#কাব্যের_নীলাম্বরী [৪২]
'মধু চলে যেতেই চোখের পাতা বন্ধ করল সুনেহরা। মধু বেশ কিছু সময় পর আবারও এলো সুনেহরার কাছে। ওকে আলগোছে কোলে তুলে নিল। এমনভাবে হেঁটে বাইরে গেল, যেন ওর আম্মু জেগে না যান! সুনেহরা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কিছুই বুঝল না। মধু ওকে বিছানায় রেখে এদিক-সেদিক তাকিয়ে বেড সাইড টেবিলে থাকা পানির গ্লাস হাতে তুলে নিল। পুরো গ্লাস ভর্তি পানি ওর মুখের ওপর ঢেলে বলল –
"গুড মর্ণিং মাই বিলাভড ডাইনি।"
মেয়েটা রেগে গেল। ধড়ফড়িয়ে উঠে বসে আশেপাশে তাকাল সে। বেড সাইড টেবিলে রাখা পানির জগটা হাতে নিয়ে ওতে থাকা সবটুকু পানি ফেলে দিল মধুর উপরে। ছেলেটা রাগবে না ভেবে থাকলেও সুনেহরার কাজে রেগে গেল। ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে বলল –
"হারামজাদি, কী করলি এটা?"
"হারামজাদা কোথাকার! ছাড় বলছি!"
"তুই আমাকে গালি দিলি?"
"তুইও তো আমাকে গালি দিলি?"
'মধুর মুখের রাগ সরে গেল মুহূর্তেই। চুলগুলো ছেড়ে দিয়ে সুনেহরার ঘাড়ের একপাশে সরিয়ে দিল। টুপ করে একটা চুমু খেল সুনেহরার গালে। মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। ওর মুখ পানে তাকাতেই বলল মধু –
"এই যে চুমু খেলাম। এবার আমাকেও চুমু খা।"
'সুনেহরা এক ধাক্কায় মধুকে নিজের থেকে সরিয়ে দিল। মেঝেতে নেমে নিচে থাকা জুতোটা হাতে নিয়ে দাঁত কিড়মিড় করে বলল –
"তোকে আমি চুমু খাওয়াচ্ছি... দাঁড়া!"
'মধুর বুঝতে বাকি নেই সুনেহরার মতলব কী! সুনেহরা নিশ্চয়ই এই জুতো দিয়ে ওকে এলোপাতারি মারতে শুরু করবে। ছিহ! ব্যাপারটা কেমন দেখায়?গ্যাংস্টার মধু যার ইশারায় কতো লোকেরা উঠবস করে সেই মধুই কিনা তার প্রিয়তমার জুতোর আদর খাচ্ছে! এটা ওর লোকেরা শুনলে মান সম্মান থাকবে? না, না, নিজের জান আর সম্মান বাঁচানো ফরজ। বিয়েটা না হয় পরেই করবে।এই ভেবেই রুম থেকে বেরিয়ে দরজাটা লক করে দিল মধু। রুমের ভেতর থেকে সুনেহরা চিৎকার-চেঁচামেচি করলেও মধু খুব একটা গুরুত্ব দিল না।
-
'স্রোতকে দেখতে রাহুলরা সবাই এসেছে। যতই হোক কাব্যের স্ত্রী সে! ওর রেখে যাওয়া আমানত! কাব্য যতদিন নেই রাহুল ওকে দেখেশুনে রাখবে। ওকে দেখেশুনে রাখাটা রাহুলের দায়িত্বের মধ্যেই পড়ে। এমনিতেও স্রোতকে সে নিজের বোনের মতোই ভালোবাসে। আর সেই স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সহ্য হচ্ছে না কারোরই। কী থেকে কী হয়ে গেল ভাবলেই চোখ ঝাপসা হয়ে আসছে। লিয়া, স্নিগ্ধ, রাহুল ওদের সবার ফিরে যাওয়ার সময় এসেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো কাব্যও ফিরে যাওয়ার তাড়া দিত। ও না থাকায় সবটা কেমন থেমে আছে! সকলেই খুব করে চাইছেন কাব্য ফিরে আসুক! কিন্তু এ কি কোনো সম্ভব? মৃত মানুষ ফিরে আসবে কী করে? সব কিছু মিথ্যা হলেও যে মৃত্যু চিরসত্য! সোফায় বসে ছিল রাহুল আর ওর বন্ধুরা। এত সময় ধ্রুব আর তাহিয়াও ছিল। ধ্রুব মাত্রই গেল। আর তার কিছুক্ষণ পরেই তাহিয়া বেরিয়ে গেল। দোয়েল সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। সবার হাতে চায়ের কাপ দিয়ে যখন রাহুলকে দিতে যাবে তখনই চোখাচোখি হলো দু'জনের। রাহুল আস্তে করে বলল –
"ভালো আছো?"
"অনেক।"
'অভিমানী কন্ঠে কথাটা বলেই চোখ সরাল দোয়েল। চায়ের কাপটা টেবিলে রেখে পা বাড়াল চলে যাবে বলে, তখনই ডেকে উঠলো রাহুল –
"পাখিইই...."
'প্রিয় মানুষের মুখে চেনা পরিচিত ডাকনামটা শুনেই থেমে গেল দোয়েলের পা জোড়া। আবেগে চোখের কোণে অশ্রু জমা হলো। লোকটা ভীষণ স্বার্থপর। এতগুলো দিনে একবারও খোঁজ নেয়নি দোয়েল কেমন আছে। এ বাড়িতে যে কয়েকবার এসেছে কেবল স্রোত আর বাকিদের খবর নিতে। আলাদা করে দোয়েলের সাথে সে কথা পর্যন্ত বলেনি আর সেজন্যই দোয়েলের অভিমান হয়েছে। সে জানে কাব্যকে রাহুল কতটা ভালোবাসে, কিন্তু তাই বলে একবারও ওর খোঁজ নিবে না? আচ্ছা, দোয়েল কি বেশিই ভাবছে? অহেতুক অভিমান করছে! কথাগুলোই ভাবছিল দোয়েল। রাহুল ততক্ষণে ওর সামনে এসে দাঁড়িয়েছে। পুরো ড্রয়িংরুমে চোখ বুলিয়ে দেখে নিল বাড়ির বড় কেউ আছে কিনা।উঁহু,বড়রা কেউ নেই তবে দীপ্ত আছে।সে অন্যমনস্ক হয়ে বসে আছে। হয়তো গুরুত্বপূর্ণ কিছু নিয়েই ভাবছে। রাহুল ওসব নিয়ে বেশি ভাবল না। সে দোয়েলের দিকে তাকাল। ওর নরম হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল –
"তুমি ভালো নেই আমি জানি। আমিও ভালো নেই, বিশ্বাস করো। তোমার সাথে আমার কিছুদিনের পরিচয় মাত্র আর কাব্যের সাথে কত বছরের পরিচয়! ও আমার রক্তের কেউ না হয়েও খুবই আপন! আমার আত্মার সাথে মিশে আছে কাব্য। তুমি বুঝতে পারছো ওর অনুপস্থিতি আমাকে কতটা কষ্ট দিচ্ছে!"
'দোয়েল উপর নিচ মাথা নাড়ল কেবল।রাহুল কষ্ট করে হাসি টানল মুখে। দোয়েলের একটা হাত ধরে রেখে অন্য হাত দিয়ে ওর গাল স্পর্শ করে বলল –
"একটু অপেক্ষা করো পাখি। সব ঠিক হলে পুরোনো আমিটাকেও তুমি খুঁজে পাবে। করবে তো অপেক্ষা?"
"হুঁম।"
'রাহুল খুশি হলো দোয়েলের উত্তরে। দোয়েলের মতো বুঝদার মেয়ের থেকে ও এমনটাই আশা করেছিল!
-
'স্রোত মেঝেতে বসে আছে। মাথাটা এলিয়ে দিয়েছে খাটের সাথে। কোথা থেকে গান ভেসে আসছে ওর কানে –
'যদি একটি বারও পারতো,
সব চিন্তা ভুলে আসতে,
আমি সব হারাতাম তাকে পেতে হায়,
কবে পায়ের শেকল খুলবে?
আর প্রেমের পর্দা উড়বে?
আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়......
'স্রোত যে রুমে আছে সে রুমের পাশের রুমটাই কাব্যের। স্রোতের কানে ভেসে আসছে গিটারের টুংটাং শব্দ। ওর অবচেতন মন বলছে গানটা কাব্যই গাইল! সত্যিই কি তাই? স্রোত উঠে দাঁড়াল। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা হাতে নিয়ে এলোমেলোভাবেই জড়িয়ে দিল গায়ে। দ্রুত পায়ে হেঁটে কাব্যের রুম পর্যন্ত গেল সে। না, কাব্য তো নেই। পুরো রুমের কোথাও সে নেই। স্রোতের দমবন্ধ লাগছে। হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে।কাব্য কোথায় হারিয়ে গেল? ওকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কোথায় চলে গেল লোকটা! ওর বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে উঠছে। বিরক্ত লাগছে সবকিছু! কাব্যের পুরো রুমে চোখ বুলাল স্রোত। দেয়ালে টাঙানো কাব্যের আঁকা বিভিন্ন ছবি।রুমের একপাশে আঁকিবুঁকি করার জিনিস। আর সোফায় ফেলে রাখা ল্যাপটপ, কাব্যের পছন্দের গিটারটা, সবই স্রোতের নজরে এলো! স্রোতের কানে বাজছে কাব্যের গাওয়া গান। ওর বলা অতি পরিচিত সেই ডাকনাম —'নীলাম্বরী।’ ইশ! স্রোত কতদিন হলো শোনে না সেই ডাক। কতদিন হলো মানুষটা ওকে স্পর্শ করে না, পরিচিত পারফিউমের স্মেল পায় না। কেউ বারবার কাছে এসে বিরক্তও করে না। স্রোতের যে ভীষণ মনে পড়ে কাব্যকে! স্রোত আস্তে ধীরে হেঁটে গিয়ে সোফায় বসল। কাব্যের গিটারটা হাতে তুলে বিড়বিড় করে বলল –
"আমাকে ভালোবাসার মানে শিখিয়ে আপনি হারিয়ে গেলেন, কাব্য ভাই? আপনার অনুপস্থিতি যে নীলাম্বরীকে বড্ড পোড়াচ্ছে! ক্ষত-বিক্ষত করে দিচ্ছে ভেতরটা। আমি কী করে সহ্য করব এই অবিরাম যাতনা? এই অসহ্য দহন সহ্য করার ক্ষমতা যে আমার নেই!"
'স্রোতের চোখ বেয়ে পানি পড়ছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ঐ গিটারটার দিকে। স্রোতের চোখ থেকে যে পানি ঝরছে তা কি কাব্য দেখছে?নীলাম্বরীর চোখে পানি দেখলে নাকি তাঁর বুকে চিনচিন ব্যথার সৃষ্টি হয়।এই যে নীলাম্বরী এত কান্না করছে, তার বিরহে ভেতরটা পুড়ছে,তা কাব্য দেখে না? স্রোতের যে জানতে ইচ্ছে করছে কাব্যের থেকে।স্রোত বন্ধ করল চোখের পাতা। বিড়বিড় করে আওড়াল –
"কাব্য ভাই— আপনার নীলাম্বরীর নীল চোখে কত শত ব্যথা লুকানো! আপনি কি তা দেখেন না? নীলাম্বরীর কান্নায় আপনার কষ্ট হয় না? বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথার সৃষ্টি হয় না? হয়না তাই না? ছিহ! এ কেমন ভালোবাসা আপনার?"
'বিড়বিড় করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ল স্রোত। ওর শরীরটা দুর্বল। নাওয়া-খাওয়া বন্ধ এই ক'টা দিন ধরে। ঘুমায়নি বললেই চলে। গতরাতেও ওর দু চোখের পাতা একবারের জন্য এক হয়নি আর সেজন্যই হয়তো এখন অসময়ে ঘুমিয়ে পড়ল।
-
'হাতে থাকা ট্যাব থেকে চোখ সরিয়েছে কাব্য। ট্যাবের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে স্রোতকে। এত সময় ধরে কাব্য মনোযোগ দিয়েই দেখেছে স্রোতের কাজকর্ম! ইশশ, বড্ড কষ্ট হচ্ছে ওর।কতদিন হলো নীলাম্বরীকে দেখে না,স্পর্শ করে না,ওর কণ্ঠস্বর শোনে না। কাব্য যতটা কষ্ট পাচ্ছে নীলাম্বরী তার দ্বিগুণ কষ্ট পাচ্ছে, এটা কাব্য বুঝতে পারছে। না না, এভাবে চললে কাব্য নিজেই ম'রে যাবে। আর দূরত্ব চাইছেনা সে। কাব্য ফিরে যাবে তার নীলাম্বরীর কাছে। কিন্তু তার আগে মায়ের সাথে দেখা করা প্রয়োজন। কাব্য বেড থেকে উঠতেই এক ডক্টর এসে ঢুকল কেবিনে। মেয়েটার বয়স দোয়েলের বয়সের কাছাকাছি অথবা ওর থেকে কিছুটা বেশিই হবে!এই কয়েকদিন মেয়েটাই কাব্যের সবরকম খেয়াল রেখেছে, যত্ন করেছে। ওর নাম অ্যানি, অ্যানি রহমান! অ্যানি কেবিনে ঢুকেই বলল –
"আরেহ আরেহ! বেড থেকে নামলেন কেন? আপনার রেস্ট প্রয়োজন!"
"যথেষ্ট রেস্ট হয়েছে। এবার আমার বাড়ি ফেরা প্রয়োজন।"
"কিন্তু আমরা তো আপনাকে ১ মাসের আগে ছাড়ছি না। আপনার বাম হাতটা আর ডান পায়ের অবস্থা দেখেছেন? কতটা পুড়ে গেছে! এই অবস্থায় আপনি হাঁটাচলা করতে পারবেন?"
'কাব্যের বিরক্ত লাগছে।এমনিতেই মেয়েদের অতিরিক্ত কথাবার্তা ওর অপছন্দ। তবে বক্তা যদি স্রোত হয় তবে কাব্যের বিরক্তি আসে না। স্রোত প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় যাই বলুক কাব্য তা শুনতে রাজি। কিন্তু এখানে যে স্রোতের বদলে ডক্টর অ্যানি আছে, তাই কাব্য বিরক্ত হচ্ছে। কাব্য চোখ মুখে তিক্ততা নিয়ে তাকাল মেয়েটার দিকে। কিছু বলবে, তখনই আগমন ঘটল মধুর। কাব্যকে থামিয়ে বলল –
"ডক্টর অ্যানি, আপনি এখন যান। বাকি ট্রিটমেন্ট আমিই করে নিব।"
'কাব্যের থেকে দৃষ্টি সরিয়ে মধুর পানে তাকাল অ্যানি। ওকে দেখেই মিষ্টি করে হাসল। মধুও মেয়েটার হাসির উত্তরে হাসল। ভালো-মন্দ জিজ্ঞেস করে চলে গেল অ্যানি। মধু গুনগুনিয়ে গান গেয়ে কাব্যের ঠিক পাশটায় গিয়ে দাঁড়াল।পায়ের অসহ্য যন্ত্রণায় কাব্য তখন বিছানায় বসে পড়েছে।মধু খেয়াল করল কাব্য এখনো রেগে আছে। আগুনে ঘি ঢালবে কি? কাব্যকে রাগাতে ওর বেশ লাগে। মধু ভাব নিয়েই চেয়ারে বসল। পায়ের উপর পা তুলে বলল-
"তুমি কোথায় যাবে বলে এতটা উতলা হয়ে উঠেছো শুনি!"
'কাব্য চোখ মুখ কঠিন করে ভরাট কণ্ঠে বলল –
"সবকিছু তোমাকে বলতে হবে।"
"তা তো অবশ্যই।"
'কাব্যের ভ্রু জোড়া কুঁচকে এলো। গম্ভীর স্বরে বলল –
"শুনো... আমি কাউকে কৈফয়ত দেই না।"
"কাউকে না দিলেও আমাকে দিতে বাধ্য। কারণ আমি তোমাকে বাঁচিয়েছি।"
'মধু ছেলেটা ভীষণ চালাক। কথায় কথায় বারবার মনে করিয়ে দেয় কাব্যকে সে বাঁচিয়েছে বিধায় বেঁচে আছে।তাই যাই বলবে ঠিকঠাক উত্তর দিতে। কথার মারপ্যাঁচ ভালো করেই জানে মধু। এই ৮ দিনে ৮০ বারের থেকেও বেশি শুনিয়েছে কথাটা।কাব্যের কাছে মধুকে পাড়ার চাচি খালা টাইপ লাগছে!কাব্য বিরক্ত হলেও প্রকাশ করল না তা। মধু বিষয়টা বুঝতে পেরে বলল –
"দেখো... আমি তো রেজওয়ানকে মারিনি। এদিকে সবাই ভেবেছে তুমি মা'রা গেছো! যদি তুমি এখন ফিরে যাও, তাহলে পুলিশের লোক খুব সহজেই বুঝে যাবে ওকে তুমিই মে'রেছ!আর মারার কারণটা খুঁজে নিবে।কিন্তু আমার বেলায় এমন কোনো কারণ কেউই খুঁজে পাবে না। প্রমাণ নেই, তাই আমি খুব সহজেই জামিন পেয়ে গেলাম। কিন্তু তুমি পাবে না। এবার ভেবে দেখো এই অসুস্থ অবস্থায় বাড়ি ফিরবে, নাকি আরও কিছুদিন এখানেই থাকবে!"
"আমি এখানে থাকব না।"
"হোয়াই ব্রো? জেলে ঢোকার এত শখ?"
"চুপ করবে তুমি?"
"করলাম চুপ।"
"বাড়িতে আমার ওয়াইফ আছে। ও আমার জন্য চিন্তা করছে। এই অবস্থায় এত টেনশন করলে আমার বেবির ক্ষতি হবে তো। না না, আমাকে আজই ফিরতে হবে।তাছাড়া আমার বন্ধুদের সাথেও যোগাযোগ করা প্রয়োজন।ওরা হয়তো আমাকে নিয়ে ভাবছে,কষ্ট পাচ্ছে!"
'কাব্য উঠতে চাইলে মধু ওকে আটকালো। কত কী বলে বুঝালো। কাব্য বুঝল কিনা কে জানে,নিশ্চুপ হয়েই বসে রইল সে। খানিকক্ষণ চুপ থেকে বলল –
"আচ্ছা দিব্য। তুমি আমার নীলাম্বরীকে কী অবস্থায় পেয়েছিলে? সব ঠিক ছিল? আমার বেবিটা ঠিকঠাক আছে তো! আমার কেমন যেন লাগছে!মনে হচ্ছে কিছুই ঠিক নেই।"
'মধু কী বলবে বুঝতে পারল না। কাব্য এখনো জানে না ওর বাচ্চাটা আর নেই। পৃথিবীর আলো দেখার আগেই সে শেষ হয়ে গেছে। কাব্যের অবস্থা তখন খারাপ ছিল, ও অনেক চিন্তা করছিল নিজের বউ-বাচ্চার জন্য। ওদের খবর না পেলে ট্রিটমেন্ট করাতেই রাজি হচ্ছিলো না।মধু তখন বাধ্য হয়েই মিথ্যা গল্প শুনিয়েছে। বলেছে সবটাই ঠিকঠাক আছে! সেজন্যই তো কাব্য কিছুটা শান্ত হয়েছে। কিন্তু এবার যদি আসল কথাটা মধু বলে দেয়, তাহলে কাব্যের রিয়্যাকশন কেমন হবে? মধু কথা কাটানোর চেষ্টা করল। বেবির প্রসঙ্গ বাদ দিয়ে নিজেদের মা কে নিয়ে কথা বলল। কাব্য যখনই একটু অন্যমনস্ক হলো, মধু তখন ঠাট্টা করেই বলল –
"ব্রো, তুমি কিন্তু ডক্টর অ্যানির বিষয়টা ভেবে দেখতে পারো।"
'কাব্য ভ্রু কুঁচকালো। রেগে তাকাল মধুর দিকে। মধু অন্যদিকে তাকিয়ে হাসল। কাব্যকে রাগাতে বলল –
"ওভাবে তাকিয়ে কী ভাবছ? তুমি অ্যানির হলে তোমার বউয়ের কী হবে এটাই তো? চিন্তা নেই, তোমার সুন্দরী বউয়ের জন্য আমি আছি।"
"স্টপ ইয়োর ফা'কিং টক!"
"হুহ্।"
'মধু মুখ ভেঙচি কাটল। কাব্য তখন বলল ওর আম্মুর সাথে দেখা করতে চায়। মধু ওকে কথা দিল রাত পেরিয়ে সকাল হলেই কাব্যকে ওর আম্মুর সাথে দেখা করাবে, সাথে স্রোতকে জানাবে কাব্য ঠিকঠাক আছে।
-
'আজ সকাল সকাল সেজেগুজে কোথা একটা বেরিয়ে গেল তাহিয়া। শুধু আজকেই নয়, গত কিছুদিন হলো ও ঘনঘন বাবার বাড়ি যাচ্ছে। তাহিয়াকে সাবরিনা বেগম দোয়েল আর স্রোতের মতোই স্নেহ করেন। মেয়েটা ও বাড়ি গেলে খুশি হয় ভেবেই উনি মানা করতে পারেন না। তবে ধ্রুবের যে বিষয়টা ভালো লাগছে না! ধ্রুব তাহিয়ার আব্বুকে কল দিলে জানতে পারল তাহিয়া ও বাড়িতে খুব একটা যায় না। মাঝখানে দুই একদিন গিয়েছে কেবল, কিন্তু বেশি সময় ওখানে বসেনি। তাহলে তাহিয়া কোথায় গিয়েছিল? আজই বা কোথায় গেল? বাড়ি এসে ধ্রুব ওকে পেল না কেন? তাহিয়ার ফোনে বেশ কয়েকবার কল দিল ধ্রুব। একবারও কল রিসিভ করেনি তাহিয়া। ধ্রুবের রাগ বাড়ছে দ্রুত গতিতে। প্রচন্ড বিরক্ত হচ্ছে সে। তাহিয়াকে হাতের কাছে পেলে মে'রেই ফেলবে এমন অবস্থা! তাহিয়ার ফোনের লোকেশন ট্রেস করে ও কোথায় আছে জেনে নিল ধ্রুব। তারপর যাত্রা শুরু করল সেই পথের উদ্দেশ্যেই!
-
'একটা বড় হসপিটালের সামনে এসে থেমেছে ধ্রুবের কালো রঙের কারটা। ধ্রুব গাড়ি থেকে বেরিয়ে চোখ বুলাল চারিপাশে। দেখে বুঝল এটা ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে তাহিয়া পড়াশোনা করে। তবে কি দরকারি কোনো কাজেই এসেছে?ধ্রুবকে বলে আসল না কেন?ধ্রুব হসপিটালের ভেতরে ঢুকল। সামনে তাকালেই দেখল হসপিটালের করিডর দিয়ে হেঁটে আসছে তাহিয়া আর এক ডক্টর। দু'জনের পরনেই অ্যাপ্রোন। গলায় ঝুলানো স্টেথোস্কোপ।যেন প্রফেশনাল ডক্টর! দু'জনেই একে অন্যের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছে আর এগোচ্ছে সামনের দিকে। ধ্রুব থমকাল। ভ্রু জোড়া কুঁচকে রেগেমেগে তাকিয়ে রইল তাহিয়ার দিকে। তাহিয়া কি এখানে ডাক্তারি করছে?কবে এখানে জয়েন করল?ধ্রুবকেই বা বিষয়টা জানায়নি কেন? এই লোকটার সাথেই বা এত ভাব কিসের? ধ্রুবকে না জানিয়ে ও চাকরি করার মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে!এসব ভেবেই রেগে গম্ভীর কণ্ঠে তাহিয়াকে ডেকে উঠলো ধ্রুব –
"তানুউউউ।"
'তাহিয়ার পা দুটো থেমে গেল। ভড়কে তাকাল সামনের দিকে।অসাবধানতায় পড়ে যেতে নিলেই পাশে থাকা ডক্টর ওর হাত ধরে নিলেন।ধ্রুব দুজনের দিকেই চোখ গরম করে তাকিয়ে ছিলো ভয়ে তাহিয়া ডক্টরকে চলে যেতে বললেই লোকটা চলে গেলেন।তাহিয়ার কেমন ভয় হচ্ছে।কিছুদিন আগেই ধ্রুব বলেছে সে চায়না তাহিয়া জব করুক!ঠিক সেইজন্যই ধ্রুবকে এই হসপিটালে জয়েনের বিষয়ে কিছু জানায়নি তাহিয়া।ভেবেছিল কিছুদিন গেলে জানাবে কিন্তু তার আগেই যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে কে জানতো! ধ্রুব এগিয়ে এসে বলল –
"মানে কী এসবের?"
"কো... কোন সবের?"
"তুই হসপিটালে এসেছিস,চাকরি করছিস,পরপুরুষের সাথে হাসি-তামাশা করছিস!আর এগুলোর কিছুই আমি জানিনা।
ছেলেটা কে তানু? কেন তোকে স্পর্শ করল?সত্যি করে বল তো তুই এই অবধি মিথ্যা বলে ডাক্তারি করতে এসেছিস নাকি লোকটার টানে!"
"ধ্রুব! কী বলছিস এসব!"
"কী বলছি মানে? তুই কার পারমিশনে এখানে এসেছিস? আমার বউ হয়ে তুই অন্য একটা ছেলের সাথে কথা বলিস কোন সাহসে?"
"কাউকে বলতে হবে কেন? আমি ডাক্তারি পড়েছি ডাক্তার হব বলেই!তোর জন্য কি আমি নিজের পছন্দ-অপছন্দ ভুলে কেবল সংসার করে যাব! আর শুন ধ্রুব, ছেলেটা আমার সিনিয়র এর বেশি কিছুই না।"
"বাহ! এত চেঞ্জেস! ওকে ফাইন। তুই ডাক্তারিটাই কর, সংসার করতে হবে না।"
"মানে।"
"মানে এটাই,আমাদের আর একসাথে থাকা হবে না।"
চলমান......
® আফরোজা আঁখি।
আমার সব ই-বুক লিংক কমেন্টে -
-
® আফরোজা আঁখি।