#কাব্যের_নীলাম্বরী [৪৭]
'সুনেহরা চোখ খুলে তাকালেই দেখল ওর হাত দুটো বেধে রাখা শিখল দিয়ে! পুরো মেঝেতে রক্তের দাগ শুকিয়ে আছে!রক্ত দেখতেই ওর মনে পড়ল কাল রাতের ঘটনা! মধু লোকটাকে তখন নির্দয়ের মতো মা'রছিল।মা'রতে মা'রতে জানে মে'রে ফেলবে এমন অবস্থা!সুনেহরা উপায় না পেয়ে ওকে আটকানোর চেষ্টা করল সাথে সাথেই মেয়েটাকে ধাক্কা মা'রল মধু টাল সামলাতে না পেরে সুনেহরা গিয়ে মেঝেতে পড়ল।মধু জাফরকে ইশারা দিয়ে বলল এপমি আরশাদ আর তার লোকদের এখান থেকে নিয়ে যেতে।বাধ্য দাশের ন্যায় মধুর আদেশ পালন করল জাফর।সুনেহরা ঘৃণার দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে বলল -
"ছিহ!"
"ছিহ ছিহ করছিস কেন?আমি কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি?"
'সুনেহরা অন্য দিকে তাকাল।বিরক্ত লাগছে ওর।এই মধু এতোটা পাষাণ!ওকে উদ্দেশ্য করে বলা একটা কথার জন্য লোকটাকে ওভাবে মা'রল! আচ্ছা উনি কি বেঁচে আছেন?সুনেহরা আইনের লোক!আর ওর সামনে একটা লোককে মধু এভাবে মা'রার পরে ওকে ছেড়ে দিবে? না! কখনোই না। সুনেহরা চলে যেতে চাইলেই মধু আটকে নেয় হুংকার ছেড়ে বলে -
"যেতে বলেছি আমি তোকে?"
"মানে!তোকে বলতে হবে কেন? আমি বাধ্য নই তোর কথা শুনতে। হাত ছাড়।"
"তোর এই হাত আমি ছাড়ব বলে ধরিনি!শুরুতেই তোকে সাবধান করেছিলাম সুনেহরা! বলেছিলাম আমার আশেপাশে না আসতে কিন্তু তুই শুনিসনি।তুই আমাকে তোর প্রতি দূর্বল করেছিস। ভালোবাসতে বাধ্য করেছিস। আর এখন যখন আমি তোকে ভালো বাসতে শুরু করলাম তুই আমাকে ছাড়তে চাইছিস! উঁহু এমনটা হবেনা।এতোটা রাস্তা চলে এসে আমি তোকে ছাড়ব না ছেড়ে যেতেও দিব না।তুই সুখে থাক বা দুঃখে আমার সাথেই থাকতে হবে।আমি আগুনে ঝাপ দিলে সেই আগুনে তোকেও ঝাপ দিতে হবে।বুঝতে পেরেছিস?"
কথাগুলো বলেই মেয়েটাকে টেনে বিছানায় ফেলল মধু।হাতটা বেধে দিল শিখল দিয়ে।সুনেহরা কিছু বুঝে ওঠার আগেই দরজা আটকে নিজেও বেরিয়ে গেলো রুম থেকে। কথাগুলো ভেবে রাগে ফেটে পড়ছিল সুনেহরার মাথা।ও নিজের হাতে বাঁধা শিখল থেকে ছাড়াতে চাইল।বেরিয়ে যেতে চাইল রুম থেকে। কিন্তু উপায় পেলো না সে।এই মুহূর্তে দাঁড়িয়ে সুনেহরার মনে হচ্ছে মধুকে বিয়ে করা ওকে ভালোবাসাটাই ওর জীবনের সবথেকে বড় ভুল!
-
'প্রকৃতিতে শীত শীত ভাব। সন্ধ্যা হলেই গায়ে গরম কাপড় জড়িয়ে রাস্তায় বেরিয়েছে লোকজন। শহর তাই যানবাহনের চলাচল একটু বেশিই! মধুর কালো রঙের মার্সিডিস কারটা এসে থেমেছে একটা নামি-দামি হসপিটালের সামনে।জাফর গাড়ি থেকে নেমে ডোর ওপেন করতেই মধু বেরিয়ে এলো। সে গটগট করে হেঁটে হসপিটালের ভেতরে ঢুকল।গিয়ে দাঁড়াল নিদিষ্ট কারোর কেবিনের সামনে।আজ প্রথম বারের মতো মধু তার বাবা মাহতাব সাহেবের সাথে দেখা করতে এসেছে।অসুস্থ মাহতাব সাহেবের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মধু।দরজার সাথে হেলান দিয়েই দাঁড়িয়ে আছে সে।বেডে শুয়ে থাকা এই নিকৃষ্ট লোকটা ওর বাবা!এ জীবনে বাবার আদর পাওয়ার ইচ্ছে বোধ হয় ইচ্ছেই থেকে যাবে!তবে এমন বাবার আদর সে চায় না!যে বাবা তার ভাইকে কষ্ট দিয়েছে তার মাকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছে তার এই অধপতনের মুলে যে বাবা সে বাবাকে মধু বাবা বলে মানেনা।মধু আস্তে আস্তে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়।মাহতাব সাহেব তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে।উনি যখনই বুঝলেন রুমে অন্য কারোর উপস্থিতি দেখার চেষ্টা করলেন কে এসেছে! কাব্য আসল বুঝি!সেদিনের পর আজই কাব্যকে দেখলেন উনি!আচ্ছা কাব্য উনার লেখা চিঠিটা পড়েছে?ওর তো রাগ হওয়ার কথা! বাবার প্রতি তীব্র ঘৃণা জন্মানোর কথা! কাব্য এখানে এসেছে তাও উনাকে দেখতে! মাহতাব সাহেবের যে বিশ্বাস হচ্ছে না। অদ্ভুত লাগছে সবটা।মধু ওর বাবার কাছে গেলো।বাঁকা হাসল সে। লোকটার মুখে থাকা অক্সিজেন মাস্ক খুলে দিল। মাহতাব সাহেবের শ্বাস আটকে আসছে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে উনি বুঝতে পারছেন না কাব্যের মাথায় কি চলছে!এদিকে কথাও বলতে পারছে না। মধু লোকটার এই ছটফটানি দেখে আনন্দ পেলো। উনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল -
"এতো পাপ নিয়ে বেঁচে থেকে কি করবেন?মে'রে ফেলি আপনাকে?"
'লোকটার চোখের কার্নিশে অশ্রু জমেছে।উনিও নিজের মৃত্যু চাইছেন। চাইছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসেও কি ছেলের কাছ থেকে ক্ষমা পাবেন না?মাহতাব সাহেবের অবস্থা বেগতিক! উনার শরীর ঘামে জবুথবু হয়ে গেছে।শ্বাস আটকে আসছে। উঠানামা করছে বুক।এমন সময় কেবিনে এসে ঢুকে কাব্য! কাব্য দ্রুত মাহতাব সাহেবের মুখে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয়।মধুর হাত টেনে ওকে সরায় অন্যদিকে। ধমক দিয়ে বলে -
"আর ইউ ম্যাড? কি করছিলে এসব?"
"আরেহ ব্রো রাগছো কেন?উনারও বোঝা উচিত মৃত্যুর স্বাধ আসলে কেমন!"
'কাব্য দাঁতে দাঁত চেপে বলে -
"মৃত্যুর স্বাদ কেমন তা বুঝানোর জন্য সৃষ্টিকর্তা আছেন।তুমি কেন এসব করবে?কাউকে মে'রে ফেলার অধিকার তোমার নেই!"
"অথচ আমি অনায়াসেই কতো মানুষকে মে'রে ফেলি!সেখানে এই লোকটা আমার জন্মের শত্রু।উনাকে বাঁচিয়ে রেখে লাভ আছে বলো?শুধু শুধু অক্সিজেন নষ্ট হচ্ছে।"
"দিব্য....."
'কাব্য হুংকার ছাড়ে। মধুর তাতে যায় আসল না সে গুনগুনিয়ে গান গেয়ে একটা চেয়ার টেনে বসল।কাব্য বড় করে শ্বাস নিল একবার চোখ বুলালো বেডে শুয়ে থাকা মাহতাব সাহেবের দিকে।লোকটার চোখ দুটো ছলছল করছে। কেমন অদ্ভুত লাগছে সবটা।উনার দুই ছেলে পাশাপাশি দাঁড়িয়ে! কাব্য এক্ষুণি তার ভাইয়ের নাম ধরে ডাকল!তারমানে উনি ভুল ছেলেটা কাব্য ছিলো না।ছিলো দিব্য!ওর মাহতাব সাহেবের প্রতি এতো ঘৃণা!ঘৃনা তো হওয়ারই কথা!উনার জন্যই যে ওর শৈশব নষ্ট হয়েছে।সবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে।আচ্ছা মাহতাব সাহেবের তো ম'রে যাওয়া উচিত! উনি বেঁচে আছেন কেন?কেন আল্লাহ উনাকে মৃত্যু দিচ্ছেন না?কথা গুলোই ভেবে চলেছেন মাহতাব সাহেব।আর এগুলো ভাবতে ভাবতে উনার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে।কাব্য বিষয়টা লক্ষ্য করলেই ডক্টরদের ডেকে আনে। মধু তখনও চোখে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে!কাব্য বুঝল ওকে এখানে রাখা ঠিক হবেনা। তাই ধরেবেধেই নিয়ে গেলো নিজের সাথে করে।
-
'জানালার কাছে দাঁড়িয়ে আছে তাহিয়া।ইদানীং ওর বমি বমি ভাবটা বেড়েই চলেছে। প্রচন্ড মাথা ঘুরায় আর শরীর দূর্বল লাগে!এমন একটা সময়ে প্রত্যেক মেয়েরাই বোধ হয় তার মায়ের অভাব বোধ করে তবে সাবরিনা বেগম তাহিয়াকে সেই অভাব বোধ করতে দেননা।উনি সারাক্ষণ ওকে নজরে নজরে রাখেন বার বার এসে দেখে যান শরীর ঠিক আছে কিনা!ওর প্রেগ্ন্যাসির খবর শোনার পর থেকে আর কোনো কাজে হাত দিতে দেন না।শুধু কি সাবরিনা বেগম!বাড়ির সকলেই তাহিয়ার খেয়াল রাখে সবথেকে বেশি খেয়াল রাখে ধ্রুব!সে ভিষণ খুশি বাচ্চা আসবে জেনে!ধ্রুব খানিকক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে।ওয়াশরুম থেকে সে এক্ষুণি বের হলো। হাতের তোয়ালেটা রেখে দিয়ে তাহিয়ার কাছে এসে দাঁড়াল। ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজল ঘাড়ে।প্রিয় পুরুষের স্পর্শ চিনতে তাহিয়ার খুব একটা সময় লাগেনি।তাহিয়া চোখ বুজে বলে -
"নিচে আয় ধ্রুব।খাবার দিচ্ছি।"
"তুই খেয়েছিস?"
"হুঁ।"
"তানুউউ.... আমি ভালো করেই জানি আমার বউ মিথ্যা বলতে পারেনা।তুই যে আমার অপেক্ষায় বসে ছিলি সেটাও জানি!আর মিথ্যা বলতে হবে না,চল আজ একসাথে খাব।"
"উঁহু আমি খাব না। আমার খিদে নেই।"
"তোর খিদে না থাকলেও আমার বাচ্চার খিদে পাবে তানু।তাকে ভালো রাখার জন্য ইচ্ছে না থাকলেও তোকে খেতে হবে।"
"উফফ! ধ্রুব!"
'ধ্রুব শুনেনা তাহিয়ার কথা।ওকে বিছানায় বসিয়ে সে নিচে যায় খাবার আনতে।তাহিয়া মুচকি হাসে।ধ্রুবটা কেমন পালটে গেছে। শুরুতে সে কেমন অগোছালো ছিলো।আর এখন কতো দায়িত্বশীল হয়ে গেছে।নিজের থেকেও বেশি তাহিয়ার খেয়াল রাখে।
-
'আকাশে ঘন কালো মেঘের আস্তরণ। চারিদিক ঢেকে আছে কুয়াশার চাদরে। একটা শান্ত নিরিবিলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মধুর গাড়ি আর কাব্যের বাইক। গাড়ির সাথে হেলান দিয়ে মধু আর কাব্য দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। মধুর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা ফেলে দিল কাব্য। চোখ-মুখ কালো করে বলল -
"এগুলো খেলে আলাদা শান্তি লাগে? ভেতরটা যে আস্তে আস্তে পচে যাচ্ছে সে বিষয়ে ধারণা আছে?"
"পচে গেলে পচে যাবে। ম'রে যাব আমি। তোমার জন্য কান্না করার মানুষ থাকলেও আমার জন্য কান্না করার কেউ নেই! তাই আমি ম'রি বা বাঁচি তাতে কিছুই যায় আসে না।"
"কেউ নেই মানে? আম্মু আছে, আমি আছি, আর তোমার ওয়াইফ! সদ্য বিয়ে করেছ তুমি। তোমার কিছু হলে তার কি হবে?"
'মধুর চোখ দুটো কেমন লাল হয়ে আছে। চেহারায় কেমন অসহায়ত্ব।ওমন কঠোর মানবের চেহারায় অসহায়ত্ব বোধহয় মানায় না!ওকে দেখে মনে হচ্ছে ওর ভেতরটা কাঁদছে। সে দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাচ্ছে,অথচ বাইরে থেকে বোঝার উপায় নেই! আচ্ছা, বাবার সাথে দেখা হওয়ায় পুরোনো স্মৃতি মনে পড়ায়ই কি মধু এতটা আপসেট? নাকি অন্য কোনো কারণ আছে? কাব্য ভাইয়ের কাঁধে হাত রাখে। মধুর ধ্যান ভাঙে। সে হাসে। নিজের কষ্ট লুকানোর বৃথা চেষ্টা করে বলে -
"সে মুক্তি চায়। আমি ম'রে গেলে সে মুক্তি পাবে। আর রইল আম্মুর কথা,উনার জন্য তুমি আছ।আমার বিশ্বাস আছে তুমি উনাকে দেখে রাখবে,ভালো রাখবে।এমনিতেও আমার কাজ সম্পর্কে জানলে আমাকে আম্মু ঘৃনা করবে।নিজের ছেলে বলেও স্বীকার করবে না!"
"পাগল হলে? আর কারোর যায়-আসে কিনা জানি না, তবে আমার যায়-আসে দিব্য! আমাদের একসাথে অনেকটা পথচলা বাকি!"
'মধু তাকায় ওর ভাইয়ের দিকে।দুঃখের সময়ে কাব্যের এই সাপোর্টটা বোধহয় ওর অনেক দরকার ছিলো!এতোদিন মধু চাইতো ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বুঝবে,ভুল করলে বুঝাবে কিন্তু ছেড়ে যাবেনা।কাব্য আসার পর থেকে সেই অভাবটা পূরণ হয়েছে।কাব্য ওর ভাইকে জড়িয়ে ধরে।মধুও শক্ত করে জড়িয়ে ধরে কাব্যকে।মনে মনে কষ্ট পেলেও বাইরে তা প্রকাশ করে না সে!
-
'কাব্য বাড়ি ফিরেই সোজা নিজের রুমে এলো।নীলাম্বরী তখন ঘুমিয়ে!কাব্যের অপেক্ষাতেই ছিলো বোধহয়!তাইতো বিছানা ছেড়ে সোফায় শুয়ে আছে!কাব্য স্রোতকে কোলে তুলে নেয়।ওকে বিছানায় শুইয়ে দিয়ে হাত বুলায় মাথায়।রুমে নীল আলোর ডিম লাইট জ্বলছে। স্রোতের পুরো মুখও কেমন নীল হয়ে আছে ।কাব্য আলগোছে সরিয়ে দেয় স্রোতের চোখ মুখে এসে পড়া এলো মেলো চুল।পুরো মুখে চুমু দিয়ে বলে -
"আমার সুখ,স্বপ্ন,শান্তি বেঁচে থাকার সম্ভল সবটাই তুমি নীলাম্বরী!তোমাকে আমি ভিষণ ভালোবাসি!যুগের পর যুগ কে'টে গেলেও তোমার প্রতি আমার এই ভালোবাসা না কমুক!"
'কাব্যের ফোনে রিংটোন বেজে ওঠে।স্রোতও তখন চোখ খুলে তাকায়। কাব্য বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলে না। নিজের ফোনটা এনে চোখের সামনে ধরলেই দেখে মায়ের কল!ওর চোখ মুখে প্রশান্তি আর আনন্দ উপচে পড়ছে!নিয়ম করে প্রতিদিন মায়ের সাথে দেখা হলেও আজ হয়নি!উনি বোধহয় আশা করেছিলেন কাব্য যাবে!কিন্তু সে যে যেতে পারেনি মধুর জন্য! ওকে সামলানোই যে দায় হয়ে পড়েছিল।কাব্য বেশি কিছু না ভেবে কল রিসিভ করে কানে ধরলেই শুনল মায়ের কন্ঠস্বর -
"কি হলো বাপ!আসলি না কেন?তোরা দুই ভাই আমাকে টেনশন দিয়ে মে'রে ফেলবি বলেই কি ঠিক করেছিস?"
"আহ! আম্মু কি বলছো এসব?"
"ঠিকই তো বলছি!আমার অপেক্ষার, আমার কথার কোনো দাম নেই তাই না?খাবার সাজিয়ে সেই সন্ধ্যা থেকে বসে আছি এখন রাত শেষ হতে চলল তোদের আসার নাম নেই!"
'কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলে।চোখ মুখে কেমন অপরাধবোধ!মধু না হয় আপসেট।কিন্তু কাব্য সে তো যেতেই পারতো! গেলো না কেন?কাব্য কিছুক্ষণ চুপ থেকে বলল -
"তুমি শান্ত হও আম্মু। আমরা আসছি।"
"না না কাব্য এখন আর তোমাদের আসতে হবে না।বলেছিলাম বউমাদের সাথে দেখা করাতে, করিয়েছো?কোনো কথাই তো রাখোনা।এখন এসে কি হবে শুনি?তোমাদের আসতে হবে না। আমার বানানো খাবার আমিই খেয়ে নিচ্ছি।"
"আম্মুউউ রাগ করোনা।অপেক্ষা যখন করলেই আরেকটু অপেক্ষা করো। আমি আসছি তোমার বউমাকে নিয়ে!"
'সাহেলা বেগমের মুখে হাসি ফুটে উঠলো।সাবরিনা বেগম তখন ওদিক দিয়েই যাচ্ছিলেন।কাব্য ফিরেনি ভেবে স্রোতকে দেখতে এসেছিলেন কিন্তু কাব্যের মুখে মা ডাক শুনে থমকে গেলেন উনি চলে যেতে চেয়েও পারলেন না। কাব্য ফোনে কার সাথে কথা বলল?কাকেই বা আম্মু সম্মোধন করল?কথাগুলো ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে চলে গেলেন উনি।স্রোত তখন থেকেই বোকাসোকা ভাব নিয়ে তাকিয়ে আছে কাব্যের দিকে।ওকে এখনো সবটা বুঝিয়ে বলেনি কাব্য!স্রোত বিষ্ময়ে বলল -
"আম্মু! কার আম্মু?কার সাথে কথা বললেন আপনি?"
'কাব্য মুচকি হাসে কাবার্ড থেকে সুন্দর একটা শাড়ি আর তার সাথে মেচিং স্লিবলেস একটা ব্লাউজ বের করে দেয় স্রোতকে পরার জন্য।স্রোত কোনো রকম বাক্য ব্যায় না করে শাড়ি পরে রেড়ি হয়।কাব্য পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় স্রোতকে।হুম দারুণ লাগছে ওকে!কাব্যের নীলাম্বরীকে নীল শাড়িতে একটু বেশিই মানায়!স্রোতের হাঁটতে অসুবিধা হচ্ছে বিদায় কাব্য ওকে কোলে তুলেই গাড়ি পর্যন্ত নিয়ে যায়।
-
'সুনেহরার হাত খুলে দিল মধু। ওর জামাকাপড় এনে বিছানায় রেখে দিয়ে বলল রেডি হতে।ওরা ও বাড়িতে যাবে বাবা মায়ের সাথে দেখা করতে! সুনেহরা ওদিকে খেয়াল করল না।মধুর সামনে গেলো। শার্টের কলার চেপে ধরে বলল -
"তুই লোকটার সাথে কি করেছিস দিব্য?বাঁচিয়ে রেখেছিস তো!"
'সুনেহরার হাতটা শক্ত করে চেপে ধরে মধু।ভ্রু কুঁচকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলে -
"তোর খুব মায়া হচ্ছে লোকটার জন্য?"
"হ্যাঁ হচ্ছে..."
'সুনেহরা পুরো কথা শেষ করতে পারল না। মধু ওর চোয়াল চেপে ধরে।মেয়েটাকে চোখ দিয়ে শাসায় যেন ওর মুখের উপর আর কখনোই কথা না বলে! কিন্তু সুনেহরা যে কারোর কথা মানার মতো মেয়ে নয়!মধু বাঁকা হাসে ওকে টানতে টানতে নিয়ে যায় বাড়িতে।একটা নিদিষ্ট কক্ষে গিয়ে সুনেহরাকে ছেড়ে দেয়। মেঝেতে পড়ে থাকা এমপি আরশাদকে টেনে তুলে। লোকটার অবস্থা খারাপ!পুরো শরীর রক্তাক্ত!চোখ মুখের দিকে তাকানো যাচ্ছেনা।তবে উনি বেঁচে আছেন।সুনেহরা প্রাণপণে চেষ্টা করল লোকটাকে বাঁচানোর জন্য কিন্তু পারল না।ওর চোখের সামনেই লোকটার বুকে একের পর এক গু'লি চালানো মধু।লোকটা আর্তনাদ করারও সময় পেলোনা।উনার নিস্তেজ শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে।মধু হুহু করে হেসে উঠলো।কেমন পৈশাচিক বিচ্ছিরি সেই হাসি!এমপি আরশাদের লা'শে'র দিকে তাকিয়ে আছে মধু।ও দপ করে মেঝেতে বসল।আশেপাশে খুঁজে একটা শক্তপোক্ত কাঠের জিনিস হাতে তুলে নিল।একের পর এক আঘাত করল এমপি আরশাদের মুখে আর পুরো শরীরে।সুনেহরা ভয়ে পিছিয়ে গেল।দুইহাত দিয়ে মুখ চেপে ধরল সে।কি করুন এই দৃশ্য। কতোটা ভয়ানক মধু।পুরো যেন সাইকো কিলার!মধু হাসতে হাসতেই সুনেহরার দিকে তাকায়।উঠে দাঁড়ায় সে।ওর দিকে আগাতে আগাতে বলে। -
"জানিস সুনেহরা তুই আমার অপ্রিয় আসক্তি!ধুমপান ক্ষতিকর জেনেও অনেকেই ছাড়তে পারেনা ঠিক সেভাবেই আমিও তোকে ছাড়তে পারব না। আমি জানি তুই আমার জন্য ক্ষতিকর।হয়তো আমার বিনাশের কারণটাও তুই হবি!তবুও আমি তোকে ছাড়তে পারব না৷ আর তোকেই কিনা এই লোকটা আমার থেকে কেড়ে নিতে চাইল!যেখানে আমার মুখের উপর কেউ কথা বললে আমি তাকে মে'রে ফেলি সেখানে তোকে চাইল!আমি ওকে বাঁচিয়ে রাখি কি করে?"
'কথাগুলো বলার সময় সময় মধুর চোখ দুটো ছিলো রক্তবর্ন।মুখের ভাবভঙ্গি কেমন যেন!গা শিউরে উঠছে মেয়েটার।এই মধুকে ও চিনেনা।মধুর এমন ভয়ানক রূপ সুনেহরা আগে দেখেনি।কতোটা নির্সংশ ভাবে নির্দয়ের মতো লোকটাকে মে'রে ফেলল ওরই চোখের সামনে!এতোটা জঘন্য ও! না না সুনেহরা এই মানুষ খেকো নরপিশাচটার সাথে থাকবে না।সে চলে যাবে এখান থেকে। সুনেহরার শরীরে প্রচন্ড ব্যথা করছে হাত পা নাড়ানো দায়!তবুও সে দরজা পর্যন্ত গেলো কিন্তু বেরুতে চাইলেই বাইরে থেকে দরজা আটকে দিল মধুর লোকগুলো মেয়েটা চিৎকার চেচামেচি করল।পরে যখনই পিছন ফিরে তাকালো তখনই দেখা মিলল এক জোড়া রক্তলাল চোখের!সুনেহরা আঁতকে উঠে।মেঝেতে বসে যায় সে। মধু তখন বাঁকা হাসে বিড়বিড় করে আওড়ায় -
"কুইন!আমার আমার অন্ধকার সাম্রাজ্যের রানী!এইটুকুতেই ভয় পেলে চলে?তোমাকে আরও কতো কিছু দেখতে হবে,সহ্য করতে হবে মানিয়ে নিতে হবে।কিন্তু আমাকে ছেড়ে যাওয়া চলবে না!"
#চলবে.......
® আফরোজা আঁখি।
আপনাদেরকে আর রেসপন্স করতে হবেনা যারা চুরের মতো পড়ে গেছেন পড়ে যান এমনিতেই আর কয়েকটা পর্বে গল্প শেষ করে দিব।
অনেকেই বলবেন আমি গল্প অন্যদের তুলনায় মধু সুনেহরাকে বেশি দেখাই।অন্যদের মধ্যে সবটা ঠিকঠাক বনিবনা হয়ে গেছে আছে কেবল ওরাই তাই ওদেরকে দেখাচ্ছি!আমি গল্প শেষ করে ওদেরকে নিয়ে আবারও লিখব কারণ এই গল্পে ওদের এন্ডিংটা মন মতো হবেনা।
ই-বুক আর গ্রুপ লিংক কমেন্টে —