#কাব্যের_নীলাম্বরী [৩৫] (রোমান্টিক পর্ব)
'স্রোত প্রচন্ড ভয় পেয়েছে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেয়েটা। রুমটা অন্ধকার ছিল। কাব্য লাইট অন করতেই স্রোত চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল। কাব্য দ্রুত গিয়ে দুই হাত দিয়ে আগলে নিল নীলাম্বরীকে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
"কি হলো, নীলাম্বরী? পেট ব্যথা করছে? ডাক্তার ডাকব?"
স্রোত কাব্যের পেশিবহুল বাহু খামচে ধরেছে। ভয়ে কাঁপছে মেয়েটা।স্রোতের উত্তর না পেয়ে সমানে প্রশ্ন করে যাচ্ছে কাব্য। কাব্যের অস্থিরতা দেখে নিজেকে বহু কষ্টে সামলালো স্রোত। মুখ তুলে ওর দিকে তাকিয়ে, দুইদিকে মাথা নেড়ে না-সূচক উত্তর দিল সে। সাথে সাথেই পালটা প্রশ্ন করল কাব্য,
"তাহলে চিৎকার দিলে কেন? খারাপ স্বপ্ন দেখেছো?"
স্রোত উপর-নিচে মাথা নাড়ালো। কাব্য বুঝল, ওর ভাবনাই সত্যি!স্রোত কোনো খারাপ স্বপ্ন দেখেই এতোটা ভয় পেয়ে গেছে। কাব্য হাত বুলালো নীলাম্বরীর মাথায়। কপালে ভালোবাসার পরশ এঁকে আদুরে গলায় বলল,
"ভয় নেই,আমি আছি তো।"
'কাব্যের মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্রোত। হঠাৎ করেই ওর কী যেন হলো কাব্যের গলা জড়িয়ে ধরল সে, পুরো মুখে হাজারটা চুমু দিয়ে মুখ গুঁজলো কাব্যের বুকে।কিছুক্ষণ ওভাবে থেকে আচমকাই বাচ্চাদের মতো কেঁদে উঠলো স্রোত।কাব্য জানে না নীলাম্বরীর কান্নার কারণ; খানিকক্ষন আগে ওর বাচ্চাসুলভ আচরণে কাব্য মনে-মনে হাসছিল, কিন্তু স্রোতের এমন কান্নায় ওর মন ভার হলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল,
"স্রোত… কী হয়েছে? আমাকে বল। কী নিয়ে ভয় পাচ্ছিস তুই? আমি থাকতে এতো ভয় কীসের?"
কান্না থামালো মেয়েটা। আস্তে করে উত্তর দিল,
"আমার সব ভয় আপনাকে নিয়েই।"
"আমাকে নিয়ে?"
"হ্যাঁ।"
"কিন্তু কেন?"
"যদি আপনি হারিয়ে যান।"
কাব্য হাসল।স্রোতকে নিজের দিকে চাওয়ালো সে। নীলাম্বরীর নীলাভ চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল কাব্য,
"কোথায় হারাবো আমি? আমার গন্তব্য তো নীলাম্বরী পর্যন্তই! কখনো হারালে ফের ফিরে আসব নীলাম্বরীর নীড়ে।"
স্রোত তাকাল কাব্যের মুখপানে,মানুষটা কত বদলে গেছে।স্রোত আজকাল অবাক হয় কাব্যের আচরণে;রাগী, গম্ভীর কাব্য কিনা ওর ভালোবাসায় পুরোপুরি বদলে গেছে! ভাবা যায়! এই কাব্যের দু চোখের বিষ ছিলো স্রোত!এই কাব্যই কিনা সারাক্ষণ থাপ্পড় আর ধমকা-ধমকির উপরে রাখতো স্রোতকে।অথচ আজ কতো বদলে স্রোত গেছে কাব্য। স্রোতকে চোখের আড়াল হতে দেয়না সে। কখনো স্রোত কষ্ট পেলে কতো সুন্দর করে সান্ত্বনা দেয় ওকে।কথাগুলো ভেবে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরল স্রোত। ওদের রুমের দরজার সামনে তখন বাড়ির সকলেই এসে দাঁড়িয়েছেন। স্রোতের কি হয়েছে দেখতেই এসেছিলেন তারা; ও ঠিকঠাক আছে দেখে নিশ্চিত হলেন প্রত্যেকে। কাব্যের চোখ পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। স্রোতকে বিছানায় বসিয়ে রেখে ওদের কাছে এসে কাব্য জিজ্ঞেস করল,
"দীপ্ত আর দোয়েল ফিরেছে?"
সাবরিনা বেগম দুই দিকে মাথা নাড়ালেন যার উত্তর না।কাব্যের চিন্তা বাড়ল; রাত বাড়তে শুরু করেছে,এতোটা সময় হয়ে গেলো ওরা বাইরে কী করছে?স্রোতকে ওখানে রেখেই কাব্য বাড়ি থেকে বেরিয়ে গেলো। যাওয়ার আগে সবাইকে বলে গেলো স্রোতের খেয়াল রাখতে।এও বলল উনারা যেন নিশ্চিত থাকেন কাব্য বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে দীপ্ত আর দোয়েলকে।ধ্রুব তখন রুমেই ছিলো সবটা শুনে ও নিজেও কাব্যের পিছু নিল।
__________________
'দোয়েলের জ্ঞান ফিরলেই নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করল সে। চারিদিকে তাকিয়ে বুঝল এখানে সে আগে কখনো আসেনি।এটা অপরিচিত এক জায়গা। কিন্তু ওকে এখানে নিয়ে আসলো কে?কেনই বা নিয়ে এসেছে?কথাগুলোই ভাবছিল দোয়েল,তখনই দরজার খোলার আওয়াজ ওর কানে এল। দোয়েল সেদিকে তাকালেই দেখল রেজওয়ান দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ-মুখ রাগে লাল হয়ে আছে।তার মানে কি রেজওয়ানই দোয়েলকে এখানে নিয়ে এসেছে?কিন্তু কেন? দোয়েল বুঝল না রেজওয়ান এখানে কী করছে আর কেনই বা ওকে নিয়ে এসেছে।আমতা-আমতা করে বলল দোয়েল,
"আ… আপনি?"
সাথে সাথেই হুংকার ছেড়ে বলল রেজওয়ান,
"তুমি এখানে কী করছ? স্রোত কোথায়? এখানে তো স্রোতের থাকার কথা ছিল!"
কথাগুলো বলেই পাগলের মতো পুরো রুম খুঁজলো রেজওয়ান। রেগে চিৎকার করে ভাঙলো একের পর এক জিনিসপত্র। ওর চিৎকার-চেচামেচিতে দোয়েল ভীত হল।মেয়েটার মাথায় কি কিছুই ঢুকছে না।রেজওয়ান স্রোতকে খুঁজছে কেন? ও কি প্রতিশোধ নিতে চাইছে! তবে কি স্রোতকেই কিডন্যাপ করতে চেয়েছিল ওরা?কথাগুলোই ভাবছিল দোয়েল।তখনই রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল দোয়েলের চেনা পরিচিত কেউ লোকটা সৌরভ!দোয়েল প্রথমে অবাক হলো সৌরভকে এখানে দেখে, পরে মনে হলো সৌরভ হয়তো বাঁচাতে এসেছে ওকে। কিন্তু দোয়েল যে ভুল!সৌরভ এসে রেজওয়ানকে বলল,
"ঠান্ডা হো ব্রো, এমন করছিস কেন?"
সাথে সাথেই রক্তচক্ষু নিয়ে সৌরভের দিকে তাকাল রেজওয়ান। প্রচণ্ড রাগে চেপে ধরল ওর শার্টের কলার। দাঁত কিড়মিড় করে বলল,
"মানে কি এসবের?স্রোত কোথায়?"
সৌরভ বেশ বুঝতে পারছে,স্রোতের জায়গায় দোয়েলকে দেখে রেগে গেছে রেজওয়ান।সৌরভ ঠাণ্ডা মাথায় সামলালো সবটা; রেজওয়ানকে রুমের বাইরে নিয়ে গেলো সে। রেজওয়ানকে শান্ত হতে বলে সৌরভ বলল,
"দেখ,তোর শত্রুতা তো কাব্যের সঙ্গে। তুই কাব্যকে শাস্তি দিয়ে চাইছিস,রাইট?"
রেজওয়ান ভ্রু কুঁচকে সৌরভের দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে কী চাইছে, বোঝা যাচ্ছে না। রেজওয়ান শান্ত হয়ে উত্তর দিল সৌরভের কথার,
"হ্যাঁ।আমার কাব্যের প্রাণভোমরা চাই… স্রোতকে আমার চাই। চাই মানে চাই! বুঝতে পারছিস তুই? যেভাবেই হোক, স্রোতকে এনে দে।"
"দোয়েল কিন্তু কাব্যের আদরের বোন।ওর কোনো ক্ষতি হলে কাব্য নিশ্চয়ই ভেঙে পড়বে!"
"মানে? কী বলতে চাইছিস তুই?রেজওয়ান রুহেল স্রোত ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড নয়!"
"আমি ইন্টারেস্টেড,ব্রো… দোয়েলের ক্ষতি হবে,তাও কাব্যের জন্য! কেউ কাব্যের উপর প্রতিশোধ নিতে গিয়েই দোয়েলের ক্ষতি করবে।এটা যখন কাব্য জানবে, ওর কি অবস্থা হবে বুঝ?"
রেজওয়ান ঠাণ্ডা মাথায় ভাবল সবটা।সত্যিই তো এমন কিছু হলে খারাপ হবে না। কাব্যকে পুরোপুরি শেষ করে দিলে তবেই শান্তি পাবে রেজওয়ান।দোয়েল যদি হয় তার হাতিয়ার মন্দ হবেনা!সৌরভের কাজে সায় জানালো রেজওয়ান। গুরুত্বপূর্ণ কল আসায় তখনই সৌরভের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেলো সে।সাথে নিয়ে রেজওয়ানের লোকদের যাদেরকেও এখানে এনেছিল সৌরভের দেখাশোনার জন্য!সৌরভ হলো রেজওয়ানের সব খারাপ কাজের সাক্ষী!কোনো একটা বিশেষ দরকারেই দেশে এসেছিলো সৌরভ তখনই দেখা হয় রেজওয়ানের সাথে।রেজওয়ানের কাছে কোনো কিছু নিয়ে দায়বদ্ধতা আছে সৌরভের সেই জন্যই কথা দিয়েছিল স্রোতকে যেকোনো ভাবেই আজ ওর কাছে এনে দিবে। কিন্তু স্রোতকে নিয়ে আসার কোনো উপায়ই ছিলো সৌরভের কাছে তাই নিয়ে এল দোয়েলকেই।ভাবল এক ঢিলে দুই পাখি মারবে! দোয়েল সবটা শুনেছে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে।কতোটা জঘন্য এই সৌরভ! আর দোয়েল কিনা ওর প্রতি মায়া বাঁচিয়ে রেখেছে? এই ছেলেটাকে মনের এক কোণে রেখে বারবার প্রত্যাখ্যান করেছে রাহুলকে! নিজের প্রতি আজ ঘৃণা হচ্ছে দোয়েলের। রেজওয়ান তখন চলে যেতেই সৌরভ আসলো, দোয়েলমে রাখা সেই রুমটিতে। কিন্তু পুরো রুমের কোথাও খুঁজে দোয়েলকে সে পেলো না।দোয়েল দরজার আড়ালে লুকিয়ে ছিল; হঠাৎ সৌরভ ওর কাছাকাছি গেলো,হাতে ভারী কিছু নিয়ে দোয়েল আঘাত করল সৌরভর মাথায়। সাথে সাথেই দুই হাত দিয়ে মাথা চেপে ধরল সৌরভ।রেগে তাকাল দোয়েলের দিকে। মেজাজ দেখিয়ে বলল,
"তোকে তো আমি…..."
'পুরো কথাটা বলার আগেই দোয়েল আবারও আঘাত করল ওর মাথায়; ছেলেটা পিছিয়ে গেল মুহূর্তেই। ফ্ল্যাট থেকে তখন সবাই বেরিয়ে গেছে, তাই কারোর কানে যায়নি সৌরভের ডাক।
এই সুযোগটাই নিয়েছে দোয়েল। সৌরভ যখন বিছানায় পরে ব্যথায় কাতরাচ্ছে, তখনই দোয়েল এগিয়ে গিয়ে এলোপাতারি আঘাত করতে লাগল ওকে। মনে থাকা সবটুকু রাগ উগড়ে দিল আজ। কিন্তু সৌরভ তো ছেলে; একটু হলেও দোয়েলের থেকে ওর গায়ের জোর বেশি। সৌরভ কীভাবে যেন বাঁচিয়ে নিল নিজেকে; দোয়েলের হাত দুটো শক্ত করে ধরল সে।সৌরভের মাথা থেকে রক্ত পড়ছে তখনও, গায়ে থাকা শার্টটা লাল হয়ে গেছে। সৌরভ চেয়েছিল দোয়েলকে আজ নিজের করে পেতে, কিন্তু মেয়েটার কাজে প্রচন্ড রেগে গিয়েছে সে, এই মেয়েকে খু'ন না করলে শান্তি পাবে না সৌরভ। কোথা থেকে খুঁজে একটা ছুরি নিয়ে এল সৌরভ।আঘাত করতে চাইল দোয়েলকে। দোয়েল ভয়ে চোখ দুটি বন্ধ করে নিল তখনই। কিছুক্ষণ ব্যায় হলে, যখন দেখল ওর কিছুই হয়নি, তখনই চোখ খুলে তাকালো সে। সামনের দৃশ্য দেখে ভয়ে কিছুটা পিছিয়ে গেলো দোয়েল। সৌরভ ছেলেটা পড়ে আছে মেঝেতে।ছুরিটা ঠিক ওর বুক বরাবর গেথে আছে। রক্তে লাল হয়ে গেছে সাদা টাইলস! এটা কে করেছে? রাহুল? রাহুলের মতো এতো শান্ত স্বভাবের ছেলে এমন কাজ করল! দোয়েল দেখল দীপ্ত, রাহুল সহ ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে পাশে; রাহুল ছেলেটার চোখ-মুখে প্রচণ্ড রাগ। দোয়েল ওর কাছে গিয়ে জিজ্ঞেস করল,
"কি করলেন এটা? ম'রে যাবে তো?"
"ম'রে যাক। ম'রবে বলেই তো ছুরিটা বুকে ঢুকিয়েছি!"
কথাটা বলেই রাহুল দোয়েলের দিকে তাকাল। চোখ-মুখের রাগ সরিয়ে নরম হয়ে সে। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল,
"তুমি ঠিক আছো,পাখি? কিছু হয়নি তো? আমরা ঠিক টাইমে এসেছি তাই না?"
'রাহুলের কথার মাঝেই দীপ্ত গিয়ে দোয়েলকে জড়িয়ে ধরল। কান্না করে ভাসাচ্ছে ছেলেটা। দোয়েল কোনো মতে সামলাল দীপ্তকে। বুঝালো ওর কিছুই হয়নি। রাহুল চিন্তিত হয়ে আছে বুঝতে পেরে বলল—'সে ঠিক আছে। সৌরভ ছেলেটার তখনও হুশ আছে; সুযোগ পেতেই পালিয়েছিল সে,কিন্তু বেশি দূর যেতে পারেনি।এখানে আসার আগে রাহুল পুলিশকে ইনফর্ম করেছিল রাহুলরা। পুলিশের লোকগুলো আগে থেকেই খুঁজছে এই সৌরভকে তাই হাতের কাছে পেলেই ধরে নিয়ে যাচ্ছিলো সৌরভকে। তখন গার্ডেনের দিকটাতে রেজওয়ান ছিলো; কী হয়েছে বুঝা মাত্রই ওর মাথায় এল—'সৌরভ ধরা পড়লে নিশ্চয়ই সব বলে দিবে!তাছাড়া পুলিশ তো সৌরভকে এমনিতেই খুঁজছিল,রেজওয়ানকেও হয়তো খুঁজছিল! রেজওয়ান সম্পর্কে অনেক কিছুই জানে এই সৌরভ।যদি ওকে ফাঁসিয়ে দেয়?সুযোগ বুঝে হাতে থাকা বন্দুকটা সৌরভের দিকে তাক করল রেজওয়ান; পরপর কয়েকটা গুলি চালিয়ে সে ছেলেটাকে মে'রে ফেলল। কেউ কিছু বুঝে ওঠার আগেই রেজওয়ান ওখান থেকে পালালো।
______________
'রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। জঙ্গলের ভেতরের ঐ বাড়িটায় এখনও দাঁড়িয়ে আছে সুনেহরা আর মধু! সুনেহরা পর্যবেক্ষণ করছে চারিপাশ। পাশের রুমের আধখোলা দরজাটার দিকে চোখ গেল সুনেহরার। মধু তখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে।সুনেহরা একবার ছেলেটার দিকে তাকিয়ে দ্রুত ঐ দরজা ঠেলে ভেতরে ঢুকল। চারিদিকে চোখ বুলিয়ে যেই না তাকাল, দেয়ালে টাঙানো বড় ছবিটার দিকে মনে হলো ছবিটার পেছনে কিছু আছে। ওর সিক্স সেন্স বলছে এই ছবির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। হয়তো কোনো গোপন কক্ষ!সুনেহরার ভাবনাই সত্যি হলো।ও ছবিটা সরাতেই দেখল ছবির পেছনে আরেকটা রুমের দরজা। দরজাটা খুলে ভেতরে ঢুকল সুনেহরা। অন্ধকার, তাই হাতে থাকা ফোনের টর্চ জ্বালাল সে। কিছুদূর যেতেই মনে হলো সিঁড়ির রাস্তা। সেই রাস্তা ধরেই নিচে নামল সুনেহরা। চারিপাশে চোখ বুলাতেই বড় বড় বাক্স দেখল সে।দেয়ালের রক্তের শুকিয়ে যাওয়া দাগ আর দেশি-বিদেশি কত রকমের অস্ত্র রাখা আছে রুমটাতে!বাক্স গুলোর ভেতরে নিশ্চয়ই নিশ্চয়ই অস্ত্র বা ড্রাগস রাখা!একবার দেখবে কি?কথাটা ভেবেই সুনেহরা একটা বাক্সের কাছে এগিয়ে গেলো ঢাকনা খুলতেই ভেতরে ড্রাগস চোখে পড়ল।সুনেহরার চোখ দুটো বড় বড় হয়ে এল। এ কি দেখছে সে!অজানা এক ভয়ে বুক ধুকপুক করছে মেয়েটার।মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে,চারিদিকটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে।এসবের মানে কী? সুনেহরা যা ভাবছে তাই কি সত্যি? মধু কোনো বড় মাফিয়া বা সিরিয়াল কিলার? ড্রাগস আর অস্ত্রোপাচারের মতো জঘন্য কাজে জড়িত সে! না, না এ হতে পারে না। সুনেহরা তো মধুকে নির্ভেজাল আর ভালো একটা ছেলে বলেই জানে!যে সারাক্ষণ ওর পেছনে লাগে, মায়ের বকাঝকা খায়,আর নিজের রেস্টুরেন্ট সামলায়।যেটা নিজ হাতে তিল তিল করে গড়ে তুলেছে মধু! সুনেহরা ভুল ভাবছে,মধু এতোটা জঘন্য হতে পারে না! কথাগুলো ভাবতে ভাবতেই সুনেহরার হাতে থাকা ফোনটা মাটিতে পড়ে গেল।আচমকাই জ্বলে উঠল রুমের লাইট।চারিদিক আলোকিত হলো মুহূর্তেই।সুনেহরার কানে এল কারো পদধ্বনি। সে সিঁড়ির দিকে তাকাতেই দেখল, মধু গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছে।সব ভুলে মধুর গাওয়া গানটাই সুনেহরার কানে বাজলো,
'তোর প্রেমের অন্ধ হলাম কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল,দুপুর,রাতে,
আগুল জ্বেলেও পুড়লাম আমি,দিলাম তাতে ঝাপ!
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,ছিলো পুরোটাই পাপ!
'তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে....
বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল, দুপুর, রাতে!
'তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল
কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল
কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ!
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু, ছিলো পুরোটাই পাপ....
কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ!
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু, ছিলো পুরোটাই পাপ.....
গান গাইতে গাইতে সুনেহরার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মধু।ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে ছেলেটা। ওর ঘোলাটে চোখ দুটোর চাহনিতে কত রহস্য লুকিয়ে আছে! সুনেহরা পড়তে পারছে না ওর চোখের ভাষা। মধু আরও এগিয়ে এল সুনেহরার কাছে। ও কিছু জিজ্ঞেস করবে, তার আগেই বলল,
"তুই ঠিকই ধরেছিস, সুনেহরা… আমি মানুষটা পাপে পূর্ণ! পৃথিবীতে যত খারাপ কাজ আছে, সবকিছুর সাথে আমি একটু হলেও জড়িয়ে আছি!তুই জানলে অবাক হবি,আমি মানুষ মারি, টাকার জন্য মানুষ খু'ন করি আমি।এই যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস যখন তখন মে'রে ফেলতে পারি!যেখানে তোর কাজ মানুষকে বিপদ থেকে বাঁচানো সেখানে আমি মানুষ খু'ন করি!আর কিছু শুনবি?"
'সুনেহরা কিছুটা পিছিয়ে গেল।ওর হাত-পা কাঁপছে।চোখের সামনে সবকিছুই যেন অন্ধকার ঠেকছে।মেয়েটার মাথা ঘুরছে, এই বুঝি মাটিতে পড়ে যাবে এমন অবস্থা!তবুও নিজেকে সামলাল সুনেহরা। খানিকটা এগিয়ে এলো মধুর দিকে।ও পড়ে যেতে নিলে মধু দু’হাত দিয়ে আগলে নিল।মেয়েটার মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল,
"এই টুকুতেই সেন্স হারালে চলে?আরও কত সত্য জানা বাকি!"
সুনেহরার চোখ দুটোতে অশ্রু জমেছে। ও মানতে পারছে না,মধু সত্যিই এমন!এতোটা জঘন্য ওর কাজ! নিজের মনকে বুঝাল সুনেহরা,ভাবল মধু মিথ্যে বলছে ওকে।ছেলেটার বুকে হাত রেখে বলল,
"তুই মজা করছিস,দিব্য?তুই এসব মিথ্যে বলছিস,বল?"
"মিথ্যে নয়, সুনেহরা।আমি সত্যিই বলছি।তোর ভাবনার থেকেও বেশি খারাপ আমি।তোর ঘৃণা হয় না আমার প্রতি?"
'সুনেহরার ভেতরটা কাঁদছে।ও মানতে পারছে না,মধু এতোটা খারাপ হতে পারে!ও যে পুরোপুরি ভেঙে যাবে এমনটা হলে।তবে কি সুনেহরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? দিব্য আর ওর সাজানো গোছানো সুন্দর সংসার হবে না? ও যে ভালোবাসে ছেলেটাকে। সুনেহরার মনে দু-টানা কাজ করছে।এক মন বলছে নিজের পেশাকে গুরুত্ব দিতে, আরেক মন বলছে নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরতে!কী করবে মেয়েটা? সে চোখে পথ দেখছে না। কথাগুলো ভাবতে ভাবতেই অতিরিক্ত চিন্তায় সেন্স হারাল মেয়েটা।নিজের সবটুকু ভর ছেড়ে দিল মধুর উপর।মধু দু’হাত দিয়ে আগলে নিল সুনেহরাকে,ওকে নিজের বুকে টেনে নিয়ে বলল,
"তুই ফুলের মতোই নিষ্পাপ,সুনেহরা।আমি মানুষটা খুব খারাপ।এই ছোট্ট জীবনে পাপের শেষ নেই আমার!তোর-আমার এক হওয়া সম্ভব বল? আমাদের দূরে থাকাই উত্তম... কাছে আসলে হয় আমি শেষ হব,নয় তুই!তুই বরং ভালো থাক।সবটুকু দুঃখ আমার ভাগ্যেই থাকুক!আমি সয়ে নেব সব যাতনা!"
মধু জানে কথাগুলো সুনেহরা শুনছে না,তবুও নিজের মনকে সান্ত্বনা দিতেই কথাগুলো বলল সে। মধু সময় নষ্ট করল না, সুনেহরাকে কোলে তুলে বেরিয়ে গেল ঐ বাড়িটা থেকে। রাস্তায় গেলেই দাঁড়িয়ে থাকা গাড়িটা দেখতে পেল মধু।ওর কথামতোই জাফর গাড়িটা নিয়ে এসেছে এখানে।দেরি না করে মধু পিছনের সিটে উঠে বসল সুনেহরাকে নিয়ে।জাফর ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল গাড়িটা।
[দিব্য আর সুনেহরার এই অংশটুকু আমার #দাহনস্পর্শ গল্প থেকে নিয়েছি।ঐ গল্পটা আপাতত অফ আছে।হয়তো আর লিখব না।]
______________________________
'দোয়েলরা সবাই মিলে গাড়িতে উঠবে, তখনই পুলিশের লোকেরা এসে ওদেরকে সবটা জানালো। বাড়িতে সিসি ক্যামেরা বা অন্য কোনো লোকজনও নেই, তাই কে এই কাজ করেছে জানতেই দোয়েলকে জিজ্ঞাসাবাদ করলেন উনারা। প্রথমে ঠিকঠাক উত্তর দিতে না পারলেও পরে দোয়েলের মনে পড়ল রেজওয়ানের বিষয়টা। ছেলেটা কেমন মানসিক রোগীর মতো ব্যবহার করছিল তখন! সব থেকে বড় কথা, ওরা স্রোতকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। হয়তো রেজওয়ানই মে'রেছে সৌরভকে!দোয়েল এই কথাটা বলতে নিচ্ছিলো পুলিশের লোকগুলোকে।কোথা থেকে তখন কাব্য আর ধ্রুব এসেছে।কাব্য দ্রুত এসে দাঁড়িয়েছে দোয়েলের সামনে, চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করেছে ওকে -
"দোয়েল, ঠিক আছিস তুই? কিছু হয়নি তো?"
'দোয়েল নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল -
"আমি ঠিক আছি ভাইয়া। কিন্তু..."
"কিন্তু কী?"
"তুমি জানলে অবাক হবে... ওরা স্রোতকে কিডন্যাপ করতে চেয়েছিল! সবকিছুর মূলে আছে ঐ রেজওয়ান। সেদিন রিসোর্টের ঘটনাটা মনে আছে? আমি শিওর, স্রোতের হারিয়ে যাওয়ার সাথে ঐ রেজওয়ানের কোনো না কোনো সম্পর্ক আছে!
'দোয়েলের কথাগুলো শুনে ধ্রুব যেন আকাশ থেকে পড়ল। রেজওয়ানকে তো ও ভালো বলেই জানে।ওর মায়ের পছন্দ কখনোই খারাপ হতে পারেনা,তবে এ কী শুনছে! রেজওয়ান কেনই বা এমন করবে?চোখ-মুখে বিস্ময় নিয়ে বলল ধ্রুব -
"কিন্তু রেজওয়ান কেন এসব করবে?"
"কারণ ওর স্রোতকে চাই!"
'কাব্যের কথা শুনে সকলেই তাকালো ওর দিকে।ওর মাথায় রাগ চড়েছে, চোখ দুটো কেমন লাল হয়ে আছে। দোয়েলের বলা কথা কানে বাজছে বারবার। রেজওয়ানকে জানে মে'রে ফেলতে ইচ্ছে করছে ওর।পুলিশের লোকগুলো কথাবার্তা বলে চলে গেল ওখান থেকে। কাব্য ওর বন্ধুদের নিয়ে কোনো একটা কাজে গেল, ধ্রুব নিজের সাথে করে নিয়ে গেল দীপ্তকে। রাহুল আর দোয়েল বাইকেই করেই ফিরবে। রাহুল বাইকে উঠে হেলমেট পরে নিল, দোয়েলের দিকে তাকিয়ে বলল -
"পাখি!"
'দোয়েল নিজের ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল -
"হুম,বলুন,আমি শুনছি।"
"বাইকের পেছনে উঠে বসো।"
'দোয়েল সময় ব্যয় করল না, দ্রুত গিয়ে উঠে পড়ল বাইকের পেছনে। রাহুলের কাঁধে হাত রাখতে গিয়ে কেমন অস্বস্তি হলো মেয়েটার, সাথে সাথেই হাত নামিয়ে নিল। রাহুল তখন দোয়েলের দিকে তাকিয়েছিল, তাই সবটাই দেখেছে। দোয়েলের মুখপানে তাকিয়ে হেসে বলল রাহুল -
"শক্ত করে জড়িয়ে ধরো পাখি। তুমি বাইক থেকে পড়ে গিয়ে হাত-পা ভাঙলে আমার বুকে লাগবে!"
'দোয়েল প্রতিউত্তরে কিছুই বলল না। মুখটা যেন কেমন করে রেখেছে। রাহুলের কথা যে দোয়েল শুনেনি, তা স্পষ্ট বুঝতে পারছে রাহুল। রাহুলের মন খারাপ হলো কি যেন ভেবে। দোয়েলকে ডেকে বলল সে -
"পাখিইই..."
'রাহুল এত জোরেই ডেকেছে যে না শোনার উপায় নেই। দোয়েল যেন কেঁপে উঠল রাহুলের হঠাৎ চিৎকারে! নিজেকে স্বাভাবিক করে বলল মেয়েটা -
"আহা,এত জোরে কেউ ডাকে? আমি আপনার পাশে বসে আছি, উগান্ডা নই!"
'তা তো দেখছিই, তুমি আমার পাশে বসে থাকলেও তোমার মনটা পড়ে আছে অন্য কোথাও! আচ্ছা, একটা কথা বলো তো।"
"কি কথা?"
"তুমি কি ঐ ব্যাড বয় সৌরভের জন্য কষ্ট পাচ্ছো?"
'দোয়েল অস্বীকার করবেনা তার কষ্ট হচ্ছেনা। একটু হলেও খারাপ লাগছে ওর, কিন্তু ঐ বেইমানের জন্য কষ্ট পেয়ে লাভ আছে? ওর প্রাপ্যই ছিল মন শাস্তি। এই ভেবেই নিজের মনকে বুঝালো দোয়েল। মুখে হাসি টেনে বলল রাহুলকে -
"ওরকম কিছুই না। আপনি বাইক স্টার্ট দিন, আমাকে বাড়ি ফিরতে হবে। সবাই হয়তো চিন্তা করছে!"
"সবার চিন্তা দেখলে কিন্তু তোমার জন্য আমার উতলা হওয়া দেখলে না! জানো, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, কত কষ্ট করে খুঁজে বের করেছি তোমাকে....."
'পুরো কথাটা বলার আগেই দোয়েল ওকে থামিয়ে দিয়ে বলল-
"তার পুরস্কার হিসেবে আমি আপনার ভালোবাসার ডাকে সায় জানালাম। আমিও আজ স্বীকার করলাম, আমি আপনাকে ভালোবাসি। এই দোয়েল আপনাকে তার সব ভালো-খারাপে পাশে চায়,যতটা চান আপনি!এবার খুশি?"
'রাহুল যেন আকাশ থেকে পড়ল।বিষ্ময় আনন্দ সব যেন মিলেমিশে একাকার!এক্ষুনি সে কি শুনল! রাহুল কি স্বপ্নে আছে, নাকি সত্যিই শুনছে সে! দোয়েলের মতো একটা গম্ভীর স্বভাবের মেয়ে নিজ মুখে বলল রাহুলকে ভালোবাসে? ওর সিঙ্গেল জীবনের অবসান ঘটল তবে! অতি খুশিতে বাইক থেকে নেমে দোয়েলের হাত টেনে ওকেও নামালো রাহুল। কিছুক্ষণ নাচানাচি করে হাঁপিয়ে গেল ছেলেটা।দোয়েল যেন হতভম্ব হয়ে গেল রাহুলের কাজে!রাহুলকে কিছু বলবে,তখনই সে মাটিতে হাঁটু গেড়ে বসল।দোয়েলের মনে হলো রাহুল ওকে প্রপোজ করবে, কিন্তু ভুল হলো তার ভাবনা! রাহুল নিজের জুতোর ফিতেটা লাগাতে ব্যস্ত হলো। রাগে দাঁত কটমট করে অন্যদিকে চলে গেল দোয়েল। রাহুল বিষয়টা লক্ষ্য করে এগিয়ে গিয়ে দাঁড়াল দোয়েলের পাশে। উদ্ভিগ্ন হয়ে জিজ্ঞেস করল -
"কি হলো, পেট খারাপ করছে?নাকি মাথা ব্যথা?"
'দোয়েল মাথায় হাত ঠেকালো। সে বিরক্ত হলো খুব! রাহুল কি বুঝতে পারছে না? নাকি ইচ্ছে করেই দোয়েলকে রাগাতে এসব করছে? হ্যাঁ,রাহুল ইচ্ছে করেই এসব করছে। তার ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টুমিতে ভরা হাসি দেখেই তা বোঝা যাচ্ছে! রাহুল হয়তো দোয়েলকে ঘোরাতে চাইছে।যেভাবে এতদিন ঘুরিয়েছে দোয়েল নিজে! বেশি কিছু না ভেবে বলল দোয়েল -
"পোড়া কপাল আমার। বাড়ি চলুন।"
"গেলে কি দেবে?"
"কি লাগবে?"
"লাগবে তো তোমাকে!"
"তা তো দিলামই।"
'রাহুলের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। আজ যেন দোয়েলকে অন্য ভাবে আবিষ্কার করল রাহুল। সে নিজের হাত বাড়িয়ে দিল দোয়েলের দিকে। দোয়েল মিষ্টি হেসে রাহুলের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নিল।দুজন মিলে যাত্রা শুরু করল বাড়ির উদ্দেশ্যে!
____________________
'চুপিচুপি এসে রুমে ঢুকলো ধ্রুব।তাহিয়া রেগে আছে খুব!ধ্রুবকে রুমে দেখলেই বের করে দিবে এমন অবস্থা!ধ্রুব ফ্রেশ হয়ে এসেছে মাত্রই।তাহিয়া তখন বিছানার একপাশে শুয়ে আছে।ওর পরনের শাড়িটা এলো মেলো হয়ে আছে। শাড়িটা সরে যাওয়ায় পেটের দিকটা স্পষ্ট দেখা যাচ্ছে।সব রেখে ধ্রুবের চোখ আটকালো সেদিকেই! ধ্রুবের ইচ্ছে করছে এক্ষুণি তাহিয়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিতে।ওর পুরো শরীরটা নিজের দখলে আনতে মরিয়া হলো ধ্রুব।দ্রুত গিয়ে স্পর্শ করল মেয়েটার ফর্সা, মেদহীন উদর।কিচ্ছুক্ষণ না যেতেই নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিলো সেখানে।ঘুমন্ত তাহিয়ার পুরো মুখে অজস্র চুমু এঁকে দিল ধ্রুব। আঁকড়ে ধরল মেয়েটার গোলাপসম পাতলা ঠোঁট দুটো।শরীরের স্পর্শকাতর স্থানে কারো হাতের স্পর্শ অনুভব হলেই কেঁপে উঠলো তাহিয়া।ভুত দেখার মতো চমকালো মেয়েটা। ধাক্কা দিয়ে ধ্রুবকে নিজের থেকে সরিয়ে উঠে বসল সে।শাড়িটা ঠিক করে ধ্রুবের দিকে তাকালেই শান্ত হলো ওর মন। কে না কে ভেবে এক্ষুনি ভয়ে ম'রে যাচ্ছিলো মেয়েটা।পাশে থাকা বালিশ ধ্রুবের দিকে ছুড়ে মে'রে বলল তাহিয়া -
"এভাবে কেউ কাছে আসে,ধ্রুব! ভয় পেয়েছি তো।"
"ভয়কে ধাক্কা দিয়ে অন্যদিকে পাঠিয়ে দে তানু। তুই আপাতত আমার কাছে আয়!"
'তাহিয়া তাকিয়ে রইলো ধ্রুবের দিকে।এই ছেলেটা ইদানীং কথা বলে বেশি,তাও দুষ্টু দুষ্টু কথা। তাহিয়াকে লজ্জায় পেলতে পারলেই যেন শান্তি পায় ধ্রুব! তাহিয়ার কিছুটা রাগ ভুলেছিল ধ্রুবের কথায়,কিন্তু তখনই ওর মাথায় এল সকালের ঘটনাটা। ধ্রুব একটা মেয়ের পাশে দাঁড়িয়ে,হেসে হেসে কথা বলছিল তার সাথে! তাহিয়ার চোখের সামনে যেন সেই দৃশ্য ভেসে উঠলো।ধ্রুব তখন তাহিয়ার খুব কাছাকাছি;ওর ঘাড়ে মুখ গুজতে চাইল ছেলেটা। তাহিয়া রাগে আবারও ধ্রুবের বুকে ধাক্কা দিল।ধাক্কাটা এতো জোরেই দিল যে ধ্রুব কিছুটা পিছিয়ে গেলো। ধ্রুবের প্রচন্ড রাগ হলো। চোখ গরম করে তাহিয়ার দিকে তাকালেই, তাহিয়া ওর চুল টেনে বলল -
"চোখ গরম করছিস কেন? রাগ লাগছে খুব? তুই যখন ঐ মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলিস তখন আমারও খুব রাগ লাগছিল,ধ্রুব!"
"তো,মেয়েটাকে মা'রলি না কেন? আমি আটকিয়েছিলাম তোকে?"
"মেয়েটাকে কেন মা'রব? আমার তো তোকে মারা উচিত।কারণ ঘরে বউ রেখে বাইরের একটা মেয়ের সাথে তুই কথা বলছিলিস!"
"হুহ্! সেইজন্যই তো বউ আমাকে রোমান্সহীনতায় ভুগাচ্ছে!"
'ধ্রুবের খামখেয়ালীপনা দেখে বিরক্তিভরা কন্ঠে বলল তাহিয়া -
"ধ্রুব!"
"শুন, তানু। ঐ মেয়েটা বিবাহিত; আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই।আমার ভেতরে,বাহিরে,অন্তরে,কলিজায়,লিভারে,কিডনিতে সব জায়গায় কেবল তুই আছিস। তুই ছাড়া এই ধ্রুব অন্য কাউকে ভালোবাসেনা, বিশ্বাস কর।এবার অনন্ত কাছে আয়,বউ!"
'তাহিয়া মনোযোগ দিয়ে শুনল ধ্রুবের কথা। তখন রাগ লাগলেও, ধ্রুবের কথা বলার ভঙ্গিমা দেখে সব রাগ-অভিমান কোথায় যেন উড়ে গেলো। কিন্তু ধ্রুবকে একটুখানি জ্বালালে মন্দ হবে না।সারাক্ষণ তো ছেলেটা ওকে জ্বালায় আজ তাহিয়ার দিন!এই ভেবেই বলল তাহিয়া -
"আসব না।"
"ধ্রুবের মেজাজ খারাপ হলো। হাতের কাছে একটা মাটির বানানো জিনিস পেলেই ভেঙে ফেললো ওটা।রাগে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো -
"ওকে ফাইন... আসতে হবে না তোকে!"
'তাহিয়া পেছনে কতো করে ডাকলো ধ্রুবকে,কিন্তু ধ্রুব শুনলোই না ওর ডাক।মেয়েটার মন খারাপ হলো; কিছুক্ষণ আগেও কতো পাওয়ার দেখাচ্ছিলো সে,সেই তো আবারও নরম হতে হলো।ও একটু রাগ করল কি না ধ্রুব তার দিগুণ রাগ করে বসল! অনেক সময় ধ্রুবের জন্য অপেক্ষা করল তাহিয়া।ও আসছে না দেখে রুমের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ল।
__________________
'অন্ধকার রুমে বসে আছে রেজওয়ান। যেখানে সে বসে আছে, সেখানেই সামনের দেয়ালে টাঙানো বড় একটা ছবি। পুরো রুম অন্ধকার হলেও লাইট জ্বলছে কেবল ঐ ছবিটার উপরেই। ছবির মেয়েটার পরনে বিয়ের শাড়ি।লাল টুকটুকু শাড়ি, যে শাড়িটা রেজওয়ানের দেওয়া।মেয়েটাকে বধুবেশে পুরো যেন অপ্সরা লাগছে। তার নীল চোখ দুটির দিকে তাকালেই কেমন নেশা ধরে যাচ্ছে; মনে হচ্ছে এই নীলাভ চোখের গভীরে ডুব দিতে!জেনে নিতে সব রহস্য! রেজওয়ান চেয়ার থেকে উঠে গেলো; হাতে থাকা মদের গ্লাসটা পাশেই ছুড়ে ফেলে, ছবিটির কাছে এগিয়ে গেলো। ছবিতে থাকা স্রোতের পুরো মুখে হাত বুলিয়ে বলল "বেইবিগার্ল!তুমি কি জাদু জানো?আমি কেন মন থেকে মুছতে পারি না তোমায়!তোমার কি আমার জন্য মায়া হয় না?একটুও মায়া হয় না?আমাদের তো বিয়ে ঠিক হয়েছিলো।তোমার তো আমারই হওয়ার কথা ছিলো!একবারও কি মনে পড়েনা আমায়?"
'কথাগুলো বিড়বিড় করে বলে স্রোতের ছবিটির দিকে অপলক তাকিয়ে রইলো রেজওয়ান।ও এই মেয়েটাকে চায়।যে করেই হোক চায়!রেজওয়ান কলেজে পড়ায় এটা সবার জানা; তবে আড়ালে ও সকল জঘন্য কাজের সাথে জড়িত।রেজওয়ান নারী পাচারকারী দলের লিডার!সেদিন ওর থেকেই ওতো গুলো মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল সুনেহরা আর মধু।ওদের দুজনের প্রতি প্রচণ্ড রেগে আছে রেজওয়ান। সুযোগ পেলেই শিক্ষা দেবে ওদের দুজনকে!স্রোতকে প্রথমে নিজের ফাঁদে ফেলেছিল পাচার করবে বলেই; কিন্তু মেয়েটার কোমল হৃদয়, ওর মোহনীয় রূপ পাগল করে ফেলেছিল রেজওয়ানকে। ও কতো মেয়েকে দেখেছে, কতো মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে,কিন্তু কখনোই এমন অনুভূতি হয়নি কখনোই মনে হয়নি মেয়েটা ওর যোগ্য। এমন টান অনুভব হয়েছে কেবল স্রোতের প্রতি।সবটাই ঠিকঠাক চলছিল।রেজওয়ান ভেবে নিয়েছিল স্রোতকে পেলে ও সব খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাবে,সুন্দরভাবে সংসার করবে।কিন্তু কাব্য তা হতে দিলো না। কাব্যের আগমন কেমন উলটপালট করে দিল সব।রেজওয়ান ঠিক করে নিয়েছে ও স্রোতকে নিজের করবে। এই স্রোতের বিয়ে হয়েছে তো কি হয়েছে, ও ১০ বাচ্চার মা হয়ে গেলেও রেজওয়ানের ওকেই চাই। কথাগুলো ভেবে আবারও স্রোতের ছবিটায় হাত বুলালো রেজওয়ান। বিড়বিড় করে বলল -
"আচ্ছা স্রোত, একটা কথা বলো তো—'তোমরা হিরোইনরা সবসময় হিরোদের প্রেমেই কেন পড়ো? ভিলেনদের ভালোবাসা কেন বুঝো না?আমাকে দেখো,আমি কেবল তোমাকে চাই। আমার ভেতর, বাহির সবটা জুড়ে কেবল তুমি আছো।তুমি কি জানো,বেবিগার্ল? নায়কদের হৃদয়ে অনেক মেয়ে থাকে, কিন্তু ভিলেনের হৃদয়ে কেবল একজন মেয়েই থাকে যেমন আমার মনে আছো তুমি!"
'কথাগুলো বলেই হাসলো রেজওয়ান। তখনই হাতে প্রচন্ড ব্যাথা হলো। চিৎকার দিয়ে বলে উঠলো
"আহহ..."
ওর হাতে এসে চাকু ঢুকেছে।যে হাতটা দিয়ে স্পর্শ করেছে স্রোতের ছবি।রেজওয়ান স্পষ্ট বুঝতে পারছে নিজের রুমে অন্য কারোর উপস্থিতি।রাগে মাথা ফেটে পড়ছে ওর। হাতের যন্ত্রণায় হুংকার ছেড়ে বলে উঠলো -
"কোন কু'ত্তা'র বাচ্চা বে...."
সাথে সাথেই ভেসে এসে কাব্যের কন্ঠস্বর -
"তোর মৃত্যু!"
'রেজওয়ান রেগে তাকালো।রুমের লাইট করে দিল কাব্য।হাতে থাকা আপেলটায় কামড় দিয়ে এগিয়ে গেল রেজওয়ানের কাছে। ওর হাত থেকে ছুরিটা বের করতেই গগন কাঁপানো এক চিৎকার দিয়ে উঠলো রেজওয়ান। গলগল করে বেরুতে শুরু করল রক্ত। রেজওয়ানের আর্তনাদ শুনে, আর রক্তমাখা হাতটা দিয়ে তাকিয়ে বাঁকা হাসলো কাব্য।রেজওয়ান রেগে-মেগে তখন গালি দিতে গেলে কাব্য ওর হাতে থাকা আপেলটা ঢুকিয়ে দিল রেজওয়ানের মুখে। কথা বলার সুযোগ না পেয়ে যেন আরও রেগে গেলো রেজওয়ান। পাগলা কুকুরের মতো লাফাতে শুরু করল সে। রুমের জিনিসপত্র ভেঙে চুরে কাব্যের সামনে সে বলল -
"তুই আমার ফ্ল্যাট পর্যন্ত আসলি কি করে?ভেতরে ঢুকতে দিল কে?কেন আসলি আমার সামনে? আমি তোকে মে'রে ফেলব, কাব্য। জানে মে'রে ফেলব!"
'রেজওয়ানের চিৎকারে হাসতে শুরু করল কাব্য। সজোরে ওর নাকে ঘুষি দিলেই কিছুটা পিছিয়ে গেলো রেজওয়ান। কাব্য একটা চেয়ার টেনে রেজওয়ানের সামনে বসে বলল -
"তুই যে মেয়েকে নিয়ে আকাশ-পাতাল কল্পনা করছিস,সে আমার বাচ্চার মা হতে চলেছে,রেজওয়ান। বুঝতে পারছিস আমাদের সম্পর্কটা কতোটা গভীরে চলে গিয়েছে! এবার তো ওর পিছু ছাড়। কেন নিজের ম'রন ডেকে আনছিস? আমার পার্সোনাল প্রোপার্টির দিকে হাত বাড়ালে কি হতে পারে,তা তো তুই জানিস! নিজের অবস্থা দেখেছিস আয়নায়!"
'প্রচণ্ড রাগ হচ্ছে রেজওয়ানের, কিন্তু মদ খেয়ে আর হাতের যন্ত্রণায় আপাতত শক্তি হারিয়েছে সে।কাব্যের সাথে একা পারবে না ভেবে নিজের লোকেদের ডাকছিল রেজওয়ান;কাব্য তখন হাসতে হাসতে বলল -
"ডেকে লাভ নেই রে রেজওয়ান। ওরা তোর মতোই ভীতু,ভয়ে কবেই পালিয়ে গেছে!"
'রাগে হুংকার ছেড়ে বলল রেজওয়ান -
"কাব্য... এসব করে লাভ নেই। তোর নীলাম্বরীকে আমি নিজের করেই ছাড়ব আর ঐ বাচ্চাটা... ঐ বাচ্চাটাও পৃথিবীতে আসবে না।"
'রেজওয়ান হুহু করে হাসতে শুরু করল। কাব্য কিছুক্ষণ তাকিয়ে রইলো ওর দিকে। রেজওয়ান নীলাম্বরীর নাম মুখে নিয়েছে ভাবনায় এলেই রাগ হলো কাব্যের।সাথে সাথেই রেওয়ানের জিভ টেনে ধরল কাব্য।রেজওয়ানের চোখের সাদা অংশ বেরিয়ে গেছে;চোখ দুটো বড় বড় করে ফেলেছে। দম বন্ধ হয়ে মারা যাবে এমন অবস্থা ওর। কাব্যের চোখ দুটো রক্তালাল; ওর মন বলছে এই রেজওয়ানকে এক্ষুণি মেরে ফেলতে। তাই করবে কাব্য! শুনবে নিজের মনের কথা।এই রেজওয়ান ওর নীলাম্বরীর দিকে হাত বাড়িয়েছে, ওর নীলাম্বরীর নাম যে মুখে উচ্চারণ করে সেই মুখটাই কাব্য রাখবে না। ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবে আজ! কথাগুলো ভেবেই কাব্যের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠলো। লিয়া আর স্নিগ্ধ তখন দরজার সামনে দাঁড়িয়ে ছিলো। রুমের ভেতরের দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠলো দুজনেই। ওরা অবগত কাব্যের রাগ সম্পর্কে। কাব্য রেজওয়ানকে জানে মেরে ফেললেও, অবাক হবে না ওরা। রেজওয়ান এটারই যোগ্য!কিন্তু কাব্য মানুষ খু'ন করার মতো জঘন্য অপরাধ করুক এটা চায় না। তাই কোনোমতে আটকালো কাব্যকে। কাব্যের থেকে ছাড় পেলেই রেজওয়ান কাশতে শুরু করলো। কাশতে কাশতে ওর গলা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে মেঝেতে।কাব্যের যেন আনন্দ হচ্ছে এ দেখে।ও দেয়ালে টাঙানো স্রোতের ছবিটা সরিয়ে ফেলল। যেতে যেতে মেঝেতে পড়ে থাকা রেজওয়ানের দিকে তাকিয়ে বলল -
"তুই ভুল রেজওয়ান... মেয়েরা ভিলেনের প্রেমেও পড়ে।স্রোতের জীবনে ভিলেন আর হিরো দুটোই অরণ্যক কাব্য।তাই ওর ঘৃণা, রাগ,ভালোবাসা,সবটাই কেবল আমি পর্যন্ত সীমাবদ্ধ!"
____________________
'বিছানায় শুয়ে আছে স্রোত। ওর প্রেগন্যান্সির এখন ৪ মাস চলছে, পেটটা হালকা বড় হয়েছে। স্রোতের বাড়ন্ত পেটের দিকে তাকিয়ে আছে কাব্য। স্রোত হঠাৎই অনুভব করল, কেউ ওর পেটের উপর থেকে কাপড় সরিয়ে সেখানে চুমু দিচ্ছে। ভাবতে না ভাবতেই মানুষটার হাতের স্পর্শ এল ওর গলায়। চোখ খুলে তাকাল স্রোত, রুমের লাইট অফ থাকলেও চেনা স্পর্শ আর পারফিউমের গন্ধে বুঝে নিল স্রোত—'মানুষটা ওর কাব্য ভাই। কাব্য তখন আঁকড়ে ধরেছে স্রোতের ঠোঁট দুটো, মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় কাব্য ছাড়ল ওকে। স্রোতের পরনে থাকা জামাটা খুলতে চাইল কাব্য। স্রোত আঁতকে উঠে বলল –
"করছেন কি?"
"আদর করছি।"
'কাব্যের হাতের স্পর্শ গভীর হলো। লাগাম ছাড়ালো ওর ঠোঁটের ছোঁয়া।স্রোতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে,ও নিতে পারছে না কাব্যের এমন আচরণ। মেয়েটার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেই কাব্য ডেকে বলল –
"স্রোত।"
'নিজেকে সামলে উত্তর দিল স্রোত -
"উমম।"
"অনেকদিন হলো তোকে আদর দিই না! আজ একটুখানি আদর করি না,প্লিজ!তুই এমন করছিস কেন?এত কান্নাকাটি ভালো লাগে না আমার।"
'স্রোত মুখ ফিরালো অন্যদিকে, কাব্য লক্ষ্য করল বিষয়টা। স্রোত হয়তো ওর ছোঁয়ায় বিরক্ত হচ্ছে। ছেলেটার কেমন রাগ হলো, শক্ত করে চেপে ধরল স্রোতের হাত। স্রোত তাকিয়েছে কাব্যের মুখের দিকে, ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে লোকটার রাগান্বিত মুখ। হাতের এমন ছোঁয়ায় স্রোতের বুঝতে বাকি নেই, কাব্য রেগে গেছে। মেয়েটার কষ্ট হলেও চুপ থাকল সে, আহত কণ্ঠে বলল কাব্যকে –
"বাবুর ক্ষতি হবে তো!"
"কিছুই হবে না...."
'স্রোত বুঝল না কি বলে আটকাবে কাব্যকে। সে প্রতুত্তর না করায় কাব্য আবারও উন্মাদের মতো আচরণ করল। মুখ গুজল কাব্যের গলায়। স্রোত দুইহাত দিয়ে খামচে ধরেছে কাব্যের পেশিবহুল বাহু।সায় জানিয়েছে তার ভালোবাসার ডাকে।কাব্য তখন মত্ত হলো প্রেয়সীতে। তাকে কাছে পাওয়ার জন্য পাগল হলো সে। মেয়েটাকে বিবস্ত্র করে ওর শরীরের প্রতিটি ভাঁজে চুমু আঁকলো। স্রোত পুরো নেতিয়ে পড়েছে বিছানায়,কাব্যের এমন বেপরোয়া আচরণ সহ্য হচ্ছে না মেয়েটার। কাব্যের মাথার চুল খামচে ধরে কান্নারত কণ্ঠে বলল স্রোত –
"আর কত... এবার ছাড়ুন!"
'কাব্য চোখ রাঙিয়ে তাকাতেই স্রোত দৃষ্টি সরালো অন্যদিকে। গাল ফুলিয়ে রেগে বলল –
"রাক্ষস কোথাকার!"
'কাব্য হাসল নীলাম্বরীর রাগ দেখে। এগিয়ে গিয়ে ওর মুখে চুমু দিয়ে বলল –
"আজকের দিনটা সয়ে নে জান।এই যে কথা দিচ্ছি,আর জ্বালাবো না তোকে।"
_____________
® আফরোজা আঁখি।
#চলবে......
পোস্ট পড়বেন—-
https://www.facebook.com/share/p/1BQYfyLkDN/