ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 37

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৩৭]

'স্রোত ছোট ছোট পা ফেলে রুমে এসে ঢুকেছে।এদিক-সেদিক তাকিয়ে খুঁজছে কাব্যকে। ওয়াশরুমের দরজাটা খোলা থাকায় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখতে পেল স্রোত। কাব্য ঘুরে দাঁড়িয়েছে তখন, দুই হাত দিয়ে মাথার ভিজে চুলে হাত বুলাচ্ছে সে।স্রোত লক্ষ্য করল, কাব্যের পিঠের পেশিগুলো টানটান হয়ে উঠেছে—-'ঠিক যেন বাটারফ্লাই-এর আকৃতি ধারণ করেছে। ইসস! কতো আকর্ষণীয় লাগছে মানুষটাকে।স্রোতের ইচ্ছে করছে কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতে কাব্যকে।কিন্তু এমন ভুল সে করবে না,কাব্যের কাছে যাওয়া মানেই বিপদ ডেকে আনা।কাব্যের থেকে নজর সরালো স্রোত,পেটে হাত বুলিয়ে বলল -
"চল পুচকে... খেয়েদেয়ে পেট ভরে আসি।তোর বাবার গোসল শেষ হলে আবার আসব!"

'স্রোত পা বাড়াল,যাবে বলে,তখনই কানে ভেসে এলো কাব্যের কণ্ঠস্বর -
"নীলাম্বরী...."

'স্রোত পিছু ফিরে তাকিয়ে বলল -
"কি ব্যাপার,জনাব?"

'স্রোতের কথা বলার ভঙ্গিমা এতোটাই সুন্দর যে না হেসে পারল না কাব্য।ওর ঠোঁটের কোণে হাসি আর চোখে একরাশ মুগ্ধতা,নীলাম্বরীর প্রতি মুগ্ধতা!কাব্য কিছু বলবে তখনই স্রোত হাত উঁচিয়ে থামিয়ে দিল ওকে। দুইহাত বুকে ভাঁজ করে ভাব নিয়ে বলল-
"আপনি নিশ্চয়ই এখন আমাকে তোয়ালে দিতে বলবেন! তারপর কাছে গেলেই ধরে বেঁধে চুমু খাবেন! তা হবে না, আমি গেলাম।"
"স্রোত... রুমের বাইরে পা রাখলে পা দুটো ভেঙে আমার সামনে বসিয়ে রাখব।"

স্রোত নিজের ভোলা-ভালা চেহারাটা নিয়ে তাকাল কাব্যের দিকে। বাচ্চাদের মতো করে বলল-
"পারবেন? আমাকে কষ্ট দিলে আপনার কষ্ট হবে না বুঝি?"

কাব্য মনে মনে হাসল। মেয়েটা ভালো করেই বুঝে নিয়েছে ওর দুর্বলতা! কাব্য দুইদিকে মাথা নাড়ল। স্রোতকে দাঁড়াতে বলে কিছুক্ষণ পর বাইরে এল সে। স্রোতের সামনে দাঁড়িয়ে তোয়ালেটা হাতে ধরিয়ে দিয়ে কিছুটা নিচু হলো। স্রোত আলতো হেসে সুন্দর করে মুছে দিল কাব্যের মাথার ভিজে চুল। এরই মধ্যে ওর মনে পড়ল ধ্রুবের বলা কথা!বাড়ি ফিরেই কি হয়েছে না হয়েছে সবটা বলেছিলেন মাহফুজ সাহেব আর ধ্রুব। কাব্যের কাজ,এতো বড় ব্যবসা সম্পর্কে জেনে অবাক হয়েছিলেন সকলেই! স্রোত নিজেও ভীষণ অবাক হয়েছিল। কাব্যের এতো বড় একটা বিজনেস আছে, অথচ স্রোত এ সম্পর্কে কিছুই জানে না! লোকটা ওকে আগে এসব বলল না কেন? ভালোবাসা কি কমে গেল? এই ভেবেই অভিমান জন্মাল স্রোতের মনে। হুট করেই তোয়ালেটা বিছানায় ফেলে দিয়ে চলে যাচ্ছিল সে।কাব্য স্রোতের সামনে গিয়ে দাঁড়াল। চোখের ইশারায় জিজ্ঞেস করল,কি হয়েছে?স্রোত তখন রাগত্ব স্বরে বলল কাব্যকে -
"আপনি সত্যিই আমাকে ভালোবাসেন?"
"না তো। আমি তোকে একদম ভালোবাসি না। কাব্যের ডিকশনারিতে এসব ভালোবাসা-টালোবাসার জায়গা নেই।"

স্রোত ভ্রু কুঁচকালো। ফর্সা মুখে দেখা মিলল রাগের আভাস। সে আঙুল উঁচিয়ে বলল কাব্যকে -
"শুনুন! স্রোতও আপনাকে ভালোবাসে না। এই যে যাচ্ছি, আর ডাকলেও আসব না।"

কাব্য ধরে নিল স্রোতের হাত।ওর নরম তুলতুলে হাতে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল সে। স্রোতের দিকে অপলক তাকিয়ে তার হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখল কাব্য। মন্ত্রমুগ্ধের ন্যায় বলল-
"ইউ আর মাই অবসেশন, হার্ট। আমি ভালোবাসি তোমায়।আমার সবটুকু দিয়ে ভালোবাসি। আমি সত্যিই জানতাম না ভালোবাসা কাকে বলে। তুমিই আমাকে শিখিয়েছ ভালোবাসার মানে! আমার রংহীন জীবনটা রংতুলিতে সাজিয়ে তুলেছ তুমি।আমার নিসঙ্গ জীবনের একাকিত্ব দূর করেছো তুমি।তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসব আমি?"

স্রোত অবাক চোখে তাকিয়ে আছে কাব্যের দিকে। গম্ভীর মানুষদের মুখে নরম কথা শুনলে বোধহয় সবাই অবাক হয়! এই যে স্রোত অবাক হচ্ছে। স্রোত খানিকটা এগিয়ে গিয়ে বলল-
"সত্যিই তো? সত্যিই ভালোবাসেন আমায়?"
"হুঁ।"
"আপনার যে এতো বড় বিজনেস আছে আগে বলেননি কেন?"

কাব্য এতক্ষণে বুঝল স্রোতের অভিমানের কারণ! ধ্রুব নিশ্চয়ই বাড়ি এসে সবটা বলে দিয়েছে সবাইকে!এমনটাই হবে! স্রোতের রাগ কমাতে ওকে কাছে টেনে বলল কাব্য-
"সারপ্রাইজ দিলাম। তুমি খুশি হওনি?"
"উঁহু!"
"কেন?"
"কারণ আমি বিষয়টা সবার পরে জেনেছি।আচ্ছা, একটা কথা বলুন তো! আপনি তাহলে আমেরিকা ব্যাক করবেন না?এখানেই থাকব আমরা?"

শেষের কথাটা বলার সময় স্রোতের চোখ-মুখে আনন্দ উপচে পড়ছিল। ওর হাবভাব দেখে মনে হচ্ছে, কাব্য এখানে থেকে না গেলেই ও বেশি খুশি হবে! কিন্তু কাব্যের যে এখানে ভালো লাগে না। নিজের মায়ের অভাব বোধ হয় খুব করে!মাহতাব সাহেবকে দেখলেই প্রচন্ড ঘৃণা হয়। এ বাড়িটাতেও বিরক্ত লাগে কেবল স্রোত চায় বলেই কাব্য এখানে আছে নইলে কবেই সব ছেড়েছুড়ে চলে যেত! কাব্যের আমেরিকার জবটা চলে গেছে সেই কবেই। সেজন্য আর যাওয়ার তাড়া নেই ওর, তবে এখানেও সে থাকবে না। এই ভেবেই বলল কাব্য -
"উঁহু, আমরা খুব শীঘ্রই ফিরছি।"

'স্রোতের আবারও মন খারাপ হলো।কিছু না বলে চুপ করেই রইল সে। কাব্য তারপর কত কিছু জিজ্ঞেস করল স্রোতকে,স্রোতও কাব্যের সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিল।

____________________
'সময় বয়ে চলে তার আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে একটা সাপ্তাহ! আরণ্যক ম্যানশনে চলছে বিয়ের তোরজোর। রাহুল আর দোয়েলের বিয়ে নিয়ে সকলেই অনেক এক্সাইটেড! রাহুলের আপন বলতে কেবল বোন,দুলাভাই-ই আছেন। মা-বাবা কেউ-ই আর বেঁচে নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আমেরিকায় পাড়ি জমাল সে, অতঃপর পেল কাব্য, স্নিগ্ধ আর লিয়ার মতো কিছু বন্ধু।রক্তের সম্পর্ক না থাকার পরেও যারা ওর আপন, যারা কষ্ট পায় ওর কষ্টে।রাহুলের ধ্যানজ্ঞান সব ওর বন্ধুরাই।এই বিয়ে নিয়ে কাব্য নিজেও অনেক ছুটাছুটি করছে। যখন যা দরকার পড়ছে,সে নিয়ে আসছে । নিজ হাতে সামলাচ্ছে সবটা।দোয়েল আর রাহুলের বিয়ের আর মাত্র কিছুদিন আছে এইতো সাপ্তাহ খানের মতোই!

'স্রোতের ভীষণ মন খারাপ আজ। সে ভেবেছিল বাইরে কোথাও ঘুরতে যাবে, কিন্তু কাব্য তাকে যেতে দেবে না। স্রোত চোখের আড়াল হলেই নাকি কাব্যের মনে অশান্তি শুরু হয়! এই যে বাড়িতে এত হৈ-হুল্লোড় কোনো কিছুতেই স্রোত নেই। সে ঘরেই বসে আছে। কিন্তু এবার যে আর ভালো লাগছে না।স্রোত বিছানা থেকে উঠলেই দেখল কাব্য হন্তদন্ত হয়ে রুমে ঢুকেছে। স্রোত ওর সামনে গিয়ে দাঁড়াতেই ধাক্কা লাগল দুজনের। ভ্রু কুঁচকে বলল কাব্য -
"কি হলো?তোর কমন সেন্স নেই,স্রোত?এক্ষুনি তো ব্যথা পেতিস! যদি আমার বেবির কিছু হয়ে যেত?"
"বেবির জন্য খুব চিন্তা তাই না? আজ যে আমাকে চেকআপে নিয়ে যাওয়ার কথা ছিল,নিয়ে গিয়েছিলেন?"
"আমি যাইনি তো কি হয়েছে?দোয়েল আর লিয়া তো গেলো!"
"কথা কাটাচ্ছেন তাই না?নেক্সটবার আমি অন্য কারোর সাথেই যাব না। আপনি নিয়ে যাবেন মানে আপনিই নিয়ে যাবেন!"

কাব্য হাসল নীলাম্বরীর রাগ দেখে। মেঝেতে বসে চুমু দিল মেয়েটার বাড়ন্ত পেটে। বাচ্চার সাথেও কিছুসময় কথা বলল সে।
স্রোত এদিকে রাগ করেই আছে। কাব্য ইদানীং অফিস-অফিস একটু বেশিই করে। স্রোতকে সময় দেয় না বললেই চলে। এদিকে ধ্রুবের সাথেও কাব্যের খানিকটা ভাব হয়েছে। খাবার টেবিলেও কাজের কথা চলে দুজনের মধ্যে।এ দৃশ্য দেখলে বাড়ির সকলে অবাক না হয়ে পারেন না!স্রোত নিজের ভাবনা থেকে বেরোল। বাইরে থেকে ভেসে এলো চিৎকার-চেঁচামেচির শব্দ! প্রথমে গুরুত্ব না দিলেও স্রোতের মন বলল,খারাপ কিছু হয়েছে।স্রোত বাইরে যেতে নিলেই কাব্য থামিয়ে দিল, বলল সে দেখছে কি হয়েছে!

-

'কাব্য বাইরে এলেই দেখল মাহতাব সাহেবের দরজার সামনে জড়ো হয়েছেন সকলে। দীপ্ত আর কোয়েলকে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে দোয়েল। ধ্রুব আর মাহফুজ সাহেব চিন্তিত মুখ নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন মাত্রই। অন্য সদস্যরা হয়তো রুমের ভেতরে। সাবরিনা বেগমের কণ্ঠস্বর এলো কাব্যের কানে। উনি দোয়েলকে ডেকে বললেন -
"দোয়েল,তোমার ভাইকে ডেকে নিয়ে আসো।"

'দোয়েল পা সরাল না জায়গা থেকে। ওখানেই দাঁড়িয়ে উত্তর দিল-
"ভাইয়া এখনো অফিস থেকে ফেরিনি আম্মু। আর কল দিয়ে আসতে বলার বলার মতো সাহস আমার নেই।"

'সাবরিনা বেগম রেগে তাকালেন দোয়েলের দিকে। ছেলেমেয়েগুলো কেমন দূরে সরে যাচ্ছে উনার কাছ থেকে!না দেখেই কেমন বলে দিল কাব্য বাড়ি ফিরেনি! সাবরিনা বেগম রেগে কিছু বলতে নিলেই খেয়াল করলেন কাব্য এসে দাঁড়িয়েছে মাহতাব সাহেবের রুমের দরজার সামনে। উনি নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন। চোখ-মুখ স্বাভাবিক করে উঠে গিয়ে দাঁড়ালেন কাব্যের সামনে। সকলের উদ্দেশ্যে বললেন -
"তোমরা এখন আসতে পারো।"

'প্রতিউত্তর করল না কেউই। কেবল আদেশ পালন করল সাবরিনা বেগমের। সকলেই নিশ্চুপ ভঙ্গিতে উঠে চলে গেল। সাবরিনা বেগমও বেরিয়ে গেলেন রুম থেকে। কাব্য তার আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। ওর প্রচণ্ড ঘৃণা বাবার উপরে, কিন্তু আজ কেমন নরম হয়ে গেল সে।কোনো এক অদৃশ্য বল কাব্যকে টেনে নিয়ে গেল মাহতাব সাহেবের রুম পর্যন্ত। মানুষটা বিছানায় পড়ে আছেন জড়বস্তুর মতো। না বলছেন কথা, না করছেন নড়াচড়া! ব্যাপারটা কেমন অস্বাভাবিক লাগল কাব্যের কাছে।স্পর্শ করতে চাইল মাহতাব সাহেবের হাত,কিন্তু মনের ভেতর যে বাবার প্রতি তীব্র রাগ, সেই রাগের জন্যই সে ফিরিয়ে আনল নিজের হাত। কাব্য চলে যেতে চেয়েও পারল না।ওর পা দুটো যেন আটকা পড়েছে আজ। বাবার মলিন মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে কাব্য -
"আমারও আপনাকে বাবা বলে ডাকতে ইচ্ছে করে। আমারও নিজের সমস্ত দুঃখ-কষ্ট খুলে বলতে ইচ্ছে করে আপনাকে। কিন্তু সেই পথ যে আপনি খোলা রাখেননি। ছোটবেলা থেকে আঘাত করতে করতে আমাকে পাথর বানিয়ে ফেলেছেন। আপনি অন্য বাবাদের মতো হলেন না কেন? কেন আমাকে আদরে যত্নে বুকে আগলে নিলেন না!এতোটাই নগন্য ছিলাম আমি!"

'কথাগুলো ভাবতে ভাবতেই কাব্যের চোখ দুটো জলে ভরে গেল। পরক্ষণেই সে স্বাভাবিক করল নিজেকে। কঠোর কাব্য কান্না করছে? এও সম্ভব! না, কাব্য স্ট্রং, সে কাঁদে না। এই ভেবেই চলে যাবে বলে পা বাড়ালো কাব্য, চোখ আটকাল মাহতাব সাহেবের বালিশের পাশে রাখা চিঠিটার উপরে! কাব্যের মনে হলো, এই চিঠিটা ওর জন্যই রাখা। চিঠিটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরতেই সত্যি হলো কাব্যের ভাবনা।চিঠিটা তার জন্যই রাখা ছিল! কাব্য পড়বে না ভেবেও পড়তে শুরু করল চিঠিটা -

'বাবা কাব্য.....
চিঠিটা আমার লেখা, তাই হয়তো তুমি পড়বে না। তবুও আজ অনুরোধ করছি একবার হলেও চিঠিটা পড়ে দেখার জন্য! তোমার সামনে দাঁড়িয়ে সব কথা খুলে বলার সৎ সাহস আমার নেই। আমি যে ভুল করেছি, জঘন্যতম অপরাধ করেছি আমি। কিন্তু শেষবার তোমাকে সবটা বলতে চাই, যদি পাপের গড়া একটু হলেও কমে! তুমি যখন চিঠিটা পড়বে, তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না।আমার মৃত্যু অতি সন্নিকটে বুঝতে পেরেই আজ বাধ্য হয়ে লিখতে বসেছি!তুমি পড়বে তো? শুনবে তো আমার কথা! মাঝপথে ফেলে যেও না কেমন!

'এইটুকু পড়েই চিঠির থেকে মনোযোগ সরিয়ে বিছানায় শুয়ে থাকা মাহতাব সাহেবের দিকে তাকাল কাব্য। চিন্তা হলো কাব্যের। এই প্রথম বোধহয় বাবার জন্য চিন্তা হলো ওর। মনে মনে ভাবল—-'লোকটা কি বেঁচে আছেন? উনাকে এমন দেখাচ্ছে কেন?’

'কাব্য মাহতাবের কাছে গিয়ে উনার হাত স্পর্শ করল, এও দেখল শ্বাস চলাচল করছে কিনা!সবটা কেমন অস্বাভাবিক লাগছে ওর কাছে। চিঠিটা হাতে নিয়েই রুম থেকে বেরোল কাব্য, দোয়েলকে তাড়া দিল ডাক্তার ডাকতে। তার কিছুক্ষণ পরেই মাহফুজ সাহেব আর ধ্রুব অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হলেন। মাহতাব সাহেবকে ধরাধরি করে গাড়িতে তোলা হলো। সাহায্য করল কাব্য নিজেও। বাড়ির বাকিরা এ দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালেন। কাব্য তার বাবার অসুস্থতায় চিন্তিত হচ্ছে! উনাকে নিজে হাসপাতালে নিয়ে যাচ্ছে!এ যেন স্বপ্নের মতো লাগছে সবার কাছে। মাহতাব সাহেবকে নিয়ে হাসপাতালে গেল ধ্রুব আর কাব্য, সাথে গেলেন মাহফুজ সাহেবও।
'স্রোত তখন অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে ছিল। কাব্য চোখের ইশারায় ওকে রুমে যেতে বললে, এক মিনিটও দেরি করল না মেয়েটা। এই মুহূর্তে কথা না শুনলে কাব্য আবার হাসপাতাল যাওয়া ছেড়ে ওকে ধমকাধমকি করতে শুরু করবে!’

_________________
'সন্ধ্যার পেরিয়ে রাতের অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিপাশ। প্রকৃতিতে ঘটেছে শীতের আগমন।হালকা ঠান্ডা আর কুয়াশার মাঝেই গায়ে একটা কালো রঙের হুডি জড়িয়ে অন্ধকার নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মধু।পরনের কালো প্যান্টে ধুলো লেগে আছে।দেখে মনে হচ্ছে এক্ষুনি কোনো কাজ সেরে এসেছে! মধু ওর হাঁটার গতি কমালো,ভাবল মায়ের বলা কথাগুলো -

'তখন সাহেলা বেগম সবটা খুলে বলেছিলেন মধুকে। ওর হাসি পাচ্ছে নিজের ভাগ্যের উপর।সেই ছোটবেলায় বাবা ওকে টাকার লোভে হাসপাতালের ডাক্তারের কাছে বিক্রি করে দিল! এতো খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিল সে! মধু জানতো, যাদের আদরে বড় হয়েছে তারা ওর রক্তের কেউ নয়।যে ডাক্তারের কাছে মাহতাব সাহেব ওকে বিক্রি করে দিয়েছিলেন, উনারা আদর যত্নেই বড় করে তুলছিলেন ছেলেটাকে। কখনো বুঝতে দেননি, মধু উনাদের নিজের সন্তান নয়।কিন্তু ভাগ্য যে ওর বরাবরই খারাপ। সেদিন ওরা ঘুরতে বেরিয়েছিল,মাঝরাস্তায় বড়সড় একটা এক্সিডেন্ট হয়। মধুর সেই মা-বাবা মা'রা গেলেন ঐ এক্সিডেন্টে। তবে মা'রা যাওয়ার আগে সবটাই খুলে বললেন মধুকে।কিন্তু উনাদের বলা কথা আর ওর মায়ের কথায় যে অনেক তফাৎ! ভদ্রমহিলা বলেছিলেন উনার কোনো এক পেশেন্ট এর জমজ বাচ্চা হয়েছিলো। পেশেন্টের হাজবেন্ড ছিলেন উনারই বন্ধু! উনার সন্তান না থাকায় কষ্ট সহ্য করতে না পেরে মধুকে তুলে দিয়েছিলেন উনার হাতে। ও তখন আকাশ থেকে পড়েছিল, বিশ্বাস হচ্ছিল না কিছুই। তবে সময়ের সাথে সাথে সে মানিয়ে নিল সবটা। উনাদের বিশাল সম্পত্তি থাকলেও দেখাশোনার কেউ ছিল না।ঐ এক্সিডেন্টে মধু আর আর গাড়ির ড্রাইভার দুজনেই বেঁচে গিয়েছিলো।মধুর বয়স তখন খুবই কম ৭/৮ বছরের একটা বাচ্চা ছেলে সে। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝে পাচ্ছিল না। ড্রাইভার যখন মধুকে নিয়ে বাড়ি ফিরল তখন জানল,ওর বাবার নামে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হয়েছে।ওর আম্মু হাসপাতালের নিয়ম ভঙ্গ করেছেন, বিদায় উনার বিরুদ্ধেও কেস করা হয়েছে। সকলের ধারণা, উনারা ইচ্ছে করেই এক্সিডেন্টটা ঘটিয়েছেন! কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন উনারা।

কিন্তু মধু তো জানে,সবটাই মিথ্যা! ও যাদের আম্মু আব্বু বলে জেনে এসেছে, তারা কখনোই এমন কাজ করতে পারেন না!ওর আব্বুর এক আত্মীয় আর ড্রাইভার মিলে বাড়িটা গ্রাস করতে চাইল।সবটা ছিলো ওর নামেই,উনারা চল-চাতুরী করে সবটা কেড়ে নিলেন ওর থেকে।ছোট্ট মধুকে বের করে দিলেন বাড়ি থেকে। মধু তখন কোথায় যাবে,কি করবে বুঝতে পারছিল না।এভাবে কেটে গেল বেশ কিছুদিন।ওর জায়গা হলো ফুটপাতে কখনো খাবার খেত,কখনো আবার না খেয়েই থাকত।মা বাবার কথা মনে পড়লেই কান্না করে ভাসাতো সে। প্রতিদিন গিয়ে উনাদের কবরের কাছে বসে থাকতো। এখনও মধু তাই করে!ও নিজের আম্মুকে পেয়েছে সুনেহরা আর ওর আব্বুর মাধ্যমেই তবে মাকে পেলে কি হবে!যারা ওকে লালল পালন করে বড় করে তুলেছিলো তাদের মায়া যে আজও ভুলেনি মধু।ঐ বাড়িটাতে এখনও চলে ওর যাতায়াত। দুই বিশ্বাসঘাতকের একজনকে সেই কবেই শাস্তি দিয়েছে মধু।কিন্তু অন্য লোকটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে!মধু আজ তাকেই মা'রতে যাচ্ছে!লোকটা ওর পথের কা'টা হয়ে দাঁড়িয়েছে!ও জঙ্গলের রাস্তা ধরেই হেঁটে যাচ্ছিলো।ঐ বাড়িটা যে মধুর খুবই পরিচিত।ওখানে না গেলে ওর ভালো লাগানে।ওর বেড়ে ওঠা জঙ্গলের ভেতরের ঐ পুরোনো বাড়িটাতেই।আজ ঐ বাড়িটা মৃত্যুপুরি পরিনত হয়েছে কেবল কিছু মানুষের জন্য!
সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মধু।আহত স্বরে গেয়ে উঠল সে-
‘নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে,
ধর বন্ধু আমার কেহ নাই,
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে......
ধর বন্ধু আমার কেহ নাই,
ধর বন্ধু আমার কেহ নাই......
তোল বন্ধু আমার কেহ নাই।’

'কারো কণ্ঠস্বর কানে এলেই গান থামিয়ে দিল মধু।পিছু ফিরে তাকাতেই পরিচিত কেউ বলল -
"তোর জন্য আমি আছি দিব্য! দুঃখী গান গেয়ে বরং একটা রোমান্টিক গান ধর।"

ভ্রু কুঁচকাল মধু। বিরক্ত হয়ে বলল-
"তুই কি সারাক্ষণ আমাকে ফলো করিস?"
"তা তো করিই!"
"কেন?"
"তুই কোনো অঘটন ঘটালে ক্ষতি তো আমারই হবে!তাই নজরে নজরে রাখছি,যেন কোনো অঘটন ঘটাতে না পারিস।"

মধু হেসে উঠল সাথে সাথেই। হাসতে হাসতে বলল-
"তুই আটকাবি আমাকে? সিরিয়াসলি সুনেহরা! তুই জানিসও না আমি ঠিক কেমন। তোর ভাবনার থেকেও বেশি জঘন্য আমি। কোন সাহসে আসিস আমার সামনে? যদি মে'রে টেরে ফেলি?"
"তুই আমাকে মারতে পারবি না,দিব্য।"

সুনেহরার বলতে দেরি, মধুর ওর মাথায় পিস্তল তাক করতে দেরি হয়নি। সুনেহরা নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে আছে কেবল। মধুর চোখ-মুখে রাগের আভাস।চোখ দুটো লাল হয়ে আছে।অতিরিক্ত রাগে ফুলে উঠেছে কপালে শিরা। সুনেহরাকে ঝাঁঝালো কণ্ঠে বলল মধু-
"চলে যা এখান থেকে!"
"যাব না।"
"ম'রার খুব শখ তাই না?"

সুনেহরা হাসল। নিজের হাতে থাকা রিভলভারটা মধুর বুকের বাঁ পাশে চেপে ধরে বলল-
"মরার শখ নেই,তবে তুই চাইলে একসাথে মরতে রাজি।"

'মধু একবার তাকাল ওর বুকের দিকে। কথাবার্তা না বলে এগিয়ে গেল সে। সুনেহরা জানেনা মধু এখানে কেন এসেছে।কিন্তু বেশ বুঝতে পারছে ঐ ভুতুড়ে বাড়িটাতেই যাবে।আর ওখানে যাওয়া মানেই কোনো না কোনো অপরাধ করা! ও কোনোভাবেই মধুকে অপরাধ করতে দেবে না। এই ভেবেই হাতে থাকা রিভলভা দিয়ে মধুর পা বরাবর গুলি করল মেয়েটা।

'সাথে সাথেই চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল মধু। প্রচণ্ড যন্ত্রণা হওয়ায় মাটিতে বসে দুই হাত দিয়ে চেপে ধরল পা।গুলিটা মধুর পায়ে লাগেনি, পায়ের চামড়া ছিলে বেরিয়ে গেছে।সুনেহরা গুলিটা করেছেই এমনভাবে। মধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল মেয়েটার দিকে, ওকে পালটা আক্রমণ করতে গিয়েও থেমে গেল সে। ইশশ! মধু কেন পারছে না ওকে মারতে! কেন এই মেয়েটার প্রতি এতো দুর্বল হয়ে পড়ছে সে? অথচ সুনেহরা নির্দয়ের মতো আঘাত করল ওকে!

___________________
'হাসপাতালের করিডরে পায়চারি করছে কাব্য আর ধ্রুব। বাড়ির সকলেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হাসপাতালে। স্রোত একা বিধায় বাড়িতে থেকে গেছে দীপ্ত আর দোয়েল। কাব্যের চোখ-মুখ বরাবরের মতোই গম্ভীর। হঠাৎই ওর মনে পড়ল চিঠির কথা। কি এমন কথা অজানা কাব্যের? কি বলতে চাইছিলেন মাহতাব সাহেব?কাব্য খানিকটা সরে গেল সকলের সামনে থেকে। প্যান্টের পকেটে রাখা চিঠিটা বের করে আবারও মেলল চোখের সামনে-
'তুমি এই চিঠি না পড়লেও আমি লিখব কাব্য!আমার যে আজ লিখতে ইচ্ছে করছে,বলতে ইচ্ছে করছে তোমাকে সব কথা! আমি কখনো ভালো হতে পারিনি কাব্য।আমি তোমাদের প্রত্যেককে ঠকিয়েছি, তাই হয়তো বেঁচে থেকেও প্রতিটি মুহূর্তে মৃত্যু যন্ত্রণায় ভুগছি! তোমাকে আজ আমি সবটা বলতে চাই কাব্য। আজকের পর হয়তো আমার প্রতি তোমার ঘৃণার মাত্রাটা বেড়ে যাবে।তবুও বলব!তুমি জানলে অবাক হবে,তোমার আরেকটা ভাই আছে।তবে সে কোথায় আছে আর কেমন আছে আমি জানি না।পৃথিবীতে তোমাদের আগমন ঘটেছিল একই সাথে,তবে আমি তোমাদের এক থাকতে দিইনি,তার অস্তিত্বটুকুও বাঁচিয়ে রাখতে চাইনি আমি।তখন আমার সব দিক থেকেই লোকসান হচ্ছিল—'চাকরি, ব্যবসা সবকিছুই ডুবে যাচ্ছিল,তার উপর তোমার মায়ের প্রতি অনিহা!সেদিন হাসপাতালের মহিলা ডাক্তার আমার কাছে প্রস্তাব দিয়েছিলেন তোমাদের মধ্যে কেউ একজনকে উনার হাতে তুলে দিতে।আমি তাই করেছিলাম। বিনিময়ে উনি আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন।তবে আমি মাঝেমধ্যেই তাকে গিয়ে দেখে আসতাম,খবর নিতাম তার ভালো-মন্দের। আমার কি যেন হয়েছিল, পাপ করতে করতে সীমা ছাড়িয়ে ফেলেছিলাম তখন। কিন্তু বিশ্বাস করো বাবা, আমার অনুশোচনাবোধ হয়েছিল।আমি তাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম।কিন্তু পাইনি। আমি বহু জায়গায় ওকে খুঁজেছি পাইনি কোথাও!ওকে আমি যাদের কাছে তুলে দিয়েছিলাম উনারা যখন বুঝলেন দিব্যের প্রতি আমার মায়া জন্মাচ্ছে তখনই ওকে নিয়ে চলে গেলেন অন্য কোথাও।দিব্য নাম শুনে তুমি অবাক হচ্ছো তাই না? হ্যাঁ তোমার ভাইয়ের নাম দিব্য।উনারা যখন আমাকে জিজ্ঞেস করলেন নাম কি রাখবেন? আমি তখন বেশি কিছু না ভেবে তোমার নামের সাথে মিলিয়েই ঐ নামটা বলেছিলাম।জানিনা কেন আমি ওর সাথে ওমন একটা কাজ করে বসেছিলাম! কিন্তু যখন বুঝলাম আমি ভুল তখন খুব দেরি হয়ে গেলো! আমি যে অনুশোচনায় ভুগছিলাম। সব থাকলেও আমি তার শূন্যতা অনুভব করতাম। তোমার মুখে বাবা ডাক শুনলেই আমি তার কথা চিন্তা করতাম।কীভাবে যেন তোমার আম্মু সবটা জেনে নিল, তারপর সব ছেড়ে-ছুড়ে সে চলে গেল।আমি অন্যায় করতে করতে এতটাই বিগড়ে গিয়েছিলাম যে এসব আমাকে নাড়াতে পারেনি!শেষ বয়সে এসে আমি সবটা বুঝতে পারছি। আমার ভেতরে জ্বালাপোড়া হয়, বারবার মনে হয় আমি পাপ করেছি। আমি আমার সন্তানদের সঙ্গে অন্যায় করেছি,আমি বাবা নামের কলঙ্ক— জানি! কিন্তু সবকিছুর পরে আমি তোমাকে ভালোবাসি কাব্য,একটু হলেও ভালোবাসি।তাই আজ সবটা খুলে বললাম তোমায়।তুমি তাকে খুঁজে নিও,আমার হয়ে তার কাছে একবার ক্ষমা চেয়ে নিও!'

চিঠির শেষের অংশে কি লেখা আছে তা আর পড়েও দেখল না কাব্য। ওর হাত কাঁপছে রীতিমতো! বুকের ভেতরটা কেমন দরফর করছে।নিজেকে খুবই অস্বাভাবিক লাগছে তার। কী পড়ল এক্ষুণি! কাব্যের আরেকটা ভাই আছে?সে কোথায় আছে? কেমন আছে, আর কার কাছেই বা আছে? কাব্যের আম্মু কি তাকে খুঁজে পেয়েছিলেন? যার আশায় উনি কাব্যকে ছেড়েছিলেন তাকে নিশ্চয়ই খুঁজে পেয়েছেন! নইলে এতোদিনে একবারের জন্য হলেও তো ওর খোঁজ করতেন।এই মুহূর্তে কাব্যের খানিকটা অভিমান হলো। মায়ের সব ভালোবাসা কি দিব্যের জন্যই?ওকে ভালোবাসেন না? পরমুহূর্তেই আবার নিজেকে মনে মনে বকাঝকা দিলো কাব্য। ভাবল ওর না জানা সকল প্রশ্নের উত্তর আছে মাহতাব সাহেবের কাছে। শেষ মুহূর্তে এসে সবটা জেনে বাবার প্রতি কাব্যের ঘৃণা বেড়েছে আরও।তবে যাই হোক, উনাকে বাঁচতে হবে। দিব্যের খোঁজ পাওয়ার জন্য কাব্যের উনাকে প্রয়োজন! ওর আম্মু যদি দিব্যের কাছে নাও থাকেন তাহলে ওরা দুই ভাই মিলে ঠিক নিজেদের মাকে খুঁজে নেবে! এই ভেবেই হন্তদন্ত হয়ে মাহতাব সাহেবের কেবিনের সামনে এলো কাব্য। ডাক্তার তখন বেরিয়ে এলেন কেবিন থেকে, সকলকে জানালেন মাহতাব সাহেবের অবস্থা সম্পর্কে-
"আমরা সব চেষ্টা করেছি... কিন্তু রোগীর অবস্থা খুব জটিল।উনি ভেতর থেকেই বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। হার্ট ব্লকের কারণে রক্ত সঞ্চালন ধীর গতির হয়ে পড়ায় উনার মস্তিষ্কে অক্সিজেন ঠিকমতো পৌঁছায়নি।উনি এখন কোমায় আছেন।"

'হাসপাতালের করিডর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। সকলের চোখ-মুখে চিন্তার ছাপ। সাবরিনা বেগম থম মেরে দাঁড়িয়ে আছেন এক কোণে। ধ্রুবসহ বাকিদের মুখে কোনো কথা নেই, সকলের চেহারায় চিন্তার চাপ স্পষ্ট! নিরবতা ভেঙে ডাক্তারকে প্রশ্ন করল কাব্য-
"উনি কি ঠিক হবেন না?"
"ঠিক হওয়ার চান্স খুবই কম। তবে আল্লাহ চাইলে ঠিক হতে পারেন, আবার নাও হতে পারেন!"

'কাব্য কি বলবে বুঝতে পারছে না।বাকিরা চোখ-মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে কাব্যের দিকে।এই মুহূর্তে যেন ওর চিন্তিত মুখটা দেখাই তাদের প্রধান কাজ! কাব্য সবাইকে রেখেই বেরিয়ে গেল হাসপাতাল থেকে। ওকে যে করেই হোক খুঁজে বের করতে হবে ওর ভাইকে!
____________________
'চারিদিকের অন্ধকার বেড়েছে। নিস্তব্ধতা বিরাজ করছে প্রকৃতিতে। মধু এখনও বসে আছে মাটিতেই, হাত দুটো দিয়ে নিজের রক্তাক্ত পা টা চেপে ধরে রেখেছে সে।ভ্রু কুঁচকে রক্তলাল চোখ দুটো নিয়ে তাকিয়ে আছে সুনেহরার পানে।সুনেহরা ওর রিভলভারটা রেখে দিয়ে বলল -
"ইস!খুব লেগেছে,তাই না?তোর ভিলেনগিরি আমি ছাড়িয়ে দিব দিব্য।সময় থাকতেই ভালো হয়ে যা।আমাকে আরও কঠোর হতে বাধ্য করিস না!"

'কথাটা বলে এক মিনিটও ব্যয় করল না সুনেহরা।ফোনে কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছিল উল্টো পথে।আচমকাই হাতে তীব্র ব্যথা অনুভব হলো মেয়েটার।পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে বুঝল,ওর হাত ছুঁইয়ে একটা গুলি বেরিয়ে গেছে।গায়ে থাকা ছাইরঙা শার্টের হাতা রক্তে ভিজে লাল হয়ে গেছে।মুহূর্তেই কানে ধরে রাখা ফোনটা পড়ে গেল মাটিতে। অন্য হাত দিয়ে চেপে ধরল ক্ষতস্থান।তীব্র যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে বন্ধ করতেই চারিদিকের অন্ধকার চাপিয়ে কানে ভেসে এলো কারোর বেপরোয়া কণ্ঠস্বর-
"ইয়েস,আই’ম ভিলেন।ভিলেনরা ভালো হয় নাকি?তুই বরং আমার থেকে দূরে থাক।নাহলে গুলিটা পরের বার হাতে নয়, বুকে লাগবে!"

সুনেহরার চোখ মুখ কঠোর।রাগে ফেটে পড়ছে ওর মাথা।মধু তখন উঠে দাঁড়িয়েছে। ঠোঁটের কোণে বাকা হাসি নিয়ে ধীর পায়ে সুনেহরার কাছে এগিয়ে আসতে আসতে বলছে-

'CROSS MY
Heart and hope to die
WELCOME To MY
Darkside —

প্রচন্ড রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল সুনেহরা-
"আই কিল ইউ ষ্টুপিড!"

সাথে সাথেই ওর দিকে ফ্লাই কিস ছুড়ে দিয়ে বলল মধু-
"মি টু বেইবি।"

প্রতুত্তরে কি বলবে বুঝল না সুনেহরা। ওর হাত থেকে রক্ত পড়ছে। ট্রিটমেন্টের প্রয়োজন! এই ভেবেই দ্রুত চলে গেলো সে।যাওয়ার আগে চোখের চাহনি দিয়েই শাসিয়ে গেলো মধুকে!
___________________
'ধ্রুব বাড়ি ফিরেই শাওয়ার নিয়েছে। কারো সাথেই কোনো প্রকার কথাবার্তা না বলে বিছানায় পড়েছে সে। দোয়েল চলে গেছে নিজের রুমে।বাড়ির বড়রা,অর্থাৎ মাহফুজ সাহেব আর উনার স্ত্রী সহ সাবরিনা বেগম থেকে গেছেন হাসপাতালে। মাহতাব সাহেবের অবস্থা ভালো না, যখন তখন যা-তা হয়ে যেতে পারে, তাই উনারা থেকে গেলেন। বাবার প্রতি রাগ থাকলেও ধ্রুবের আজ খুব চিন্তা হচ্ছে উনার জন্য। মনটা কেমন কচকচ করছে। পরক্ষণেই আবার মনে পড়ছে নিজের বাবার করা জঘন্যতম কাজগুলোর কথা! সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল ধ্রুব। দুই হাত দিয়ে মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরল সে। চোখ জোড়া বন্ধ করে বিড়বিড়িয়ে আওড়ালো-
"সবকিছু ঠিক করে দাও আল্লাহ। শান্তি এনে দাও প্রত্যেকের জীবনে!"

'ধ্রুব চোখ মেলে তাকাতেই দেখল তাহিয়া দাঁড়িয়ে আছে ওর সামনে।মেয়েটার চোখে লাগানো কালো ফ্রেমের চশমাটা ঠেলে আটোসাটো করে লাগিয়ে নিল।জিজ্ঞেস করল ধ্রুবকে-
"কি হয়েছে ধ্রুব? মন খারাপ,তাই না? চিন্তা করিস না,আব্বু ঠিক হয়ে যাবেন।"

ধ্রুব পুরো কথাটা শুনল কিনা কে জানে। সে ডেকে বলল তাহিয়াকে-
"এদিকে আয় তানু।"

'তাহিয়া বাধ্য মেয়ের মতো ধ্রুবের কাছে গেল।ধ্রুব ইশারা করতেই মাথা রাখল ওর প্রশস্ত বুকে।সাথে সাথেই দুই হাত দিয়ে তাহিয়াকে জড়িয়ে ধরল ধ্রুব। ওর প্রশান্তি লাগছে এবার। অন্য রকম এক অনুভূতি হচ্ছে। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হয়ে ফিরে আসলে এই একটা মানুষের কাছেই ধ্রুব শান্তি খুঁজে পায়!
________________________
'সময় প্রবহমান, কেটে গেছে প্রায় দেড় মাসের মতো। মাহতাব সাহেবের অবস্থার উন্নতি হয়নি, বরং অবনতি হচ্ছে দিন দিন।উনি এখনো হসপিটালে পড়ে আছেন।বাড়িতে আনার মতো অবস্থায় নেই উনি!উনার দেখাশোনার জন্য কেউ না কেউ প্রতিদিনই থেকে যায় হসপিটালে। তবে ধ্রুবদের ব্যবসার কিছুটা হলেও উন্নতি হয়েছে। কাব্য রাজি হয়েছে ওদের প্রজেক্ট নিয়ে কাজ করতে। এদিকে রাহুল আর দোয়েলের বিয়েটাও আটকে নেই।আর মাত্র কিছুদিনের অপেক্ষা।রাহুলকে যত দ্রুত সম্ভব আমেরিকা ফিরে যেতে হবে, তাই সে বিয়েটা ফেলে রাখতে চাইছে না। ফিরলে দোয়েলকে নিয়েই ফিরবে।সকলের মতের ভিত্তিতেই ওদের বিয়েটা ঠিক করা হয়েছে।

'স্রোতের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই।এই প্রেগন্যান্ট অবস্থায় কাব্যের বারণ না মেনে মেয়েটা সবগুলো পরীক্ষা দিয়েছে।রেজাল্ট তেমন ভালো না আসলে খারাপ আসবে না এ বিষয়ে তার নিজের উপর নিজেরই বিশ্বাস আছে। স্রোতের প্রেগন্যান্সির এখন ছয় মাস চলছে।কাব্য যথেষ্ট খেয়াল রাখে ওর। অফিস, বাড়ি, স্রোতকে দেখাশোনা সব মিলিয়ে নাজেহাল অবস্থা বেচারার।

এতো কিছুর মধ্যেও সে পাগলের মতো পুরো শহরে খুঁজে চলেছে নিজের ভাই আর মাকে।কিন্তু তথ্য তো সামান্য একটা চিঠি আর কিছু তথ্য এই দিয়ে কাব্য কি করে খুঁজে পাবে ওর ভাইকে? কাব্য এখনো দিব্য পর্যন্ত পৌঁছাতে না পারলেও, দিব্য ইতিমধ্যেই কাব্য পর্যন্ত পৌঁছে গেছে।মায়ের মুখ থেকে সবটা শুনে কাব্যকে খুঁজে বের করা অসম্ভব কিছুই ছিল না দিব্যের কাছে। কিন্তু এ কী দেখছে সে!এই কাব্যকেই কি তবে মা'রতে চেয়েছিল দিব্য? এ.কে. ইন্সট্রাকশন অ্যান্ড ডিজাইন-এর মতো বড় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ওনার আর আরণ্যক ম্যানশনের মালিক আরণ্যক কাব্যই হলো দিব্যের ভাই! মধুর তো আনন্দ হওয়ার কথা! ওর আম্মুকে দেওয়া কথা রেখেছে, খুঁজে বের করেছে উনার অন্য ছেলেকে!কিন্তু মধু কেন খুশি হতে পারছে না! হুট করে সে এতটা হিংসুটে হয়ে গেল কেন? কাব্যের অবস্থান শক্তপোক্ত, সে বেড়ে উঠেছে ভালোভাবেই। এত বড় বাড়ি, ব্যবসা, বাবার আদর সব পেয়েছে কাব্য। তাহলে মধু কেন এগুলো পেল না? ওর আব্বু কেন ওকেই বিক্রি করলেন টাকার লোভে! ওর জায়গায় কাব্য থাকলে কি খুব বেশি ক্ষতি হতো?

'বিশাল বড় রাজকীয় দেখতে বাড়িটার গেটের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মধু। মাথায় লাগানো হেলমেট, গায়ে কালো রঙের ডেনিম জ্যাকেট আর পরনে কালো প্যান্ট। পা থেকে মাথা পর্যন্ত পুরো যেন কালোতে ঢাকা।দেখেই মনে হচ্ছে নিজেকে লুকানোর প্রয়াস চালাচ্ছে সে।মধুর ফোনে রিংটোন বেজে উঠল, সে কল রিসিভ না করেই ফোনটা অফ করে দিল। ফুল স্পিডে বাইক ছেড়ে চলে গেল বাড়ির সীমানা পেরিয়ে।

'মধু যখন বাইক স্টার্ট দিল,ঠিক তখনই বাড়ির গেট পেরোল কাব্যের গাড়িটা।সে স্যুট-কোট পরে সাহেব সেজে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।আজ আবার স্রোতকে চেকআপে নিয়ে যাওয়ার আছে।মা আর ভাইকে খোঁজার জন্য আর একবার ঐ হাসপাতালে যেতে হবে কাব্যকে।যেখানে ওর জন্ম হয়েছিল!আগের তথ্যগুলো ঘাটাঘাটি করলে কিছু না কিছু ঠিক পেয়ে যাবে!

____________________
'বিকেল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। স্রোতকে নিয়ে দোয়েল এসেছিলো ডাক্তার দেখাতে।দেখানো শেষ,এবার ওরা অপেক্ষা করছে কাব্যর জন্য। রাহুল তখন কোথা থেকে আসল সেখানে। দোয়েলকে বলল ওর সঙ্গে যেতে, কিন্তু স্রোতকে একা রেখে দোয়েল যাবে কী করে? কাব্য না আসা পর্যন্ত দোয়েল অপেক্ষা করবে!স্রোত দেখল, দূরে দাঁড়িয়ে থাকা রাহুলকে।দোয়েলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল-
"তুমি যাও দোয়েল আপু। আমি এখানেই আছি।"
"আমি কোথাও যাব না স্রোত,ভাইয়া; আমাকে তো’র দায়িত্ব দিয়েছে।"
"আহা! আমি কি ছোট বাচ্চা যে এদিক ওদিক চলে যাব? আমি এখানেই আছি, তুমি বরং বাইরে গিয়ে হেঁটে এসো।"

'দোয়েল যাবে না বলেই ঠিক করেছে।এদিকে স্রোত ওর কানের কাছে বসে বকবক করছে।বার বার বলছে রাহুলের সাথে গিয়ে কথা বলতে। কিন্তু কাব্য ভাই না আসা অব্দি দোয়েল যাবে না। রাহুল বুঝে নিল দোয়েল আসবে না, তাই হসপিটালের বাইরে গিয়ে দাঁড়ালো সে। বেশ অনেকটা সময় কেটে গেলো; দোয়েলকে এবার ওয়াশরুম যেতে হবে।কিন্তু স্রোতকে একা রেখে যাবে কী করে! কাব্য যে বলেছে—'স্রোতকে একবারের জন্যও চোখের আড়াল না করতে।দোয়েল একজন নার্সকে ডেকে ওখানে দাঁড়াতে বললো, নিজে ওয়াশরুমে চলে গেলো। যাওয়ার আগে স্রোতকে বলল কাব্য বা ও নিজে না আসা পর্যন্ত স্রোত যেন এক পাও না নড়ে! স্রোত উপর-নিচে মাথা নেড়ে সায় জানালো দোয়েলের কথায়।দোয়েল যেতেই স্রোত ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বাচ্চাদের মতো গেম খেলতে শুরু করল।নার্সকে এটা সেটা বলে বুঝালো। উনি চলে গেলেন স্রোতকে একা রেখেই।কিছুক্ষণ গেলে ওর মনে হলো পাশে কেউ বসে আছে; ফিরে তাকালেই পাশে বসে থাকা মানুষটিকে দেখে ভয়ে কিছুটা সরে গেলো সে। কাঁপা কণ্ঠে বলল-
"আ...আপনি এখানে?"

'লোকটা বাঁকা হাসলো, স্রোতের মুখে আঙুল ছুঁইয়ে ভাঙা গলায় বলল-
"তোমাকে দেখতে আসলাম,বেইবিগার্ল! কেমন আছো তুমি?"

'রাগে-ঘৃণায় স্রোত সরিয়ে দিল রেজওয়ানের হাত। মেজাজ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল-
"আমার গায়ে দেওয়ার সাহস কোথায় পেলেন আপনি? এক্ষুণি এখান থেকে যান, নাহলে আমি চিৎকার দিয়ে লোক জড়ো করব।"

'হুহু করে হেসে উঠলো রেজওয়ান।স্রোত ভয় পেলো; হসপিটাল করিডর তখন পুরোপুরি ফাঁকা।আশেপাশে কোনো নার্স বা ডক্টর দেখা যাচ্ছিল না।স্রোত দোয়েলকে ডাকতে চাইল; তখনই রেজওয়ান ওর হাত চেপে ধরল। স্রোত শক্ত হাতে চড় বসালো রেজওয়ানের গালে।মুহূর্তেই রেজওয়ানের মুখের হাসি উড়ে গেলো; তীব্র রাগে গলা ফাটিয়ে চিৎকার করে বলল-
"তোমার গায়ে হাত দেওয়ার অধিকার শুধু ও শুধুমাত্র আমার হওয়ার কথা ছিলো,স্রোত! হলো না কেন বলো তো? কাব্যের জন্য! আমি ঐ কাব্যকে বাঁচতে দেব না, আর তোমার মধ্যে বেড়ে ওঠা ওর অস্তিত্ব আমি শেষ করে ফেলব।তুমি আমার না হলে অন্য কারোরই হবে না স্রোত।"

'স্রোত ভয়ে কেঁপে উঠলো,চিৎকার-চেচামেচি করল সে।কারোর কান অব্দি ওর গলার স্বর পৌঁছানোর আগেই রেজওয়ান কোনো কেমিক্যালজাতীয় পদার্থ দিয়ে স্রোতকে অজ্ঞান করে দিল। কোলে তুলে হসপিটালের পিছন দিক দিয়ে নিয়ে গেলো ওকে। স্রোতকে গাড়িতে বসিয়েছে রেজওয়ান; ওর ফর্সা সুন্দর মুখটার দিকে তাকিয়ে বলছে-
"আজ তুমি আমার হবে,বেইবিগার্ল! আমি তোমাকে নিজের করেই ছাড়ব।"

'কথাটা বলেই স্রোতের দিকে দৃষ্টি রেখে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল রেজওয়ান। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে বিরক্তিভঙ্গিতে বলল-
"এই...গাড়ি স্টার্ট দিচ্ছো না কেন?সমস্যা কী?"

'ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটি বাঁকা হাসলো; বিড়বিড় করে বলল-
"পীপিলিকার পাখা গজায় মরিবার তরে!ইউর টাইম হ্যাজ কাম টু এন্ড, রেজওয়ান।"

'ভ্রু কুঁচকে তাকিয়ে বলল রেজওয়ান-
"কি বললে তুমি? গাড়ি স্টার্ট দিবে না, নাকি মা'র খাবে?"
"মার তো তুই খাবি,রেজওয়ান।আমার কলিজায় হাত দিয়েছিস! এতো সাহস তোর?"

পরিচিত কণ্ঠস্বরে এমন হুমকি শুনে ভড়কালো রেজওয়ান। বুঝে নিল ড্রাইভিং সিটে বসে থাকা লোকটি কাব্য। এই কাব্য কি শান্তিতে থাকতে দেবে না ওকে?কেন বারবার চলে আসে স্রোত আর ওর মাঝখানে?তবে আজ যাই হয়ে যাক,রেজওয়ান স্রোতকে নিজের করেই ছাড়বে! হয় কাব্যকে মারবে,আর না হলে স্রোত কাব্যের ভালোবাসার চিহ্ন, স্রোতের পেটে বেড়ে ওঠা এই বাচ্চাটাকে রেজওয়ান পৃথিবীতে আসতে দিবে না।

® আফরোজা আঁখি।
#চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 37 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন