লেগেছে তানু? কোথায় লেগেছে আমাকে বল!"

তাহিয়া সরিয়ে দিল ধ্রুবের হাত, অন্য দিকে মুখ ফিরিয়ে মিছে মিছে রাগ দেখিয়ে বলল,
"চুপ কর! দরদ দেখাবি না একদম। ব্যথা দিয়ে আবার মায়া দেখানো হচ্ছে!"

ধ্রুবের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি। সে এগিয়ে গেল তাহিয়ার কানের কাছে, ফিসফিস করে বলল,
"এবার থেকে প্রতিদিন এমন হবে।অভ্যাস করে নে তানুউউ।"

কথাটা বলতে বলতে বিছানা থেকে উঠে গেল ধ্রুব। তাহিয়া তাকিয়ে রইল লোকটার যাওয়ার পানে। ধ্রুবের শার্টলেস রূপ দেখে মুহূর্তেই তাহিয়ার মনে পড়ল রাতের কথা। লজ্জায় লাল হলো মেয়েটার মুখ। মেঝের দিকে চোখ গেলেই নিচে পড়ে থাকা ধ্রুব আর ওর জামাকাপড় নজরে এল তাহিয়ার। আরেক দফা লজ্জা পেল সে। চাদর দিয়ে মুখ ঢেকে নিল সাথে সাথেই। তাহিয়ার কানে বাজছে মাঝরাতে ধ্রুবের ফিসফিস করে বলা কথাগুলো। গতরাতে তাহিয়া যেন নতুন করে আবিষ্কার করেছে ধ্রুবকে। ওর বেলাগাম কথা, পাগল করা হাতের স্পর্শ সব যেন এখনও অনুভব করতে পারছে তাহিয়া। তাহিয়া এসবই ভাবছিল, ছেদ পড়ল ওর ভাবনায়, ধ্রুব আবারও এসে জাপটে ধরল ওকে, মেয়েটাকে মিশিয়ে নিল নিজের বুকের সাথে।

---------------------
'সকাল হলেই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে দোয়েল। ওরা সবাই রেডি হয়েছে বাড়ি ফেরার জন্য। রাহুল, স্নিগ্ধ আর লিয়ার পাশেই দাঁড়িয়ে আছে দোয়েল। ওরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে স্রোত-কাব্যের জন্য! এদিকে দোয়েলের চোখ-মুখে বিরক্তির ছাপ। দীপ্তকে দোয়েল কোথাও পাঠিয়েছিল, এখনও আসছে না দেখে বিরক্ত হয়ে সে নিজেই খুঁজতে গেল। রাহুল বিষয়টা লক্ষ্য করে পিছু নিল দোয়েলের।

'দোয়েল হাঁটছে আর আশেপাশে দেখছে। চারিদিকটা কি সুন্দর! এই কিছুদিন সবার সাথে হাসি-মজা করে ভালোই লেগেছে ওর। দোয়েল আবারও স্মরণ করে নিল এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। সামনে কারোর উপস্থিতি লক্ষ্য করে মুখ তুলে তাকাল দোয়েল। পা জোড়া থেমে গেল ওর। সামনের দৃশ্য দেখে কিছুটা পিছিয়ে গেল সে।

'সৌরভ দাঁড়িয়ে আছে দোয়েলের বয়সী একটা মেয়ের সামনে। মেয়েটাকে পর্যবেক্ষণ করে বুঝল দোয়েল,সে মা হতে চলেছে! মেয়েটা ভারি সুন্দর,সৌরভের পাশে ভালোই মানিয়েছে ওকে। দোয়েল দীর্ঘশ্বাস ফেলল,বিড়বিড় করে আওড়ালো,
"অথচ সবটা আমার হওয়ার কথা ছিলো! নিয়তি বড়ই নিষ্ঠুর, আমরা যা মন থেকে চাই তা কখনোই আমাদের হয় না!"

'দোয়েলের দিকে চোখ পড়ল সৌরভের। ওর পাশে থাকা মেয়েটাকে বুঝিয়ে সুজিয়ে রুমে পাঠাল সে। দোয়েল চলে যেতে চাইলেই ডেকে উঠল সৌরভ,
"চলে যাচ্ছো?"

পিছু ফিরে তাকাল না দোয়েল। সৌরভ এসে ওর সামনে দাঁড়াতেই আস্তে করে উত্তর দিল দোয়েল,
"হুম।"
"তুমি আমাকে মনে রেখেছো দোয়েল?"

দোয়েল চুপ করেই রইলো। ঘৃণিত দৃষ্টিতে তাকাল ওর সামনে দাঁড়িয়ে থাকা স্বার্থপর লোকটির দিকে।সৌরভ কিছু বলবে তার আগেই বলল দোয়েল,
"না,ঘৃণায় রেখেছি।"
"যাক শান্তি! রেখেছো তো! ভালোবাসায় না হোক, ঘৃণায় রেখেছ!কজনেই বা মনে রাখে এভাবে!"

লোকটার কথায় যেন বিরক্ত হচ্ছে দোয়েল। সে কথা বাড়াতে চাইল না, চলে যেতে নিলেই সৌরভ হাত ধরল ওর। বিরক্তি ভঙ্গিতে তাকাল দোয়েল,তেতে উঠে বলল,
"সমস্যা কি? হাত ছাড়ুন!"

সাথে সাথেই সৌরভ ছেড়ে দিল দোয়েলের হাত। অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আগে কিনা এই দোয়েল কারণে অকারণে হাত ধরতো সৌরভ। কতটা পজেসিভ ছিল ওকে নিয়ে! অথচ আজ ওদের মধ্যে কত দূরত্ব। সৌরভের মন জুড়ে মেয়েটা থাকলেও ওদের এক হওয়ার পথ খোলা নেই। দোয়েল বিড়বিড় করে বকাঝকা দিলো সৌরভকে বিরক্ত হয়ে সে জায়গা ছাড়ল তখনই।

'দোয়েল চলে যেতেই সৌরভের সামনে এসে দাঁড়াল রাহুল। সৌরভের হাত মুচড়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে ওর দিকে। বেচারা সৌরভ ভড়কে তাকাল রাহুলের দিকে। চোখ-মুখ কুঁচকে বলল,
"আরেহ ব্রো, করছো কি? লাগছে তো!"

'দাঁতে দাঁত চেপে বলল রাহুল,
"আমারও লেগেছে রে।"

সাথে সাথেই বিষ্মিত কন্ঠে বলে উঠলো সৌরভ,
"কিহ!"
"হ্যাঁ, কলিজায় লেগেছে আমার। তুই আমার পাখির হাত ধরলি কেন? যে হাত আমি এখনও ধরিনি,সেই হাত তুই ধরবি কেন?উত্তর দে..."

'রাহুল চিৎকার দিয়েই বলল কথাগুলো। সৌরভ নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। রাহুলের চোখ-মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে, রাহুল ভালোবাসে দোয়েলকে। সৌরভ হেসে বলল,
"দোয়েল তোমার পাখি?কিন্তুউউউ..."
"কিন্তু কি?"
"যদি বলি ও আমার..."

পুরো কথাটা বলতে দিল না রাহুল, ঘুষি মারল সৌরভের মুখে। রাগে গর্জে উঠে বলল ওকে,
"চুপ! একদম চুপ! পাখি শুধু আমার, আমার মানে আমার! শুনো সৌরভ, তোমার সাথে ওর কি সম্পর্ক আমি জানি না, তবে বেশ বুঝতে পারছি তুমি আমার পাখির কষ্টের কারণ। আর আমি থাকতে পাখিকে কষ্ট পেতে দেব না।ও কষ্ট পাবে এমন কিছু আমি ওর আশেপাশেও রাখব না।বুঝতে পারছো তুমি?আজকের পর আর দোয়েলের সামনে আসবে না।তুমি ওর অতীত ছিলে।খারাপ অতীত!আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ! তুমি যতটা অবহেলা-অবজ্ঞা করেছো,আমি তার থেকে দিগুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব ওকে!"

'সৌরভ ওর নাক চেপে ধরে তাকিয়ে আছে রাহুলের দিকে।ছেলেটার বলা কথা গুলো যেন ওর কানে বাজছে। নিজেকে স্বাভাবিক করে বলল সৌরভ,
"মাথা ঠান্ডা করো ব্রো। তোমার পাখি তোমারই আছে।"
"আমার পাখি আমারই থাকবে। তুমি কেন? কেউ ওকে আমার থেকে আলাদা করতে পারবে না। থাকো না নিজের বউ নিয়ে শান্তিতে! আমাদের মধ্যে কেন এসেছো বা'ল?গোড়া থেকে উপড়ে ফেলব বলে দিচ্ছি!"

'কথাটা বলেই চলে গেল রাহুল। সৌরভ হাঁ করে তাকিয়ে রইল ছেলেটার যাওয়ার পানে। তবে রাগ হয়নি সৌরভের। দোয়েলের জীবনে ওর জায়গাটা তবে অন্য কেউ নিয়ে ফেলেছে! ছেলেটা ভালোবাসে ওকে—'যেভাবে ভালোবাসত দোয়েল সৌরভকে! সৌরভ নিজের মনপ্রাণ দিয়ে ভালোবাসত এই মেয়েটিকে, মনে মনে তাকে ঘিরে বুনেছিল অগণিত স্বপ্নের রঙিন চাদর। কল্পনায় সুন্দর ভবিষ্যৎ সাজিয়েছিল তাকে নিয়ে। হুট করে এক কালবৈশাখী ঝড় এসে সবটা কেমন উলটপালট করে দিল।
-'দোয়েল তখন সবে কলেজে উঠেছে, সৌরভ ওর কলেজের সিনিয়র ছিল। তার উপর সৌরভের আব্বু দোয়েলের বাবার বন্ধু! ওদের রোজ দেখা হতো, সৌরভের মনে ধরেছিল চঞ্চল দোয়েলকে। মেয়েটাকে ভালোবেসেছিল সে। দোয়েল যখন বুঝল সৌরভ ওকে সত্যিই ভালোবাসে, তখন সেও সায় জানাল ওর ভালোবাসার ডাকে। মেয়েটার চঞ্চল মনে রঙ লেগেছিল যেন।সে নিজের সবটুকু নিয়ে ভালোবেসেছিল সৌরভকে।কিন্তু আল্লাহ বোধহয় ওদের এক হওয়া লিখে রাখেননি। আল্লাহর দোষ দিয়েই বা কি হবে! সৌরভ নিজ হাতে শেষ করেছে সবটা!

'সৌরভ নিজের চাকরির জন্য বাইরে গেল।সেখানে গিয়ে নতুন কত মানুষের সাথে তার পরিচয় হলো তার। দেখা হলো দোয়েলেরই বয়সী এক মেয়ের সাথে। মেয়েটার প্রতি কখনোই সৌরভের অনুভূতি জন্মায়নি,সে ভালো না বাসলেও মেয়েটা তাকে ভালোবাসতো।একটা সময় সৌরভ খারাপ পথে চলে যায়।ওর মস্তিষ্কে সেট হয়ে যায় টাকার নেশা। মদ খাওয়া,জোয়া খেলা সব খারাপ অভ্যাসকে আপব করে নেয় সে।নিজের সব কিছু খুইয়ে যখন নিঃস্ব, তখনই ওর অফিসের বস শর্ত দেন উনার বাক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হবে,নইলে চাকরি হারাতে হবে; যেভাবে পারেন,ওর ক্ষতি করবেন উনি। সৌরভ মেয়েটাকে ভালোবাসতো না তবে জানতো মেয়েটা ওকে ভালোবাসে।সৌরভ তখন ভুলে গেল দোয়েলের কথা। নিজের ক্যারিয়ার গুছাতেই ব্যস্ত হলো সে। দোয়েলের জায়গাটা দিল অন্য কাউকে।সে মেয়েটাই আজ ওর স্ত্রী! কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল সৌরভ। দোয়েলের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই ওর। সৌরভ চায়,দোয়েল ভালো থাকুক ওর জীবনে।সুখী হোক সে।তার অপেক্ষায় দিন গুনে দোয়েল নিশ্চয়ই কষ্ট পেয়েছে এতোগুলো দিন! চঞ্চল দোয়েল হারিয়ে গেছে গম্ভীরতায়। সৌরভ যে অনুশোচনায় ভুগে সর্বক্ষণ!

'দোয়েল এসে দাঁড়িয়েছে সবার সামনে। রাহুলও মুখ ভার করে এসেছে ওর পিছু পিছু। রাগে ফেটে পড়ছে ছেলেটার মাথা। খানিকক্ষণ আগে দোয়েলকে ঐ সৌরভের সাথে দেখেই ওর এত রাগ লাগছে। দোয়েল তখন আড়চোখে তাকাল রাহুলের দিকে। কিছু সময় আগে সৌরভকে বলা রাহুলের সবগুলো কথাই আড়ালে দাঁড়িয়ে শুনেছে সে। দোয়েলের মনে মনে ভালোই লাগছে, তবে বুঝতে দিচ্ছে না রাহুলকে।

'সকলেই দাঁড়িয়ে ছিল এক জায়গায়। কাব্যের কণ্ঠস্বর কানে আসতেই মাথা ঘুরিয়ে ওর দিকে তাকাল প্রত্যেকে,
"এই স্রোতটাকে নিয়ে আমি পারি না! সেই কখন আসতে বললাম, এখনও মহারানী রেডি হচ্ছেন!"

'কাব্যের কথা শুনে রাহুল আর ওর বাকি বন্ধুরা হেসে বলল,
"এ কাকে দেখছি! এটা কি আমাদের কাব্য! বাবা,কাব্য ভাই তো বউয়ের নেওটা! কত চিন্তা বউকে নিয়ে! অথচ এই কাব্যের কতো অ্যাটিটিউড ছিলো। মেয়েদের কাছ ঘেঁষতো না সে।"

'কাব্য চোখ গরম করে তাকাল বন্ধুদের দিকে।গম্ভীর কণ্ঠে ধমকের স্বরে বলল,
"চুপ কর!"
"করলাম চুপ! কিন্তু ভাই,তুই মন থেকেই বউপাগল!"

'কাব্য কথাবার্তা না বলে চলে গেল স্রোতকে আনতে। যতটা রাগ নিয়ে সে এসেছিল স্রোতের কাছে, ততটাই যেন মুগ্ধ হলো স্নিগ্ধ সুন্দর নীলাম্বরীকে দেখে। মেয়েটা কালো রঙের শাড়ি পরেছে, লম্বা কালো চুলগুলো ছেড়ে দিয়েছে সে। মুখটা কত সুন্দর দেখাচ্ছে! গালগুলো আগের থেকে ফোলা ফোলা লাগছে,প্রেগ্ন্যাসির কারণে শরীরেরও স্বাস্থ্য বেড়েছে কিছুটা।কেমন আদুরে আর পুতুল পুতুল লাগছে ওকে। কাব্য চোখ ফেরাতে পারছে না তার নীলাম্বরীর থেকে। নীলাম্বরীর মোহনীয় রূপ দেখে কাব্যের মন ভরে উঠেছে মুগ্ধতা,বিস্ময় আর গভীর ভালোবাসায়।স্রোত চোখ তুলে কাব্যের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। কাব্যের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো মুহূর্তেই। বুকের বাঁ পাশে হাত রেখে গেয়ে উঠল,

'কি আবেশে তারে বারে বারে,
দেখি তবুও যেন মিটে না তৃষা,
সে যে পথে চলে, বুকে ঝড় তুলে,
জেগে ওঠে ঘুমোনো আশা!'

'কাব্যের গাওয়া গান স্রোতের কানে এলেই হেসে উঠল সে।এ যেন প্রশান্তির হাসি! স্রোত আস্তে আস্তে হেঁটে কাব্যের সামনে এসে দাঁড়াল। মিষ্টি হেসে জিজ্ঞেস করল ওকে,
"কেমন লাগছে?"

'কাব্য কাছে টেনে নিল নীলাম্বরীকে। আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল স্রোতের কপালে। ওর হাসিমুখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলল,
"অপরূপ সুন্দর লাগছে তোমাকে। আমার হৃদয়ে ঝড় তোলার মতো সুন্দর!আমার বুকের ভেতর কম্পন ধরানোর মতো সুন্দর!আমার হৃদস্পদন ক্ষনে ক্ষনে সুর তুলছে তোমার নামে।তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আমার ব্ল্যাক রোজ!"

প্রিয় পুরুষের প্রশংসার পুলকিত হলো অষ্টাদশীর মন। সে মুখ গুজল কাব্যের বুকে। প্রেয়সীর আলিঙ্গনে হৃদস্পন্দের গতি বাড়ল কাব্যের। স্রোত স্পষ্ট শুনতে পাচ্ছে কাব্যের অবাধ্য হৃদস্পন্দনের শব্দ। যেন প্রতিটি হৃদস্পন্দনেই প্রতিধ্বনিত হচ্ছে ওর নাম। কথাটা ভেবেই হাসল স্রোত,শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কিছুসময় যেতেই কানে এল কাব্যের বলা কথা,
"আমাদের বাড়ি ফিরতে হবে স্রোত।"

স্রোত কিছুটা সরে গিয়ে উত্তর দিল,
"চলুন।"

'কাব্য কথা না বলে কোলে তুলে নিল নীলাম্বরীকে। আগাতে লাগলো সামনের দিকে। স্রোত পড়ে যাওয়ার ভয়ে কাব্যের গলা কলার আঁকড়ে ধরে বলল। চোখ মুখে ভয় নিয়ে বলল,
"আরেহ নামান আমাকে,পড়ে যাব তো!"
"শশশ! আমি থাকতে তোর কিছুই হবে না স্রোত। বিশ্বাস রাখ, আমি মরে যাব তবুও তোকে ব্যথা পেতে দিব না।"

'স্রোত নিশ্চিত হলো কাব্যের কথায়। লোকটা ওকে বড্ড ভালোবাসে। কতো সুন্দর আগলে নেয় সব বিপদ থেকে তার কোলে উঠে কিনা স্রোত ভয় পাচ্ছে!

-------------------------
'সুনেহরার ড্রয়িংরুমে পাতানো লম্বা সোফায় বসে আছেন সাহেলা বেগম। সামনেই গরম চায়ের কাপ হাতে বসে আছেন সুনেহরার আব্বু আনোয়ার সাহেব। তারা কোনো কিছু নিয়ে কথা বলছিলেন। সুনেহরা তখন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। আনোয়ার সাহেব ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কর্কশ কণ্ঠে ডেকে বললেন,
"এই অসময়ে কোথা থেকে ফিরলে? তোমাকে বাইরে যেতে বারণ করেছিলাম তো!"

সুনেহরা ভয়ে বাবার দিকে তাকাল। উনার মুখের দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল সে।আমতা আমতা করে বলল,
"আ... আসলে আব্বু..."
"আসলে কি সুনেহরা? এই রাতের বেলা কোন ব্যাংক খোলা থাকে, আমাকে বলো তো? কাজে ছিলে এমন মিথ্যা কথা একদম বলবে না।কোথায় ছিলে তুমি?"

সুনেহরা বোঝতে পারছে না কি বলবে। ছোট ছোট চোখ করে তাকিয়েছে মধুর আম্মুর দিকে। ও যেন চোখের ইশারায় বলছে উনাকে,—"এভারের মতো বাঁচিয়ে নাও,ফুপি।আর এমন ভুল করব না আমি।"

সাহেলা বেগম বুঝলেন মেয়েটার চাহনির মানে;
তিনি কিছু বলতে নিলেই হাত উঁচিয়ে থামিয়ে দিলেন আনোয়ার সাহেব। কাঠ-কাঠ গলায় বললেন,
"তুমি ওকে মাথায় তুলেছো,বোন। ওর সাহস বেড়ে গেছে,এতোটাই বেড়েছে যে আমার কথা অমান্য করে বাইরে যাচ্ছে।ওকে শাস্তি পেতে হবে।"

কথাটা বলেই উঠে এলেন আনোয়ার সাহেব। মেয়ের হাত ধরে টেনে হিঁচড়ে রুমের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই কানে এল পরিচিত কণ্ঠস্বর। সকলেই তাকাল দরজার দিকে। মধু দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঘাড় কাত করে সুনেহরার দিকে একবার তাকাল সে, পরে আবার আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল,
"সুনেহরা আমার সাথে ছিল আঙ্কেল। আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম।ফিরতে রাত হয়ে যাবে ভাবিনি।ওর বলতে লজ্জা করছে হয়তো! তাই আমি বললাম।"

আনোয়ার সাহেব মেয়ের হাত ছাড়লেন মধুর সামনে এসে দাঁড়িয়ে বললেন,
"তুমি সত্যি বলছো তো,দিব্য?"
"সত্যিই বলছি,আঙ্কেল।"

'আনোয়ার সাহেব খুশি হলেন।তিনি বহু আগে থেকেই মেয়ের জন্য মধুকে ঠিক করে রেখেছিলেন। তবে মধু যে উদাসীন, সে কখনোই সায় জানায়নি এই বিয়েতে। আজ ওরা একসঙ্গে ঘুরতেই গিয়েছিল শুনে আনোয়ার সাহেব বেশ খুশি হলেন। সাথে সাহেলা বেগমও খুশি হলেন। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন,
"বোকা মেয়ে,আগে বলবে তো! দাঁড়িয়ে আছ কেন? আমার জামাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসো।"

সুনেহরা যেতে যেতে পিছু ফিরে মধুর দিকে তাকাল। মধু বাঁকা হাসল ও তাকাতেই। সুনেহরার বুকটা দক করে উঠল; ও বেশ বুঝতে পারছে মধুর মনে অন্য কোনো মতলব আছে। এই মধু তাকে আজ বাঁচালেও কাল বিপদে ফেলতে দুইবার ভাববে না!

® আফরোজা আঁখি।
#চলবে......
আবার সব ই-বুক লিংক কমেন্টে—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন