ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 40

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৪০]

'সুনেহরা আর মধু তখন একে অপরের দিকে তাকিয়ে আছে। কথাবার্তা না বলে রাফসান এসে ঢুকল জেলখানায়। গলা খাকারি দিয়ে বলল -
"সুনেহরা। আর জেরা করতে হবে না। উনার জামিন হয়ে গেছে।"

'সুনেহরা অবাক হলো ভিষণ! এতো তাড়াতাড়ি জামিন! তাও এত বড় একটা অপরাধ করে! পরক্ষণেই আবার ভাবল মধুর দারা সব সম্ভব। নিজেকে মধুর থেকে ছাড়িয়ে দূরে সরতে চাইল সুনেহরা,কিন্তু মধু তা হতে দিল না। মূলত রাফসানের এখানে আসা,তার মুখে সুনেহরার নাম নেওয়া সহ্য হলো না মধুর। রক্তচক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকাল সে। রাফসান বেরিয়ে গেল ওখান থেকে। মধু তখন সুনেহরার দিকে তাকিয়ে বলল - "এইইই.... বলেছিলাম না, এই মা'লটার আশেপাশে না ঘুরতে!" "কেন? জ্বলছে খুব?"
"মোটেও না।"
"আমি ওর সাথে ঘুরব, যেখানে ইচ্ছে যাব, বিয়ে করে সংসারও করব। তোর তো যায় আসবে না, তাই না?"
"না। একদমই না। আমার যায় আসবে না। যা ইচ্ছে কর তুই। দরকার হলে খাদে পড়ে ম'র। নিজে না পারলে আমাকে বলবি, লাথি মে'রে খাদে ফেলে দিয়ে তোকে ম'রে যেতে সাহায্য করব।"

'মধু ছেড়ে দিল সুনেহরার হাত। সুনেহরা আর এক মিনিট দেরি করল না, দ্রুত চলে গেল মধুর সামনে থেকে। বেরুতেই ওর আব্বুর সাথে দেখা হলো। লোকটা ঘৃণা ভরা চোখে তাকালেন সুনেহরার দিকে। ওর আহত দৃষ্টি বড্ড কষ্ট দিল উনাকে।সাথে সাথেই দৃষ্টি সরালেন অন্যদিকে।অপেক্ষা করলেন মধুর জন্য।

'মধুর আসার আগেই কর্নেল রাশেদ ওখান থেকে চলে গেলেন, বলা চলে পালিয়ে গেলেন!সুনেহরা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করল,কিন্তু তেমন কিছুই বলল না। ওর মন বলছে কর্নেল রাশেদ আর মধুর মধ্যে কিছু তো একটা আছেই!

-

'সাহেলা বেগম বসে আছেন মেঝেতে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাব্যের ছোটবেলার জামাকাপড়, খেলনা। উনার হাতে মধুর একটা টি-শার্ট! ভদ্রমহিলার চোখ দুটো লাল হয়ে আছে, অতিরিক্ত কান্নার কারণেই এমনটা হয়েছে।কাব্যকে উনি হারিয়েছেন সেই কবেই, এখন দিব্য! সত্যিই কি মধু কাউকে খু'ন করেছে? না না, উনার ছেলে এমন কিছুই করতে পারে না। উনি বিশ্বাস করেন না। তাহলে জাফর যে তখন বলল, ওর কথা কি মিথ্যা? হতেই পারে! কেউ হয়তো মধুকে ফাঁসাতে চাইছে। সাহেলা বেগম দরজার দিকে তাকাচ্ছেন বারবার—'এই বুঝি মধু আসল! উনাকে জড়িয়ে ধরে আবদার করল পছন্দের সব খাবার বানিয়ে দেওয়ার জন্য! কিন্তু বারবার ভুল হচ্ছে উনার ভাবনা। মধু কি তবে আসবে না? আনোয়ার সাহেব কি উনার দেওয়া কথা রাখতে পারবেন না? উনি যে বললেন মধুকে নিয়ে আসবেন! কথাগুলো ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে পড়েছেন সাহেলা বেগম। এই দুটো রাত উনি চোখের পাতা এক করেননি ছেলের চিন্তায়। তাই হয়তো না চাইতেও চোখ লেগে গেল!

-

'আনোয়ার সাহেবকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মধু। উনি প্রশ্ন করলেই বলেছে পরের গাড়িতে সে আসছে, আর সাথে সুনেহরাকেও নিয়ে আসছে। মেয়ের ওপর রাগ থাকলেও মধু তাকে নিয়ে আসছে শুনে আর আপত্তি করেননি আনোয়ার সাহেব। এই উছিলায় যদি ওদের মধ্যে বনিবনা হয়, মন্দ হবে না! রাফসান গাড়িতে বসে অপেক্ষা করছে সুনেহরার জন্য, কিন্তু এমন সময় একটা গুরুত্বপূর্ণ ফোনকল আসল। ফোনে কথা বলতে বলতে সুনেহরা পাশ দিয়েই যাচ্ছিল। মধু তখন গাড়ি থেকে নামল। সুনেহরা কিছু বুঝে ওঠার আগেই কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করল ওকে। গাড়িতে উঠিয়ে ড্রাইভারকে বলল গাড়িটা স্টার্ট দিতে।

-

'আরণ্যক ম্যানশন পুরোপুরি শান্ত। কারোর মুখে কোনো কথা নেই। যে যার রুমে বসে আছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কোনো কিছুতেই কারোর কোনো হেলদোল নেই। থাকবেই বা কী করে? এ বাড়ির মধ্যমণি আরণ্যক কাব্য সে যে আর নেই! খানিকক্ষণ আগেই ধ্রুব পুলিশস্টেশন থেকে ফিরল। সাবরিনা বেগমসহ বাকিরা জিজ্ঞেস করলেন, উনারা কী জানিয়েছেন? ধ্রুব মুখে বলতে পারছিল না কিছুই। ওর গলায় দলা পাকিয়ে আসছিল কথাগুলো।কোনোভাবেই বলতে পারছিল না উনারা জানিয়েছেন কাব্য আর নেই! কাব্যের বন্ধুরা তখন সবটা বলল। সকলে যেন স্তব্ধ সবটা শুনে। লিয়া আর স্নিগ্ধ স্পষ্ট দেখেছে কাব্যকে ঐ বাড়িতে ঢুকতে, তারপর কাব্য বের হয়নি। আর তার কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা ব্লাস্ট! ওরা যদি ধরেও নেয় ওটা কাব্য ছিল না, ছিল অন্য কেউ! তাহলে কাব্য কোথায় গেল? ওরা ভুল হলেও স্রোত নিশ্চয়ই ভুল নয়। স্রোত নিজেই তো কাব্যকে বাড়িটাতে প্রবেশ করতে দেখেছে! স্রোতকে বাড়িতে নিয়ে আসা হলেও রুমের বাইরে পা রাখেনি সে। স্যালাইন, ঔষধ এগুলোর ওপরেই আছে। সেন্স ফিরলে কান্নাকাটি করছে আর কাব্যকে খুঁজছে। তাহিয়া তখন বাধ্য হয়েই ইনজেকশন দিয়ে ঘুম পাড়াচ্ছে ওকে। ইশশ! সারাক্ষণ হাসিখুশি থাকা মেয়েটার এ কী অবস্থা! এই দুই দিনেই চুল, চেহারা সবকিছু কেমন পাল্টে গেছে। খাওয়া-দাওয়া করেনি বললেই চলে!

-

'দেয়ালে টাঙানো কাব্যের বড় একটা ছবি। ছবিটাতে ওর হাতে গিটার।কাব্যের পুরো রুমটা সুন্দর মতো গোছগাছ করা।এক পাশে রাখা টেবিলে আঁকিবুঁকির বিভিন্ন জিনিস আর আর্টবোর্ড। রাহুলরা তাকিয়ে আছে সেই ছবির দিকে। পুরো রুমে চোখ বুলাল ওরা। দেয়ালে টাঙানো কাব্যের আঁকা কত সুন্দর সুন্দর একেকটা ছবি। সোফায় পড়ে আছে কাব্যের প্রিয় গিটারটা। রাহুল ধীর পায়ে হেঁটে গিয়ে গিটারটা হাতে তুলে নিল। ওটা বুকে জড়িয়ে বলল -
"ফিরে আয় কাব্য। আমি জানি তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। আমাদের একা রেখে তুই কোথাও যেতে পারিস না। একবার ফিরে আয় না ভাই। আর জ্বালাব না তোকে। আমি, লিয়া, স্নিগ্ধ আমরা সবাই আমেরিকা চলে যাব। তুই এখানেই থাকবি, আমরা তোকে বিরক্ত করব না। তোর রোমান্সে বাধা দিব না,আর না তোর টাকা উড়াব।"

রাহুল আরও কত কিছু বলে যাচ্ছে। লিয়া আর স্নিগ্ধ দূর থেকেই বিষয়টা লক্ষ্য করে কাছে এল।রাহুলের কাঁধে হাত দিয়ে বলল -
"রাহুল... শান্ত হ। কী বকছিস পাগলের মতো? কাব্য শুনতে পাচ্ছে না তোর কথা।"

রাহুল থমকাল। ভ্রু কুঁচকে তাকাল বন্ধুদের দিকে। বলল-
"চুপ... ওর কিচ্ছু হয়নি। বুঝতে পেরেছিস তোরা? কাব্য ফিরে আসবে। ঠিক ফিরে আসবে।"
"কিন্তু কীভাবে? পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও মৃত্যু চিরসত্য রাহুল। আমাদের এটা মেনে নিতে হবে কাব্য আর নেই।আমাদের বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি।"

'উফফ! রাহুলের বিরক্ত লাগছে লিয়ার কথায়। ইচ্ছে করছে এই জ্ঞানী জ্ঞানী কথাগুলো বলার জন্য এক্ষুণি কষে একটা থাপ্পড় মারতে ওর গালে। রাহুল চোখ বন্ধ করে শ্বাস ফেলল। নিজেকে শান্ত করে বলল -
"দেখ, ঐ ছেলেটা হয়তো অন্য কেউ। হতেই পারে ওটা রেজওয়ানের ড্রাইভার! কারণ কাব্যের গাড়ির পাশেই তো রেজওয়ানের গাড়িটা রাখা ছিল। আর তোরা তো ছেলেটার মুখ দেখিসনি!"
"কিন্তু কাব্যকে আমরা চিনি। ওর পেছন দেখে চেনা তো কিছুই না। ও হাজারটা মানুষের মাঝখানে থাকলেও ওকে আমরা চিনব। ঐ ছেলেটা কাব্যই ছিলো।"
"উফফ! তোদের সমস্যা কী? কেন প্রমাণ করতে চাইছিস কাব্য নেই?"
"তুই কেন প্রমাণ করতে চাইছিস ও বেঁচে আছে? এমনই যদি হতো, তাহলে কি একবারও আমাদের সাথে দেখা করত না?"

রাহুল প্রচন্ড বিরক্ত। লিয়া আর স্নিগ্ধের কথা ওর ভালো লাগছে না। যে যাই বলুক, যাই দেখুক, রাহুলের মন বলছে কাব্য ফিরবে। ওকে ফিরতেই হবে। এতগুলো মানুষকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে ও হারিয়ে যেতে পারে না। একবার যদি রাহুল জানতে পারত কাব্য ঠিক কোথায় আছে, যমের সাথে লড়াই করে হলেও ওকে নিয়ে আসত। ওর প্রাণের বিনিময়ে হলেও কাব্যকে ফিরিয়ে আনত!

-

'সুনেহরার জ্ঞান ফিরতেই নিজেকে এক অচেনা অজানা জায়গায় আবিষ্কার করল সে। চারিদিকে চোখ বুলালেই দেখল রুমটা সুন্দর করে সাজানো গোছানো। থাই গ্লাসের জানালায় সুন্দর করে পর্দা টাঙানো। দেয়ালে আছে কত রকমের দামি দামি ছবি। কাঠের বেলকনি আর সেখানে রাখা সুন্দর একটা দোলনা। সুনেহরা মেঝেতে পা রাখতেই বেড সাইড টেবিলে রাখা শপিং ব্যাগটা চোখে পড়ল। কাছে যেতেই দেখল ওটাতে সুন্দর একটা শাড়ি রাখা। মনে প্রশ্ন জাগল মেয়েটার—'শাড়িটা কার? ওর জন্যই কি রাখা এটা?' সুনেহরার অবচেতন মন বলল শাড়িটা কেউ ওর জন্যই রেখে গেছে। এমনিতেই পরনের জামাটা নষ্ট হয়ে গেছে। সারাদিন এক কাপড়ে থাকতে কেমন একটা অস্বস্তি হচ্ছে। সুনেহরা ওয়াশরুমে চলে গেল, সাথে নিল ব্যাগে থাকা স্লিভলেস ব্লাউজ আর সুন্দর শাড়িটা! লম্বা একটা শাওয়ার নিয়ে বেরুল সুনেহরা। পরনের শাড়িটা কোনো রকমে জড়িয়ে রেখেছে গায়ের সাথে। মেয়েটা শাড়ি পরেনি কখনো, তাই এমন হলো। তবে ব্যাপার না, সামলে নিবে! বেশি কিছু ভাবল না সে। গিয়ে দাঁড়াল বেলকনিতে। ওখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দূরের জঙ্গল, পাহাড় আর সুন্দর ঝর্না। কত সুন্দর স্নিগ্ধ বাতাস বইছে প্রকৃতিতে। সুনেহরার মনটা মুহূর্তেই যেন ফুরফুরে হয়ে গেল। কিছুক্ষণ যেতেই কেউ একজন এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। তার থুতনি সুনেহরার কাঁধে। মেয়েটা পিছু ফিরে না তাকিয়েই বুঝে নিল মানুষটা কে? এই ছোঁয়া, শ্বাস, পারফিউমের স্মেল সব যে ওর পরিচিত! সুনেহরা ওভাবে দাঁড়িয়ে থেকেই বলল -
"তোর কী চাই দিব্য? কেন নিয়ে এসেছিস এখানে? মা'রবি আমাকে?"
"মা'রব তো। আমার ভালোবাসার তীব্রতায় মা'রব তোকে! আমার ভালোবাসা পাওয়ার খুব শখ তোর, তাই না? আজ তোকে ভালোবাসব, গভীরভাবে ভালোবাসব। এতটাই ভালোবাসব যে তুই সব ভুলে শুধু আমাকেই চাইবি!"

মধুর কথাগুলো কেমন যেন শোনাচ্ছে। মনে হচ্ছে এক্ষুণি মদ খেয়ে এসেছে, হুম। ওর মুখ থেকে অ্যালকোহলের উটকো গন্ধ বের হচ্ছে। হাতের ছোঁয়া কী বিচ্ছিরি! ছিহ! সুনেহরার ঘেন্না হচ্ছে এবার। মধুকে ধাক্কা দিল সে। খানিকটা পিছিয়ে গেল মধু। সুনেহরা রেগে বলল -
"তোর এমন বিচ্ছিরি ভালোবাসা আমার চাই না।"
"কিন্তু আমার চাই।তোর ভালোবাসা না পেলেও তোকে চাই।"

মধুর কথার ইঙ্গিত বুঝতে পেরেই রেগে বলল সুনেহরা -
"দিব্য..."

'সুনেহরা চড় বসাল মধুর গালে। ছেলেটা সেদিকে পাত্তা দিল না। ও বিভোর হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। মেয়েটার আবেদনময়ী শরীর,কাঁপা ঠোঁট সব যেন কাছে ডাকছে মধুকে।ও নিজেকে সামলাতে পারছে না কোনো মতেই। নিয়ন্ত্রণে আনতে পারছে না নিজের অনুভূতি। জোর করেই পাশে থাকা ছোট্ট বেতের সোফাটায় সুনেহরাকে বসাল মধু। ওর পুরো শরীরের ঘ্রাণ নিল সে।মেয়েটার কানের নিচে চুমু দিয়ে বলল - "আই নিড ইউ। আমি নিয়ন্ত্রণ হারিয়েছি, সামলে নে প্লিজ। আমার হয়ে যা আজ!"

'সুনেহরা বিরক্তির চরম পর্যায়ে এবার। রাগে, ঘেন্নায় মেয়েটা মুখ সরাল অন্যদিকে। পাশে থাকা একটা শক্তপোক্ত ফুলদানি হাতে নিল মধুর মাথায় আঘাত করবে বলে, কিন্তু কী যেন ভেবে আঘাত করল না সে। বিরক্তিভরা কণ্ঠে বলল-

"তুই কী চাইছিস দিব্য?"
"তোকে চাইছি সুনেহরা। আমার তোকে ভীষণ প্রয়োজন। আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকা। দেখ, আমার নেশা হয়েছে। এই নেশার নাম তুই। সুনেহরা সিদ্দিকী! আমার যে তোকে চাই। গভীরভাবে চাই। নিজের করে চাই। তুই আমার হবি? প্লিজ! আজকের দিনটা আমার হয়ে যা না!"

'ইশশ, কী সুন্দর আবদার।কত মায়া মিশে আছে এই চাহনিতে।কিছুক্ষণ আগের গম্ভীর মধু কিছু সময়ের ব্যবধানে কতোটা নরম হয়ে গেছে। সুনেহরার যে আজ ইচ্ছে করছে ওর প্রিয় পুরুষটির বুকের সাথে মিশে যেতে। বড্ড ইচ্ছে করছে তার ভালোবাসা পেতে। কিন্তু এ যে অন্যায়, ওরা অবিবাহিত! কথাটা সুনেহরার মাথায় আসতেই ও দু হাত দিয়ে মধুর বুকে ধাক্কা দিয়ে বলল -
"ছিহ! দিব্য। কী বলছিস এসব? মাথা ঠিক আছে তোর?"

'মধুর চোখ দুটো লাল হয়ে আছে। আগুনের ন্যায় লাল। সে এদিক-সেদিক তাকাল। টেবিলের ওপর থাকা ফুলদানি ছুঁড়ে ফেলল মেঝেতে। রেগে বলল -
উফফ... বলেছি না আমার মাথা ঠিক নেই। আমার তোকে চাই। তোকে পেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হতে বাধ্য!"

'মধু এগিয়ে গেল সুনেহরার কাছে। মেয়েটার কোমরে দু হাত দিয়ে কাছে আনল ওকে। ওর গলায় মুখ গুঁজল আবারও। সুনেহরার গায়ে থাকা শাড়িটা পুরোপুরি এলোমেলো। মধু একবার চোখ বুলালো ওর শরীরে।শাড়িটা পুরোপুরি খুলে ফেলতে উদ্যত হতেই আবারও চড় পড়ল ওর গালে। চড়টা মেরেছে সুনেহরা। রাগে বলে উঠলো সে -
"ছিহ! নষ্ট একটা! ঘেন্না লাগছে আমার।"
"আমার তোকে চাই। চাই মানে চাই। এক্ষুণি চাই।আই ওয়ান্ট ইউ ফিজিক্যালি, মেন্টালি,ইন এভরি ওয়ে।”
"আহ্ দিব্য... বিয়ে হয়নি আমাদের।পাপ করছিস তুই!"

'শান্ত হলো মধু। পুরোপুরি শান্ত। ঝড়ের পরে প্রকৃতি যতটা শান্ত হয়, ঠিক ততটাই শান্ত। মধু উঠে বসল বিছানায়। দু হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরে বলল -
"ছিহ! কী করছিলাম আমি! কী ভুল করছিলাম এক্ষুণি! এত বড় ভুলের জন্য আমার তো মরে যাওয়া উচিত!"
"সত্যিই তোর ম'রে যাওয়া উচিত। লজ্জা থাকলে ছাদ থেকে লাফ দিয়ে এক্ষুণি ম'রে যা।"

'কথাটা বলেই রুমে চলে গেল সুনেহরা। মধু ওর যাওয়ার পানে তাকিয়ে বলল -
"পাষাণ মহিলা!"

-

'সময়টা সন্ধ্যার শেষভাগ।চারিদিকের আলো কেটে গিয়ে নামতে শুরু করেছে অন্ধকার।কিছুক্ষণ পরেই রাতের এই অন্ধকারে ঢেকে যাকে প্রকৃতি!জনমানবশূন্য হয়ে পরবে রাস্তাঘাট!এমন একটা সময় হসপিটালে এসেছে মধু।ওর দুই পাশে কালো কাপড় পরা দুই ব্যক্তি।তারা মধুর আদেশ পালনেই ব্যাস্ত!মধু ওদেরকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে নিজে গিয়ে ঢুকল হাসপাতালের একটা নিদিষ্ট কেবিনে।হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তিটির হাত শক্ত করেই ধরল মধু। নিভু নিভু চোখে তাকাল সে। কাঁপা হাত দিয়ে মুখে থাকা অক্সিজেন মাস্কটা খুলে আলতো হাসল। মধু সেই সুন্দর মুখের মন-ভোলানো হাসিটা পর্যবেক্ষণ করে বলল -
"আমাদের আবার দেখা হলো!"

'ঠোঁটের হাসি চওড়া হলো সেই মানবের।সে ধীর কণ্ঠে বলল -
"দেখা তো হওয়ারই ছিল!"

চলবে.....
® আফরোজা আঁখি।

গ্রুপে জয়েন হয়ে নিবেন।গল্প রিলেটেড সব আপডেট গ্রুপেই পাবেন। আমার সব ই-বুক লিংক কমেন্টে-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 40 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন