#কাব্যের_নীলাম্বরী [৪১]
'সময় প্রবহমান, দেখতে দেখতে কেটে গেছে একটা সপ্তাহ! মাঝখানে কত কিছু হয়ে গেছে। কে বলে, কারোর না থাকায় কিছুই থেমে থাকে না! কাব্যের না থাকায় যে সবটা থেমে আছে। স্রোতের জীবন থেমে আছে, নিজেকে ঘরবন্দী করে রেখেছে সে। বাচ্চাটাকে হারিয়েছে, সাথে কাব্যকেও। মেয়েটা পুরো মানসিক রোগীর মতো হয়ে গেছে। খাওয়া-দাওয়ার ঠিক নেই, নিজের যত্ন নিতে ভুলে গেছে সে।স্রোতের শরীর আর মন দুটোই অসুস্থ হয়ে আছে।
'স্রোত বিছানায় শুয়ে ছিল। চোখ বন্ধ অবস্থায় দেখতে পেলো, কাব্য স্রোতের মাথার কাছে এসে বসেছে। ওকে পর্যবেক্ষণ করে রাগত্ব স্বরে বলছে -
"স্রোত... কী অবস্থা করেছিস নিজের?"
'স্রোত যেন ধড়ফড়িয়ে উঠলো ভয়ে, মাথাটা নুইয়ে নিয়ে বলল - "কী... কী করেছি আমি?"
"তুই জানিস না,তোর লম্বা চুলগুলোর মিষ্টি ঘ্রাণ নিলে আমার মন ভালো হয়ে যায়। তোর নীলাভ চোখ দুটোর সুন্দর চাহনি আমাকে পুরোপুরি শান্ত করে দেয়,আমার ঐ চোখে ডুবে যেতে ইচ্ছে করে বার বার।তোর মুখের প্রাণবন্ত হাসিটা বেশ লাগে। এই যে শাড়ি পরেছিস, মাথায় ঘোমটা দিসনি কেন?মাথায় ঘোমটা টেনে বউ সাজলে তোকে ভীষণ আমার-আমার লাগে।"
'স্রোত কথাগুলো শুনে যাচ্ছে। একদৃষ্টে সে তাকিয়ে আছে প্রিয় পুরুষের দিকে। এই যে তার সৌন্দর্যের প্রশংসা করা ব্যক্তিটি সে কতটা সুন্দর,তা কি সে জানে? উঁহু, জানে না! কাব্যের পরনে কালো রঙের একটা ঢিলেঢালা শার্ট। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ইশশ, কী সুন্দর হাসিটা! গালে টোল পড়ায় আরও যেন ভালো লাগছে। স্রোতের ইচ্ছে করছে কাব্যের গালের ডিম্পলটা হাত দিয়ে ছুঁয়ে দিতে। এই ভেবেই মেয়েটা হাত বাড়াল, কিন্তু কাব্য ধমকের স্বরে বলল তখন -
"তুই কিনা সেই চুলে জট বাঁধিয়ে নিজেকে পেত্নী বানাচ্ছিস! না ঘুমিয়ে চোখের নিচে কালশিটে দাগ ফেলেছিস!আর স্রোত, মুখটাকে এমন বানিয়ে রেখেছিস কেন? আমি তোকে মা'রি? কষ্ট দিই? তোর এই অবস্থা দেখলে লোকে কী বলবে? এটাই বলবে, কাব্য তার বউকে ভালোবাসে না!সারাক্ষণ কষ্ট দেয়।"
"সত্যিই তো ভালোবাসেন না।"
"কে বলল ভালোবাসিনা?"
"আমি।"
"কেন?"
"ছুঁতে গেলেই মিলিয়ে যান কেন? কেন কাছে আসেন না? কেন আমাকে আগের মতো ভালোবাসেন না?"
'কাব্য কিছুই বলল না। সে হাসতে শুরু করল। স্রোতের মনে হলো, কাব্য ইচ্ছে করেই লুকোচুরি খেলছে তার সাথে। উফ, লোকটা এত জ্বালাচ্ছে কেন ওকে?কাব্য কি বোঝে না, তার বিরহে স্রোতের মনটা পাথরে পরিণত হয়েছে! ওকে কষ্ট দিতে দিতে মে'রব ফেলার জন্যই বুঝি কাব্য এমন করছে? কাব্য তার নীলাম্বরীকে কাঁদাতে চায়?কিন্তু স্রোতের যে এখন আর কান্না পায় না,কেমন দমবন্ধ লাগে সারাক্ষণ।মনে হয়,এই পৃথিবী ছেড়ে চলে গেলেই ও কাব্যের দেখা পাবে।এর আগে নয়।আচ্ছা,
স্রোতের কি উচিত সব ছেড়েছুড়ে কাব্যের কাছে চলে যাওয়া?
'স্রোত দেখল, কাব্য চলে যাচ্ছে। বিড়বিড় করে কী যেন বলছে ওকে, কিন্তু স্রোত যে কাব্যের কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে বিছানা থেকে উঠলো, পিছু নিল কাব্যের। কিন্তু কিছুদূর গেলেই কাব্য অদৃশ্য হয়ে গেলো। স্রোত কত করে ডাকল ওকে, কিন্তু কাব্য শুনলো না স্রোতের ডাক। ফিরেও তাকাল না সে।
'স্বপ্ন ভেঙে গেলেই স্রোত চিৎকার দিয়ে উঠে বসল। হাতে নাড়ানোর কারণে হাতে লাগানো ক্যানোলা খুলে গেলো, রক্ত বের হলো পাতলা চামড়া ছিঁড়ে গিয়ে। সেদিকে সে খেয়াল করল না। স্রোতের চিৎকার-চেঁচামেচিতে সাবরিনা বেগম আর তাহিয়া ছুটে এলো। সাবরিনা বেগম দ্রুত এগিয়ে এসে স্রোতকে আগলে নিলেন দুহাত দিয়ে। বললেন -
"কী হয়েছে মা? কী হয়েছে আমাকে বলো!"
"আমার খুব কষ্ট হচ্ছে ফুপি,ভীষণ একা একা লাগছে।"
"একা লাগবে কেন স্রোত?এইতো আমি আছি,আমরা সবাই আছি।"
'স্রোত চোখ দুটো বন্ধ করল। টুপ করে গড়িয়ে পড়ল পানি।বিড়বিড় করে বলল -
"সবাই থাকলেও সে নেই,যাকে দেখলে আমার চোখের তৃষ্ণা মিটবে,আমার কষ্ট দূর হবে। তুমি তাকে এনে দেবে ফুপি? একবার এনে দেবে আমার কাব্য ভাইকে!"
'স্রোত বিড়বিড় করে বললেও সাবরিনা বেগম স্পষ্টই শুনলেন ওর কথা। উনার চোখের কোণেও অশ্রু জমেছে।সাবরিনা বেগমেরও স্রোতের মতোই অবস্থা, উনি নিতে পারছেন না এসব। কাব্যের শূন্যতা বড্ড কষ্ট দিচ্ছে সবাইকেই। এদিকে মাহতাব সাহেবের অবস্থা খুব বাজে, যখন-তখন খারাপ কিছু হয়ে যেতে পারে! উনি সারাদিন হাসপাতালেই থাকেন। বাড়িতে আসলেই স্রোতকে দেখতে পান আর মনটা ভেঙে যায়। মেয়েটা কী করে সইবে এত যন্ত্রণা! স্রোতকে শেষ হয়ে যেতে দেখতে ভালো লাগছে না উনার। রাহুল, স্নিগ্ধ, লিয়া ওরা কাব্যের ফ্ল্যাটেই আছে। এখনও আশা করছে কাব্য ফিরবে। সত্যিই কি কাব্য ফিরবে? ওদের সকলের অপেক্ষার অবসান ঘটবে কি?
-
'দোয়েল ছাদে দাঁড়িয়ে আছে, পাশেই দীপ্ত আর তাহিয়া। অন্য সময় হলে দীপ্ত বকবক করত, কিন্তু বেশ কিছুদিন ধরেই ছেলেটা চুপচাপ হয়ে গেছে। এর কারণটা মূলত কাব্য! কাব্য সবাইকে ছেড়ে চলে গেছে, এ বিষয়টা কেউই মানতে পারছে না। ধ্রুব আর তাহিয়া বসে আছে ছাদে পাতানো চেয়ারগুলোতে।সামনের টেবিলে রাখা খবরের কাগজে চোখ বোলাচ্ছে ধ্রুব।ঠিক তখনই একটা নিউজ দেখে চমকালো সে। বিস্ময়ে বলে উঠলো -
"এসবের মানে কী!এই লোকটাই বা কে?"
'ধ্রুব এমন ভাবে কথাটা বলেছে যে সকলের নজর তখন ওরই দিকে। দোয়েল এগিয়ে এসে প্রশ্ন করল -
"কোন লোকটা?"
'ধ্রুব কিছুই বলল না। ও কেমন ঘোরের মধ্যে আছে, অদ্ভুত লাগছে সবকিছু!দোয়েল স্পষ্ট দেখছে,ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে ওর হাতে থাকা নিউজপেপারের দিকে।দোয়েল ওটা ধ্রুবের হাত থেকে টেনে নিয়ে চোখ বোলালো। চোখ আটকালো খবরের কাগজে থাকা এক লম্বা-চওড়া সুদর্শন যুবকের ছবিতে,যার গায়ে কালো স্যুট, তার ওপরে কালো রঙের ওভারকোট। স্যুটের সাথে মানানসই কালো রঙের প্যান্ট। চোখে আবার রোদচশমা। পুরো যেন মুভিতে দেখা মাফিয়াদের মতো লাগছে। উনার ছবির নিচেই লেখা -
'কুখ্যাত গ্যাংস্টার মধু ওরফে শাহরিয়ার রোমান দিব্যকে গতরাতে পুলিশের স্পেশাল অপারেশন টিম গ্রেপ্তার করেছে। অভিযোগ, কলেজ প্রফেসরের পরিচয়ের আড়ালে নারী পাচার চক্র চালানো রেজওয়ান রুহেলকে হত্যার দায় তার ওপর এসেছে। পুলিশ জানায়, রেজওয়ানের অবৈধ কার্যকলাপ প্রকাশ্যে আসার পরই তাকে খুন করা হয়। যদিও আজ সকালে আদালতে হাজিরার পর মধু জামিনে মুক্তি পেয়েছে। ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
দোয়েল তারিখটা দেখল, এটা তো সপ্তাহ খানেক আগের খবর! পেপারটা সেদিনেরই, হয়তো কেউ ভুলবশত এখানে রেখে গিয়েছিলো। আচ্ছা, লোকটা কে? তার চেহারা, নাম, সব কিছুর সাথেই কাব্যের এতটা মিল খুঁজে পাচ্ছে কেন? কেমন যেন লাগছে সবটা! এই মিল কি নিছকই মিল? নাকি কোনো সম্পর্কের আভাস! দোয়েল বিস্ময়ে বলল -
"এই লোকটা কে? ভাইয়ার সাথে উনার চেহারার এত মিল কেন? আর এটা তো সেদিনেরই ঘটনা!"
"কোন দিনের?"
"যেদিন স্রোতকে হাসপাতালে ভর্তি করা হলো। কাব্য ভাইয়ের মৃত্যু..."
'দোয়েলকে পুরো কথাটা বলতে দিল না দীপ্ত।ধমক দিয়ে বলল -
"দোয়েল আপু... কী বলছ এসব? ভাইয়ার কিচ্ছু হয়নি। ঠিক ফিরে আসবে। এমন অলুক্ষণে আর বলবে না!"
'দোয়েল ছলছল চোখে তাকিয়ে আছে কেবল। ওরও তো কষ্ট হয় এটা মানতে যে কাব্য আর নেই। কিন্তু এটাই যে সত্য! এ বাড়িতে বোধহয় দীপ্তের সাথেই কাব্য একটু নরম, নইলে বাকিদের ক্ষেত্রে সে খুবই কঠিন। আর সেজন্যই কাব্যের চলে যাওয়াটা দীপ্ত মানতে পারছে না। ওর বিশ্বাস, কাব্য ভাই ফিরে আসবে!
'সকলকে ওখানে রেখেই ছাদ থেকে চলে গেলো দীপ্ত। দোয়েল কেবল তাকিয়ে রইলো ওর যাওয়ার পানে। ধ্রুব তখন তাহিয়াকে চোখ ইশারা করল দীপ্ত কোথায় যাচ্ছে দেখার জন্য।তাহিয়া ধ্রুবের আদেশ পালন করতে দীপ্তের পিছু পিছু চলে গেলো।ধ্রুব এগিয়ে গেলো দোয়েলের কাছে। ভরাট কণ্ঠে বলল -
"ছবিটা ভালো করে দেখেছিস।"
"হুঁ।"
"আমি যা ভাবছি, তুইও তাই ভাবছিস?"
"তুমি কী ভাবছো আমি জানি না, তবে আমার কেমন খটকা লাগছে। উনার সাথে কি তবে এ বাড়ি বা ভাইয়ার কোনো সম্পর্ক আছে?"
'ধ্রুব কী যেন ভাবছে। দোয়েলের কথার উত্তর না দিয়ে ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে নিচের দিকে তাকাল সে। মনে মনে দোয়েলের বলা কথাটাই ভাবল!
-
'আজ আবারও হাসপাতালে এসেছে মধু। কেবিনে ঢুকতেই দেখল পেশেন্ট কিছুটা সুস্থ। তার মুখে এখন আর অক্সিজেন মাস্ক লাগানো নেই। হাতের কিছুটা জায়গা পুড়ে যাওয়ার ব্যান্ডেজ বাঁধা। লোকটা বেডে শুয়ে থেকেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মধুর দিকে তাকাল। ভ্রু জোড়া কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল -
"হুলো বিড়ালের মতো উঁকিঝুঁকি না মেরে ভেতরে এসো।"
'মধু নিজেও নাক-মুখ কুঁচকাল। কিছুটা অপমানিতবোধ করে গলা খাঁকারি দিয়ে বলল -
"তুমি আমাকে হুলো বিড়াল বললে?"
"এখানে তুমি ছাড়া আর কেউ আছে?নেই তো। তার মানে তোমাকেই বলেছি।"
'মধু মনে মনে লোকটাকে বকাঝকা দিলো।এগিয়ে এসে টোল টেনে তার পাশে বসে বলল -
"সব জেনে-শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়? যদি তোমার কিছু হয়ে যেতো? আমার তো কেউ নেই। আমি বাঁচি-ম'রি কারোর যায় আসে না, কিন্তুউউ... তোমার একটা সুন্দরী বউ আছে,ব্রো!"
হাসপাতালের বেডে শুয়ে থাকা শক্তপোক্ত গড়নের মানবটি হাত দুটো মুষ্টিবদ্ধ করল। অতিরিক্ত রাগে তার কপালের শিরা ফুলে উঠলো মুহূর্তেই। চোখের চাহনিতে রাগ স্পষ্ট! মধু হাসল। সামনের ব্যক্তিটিকে রাগাতে পেরে বেশ আনন্দ হচ্ছে তার। মধু টেবিল থেকে ছুরি আর একটা আপেল তুলে হাতে নিল। আপেলটার খোসা ছাড়িয়ে তাতে কামড় বসালো সে। কিছুক্ষণ যেতেই বলল, "তবে যাই বলো, খুন-খারাবিতে তুমি আমার থেকে এগিয়ে। এত বছরের জীবনে এমন কষ্ট দিয়ে আমি কাউকে মারিনি। আচ্ছা, তুমি কী করে এমনটা করতে পারলে বলো তো? চোখগুলো উপড়ে নেওয়ার সময় খারাপ লাগা কাজ করেনি?"
'লোকটির সোজাসাপ্টা জবাব -
"ওকে আমি মা'রিনি। তবে হ্যাঁ... যত্ন করে ওর হৃদপিণ্ডটা আমিই উপড়ে নিয়েছি, সাথে চোখ দুটোও! কারণ ঐ চোখ দিয়ে আমার প্রিয়তমার দিকে কুনজর দিয়েছে সে!"
"আচ্ছা... আমিও তো নজর দিয়েছি! তোমার কথামতো এই এক সপ্তাহ তাকে কড়া নজরে রেখেছি। একটা জিনিস লক্ষ্য করলাম জানো?"
"কী?"
"তুমি খুবই লাকি। তোমার বউ দেখতে সুন্দরী।পুরো রক্তে-মাংস গড়া পুতুলের মতো! আমি কিন্তুউউ..."
'পুরো কথাটা বলার আগেই নাকে ঘুষি পড়ল মধুর। সাথে সাথেই নাক থেকে বের হলো তরল পদার্থ। ছেলেটা চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল। হাত দিয়ে নাক চেপে ধরে বলল -
"এসবের মানে কী কাব্য? আমি তোমাকে না বাঁচালে তুমি বেঁচে থাকতে না! তার প্রতিদান এভাবে দিচ্ছ? মা'রছো আমাকে? ভুলে যেও না, আমাকে একটা আঘাত করলে আমি দশটা ফিরিয়ে দিই।"
'কাব্যের ভাবভঙ্গির খুব একটা পরিবর্তন হলো না।বাঁকা হাসল সে। বেডে বসে থেকেই বলল -
"ভাই হিসেবে আমাকে বাঁচানোটা তোমার কর্তব্য ছিল। আমার বউ বললে তো! আমার বউ তোমার ভাবি হয়। বোনের নজরে দেখবে ওকে।"
'মধুর বেশ লাগছে কাব্যকে রাগাতে। ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি নিয়ে আবারও বলল সে -
"আর তোমার কথা না শুনলে? যদি বোনের নজরে না দেখে অন্য নজরে দেখি তো?"
'কাব্যের চোয়াল শক্ত হয়ে এলো। পাশের ছোট্ট টেবিলে রাখা একটা কাচের গ্লাস নিয়ে ছুঁড়ে মারল মধুর মুখ বরাবর। সাথে সাথেই সরে গেলো মধু। গ্লাসটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন শব্দ তুলে মুহূর্তেই ভেঙে পড়ল মেঝেতে।কাব্যের দিকে তাকাতেই দেখল সে রক্তচক্ষু নিয়ে রেগে তাকিয়ে আছে মধুর দিকে।মধু কিছু বলবে,তার আগেই বলল কাব্য -
"ম'রতে চাও?"
"তুমি মা'রবে?শুনো,আমি হেরে যেতে রাজি নই। ম'রলে তোমাকে সাথে নিয়েই ম'রব।"
"আমি মা'রব না,তোমার গার্লফ্রেন্ডকে তো দেখলাম।সেই একটা ব্যবস্থা করে নিবে।"
'মধু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কাব্যের দিকে।কে বলবে, ছেলেটা কিছুক্ষণ আগেও হাসপাতালের বেডে শুয়ে অসুস্থতায় কাতরাচ্ছিল!কাব্যের তার বউয়ের প্রতি এত টান!তাহলে কি মধুও বিয়ে করে নিবে সুনেহরাকে?ঐ মেয়েটার প্রতি ওর কেবল রাগ আসে, ঘৃণা আসে। কখনো আবার পিঁপড়ের মতো পায়ের তলায় পিষে মেরে ফেলতে ইচ্ছে করে। ভালোবাসা আসে না কেন?কাব্য এত ভাবে ওর বউকে নিয়ে!মধু কেন সুনেহরাকে নিয়ে এভাবে ভাবে না? বউ নয় বলেই?তাহলে কি বিয়ে করাটা জরুরি! হ্যাঁ, তাই করা উচিত!মধুর মনে হলো,এই মুহূর্তে বিয়ে করাটাই তার জীবনের প্রধান লক্ষ্য। যে করেই হোক আজ বিয়েটা সারতেই হবে! তবে যদি কাব্যের মতো বউয়ের প্রতি কিছুটা টান জন্মায়! এই ভেবেই ভাব নিয়ে হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিলো মধু।
'কাব্য পিছু ডেকে বলল -
"আমাকে আম্মুর সাথে দেখা করাও আজ আর এক্ষুণি।"
"কী! কার আম্মু? কে আম্মু? কিসের আম্মু?"
"ঢং করবে না।"
"হুহ্। তোমার মতো নিরামিষের সাথে ঢং করব? বয়ে গেছে আমার।"
"তাহলে যা বলেছি করো।"
"তুমি আম্মুর সাথে দেখা করবে তো? তবে একটা শর্ত আছে।"
"কী শর্ত!"
'মধুর ঠোঁটে খেলা করছে দুষ্টুমিতে ভরা হাসি। সে দরজার কাছটায় গিয়ে দাঁড়িয়েছে, এক পা বাইরে বের করে রেখেছে যেন পালানোর প্রস্তুতি নিচ্ছে!কাব্য ভ্রু কুঁচকালেই বলল মধু -
"শর্ত একটাই,তোমার সুন্দরী বউকে আমার হাতে তুলে দিতে হবে।"
'কাব্যের রাগ বাড়ল তরতর করে।নীলাম্বরীকে নিয়ে মজা ওর একদম অপছন্দ! কাব্য চিৎকার দিয়ে বলল
"দিব্য... আই কিল ইউ।"
'মধু ছুটে পালালো তখনই। জানে, কাব্য অসুস্থ শরীর নিয়ে চাইলেও ওকে ধরতে পারবে না। কিছু সময় রেগে থাকলেও পরে আবার কী যেন ভেবে হাসল কাব্য। ইশশ! ছোটবেলায় যদি ওরা একসাথে থাকত! এরকম কত সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হতো! কত সুন্দর স্মৃতি জমা হতো দুই ভাইয়ের। কিন্তু কিছুই তো হলো না! না হলে কী হবে, এবার থেকে ওরা একসাথে থাকবে। সুখ-দুঃখ ভাগ করে নিবে। দিব্য যেভাবে কাব্যকে বাঁচালো, কাব্যও ওকে সব বিপদ থেকে বাঁচাবে, বাকিটা জীবন মা আর ভাইকে বুকে আগলে রাখবে স্নেহের সাথে!
-
'মধু বাড়ি ফিরলেই দেখল ওর মায়ের পাশে সুনেহরা ঘুমিয়ে আছে। ইশশ,কী সুন্দর দৃশ্য!পৃথিবীতে এই দুইজন নারী মধুর সব থেকে প্রিয়।একজন ওর আম্মু আরেকজন প্রিয়তমা। মায়ের পরে সুনেহরাই প্রথম মেয়ে, যাকে মধু এতটা গুরুত্ব দেয়। মধু আস্তে আস্তে হেঁটে রুমে ঢুকল।সুনেহরার পাশে বসে আঙুল ছোঁয়ালো ওর পুরো মুখে। সুনেহরা পিটপিট করে তাকালেই পাশে বসে থাকা মধুকে দেখল। চিৎকার দিবে ভেবেও দিল না, পাশে যে মধুর আম্মু শুয়ে আছেন, তা মাত্রই খেয়াল করল সে। ফিসফিস করে বলল সুনেহরা -
"আবার নেশা করেছিস? তুই মানুষ হবি কবে?"
"মদ খেলে কি আর নেশা হয়?নেশার সর্বোচ্চ স্তর তো তুই,মাই রোজ..."
'মধু স্পর্শ করল সুনেহরার গোলাপরাঙা ঠোঁট দুটো।সুনেহরা এক ঝটকায় মধুর হাত সরালো। বিরক্ত হয়ে বলল -
"যাবি তুই?"
'সুনেহরা রেগে যাচ্ছে বুঝতে পেরে বলল মধু -
"যাচ্ছি... যাচ্ছি... ষাঁড়ের মতো চেচাছ না তো!"
® আফরোজা আঁখি।