ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 33

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৩৩]
📍[শেষে দেওয়া নোটবার্তা পড়বেন।আর দয়া করে নাইস নেক্সট কমেন্ট করবেন না]

[প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য]

'সুনেহরা চুলোয় চায়ের পাতিল বসিয়ে আনমনে কি যেন ভাবছে। মধু ওকে কেন বাঁচালো?ওরা তো একসাথে কোথাও যায়নি!ও এতো সময় ছিলো রাসফান আর ওর টিমের বাকিদের সাথে।তাহলে মধু কেন মিথ্যা বলল?স্বার্থ ছাড়া সুনেহরাকে বাঁচানোর ছেলে তো মধু না। কি চলছে ওর মাথায়? সুনেহরা ভাবছিল এসবই, আচমকাই মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে। স্পষ্ট অনুভব করতে পারছে নিজের পাশে অন্য কারো উপস্থিতি! সুনেহরা ঘাড় ফিরিয়ে তাকিয়েছিল মাত্র, তখনই কেউ তার ঠান্ডা হাত দিয়ে ওর পেট স্পর্শ করল। সাথে সাথেই চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল সুনেহরা। ওর পিছনে দাঁড়িয়ে থাকা লোকটার গরম শ্বাস আছড়ে পড়ছে মেয়েটার খোলামেলা ঘাড়ে। সুনেহরা বুঝে নিয়েছে মানুষটা কে! কে এভাবে স্পর্শ করেছে ওকে। কেমন অস্বস্তি হলো সুনেহরার। কাঁপা কণ্ঠে বলল,
"দিব্য... কি... কি করছিস এসব?"
"ছুঁয়ে দিলাম তোকে!"
"মানে!"
"ছেলেটা কে?"

'মধুর এমন প্রশ্নে ভড়কালো সুনেহরা,কিছু একটা মনে করার চেষ্টা করে বলল,
"কোন ছেলে?"

'রাগে মধুর কপালের শিরা ফুলে উঠেছে মুহূর্তেই। শক্ত করে চেপে ধরেছে সুনেহরার হাত, সাথে সাথেই মেয়েটা ঘুরে তাকিয়েছে ওর দিকে। মধু সুনেহরার হাত দুটো পেছনের দিকে নিয়ে গেলো, রাগী গলায় বলল ওকে,
"ঢং করছিস আমার সাথে?ছেলেটা কে বল।সারাক্ষণ ওভাবে তোর সাথে চিপকে থাকে কেন?ওর সাথে কি সম্পর্ক তোর?"

'মধুর কথাবার্তায় বেশ বুঝতে পারছে সুনেহরা, ছেলেটা রেগে গেছে কোনো কারণে। কিছুক্ষণ আগেই রাফসানকে সাথে নিয়ে কোনো একটা কেসের তদন্তে বেরিয়েছিল সুনেহরা, সেখান থেকে ফিরতেই এতো সময় লাগলো। মধু কি তখনই কোনোভাবে দেখে নিয়েছে ওদেরকে? রাফসানের কথাই কি জিজ্ঞেস করছে মধু? কথাগুলোই মনে মনে ভাবছে সুনেহরা,এমন সময় মধু ওকে আরও কাছে টেনে নিল। সুনেহরা টাল সামলাতে না পেরে ধাক্কা খেলো মধুর শক্তপোক্ত বুকের সাথে। বিরক্তি ভঙ্গিতে ওর মুখপানে চেয়ে বলল,
"হচ্ছে টা কি দিব্য? ছাড় আমাকে।"
"ছাড়ব না।ঐ ছেলেটা কে বল?"

সুনেহরা খানিকক্ষণ চুপ থেকে রসিকতার স্বরে বলে উঠল,
"আর ইউ জেলাস,দিব্য? আমাকে অন্য কারো সাথে দেখে তোর বুকে লাগছে,তাই না?"
"হুহ্,জেলাস আর আমি? কখনোই না।"
"তাহলে এমন করছিস কেন?"

'মধু কথা খুঁজে পেলো না,ছেড়ে দিল সুনেহরাকে। সাথে সাথেই গ্যাস অফ করল সুনেহরা।মধু আবারও এগিয়ে গেলো ওর কাছে, তাকাল মেয়েটার নগ্ন পিঠের দিকে। ইচ্ছে হলো ঘাড়ে এসে পড়া চুলগুলো একপাশে সরিয়ে দিতে—'তাই করল মধু।আলগোছে মেয়েটার ঘাড়ে এসে পড়া ছোট চুলগুলো সরিয়ে দিলো একপাশে। সুনেহরা কেঁপে উঠলো আবারও।সরতে চাইলেই মধু আটকে নিল ওকে। সুনেহরার কানের কাছে এসে হিসহিসিয়ে বলল মধু,
"আমার আগে তোকে কোনো ছেলে স্পর্শ করেছে,সুনেহরা?"

'কঠোর সুনেহরা কেমন নরম হয়ে গেছে এই মুহূর্তে।প্রিয় মানুষটার আলতো ছোঁয়ায় বশ মেনেছে সে।মিনমিনে কণ্ঠে জবাব দিল মেয়েটা,
"না।"

'মধু বাঁকা হাসল। সুনেহরা কিছু বুঝে ওঠার আগেই গাঢ় চুম্বন আঁকলো মেয়েটার ঘাড়ে। মুখ ডোবাল গলার ভাঁজে। মধুর হঠাৎ স্পর্শে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। কি করবে বুঝতে না পেরে চোখজোড়া বন্ধ করল সে। গায়ে থাকা জামাটায় হাতের মুঠোয় নিয়ে কচলাতে শুরু করল।কিছু মুহূর্ত ব্যয় হলেই কানে এলো বেপরোয়া মানবটির গম্ভীর কণ্ঠস্বর,
"আজ, এখন, এই মুহূর্তে আমি তোকে স্পর্শ করলাম,সুনেহরা। মনে রাখবি,আমিই প্রথম পুরুষ যে তোকে স্পর্শ করল।আমাতেই তোর সূচনা,আর আমাতেই হবে সমাপ্তি। ভুলে আমার জায়গা অন্য কাউকে দিতে যাবি না।ঐ ছেলেটার সাথে যেন দ্বিতীয়বার তোকে না দেখি। খোদার কসম,আমার কথা না মানলে জ্যান্ত কবর দিয়ে ফেলব।"

'কথাটা বলে এক মিনিটও দাঁড়ায়নি মধু। গটগট করে হেঁটে বেরিয়ে গেছে কিচেন থেকে। সুনেহরা যেন ভ্রমের মধ্যে আছে কি হলো এক্ষুণি! মধু ওকে ওতো গভীরভাবে স্পর্শ করল, অধিকারবোধ দেখালো ওর উপর! সুনেহরার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। রাগ লাগছে আবার আনন্দও হচ্ছে। কেন হচ্ছে এমন?ভাবনায় ব্যাঘাত ঘটল মেয়েটার,হাতে থাকা ফোনে রিংটোন বেজে উঠল। চোখের সামনে আনলেই দেখল রাফসানের নাম্বার। কলটা রিসিভ করবে এমন সময় মনে পড়ে গেলো মধুর বলা শেষ কথা। কি যেন ভেবে কলটা কেটে দিয়ে ফোন অফ করে দিল সুনেহরা।

------------------

'কাব্যের গাড়িটা এসে থেমেছে ওদের আলিশান বাড়ির গেটের সামনে। সময় তখন সন্ধ্যা, আস্তে আস্তে দিনের আলো কেটে গিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে প্রকৃতি! মাঝরাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় ফিরতে অনেকটাই দেরি হয়েছে ওদের। স্রোত ঘুমিয়ে আছে কাব্যের কাঁধে মাথা রেখে,সামনের ড্রাইভিং সিটে বসে আছে রাহুল আর ওর পাশেই দোয়েল। দীপ্ত আসছে পরের গাড়িতে, লিয়া আর স্নিগ্ধর সাথে। রাহুল ড্রাইভিং থামিয়ে সামনের মিররের দিকে তাকাল। স্পষ্ট দেখল স্রোত-কাব্যকে। কাব্য আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে নীলাম্বরীর পুরো মুখে। বিড়বিড় করে কি যেন কথা বলছে মেয়েটার সাথে, যদিও রাহুলের কানে আসছে না কথাগুলো, তবে বড্ড অবাক হচ্ছে রাহুল। কঠোর, বদমেজাজী, চাপা স্বভাবের কাব্যও কাউকে এতো ভালোবাসতে পারে?তাও উন্মাদের মতো! মেয়েটার প্রতি যেমন কাব্যের সকল রাগ তেমন ওর কাছেই কাব্য শান্তি খুঁজে পায়। পুরো দুনিয়া ওকে সামলাতে ব্যার্থ হলেও নীলাম্বরীর ভালোবাসা কাব্যকে সামলাতে বাধ্য! এতোদিনে একটা জিনিস ভালো করেই বুঝেছে রাহুল—'কাব্য স্রোতকে এতোটাই ভালোবাসে যে নিজের জীবন দিতে একবারও পরোয়া করবে না সে! কোথায় ছিলো কাব্যের এই রূপ! স্রোতের আগমনে কতোটা বদলে গেছে কাব্য! এগুলো ভাবলেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় রাহুল। ভালোবাসা বুঝি এমনই হয়! কাউকে পুরোপুরি বদলে দিতে পারে এই ভালোবাসা নামক জিনিসটা। রাহুল পিছনের দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে বলে উঠলো,
"হয়েছে ভাই, বউকে শান্তি দে কিছু সময়ের জন্য। গাড়িতেই কি সব সেরে ফেলবি? রুমে গিয়ে রোমান্স করার জন্য নিজের এনার্জি বাঁচিয়ে রাখ!"

'কাব্য ভ্রু কুঁচকে তাকাল রাহুলের দিকে।স্রোতকে কোলে তুলে গাড়ি থেকে নামল সে। যেতে যেতে বলল রাহুলকে,
"আমার পাগল মন শুধু বউ বউ করে। কি করি বল? ও আশেপাশেই থাকলেই আমার এনার্জি বেড়ে যায়!"

'রাহুল প্রতুত্তরে কিছুই বলল না,কাব্য চলে গেলে দীর্ঘশ্বাস ছেড়ে আহত কণ্ঠে বলল,
"আজ একটা ব্যক্তিগত মুরগি থাকায় শেয়ারগিরি দেখাতে পারিনা!"

'রাহুলের পাশে দাঁড়িয়ে থাকা দোয়েল ড্যাবড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। এক্ষুণি বলা রাহুলের কথাটা শুনে মুখ টিপে হাসল সে। কথা না বাড়িয়ে চলে গেলো বাড়ির উদ্দেশ্যে।রাহুল তার পাখির যাওয়ার পানে তাকিয়ে বলল,
"কবে যে এই পাখিটা আমার ভালোবাসা বুঝবে! ভবিষ্যৎ বাচ্চার মাকে পটাতে এতোটা মেহনত করতে হবে জানলে আমি বাংলাদেশই আসতাম না। তবে এসেছি যখন পাখিকে নিজের কাচায় বন্দী করেই ছাড়ব!"

দোয়েল যেতে যেতেই হাঁটার গতি কমালো, কানে গেলো রাহুলের বলা কথা। মুচকি হেসে বিড়বিড় করে বলল সে,
"লোকটা পারেও!"

-------------------

'বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন সাবরিনা বেগম। স্রোত আসছে শুনেই সেই তখন থেকে অপেক্ষা করছেন উনি। আজ বাড়িতে কতো রকমের রান্নাবান্না হয়েছে, সবই স্রোতের পছন্দের খাবার। নিজ হাতে সাবরিনা বেগম আর উনার জা বানিয়েছেন সবটা। মাহতাব সাহেব হাঁটতে পারেন না ইদানীং, ঘরবন্দী জীবন কাটাতে হয় উনাকে। তবে ছেলে আর বউমাকে এক নজর দেখবেন বলে পায়ের ব্যথা নিয়ে এতো সময় হলো বসে আছেন তিনি। আজ ড্রয়িং রুমে ধ্রুব আর তাহিয়াও আছে। স্রোত মা হতে চলেছে বিষয়টা সবারই জানা। বাড়িতে নতুন সদস্য আসার খবরে সকলেই খুব খুশি। কাব্যের চাচা'তো পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছেন এই খুশির খবরে।ধ্রুব নিজের অফিসের সব স্টাফদের ট্রিট দিয়েছে। সবার থেকে বেশি খুশি বোধহয় সাবরিনা বেগম নিজেই, কিন্তু উনি তো গম্ভীর! নিজের খুশিটা তেমনভাবে প্রকাশ করতে পারেন না! এদিক থেকে কাব্যের সাথে উনার বড্ড মিল। কলিংবেল বাজতেই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে তাহিয়া। সকলেই তখন জড়ো হলেন সদর দরজার সামনে, কিন্তু যার আসার অপেক্ষায় ছিলেন প্রত্যেকে, সে তো কাব্যের কোলে ঘুমিয়ে আছে। কাব্য প্রত্যেকের দিকে একবার তাকাল, গম্ভীর কণ্ঠে বলল,
"কি সমস্যা?"

সাথে সাথেই একইভাবে উত্তর দিলেন সাবরিনা বেগম,
"সমস্যা হতে যাবে কেন কাব্য?"

'কাব্য ভ্রু কুঁচকাল, রাগ হলেও সংযত করল নিজেকে। ও ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়ালেই প্রত্যেকে সরে গেলেন একপাশে। কাব্য সিঁড়ি বেয়ে নিজের রুম পর্যন্ত গেলো,তখনও বাড়ির সব মানুষের নজর ওর দিকে। স্রোতকে বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা আটকে দিলো কাব্য। নিজে চলে গেলো ওয়াশরুমে। শরীরটা কেমন লাগছে,শাওয়ার না নিলে হবেই না এমন অবস্থা!

'বেশ অনেক সময় পর ভিজে শরীরে ওয়াশরুম থেকে বেরিয়েছে কাব্য। কপালে এসে পড়া চুলগুলো থেকে ছুয়ে ছুয়ে পড়ছে পানি।ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে কাব্য। কাবার্ড থেকে একটা শার্ট বের করে ওটাই পরছিলো সে। মাত্র কয়েকটা বোতাম লাগিয়েছে, তখনই নজর গেলো স্রোতের দিকে।মেয়েটা শুয়ে আছে বিছানায়,তার পরনে থাকা কালো রঙের শাড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে আছে। ফর্সা মেদহীন পেট দেখা যাচ্ছে স্পষ্ট। বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে,ঘন ঘন শ্বাস নেওয়ার কারণে উঠানামা করছে ওর বুক। কাব্য পলকহীন চোখে তাকিয়ে আছে প্রেয়সীর পানে। কাব্যের কেমন অস্থির লাগছে নিজেকে।গরম লাগছে বেশ। বুঝতে পারছে না সে, মাত্রই শাওয়ার নিয়ে আসল, এমন লাগছে কেন? কাব্য তখন স্রোতের পাশে এসে বসেছে, অবলোকন করছে মেয়েটাকে। ওর ইচ্ছে হলো নীলাম্বরীকে স্পর্শ করতে, গভীরভাবে স্পর্শ করতে,ভালোবাসায় ভরিয়ে দিতে ওকে। দেরি কিসের? বউ তো ওরই।স্রোতকে যখন তখন ছোঁয়ার, ভালোবাসা অধিকার আছে কাব্যের! কথাগুলো ভেবেই কাব্য কিছুটা ঝুঁকল স্রোতের দিকে, ঠোঁটের উষ্ণ স্পর্শে ভরিয়ে দিলো মেয়েটার মুখ।আঁকড়ে ধরল মেয়েটার অধরজোড়া। স্রোত তখন চোখ খুলে তাকিয়েছে, কাব্যকে নিজের এতো কাছাকাছি দেখে অন্তরাত্মা কেঁপে উঠেছে মেয়েটার। সে দুহাত দিয়ে কাব্যের বুক ঠেলতেই কিছুটা সরে গেলো কাব্য। স্রোত ভয়ে ভয়ে বলতে চাইলো,
"শু... শুনুন..."

'কাব্য আঙুল চেপে ধরল স্রোতের ঠোঁটে। ওর নাকের ডগায় চুমু দিয়ে বলল,
"শশশ! তুমি শুনো নীলাম্বরী। আমার তোমাকে প্রয়োজন। আজ, এখন,এই মুহূর্তে আমি খুব করে চাইছি তোমাকে। আটকিও না, প্লিজ।মরে যাচ্ছি আমি।"

'স্রোত দুইদিকে মাথা নাড়ছে ক্রমাগত, কাব্যকে নিজের কাছে আসতে বারণ করছে সে। কিন্তু যে কাব্য যে কন্ট্রোল হারিয়েছে। সে খুব করে চাইছে নীলাম্বরীকে। স্রোতের গায়ে থাকা শাড়িটা খুলে নিল কাব্য। ঠোঁট ছুঁয়ালো নীলাম্বরীর বিবস্ত্র দেহের প্রতিটি ভাঁজে। স্রোতকে পর্যবেক্ষন করতেই উন্মাদ হলো সে। ইচ্ছে হলো তাকে মিশিয়ে নিতে নিজের সাথে। তাই করল কাব্য! ও যখন ব্যাস্ত স্রোতের পুরো শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে। তখনই কাব্যের ভালোবাসার তীব্রতাই কেঁদে উঠলো মেয়েটা।ওর মাথার চুল গুলো খামচে ধরে কাঁপা কন্ঠে বলে উঠলো,
"শুনুন...না। লাগছে খুব।"

'কাব্য মুখ তুলে তাকাল স্রোতের দিকে।কাছে এসে ওর পুরো মুখে চুমু দিয়ে বলল,
"কিছুই হবেনা।আগেও তো এমন হয়েছে বলো!মানিয়ে নাও।"

'সাথে সাথেই বলে উঠলো স্রোত,
"বাবুর ক্ষতি হবে তো!"

'স্রোতের মুখ থেকে বের হওয়া বাক্য কাব্যের কর্নকুহুরে পৌঁছাতেই হুশ ফিরল তার। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো কাব্য। মেঝেতে পড়ে থাকা স্রোতের শাড়িটার দিকে একবার তাকিয়ে আবার তাকাল ওর বিবস্ত্র শরীরটির দিকে। সাথে সাথেই বিছানায় বসে নীলাম্বরীকে কাছে টেনে নিল কাব্য৷ওর মাথাটা চেপে ধরল নিজের বুকের সাথে। ওর গালে,কপালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল,
"স্যরি সোনা...ভুল হয়েছে আমার।লেগেছে খুব তাই না?ক্ষমা করে দে আমাকে।আর হবেনা এমন ভুল।"

'স্রোত অবাক চোখে তাকাল মানুষটার দিকে। কেমন বাচ্চাদের মতো করছে কাব্য। চোখ মুখে রাজ্যের চিন্তা!স্রোতকে এমন ভাবে বুকে আগলে রেখেছে যেন ছাড়লেই সে পালিয়ে যাবে! কাব্যের মুখে হাত বুলিয়ে বলল স্রোত,
"ঠিক আছি আমি।"
"সত্যিই তো?"
"হ্যাঁ।"

'কাব্য মুচকি হাসল চুমুতে চুমুতে ভরিয়ে দিলো নীলাম্বরীর মুখ।নিজের গায়ে থাকা শার্টটা খুলে ঢেকে দিল স্রোতের শরীরটা।স্রোত শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে।

---------------------

'রাত প্রায় ১০ টার কাছাকাছি। ধ্রুব রুমে নেই দেখে নিশ্চিত হলো তাহিয়া৷স্রোতের রুমে খাবার নিয়ে যাচ্ছিলো কিছুক্ষণ আগেই, দীপ্তর সাথে ধাক্কা লেগে সব খাবার পড়ে নষ্ট হয়ে গেছে।সাথে নষ্ট হয়েছে ওর গায়ে থাকা শাড়িটা। দীপ্ত বেশ কয়েকবার স্যরি বলেছে তাহিয়াকে,তাহিয়া কেবল মাথা নাড়িয়ে বলেছে—'কিছুই হয়নি, এতো চিন্তা না করতে। দীপ্ত এ শুনে নিশ্চিত হয়ে চলে গেছে। তাহিয়া ওগুলো পরিষ্কার করে আবারও স্রোতের জন্য খাবার বানিয়ে নিয়ে গেলো। চারিদিকে তাকিয়ে বুঝল কাব্য ভাই রুমে নেই,এই সুযোগে ওকে খাবার গুলো খাইয়ে বেরিয়ে আসল সে। মাত্রই তাহিয়া নিজের রুমে আসল এই নোংরা শাড়িতে থাকতে আর ভালো লাগছে না তার। এক্ষুণি শাওয়ার নিতে হবে।এই ভেবেই তাহিয়া ওয়াশরুমে ঢুকেছে। রুমের দরজা আটকানো তাই আর ওয়াশরুমের দরজাটা বন্ধ করেনি সে। কিন্তু এ কি হলো ও শাড়িটা খুলতেই ধ্রুব এসে দাঁড়িয়েছে দরজার সামনে। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে৷চাহনি আর ঠোঁটের হাসিতে দুষ্টুমি লেগে আছে। তাহিয়া লজ্জা পেলো, দ্রুত গিয়ে দরজাটা আটকে দিবে এমন সময় ওকে ঠেলে ভেতরে ঢুকল ধ্রুব।মেয়েটার কোমর চেপে ধরে কোলে নিল সে।পড়ে যাওয়ার ভয়ে তাহিয়া দু পা দিয়ে আঁকড়ে ধরল ধ্রুবের কোমর। ওর বুকে ঘুষি মেরে বলল,
"হচ্ছে টা কি ধ্রুব!চেঞ্জ করব আমি বের হো তুই।"
"বের হব কেন? আমি চেঞ্জ করিয়ে দিব তানু সমস্যা আছে তোর।"
"তুই চেঞ্জ করিয়ে দিবি মানে?বেশি হচ্ছে ধ্রুব!"
"আমি চেঞ্জ করিয়ে দিব বলেছি মানে আমিই দিব। আমার কথা না মানলে তুই সারারাত এভাবেই থাকবি তানু।"

তাহিয়ার চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। এই ধ্রুব যে এতোটা বেলাগাম জানা ছিলো না তার। সেদিনের পর থেকে এক মিনিটের জন্য শান্তি দিচ্ছে না মেয়েটাকে। তাহিয়া ধ্রুবের মাথার চুল গুলো টেনে ধরল। রাগের সহিত বলল,
"মানে!তোর মাথায় কি সারাক্ষণ এগুলোই চলে?এতো জ্বালাচ্ছিস কেন ধ্রুব? ছাড় আমাকে।"

'ধ্রুব নামালো তাহিয়াকে,মুহূর্তেই শার্টলেস হলো সে। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো ধ্রুব,সামনেই ছিলো তাহিয়া।ধ্রুব মেয়েটার কানের কাছে গিয়ে বলল,
"গান শুনবি?"
"এই অসময়ে?"
"হু।"

'চুপ করে রইলো তাহিয়া,ধ্রুব প্রথমে মুখ ডোবাল ওর গলায়,এক হাত দিয়ে তাহিয়ার কোমর চেপে ধরে অন্য হাত দিয়ে ছেড়ে দিলো শাওয়ারের পানি। তাহিয়া সরতে নিলেই গেয়ে উঠলো ধ্রুব-

'উড়ে গেছে চিন্তাভাবনা ঘুম,
মনে মনে একশো রঙ বেলুন,
চুপি চুপি গল্প হবি আজ,
তোকে খুব লেগেছে দারুণ!
এভাবে চলবে আর কদিন?
আমাকে বন্ধু করে নে,
মনের অবস্থা খুব কঠিন,
আমাকে একটু জায়গা দে,
তুই বৃষ্টি হয়ে....
প্রেম নামিয়ে.....
ধরিয়ে দে আগুন.....

'গান থামালো ধ্রুব। তাহিয়া তখনও তাকিয়ে রইলো ধ্রুবের মুখপানে।ওর যে গান গাওয়ার গুণ আছে এতো জানা ছিলো তাহিয়ার! তবে গানে গানে ধ্রুব তাহিয়াকে কি বলতে চাইলো?মেয়েটা কেমন লজ্জা পেলো। ধ্রুব পর্যবেক্ষন করল ওর লজ্জাবতীর মুখায়ব।তাহিয়ার কোমর চেপে নিয়ে আসল নিজের আরও কাছে। তাহিয়ার হাত ঠেকেছে ধ্রুবের বুকে।কেমন যেন এক অনুভূতি হচ্ছে ওর।ধ্রুবের হাতের স্পর্শ লাগাম ছাড়িয়েছে ততো সময়ে। লোকটার স্পর্শে তাহিয়ার পাগল প্রায় অবস্থা।তাহিয়া ঘন ঘন শ্বাস ফেলে তাকিয়েছে ধ্রুবের দিকে ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলে উঠেছে ওকে,
"এতো ছটফট করিস না তানুউ। আমার আদর করতে সমস্যা হয়।"

'কথাটা বলতে বলতে ধ্রুব ওকে বাথটবে বসিয়েছে।মেয়েটাকে পাগল করে তুলেছে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে।তাহিয়ার শরীরের প্রতিটি ভাঁজে এঁকে দিয়েছে ভালোবাসার চিহ্ন। ধ্রুবের ভালোবাসার তীব্রতা বাড়ল। তাহিয়া নিতে পারছে ধ্রুবের এই আচরণ যন্ত্রণায় চোখ জোড়া বন্ধ করতেই চোখ গড়িয়ে পড়ল পানি। তবুও সে আটকালো না ধ্রুবকে। ধ্রুব খেয়াল করল না সেদিকে।ও মত্ত হয়েছে প্রেয়সীতে।মেয়েটার শরীর জুড়ে রাজত্ব চালাতে ব্যাস্ত সে।
'সময় পেরিয়ে অনেক,এখন রাত প্রায় দুটো। তাহিয়ার ক্লান্ত শরীরটা পড়ে আছে বিছানায়,ধ্রুব শুয়ে আছে ওর বুকে মাথা রেখে। নিজের শক্তপোক্ত শরীরের নিচে চাপা দিয়েছে মেয়েটার ছোট্ট দেহ। তাহিয়া পিটপিট করে তাকালেই গায়ে অসহ্য ব্যথা হলো। ধ্রুবের মাথার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে কাঁপা কণ্ঠে ডাকল,
"ধ্রুব....."

'সাথে সাথেই তাহিয়ার মুখের দিকে তাকাল ধ্রুব,কথা না বলে এগিয়ে গেলো মেয়েটার কাছে। আঁকড়ে ধরল ওর গোলাপি ঠোঁট দুটো। তাহিয়া খুবই বিরক্ত ধ্রুবের আচরণে। কান্না পাচ্ছে ওর না পারছে ধ্রুবকে কিছু বলতে না পারছে ওর জ্বালাতন সইতে।ধ্রুব ওকে ছাড়লেই রেগে কিছু বলতে চাইল তাহিয়া। কিন্তু ধ্রুব ওকে থামিয়ে দিলো। ঠোঁট কামড়ে হাসল সে। তাহিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
"আমার আদর পাওয়ার পর তোর ফিলিংস কেমন বেইবি? আরাম লাগছে না?"

'তাহিয়া বিরক্ত হলো, নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিলো ধ্রুবের বুকে। কিন্তু ধ্রুবকে টলাতে পারল না সে। ধ্রুব আবারও জড়িয়ে ধরল তাহিয়াকে, ওর বুকে মাথা রেখেই চোখ বুজল সে। তাহিয়া এদিকে যা মুখে আসছে তাই বলে বকা দিয়ে যাচ্ছে ধ্রুবকে। ধ্রুব তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে আর মনে মনে হাসছে।

--------------------
'কাব্য ছাদে ছিলো এতোক্ষণ। স্রোত একা ভয় পাবে ভেবেই রুমে আসছিলো হন্তদন্ত হয়ে। বারান্দায় আসলেই কারো সাথে ধাক্কা লাগলো ওর- মাহতাব সাহেবের সাথেই ধাক্কা লেগেছে কাব্যের।ও বিরক্তি নিয়ে তাকিয়েছে লোকটার দিকে। মাহতাব সাহেব ভয় পেলেন ছেলের রাগী চেহারা দেখে, কাঁপা কণ্ঠে বললেন,
"রাগ... করলে কাব্য?"
"রাগ করার মতোই তো কাজ করেন আপনি!"

কথাটা বলেই পা বাড়ালো কাব্য।ওকে ডেকে বললেন মাহতাব সাহেব,
"বাবাকে ক্ষমা করবে না তুমি?"

'কাব্য চুপ করে রইলো। ওর চোখ দুটো কেমন লাল হয়ে আছে। কষ্ট, রাগ, ঘৃণা সব যেন মিলেমিশে একাকার! কিছু সময় পর ফিরে তাকিয়ে উত্তর দিলো কাব্য,
"ক্ষমা করব তবে...."
"তবে?"
"আমার সুন্দর শৈশব ফিরিয়ে দিন। আমার আম্মুকে ফিরিয়ে দিন। আমার অন্ধকার অতীত ভুলিয়ে দিন। আমার রংহীন জীবনের সব রঙ ফিরিয়ে দিন। যা যা আমার থেকে কেড়ে নিয়েছেন,সবকিছু আমাকে ফিরিয়ে দিন। আমি ক্ষমা করে দিব আপনাকে।"

'কথাগুলো বলার সময় কণ্ঠে কাঁপুনি ধরেছে কাব্যের। কেমন দলা পাকিয়ে আসছিল কথাগুলো।পুরোনো কথাগুলো এক এক করে ওর মনে পড়ছিল আর তীব্র যন্ত্রণা হচ্ছিলো মাথায়। মাহতাব সাহেব অপরাধীর মতো চোখ নামিয়ে নিয়েছেন তখনই। দু’চোখ বেয়ে পানি পড়ছে উনার। উনি পারবেন না কাব্যের সুন্দর শৈশব ফিরিয়ে দিতে, পারবেন না ওর আম্মুকে ফিরিয়ে দিতে! ছেলের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না উনি। তবে উনি যে কাব্যকে তার ভাইয়ের কথা জানাতে চান। বলতে চান ওর আরেকটা ভাই আছে। কাব্য তাকে খুঁজে নিবে নিশ্চয়ই!তবে কাব্যকে এই মুহূর্তে কথাটা বললে সে কি ভালোভাবে নিবে! না নিক, তবুও তিনি জানাবেন সবটা। আস্তে আস্তে মুখ তুলে ছেলের দিকে তাকালেন মাহতাব সাহেব, বলতে চাইলেন কথাটা।কিন্তু উনাকে আটকে দিল কাব্য। বাবার ভয়ার্ত মুখ দেখে কাব্য তখন হাসতে শুরু করল তাচ্ছিল্যের সুরে বলল,
"পারবেন না তো! তাহলে ক্ষমা চাইতে আসলেন কেন? আপনার ক্ষমা নেই। পুরো পৃথিবী আপনাকে ক্ষমা করে দিলেও এই কাব্য আপনাকে ক্ষমা করবে না।"

কথাটা বলেই চলে গেলো কাব্য। মাহতাব সাহেব ডাকলেন ওকে, কিন্তু সে পিছু ফিরে তাকাল না পর্যন্ত।দীর্ঘশ্বাস ছাড়লেন মাহতাব সাহেব আল্লাহর কাছে চাইলেন মৃত্যু। উনি এতো অনুশোচনাবোধ আর পাপ নিয়ে বেঁচে থাকতে চাইছেন না। উনি এ জগৎ সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে চান। কিন্তু যাদের সাথে এতো অন্যায় করেছেন একবার হলেও ক্ষমা চাইতে চান তাদের কাছে।

_________________________
'কাব্য দ্রুত পায়ে হেঁটে রুমে ঢুকল। দরজাটা শব্দ করে বন্ধ করল সে। বিছানার দিকে তাকাতেই নজরে এলো নীলাম্বরীর চেহারা। মেয়েটা নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করছে কাব্যের দিকে। স্রোত যেই না চোখ খুলে তাকাল, মনে হলো কাব্য ভাই চিন্তিত কোনো বিষয় নিয়ে। স্রোতের মনে হলো কাব্যের প্রয়োজন তাকে। হাত বাড়িয়ে ডাকল স্রোত,
"এদিকে আসুন।"

'ধীর পায়ে হেঁটে কাব্য এগিয়ে গেল নীলাম্বরীর কাছে। মেয়েটা ওকে পাশে বসতে বলল,বাধ্য ছেলের মতো কাব্য পাশে বসল। স্রোতের নরম তুলতুলে হাতটা নিজের গালে ঘষল কাব্য। স্রোত আগের ন্যায় তাকিয়ে আছে কাব্যের দিকে। ও আবারও হাত বাড়িয়ে কাব্যকে কিছু একটা ইশারা করল। নীলাম্বরীর ইশারার মানে বুঝতে পেরে কাব্য সাথে সাথেই লুটিয়ে পড়ল ওর ছোট্ট বুকে। স্রোত দুই বাহু দিয়ে আঁকড়ে ধরল মানুষটিকে,ওর চুলের ভাঁজে চুমু দিয়ে বলল,
"কি হয়েছে আপনার?"

'স্রোতকে শক্ত করে জড়িয়ে ধরল কাব্য। ওর বুকে মাথা রেখেই অস্পষ্ট কণ্ঠে বলল,
"কিছুই হয়নি।"
"কিছু তো একটা হয়েছে! তবে ভয় নেই,আমি আছি তো!"

'কাব্য শান্ত হলো বড়সড় একটা ঝড়ের প্রকৃতি যেমন শান্ত হয় ঠিক ততোটাই শান্ত। নীলাম্বরীর মুখের এই একটা বাক্যই কাব্যকে পুরোপুরি শান্ত করতে বাধ্য! কাব্য মেয়েটার মুখের দিকে তাকাল, কাছে গিয়ে পরপর কয়েকটা চুমু দিল ওর মুখে। নিজের দুহাতের আঁজলায় স্রোতের ছোট্ট মুখটি নিয়ে বলল,
"আমার আর কিচ্ছু চাই না,নীলাম্বরী। কেবল তুমি থাকলেই আমার হবে। তোমার ভালোবাসায়,মায়ায় আর ঐ সাগরের ন্যায় নীল চোখ দুটোর দিকে তাকিয়ে আমি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারব গোটা জীবন!"

'স্রোত আলতো হেসে ঠোঁট ছুঁইয়ে দিল কাব্যের কপালে, দু'হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কাব্য তার নীলাম্বরীর বুকে
মাথা রেখে চোখ বুজল নিশ্চিন্তে।

---------------------
'সাহেলা বেগম বসে আছেন ইজি চেয়ারে। ক্রমাগত ফেলছেন চোখের পানি। মধুকে নিয়ে বড়ই চিন্তিত উনি। উনার ছেলেটা কোথায় যায়, কি করে সারাদিন, কোনো কিছুই জানেন না তিনি। মধুর একটা বড়সড় রেস্টুরেন্ট আছে, স্টাফরা আর ওর খুব কাছের মানুষ জাফরই সামলায় রেস্টুরেন্টটা।মাঝেমধ্যে গিয়ে বসেন সুনেহরার আব্বু আনোয়ার সাহেবও। সাহেলা বেগম এতদিন ভাবতেন মধু নিজ হাতে সামলায় সব,কিন্তু উনি যে ভুল! কখনোই ঐ রেস্টুরেন্টে গেলে মধুকে পান না তিনি। স্টাফদের মুখে শোনেন, মধু নাকি ব্যস্ততার জন্য খুব একটা আসে না ওখানে। কিন্তু ওর কিসের এত ব্যস্ততা? বাড়িতেও তো থাকে না, তাহলে সারাদিন থাকে কোথায়? কথাগুলো ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালেন সাহেলা বেগম। বালিশের নিচ থেকে চাবি বের করে কোথা থেকে যেন একটা স্টিলের পুরোনো বাক্স বের করলেন। চাবির সাহায্যে বাক্সটা খুলে তার ভিতরে রাখা বাচ্চাদের জিনিসপত্রে অতি যত্নে হাত বুলালেন তিনি।কান্না করতে করতে বললেন,
"মাকে ছাড়া তুমি ভালো আছো, কাব্য? তোমার মনে পড়ে আমাকে? নাকি অহংকারী বাবা আর তার বিশাল সাম্রাজ্যের ভিড়ে থেকে তুমি ভুলে গেছো মাকে! তুমি কি রেগে আছো আমার উপর? মা যে তোমায় ছেড়ে আসতে চাইনি কখনোই! পরিস্থিতি আমাকে বাধ্য করেছে ওমনটা করতে। তবে বিশ্বাস করো বাবা, আমি ফিরে গিয়েছিলাম তোমার কাছে।আকাশপাতাল এক করে খুঁজেছি তোমাকে,তোমার মা যে অভাগীনী!ভাগ্য আমার সহায় ছিল না কোনোকালেই। আমি বহু খুঁজেও পাইনি তোমাকে। তুমি কি অভিমান করেছো মায়ের উপর?তুমি নিশ্চয়ই এতদিনে ভুলে গেছো আমাকে!"

'কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠলেন সাহেলা বেগম। আবারও বললেন বিড়বিড় করে,
"না না, আমার কাব্য আমাকে ভুলতে পারে না। ও যেখানেই থাকুক,আমি খুঁজে নেব ওকে।"

সাহেলা বেগম উঠে গিয়ে দাঁড়ালেন জানালার কাছে। মনে করলেন উনার অন্ধকার অতীতের কথা-

প্রতিটি মেয়ের কাছে তার স্বামী হলো অলংকার।সঙ্গী,সহযাত্রী ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বোঝাপড়াই হলো সম্পর্কের ভিত্তি। এই একটা মানুষকে নিয়েই মেয়েরা কত স্বপ্ন বুনে মনে মনে। তার ভালোবাসার আশ্রয়েই কাটাতে চায় পুরো জীবন!কিন্তু এই ভালোবাসার মানুষটিই যদি হয় নড়বড়ে, তার মনে যদি থাকে অন্য নারীর প্রতি ভালোবাসা!মাহতাব সাহেব কখনোই ভালোবাসেননি সাহেলা বেগমকে।এক বুক স্বপ্ন নিয়ে বাবার বাড়ি থেকে উনার বাড়িতে পা রেখেছিলেন সাহেলা বেগম। কিন্তু যার হাত ধরে ভরসা করে উনি শ্বশুরবাড়ি এসেছিলেন, দিনশেষে প্রতারিত হলেন সেই মানুষটির কাছ থেকেই। মাহতাব সাহেব শুরু থেকেই ভালোবাসতেন সাহেলা বেগমের বোনকে। এখানে বোনের কোনো দোষ দিবেন না সাহেলা বেগম। মেয়েটা তো জানতই না, তাকে নিয়ে কত কিছু হয়ে গেছে! উনি জানেন, উনার বোন যথেষ্ট ভালো পরিবারের জন্য নিজের জীবন দিতেও দু’বার ভাববে না সে। তবে উনি যে ছিলেন পুরোপুরি উল্টো! উনি কঠোর ছিলেন, কোনোদিনও অন্যায়কে আপোস করেননি। কিন্তু কঠোর মনের সাহেলা বেগম কেমন বদলে গেলেন পরিস্থিতির চাপে। লোকটার কাছে এসে কেমন নরম হয়ে গেলেন তিনি। স্বামীর শত অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন উনি। ছোট্ট কাব্যের দিকে তাকিয়ে কথা বলেননি কখনোই।

'ধৈর্যের বাঁধ ভাঙল সাহেলা বেগমের,যখন উনি জানতে পারলেন কাব্য পেটে থাকা অবস্থায় ওকে মারতে চেয়েছেন মাহতাব সাহেব।শুধু এই নয় উনি কতো বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছিলেন সবার থেকে।উনি জানতেন না পর্যন্ত—'কেবল কাব্য নয় উনার আরেকটা ছেলে আছে।কাব্য সেদিন পৃথিবীতে একা আসেনি, উনার কোলে এসেছিল দুই মানিক রতন। কাব্যকে কাছে পেলেও অন্য ছেলেটির হদিস জানতেন না তিনি। সেদিন তীব্র ঘৃণা জন্মেছিল মাহতাব সাহেবের প্রতি। লোকটা কত পাষাণ! যে নিজের রক্তকে মারতে চায়, যে টাকার লোভে অন্য ছেলেটিকে বিক্রি করে দেয় হসপিটালের ডক্টরের কাছে সে কখনোই মানুষের কাতারে পড়ে না। সাহেলা বেগম সেদিন উনার আরেক ছেলেকে খুঁজতে বেরিয়ে এলেন বাড়ি থেকে,কিন্তু কোথাও খুঁজে পেলেন না উনার অন্য ছেলেটিকে। সব হারানোর দুঃখে দিশেহারা হয়ে উনি আবারও ফিরে গেলেন গ্রামের বাড়িতে। তখন উনারা তালুকদার বাড়িতেই থাকতেন। কিন্তু একদিনেই কেমন পরিবর্তন হয়ে গেলো সবটা। ওখানে গিয়ে জানলেন তালুকদার বাড়ির সকলেই অন্য কোথাও চলে গিয়েছেন। সালেহা বেগম ভাবলেন মাহতাব সাহেবের শহরের ফ্ল্যাটেই উঠেছেন উনারা সেখানে গিয়েও আশাহত হলেন তিনি। এক দুই দিন নয় টানা দুই মাস এভাবে পাগলের মতো ঘুরেছেন উনি। এখানে সেখানে থাকতেন আর সকাল হলেই ছুটে যেতেন মাহতাব সাহেবের ফ্ল্যাট আর গ্রামের বাড়িতে। শেষ মুহূর্তে এসে উনি বুঝলেন মাহতাব সাহেব ইচ্ছে করেই কাব্যকে উনার থেকে দূরে সরাতে চাইছেন। সেইজন্যই করেছেন এতোকিছু! কথাগুলো ভেবেই চোখের পানি ফেললেন সাহেলা বেগম।উনার রুমের দিকে কেউ আসছে ভেবে ফটাফট লুকিয়ে ফেললেন বাক্সটা!

----------------------------
'একটা সুন্দর রাতের পর আবার এসেছে নতুন সকাল। কাব্য উপুড় হয়ে শুয়ে আছে বিছানায়।একপাশে স্রোত আর অন্য পাশে সে। কাব্যের ঘুম ভাঙলেই মনে হলো, নীলাম্বরী তার বুকে মাথা রেখে শুয়ে নেই! স্রোতকে খুঁজল কাব্য, না পেয়ে চোখ খুলে তাকাল সে। পুরো বেডে চোখ বুলাতেই দেখল, অসাবধানতায় স্রোত পড়ে যাবে এক্ষুনি মেঝেতে। ভেতরটা কেঁপে উঠল কাব্যের, দ্রুত গিয়ে আগলে নিল নীলাম্বরীকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে রাখল কিছুক্ষণ। মন কিছুটা শান্ত হলেই বড় একটা শ্বাস ছেড়ে বলল,
"এই মেয়েটা আমাকে মেরে ছাড়বে!"

'স্রোতের কানে যায়নি কাব্যের বলা কথা,সে তো গভীর ঘুমে আচ্ছন্ন! কাব্য শুইয়ে দিল নীলাম্বরীকে।মেয়েটার পেটের উপর থেকে কাপড় সরিয়ে হাত বুলালো ফর্সা উদরে। পরপর কয়েকটা চুমু দিয়ে কান পাতল সেখানে। বিড়বিড় করে বলল কাব্য,
"জুনিয়র,কেমন আছো তুমি?পাপ্পার কথা শুনতে পারছো?তুমি কি পাপ্পার উপর রাগ করেছো?শুনো, তুমি আসাতে পাপ্পা মোটেও রেগে নেই।তোমার মাম্মার পচা কথা শুনবে না একদম..."

'একা একা আরও কত কথা বলল কাব্য।সে নিজেও জানে, বাচ্চা এসব শুনবে না। তবুও ওর ইচ্ছে হলো বেবির সাথে কথা বলবে, যেমন করে কথা বলে স্রোত! কাব্য আনমনেই হাসল কথাটা ভেবে। পাগলী বউয়ের পাগলামো ভালোই রপ্ত করছে সে!এগুলো বুঝি স্রোতের কাছাকাছি থাকার কারণেই হচ্ছে! তবে অভ্যাসটা মন্দ নয়। কাব্য যেদিন থেকে শুনেছে, সে বাবা হতে চলেছে, সেদিন থেকে প্রতিদিন সকালেই এমন সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। কাব্যের সকল মন খারাপ উড়ে যায়। কেমন অদ্ভুত এক অনুভূতি হয়! বাবা হওয়ার অনুভূতি বুঝি এতোটাই সুন্দর! বাচ্চাটা এ পৃথিবীতে আসার পর কি হবে, ভাবলেই কাব্যের মনটা খুশিতে ভরে ওঠে।

--------------------
'সকাল গড়িয়ে বিকেল হয়েছে সেই কবেই। তাহিয়া সেই সকাল থেকে শুয়ে আছে বিছানায়। একবারও ওঠেনি সে। ধ্রুব অফিস যাবে বলে রেডি হচ্ছিল, তাহিয়ার শরীর খারাপ দেখে চেঞ্জ করল নিজের ডিসিশন! আজ সে অফিস যাবে না। বউয়ের কেয়ার করবে সারাদিন বাড়িতে থেকেই। ধ্রুব তাহিয়ার পাশে গিয়ে বসল। জিজ্ঞেস করল ওকে,
"তানু, ঠিক আছিস তুই?"

তাহিয়া রেগে বলে উঠল,
"চুপ কর! কাছে আসবি না একদম। অধৈর্য একটা! ব্যথায় শরীর নাড়াতে পারছি না আমি।"

ঠোঁট কামড়ে হাসল ধ্রুব। এগিয়ে গিয়ে চুমু দিল তাহিয়ার গালে, বলল ওকে,
"ইশশ! লেগেছে খুব, তাই না? স্বামীর আদরে একটু-আধটু লাগেই তানু! এই অল্পস্বল্প ব্যথাগুলো সয়ে নিতে হয়! তুই আমার আদর নিতে না পারলে আমি বাবা ডাক শুনব কী করে? এতটা দুর্বল হলে চলে?"

'তাহিয়া রেগে তাকাল ধ্রুবের দিকে। সাথে সাথেই ছেলেটা কাছে এসে একের পর এক চুমু আঁকল ওর ফর্সা মুখে। তাহিয়া রাগ ভুলে গেল মুহূর্তেই, শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। ওর বুকে মুখ গুঁজে বলল,
"তুই আমাকে এত ভালোবাসতে শুরু করলি কবে, ধ্রুব? সবটা যে আমার কাছে স্বপ্নের মতো লাগছে! মনে হচ্ছে ঘুম ভাঙলেই তুই পালিয়ে যাবি আমার থেকে।"

'ধ্রুব আলগোছে সরিয়ে দিল তাহিয়ার ঘাড়ে এসে পড়া চুলগুলো। পরপর কয়েকটা চুমু দিয়ে বলল,
"আমি পালাব না, তানু। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিস তুই।তোর থেকে পালালে আমি অন্ধকারে তলিয়ে যাব। আমার মৃত্যু হবে নিশ্চিত!"

'তাহিয়া মুখ তুলে তাকাল তার প্রিয় পুরুষটির মুখপানে। কেমন এক অদ্ভুত অনুভূতি হলো ওর। মনটা ছেয়ে গেল প্রশান্তিতে। আবারও সে লুটিয়ে পড়ল ধ্রুবের বুকে।

-----------------------

'সময়টা সন্ধ্যা; এই সময়ে বাড়ির সবাই একসাথে থাকেন। আজও তার পরিবর্তন হয়নি। ধ্রুব আর দোয়েল বসে আছে পাশাপাশি। পিছনেই দীপ্ত আর দোয়েলের কোলে ছোট্ট কোয়েল। দোয়েল ওদের ঘুরাঘুরির ছবিগুলো এক এক করে দেখাচ্ছে ধ্রুব আর কোয়েলকে। ওরাও মন দিয়ে দেখছে। তখনই দুজনের নজর গেল সিঁড়ির দিকে ওখানে দাঁড়িয়ে আছেন মাহতাব সাহেব। ধ্রুব আর দোয়েলের চোখ-মুখে কেমন রাগের আভাস। বাবার প্রতি বড্ড ঘৃণা জন্মেছে ওদের মনে। কাব্যকে যেদিন নিজের অতীতের কথা বলছিলেন মাহতাব সাহেব,সবটাই তো শুনেছিল দোয়েল; সে নিজের মধ্যে চেপে রাখতে পারেনি কথাগুলো ভাইকেও জানিয়েছিল।এরপর থেকেই বাবার সাথে দূরত্ব বেড়েছে তাদের। একটা মানুষ কি করে পারে কাউকে এতটা ঘৃণা করতে? কীভাবে সে নিজের স্ত্রী-সন্তানকে অবজ্ঞা করতে পারে? কাব্য ভাই যে ছোট থেকেই কতটা মানসিক যন্ত্রণা নিয়ে বড় হয়েছে তা বুঝতে পারছে ধ্রুব-দোয়েল দুজনেই। ওর তো প্রাপ্য ছিল একটা সুন্দর জীবন! বাবা-মার সাথে কাটানো এমন কিছু স্মৃতি যা মনে রেখে সে খুশি থাকবে আজীবন!ধ্রুব-দোয়েলের স্মৃতিতে তো বাবা-মায়ের সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত আছে, তবে কাব্য ভাই কেন বঞ্চিত হলো এগুলো থেকে?কেন সে একা একা বড় হলো? মনে মনে এই অভিযোগগুলোই পুষে রেখেছে ধ্রুব আর দোয়েল। মাহতাব সাহেব ছেলেমেয়ের কাছে এসে বসলেই উঠে গেল তারা দুজনে। উপস্থিত সকলেই তাকিয়ে রইলেন ওদের যাওয়ার দিকে। কী হলো বুঝে আসলো না কারোরই! মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেমেয়েদের যে উনার প্রতি রাগ জন্মেছে, এই কয়েক দিনে বেশ বুঝেছেন তিনি। এ তো হওয়াই ছিল! উনি নিজের পাপের শাস্তি পাচ্ছেন।কাছের মানুষগুলো একে একে দূরে সরে যাওয়ার থেকে বড় শাস্তি আর কি-ইবা হতে পারে! মাহতাব সাহেবের ছোট ভাই মাহফুজ সাহেব তখন এসে বসলেন ভাইয়ের পাশে;উনাকে দেখে মলিন হেসে জিজ্ঞেস করলেন, মাহতাব সাহেব,
"অফিস কেমন চলছে?"
"ধ্রুব সামলে নিচ্ছে সবটা। তবে..."
"তবে?"

খানিকক্ষণ চুপ থেকে বললেন মাহফুজ সাহেব,
"কাব্য তো বাড়িতেই আছে;ও পড়াশোনা-জানা, শিক্ষিত একটা ছেলে। ও তো প্রফেশনাল আর্কিটেক্ট কাব্য এগুলো ভালো বুঝে!ও যদি হাল ধরতো আমাদের বিজনেসের অনেক উন্নতি হতো!"

মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন,
"কাব্য কখনোই বিজনেসের হাল ধরবে না, মাহফুজ! ও হয়তো চলে যাওয়ার চিন্তা করছে! আমার প্রতি যার এতো ঘৃণা, সে আমার গড়ে তোলা বিজনেসের হাল ধরবে কেন?"
"কিন্তু সবটা তো ওরই ভাইজান! আজ না হোক, কাল সবটা কাব্য, ধ্রুব, দীপ্ত ওদেরকেই বুঝে নিতে হবে!"

পাশাপাশি তিন ভাইয়ের নাম শুনেই ভেতরটায় কেমন হাহাকার করল মাহতাব সাহেবের; আরেকজনও তো আছে। দিব্য! সে কেন বঞ্চিত হবে সবকিছু থেকে! কথাটা ভেবেই মাহতাব সাহেব বিড়বিড় করে আওড়ালেন,
"তাকে তো আমিই বঞ্চিত করেছি সবকিছু থেকে!অতি শীঘ্রই তাকে খুঁজে বের করে ভুলের ক্ষমা চাইব আমি।নইলে যে ম'রেও শান্তি পাব না!"

মাহফুজ সাহেব স্পষ্ট বুঝতে পারছেন উনার ভাই বিড়বিড় করে কিছু বলে যাচ্ছেন।কি বলছেন বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন উনি,
"কিছু বললেন, ভাইজান?"

'সাথে সাথেই চমকে তাকালেন মাহতাব সাহেব; তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। কথাবার্তা না বলে চোরের মতো পালিয়ে গেলেন তিনি!

---------------------
'রাত প্রায় ১টায় কাছাকাছি সুনেহরা খবর পেয়েছে প্রায় ঘন্টাখানেক আগে। সীমান্তঘেঁষা এক গ্রামে গোপনে নারীপাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রথমে বিষয়টি সাধারণ নিখোঁজের ঘটনা ভেবে স্থানীয় পুলিশ তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু সুনেহরার হাতে আসা গোপন তথ্য জানায় এর পেছনে আছে এক প্রভাবশালী সিন্ডিকেট!সূত্রনির্ভর তথ্য হাতে আসতেই তদন্তের সিদ্ধান্ত নিল সুনেহরা। সাথে সাথেই একটি বিশেষ টিম প্রস্তুত করা হলো; সুনেহরা আর ওর টিমের এখন একটাই লক্ষ্য এই অমানবিক কাজের মূল হোতাকে ধরতে হবে। ওরা এতোক্ষণ হলো অপেক্ষা করছে একটা নির্দিষ্ট জায়গায়। একটু পরেই হয়তো নারীপাচারকারী দলের সদস্যরা বাংলাদেশের বর্ডার ক্রস করবে! এর আগেই যেকোনোভাবে ওদেরকে ধরতে হবে! এই বিষয়গুলো নিয়েই টিম মেম্বারদের সাথে কথা বলছে সুনেহরা। ও সবসময়ের মতো সিভিল ড্রেস পরেই এসেছে আজ। রাফসান ছেলেটা সেই তখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সুনেহরাকে। সুনেহরার তখন চোখ পড়ল রাফসানের দিকে; ভ্রু কুঁচকে বলল,
"আমার চেহারা দেখতে নিয়ে আসিনি তোমাকে। কাজে মন দাও!"
"সেটাই তো করছি।"
"মানে!"

'নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল ছেলেটা,
"আমার একমাত্র কাজ তোমাকে দেখা।"

'রেগে গেল সুনেহরা; সাথে সাথেই ছেলেটার শার্টের কলার চেপে ধরে মেজাজ দেখিয়ে বলল,
"হোয়াট ননসেন্স! বুঝতে পারছো কি বলছো? চাকরির জন্য মায়া হয় না? সাসপেন্ড খাবে?"

'রাফসানের চোখ-মুখে এক ফোঁটাও ভয় নেই; সে আগের মতোই তাকিয়ে আছে সুনেহরার দিকে। মেয়েটাকে ওর ভীষণ পছন্দ! এই যে রেগে গিয়ে গম্ভীর কণ্ঠে শাসাচ্ছে ওকে ওর মোটেও রাগ লাগছে না; এই রাগী চেহারার তেজী সুনেহরাকে ভীষণ ভালো লাগছে ওর। উত্তর না পেয়ে সুনেহরা আবারও রেগে কিছু বলতে চাইল,তখনই কেউ একজন দূর থেকে ডিল ছুড়ে মারল ওর দিকে। রাফসান তা আটকাতে গেলে আঘাত লাগলো ওর মাথায়। সুনেহরার কথা মতো সবাই এগিয়ে গেল সামনের দিকে ও ব্যস্ত হলো রাফসানকে নিয়ে। ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে; ক্রমাগত। দুই হাত দিয়ে মাথার পিছন দিকটা চেপে ধরেছে সে। সুনেহরা উদ্ভীগ্ন হয়ে এটা-সেটা বলে যাচ্ছে; এদিকে রাফসান এক ধ্যানেই তাকিয়ে আছে সুনেহরার দিকে। কিছুদূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন দেখেছে এই দৃশ্য। রাগে মাথা ফেটে পড়ছে তার। চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ! ছেলেটার যেন হজম হচ্ছেনা এই দৃশ্য। রাগে গাছের আড়াল থেকে বেরোতে নিলেই পাশে থাকা জাফর ওর হাত টেনে বলল,
"কি করছো ভাই! ওরা পুলিশের লোক। এই অসময়ে আমাদের এখানে দেখে নিলে কি হবে, বুঝতে পারছো? আমাদের এক্ষুণি এখান থেকে যেতে হবে।"

'মধু এক ঝটকায় নিজের হাত ছাড়লো জাফরের থেকে।রেগে বলল,
"চুপ... গোল্লায় যাক সব!"

'কথাটা বলেই অন্ধকারের মধ্যে এগিয়ে এল মধু। হাতে থাকা রিভলবার দিয়ে আঘাত করল রাফসানের মাথার ব্যথা পাওয়া স্থানে! তীব্র যন্ত্রণায় ছটফট করে মুহূর্তেই জ্ঞান হারালো ছেলেটা। সুনেহরা বসে পড়ল মাটিতে। রাফসানের হাত স্পর্শ করতে গেলে ওর হাতটা ধরে নিল মধু।টেনে হিঁচড়ে ওকে নিয়ে গেলো কিছুদূরে। সুনেহরা তখন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল,
"আহ, হচ্ছে কী? ছাড় দিব্য! ছেলেটাকে মারলি কেন? কষ্ট পাচ্ছে তো।"

'সাথে সাথেই বলে উঠলো মধু,
"চুপ, ওভার এক্টিং এর দোকান কোথাকার! ঢং করবি না একদম।পচে মরুক ঐ ছেলে!"

'চুপ করে গেল সুনেহরা। মধু একটা বড়সড় গাছের সাথে চেপে ধরল ওর হাত দুটো। অন্য হাতে চোয়াল চেপে ধরে বলল,
"শালী একটা। বলেছিলাম না এই নমুনাকে সাথে নিয়ে না ঘুরতে? এতো চুলকানি তোর শরীরে! ওর হাত ধরতে যাচ্ছিলি কেন? আমি হাত ধরায় তো ফোঁসকা পড়ছে।অশান্তি হচ্ছে,তাই না?ওর হাত ধরলে অশান্তি হতো না?"

'সুনেহরার চোখ-মুখে প্রচণ্ড রাগ। ও চাইলেই মধুর থেকে নিজেকে ছাড়াতে পারে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মধুর এই অধিকারবোধ ভালো লাগছে ওর। তবে এতরাতে মধু এখানে কি করছে? কেনই বা এসেছে? ঐ নারীপাচারকারী চক্রের সাথে কি মধুর কোনো সম্পর্ক আছে? কথাগুলো ভেবেই নিজের পায়ে থাকা শক্তপোক্ত হিল দিয়ে মধুর পায়ে আঘাত করল সুনেহরা; সাথে সাথে চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল মধু। এই সুযোগে সুনেহরার ঘুষি মারল ওর নাকে। ছেলেটা প্রচন্ড ব্যথা পেল। সুনেহরা পাত্তা দিলো না ওসবে। চলে যাচ্ছিলো সে কোনোকিছুর সাথে পা আটকে পড়ে যায় মাটিতে।ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলল মধুই ওকে ফেলে দিয়েছে। সুনেহরা রেগে তাকাল মধুর দিকে। মধু তখন দ্রুত এসে হাত টেনে তুলল ওকে। শক্ত করে সুনেহরার হাত চেপে ধরে বলল,
"উত্তর না দিয়ে তুই যেতে পারবি না।"
"আমি যাবোই।"

হাতে থাকা রিভলবারটা সুনেহরার মাথায় ঠেকিয়ে বলল মধু,
"মে'রে ফেলব। জানের মায়া নেই তোর?"

সুনেহরা বাঁকা হাসল। মধু ততক্ষণে খেয়াল করল সুনেহরার হাতের রিভলবারটা মধুর বুকে ঠেকানো যেখানে অবস্থান করে মানুষের হৃদপিণ্ড।

® আফরোজা আঁখি।
#চলবে.....

গল্পের রিচ আর আমার লেখার আগ্রহ দুটোই হারিয়ে ফেলেছি! সব রহস্য গুলো এক এক করে দেখিয়ে গল্পটার ইতি টানব যতো দ্রুত সম্ভব। তারপর হয়তো এই লেখালেখি থেকে আমি বিদায় নিব! যাইহোক আজকের পর্বে দেখালাম কাব্যের মা বাড়ি ছেড়েছিল কেন। পরে দেখাবো দিব্য ছোট বেলায় কোথায় ছিলো আর ওর মা ওকে পেলো কি করে?এরপর কাব্য আর দিব্যের দেখা হবে দুজনে মুখোমুখি হবে। বাকি যা যা আছে খুব শীঘ্রই সামনে আসবে ধৈর্য ধরে পড়ুন শেষটা সুন্দর হবে। হ্যাপি রিডিং।💙

স্রোত কাব্যকে নিয়ে লেখা ই-বুকটা যারা কিনেছেন রেটিং দিবেন।আমার সব ই-বুক লিংক কমেন্টে—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 33 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন