ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 39

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী[সারপ্রাইজ পর্ব]
-ধ্রব-তানু স্পেশাল।

"তানুউউ, কোথায় তুই?"

'অফিস থেকে ফিরে অন্য কোনো দিকে তাকায়নি ধ্রুব। সোজা চলে এসেছে বেডরুমে। খানিকক্ষণ আগেই দীপ্ত ওকে কল দিয়ে জানালো, তাহিয়ার শরীর খারাপ। তখন থেকেই ধ্রুবের ভেতরটায় অশান্তি শুরু হয়েছে। কোনো কাজেই মন টিকছিল না, তাই কাজ ফেলে সোজা বাড়িতে চলে এসেছে। কিন্তু রুমে এসে মহারানীর দেখা মিলল না। কোথায় আছে কে জানে? ধ্রুব আবারও ডাকলো তাহিয়াকে -
"তানুউউ... শুনছিস আমার কথা?কোথায় তুই?"

'ধ্রুবের ডাকাডাকিতে আধভেজা অবস্থাতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাহিয়া।কোমরে হাত চেপে বলল -
"আমি এখানেই আছি ধ্রুব,হারিয়ে যাইনি।"

'ধ্রুব ভ্রু কুঁচকে তাকাল তাহিয়ার দিকে।শার্টের বুকের দিকের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে গেল ওর কাছে।চোখ-মুখে রাগ নিয়ে বলল -
"তোর খুব হারিয়ে যাওয়ার শখ তাই না?"

'তাহিয়া ঘুরে তাকাল ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল -
"হুঁ।"

'ধ্রুব খপ করে ধরে নিল তাহিয়ার হাত।মেয়েটা ওর দিকে রেগে তাকাতেই বলল -
"কি বললি? আমি শুনিনি, আবার বল।"

'তাহিয়া বেশ বুঝতে পারছে,ধ্রুব রেগে গেছে ওর কথায়।অথচ তাহিয়া ওকে রাগানোর জন্য কথাটা বলেনি।তবে আপাতত সাহেবের রাগ ভাঙাতে হবে,নইলে তাহিয়ার কপালে দুঃখ আছে! এই ভেবেই ধ্রুবের গলা জড়িয়ে ধরল মেয়েটা।পা উঁচিয়ে টুপ করে একটা চুমু খেলো ওর সরু ঠোঁটে।কিছুক্ষণ না যেতেই লজ্জায় মুখ লুকাল ধ্রুবের বুকে।ইশশ! কী লজ্জা।এই নির্লজ্জ ধ্রুবের পাল্লায় পড়ে তাহিয়াও কেমন নির্লজ্জ হয়ে গেছে!ততোক্ষণে ধ্রুবের রাগ গলে পানি।ঠোঁট কামড়ে হাসছে ছেলেটা
বউ ওর থেকে দুই কাঠি উপরে।তবে ভালোই হলো!ধ্রুবকে কন্ট্রোললেস করার শাস্তি পেতে হবে তাহিয়াকে।ধ্রুবের এক হাত তাহিয়ার কোমরে,অন্য হাত পিঠে। শাড়ি ভেদ করে যখনই ধ্রুবের হাতের স্পর্শ তাহিয়ার মেদহীন পেটে গেল,মেয়েটা আঁতকে উঠল।ধ্রুবের বুক ঠেলে বলল -
"করছিস কি, ধ্রুব?"

'তাহিয়ার গালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল ধ্রুব -
"কিছুই করিনি তানু,তবে করব।"
"কি... কি করবি?"
"আদর করব।আমার ঠোঁটের স্পর্শে পাগল করব তোকে।আমার আদর নেওয়ার জন্য তৈরি তুই?"
"এ... একদম না।ছাড় ধ্রুব।ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি আমি। গোসলটা শেষ করতে দে।"
"উঁহু,ছাড়ব না। আর এত তাড়া কিসের?একসাথে গোসল করব। ভিজে কাপড়ে থাকতে সমস্যা হচ্ছে তো?চল,আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি।"

'কথাটা বলেই তাহিয়াকে কোলে তুলে নিল ধ্রুব।মেয়েটা ছটফট করছে নিজেকে ধ্রুবের থেকে ছাড়ানোর জন্য।কিন্তু ধ্রুব যে ঠিক করে নিয়েছে,যাই হয়ে যাক তাহিয়াকে সে ছাড়বে না।তাহিয়ার শরীরটা সত্যিই খারাপ ছিল—'ভাবল, অসুস্থতার দোহাই দিলে ধ্রুব ওকে ছাড়বে।কিন্তু ধ্রুব পুরোপুরি বেসামাল হয়েছে আজ। তাহিয়ার কোনো বারণ শুনল না সে।মেয়েটাকে মিশিয়ে নিল নিজের সাথে।সময়ের সাথে সাথে গাঢ় হলো ধ্রুবের ছোঁয়া।লাগাম ছাড়ালো ওর ঠোঁটের স্পর্শ।ধ্রুবের আচরণে মেয়েটার পাগলপ্রায় অবস্থা।অবশেষে তাহিয়াও সায় জানাতে বাধ্য হলো ধ্রুবের ভালোবাসার ডাকে।

-

'দিনটা বর্ষণমুখর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এখন প্রকৃতি কিছুটা শান্ত আছে।ঘড়ির কাটায় রাত তখন ৯টার কাছাকাছি। তাহিয়া দাঁড়িয়ে আছে জানালার কাছে।পরনে একটা কালো রঙের শাড়ি।শাড়িটা পুরোপুরি এলোমেলো, দেখেই বোঝা যাচ্ছে কোনোমতে জড়িয়েছে কেবল। দরজায় খট করে আওয়াজ হতেই তাহিয়া মাথা ঘুরিয়ে সেদিকে তাকাল। ধ্রুব এসেছে। গায়ের ছাইরঙা টি-শার্টে দারুণ লাগছে ওকে।হালকা বৃষ্টি, তাই চুলগুলো কিছুটা ভিজে কপালের সাথে লেপ্টে আছে।দরজাটা বন্ধ করে ধ্রুব এগিয়ে এলো তাহিয়ার কাছে। তাহিয়াকে নিয়ে বিছানার কাছে গেল সে। কথাবার্তা কিছু না বলে বিছানায় বসে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল মেয়েটার কোমর।তাহিয়া মুচকি হাসল, ধ্রুবের পাগলামির কারণ বুঝল সে।শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে মুছে দিল ধ্রুবের মাথার চুল।তাহিয়ার পেটের দিক থেকে কাপড় সরে যাওয়ায় দৃশ্যমান হলো ফর্সা মেদহীন পেট।ধ্রুব ওদিকটায় একদৃষ্টে তাকিয়ে বলল -
"তানুউউউ।"
"হুঁ।"
"এখানটায় চুমু খেতে ইচ্ছে করছে।একটা চুমু খাই?"

