ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 45

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৪৫]

'স্রোত,কাব্য এসে দিব্য আর সুনেহরার দুই পাশে দাঁড়ালো। এক ঝলকেই সকলে বুঝে নিল কাব্য মধুর ভাই! বোঝারই কথা, দুজনের চেহারায় যে অনেক মিল। কিছু সময় যেতেই দিব্য আর সুনেহরা দুজনেই গিয়ে বসল বর-কনের জন্য সাজানো সোফায়। রেজিস্ট্রি হলো ওদের। নাচ, গান আর খাওয়া-দাওয়ার পালা চুকিয়ে সুন্দর আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হলো বিয়ের অনুষ্ঠান। সাহেলা বেগম দোতলায় দাঁড়িয়ে খুশি মনে সবটাই দেখলেন। ছেলের বিয়ের অনুষ্ঠান, তাই অনেক আনন্দিত তিনি; তবে এখানে এসে সবটা দেখে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে! এই কড়া সিকিউরিটি। সবার হাতে বন্দুক, মুখের ভাবভঙ্গি কেমন যেন! এটা কি বিয়েবাড়ি নাকি যুদ্ধক্ষেত্র! ভদ্রমহিলার ভাবনায় ব্যাঘাত ঘটল। দীপ্ত উনার সামনে গিয়ে বলল -
"আপনি কি আমার বড় মা বা সিনিয়রের কিছু হন?"

'সাহেলা বেগম কী বলবেন বুঝলেন না। ছেলেটা কে আর কার কথাই বা বলছে? সাহেলা বেগম উনার চোখের চশমাটা আঁটোসাঁটো করে লাগিয়ে নিলেন।দীপ্তের কথার উত্তরে মিষ্টি হেসে বললেন -
"তোমার বড় মা কে? আর সিনিয়রই বা কে?"
"উমম... আপনি তো তাদের চিনবেন না। তবে জানেন, আপনার সাথে আমার বড় মায়ের অনেক মিল। আর সিনিয়রের সাথেও খানিকটা মিল আছে। এই যেমন ধবধবে ফর্সা গায়ের রঙ, লম্বা চুল আর মিষ্টি হাসি। জানেন তো, কাব্য ভাইয়া এসে ভেজাল লাগালো বলে! নইলে সিনিয়রকে আমিই বিয়ে করতাম!"

'হাসলেন সাহেলা বেগম। কাব্যের নামটা শুনেই বুঝলেন ছেলেটা ও বাড়ির কেউ! আচ্ছা,ও বড় মা বলে কাকে ডাকল? উনার ছোট বোনকে! কথাটা ভাবনায় আসতেই ভেতরটায় কেমন উথাল-পাথাল শুরু হলো। অশান্তি লাগছে উনার।মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। যতোই উনি বলেন মাহতাব সাহেবকে ঘৃণা করেন কিন্তু লোকটার পাশে অন্য কাউকে মানতে কেমন কষ্ট হয়।অন্য কেউ হলে তো এক কথা সে যে উনারই বোন!পরক্ষণেই যখন আবার সবটা ভাবলেন, কী যেন ভেবে হাসলেন। দীপ্তকে জিজ্ঞেস করলেন -
"তোমার নাম কী, বাবা?"
"আমার নাম? আমার নাম আলভী আহসান দীপ্ত।"
"বাহ! সুন্দর নাম।তা তোমার বাবার নাম কী?"
"মাহফুজ তালুকদার।"

'সাহেলা বেগম যা বোঝার বুঝে নিলেন। উনিই ঠিক! ছেলেটা কাব্যের চাচাতো ভাই! কিন্তু বাবা-চাচার নামে 'তালুকদার' পদবি; ওদের নামে নেই কেন? সে যাইহোক, ওসব নিয়ে ভেবে লাভ নেই। উনার মাথায় এলো অন্য কথা। তখন দিব্য-সুনেহরাকে পাশাপাশি দেখেছিলেন, সাথে দেখেছিলেন কাব্য আর তার স্ত্রীকেও; তবে লোকজন বেশি থাকায় বড় বউমার মুখটা ভালো করে দেখা হয়নি। দীপ্ত কি সিনিয়র বলতে উনার বউমাকেই বোঝালো? কাব্যের মুখে বড় বউমার অনেক গল্প শুনেছেন সাহেলা বেগম। সে নাকি অপ্সরা, জীবন্ত পুতুল মনে হয় তাকে। সত্যিই কি তাই? সাহেলা বেগম বললেন দীপ্তকে -
"তা তোমার সিনিয়র কোথায়?"

'দীপ্ত সাহেলা বেগমের হাত ধরল, উনাকে দোতলার রেলিংয়ের কাছে নিয়ে গেলো। আশেপাশে তাকিয়ে স্রোতকে খুঁজল, তবে পেলো না। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল -
"ইশশ! আরেকটু আগে আপনার সাথে আমার দেখা হলেই আমি সিনিয়রকে দেখাতে পারতাম; কিন্তু এখন কী করে দেখাই, সে তো আশেপাশে নেই। আচ্ছা,আপনি কে? বরের কী হন?"

'ছেলেটার চঞ্চলতা মন কাড়ল উনার। ওর কথাবার্তা শুনতে ভালোই লাগছে সাহেলা বেগমের। দিব্যও ছোটবেলায় এমনই ছিল! ভাইদের নামেরও কত মিল! উনি দীপ্তের মাথায় হাত বুলিয়ে বললেন -
"আমি বরের আম্মু হই!বুঝলে?"
"তাই বুঝি! আচ্ছা, একটা বলুন তো, বরের সাথে আমার ভাইয়ার এত মিল কেন?আপনি কি কাব্য ভাইয়াকে চেনেন? উনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে?"

'সাহেলা বেগম কী বলবেন বুঝলেন না। উনি চুপ করেই দাঁড়িয়ে রইলেন। এই বাচ্চা ছেলেটাকে কী বলা উচিত হবে,উনি কাব্যের আম্মু। নিজের চাচা সম্পর্কে কেমন ধারণা হবে তার?উনি না বললেও দীপ্ত হয়তো উনাকে চিনে নিলো।সে কিছু বলবে, তখনই দোয়েলের ডাক পড়ল। দোয়েল আর ধ্রুব পাশাপাশিই দাঁড়িয়ে ছিল, দুজনের চোখ-মুখেই কৌতূহল। সাহেলা বেগম তাকাতেই ফোন থেকে একটা ছবি বের করল দোয়েল। ছবিটা অনেক আগের; তবে ছবিতে থাকা মানুষটি আর ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুজনেই যে এক!ধ্রুবেরও তখন মনে হচ্ছিল ভদ্রমহিলাকে সে আগেও দেখেছে; এখন পুরোপুরি নিশ্চিত হলো, উনিই কাব্যের আম্মু আর ওদের খালামণি! ছেলেমেয়ে দুটোর মুখের ভাবভঙ্গি দেখে ভড়কালেন সাহেলা বেগম। উনি চলে যাবেন, তখনই ধ্রুব আর দোয়েল ডেকে উঠল -
"খালামণি, চলে যাচ্ছো যে?"

'বুকের ভেতরটা কেমন করে উঠল সাহেলা বেগমের।উনি পিছু ফিরে তাকালেন না। চলে গেলেন ওখান থেকে। বলা চলে, পালিয়েই গেলেন! ধ্রুব-দোয়েল দুজনের চোখ-মুখেই বিস্ময়। ওরাই তার মানে ঠিক। সবটা ভালো করে ভাবলে সকলেই বুঝবে, দিব্য কাব্যের ভাই আর কাব্য এই বিষয়ে অবগত! সেজন্যই তো আজ এই অনুষ্ঠানে আসল। ওদের ভালোই লাগছে। কাব্য তার আম্মুকে ফিরে পেয়েছে অবশেষে। ওর সব দুঃখের অবসান ঘটবে এবার। সবটা ভালো হোক,ওরা চায়! আচ্ছা, এই বিষয়গুলো ওদের আম্মুর কানে গেলে উনার অনুভূতি কেমন হবে? সবটা কি ভালোভাবে নেবেন! হ্যাঁ,ভালোভাবেই নেবেন। ওরা তো জানে, ওদের আম্মু কেমন। নিজেকে কষ্ট দিয়ে হলেও অন্যের ভালো করেন তিনি। ওদের আব্বুর সাথে উনার বিয়েটা হয়তো অনিচ্ছাকৃত ভুল ছিলো! ঐ একটা মানুষের জন্য আজ কতোগুলো জীবন নষ্ট হলো। কতোজনের সম্পর্ক নষ্ট হলো! এমনটা না হলেই বোধহয় বেশি ভালো হতো!

-

'তাহিয়ার শরীর খারাপ লাগছে, ধ্রুব বেশ চিন্তিত ওকে নিয়ে। কাব্য তখন পাশেই ছিল। হাতে থাকা ফোনের স্ক্রিনেই ওর সবটুকু মনোযোগ। তবে তাহিয়া অসুস্থ, বিষয়টা লক্ষ্য করেছে সে। ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে ধ্রুবকে বলল কাব্য -
"তোমারা সবাই বাড়ি ফিরো। আমি নীলাম্বরীকে নিয়ে পরে আসছি। আর হ্যাঁ, যাওয়ার আগে ওকে ডাক্তার দেখিয়ে নিবি!"

'তাহিয়া বেশ অবাক হলো;গম্ভীর কাব্য ভাই ওর অসুস্থতার বিষয়টা লক্ষ্য করেছে! অথচ তাহিয়া লোকটাকে ভীষণ ভয় পায়! ধ্রুব ভাইয়ের কথামতো সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।থেকে গেলো কেবল রাহুল, দোয়েল আর স্রোত-কাব্য! স্রোত তখন বায়না করল সে লং ড্রাইভে যাবে। কিন্তু কাব্যের সোজা উত্তর,ওর সময় নেই! স্রোত মন খারাপ করে দোয়েলের পাশে দাঁড়িয়ে রইল। কাব্য আর রাহুল কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলো।দোয়েল কিছু ভাবছে বুঝতে পেরে জিজ্ঞেস করল স্রোত -
"তুমি কী এত ভাবছো, দোয়েল আপু?"
"তেমন কিছু না স্রোত। তুই ঠিক আছিস?"

'কিছু সময় চুপ করে রইল স্রোত। দীর্ঘশ্বাস ফেলতেই দোয়েল বুঝল ও কোনো কারণে আপসেট। স্রোতের কাঁধে হাত স্পর্শ করে বলল দোয়েল -
"স্রোত.... ঠিক আছিস তুই?"

'আহত কণ্ঠে উত্তর দিল মেয়েটা -
"আমি ঠিক নেই। একটুও ঠিক নেই।"
"কিন্তু কেন? ভাইয়া তো ফিরে এসেছে। আর রেজওয়ান মা'রা গেছে,তুই জানিস? আর কিছুই হবে না স্রোত।তোদের মধ্যে আর কোনো বাধা আসবে না। এবার থেকে যা হবে,সব ভালোই হবে!" "সব পেলেও আমার বাচ্চাকে যে হারিয়ে ফেললাম! ডাক্তার সেদিন কী বলেছে,আমি সব শুনেছি দোয়েল আপু। আমি হয়তো আর কখনোই মা হতে পারব না। জানো,আমার ভেতরটা কেমন করছে?খুব কষ্ট হচ্ছে আমার। তাহিয়া আপুকে দেখলেই আমার প্রেগনেন্সির সময়কার কথা মনে পড়ছে। ইশশ! আমার বাচ্চাটা যদি থাকত!"

'স্রোতের কণ্ঠ ভারী লাগছে, কথাগুলো কেমন ভাঙা কন্টগে উচ্চারণ করছে।মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে। ও চুপচাপ গাড়িতে উঠে বসল। দোয়েল বুঝল স্রোতের মনের অবস্থা। ওকে কিছু সময় একা ছাড়বে কি? একাই থাক। কান্না করুক। মনটা হালকা হোক। এই ভেবেই মেসেঞ্জার অ্যাপে ঢুকে রাহুলকে একটা মেসেজ পাঠিয়ে অন্যদিকে চলে গেলো দোয়েল।

-

'সাহেলা বেগম কাব্যের গাড়ির সামনে দিয়েই যাচ্ছিলেন; তখনই উনার দুই ছেলেকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখলেন। দিব্য হাসছে আর কাব্য রেগে ওর দিকে তাকিয়ে আছে। এদের এই ঝগড়া-মা'রামা'রি দেখতে বেশ লাগে সাহেলা বেগমের! এগুলো যে ভীষণ মিস করতেন উনি! উনার দুই পাশে গার্ড ছিল; বার বার মানা করার পরও তারা উনার সাথে সাথেই হাঁটছে। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে উনার। দুই ছেলেই তাদের মাকে দেখে উনার কাছে আসল। মধু কিছুটা ভয় পেলো ওর আম্মুকে এখানে দেখে। এ নিশ্চয়ই ওর ডান হাত জাফরের কাজ! ছেলেটার মেশিনে লাথি মেরে ভবিষ্যতের বাতি নিভিয়ে দিলে তবেই মধু শান্তি পাবে! বারবার না করার পরও সে ওর আম্মুকে এই পর্যন্ত নিয়ে আসল। কাব্য ওর আম্মুকে জড়িয়ে ধরল। ভদ্রমহিলা চুমু দিলেন ছেলের কপালে। তার সাথে ভালো-মন্দ কথা বলে মুখ কালো করে তাকালেন মধুর দিকে। মধু বেশ জব্দ হয়েছে। আর চুপসে যাওয়া মুখশ্রী দেখে মনে মনে হাসছে কাব্য! সাহেলা বেগম মধুকে জিজ্ঞেস করলেন -
"বিয়ের অনুষ্ঠান করেছ, ভালো কথা! আমাদের কাউকে জানাওনি, এও ভালো কথা! তবে তোমার যে আলাদা একটা বাড়ি আছে সে বিষয়ে তো জানাতে পারতে!"

'মধু মাথা চুলকায়,খানিকক্ষণ ভেবে উত্তর দেয় -
"আ... আসলে আম্মু। আমি..."
"তুমি কী? আমাকে বলো, তুমি এত বড় বাড়ির মালিক হলে কবে? এত সিকিউরিটি, এত এত লোক যারা তোমার গোলামি করছে,এদেরকে রাখার মতো টাকা তুমি কোথায় পেলে?তাহলে কি লোকমুখে শোনা কথাগুলোই সত্যিই?তুমি কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে আছো দিব্য?"

'মধু কী বলবে বুঝতে পারছে না।এমনিতে ও প্রচণ্ড উগ্র! কিন্তু মায়ের সামনে এলেই যে ভয়ে বিড়ালছানা হয়ে যায়! মধু কাব্যের দিকে ঘেঁষে দাঁত কিড়মিড় করে বলল -
"আরেহ ব্রো, এবারের মতো বাঁচিয়ে নাও না!"

'কাব্য ভাব নিয়ে বলল -
"কেন বাঁচাব?"
"কারণ সেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম।আমার জন্যই তুমি নিজের সুন্দরী বউয়ের কাছে যেতে পেরেছ!"

'কাব্য জানত,এই মধু তাকে এক্ষুনি সেদিনের কথা বলে খোটা দেবে। ছেলেটার মধ্যে পাশের বাড়ির খালা-চাচি টাইপ একটা ব্যাপার আছে। বুদ্ধি আর শক্তিতে পেরে না উঠলে পুরোনো কথা তুলে খোটা দেবেই দেবে! দুই ছেলের কাজকর্ম দেখে বললেন সাহেলা বেগম -
"কী ফিসফিস করছ দুজনে?"
"আ... আসলে আম্মু। বাড়িটা ওর একার নয়,আমারও। আর লোকগুলোকে আজকের জন্যই ভাড়া করা হয়েছিল। তুমি যেমনটা ভাবছ,তেমন কিছুই নয়!"

'সাহেলা বেগম জানেন কাব্যের কাজ সম্পর্কে। সে কত বড় বিজনেস সামলায়, কত বড় বাড়ির ছেলে! হুঁ, এমনটা হতেই পারে। ছেলের কথাই মেনে নিলেন তিনি। মধুকে কড়া হুশিয়ারি দিয়ে বলে গেলেন সুনেহরার সাথে খারাপ ব্যবহার না করতে। উনাকে এবার বাড়ি ফিরতে হবে। কাব্যকে আর ঝামেলায় ফেললেন না, জাফরই নিয়ে যাবে। ভদ্রমহিলা চলে যাচ্ছিলেন; তখনই কাব্যের গাড়িটার দিকে চোখ যায়। এক মিষ্টি মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ড্রাইভিং সিটের পাশের সিটটাতে। উনি চশমাটা ঠিক করে নিলেন, কাব্যের দিকে তাকিয়ে চোখের চাহনি দিয়েই কী যেন জিজ্ঞেস করলেন! মায়ের প্রশ্নবোধক চাহনির মানে বুঝে মিষ্টি হেসে উপর-নিচ মাথা নাড়াল কাব্য। সাহেলা বেগমও হাসলেন ছেলের হাসির উত্তরে। উনি স্রোতের কাছে গেলেন, মেয়েটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। স্রোত ঘুমিয়ে আছে; চোখের পাপড়িগুলো কেমন ভেজা, হয়তো কোনো কারণে কান্না করেছে সে! মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া লেগে আছে। ইশশ! কী সুন্দর দেখতে সে, সত্যিই পুতুলের মতো! এই অতিসুন্দর মেয়েটা উনার পুত্রবধূ! আচ্ছা, ওর সাথে নিজের কেমন মিল খুঁজে পাচ্ছেন সাহেলা বেগম, মেয়েটা কি উনার কাছের কেউ? কাব্যের কথামতো, তার স্ত্রীর মধ্যে থাকা সব থেকে আকর্ষণীয় জিনিসটি হলো তার সমুদ্র ন্যায় নীল চোখ দুটো! নীল চোখ বোধহয় উনার খুব কাছের কারোরও ছিল। আচ্ছা, উনার ভাবনাই কি তবে ঠিক? পুতুলের মতো দেখতে উনার ছোট্ট সেই ভাইঝিই কি কাব্যের স্ত্রী! তবে যাই হোক, উনার ছেলের পছন্দের তারিফ করতে হয়!কী মিষ্টি মেয়েটা! উনি স্রোতের পুরো মুখে হাত বুলালেন, কপালে আদুরে চুমু এঁকে দিয়ে বললেন -
"আমার কাব্যের নীলাম্বরী দেখতে বেশ মিষ্টি।"

'কাব্য হাসল মায়ের কথায়। কিন্তু ওর মুখের হাসি উড়ে যাওয়ার জন্য মধুর একটা কথাই যথেষ্ট ছিল! সে কাব্যের কাঁধে হাত রেখে বলল -
"তোমার কাব্যের নীলাম্বরীকে আমার পাশেই বেশি মানাত,তাই না আম্মু?"

'সাহেলা বেগম বুঝলেন, মধু মজা করছে; কিন্তু কাব্য যে তার নীলাম্বরীকে নিয়ে ঠাট্টা একদমই পছন্দ করে না। কাব্য মধুর দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতেই সে মুখ ভেংচি কেটে দৌড়ে পালালো। কাব্য আর সাহেলা বেগম একে অন্যের দিকে তাকিয়ে হেসে উঠলেন। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখল দোয়েল। কী সুন্দর বন্ডিং তৈরি হয়েছে কাব্য আর ওর মা-ভাইয়ের! যাক। কাব্য তার জীবনে সুখী হোক এবার। সব সুখ ওদের হোক। সাহেলা বেগম চলে গেলেই দোয়েল আর রাহুলের দিকে চোখ যায় কাব্যের। সে হাতের ইশারায় ওদেরকে কাছে ডাকে। সাথে সাথে রাহুল আর দোয়েল কাব্যের কাছে আসে। কাব্যকে ফিসফিস করে কিছু একটা বলে রাহুল দোয়েলকে নিয়ে চলে যেতে চায়; কিন্তু দোয়েল পণ করেছে, সে যাবে না। রাহুল বিরক্তিভরা কণ্ঠে বলে -
"আমি বলছি বলে যাবে না? নাকি তোমার ভালো লাগছে না?"

'দোয়েল মন খারাপ করল রাহুলের এমন কথায়। কাব্য বিষয়টা লক্ষ্য করে রাহুলের হাত মচকে দিয়ে রাগী গলায় বলল -
"তুই আমার বোনের সাথে এভাবে কথা বলছিস কেন? মা'র খাবি?"
"আহ, হাত ছাড় কাব্য।"
"দোয়েলকে স্যরি বল।"
"বলব না। তোর বোন ত্যাড়ামি করলে আমিও এভাবেই কথা বলব।"

'কাব্য আরও জোরে রাহুলের হাতে মোচড় দিয়ে বলে -
"তুই আমার বোনের সাথে এভাবে কথা বললে আমিও এমনই করব! স্যরি বলবি কিনা বল!"
"বলছি, বলছি।"

'উপায় না পেয়ে দোয়েলকে স্যরি বলল রাহুল। ভাইয়ের কাছে রাহুলকে এমন হেনস্তা হতে দেখে ভালোই লাগল দোয়েলের। সে মনে মনে হাসলেও প্রকাশ করল না তা। কাব্য দোয়েলের হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল যা খুশি কিনতে! রাহুলকেও চোখ রাঙিয়ে বলল দোয়েলের সাথে মিসবিহেভ না করতে। রাহুল রাগে ফুঁসছে! ভাই-বোন দুটোই এক, ছেলেটার মাথা খেয়ে ফেলছে! কিছু বলেও শান্তি পাচ্ছে না সে। রাহুল বাইক স্টার্ট দিয়ে কাব্যের দিকে তাকাল। বাঁকা হেসে বলল -
"একশোবার মিসবিহেভ করব,কোন শালা আটকায় দেখি!"

'কাব্য ভ্রু কুঁচকে তাকাল। মনে মনে যে রাহুলকে বকাঝকা দিচ্ছে, সে ব্যাপারে রাহুল নিশ্চিত! তবে এই মুহূর্তে এসবের পরোয়া করল না সে।

-

'কাব্য গাড়ির ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মধুকে একটা মেসেজ পাঠিয়ে দিল। স্রোতের মুখটার দিকে তাকাতেই কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। ইশশ, পুরো যেন মাখন, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে এই মেয়েকে! কাব্য কি নিজেকে কন্ট্রোল করবে? নীলাম্বরী যে অসুস্থ! ওর মনটা ভীষণ খারাপ। সময় নিক না-হয়! কিন্তু কাব্যের অন্য মন চাইছে স্রোতকে কাছে পেতে, ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিতে নিজের বুকের সাথে। কাব্য তার বেপরোয়া অনুভূতি কোনোমতে দামাচাপা দিল। নীলাম্বরীর কোমল ত্বকে ভালোবাসার পরশ এঁকে দিল। মেয়েটার পুরো মুখে হাত বুলিয়ে বলল -
"নীলাম্বরী! কাব্যের নীলাম্বরী!"

-

'গায়ের স্যুট-কোট এক এক করে খুলতে খুলতে রুমের ভেতরে গিয়ে ঢুকল মধু। পুরো রুমে চোখ বুলিয়ে দেখল, ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে সুনেহরা। গলার ডায়মন্ড পেনডেন্টটা খোলার চেষ্টা করছে সে। মেয়েটার নগ্ন পিঠ নজরে আসতেই ঠোঁট কামড়ে হাসল মধু। গুনগুনিয়ে গান ধরল -
'ও শ্যাম রে তোমার সনে,
ও শ্যাম রে তোমার সনে,
একেলা পাইয়াছিরে শ্যাম,
এই নিগুড় বনে...
আজ পাশা খেলব রে শ্যাম,
আজ পাশা খেলব রে শ্যাম......,

'চোখ-মুখ কালো করে আয়নার দিকে তাকিয়ে আছে সুনেহরা। ওখানে স্পষ্টই দেখা যাচ্ছে মধুকে। ছেলেটার মুখের ভাবভঙ্গি আর এমন গান শুনে বিরক্ত হলো সুনেহরা।মধু একটা কাঁচি হাতে নিয়ে সুনেহরার গাউনের পিছনের দিকে অর্থাৎ পিঠের অংশে থাকা ফিতেগুলো কেটে ফেলল। সাথে সাথে গাউনটা কেমন ঢিলেঢালা হয়ে গেলো, কাঁধের দিকে কিছুটা নেমে গেলো।মধুর হাত তার নগ্ন পিঠ স্পর্শ করলেই। মেয়েটার সর্বাঙ্গ কেঁপে উঠল।দ্রুতই ঘুরে তাকাল সে, দুই হাত দিয়ে জামাটা আটকানোর চেষ্টা করে বলল -
"মা'র খাবি। যা এখান থেকে।"
"না গেলে কী করবি?"
"চিৎকার দেব।"
"হুম... চিৎকার তুই এমনিতেই দিবি। যখন আমি আদর করব! আমার ভালোবাসার তীব্রতায় কাঁদবি তুই। উফফফ! তোর কান্নার শব্দ আর ক্লান্ত মুখশ্রী দেখার বড্ড ইচ্ছে জেগেছে।তুই ঠিক আছিস? শুরু করি?"
"কী শুরু করবি?"
"টি-টোয়েন্টি ম্যাচ!"
"ছিহ! অসভ্য! ইতর! ছোটলোক কোথাকার। বের হো রুম থেকে।"

'মধুর রাগ হলো খুব; এই দুই আঙুলের মেয়েটা ওকে গালাগাল দিচ্ছে। ইচ্ছে করছে মেয়েটাকে এক্ষুনি পায়ের তলায় পিষে মেরে ফেলতে। ধুর! সেও তো চায় বউয়ের সামনে কাব্যের মতো রোমান্টিক একটা ভাব নিয়ে থাকবে। কিন্তু এই সুনেহরা নামক ডাইনিটার মুখের ভাষা শুনলে প্রেম প্রেম পায় না,বরং জন্মের রাগ হয়! মধু মেয়েটাকে ধাক্কা মা'রল। টাল সামলাতে না পেরে সুনেহরা গিয়ে বিছানায় পড়ল।সে শীতল দৃষ্টিতেই তাকাল মধুর দিকে;কিন্তু মধু যে রেগে আছে,সে বলল -
"এইই ডাইনি... এত ভাব দেখাচ্ছিস কাকে?শোন, তুই কাপড়চোপড় খুলে আমার সামনে নাচানাচি করলেও আমি তোর দিকে তাকাব না, ওকে! কিছু-মিছু হওয়া তো দূর! চুমুই খাব না। থাক তুই একা!"

কথাটা বলেই চলে যাচ্ছিলো মধু।বিড়বিড় করে বলল -
"শালার জিন্দেগী... টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগেই আউট করে দিল।এমনি এমনি কি এই শালীকে গালি দিই!"

'সুনেহরা মধুর যাওয়ার পানে তাকিয়ে মুখ ভেংচি কেটে বলল -
"হুহ্! তোর চুমু খাওয়ার জন্য বসে নেই আমি!"

#চলবে......
® আফরোজা আঁখি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 45 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন