#কাব্যের_নীলাম্বরী [৩৪]
'মধুর আহত চোখে তাকিয়ে রইলো ওর সামনে দাঁড়িয়ে থাকা রমনীর দিকে। মেয়েটার ভাবভঙ্গির তেমন পরিবর্তন হল না। ছেলেটার ওমন আহত দৃষ্টি বুকে ঝড় তুলেনি সুনেহরার? কী করে হয় এটা, তবে কি সুনেহরার চোখে ভালোবাসা নেই মধুর জন্য! কথাগুলো ভেবে দুর্বল হয়ে পড়ল মধু। পরক্ষণেই আবার নিজেকে স্বাভাবিক করল; মনকে বোঝাল—'না,ও ভালোবাসে কাউকে না। ওর মায়া নেই কারো প্রতি;এ ত্রিভুবনের সবাই বিশ্বাসঘাতক!সবাই স্বার্থপর।এই সুনেহরাও নিশ্চয়ই তাদের থেকে আলাদা হবে না? কেন মধু মায়া বাড়াচ্ছে এই মেয়েটার প্রতি! কথাগুলোই ভাবছিল মধু। হঠাৎই কানে এলো সুনেহরার কথা,
"এতো রাতে তুই এখানে কি করছিস, দিব্য?"
"একই প্রশ্ন আমারও।উত্তর দে?"
"আমি বাধ্য নই তোকে উত্তর দিতে।"
'মধু ধাক্কা মেরে সুনেহরাকে সরিয়ে দিলো নিজের থেকে। চোখ দুটো ওর আগুনের মতো লাল হয়ে আছে। রাগে ফুলে উঠেছে কপালে শিরা। ইচ্ছে করছে সুনেহরাকে পায়ের তলায় পিষে মে'রে ফেলতে। কিন্তু মা'রবে কী করে? মেয়েটা যে বসবাস করে ওর হৃদ কুঠিরে! মধু নিজেকে স্বাভাবিক করল; সুনেহরার উদ্দেশ্যে বলল,
"আমিও বাধ্য নই তোকে উত্তর দিতে। যা চলে যা এখান থেকে। এক্ষুণি সর আমার চোখের সামনে থেকে।যা ইচ্ছে কর তুই, শুধু আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা।"
'শক্তপোক্ত শরীরের মধুর ধাক্কায় পড়ে যেতে নিচ্ছিলো সুনেহরা। সে সামলে নিল নিজেকে। খানিকটা এগিয়ে এসে বলল,
"আমি হারিয়ে গেলে কষ্ট হবে না তোর?"
"না হবে না। তুই বেঁচে থাক বা ম'রে যা আমার কোনো কিছুতেই কিছু যায় আসেনা।"
কথাটা বলে সামনের দিকে পা বাড়াল মধু। সুনেহরা ওর হাতে থাকা রিভলবারটা তাক করে মধুর দিকে রাগী গলায় ডেকে বলল,
"দিব্য!"
'মধুর পা দুটো থেমে গেল,পিছু ফিরেও না তাকিয়েই বুঝে নিল সুনেহরা বন্দুক তাক করেছে ওর দিকে।মধুর সামনে এসে দাঁড়ালো সুনেহরা।মেয়েটার দৃষ্টি তীক্ষ্ণ কি যেন পর্যবেক্ষণ করছে সে।মধু বাঁকা হেসে বলল,
"মারতে পারবি আমাকে?"
'সাথে সাথেই উত্তর এল সুনেহরার থেকে,
"আমার মনে আবেগ কম,দিব্য! ভাববি না ভালোবাসি তাই ছাড় পাবি।তুই অন্যায় করলে আমি তার যোগ্য শাস্তি দেব।"
বাঁকা হেসে বলল মধু,
"আমিও দেখব তুই কতদূর যেতে পারিস!"
কথাটা বলেই চলে গেল মধু। সুনেহরা চেয়েও আটকাতে পারল না ওকে। তবে মনে মনে ভেবে নিয়েছে,আজকের এই নারী পাচারকারী চক্রের সাথে মধুর কোনো যোগসুত্র থাকলে, সুনেহরা শাস্তি দিবে ওকে!
_____________________
'সাহেলা বেগমের বাড়িতে এসেছেন আনোয়ার সাহেব।এতো রাতে তাঁর আগমনে ভয় পেলেন ভদ্রমহিলা। খারাপ কিছু হয়নি তো! তিনি দ্রুত গিয়ে জিজ্ঞেস করলেন,
"কিছু হয়েছে, ভাইজান?সুনেহরা ঠিক আছে?"
"সেটাই তো বুঝতে পারছি না,বোন।ও পুরো বাড়িতে কোথাও নেই আমি ভাবলাম তোমার কাছে এসেছে,তাই খুঁজতে এসেছি!"
'সাহেলা বেগমের চোখ-মুখে চিন্তার চাপ। তিনি চিন্তিত কণ্ঠে বললেন,
"ভালো করে খুঁজেছেন তো?হয়তো বাথরুমে আছে!এতো রাতে মেয়েটা যাবে কোথায়?"
"পুরো বাড়ি খুঁজেছি কোথাও নেই ঐ মেয়ে। আমাকে বোকা বানাতে নিজের জায়গায় বিছানায় কোলবালিশ রেখে গেছে।ভেবেছে আমি বুঝতে পারব না।"
'কথাটা বলেই রাগে চোয়াল শক্ত করেলন আনোয়ার সাহেব।সাহেলা বেগম বুঝলেন না কী বলবেন। উপায় না পেয়ে তিনি মধুর নাম্বারে কল দিলেন,কিন্তু বারবার কল বেজে কেটে আসছিলো। মধু রিসিভ করল না মায়ের কল।এবার আরও চিন্তা বাড়ল সাহেলা বেগমের। ছেলেমেয়ে দুটো কোথায় গেল বুঝতে পারছেন না তিনি! আনোয়ার সাহেব বেরিয়ে যাচ্ছিলেন বাড়ি থেকে। মনে মনে ঠিক করলেন সুনেহরা কোথায় আছে জেনে ছাড়বেন তিনি। কিন্তু বাধা দিলেন সাহেলা বেগম; তিনি বেশ বুঝতে পারছেন সুনেহরা কিছু গোপন করছে ওর বাবার থেকে আর সেটা জানাজানি হলে নিশ্চয়ই ঝামেলা হবে!তাই তিনি এটা সেটা বলে আটকালেন আনোয়ার সাহেবকে।আনোয়ার সাহেবও শুনলেন বোনের অনুরোধ;তিনি চলে গেলেন নিজের ফ্ল্যাটে।
'সালেহা বেগম তাকিয়ে আছেন আনোয়ার সাহেবের যাওয়ার পানে। ভাবছেন লোকটা না থাকলে আজ তাদের কী হতো! উনি হয়তো কখনোই ফিরে পেতেন না মধুকে। কিন্তু এক ছেলেকে পেলে কী হবে?অন্য ছেলেটিকে যে হারিয়েছেন তিনি।সে কোথায় আছে,কেমন আছে কিছুই উনি জানেন না। কাব্যের জন্য যে মন কাঁদে উনার। সে কি ভালো আছে? তার কি মনে পড়ে মায়ের কথা? কথাগুলো ভাবতে ভাবতে দরজা আটকালেন সাহেলা বেগম এবং আবারও ডুব দিলেন অতীতে-
'সেদিন ছিলো কালবৈশাখীর ঝড়ের রাত। সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে-পথে ঘুরছিলেন সাহেলা বেগম। তখনই উনার সামনে বড়সড় একটা এক্সিডেন্ট হলো। স্তব্ধ হয়ে উনি তাকিয়ে ছিলেন কিছু দূরে থাকা জলন্ত গাড়িটির দিকে।ঝড়-বাদলার দিন তাই আশেপাশে তেমন মানুষ ছিল না।উনি কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎই উনার নজরে এলো একটা ফুটফুটে শিশুকন্যা;মাটিতে পড়ে কান্না করছিল সে। তার পাশে পড়ে ছিলেন আনোয়ার সাহেব।উনার স্ত্রী ততোসময়ে গাড়িতে পুড়ে ছাই হয়ে গেছেন।উনি চেষ্টা করছিলেন জলন্ত গাড়িটির কাছে যাওয়ার জন্য। হাউমাউ করে কান্না করছিলেন আর সকলের কাছে সাহায্য চাইছিলেন,কিন্তু সেখানে সাহেলা বেগম ছাড়া আর কেউ-ই উপস্থিত ছিলেন না।উনি গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নেন। এ বাড়ি ও বাড়ি গিয়ে লোক জড়ো করে হাসপাতালে নিয়ে যান আনোয়ার সাহেবকে।সেদিন ছোট্ট সুনেহরা আর আনোয়ার সাহেব বেঁচে গেলেন সাহেলা বেগমের জন্য।সেই কৃতজ্ঞতা থেকেই আনোয়ার সাহেব বাড়িতে নিয়ে আসলেন সাহেলা বেগমকে। উনার সব কথা শুনে থাকার জায়গা দিলেন। বোনের পরিচয় দিলেন। ততোদিনে উনার সাথে আনোয়ার সাহেবের সম্পর্কটা অনেক ভালো। সুনেহরাও খানিকটা বড় হয়েছে। সে সাহেলা বেগমকে ফুপি বলেই ডাকত;ছোট্ট মেয়েটার মায়ায় সাহেলা বেগমও থেকে গেলেন ও বাড়িতে। আনোয়ার সিদ্দিকী আর সুনেহরা যেন আশার আলো হয়ে এসেছিল সাহেলা বেগমের জীবনে। উনারা সব দিয়েছেন সাহেলা বেগমকে সবশেষে খুঁজে এনে দিয়েছেন উনার দিব্যকে।যাকে খোঁজার জন্যই উনি সব ছেড়ে-ছুড়ে রাস্তায়-রাস্তায় ঘুরছিলেন। তবে ছেলেটাও যে উনার মতোই অভাগা!ওর অতীত সম্পর্কে জেনে কষ্টে ভেঙে পড়েছিলেন সাহেলা বেগম।ভাবলেই কষ্টে বুক ফেটে যায় উনার।ছোট্ট দিব্য কতো কষ্টে ছিল, তা ভেবে হৃদয় ভারাক্রান্ত হয় দুঃখীনি মায়ের। উনি ঝাপসা দেখছেন চোখে। বেশি কিছু না ভেবে আবারও উঠে গেলেন সোফা থেকে।ফোনটা খুঁজে এনে কল দিলেন ছেলের নাম্বারে।
[এইটুকুতে দেখালাম সাহেলা বেগমের সাথে সুনেহরাদের সম্পর্ক কি৷ আর কিভাবেই বা পরিচয় হয়েছিলো। দিব্যের অতীত জানবেন মাহতাব সাহেবের মুখে। যখন বাবা ছেলের দেখা হবে নিজ মুখে লোকটা স্বীকার করবে ওর সাথে কি কি করেছিলো!আর সেই পর্ব খুব তাড়াতাড়ি আসবে।এক পর্বে আমি সব দেখাতে পারছি না আসলে।]
______________
রাত বাড়ছে ক্রমাগত। রাফসানকে গাড়িতে তোলা হয়েছে। সুনেহরা এখনও নারীপাচারকারী দলের খোঁজ চালাচ্ছে। সবার বারণ না মেনে চলন্ত ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়েছে সুনেহরা। ট্রাকচালক দ্রুত ব্রেক কষলো। গাড়ি থেকে বের হয়ে রেগে বলল,
"এই মেয়ে, জানের মায়া নাই তোর? সামনে এসে দাঁড়ালি কেন?"
সুনেহরা ধীর পায়ে এগিয়ে গেল লোকটার দিকে। ভালো করে দেখে বুঝল, লোকটা কোনো পেশাদার কিলার! কালো কিচকিচে গায়ের রঙ, গালে কাটা দাগ, আর প্যান্টের পকেটে থাকা রিভলভার দেখা যাচ্ছে স্পষ্ট! সুনেহরার মনে হলো, কথা বলে পারবে না লোকটার সাথে। আশেপাশে না তাকিয়ে ও লাথি মারল লোকটার প্রাইভেট পার্টে। সাথে সাথে আর্তনাদ করে উঠল লোকটা। সুনেহরা গিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করল লোকটাকে। র্যাবের বাকি সদস্যরা ঘেরাও করল চারিপাশ।ট্রাকের পিছনেই অন্য একটা গাড়ি ছুটে আসছিলো সেই গাড়িটাকেও আটক করা হলো।সুনেহরা রক্তচক্ষু নিয়ে লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করল,
"কয়টা মেয়েকে পাচার করছিলি?"
লোকটা প্রথমে চুপ থাকল। সুনেহরা যখনই হাত উঠালো ঘুষি মারবে বলে, লোকটা জান বাঁচাতে বলে উঠল,
"চ...চল্লিশটা মেয়ে।"
"ওরা কোথায়?"
"ট্রাকের পিছনে!"
সুনেহরা চোখের ইশারা দিতেই মহিলা কর্মকর্তারা ট্রাকের পিছনের দিকটা পর্যবেক্ষণ করল। কিন্তু সেখানে একটাও মেয়ে নেই! অথচ যতোজনকে আটক করা হয়েছে, সবাই বলছে মেয়েগুলো এখানেই ছিল! সুনেহরার মনে হলো,লোকটা বোকা বানাচ্ছে ওকে।রেগে বলে উঠল সে,
"মেয়েগুলো কোথায়? উত্তর দে! ট্রাকের পিছনে কোনো মেয়ে নেই কেন? কী করেছিস তুই ওদের সাথে?"
'ট্রাকচালক যেন আকাশ থেকে পড়ল। ওর স্পষ্ট মনে আছে, গোনে গোনে চল্লিশটা মেয়েকেই গাড়িতে তুলেছিল।তাহলে ওরা গেল কোথায়? আবারও ঘুষি পড়ল লোকটার নাকে। গলগল করে রক্ত বের হতে থাকল।বাকি অফিসার গুলো এসে মারতে শুরু করল ট্রাকচালককে। লোকটা সুনেহরার সামনে এসে হাতজোড় করে বলল,
"বিশ্বাস করুন ম্যাডাম, মেয়েগুলো গাড়িতেই ছিল।"
চিৎকার দিয়ে বলল সুনেহরা,
"তাহলে গেল কোথায়?"
ভয়ে কেঁপে উঠলো লোকটা। থেমে থেমে বলল,
"মা... মাঝরাস্তায় একবার গাড়ি থামিয়েছিলাম।এক হেলমেট পরা ২৯/৩০ বছর বয়সী ছেলে আক্রমণ করেছিল তখন।ঐ ছেলেই হয়তো কিছু ঘটিয়েছে।"
'কথাগুলো বলা শেষ হতেই লোকটা অচেতন হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সুনেহরা কি যেন ভাবল ততক্ষণ। র্যাবের অন্য সদস্যরা ট্রাকচালকসহ আটক করা প্রত্যেককেই টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। সুনেহরাও গিয়ে বসল জিপের ড্রাইভিং সিটের পাশের সিটটায়।
______________
'রাতের নির্জনতা কেটে গিয়ে সূচনা হয়েছে নতুন সকালের। আরণ্যক ম্যানশনে তৈরি হয়েছে প্রতিদিনের মতো সুন্দর একটা পরিবেশ।এতোসময় বাড়ির সবাই ডাইনিং টেবিলে আড্ডা জমিয়েছিলেন। খাওয়া দাওয়া রেখে গল্প করছিলেন একে অন্যের সাথে। তবে কাজের সময় হয়ে আসায় সকলেই সকালের খাওয়া শেষে যার যার রুমে চলে গেছেন। ধ্রুব আর মাহফুজ সাহেব অফিসে যাবেন বলে তৈরি হয়েছে।আর দীপ্ত-কোয়েল স্কুলে। দোয়েল আজ বাড়িতেই আছে। আজ অফিস যাওয়ার আগে সাহস করে মাহফুজ সাহেব কাব্যের সাথে কথা বলেছেন। অফিস জয়েন করার জন্য বলেছেন ওকে,সাথে ছিল ধ্রুবও। ভাইয়ের সাথে মিল না থাকলেও কাব্য অফিস জয়েন করলে যে বিজনেসের উন্নতি হবে, সে বিষয়ে ধ্রুবের বিশ্বাস আছে। তাই কাব্যকে ধ্রুবও রিকুয়েস্ট করেছে অফিস জয়েন করার জন্য। হ্যাঁ-না কিছুই বলেনি কাব্য। সে চলে গেছে নিজের মতো। তবে না করেনি —'মানে আশা আছে! এটাই ধরে নিয়েছেন মাহফুজ সাহেব আর ধ্রুব!
_______________
'স্রোতের পরীক্ষার আর বেশি দিন নেই, এই তো এক সপ্তাহের মতো আছে। কিন্তু প্রেগন্যান্সির জন্য ওকে পড়াশোনা দূর, বিছানা থেকেই নামতে দিচ্ছে না কাব্য! স্রোতের পড়াশোনার একটা বছর ক্ষতি হবে, তাই খুব মন খারাপ ওর। কাব্য ভাই জীবনে আসার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে। ভাবা যায়! সবসময় ডাক্তার হতে চাওয়া স্রোত এখন কেমন পড়াচোর হয়ে গেছে। পড়াশোনা যেন তার শত্রু!মন শুধু চায় কাব্য ভাইয়ের ভালোবাসা পেতে! লোকটা কি জাদু করল ওকে? করেছে হয়তো! নইলে এমন হবে কেন? বিছানায় বসে বসে কথাগুলোই ভাবছিল স্রোত, তখনই কানে এল পরিচিত কণ্ঠস্বর।দরজার দিকে তাকাতেই দেখতে পেল ফুপিকে। উনি দাঁড়িয়ে আছেন দেখে বলল স্রোত,
"ওমা,দাঁড়িয়ে আছ কেন ফুপি?ভেতরে আসো।"
সাবরিনা বেগম পা বাড়ালেন, ভেতরে ঢুকবেন বলে, কিন্তু কী যেন ভেবে পিছিয়ে গেলেন উনি। তৎক্ষণাৎ চোখ বুলালেন পুরো রুমে। স্রোত হয়তো বুঝল ফুপির মনে কী চলছে, হাসিমুখ করে বলল উনাকে,
"উনি রুমে নেই ফুপি,তুমি নিশ্চিন্তে ভেতরে আসো।"
সাবরিনা বেগম পর্যবেক্ষণ করলেন স্রোতকে। ওর প্রেগন্যান্সির হয়তো ২/৩ মাসের মতো চলছে,এখনই কেমন পরিবর্তন এসেছে মেয়েটার মধ্যে। গালগুলো কেমন ফোলা ফোলা লাগছে,মাথার লম্বা কালো চুলগুলো সব খুলে রাখা তাই আরও বেশি ভালো লাগছে। ঠিক যেন জীবন্ত পুতুল!সাবরিনা বেগম গিয়ে স্রোতের পিছনে বসলেন,ওর মাথার লম্বা চুলগুলো দিয়ে খোঁপা করে বললেন,
"চুল সবসময় বেঁধে রাখবে,মানুষের নজর লাগে তো!"
স্রোত মুখে কিছু না বলে উপর-নিচ মাথা নেড়ে সায় জানাল ফুপির কথায়। সাবরিনা বেগম আবারও বললেন,
"সামনে তোমার পরীক্ষা,মনে আছে তো?এই অবস্থায় পড়াশোনা করতে ভালো লাগছে?"
স্রোত খানিকক্ষণ চুপ থেকে মাথা নামিয়ে বলল,
"উনি তো আমাকে পড়াশোনাই করতে দিচ্ছেন না।"
"পড়াশোনা করতে দিচ্ছে না মানে?না পড়লে তুমি পরীক্ষায় কী দেবে স্রোত?তুমি কি চাইছ একটা বছর গ্যাপ যাক?"
ফুপির কড়া কথা শুনে বুঝে নিল স্রোত,উনি রেগে গেছেন স্রোতের বলা কথাটা শুনে। ভাইজির চুপ থাকা ভালো লাগল না সাবরিনা বেগমের। উনি আবারও বললেন,
"কে যেন বলত,সে পড়াশোনা করে ডাক্তার হতে চায়? এই বিয়ে, সংসার আর স্বামীর ভূত তোমার মস্তিষ্ক বিগড়ে দিয়েছে স্রোত! মেয়েদের সাবলম্বী হওয়া প্রয়োজন।তোমার যে স্বামী আজ তোমাকে পড়তে দিচ্ছে না,সেই দুইদিন পর অশিক্ষিত বলে খোটা দেবে!ভালো লাগবে তখন?"
স্রোত মুখ তুলে তাকাল সাবরিনা বেগমের দিকে। নিজেও ভেবে দেখল,ফুপির বলা কথাটা মিথ্যা নয়! কাব্য তো শিক্ষিত, বাইরে গিয়ে পড়াশোনা করেছে।কাব্য না বলুক, অন্যরা তো বলবেই, কাব্যের বউ অশিক্ষিত! না না, ফুপির কথা ফেলে দেওয়ার মতো না। স্রোত পড়াশোনা করবে,আর পরীক্ষাও দেবে! কথাগুলো ভেবে ফুপির উদ্দেশ্যে বলল স্রোত,
"চিন্তা করো না ফুপি,আমি ঠিকঠাক প্রিপারেশন নিয়েই এক্সাম দিতে যাব।তুমি তো জানোই,অল্প পড়লেই আমার মাথায় থাকে!"
"সে জানি, তবে এই অবস্থায় নিজেকে বেশি প্রেশার দিও না। যতোটা না পড়লেই নয়, ঠিক ততোটাই পড়বে।এক বছর আগে হলেও আমি আশা করতাম তুমি একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আশাটা করছি না।অন্তত পাশ করো!"
সাবরিনা বেগমের কথায় অভিমানের আভাস পেল স্রোত। ও দু’হাত দিয়ে জড়িয়ে ধরল ফুপিকে, বাচ্চাদের মতো করে বলল,
"এখন আর আশা নেই কেন? আমার উপর থেকে তোমার সব বিশ্বাস উঠে গেছে তাই না?"
"এতো আহ্লাদ করতে হবে না স্রোত। তোমার মস্তিষ্ক যে বিগড়ে গেছে, তা আমি ভালো করেই জানি। এখন তো তোমার পড়াশোনা ঘুরে না..."
পুরো কথাটা বলে শেষ করতে পারলেন না সাবরিনা বেগম, গম্ভীর কণ্ঠে বলে উঠল কেউ,
"এখন ওর মাথায় শুধু আর শুধুই আরণ্যক কাব্য ঘুরে! আর আপনি কিছুটা ভুল জানেন শুধু স্রোতের মাথা নয়, ওর মন, মস্তিষ্ক, নিউরন, কিডনি, লিভার, হার্ট সবকিছুতেই আমি ঘুরাঘুরি করি!তা আপনার কোনো সমস্যা আছে এতে?"
'কথাটা বলতে বলতে রুমে ঢুকল কাব্য। কাব্যের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল স্রোত। সাবরিনা বেগম লজ্জায় পড়লেন যেন!রাগ হলো ছেলেটার উপর।উনি প্রতিউত্তর না করে চোখ-মুখ কালো করে বেরিয়ে গেলেন রুম থেকে।কাব্য উনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসল কেবল।স্রোতের দিকে চোখ গেলেই বলল স্রোত,
"আপনি আস্ত একটা বদের হাড্ডি!"
'কাব্য এগিয়ে এল স্রোতের কাছে। ও পালাতে চাইলেই আটকে নিল দুই হাত দিয়ে। মেয়েটা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। কাব্য জোর করেই চুমু দিল নীলাম্বরীর ঠোঁটে। স্রোতের যখন নিঃশ্বাস আটকে যাওয়ার অবস্থা,ঠিক তখন কাব্য ছাড়ল ওকে।মেয়েটা রেগে তাকাতেই বলল কাব্য,
"তারপর?"
'আলতো করে কাব্যের বুকে ঘুষি মেরে বলল স্রোত,
"আপনি রাক্ষস,রাগী খরগোশ,ভাল্লুক একটা!"
কাব্য চুমু দিলো স্রোতের লালচে গাল দুটোতে।জড়িয়ে ধরে বলল,
"আর তুমি আমার আদুরে বিড়ালছানা!"
'স্রোত হাসল কাব্যের কথায়।দু’হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে।কাব্য অবাক চোখে তাকিয়ে রইল নীলাম্বরীর দিকে।কাব্য স্পষ্টই বুঝতে পারে, শুধু কাব্যই নয় নীলাম্বরীও তাকে ভালোবাসে মন-প্রাণ দিয়ে। আচ্ছা, কখনো যদি বড়সড় কোনো ঝড় আসে ওদের মাঝখানে! যদি হারিয়ে যায় নীলাম্বরী!তাহলে কাব্যের কী হবে? কথাটা ভেবে নিজেকেই নিজে বকা দিল কাব্য। অজানা ভয় আঁকড়ে ধরল ছেলেটাকে।অস্থিরতায় কাব্যের শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে।চোখ-মুখে কেমন ভয় জমেছে।বিষয়টা স্রোত বুঝতে পারলেই আরও শক্ত করল হাতের বাঁধন।কাব্য তখন শান্ত হলো। নীলাম্বরীর আলিঙ্গন শান্ত করল কাব্যকে!
____________________________
গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব, পাশেই আধুনিক পোশাক পরা এক মেয়ে। মেয়েটা কি যেন কথা বলছে ধ্রুবের সাথে, ধ্রুবও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছে মেয়েটার কথার। তাহিয়া ওর ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে আসছিলো ওদিকেই। তখনই ওর এক ফ্রেন্ড বলল,
"এই তাহিয়া, দেখতো ওটা তোর হাজবেন্ড না? সাথের মেয়েটা কে রে? মেয়েটা বেশ স্মার্ট আর সুন্দরী!"
বন্ধুর কথায় তাহিয়া তাকাল সামনের দিকে। যে দৃশ্য দেখল, তার জন্য হয়তো প্রস্তুত ছিলো না সে! ধ্রুব দাঁড়িয়ে আছে তাহিয়ারই বয়সী একটা মেয়ের পাশে। মেয়েটার গায়ের খোলামেলা পোশাক দেখে ওরই লজ্জা লাগছে। মেয়েটা কেমন করে তাকিয়ে আছে ওর দিকে।চোখের চাহনিতেই যেন গিলে খাবে এমন অবস্থা! এদিকে ধ্রুবও কি সুন্দর করে কথা বলে যাচ্ছে মেয়েটার সাথে। তাহিয়ার চোখ-মুখে প্রচণ্ড রাগ, কাউকে কিছু না বলে তখনই চলে যাচ্ছিলো সে। ধ্রুব হয়তো কোনোভাবে দেখে নিয়েছে তাহিয়াকে। মেয়েটা কোনো কারণে রেগেছে বুঝতে পেরে দ্রুত গিয়ে ওর সামনে দাঁড়ালো ধ্রুব। তাহিয়া তখন বিরক্ত হয়ে বলল,
"কি সমস্যা?"
"তোর সমস্যা কি তানু? দেখতে পাচ্ছিস না আমি দাঁড়িয়ে আছি তোর জন্য! চলে যাচ্ছিস কেন?"
"তুই আমার জন্য দাঁড়িয়ে ছিলি?"
"হ্যাঁ।"
"মিথ্যে বলবি না ধ্রুব!"
রেগেমেগে কথাটা বলেই তাহিয়া পা বাড়াল চলে যাবে বলে। আবারও একই কাজ করল ধ্রুব।মেয়েটার পথ আটকে বলল,
"রেগেছিস কেন? কি হয়েছে বল, কে কি বলেছে তোকে?"
তাহিয়া এক ধাক্কায় সরিয়ে দিল ধ্রুবকে। গটগট করে হেঁটে চলে গেল জায়গা ছেড়ে। ধ্রুব হাঁ করে এখনও তাকিয়ে আছে তাহিয়ার যাওয়ার পানে, বিড়বিড় করে বলছে,
"এই পুটিমাছের মতো শরীরে এত শক্তি পেলো কোথা থেকে! আমার সুন্দরী বউয়ের শরীরে আবার ভূত-প্রেত ভর করল না তো!"
কথাটা মাথায় এলেই চিন্তায় অস্থির হলো ধ্রুব। দ্রুত গিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল গাড়িটা। সাথের মেয়েটা ওর অফিসের স্টাফ মেয়েটা অপেক্ষা করছিলো নিজের হাজবেন্ডের জন্য। ধ্রুবকে দেখেই প্রয়োজনীয় কোনো কথা বলতে ওর কাছে গিয়েছিলো মেয়েটা। কিন্তু ধ্রুব আর তাহিয়ার ব্যাপার স্যাপার দেখে কেমন বোকা বনে গেলো মেয়েটা!
_____________
'দীপ্ত আর দোয়েল হাঁটছে পাশাপাশি। দীপ্ত বাদাম খাচ্ছে আর কথা বলে যাচ্ছে দোয়েলের সাথে। দোয়েল ওদিকে আনমনে কি যেন ভেবে চলেছে। দীপ্ত যখনই বুঝল দোয়েল আপু গুরুত্ব দিচ্ছে না ওর কথায়, মন খারাপ করে বলল সে,
"বুঝলাম, রাহুল ভাইয়ার চিন্তায় দোয়েল আপু আমাকে ভুলে গেছে!"
দোয়েল চোখ গরম করে তাকাল দীপ্তর দিকে, রাগত্ব স্বরে বলল,
"তুই খুব পেকেছিস দীপ্ত!"
"পাকে তো ফল। আমি পাকব কি করে?"
"চুপ করবি না, জুতোর বারি খাবি?"
"জুতোর বারি কেমন? টেস্টি হলে খেতে আপত্তি নেই।"
দোয়েল নিজের পায়ে থাকা জুতোটা খুলতে নিচ্ছিল, এ দেখে দীপ্ত এক দৌড়ে পালিয়েছে ঐ জায়গা থেকে। দোয়েল একবার আশেপাশে তাকাল রাস্তায় গাড়ির অভাব নেই।দীপ্ত যে ওভাবে দৌড়ালো, যদি কোনো অঘটন ঘটে! এই ভেবেই চিন্তা হলো মেয়েটার, দীপ্তকে ডাকল সে। দোয়েলের ডাক দীপ্তের কানে গেলেও সে ফিরে তাকাচ্ছে না ভয়ে। কিছুদূর যেতেই দোয়েলের হাত টেনে ধরল কেউ, কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওর মুখে কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ফেলল। দোয়েলকে যখন গাড়িতে উঠানো হলো, তখনই দীপ্ত ফিরে তাকাল। ভয়ে দ্রুত আসল গাড়িটার কাছে, কিন্তু ও দোয়েলের কাছে যাওয়ার আগেই যে গাড়িটা ছেড়ে দিল! দীপ্ত চিৎকার-চেচামেচি শুরু করেছে।হাতে ফোন নেই যে বাড়িতে কল দেবে। কি করবে বুঝতে না পেরে কান্নাকাটি শুরু করেছে বাচ্চা ছেলেটা! দীপ্ত মাটিতে বসে কান্না করছে আর দোয়েলকে ডেকে যাচ্ছে।আশেপাশে কেউ কিছু জিজ্ঞেস করলেও কান্নার জন্য কি বলবে বুঝতে পারছে না।
রাহুলরা তখন ওদিকেই যাচ্ছিলো। রাহুল ওর গাড়ির ব্রেক কষলো। দীপ্তকে এই অবস্থায় দেখে চিন্তা হলো ওর।গাড়ি থেকে নামল রাহুল, সাথে লিয়া আর স্নিগ্ধও।ওরা এগিয়ে এসে জিজ্ঞেস করল দীপ্তকে,
"কি হয়েছে দীপ্ত? কাঁদছো কেন তুমি?"
'দীপ্ত কান্না থামিয়ে তাকিয়েছে রাহুলের দিকে।পরিচিত মুখ দেখে মুহূর্তেই হাসি ফুটল ওর ঠোঁটের কোনে।তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে রাহুলের হাত দুটো ধরে অনুরোধের স্বরে বলল,
"আমার দোয়েল আপুকে বাঁচাও রাহুল ভাইয়া। কে যেন আপুকে কিডন্যাপ করেছে!"
'রাহুল চোখ দুটোতে বিষ্ময়।মুখটা ঢেকে গেছে অন্ধকারে।দীপ্তের কথাটা শুনে বলল,
"কিহ! কিডন্যাপ করেছে মানে? তুমি মজা করছ আমার সাথে?"
"না না, আমি সত্যিই বলছি।"
রাহুলের মুখে কথা নেই দীপ্তের কথাটা সত্যি কিনা বুঝতে পারছেনা সে। লিয়া পুরো বিষয়টা পর্যবেক্ষন করে বলল,
"আহহা, দীপ্ত, ঠিক কি হয়েছে খুলে বলো।"
দীপ্ত রোডের দিকে তাকাল, গাড়িটাকে এখনও কিছুটা দেখা যাচ্ছে। দীপ্ত চলন্ত সেই গাড়িটার দিকে তাকিয়ে বলল,
"তুমি গাড়িতে উঠো... ঐ গাড়িটা ফলো করো,ওটাতেই দোয়েল আপু আছে।আমি যেতে যেতে সব বলছি।"
রাহুল দেরি করল না আর, দ্রুত গাড়িতে উঠে স্টার্ট দিলো গাড়িটা। দীপ্ত বলতে শুরু করল কি কি হয়েছে, রাহুল আর ওর বন্ধুরা মনোযোগ দিয়ে শুনল সবই। দীপ্তর মুখ থেকে সবটা শুনে একজনের নামই রাহুলের মাথায় আসল সে হলো সৌরভ! রাহুল পুরোপুরি নিশ্চিত, ঐ ছেলেই দোয়েলকে কিডন্যাপ করেছে! কিন্তু যে গাড়িটাকে রাহুল ফলো করছিলো, ঐ গাড়িটা তো হারিয়ে গেছে! রাহুল বুঝতে পারছে না কি করবে, কোথায় গিয়ে খুঁজবে দোয়েলকে! দীপ্ত কাঁপা কাঁপা গলায় বলে উঠল তখন,
"এবার কি হবে? গাড়িটা তো চলে গেলো!"
রাহুল খানিকক্ষণ ঠান্ডা মাথায় ভেবে জিজ্ঞেস করল দীপ্তকে,
"দোয়েলের ফোনটা ওর সাথে আছে?"
সাথে সাথেই উত্তর দিল দীপ্ত,
"হ্যাঁ।"
রাহুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লিয়াকে চোখের ইশারায় কিছু বলতেই সে ল্যাপটপ বের করে মনোযোগ দিলো তাতে।
_____________
'সময়টা দিনের শেষভাগ। চারিদিকটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে অন্ধকারে। জঙ্গলের মাঝখানে একটা খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আছে সুনেহরা আর ওর পুরো টিম। সুনেহরা সেই যে বেরিয়েছিল বাবার ভয়ে,বাড়ি ফেরেনি এখনও।ভয়-ডর একপাশে
ঠেলে দিয়ে ও ভেবেছিল বাড়ি ফিরবে,তখনই খবর পেয়েছে এখানের কোথাও ঐ মেয়েগুলো আছে! কিন্তু এই জঙ্গলের ভেতরে ঘরবাড়ির কোনো অস্তিত্বই নেই।এখানে ঐ মেয়েগুলো আসবে কী করে? সুনেহরা হেঁটে যাচ্ছিল সামনের দিকে, ওর সাথের অফিসারগুলো একেকজন একেকদিকে চলে গেছে। রাফসান এখন আগের থেকে সুস্থ,ও নিজেও এসেছে সবার সাথে। ওর ফোনে একটা কল আসলে জানতে পারল কেউ
ওদের বোকা বানানোর চেষ্টা করছে! এখানে নিয়ে এসেছে অকারণেই। মেয়েগুলো কোথায় আছে,এই খবর পাওয়া মাত্রই সকলে বেরিয়ে গেল জঙ্গল থেকে। সবাই বেরিয়ে গেলেও সুনেহরা রয়ে গিয়েছিল। তাড়াহুড়োতে কেউ বিষয়টা লক্ষ্য করেনি, ভেবেছে সুনেহরা ওদের সাথেই আছে।কিন্তু গাড়িটা স্টার্ট দেবে, সেই মুহূর্তে রাফসান খেয়াল করল সুনেহরা ওদের সাথে নেই।রাফসান দ্রুত ফোন বের করে মেসেজ পাঠাল ওর নাম্বারে।
_____________
সুনেহরা যত সামনের দিকে আগাচ্ছে,ততই যেন রহস্যময় মনে হচ্ছে সবটা!কিছু দূরে পুরোনো একটা বাড়ি দেখা যাচ্ছে।বাড়িটা সুবিশাল, রাজবাড়ির মতো ঠেকছে ওর কাছে। এই ঘন জঙ্গলের ভেতরে এমন একটা বাড়ির অস্তিত্ব থাকবে, তা ওর ভাবনাতেও ছিল না। সুনেহরা ভাবল চলে যাবে এখান থেকে,রাত হয়নি তবুও চারিদিকটা কেমন অন্ধকার লাগছে। গা ছমছমে ভুতুড়ে পরিবেশ চারিদিকে! সুনেহরা তো মেয়ে উপরে উপরে যতোই সাহসিকতা দেখাক মনে মনে একটু হলেও ভয় পাচ্ছে সে।সুনেহরা চলে যেতে চাইলো। তখনই ওর ফোনের নোটিফিকেশনের আওয়াজ এল কানে। ফোনটা এনে চোখের সামনে ধরতেই দেখল রাফসানের মেসেজ! সুনেহরা ওকে কল দিল।সাথে সাথেই কল রিসিভ করল রাফসান। বেশি কিছু না ভেবে বলল ওকে,
"তুমি কোথায় আছ,সুনেহরা?আমি আসব।"
"আসার দরকার নেই।"
"মেয়েগুলোকে পাওয়া গেছে,আমাদের তো এবার যাওয়া উচিত!"
অবাক হলো না সুনেহরা। ওর চোখ মুখের এমন ভাব যেন আগে থেকেই জানতো এমন কিছু হবে! সুনেহরা বলল রাফসানের উদ্দেশ্যে,
"তুমি বাকিদের নিয়ে যাও।ওদের উদ্ধার করে যার যার ঠিকানায় ফিরিয়ে দাও।আমি আসছি।"
"আসছো মানে? তুমি একা একা ঐ ভুতুড়ে...."
পুরো কথাটা বলার আগেই থামিয়ে দিয়ে বলল সুনেহরা,
"যা করতে বলেছি কর।"
কথাটা বলেই কলের লাইন কেটে দিল সে।রাফসান ভয়ে আর মেসেজ দিয়ে বিরক্ত করেনি সুনেহরাকে।ও জানে সুনেহরা কেমন সাহসী মেয়ে যাই হয়ে যাক, সামলে নেবে সবটা!
সুনেহরা চোখ তুলে সামনের দিকে তাকাতেই দেখল ওর মুখোমুখি কেউ একজন দাঁড়িয়ে। আঁতকে উঠল মেয়েটা। সরে যেতে চাইলেই মানুষটা তার দু'হাত দিয়ে আঁকড়ে ধরল সুনেহরাকে। বিস্ময়ে সুনেহরার চোখ দুটো বড় বড় হয়ে উঠল।মধু? মধু কি করছে এখানে? ওর মধ্যে কি কোনো দৈবশক্তি আছে? কী করে এভাবে যখন তখন সব জায়গায় চলে আসে! সুনেহরার ভীত মুখশ্রী অবলোকন করে বাঁকা হেসে বলল মধু,
"ভয় পেয়েছিস?"
নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলো সুনেহরা,
"মোটেও না।"
"আচ্ছা।"
'কথাটা বলেই সুনেহরাকে কোলে তুলে নিল মধু।হাঁটতে শুরু করল সামনে থাকা পুরোনো বাড়িটার দিকে। সুনেহরার কেমন ভয় হচ্ছিল।মধু ঐ ভুতুড়ে বাড়িটার দিকে কেন নিয়ে যাচ্ছে ওকে?সবটা কেমন গোলকধাঁধার মতো লাগছে! আর মধু যেন আস্ত একটা রহস্য! ওর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্য!
মধু ভেতরে ঢুকল সুনেহরাকে নিয়ে। সুনেহরা চোখ বুলালো, চারিপাশে —'কেমন অন্ধকার চারিদিকে,আসবাবপত্রগুলো নোংরা হয়ে আছে। দেয়ালে টাঙানো ছবিগুলোতে এত ধুলো জমেছে যে দেখা যাচ্ছিল না কিছুই। সুনেহরার চোখ আটকাল দেয়ালের দিকে রক্তের ছিটেফোঁটা দাগ উপস্থিত সেখানে!
স্পষ্ট বুঝতে পারছে সুনেহরা মধু কোনো খারাপ কাজের সাথে জড়িত।এই বাড়িটা আর সবগুলো ঘটনা এক করলে যে কেউ বুঝবে, মধু বড় মাপের কোনো কিলার বা মাফিয়াচক্রের হয়ে কাজ করে!অন্য কেউ না বুঝলেও সুনেহরা তা বুঝতে পারছে।ও ভ্রু কুঁচকে মধুর দিকে তাকাতেই, ওকে কোল থেকে নামাল মধু। সুনেহরার ঠিক সামনে দাঁড়িয়ে,ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিল মেয়েটাকে।ফুউ দিয়ে সুনেহার মুখে এসে পড়া চুল গুলো সরিয়ে দিয়ে বলল,
"মাই ডিয়ার কুইন!ওয়েলকাম... ওয়েলকাম টু মাই ডার্ক রিল্ম।"
'সুনেহরার চোখ-মুখে প্রচণ্ড রাগ।সাথে বিষ্ময়!ইচ্ছে করছে এক্ষুণি মধুর থেকে সব জেনে নিতে।আবার মনের মধ্যে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে!ওর এক মন বলছে নিজের কাজকে গুরুত্ব দিতে,আরেক মন বলছে ভালোবাসাকে! সুনেহরার হাতে থাকা রিভলভারটা কীভাবে যেন কেড়ে নিয়েছে মধু। সুনেহরা বুঝতেও পারেনি বিষয়টা।ও আবেগে ভাবছে এই মুহূর্তে। মধুর প্রশস্ত বুকে হাত রাখল মেয়েটা।নিজেকে ভেতর থেকে শক্ত করে মুচকি হেসে বলল সে,
"উঁহু আমি তোর অন্ধকার জগতের কুইন হতে চাইনা দিব্য। আমি আলোর রশ্মি হতে চাই!যে আলোর রশ্মি কাটিয়ে দিবে তোর জীবনের সমস্ত অন্ধকার!"
"পারবি না।"
"তুই চাইলেই পারব।"
"আমি চাইলেও পারবি না।
"কেন পারব না?"
"কারণ আমি পুরোপুরি তলিয়ে গেছি অন্ধকারে!"
সুনেহরা চোখ দুটো চিকচিক করছে। অশ্রু জমেছে মেয়েটার কাজল চোখের কোণে। ও বুঝতে পারছে মধুর কথার মানে।কিন্তু কি এমন হয়েছে যে মধু এভাবে বলছে?কেন বলছে এমন কথা? কথা গুলো ভেবেই বলল সুনেহরা,
"আ..আমি সব ঠিক করে দিব দিব্য।তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস।আমি সব ধ্বংস করে হলেও তোকে বাঁচিয়ে নিব।"
'মধুর এক ধ্যানে তাকিয়ে আছে সুনেহরার দিকে।এই প্রাপ্তবয়স্ক বুঝদার মেয়েটা যে ওর জন্য এতো অবুঝ হচ্ছে এতো পাগলামি করছে ভাবলেই এক অন্যরকম অনুভতি ওর মনে! পরক্ষণেই আবার মনে হলো মধুর—'সুনেহরা আইনের লোক মতলব ছাড়া ওর কাছ ঘেঁষবে না এই মেয়ে। কথাটা ভাবনায় এলেই সুনেহরাকে ছেড়ে দিলো মধু।কয়েক পা পিছিয়ে গিয়ে হাসতে শুরু করল সে। সুনেহরার এমন মনে হচ্ছে মধু ওর কথাটা শুনে উপহাস করছে!তবে উপহাস করুক আর যাই করুক সুনেহরা ঠিক ওকে শুধরাবে!
______________
'বিছানায় পড়ে ছটফট করতে করতে মাত্রই চোখের পাতা এক করেছে স্রোত। কিন্তু চোখ বন্ধ করলেই এক ভয়ানক স্বপ্ন দেখল সে—-
'স্রোত আর কাব্য মিলে কোথাও ঘুরতে এসেছে।স্রোতকে রিসোর্টে রেখে সেই যে কাব্য গেলো এখনও আসছেনা।লোকটা কোথায় গেল কে জানে! ওর যে ভীষণ চিন্তা হচ্ছে।স্রোত চিন্তিত হয়ে উঠে গেল। খুঁজতে শুরু করল কাব্যকে।
'চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর নিচে খাদ।কাব্য দাঁড়িয়ে আছে এক গভীর খাদের সামনে, হাতে থাকা ক্যামেরায় বন্দী করছে চারিদিকের সুন্দর দৃশ্য।কাব্যকে খুঁজতে খুঁজতে স্রোত এসে দাঁড়িয়েছে ওর থেকে কিছু দূরে।কাব্যকে খাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্রোতের কেমন ভয় করছে। কাব্য কেন ওখানে গিয়ে দাঁড়িয়েছে? যদি অসাবধানতায় পড়ে যায় লোকটা!স্রোত ডেকে উঠল কাব্যকে,
"আরেহ, আপনি ওখানে কি করছেন?এদিকে আসুন।"
'কাব্য ফিরে তাকাল স্রোতের দিকে। নীলাম্বরীর চিন্তিত মুখশ্রী দেখে ভয় হলো কাব্যের।সে এগিয়ে আসতে চাইল,এমন সময় কোথা থেকে একটা লোক এসে ধাক্কা মেরে খাদে ফেলে দিল কাব্যকে।স্রোত আঁতকে উঠল,চিৎকার দিয়ে ডেকে উঠলো সে,
"কাব্য ভাই…!"
'ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় আটটার কাছাকাছি। ড্রয়িংরুমে তখন বাড়ির সবাই-ই উপস্থিত। কাব্য বাড়ি ফিরলেই জানতে পারল,দোয়েল আর দীপ্ত এখনও বাসায় আসেনি। সেই বিকেলে বেরিয়েছিল ওরা, এখনো আসেনি তাই চিন্তা হচ্ছে সবারই। দোয়েলের খোঁজ নেওয়ার জন্য কাব্য সমানে কল দিয়ে যাচ্ছে ওর বন্ধুদের নাম্বারে।কাজের সময় রাহুল কল রিসিভ করছে না দেখে ভিষণ বিরক্ত হচ্ছে সে।এমন সময় স্রোতের চিৎকার ওর কানে এলো।কাব্যের হাতে থাকা ফোনটা সাথে সাথেই পড়ে গেল মেঝেতে।কাব্যসহ বাকি সবাই তাকাল দোতলায় থাকা কাব্য-স্রোতের রুমটার দিকে।সবারই মনে হলো, কোনো অঘটন ঘটেছে।কাব্য এক মিনিটও দেরি করল না,দ্রুত ছুটে গেল স্রোতের কাছে।
® আফরোজা আঁখি।
#চলবে.....
'কমেন্টে গ্রুপের লিংক আছে জয়েন হবেন।আমার সব ই-বুক লিংক কমেন্টে—-