'তাহিয়ার শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল।খামছে ধরল ধ্রুবের মাথার এলোমেলো চুল।এত সুন্দর আবদারে সে না করবে কী করে?তাহিয়া উপর-নিচ মাথা নাড়ল।ধ্রুব সাথে সাথেই গভীর চুম্বন আঁকল প্রেয়সীর উদরে।শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। তাহিয়াকে নিজের কোলে বসালো ধ্রুব, আবারও উন্মাদের মতো আচরণ শুরু করল। কিন্তু কি যেন ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করল সে।তাহিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল ওর শরীর। হাতে থাকা ঔষধের প্যাকেট বেডসাইড টেবিলে রেখে ওকে খেয়ে নিতে বলল।

-

'চারিদিকের অন্ধকার কেটে গিয়ে সূচনা হয়েছে নতুন সকালের। তাহিয়ার ঘুম ভাঙতেই লক্ষ্য করল,ধ্রুব রুমে নেই। ওর কি উঠতে বেশি দেরি হয়ে গেল?ধ্রুব নিশ্চয়ই অফিস চলে গেছে!মেয়েটা উঠে শাওয়ার নিতে চলে গেল। ফিরে এসে দেখল, বিছানার উপরে কিছু একটা রাখা।এগিয়ে এলেই চোখ দুটো প্রশান্তিতে ভরে উঠল ওর। নীল রঙের একটা সুন্দর জামদানি শাড়ি, যার উপরে সোনালি রঙের কারুকাজ করা। সাথে মেচিং চুড়ি,কতো গুলো চকোলেট আর বেলিফুলের গাজরা রাখা। তাহিয়া খেয়াল করল, একটা চিরকুটও আছে। চিরকুটটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরতেই দেখল,তাতে গুটি গুটি অক্ষরে লেখা -
"দ্রুত নিচে আসুন ম্যাডাম,অপেক্ষা করছি। আজ আপনার সাথে একান্ত সময় কাটানোর ইচ্ছে হয়েছে ভীষণ!আসবেন তো?"

'তাহিয়ার অধর কোণে ফুটে উঠলো হাসির রেখা।সময় ব্যায় করল না সে। দ্রুত শাড়ি, চুড়ি গুলো পরে রেডি হয়ে নিল। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়াও দিল।সময়ের অভাবে বেলিফুলের গাজরাটা আর মাথায় দেওয়া হলো না, হাতে নিয়েই বেরিয়ে গেল রুম থেকে। নিচে সাবরিনা বেগম আর বাকিরা ছিলেন।উনারা সবাই জানেন,তাহিয়া ধ্রুবের সাথেই যাচ্ছে,তাই আর কাউকে কিছু বলার প্রয়োজন পড়ল না।

-

'আজকে বৃষ্টি নেই,চারিদিকটা সতেজ সবুজ আর কতো স্নিগ্ধ লাগছে! দিনটা বেশ সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ধ্রুবের প্রেয়সী—'যে এই মুহূর্তে ওর হাত ধরে একটা সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে।তাহিয়ার শাড়ির সাথে মেচিং করে ধ্রুব একটা পাঞ্জাবি পরেছে,ওকেও কম সুন্দর লাগছে না।ধ্রুব খেয়াল করল,তাহিয়ার মাথার খোপায় গাজরাটা লাগানো হয়নি।সে হাঁটা থামিয়ে বলল-
"তানু, গাজরাটা খোপায় লাগানোর জন্য হাতে পরেছিস কেন?"

'তাহিয়া গাজরাটা খুলে ধ্রুবের দিকে বাড়িয়ে দিয়ে বলল-
"পরিয়ে দে তবে।"

'ধ্রুব কথা না বাড়িয়ে গাজরাটা ওর হাত থেকে নিয়ে খোপায় লাগিয়ে দিল। তাহিয়াকে নিজের দিকে তাকাতে বললেই মেয়েটা ঘুরে তাকাল ধ্রুবের দিকে।ধ্রুব অপলক তাকিয়ে আছে মেয়েটার দিকে। ইশশ,কী সুন্দর লাগছে ওর তানুকে!ভাবা যায়,এই অতি সুন্দর রমণী ধ্রুবের বউ!ওর অর্ধাঙ্গিনী!ধ্রুব খানিকটা এগিয়ে গেলো তাহিয়ার কপালে ঠোঁট ছুঁইয়ে বলল -
"ভালোবাসি তানু।এই অগোছালো আমিটা তোকে ভীষণ ভালোবাসি।তুই শেষ অব্দি থেকে যাবি,প্লিজ! আমি তোকে আদরে,যত্নে আগলে রাখব।জড়িয়ে রাখব নিজের বুকের সাথে, যেমন করে শিশিরফোঁটা জড়িয়ে থাকে ঘাসে!"

'তাহিয়া কেবল মুচকি হাসল।ধ্রুবের বুকে মাথা রেখে বলল -
"থাকব ধ্রুব।আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর সাথে থাকব।তুই আমাকে যতোটা ভালোবাসবি তার থেকে দিগুণ ভালোবাসা ফিরিয়ে দিব আমি!"

'ধ্রুব মুগ্ধ হলো তাহিয়ার কথায়।ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে চুলের ভাঁজেই চুমু দিলো সে।ওদের ভালোবাসার সাক্ষী হলো আজকের সুন্দর দিন,আকাশে উড়তে থাকা পাখি,এই সুন্দর প্রকৃতি,বাতাস সবকিছুই!

® আফরোজা আঁখি
📌[ এটা সারপ্রাইজ পর্ব ছিলো। পর্ব ৫৫ যেখানে শেষ ২য় খন্ডের শুরু ঠিক সেখান থেকেই হবে। এই পর্বটা ২য় খন্ডের নয় সারপ্রাইজ হিসেবেই নিবেন।যাদের ধ্রুব তানুকে পছন্দ এই পর্ব শুধু তাদের জন্যই। ভুল ভ্রান্তি ক্ষমা করবেন।কিছুদিন না লিখে আমি লেখাই ভুলে গেছি।]

গ্রুপ লিংক এবং আমার সব ই-বুক লিংক কমেন্টে-#কাব্যের_নীলাম্বরী - [৩৯]

'খোলা চুল আর ভিজে কাপড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে তাহিয়া।গায়ে থাকা ভিজে কাপড়ের কারণে দৃশ্যমান হচ্ছে শরীরের প্রতিটি ভাঁজ।কেউ একজন বেসামাল হচ্ছে ওর আগুন ধরানো রূপ দেখে!ওয়াশরুমের আধ-খোলা দরজার সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ওকে দেখে যাচ্ছে ধ্রুব।তাহিয়া বিষয়টা লক্ষ্য করলেই দরজা আটকাতে চাইল,কিন্তু শক্তপোক্ত শরীরের ধ্রুবের শক্তির সাথে পেরে উঠল না সে।ধ্রুব ওকে ঠেলে ভেতরে ঢুকল।গিয়ে দাঁড়াল শাওয়ারের নিচে। ততক্ষণে তাহিয়া লেপ্টে গেছে ধ্রুবের প্রশস্ত বুকের সাথে।মেয়েটার অস্বস্তি হতেই বলল -

"আহ্ ধ্রুব,করছিস কী?একটু তো শান্তি দে আমায়।"

'ধ্রুব নেশা-ভরা চোখে তাকিয়ে আছে তার প্রেয়সীর পানে।এক হাত দিয়ে মেয়েটার কোমর স্পর্শ করল সে,অন্য হাত রাখল অনাবৃত পিঠে। ব্লাউজের ফিতেটা খুলে দিল এক টানে। তাহিয়া খামচে ধরল ধ্রুবের এলোমেলো চুল।ধ্রুব তখন ঠোঁট কামড়ে হাসল,আঁকড়ে ধরল তাহিয়ার ঠোঁট দুটো।মেয়েটার নিশ্বাস ভারী হলো।সে শক্ত করে খামচে ধরল ধ্রুবের পেশিবহুল বাহু। নখ বিঁধাল ছেলেটার হাতে।ধ্রুব সেদিকে তেমন খেয়াল করল না। তাহিয়ার লজ্জামাখা মুখটার দিকে তাকিয়ে বলল-
"এবার বল! শান্তি পাচ্ছিস না তানু? আমার ছোঁয়া, আমার ঠোঁটের স্পর্শ শান্তি দিচ্ছে না তোকে?"

'তাহিয়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। সে কী উত্তর দেবে বুঝল না। মাথাটা নুইয়ে নিলেই ধ্রুব আবার আগাতে চাইল ওর কাছে। তাহিয়া তখন ওর বুক ঠেলে বলল -
"আ... আমার ভালো লাগছে না ধ্রুব।ছাড় প্লিজ!"

'ধ্রুব প্রথমে ভ্রু কুঁচকাল।পরক্ষণেই আবার কী যেন ভেবে বলল-
"ওকে,ছাড়লাম!"

'ধ্রুব পা বাড়াল যাবে বলে, তাহিয়া তখন ওর হাত ধরে নিল। ধ্রুব ছোট ছোট চোখ করে মেয়েটার দিকে তাকাল। ওকে লজ্জায় ফেলতে বলল -
"তুই কি চাইছিস তানু? আমি তোর জামাকাপড় চেঞ্জ করিয়ে দিই? এভাবে ইশারায় না বুঝিয়ে মুখে বললেই পারিস।আমরা আমরাই তো!"

'আরেক দফা লজ্জা পেল তাহিয়া। দু'হাত দিয়ে নিজের মুখ ঢেকে বলল -
"ছিহ! নির্লজ্জ কোথাকার!"

'ধ্রুব ঠোঁট কামড়ে হাসছে।কিছুসময় যেতেই এগিয়ে এলো ধ্রুব। তাহিয়ার গায়ে থাকা জামাকাপড়গুলো চেঞ্জ করিয়ে দিল সে। ওকে কোলে তুলে নিয়ে গেল রুমে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসিয়ে তোয়ালে দিয়ে মুছে দিল মাথার ভেজা চুল।তাহিয়া তখন পুরোপুরি রেডি।আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে সে।তাহিয়া যেতে নিলেই বিছানায় বসে থাকা ধ্রুব ওর হাত টেনে ধরল।মেয়েটাকে কোলে বসিয়ে দু'হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলল -
"তানুউউউ।"

'ধ্রুবের ঘন চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল তাহিয়া -
"উম।"
"আমার একটা বাবু চাই।ছোট্ট তানু চাই।দিবি আমাকে?"

'তাহিয়ার হাত থেমে গেল।এক দৃষ্টিতে তাকিয়ে রইল ধ্রুবের দিকে। ইশশ! কী সুন্দর আবদার। ধ্রুবের এই ছোট ছোট আবদার,ভালোবাসা।সবকিছুই আনন্দ দেয় তাহিয়াকে।এই যে এখনও ওর চোখ-মুখ জুড়ে প্রশান্তি। উপচে পড়ছে আনন্দ। মেয়েটা মুখ লুকালো ধ্রুবের বুকে। প্রেয়সীর চুপ থাকাকেই হ্যাঁ বলে ধরে নিল ধ্রুব।ওর চুলের ভাঁজেই চুমু দিয়ে বলল -
"লজ্জা পেলে হবে না তানু।আমার সত্যিই একটা পরী চাই।তোর মতো মিষ্টি একটা পরী।"

'দরজায় ঠকঠক আওয়াজ কানে আসতেই ধ্রুব, তাহিয়া দুজনে তাকাল সেদিকে।এই অসময়ে কে এল?তাহিয়া উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে তখন দাঁড়িয়ে ছিলেন সাবরিনা বেগম। উনি কান্না করছেন।ধ্রুব ওর আম্মুকে প্রশ্ন করল -
"কী হয়েছে আম্মু?এমন করছো কেন?স্রোত,দোয়েল ওরা সবাই ঠিক আছে?"
"ঠিক নেই ধ্রুব,কিচ্ছু ঠিক নেই।"
"মানে! কী হয়েছে?"

'সাবরিনা বেগমকে খানিকক্ষণ আগেই কল দিয়ে সবটা জানিয়েছে দোয়েল।স্রোতকে ওরা কী অবস্থায় পেয়েছে তা এখনো জানায়নি,তবে গুরুতর কিছুই যে হয়েছে বেশ বুঝতে পারছেন উনি। কাব্যের ঘটনা উনাকে ভেঙে দিয়েছে ভেতর থেকে, উনি মানতে পারছেন না কাব্য আর নেই। সাবরিনা বেগমের ধ্যান ভাঙে ধ্রুবের ডাকে -
"আম্মু... কী হয়েছে আমাকে খুলে বলো।"
"ব... বলছি। তার আগে হসপিটাল চল। আমার স্রোত ঠিক নেই। ওর বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা..."

'পুরো কথাটা শেষ করতে পারলেন না সাবরিনা বেগম। ধ্রুব চোখ-মুখ কঠিন করে বলল -
"আম্মু,কী অলুক্ষুণে কথা বলছ এসব!স্রোত, বেবি কারও কিছু হবে না।ভাইয়া আছে তো। যা-ই হয়ে যাক,ওদেরকে সেইফ রাখবে।"
"তুমি বুঝতে পারছো না ধ্রুব।কাব্য নেই।কাব্য কোথায় আছে, কেমন আছে,আদৌ বেঁচে আছে কিনা কিছুই আমি জানি না। আর এই জন্যই আমার এতো চিন্তা হচ্ছে!"

'ধ্রুব বাকরুদ্ধ যেন। কী বলবে বুঝতে পারছে না সে। কাব্য ভাই নেই মানে? আর স্রোতরই বা কী হয়েছে? কেন ওর আম্মু এমন পাগলের মতো করছেন? ধ্রুব ওর আম্মুকে শান্ত হতে বলল। উনাকে জিজ্ঞেস করল কী হয়েছে? সাবরিনা বেগম সবটা খুলে বললেন ধ্রুবকে। পাশেই দাঁড়িয়ে ছিল তাহিয়া, ওর হাত-পা কাঁপছে সবটা শুনে। বাড়ির বাকিরা এত সময়ে জেনে গেছেন সবটা। সকলেই চিন্তিত হয়ে ছুটলেন হাসপাতালে,কেউ আবার গেলেন পুলিশ স্টেশনে!

-

'সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত সেই মানবের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল সুনেহরা। ততো সময়ে দরজার সামনে এসে জড়ো হয়েছে পুলিশের টিম।ওরা দ্রুত এগিয়ে এসে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করল। রাগে, ঘৃণায়, আবার প্রিয় কাউকে হারানোর ভয়ে সুনেহরার চোখের কোণে অশ্রু জমেছে।আসার সময় সুনেহরার সাথে ওর টিমের ২-৩ জন এসেছিল।ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল।অতঃপর রাফসান ছেলেটা সুনেহরার কাছে এগিয়ে এসে বলল -
"তুমি ঠিক আছো সুনেহরা?"
"হু।"
"তুমি অ্যারেস্ট করতে পারবে না জানি।বিষয়টা পুলিশের ওপর ছেড়ে দাও।আমরা যে কাজে এসেছিলাম তা হয়ে গেছে।তোমার ফ্রেন্ডের সেই বোনকে নিয়ে হসপিটাল যাওয়া হয়েছে।বাকি বিষয়টা পুলিশ তদন্ত করুক!"

'সুনেহরার ভাবভঙ্গির তেমন পরিবর্তন হলো না। সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। নির্বাক দৃষ্টিতে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। ওর চোখ-মুখে তাকে হারানোর তীব্র ভয়, অথচ তার চোখে,তার হাসিতে কেমন রহস্য লেগে আছে!সুনেহরা লোকটার শার্টের কলার চেপে ধরে বলল -
"আমি তোকে জঘন্যতম শাস্তি দিব, দিব্য।তুই মানুষ খুন করার মতো পাপ করেছিস ভাবতেও আমার ঘেন্না হচ্ছে!"

'মধু হেসে উঠল।ও যে এত বড় একটা কাজ করেছে তাতে বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না। ও তাকাল রেজওয়ানের লাশের দিকে। পুরো লাশটাতে চোখ বুলিয়ে আবার তাকাল সুনেহরার দিকে। হাসি থামিয়ে বলল -

"অথচ তুই আগে থেকেই জানতিস আমার পাপের শেষ নেই। তুই জানতিস আমি আগুন, আর জেনে-বুঝে সেই আগুনেই ঝাঁপ দিয়েছিস!তোকে যে পুড়তেই হবে সুনেহরা!"
"আমার ভালোবাসার সুযোগ নিচ্ছিস?দূর্বল করতে চাইছিস আমাকে?পারবি না দিব্য৷তোকে ভালোবাসায় ব্যাপারে আমি যতোটা নরম কাজের ক্ষেত্রে তার থেকে বেশি কঠিন।তুই অন্যায় করেছিস আর শাস্তিও পাবি!"

'সুনেহরা ছেড়ে দিল মধুকে।পুলিশ অফিসারের দিকে চোখ রেখে বলল -
"ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম।"

'মধু হাত উঁচিয়ে থামিয়ে দিল লোকগুলোকে। সে নিজেই হেঁটে গিয়ে পুলিশের গাড়িতে বসল। যেতে যেতে আড়চোখে সুনেহরার দিকে তাকিয়ে বলল -
"আমাকে আটকানোর মতো জেলখানা এ পৃথিবীতে এখনো তৈরি হয়নি সুনেহরা। তবে তুই আমাকে আটকাতে চাইলে অন্য কথা!তুই যদি প্রতিদ্বন্দ্বী হোস আমি নির্দ্বিধায় হেরে যেতে রাজি।"

'কথাগুলো এখনো সুনেহরার কানে বাজছে।ও মানতে পারছে না এসব মধু করেছে!রেজওয়ানের লাশটাকে নিয়ে যাচ্ছিল পুলিশের লোকেরা।সুনেহরা তখন খেয়াল করল ওর বুকের ক্ষত। মধু তো লেফট-হ্যান্ডেড,আর ক্ষতটা রেজওয়ানের বুকের রাইট সাইডে! কিন্তু মধু ছাড়া তো ওখানে অন্য কেউ ছিল না। তাহলে রেজওয়ানকে মারল কে? অবশ্যই কোনো না কোনো প্রমাণ থাকবে! এই ভেবেই সুনেহরা ছুটে গেল ঐ জায়গাটিতে। কিন্তু কোনো প্রমাণই যে খুঁজে পেলো না। যা পেলো, সবটাই মধুর বিরুদ্ধে! সুনেহরা মেঝেতে বসে পড়ল। মাথাটা ইট-পাথরের তৈরি দেয়ালের সাথে এলিয়ে দিয়ে বলল -
"সবটাই যে তোর বিরুদ্ধে!আমি তোকে কী করে বাঁচাবো দিব্য! এমনটা তো আমি চাইছি না,কখনোই চাইনি!"

"সুনেহরা,আর ইউ ওকে?"

'রাফসানের ডাকে ধ্যান ভাঙল সুনেহরার। সে নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করল -
"স্রোত... স্রোত মেয়েটার কী খবর?"
"ওর ফ্যামিলি মেম্বাররা ওকে নিয়ে হসপিটাল গেল।আমাদেরও এখান থেকে যাওয়া উচিত।"
"হুম।"

'সুনেহরা আর কথা বাড়াল না। সে সময় ব্যয় না করে চলে গেল। পুলিশের লোকেরা রয়ে গেল ওখানেই। পাশের বাড়িটাতে আগুন লাগায় বিষয়টা তদন্ত করবে তারা!

-

'স্রোতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বেশ অনেকক্ষণ। ইতিমধ্যেই বাড়ির সকল সদস্য এসে উপস্থিত হয়েছেন সেখানে। সকলের চোখ-মুখ লাল হয়ে আছে কান্নার কারণে।একদিকে মাহতাব সাহেবের অবস্থার অবনতি হচ্ছে,আর অন্যদিকে কাব্যের কোনো খোঁজ নেই।সে বেঁচে আছে কিনা এও জানেন না কেউ। স্রোতের বাচ্চাটা আর নেই,সে পৃথিবীতে আসার আগেই শেষ হয়ে গেছে।ইশশ! বাচ্চাটার আগমনী বার্তায় যেন খুশি নেমে এসেছিলো বাড়িতে। কাব্য সহ বাড়ির বাকিরা দিনের ২৪ ঘন্টাই নজরে নজরে রাখতো স্রোতকে।কতো কিচগু ভেবেছিলো ওরা বাড়ির নতুন সদস্যকে নিয়ে অথচ সে পৃথিবীতে আসার আগেই সবটা তছনছ হয়ে গেলো!সাবরিনা বেগম ভাবতে পারছেন না,এত কিছু রেজওয়ান করছে।উনি নিজ হাতে শেষ করলেন মেয়েটার জীবন!রেজওয়ান এতটা উগ্র জানলে উনি কখনোই রেজওয়ানের সাথে ওর বিয়ে ঠিক করতেন না। কিন্তু আগের কথা ভেবে কী হবে? স্রোতকে বাঁচাতে হবে, এই অসময়ে ওর পাশে থাকতে হবে! উনি শুধু ভাবছেন, সেন্স ফিরলে স্রোত যখন জানবে ওর বাচ্চাটা নেই, কেমন অনুভূতি হবে মেয়েটার? খুব বেশি কান্না করবে, নাকি পাথর হয়ে যাবে শোকে? হাসপাতালের কেবিন থেকে ডক্টর বের হলেন। সাবরিনা বেগম দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন -
"পেশেন্ট কেমন আছে ডক্টর?"
"ভালো নেই।মাত্রাতিরিক্ত ব্লিডিং হয়েছে।বাচ্চাটা আর বেঁচে নেই। উনার শারীরিক আর মানসিক অবস্থা খুবই খারাপ!একবার জ্ঞান ফিরেছিলো কি সব বলে কান্নাকাটি করছিলেন!তারপর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হলো!এত বড় একটা এক্সিডেন্টের পর পরবর্তীতে উনি কখনো মা হতে পারবেন কিনা,এও বলতে পারছি না।আল্লাহকে ডাকা ছাড়া উপায় নেই!উনাকে ডাকুন সব ঠিক হবে ইনশাআল্লাহ।"

'সাবরিনা বেগমের চোখ-মুখ অন্ধকার হয়ে গেল।মুখে শাড়ির আঁচল গুঁজে কান্না করলেন তিনি।দোয়েল, তাহিয়া আর বাড়ির বাকিদের একই অবস্থা।এদিকে পুলিশের লোকেরা কল দিয়ে জানিয়েছে, সকল প্রমাণ, ঘটনা আর প্রত্যক্ষদর্শীদের কথামতো এটাই ধরে নেওয়া যায় কাব্য মৃত! খবরটা সবাইকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।কাব্যের ব্যাবহারের জন্য যে সাবরিনা বেগমের মনে ওর প্রতি রাগ, তিনিও আজ কষ্ট পাচ্ছেন ছেলেটার জন্য।স্রোত যখন জানবে ওর কাব্য ভাই নেই,কী করবে তখন!ও কি নিজেকে ঠিক রাখতে পারবে?উনারাই বা কাব্যের মৃত্যুটা মেনে নিবেন কি করে?
.
.
.
'সালেহা বেগমের কাছে খবর এসেছে, মধুকে পুলিশের লোকেরা খুন করার অপরাধে গ্রেপ্তার করেছে!ভদ্রমহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে,উনার পায়ের তলার মাটি সরে গেছে।উনি মানতে পারছেন না মধু এমন কিছু করেছে। উনার ছেলে এমন কিছু করতে পারে না, কখনোই না। এসব ভাবতে ভাবতেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। মধুর সাথে থাকা ছেলেটা, জাফর, আর আনোয়ার সাহেব উনাকে ধরে বিছানায় শোয়ালেন। ডাক্তারকে খবর দিলেন।

'এদিকে সুনেহরার চাকরির বিষয়টা জেনে গেছেন আনোয়ার সাহেব; উনি মেয়ের কাজে বিরক্ত। তার সাথে প্রচন্ড রেগে আছেন ওর সাহস দেখে! সালেহা বেগম এখন খানিকটা সুস্থ। উনাকে স্লিপিং পিল খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। সুনেহরাদের বাড়িতে থাকা কাজের মেয়েটাকে আনোয়ার সাহেব এখানেই রেখে গেলেন সালেহা বেগমের দেখভালের জন্য।
.
.
.
.
.
'ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা। নিজের ক্লান্ত শরীর আর মনে থাকা যন্ত্রণা নিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করল সুনেহরা। অন্য দিন হলে চুপিচুপিই বাড়িতে ঢুকতো সে; তবে আজ কেমন একটা গা ছাড়া ভাব। কে কী বলল না বলল, তাতে যেন ওর যায় আসে না! সুনেহরা ড্রয়িং রুম ছেড়ে ওর রুমে পা বাড়াবে, তখনই আনোয়ার সাহেব কর্কশ কণ্ঠে ডেকে উঠলেন -
"কোথায় ছিলে তুমি?"

'থেমে গেলো সুনেহরার পা জোড়া। জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে রইলো সে। মেয়ের উত্তর না পেয়ে আনোয়ার সাহেব বিরক্ত হলেন। এগিয়ে গিয়ে ওর হাত টেনে নিজের দিকে চাওয়ালেন, আবারও প্রশ্ন করলেন -
"কী হলো সুনেহরা?আমার কথা কানে যায়নি তোমার? কোথায় ছিলে বলছো না কেন?"
"ডিউটিতে।"

'সোজাসাপটা জবাব সুনেহরার।আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে রাগত স্বরে বললেন -
"কিসের ডিউটিতে? এই রাতের বেলায় কোন ব্যাংক খোলা থাকে আমায় বলবে? আর সেদিন তো মানা করছিলাম, এই জব ছাড়োনি কেন?"
"তুমি ভালো করেই জানো,আব্বু। আমি কোনো ব্যাংকে জব করি না!"
"তাহলে কী করো তুমি?কেন এত লুকোচুরি, সুনেহরা?কেন বলছ না আমাকে সবটা?"
"কারণ তুমি আমার কাজটা পছন্দ করবে না।"
"তুমি কি কোনো আইনী পেশার সাথে জড়িয়ে আছো?নিজের মায়ের পরিণতির কথা মনে নেই তোমার?"
"ওটা এক্সিডেন্ট ছিল, আব্বু।"
"ওটা এক্সিডেন্ট ছিল না। কেউ ইচ্ছে করেই ঘটিয়েছিল! যার মূলে ছিল তোমার আম্মুর পেশা।যে আইনজীবী ছিল, নিজের বুদ্ধি দিয়ে বাজিমাত করেছে কত কেইস! কত রাঘববোয়ালকে জেলের ঘানি টানিয়েছে;অথচ ওর এই দুঃসাহসিকতার শেষ পরিণতি হলো মৃত্যু! সেদিন তুমি আর আমি কীভাবে বেঁচে গিয়েছিলাম জানো?"

'সুনেহরা জানে ওরা সেদিন বেঁচে গিয়েছিল সালেহা বেগমের জন্যই। ও উপর নিচ মাথা নেড়ে বলল -
"হুঁ.... জানি।"

'রেগে বলে উঠলেন আনোয়ার সাহেব -
"জানো? তাহলে এতটা অকৃতজ্ঞ তুমি কী করে হলে? তুমি দিব্যকে জেলে ঢুকিয়েছো? কী করে পারলে এই কাজ করতে?"
"আমি ওকে জেলে ঢুকাইনি, আব্বু।"
"কিন্তু তুমি সেখানে উপস্থিত ছিলে।চাইলেই তো পুলিশের লোকগুলোকে আটকাতে পারতে।আটকালে না কেন?"
"আমার হাতে কিছুই ছিল না। সব প্রমাণ দিব্যের বিরুদ্ধে।"
"চুপ করো তুমি। আর একটা কথাও বলবে না।তুমি কি ভেবেছো আমি কোনো কিছুরই খোঁজ রাখি না?আমি জানি তুমি কী করো, কোথায় যাও।আমি সব জানি, সুনেহরা।"

'সুনেহরা অবাক হলো না। ও ভালো করেই জানে এখানে আসার আগেই সবটা না হলেও কিছুটা ওর আব্বু জেনেছেন। সুনেহরা চাইল বলেই উনি জানতে পারলেন, নইলে কখনোই জানতে পারতেন না। সুনেহরার আর ভালো লাগছিল না এই লুকোচুরি, তাই নিজে থেকেই ধরা দিল সে। মেয়ের উত্তর না পেয়ে আবারও বললেন আনোয়ার সাহেব -
"আমিও দেখব তুমি কতদূর যেতে পারো। দিব্যকে তো আমি ছাড়িয়ে আনবই, সাথে তোমার এই র‍্যাবের চাকরিটাও ছাড়াব।"
"আমি এই চাকরি ছাড়ব না,আব্বু।আমি কত কষ্টে এই জায়গায় এসেছি,তা জানলে তুমি কখনোই এই কথাটা বলতে না।"
"তোমার চাকরি বড় নয়, সুনেহরা। আমার দিব্য বড়।ও সবার আগে..."
"আর আমি?"
"নিজের সাথে ওকে মেলাচ্ছো কেন?"
"আমি ওর সাথে নিজেকে মেলাবো না,আব্বু। ও খুনি, পাপী, জঘন্য একটা মানুষ!"
"সুনেহরা..."

'চিৎকার দিয়ে বলে উঠলেন আনোয়ার সাহেব। উনি মানতে পারলেন না দিব্য সম্পর্কে এমন কথা। উনার কাছে ছেলেটা ভালো। কত কষ্ট পেয়ে পদে পদে হোচট খেয়ে বড় হয়েছে সে। এত ব্যস্ততার মাঝেও সে কখনোই এই বৃদ্ধ লোকটির খবর নিতে ভুলে না। সেই ছেলে সম্পর্কে এমন কথা উনি সহ্য করবেন কী করে? বাবার এমন রাগের মুখে সুনেহরা বোধহয় এই প্রথমবার পড়ল। সুনেহরা আর কথা বাড়াল না, প্রমাণ করতে চাইল না দিব্য কেমন!নিজের ধারণা ভুল প্রমাণ হলে ওর আব্বু যে কষ্ট পাবেন!
.
.
.
.
.
'হসপিটালের বেডে শুয়ে আছে স্রোত।ওর কানে বাজছে রেজওয়ানের বলা কথাগুলো।চোখের সামনে ভাসছে তখনকার দৃশ্য। ঐ বাড়িতে কাব্যের প্রবেশ, তারপরেই বম ব্লাস্ট। আর তখন দাউদাউ করে জ্বলতে থাকা আগুন,আর বাকি সব যেন স্রোতের চোখের সামনে ভাসছে।ও স্পষ্ট দেখছে কাব্য আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে,স্রোতকে বার বার বারণ করছে ওর কাছে যেতে, বলছে বেবির ক্ষতি হবে।কিন্তু স্রোত কাব্যের কথা না মেনে ওকে বাঁচাবে বলেই এগিয়ে যাচ্ছিল; ঠিক তখনই কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মেয়েটি পড়ে গেলো মাটিতে। প্রচন্ড যন্ত্রণা হলো ওর পেটে। আশা করল কাব্য ওকে বাঁচাবে, ঐ বাড়িটা থেকে বেরিয়ে এসে ওর হাত টেনে মাটি থেকে তুলবে; কিন্তু এমন কিছুই যে হলো না। স্রোতের চোখের সামনে ওর প্রিয় পুরুষ, ওর কাব্য ভাই জ্বলে-পুড়ে ছাই হয়ে গেলো! স্রোত শত চেষ্টা করেও বাঁচাতে পারল না কাব্যকে, আর না বাঁচাতে পারল ওর পেটে বেড়ে ওঠা কাব্যের অংশকে।

'স্রোত চিৎকার দিয়ে উঠে বসল। মেয়েটি ঘেমে জবুথবু হয়ে আছে। চেহারায় আতঙ্ক! হসপিটাল করিডোরে স্রোতের কেবিনের ঠিক সামনেই দাঁড়িয়ে ছিলেন বাড়ির সকলে। স্রোতের জ্ঞান ফেরা মাত্রই এমন চিৎকারে ভয় পেয়ে দৌড়ে এলেন সকলে। ধ্রুব দাঁড়িয়ে রইলো দরজার সামনে। সাবরিনা বেগম এগিয়ে এলেন,স্রোতকে বুকে টেনে বললেন-
"কী হয়েছে মা আমার, ঠিক আছো তুমি? কোথায় কষ্ট হচ্ছে ফুপিকে বলো।"

'স্রোত কান্না করছে,প্রচন্ড ভয়ে শরীর কাঁপছে মেয়েটার।স্রোত ও পেটে হাত চেপে ধরল।মাথায় আসল ওর —'বাচ্চাটা কি তবে নেই? ও বাঁচাতে পারেনি বেবিকে!কাব্য ফিরলে কি জবাব দিবে স্রোত?ওর যে মানতে কষ্ট হচ্ছে বেবিটা নেই!' স্রোত শব্দ করে কেঁদে উঠলো। কাঁপা হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল ফুপিকে। উনার মুখপানে তাকাল সে, ক্রন্দনরত অবস্থাতেই বলল -
"আ.. আমার বাচ্চাটা আর নেই,তাই না? আমি বাঁচাতে পারিনি ওকে।ছিহ! কেমন মা আমি!"

'সাবরিনা বেগম স্পষ্ট দেখছেন স্রোতের কান্নারত অসহায় মুখটা। ইশশ! বড্ড মায়া হচ্ছে উনার। কী বলে সান্ত্বনা দিবেন স্রোতকে? কী বলবেন ওর এই প্রশ্নের উত্তরে? তাহিয়া পাশেই দাঁড়িয়ে ছিল। সাবরিনা বেগম চুপ, তাই আহত দৃষ্টিতে ওর দিকেই তাকাল স্রোত। তাহিয়া স্রোতের মাথায় হাত বুলালো,শান্ত স্বরে বলল - "তোমার আঘাতটা একটু বেশিই গভীর ছিল স্রোত। তাই মিসক্যারেজ হয়েছে!"

'তাহিয়া ওর পুরো কথা শেষ করার আগেই স্রোত বলল -
"আ.. আর আমার কাব্য ভাই। উনি.. কোথায়? উনিও হারিয়ে গেছেন, তাই না? উনি চলে গেছেন আমাকে ছেড়ে? কোথায় গেলেন বলো তো?"

'তাহিয়া চুপ করে রইলো। লিয়া আর দোয়েল দাঁড়িয়ে আছে একপাশে। লিয়া অজোরে কান্না করে যাচ্ছে এখনো; এদিকে দোয়েলের চোখ মুখ লাল হয়ে আছে অতিরিক্ত কান্নায়! তবুও এই মুহূর্তে সে স্বাভাবিক। ওকে ভেঙে পড়লে চলবে না, স্রোতকে যে সামলাতে হবে! এই ভেবেই স্রোতের কাছটায় গেলো দোয়েল। ওর হাত দুটো ধরে বলল -
"শান্ত হ স্রোত। ভাইয়ার কিচ্ছু হয়নি। ভাইয়া ঠিক ফিরে আসবে।" "কখন? কখন ফিরবেন? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় উথাল-পাথাল শুরু হয়েছে। আমার দম বন্ধ লাগছে। উনাকে আসতে বলো,এক্ষুণি আসতে বলো।"

'স্রোতকে সামলানো দায়। এতগুলো মানুষের মাঝখানে ওর চোখ দুটো কেবল কাব্যকেই খুঁজছে। মেয়েটার গা পুড়ছে জ্বরে, শরীর আর পেটের অসহ্য ব্যথায় ম'রে যেতে ইচ্ছে করছে; তবুও সে টায় বসে আছে।ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে ভাসাচ্ছে,বারবার বলছে কাব্যকে এনে দিতে। সকলে যে নিরুপায়!কাব্যকে উনারা আনবেন কোথা থেকে?স্রোতের পাগলপ্রায় অবস্থা,সকলের ভাবভঙ্গি দেখে ও যা বোঝার বুঝে গেছে। কাব্য কি তবে সত্যি সত্যিই হারিয়ে গেলো?স্রোত কী করে বাঁচবে কাব্যকে ছাড়া?ঐ আগুনের উত্তাপ কাব্য সহ্য করল কি করে?ওর খুব কষ্ট হয়েছে তাই না?স্রোতের চোখের সামনে বার বার সেই করুন দৃশ্যটা ভেসে উঠছে।আচ্ছা,যদি এমন হত সবটাই স্রোতের দুঃস্বপ্ন!
.
.
.
.
.
'কর্নেল রাশেদ, সুনেহরা আর রাফসান এসেছেন পুলিশ স্টেশনে। ওরা কথা বলতে চায় মধুর সাথে। সুনেহরা জানেনা কর্নেল রাশেদ তাকে এখানে কেন নিয়ে এলেন। মেয়েটার মাথা ঠিক নেই, এরমধ্যে এই কর্নেল রাশেদের কথাবার্তায় ও খুব বিরক্ত হচ্ছে। নেহাতই সিনিয়র, তাই কিছু বলছে না; যদি উনার জায়গায় রাফসান হত,তাহলে এতক্ষণে মে'রে হসপিটালেই পাঠিয়ে দিতো!হাত নিশপিশ করছে লোকটাকে মা'রার জন্য!হাতটা সামলে রেখেছে চাকরি যাওয়ার ভয়!’

'পুলিশের ইন্সপেক্টর আবু বকর সাহেব এগিয়ে এলেন উনাদের কাছে। কর্নেল রাশেদ জিজ্ঞেস করলেন -
"মুখ খুলেছে?"
"উঁহু। তার মুখ খোলানো সহজ নয়।তুমি জানলে অবাক হবে,এই বছরে তার লোককে একাধিক বার গ্রেপ্তার করা হয়েছে; কিন্তু প্রয়োজনীয় প্রমাণ আর ওপর পক্ষের চাপের জন্য প্রতিবারই ছাড়া পেয়ে গেছে।ওর হাত কিন্তু অনেক লম্বা!আমি বুঝতে পারছি না এবার কেন সবটা এতোটা ইজিলি হয়ে গেলো!গ্রেফতার তো করা হলো তবে ওকে আটকে রাখা খুবই চ্যালেঞ্জিং!"
"চ্যালেঞ্জিং ছিলো,তবে এখন আর নয়।আমাদের কাছে প্রয়োজনীয় প্রমাণ আছে।"
"প্রমাণ কী?তোমার অফিসার তাকে নিজ হাতে খু'ন করতে দেখেছে?"

'কর্নেল রাশেদ তাকালেন সুনেহরার দিকে। আশা করলেন মেয়েটি হ্যাঁ সূচক উত্তর দিবে। সুনেহরা বুঝল উনার চাহনির মানে; মনে মনে ভাবল —'এই লোকটার দিব্যের প্রতি এত রাগ কেন? কেন উনি উঠেপড়ে লেগেছেন ওর পতন ঘটাতে! সুনেহরা হাঁ বা না কিছুই বলল না, মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইলো আগের মতোই। কর্নেল রাশেদ তখন বললেন -
"তোমাদের কাছে মুখ না খুললেও ওর মুখ খোলানোর হাতিয়ার আমার কাছে আছে!"

'সুনেহরা ভ্রু কুঁচকে তাকাল লোকটার দিকে।আবু বকর সাহেব কতোগুলো ফাইল এনে রাখলেন টেবিলে।সুনেহরা সব গুলোতেই চোখ বুলালো।এই অব্দি মধুর নামে করা একাধিক কেসের তথ্য আছে ওগুলোতে।সুনেহরা খুব একটা অবাক হলো না এগুলো দেখে! সবটা বুঝেশুনে সুনেহরাকে ভেতরে যাওয়ার পারমিশন দিলেন আবু বকর সাহেব।মেয়েটি এক প্রকার বাধ্য হয়েই দিব্যকে ইনট্যারোগেট করতে ভেতরে গেলো।রাফসান সাথে যেতে চাইলে সুনেহরা ওকে মানা করল। ইন্সপেক্টর আবু বকর বললেন -
"সাবধান, ম্যাডাম। হি ইজ আ গ্যাংস্টার! সব রকম অনৈতিক কাজের হেড সে। এমনকি সিরিয়াল কিলারও! এই অবধি কতগুলো মানুষ উনার হাতে খু'ন হয়েছে, তা গণনা করা মুশকিল!"

'কর্নেল রাশেদ হেসে উঠলেন। ইন্সপেক্টরকে বললেন -
"নো টেনশন।ঐ গ্যাংস্টার,মাফিয়া বস,সিরিয়াল কিলার যাই বলো না কেন সে এখানেই আটকায়!"

'সুনেহরার মেজাজ খারাপ হলেও সে নিজেকে সংযত রাখল। ইশশ!একটা চাকরি বাঁচাতে আর নিজের দায়িত্ব পালন করতে কত কী করতে হচ্ছে ওকে!’
.
.
.
.
.
'অন্ধকার জেলখানার ঠিক মাঝখানে একটা ছোট্ট টেবিল, দুই পাশে দুটো চেয়ার রাখা। ভাবলেশহীন ভাবে একটা চেয়ারে বসে আছে মধু। মাথাটা চেয়ারের সাথে এলিয়ে দিয়ে গান গাইছে সে -

'আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন,
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন,
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন!'

'সুনেহরার হাঁটার গতি কমে এলো। সে ধীর পায়ে হেঁটে এসে মধুর মুখোমুখি চেয়ারটাতে বসল। গায়ে ছাই রঙের শার্ট, আর পরনে কালো প্যান্ট। চুলগুলো আটকে রেখেছে একটা ক্লিপ দিয়ে। হাতের কব্জিতে ব্যান্ডেজ বাঁধা। সেদিন এখানটাই গুলি করেছিল মধু। সুনেহরা একবার ওর ব্যান্ডেজ বাঁধা হাতের দিকে তাকিয়ে, আবার তাকাল মধুর দিকে। মধু সেই আগের মতোই বসে আছে। সুনেহরাকে দেখেছে কিনা সন্দেহ!সুনেহরার এমন ভাবনার মাঝেই সিলিংয়ের দিকে তাকিয়ে বলে উঠলো মধু -
"দেখার মতো কিছু তবে আমার মধ্যেও আছে!"

'সুনেহরা অন্যদিকে তাকিয়ে বড় একটা শ্বাস ফেলে বসে পড়ল চেয়ারে। মধুর উদ্দেশ্যে বলল -
"আপনি সিরিয়াল কিলার? মানুষ মা'রেন, তাই না?তা এই অবধি কতো গুলো মানুষকে মে'রেছেন?"

মধুর ঠোঁটের কোণে বাঁকা হাসি। ও নড়েচড়ে বসল। সুনেহরার চোখ বরাবর তাকিয়ে বলল -
"গণণা করা যাবেনা।তবে আমার শিকার আপনি হতে পারেন!"
"সত্যিই আপনি মানুষ মা'রেন?"
"হ্যাঁ... আমি মানুষ মারি। এই যে এখন আপনাকে মারার প্ল্যান করছি। যখন তখন যা-তা করে দিতে পারি কিন্তু! ভয় ডর নেই?"

"উঁহু। আমি ভয়কে জয় করতে জানি। আর সেজন্যই আপনার মুখোমুখি বসে আছি। এবার বলুন। কেন মে'রেছেন এতগুলো মানুষকে?"
"ওরা ভুল করেছে,তাই!"
"আপনিও ভুল করেছেন।মে'রে ফেলি আপনাকে?"
"দ্যাটস ইয়োর উইশ!কিন্তু..."
"কিন্তু কী?"
"আপনি আমাকে মা'রতে পারবেন তো?"
"পারব না মনে হলো কেন?"
"এমনি।"
"এমনি কেন?"
"এমনি-র কোনো কারণ নেই। যেমন নেই আপনার আমাকে ভালোবাসার।"

'সুনেহরা থমকাল। ইশশ! ওর মন কাঁদছে, চেয়েও স্ট্রং থাকতে পারছে না। কেন হচ্ছে এমন? অনুভূতিরা হইচই শুরু করেছে বুকের ভেতর। কী করে দমাবে তাদের?সুনেহরা চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিল। মধুর চোখের দিকে না তাকিয়েই বলল -
"আমি কোনো খুনিকে ভালোবাসি না।ভালোবাসা জিনিসটা খুবই দামি; অপাত্রে দান করা তো বোকামি।"
"হুঁ,তাহলে আপনি বোকা।কারণ আপনার চোখে আমি নিজের প্রতি ভালোবাসা দেখছি।আমাকে হারানোর তীব্র ভয় দেখতে পাচ্ছি।আমি কি ঠিক?নাকি ভুল,মিস. সুনেহরা সিদ্দিকী?"

'চোখ-মুখ শক্ত করে চিৎকার দিয়ে বলল সুনেহরা -
"শাট আপ... জাস্ট শাট আপ।"

'মধু হাসছে। সুনেহরার চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হাসছে সে। এদিকে রেগে ওর দিকে তাকিয়ে আছে সুনেহরা, সহ্য হচ্ছে না লোকটার এই অকারণে হাসি।সুনেহরা এগিয়ে গেলো, মধুর শার্টের কলার চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল -
"চুপ কর, দিব্য। তোর এই হাসি বিরক্ত লাগছে আমার।চুপ কর তুই।"

'মধু হাসছে আগের মতোই।হাসতে হাসতে হঠাৎই চুপ করে গেলো, তাকাল সুনেহরার চোখের দিকে। মুহূর্তেই দুজনের চোখের সন্ধি ঘটল। মধু এক ধ্যানে তাকিয়ে রইলো সুনেহরার রহস্যময় চোখ দুটোর দিকে। বিড়বিড় করে বলল -
"তোর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা।আস্ত একটা রহস্যময়ী তুই।আর আমি সেই রহস্যের সাগরে ডুব দিয়েছি বহু আগেই!"

'সুনেহরা প্রত্যুত্তরে কিছুই বলল না। সে তাকিয়ে আছে মধুর চোখের দিকে। ছেলেটার ঘোলাটে চোখের চাহনি কেমন নেশা ধরিয়ে দিচ্ছে। কেমন অগোছালো, অস্বাভাবিক লাগছে নিজেকে। এই প্রথম বোধহয় সুনেহরা এত দুর্বল হলো। ওর বিপক্ষে মধু বলেই কি এতটা দুর্বল হয়ে পড়ছে? যে মেয়েটা নিজের কাজের প্রতি এতটা লয়াল, যে এনকাউন্টারে কত অপরাধী মে'রেছে, কতজনকে শাস্তি দিয়েছে নিজ হাতে, তার হাত কাঁপছে এই ছেলেটার কলার ধরতেই!সুনেহরা ঘাড় কাত করে তাকাল মধুর দিকে। ইশশ! যদি সবটা মিথ্যা হয়ে যেত। সুনেহরার চোখের দেখা যদি ভুল হতো! হতেই তো পারে, ঐ খুনটা মধু করেনি! হ্যাঁ, মধু ঐ খুনটা করেনি। ও লেফট হ্যান্ডেড, আর খুনি রাইট হ্যান্ডেড। তারমানে তো খুনি অন্য কেউ? সুনেহরাকে এক্ষুণি বিষয়টা জানাতে হবে পুলিশের লোকেদের।

'মেয়েটা যেতে চাইলেই মধু ওকে আটকালো। সুনেহরা হাত দুটো পেছনের দিকে নিয়ে গেলো, ওর রিভলবারটা তখন মধুর হাতে। সেটা সুনেহরার মাথায় তাক করে বলল -
"এত বেখেয়ালী হলে চলে?এই তোর সাহসিকতা?তোর কথায় পুরো একটা টিম চলে,অথচ দেখ—'বুদ্ধি, শক্তি সবেতেই তুই আমার থেকে পিছিয়ে।আচ্ছা সুনেহরা, এখন যদি আমি তোকে মেরে ফেলি?"
"তোর হাতে আমার মরণ হলে তাই সই!মে'রে ফেল আমায়!"
"এতো তাড়া কিসের?আস্তে ধীরে মা'রব!তিলে তিলে কষ্ট দিয়ে। ওকে?"

'সুনেহরার চোখ দুটোতে অশ্রু জমেছে, আজ ভীষণ অসহায় লাগছে নিজেকে। মেয়েটা কোনোমতে নিজেকে স্বাভাবিক করল, নিজের দুর্বলতা বুঝতে দিল না মধুকে। বাঁকা হেসে বলল -
"রিভলবারটা ফাঁকা, দিব্য। এটাতে গুলি নেই,চাইলেও এই মুহূর্তে তুই আমাকে মা'রতে পারবি না। তুই এখন যা ভাবছিস,তা আমার অলরেডি ভাবা শেষ!এবারও বলবি আমি হেরে গেছি তোর কাছে?"
"বাহ! আই অ্যাম ইমপ্রেসড। লড়াইটা অবশ্য সমানে সমানে হলেই ভালো লাগে।"

® আফরোজা আঁখি।
#চলবে......
এইটুকু পড়ুন....
গল্পের নাম স্রোত আর কাব্যকে নিয়ে হলেও আমি সব কাপলকেই এক নজরে দেখি সমান গুরুত্ব দেই।এর মানে এই না প্রতিটি পর্বে আপনাদের পছন্দের কাপলদের উপস্থিতি থাকতেই হবে!কোনো পর্বে সুনেহরা-মধুর কাহিনী বেশি থাকবে, কোনো পর্বে স্রোত-কাব্যের। কোনো পর্বে এই ধ্রুব-তাহিয়া থাকবে আর বাকিদের অংশ কম থাকবে সেইম রাহুল দোয়েলের ক্ষেত্রেও।প্রতি পর্বে সব কাপলকে দেখানো সম্ভব নয়।তাই এমন আবদারও করিয়েন না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 39 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন