#কাব্যের_নীলাম্বরী [৪৬]
'হালকা রোমান্টিক।’
"কি বউ বের করে দিলো তো? জানতাম তোমার মতো অকর্মাকে দিয়ে কিছুই হবে না। বিয়ের পর বউ ছাড়া রাত কাটানো কতোটা লজ্জার তুমি জানো? তোমার উচিত কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে সুইসাইড করা!"
'ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজের দিকে রেগে তাকিয়ে আছে মধু। ওকে খোঁচা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটা করেছে কাব্য! কিন্তু কাব্য কী করে জানলো সুনেহরা মধুকে রুম থেকে বের করে দিয়েছে! ছেলেটা কি মানুষের মন পড়তে জানে? নাকি কালো জাদু জানে! সে যাইহোক, মধু কাব্যের কথায় পাত্তা দেবে না। মধু ওর ফোনটা জাফরের হাতে ধরিয়ে দিল। সুইমিংপুলের অপর পাশেই গেস্ট হাউজ! মধু কোনো গুরুত্বপূর্ণ কাজে ঐ গেস্ট হাউজের দিকে গেল। ওখানে আগে থেকেই বসে ছিল এম পি আরশাদ তালুকদার! লোকটার সাথে মধুর সম্পর্ক বেশ ভালো! এম পি আরশাদ জানেন, শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার মধু ছাড়া বড় কোনো কাজ হাসিল করা অসম্ভব। সেজন্যই বিপদে পড়ে সাহায্যের জন্য ওর কাছে আসলেন! মধুর রুমে ঢুকেই পায়ের উপর পা তুলে বসল আরশাদের সামনে। চোখের ইশারায় কী হয়েছে জিজ্ঞেস করতেই লোকটা বলল -
"আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে!"
"বিনিময়ে আমি কী পাব?"
"যা চাইবে তাই! তবে আমাকে কথা দিতে হবে তুমি আমার কাজটা করবে!"
"উঁহুম,এমনি এমনি মধু কাউকে কথা দেয় না।"
'লোকটা বাঁকা হাসল। নিজের অ্যাসিস্ট্যান্টের দিকে চোখ ইশারা করতেই সে একটা ব্রিফকেস রাখল মধুর সামনে। জাফর ব্রিফকেসটা খুলে দেখল। টাকা ভর্তি সেই ব্রিফকেস দেখে মধুর ঠোঁটের কোণে হাসি ফুটল। নিজের লোকেদের ইশারা দিয়ে বলল এম পি আরশাদের কাজটা করে দিতে।কিন্তু এম পি আরশাদের কাজটা কী? শহরের উপকণ্ঠে অবস্থিত অত্যন্ত মূল্যবান এক সরকারি খাসজমির উপর এম পি আরশাদের লোভ ছিল বহুদিনের! তিনি ঐ জমিতে রিসোর্ট দিতে চান, কিন্তু তা হয়ে ওঠেনি ওখানকার স্থানীয় লোকেদের জন্য। উনার কাছে খবর এসেছে কোনো এক আর্কিটেকচার কোম্পানির সি ই ও গ্রামের শিশুদের জন্য সেই অত্যন্ত মূল্যবান সরকারি খাসজমিতে স্কুল নির্মাণের কাজ চালাচ্ছে!স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তিনি নির্মাণের সাময়িক অনুমতি জোগাড় করেছেন।এই প্রজেক্টে উনি ইনভেস্ট করবেন সাথে আরও একটা কোম্পানিও আছে!উনি চাইছেন জমিটা নিজের নামে করতে,সেখানে রিসোর্ট নির্মাণ করতে, আর এইজন্যই মধুর শরণাপন্ন হয়েছেন!মধুর কাছে ঐ জমি হাসিল করা দুই মিনিটের ব্যাপার!সে তার লোকেদের ওখানে পাঠাবে বলে ঠিক করল।এম পি আরশাদ উঠে দাঁড়ালেন, বেরিয়ে যাবেন বলে।ঠিক সেই সময়টাতেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো সুনেহরা। হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা দেওয়া-নেওয়ার সময়কার কিছু ছবিও তুলল, তবে কেউ তা বুঝল না। সুনেহরা ওখানে এসে দুই হাত বুকে ভাঁজ করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মধুর দিকে।মধু তখনও মেয়েটাকে দেখেনি। ও টেবিলে রাখা অ্যালকোহলের গ্লাস হাতে নিল, মুখে দেবে, তখনই সুনেহরা গিয়ে হাত ধরে আটকালো। মধু রক্তচক্ষু নিয়ে তাকালো মেয়েটার দিকে। ধমক দিয়ে বলল -
"এইই... তোকে এখানে আসতে কে বলেছে?"
"কাউকে বলতে হবে কেন?আমি নিজেই এসেছি!"
"রুমে যা।"
"যাব না।"
"যেতে বলেছি,যা। আমাকে রাগাস না।"
"যাব না মানে যাব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকব, যতো সময় আমার ইচ্ছে।"
'ভ্রু কুঁচকায় মধু।ঠাস করে একটা চড় বসায় সুনেহরার গালে। এম পি আরশাদ তখন একদৃষ্টিতে তাকিয়ে আছেন সুনেহরার দিকে। মেয়েটার চেহারা, ভাবভঙ্গি সবই নজর কাড়ল উনার। লোকটার সহ্য হলো না মধুর এমন ব্যবহার। উনার মনে হলো সুনেহরার গালে দেওয়া চড়টা উনার গালেই পড়েছে। লোকটা এগিয়ে গেল, মধুকে বলল -
"আরেহ হানি! করলে কী? এতো সুন্দর ফুলের গায়ে কেউ আঘাত করে! তুমি তাকে যত্নে রাখতে না পারলে আমি আছি তো!"
'হুংকার ছেড়ে বলে উঠে মধু -
"মানে?"
"মানেটা ক্লিয়ার।তুমি যা চাইবে আমি দেব, বিনিময়ে এই তেজি সুন্দরী রমনীকে আমার চাই।"
'রাগে চোয়াল শক্ত হলো মধুর। কানে বারবার প্রতিধ্বনিত হলো এম পি আরশাদের বলা কথা। লোকটা কি ফুল বলতে সুনেহরাকেই বোঝালো! আর তার পরবর্তী কথাটা! সুনেহরাকে উনি মধুর থেকে কেড়ে নিতে চাইছেন? ওর প্রিয়তমাকে! রাগে মধুর কপালের শিরা ফুলে উঠলো।মুখটা ধারণ করল তামাটে বর্ণ!সে দিকশূন্য হারিয়ে আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজছে।মধু রেগে গেছে বুঝে জাফর বাহিরের সবাইকে বেরিয়ে যেতে বলে, কিন্তু এম পি আরশাদ তখনও দাঁড়িয়েই ছিলেন! লোকটাকে অসহ্য লাগছে মধুর। ও টেবিলে থাকা মদের বোতল দিয়ে আঘাত করল এম পি আরশাদের মাথায়। সাথে সাথেই কাচের বোতল ভেঙে ঝরঝর করে মেঝেতে পড়ল। সাথে লোকটার গাল বেয়ে রক্ত পড়তে শুরু হলো! উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে মধুর এমন ব্যবহারে।এম পি আরশাদের লোকেরা বের হতে চাইতেই মধুর লোকগুলো ওদেরকে আটকালো। মধু লোকটার কলার চেপে ধরে রাগান্বিত কন্ঠে বলে -
"এইইই... কী বললি তুই? কী বললি? কী বললি আবার বল!"
'এম পি আরশাদের মাথা ফেটে রক্ত পড়ছে। কেমন বিধ্বস্ত লাগছে লোকটাকে, তবুও উনি হাসছেন। সুনেহরার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন -
"আমার এই মেয়েটাকে চাই। চাই মানে চাই..."
'পুরো কথাটা বলে শেষ করতে পারলেন না এম পি আরশাদ। সেকেন্ডের ব্যবধানে আরেকটা মদের বোতল হাতে নিয়ে একের পর এক লোকটাকে আঘাত করতে লাগলো মধু। মেঝেতে ফেলে ইচ্ছেমতো মা'রল লোকটাকে। পুরোটা জায়গায় যেন রক্তের বন্যা।লোকটা ছটফট করছে মেঝেতে পড়ে।চিৎকার চেচামেচি করতে করতে এক সময় উনি থেমে গেলেন। কী করুণ দৃশ্য! সুনেহরা ভয়ে রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। ও কী দেখল চোখের সামনে! কতোটা নিষ্ঠুর হলে একটা মানুষ অন্য একটা মানুষকে এভাবে মা'রতে পারে!
-
'ঘুমন্ত স্রোতের পাশে বসে আছে কাব্য। মাত্রই সাবরিনা বেগমের সাথে কথা শেষ করে রুমে এলো সে। ভদ্রমহিলার চোখ-মুখ কেমন যেন লাগছিল! উনি জানালেন দিব্য সম্পর্কে! উনি হয়তো জানেন না কাব্য আগে থেকেই বিষয়টা জানে!নিজের মায়ের বয়সী কাউকেই কাব্য ঘৃণা করতে পারে না, আর উনি তো ওর নিজের খালামণি! সেদিন ওর আব্বুর সাথে বিয়েটা না করলেই উনি পারতেন। কাব্য আর উনার মধ্যে এতো দূরত্ব বাড়তো না কখনোই! উনারই বা দোষ কোথায়! সবকিছুর মূলে যে ওর বাবা মাহতাব তালুকদারই আছেন! ছিহ! এমন নিকৃষ্ট একটা লোককে নিজের বাবা মানতেই লজ্জা লাগে কাব্যের! ওর আম্মুকে কতো কষ্ট পেতে হয়েছে এতো গুলো দিন। দিব্যের শৈশব, কৈশোর, ভবিষ্যৎ সব নষ্ট হয়েছে উনার জন্য! এমনটা না হলেই বোধহয় ভালো হতো! ইশশ! দিব্যের ভবিষ্যৎ কেমন হবে ভাবতেই বুকের ভেতরটায় কেমন কষ্ট হলো! চোখের কোণে অজান্তেই অশ্রু জমলো! রক্ত তো! এক মায়ের পেট থেকেই বের হয়েছে দুজনে। তাই বোধহয় না চাইতেও এতোটা কষ্ট হয়! আচ্ছা সুনেহরা কি দিব্যকে ভালোবাসবে? নাকি নিজের কাজের জন্য বলি দেবে ভালোবাসাকে? বারবার এই প্রশ্নগুলো কাব্যের মাথায় ঘুরপাক খায়, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে! এদিকে স্রোতের ঘুম ভাঙলেও সে অভিমান করে বসে আছে। কাব্যের সাথে একটাও কথা বলছে না। কাব্য এ দেখে জিজ্ঞেস করল মেয়েটাকে -
"নীলাম্বরী... মন খারাপ তোমার?"
'কোমর পর্যন্ত ঢেকে রাখা ব্ল্যাঙ্কেটটা বুকের উপর তুলল স্রোত। অন্যদিকে মুখ ফিরিয়েছে আগেই। পেটের উপর কাব্যের হাত ছিল, তাও সরিয়ে দিল। অভিমানী কন্ঠে বলল -
"আমার মন খারাপে আপনার যায় আসে?"
"যায় আসে। তোমার মন খারাপে আমারও মন খারাপ হয়। ভেতরটায় জ্বালা-পোড়া করে। ইচ্ছে করে সবকিছু তছনছ করে দিয়ে হলেও তোমাকে ভালো রাখি। তোমার মন খারাপের কারণ কী, বলবে?"
"বলব কেন? জেনে নিন!"
'কাব্য মুচকি হেসে স্রোতের উপর থেকে ব্ল্যাঙ্কেট না সরিয়ে নিজে ঢুকে পড়ে ব্ল্যাঙ্কেটের ভেতর। দু-হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে নীলাম্বরীকে। কাব্যের উষ্ণ স্পর্শে কম্পন ধরল নীলাম্বরীর শরীরে। ওর মুখের শ্বাস আছড়ে পড়ছে স্রোতের ঘাড়ে। মেয়েটার কেমন পাগল পাগল লাগছে। সে দিশাবিশা না পেয়ে বলল -
"আ.. আপনি যান। আমি ঘুমাবো।"
:নীলাম্বরীর মেদহীন পেটে হাত বুলালো কাব্য। ওর উন্মুক্ত পিঠে নাক ঘষে অস্পষ্ট কন্ঠে বলল -
"সত্যিই ঘুম পেয়েছে?"
"হুম।"
'কাব্য স্রোতকে নিজের দিকে চাওয়ালো। লজ্জায় কাব্যের বুকে মুখ লুকালো স্রোত। কাব্য দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলাম্বরীকে। প্রিয় পুরুষের উষ্ণ আলিঙ্গনে পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে ওর। কাব্য স্রোতের পুরো মুখে চুমু দিল। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল -
"ঘুমাও।"
'সব মান-অভিমান ভুলে কাব্যকে জড়িয়ে ধরল স্রোত। ওমনি চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো কাব্য -
'ঘুমাও তুমি ঘুমাও জান,
ঘুমাও আমার কোলে।
ভালোবাসার নাও ভাসাবো
ভালোবাসি বলে.....
তোমার চুলে হাত বুলাবো
পূর্ণ চাঁদের তলে...
'কাব্যের ধ্যান ভাঙে।ওর গাওয়া গান সম্পুর্ন হলো না।তার কারণ ওর ফোনে নোটিফিকেশন এসেছে।প্রথমে ভাবল রাহুল বা দিব্য মেসেজ করেছে। বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিতেই ওর ভাবনা ভুল প্রমাণিত হলো! রাহুল বা দিব্য নয়, মেসেজ দিয়েছে ধ্রুব! এই মাঝরাতে কাব্যকে মেসেজ দেওয়ার কারণ কী? তাহিয়ার কিছু হয়নি তো? কথাটা ভাবনায় আসতেই সযত্নে স্রোতের মাথাটা বালিশে রাখে কাব্য। ব্ল্যাঙ্কেট দিয়ে মেয়েটার শরীর ঢেকে দিয়ে মেসেজ অপশনে ঢুকে ধ্রুবের পাঠানো মেসেজটা বের করে। ধ্রুব লিখেছে -
"স্রোত ঘুমিয়ে পড়লে আর তুমি ফ্রি হলে একবার ছাদে আসবে ভাইয়া? না আসলে ক্ষতি নেই, তবে আসলে আমার ভালো লাগবে!"
'ভাইয়ের এতো সুন্দর আবদার কাব্য ফেলবে কী করে? ও তো দিব্যের মতোই! ধ্রুব, দোয়েল, দীপ্ত ওরা হয়তো জানেও না এই গম্ভীর, বদমেজাজি কাব্য ওদেরকে কতোটা স্নেহ করে! কাব্য রুম থেকে বেরিয়ে সোজা ছাদে এলো। বিশালাকার ছাদে তখন লাইট জ্বলছে। চারদিকটা স্পষ্টই দেখা যাচ্ছে। ছাদের একপাশে কতোরকমের বিদেশি ফুলের চারাগাছ আর বেতের সোফাসেট রাখা। কাব্য চারিদিকে তাকিয়ে ধ্রুবকে খুঁজল আর পেয়েও গেল। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। পরনে ছাই রঙের একটা টি-শার্ট আর কালো প্যান্ট। কাব্য এগিয়ে গেল ভাইয়ের কাছে। ওর থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালো সে। পকেটে হাত গুঁজে জিজ্ঞেস করল -
"কিছু হয়েছে?"
'ধ্রুব তাকাল কাব্যের মুখপানে। মিষ্টি হেসে ওর কথার উত্তরে বলল -
"ভালো আছো ভাইয়া?"
'কাব্যও হাসে ভাইয়ের হাসির উত্তরে। ওপর-নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল সে। সাথে সাথেই প্রশ্ন করল ধ্রুব -
"তোমার কাজ শুরু করছ কবে?"
ধ্রুবের চোখ মুখে কাব্য বেশ বুঝতে পারছে ওর মনে অন্য কিছু চলছে।তাই নিজের চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলে -
"তুই কি এগুলো জিজ্ঞেস করতেই আমাকে ডেকেছিস!"
"উঁহু!"
"তাহলে?"
'ধ্রুব বড় করে শ্বাস নেয়। নিজেকে প্রস্তুত করে কাব্যকে কিছু বলবে বলে। কাব্য ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছে সবটাই। সে তার আগের অবস্থানেই দাঁড়িয়ে আছে। ধ্রুব এবার কাব্যের দিকে তাকিয়ে বলল -
"তুমি কি আমার বা দোয়েলের উপর রেগে আছো ভাইয়া?"
"উঁহু। রাগব কেন?"
"রাগার তো একাধিক কারণ আছে! সব থেকে বড় কারণ আমার আম্মু!"
'কাব্যের চোখ-মুখ কঠিন হলো মুহূর্তেই। সে মনে করতে চায় না কোনো খারাপ স্মৃতি। ধ্রুব আজ এসব বলছে কেন? ওর আম্মু নিশ্চয়ই দিব্য সম্পর্কে ওকেও জানিয়েছেন! ধ্রুব কি তার বাবা-মায়ের হয়ে কাব্যের কাছে ক্ষমা চাইতে এসেছে? কাব্যের ভাবনা কিছুটা সত্য হলো! ধ্রুব দিব্য সম্পর্কে ওকে জিজ্ঞেস করলে কাব্য সোজাসাপটা উত্তর দিয়ে বলল -
"ও আমার ভাই। আমার রক্ত। আমার সাথে ওর আত্মার সম্পর্ক আছে।"
'পরক্ষণেই কাব্য বলতে চাইল—'যেমনটা আছে তোর সাথে!' কিন্তু বলতে পারল না সে। ধ্রুব যে মাঝখানে কথা বলে উঠেছে -
"তুমি আগে থেকেই জানতে উনার সম্পর্কে?"
"জানতাম না। জেনেছি! আর আমাকে সেদিন মৃত্যুর মুখ থেকে দিব্যই ফিরিয়ে এনেছিল। তোর আর কিছু জানার আছে ধ্রুব?"
'জানার তো অনেক কিছুই আছে, কিন্তু দিব্য সম্পর্কে কাব্যের এমন মায়া দেখে ধ্রুবের বোধহয় খারাপ লাগল। কই কাব্য তো কখনো নিজে থেকে ওর সাথে কথাই বলেনি। অথচ কিছুদিনের পরিচয়ে দিব্যের প্রতি এতো মায়া! কাব্য চলে যাচ্ছিল, থেমে গেল ধ্রুবের কন্ঠস্বর শুনে -
"তোমার সাথে আমার অনেক দূরত্ব। এক বাড়িতে এক ছাদের নিচে থেকেও আমাদের সেভাবে কথা হয়নি কখনোই। তুমি কি জানো ভাইয়া? আমি তোমাকে অনেক ভালোবাসি! সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে নিজের আইডল মানি। আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমিও চাই আমাদের সম্পর্কটা অন্য সব ভাইদের সম্পর্কের মতোই হোক! খুব বেশি মন খারাপ হলে, মেন্টালি আপসেট হলেও আমার তোমার সাথে তা শেয়ার করতে ইচ্ছে করে।আমি ভিষণ করে তোমার সঙ্গ চাই। মাঝেমধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করে।কিন্তু আমার ঐ অধিকারটুকু নেই!আমাদের মধ্যকার এই দূরত্ব বোধহয় কখনোই ঘুচবে না!"
'কাব্য তো জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে! এদিকে কথাটা বলেই কাব্যকে রেখে ধ্রুব নিচে নেমে যাচ্ছিল। ছাদের সিঁড়ির সামনে যেতেই কাব্য ওকে ডাকল। চোখের ইশারায় কাছে আসতে বলল। ধ্রুবও শুনল কাব্যের কথা। সে এগিয়ে এসে কাব্যের মুখোমুখি দাঁড়ালো। ভাইয়ের চোখের দিকে তাকানোর সাহস নেই বিধায় নিচের দিকেই তাকিয়ে আছে। কাব্য হুট করেই ধ্রুবকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় ধ্রুব বেশ অবাক হলো! কাব্য ভাই তাকে জড়িয়ে ধরেছে? তাহলে কি কাব্যের ধ্রুবের প্রতি কোনো রাগ নেই? সেও ধ্রুবকে স্নেহ করে, যেভাবে ধ্রুব তাকে সম্মান করে। খুশিতে ধ্রুবের চোখ দুটো চিকচিক করে উঠলো, সাথে ঠোঁটের কোণে দেখা মিলল হাসির রেখা। সে কাব্যকে জড়িয়ে ধরে বলল -
"ভাইয়া..."
'কাব্য খানিকক্ষণ ওভাবে থেকেই ধ্রুবকে ছাড়ল। ওর দিকে তাকিয়ে বলল -
"তোর বা দোয়েলের প্রতি আমার কখনোই কোনো রাগ ছিল না ধ্রুব। আমি মানুষটা অন্যরকম। নিজের অনুভূতি প্রকাশে বড্ড কাঁচা, তাই হয়তো আমাকে বুঝতে তোদের ভুল হয়েছে। তুই, দোয়েল, দিব্য, দীপ্ত—সবাইকেই আমি অনেক স্নেহ করি ধ্রুব। তোরা একদিকে আর আমার পুরো পৃথিবী অন্যদিকে!আর কিছু বলার আছে?"
'ধ্রুব খুশিমনে দুই দিকে মাথা নাড়ে। কাব্য হাসে। ওকে রুমে গিয়ে ঘুমোতে বলে নিজেও চলে আসে নীলাম্বরীর কাছে।
-
'সকাল ৯ টার মতো বাজে। আজ শুক্রবার, তাই অফিস নেই কাব্য বা ধ্রুব কারোরই। বাড়ির মেয়েরা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। স্রোত মাত্রই শাওয়ার নিয়ে বেরুলো। ড্রেসিং টেবিলের সামনে এসে মাথার চুলগুলো তোয়ালের সাহায্যে মুছে নিচ্ছিল সে। স্রোতের লম্বা কালো কেশগুচ্ছ কোমর ছাড়িয়ে গেছে। তবে অযত্নে চুলের অবস্থা নেই! কাব্য তখন বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। ঘাড় ফেরালেই দৃশ্যমান হলো নীলাম্বরীর ফর্সা পিঠ। একপাশে চুল সরিয়েছে স্রোত। শাড়িটা পুরো এলোমেলো হয়ে আছে। প্রেয়সীর আগুন ধরানো রূপ দেখে কাব্যের ঘুম উড়ে গেল তখনই। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে নীলাম্বরীকে জড়িয়ে ধরে সে। মুখ গোঁজে ওর ঘাড়ে। স্রোত বিরক্তিভরা কন্ঠে বলে -
"আহা! করছেন কী? মাত্রই তো গোসল করলাম!"
'নীলাম্বরীর মেদহীন পেটে হাত বুলায় কাব্য।উষ্ণ চুমু এঁকে দেয় ওর ঘাড়ে। ফিসফিস করে বলে -
"আবার করব। একসাথে।"
"একটু সুস্থ হলেন কিনা!ওমনি শুরু হয়ে গেছে,তাই না।"
"সুস্থ হই আর অসুস্থ আমি সবসময় রোমান্স করার মুডেই থাকি! তোমাকে দেখলেই আমার এনার্জি হাই লেভেলে চলে যায়,বুঝো না?"
"আপনি আস্ত একটা অভদ্র!"
কাব্য এগিয়ে আসে। স্রোতকে আরও কাছে এনে ঠোঁট কামড়ে গান ধরে -
'অভদ্র হয়েছি আমি তোমারি প্রেমে তাই!
কাছে আসো না... আরও কাছে
আসোনা..
পাশে বসোনা... বেশি কথা বলোনা
কোনো কথা বলো না....
[ভাই গানে ভুল হলে বুঝে নেন পরে ঠিক করে দিব।]
'স্রোতের গাল মুখ লজ্জায় লাল গয়ে গেছে। সে পালাতে চাইলেই কাব্য আটকে নিল। স্রোতকে কোলে তুলে নিল কাব্য। বিছানায় ফেলে চুমু দিল পুরো মুখে,শরীরে।ভালোবাসার গভীর আলিঙ্গনে প্রেয়সীকে মিশিয়ে নিল নিজের বুকের সাথে।
#চলবে......
® আফরোজা আঁখি।