#কাব্যের_নীলাম্বরী [৪৮]
'মধুর হাতে থাকা শক্তপোক্ত কাঠের টুকরোতে এখনো তাজা রক্ত লেগে আছে! ওর মুখে-গায়ে থাকা শার্টে ছিটেফোঁটা রক্তের দাগ! এগোতে এগোতে সুনেহরার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মধু। ওর হাত টেনে তুলবে, তখনই শক্ত আর ভারী কিছু দিয়ে মধুর মাথায় আঘাত করে সুনেহরা। সাথে সাথেই চোখ-মুখ কুঁচকায় মধু। রক্ত গড়িয়ে পড়ে গাল বেয়ে। সুনেহরা ভাবল এই সুযোগে পালিয়ে যাবে, কিন্তু দরজা যে বাহির থেকে আটকানো।সে যাবে কী করে? মধু ততক্ষণে স্থির হয়ে দাঁড়িয়েছে। রাগে ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়েছে। রক্তলাল চোখ দুটো দিয়ে এমন ভাবে সুনেহরার পানে তাকিয়েছে, মনে হচ্ছে চোখের চাহনি দিয়েই ওকে ঝলসে ফেলবে! সুনেহরার মাথায়ও আঘাত করে মধু, যদিও আঘাতটা গুরুতর ছিল না, কিন্তু সুনেহরা নিতে পারেনি। মধুর সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মধু ওর গায়ে হাত তোলে, মেয়েটাও একই কাজ করে। ফলস্বরূপ ওকে আঘাত করে মধু। জ্ঞান হারায় মেয়েটা!
-
'রাত গভীর হচ্ছে। রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ! শুনশান, নিরিবিলি এক রাস্তা দিয়ে কাব্যের গাড়ি চলছে। কাব্য বসে আছে ড্রাইভিং সিটে আর তার পাশের সিটেই বসে আছে স্রোত। ওর কানে হেডফোন গুঁজে রেখেছে, গান শুনছে সে। কিন্তু এই মুহূর্তে সবটাই কেমন বিরক্তিকর লাগছে! এই কাব্য ভাই তাকে কোথায় নিয়ে যাচ্ছে, সে বিষয়েও স্রোতের কোনো ধারণা নেই! স্রোত তাকাল লোকটার দিকে। কালো রঙের শার্ট, তার ওপর কালো কোট পরেছে। চুলগুলো সব সময়ের মতোই এলোমেলো হয়ে আছে। গালের খোঁচা খোঁচা দাড়ি ওর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে লোকটাকে বেশ লাগছে। স্রোতের মাঝে মাঝে ভীষণ অবাক লাগে! ওর মতো অকর্মা, অগোছালো একটা মেয়ের কিনা কাব্যের মতো সুদর্শন, শিক্ষিত হাজব্যান্ড জুটেছে! ওর চার আঙুল প্রশস্ত কপালটাকে সোনায় বাঁধানো কপাল বলা চলে!স্রোতের অমন চাহনি দেখে প্রশ্ন করল কাব্য -
"ওভাবে কী দেখছিস?"
'স্রোতের ধ্যান ভাঙে। কাব্যের এই হঠাৎ তুই থেকে তুমিতে আসা, আবার তুমি থেকে তুই-এ যাওয়ার সমীকরণটা স্রোত ঠিক মেলাতে পারে না। তবে কাব্য ওকে যেভাবেই ডাকুক, যে নামেই ডাকুক স্রোতের সবটাই ভালো লাগে! প্রতিবারই সে এই কাব্য নামক লোকটিকে নতুন ভাবে আবিষ্কার করে!স্রোত যে তার প্রিয় পুরুষের সৌন্দর্য অবলোকন করছিল, তা বললে কি খারাপ হবে? লোকটা নিশ্চয়ই ওকে নির্লজ্জ ভাববে! থাক, সত্যি কথার ভাত নেই, স্রোত না-হয় মিথ্যেই বলল!
"কী আর দেখব! বাইরের সুন্দর প্রকৃতি দেখছি!"
"রাতের অন্ধকারে সুন্দর প্রকৃতি দেখছিস!শাক দিয়ে মাছ না ঢেকে সত্যি বললেই পারিস, তুই আমাকে দেখছিস!"
"হুম দেখছিলাম।তা, আপনাকে দেখা বারণ আছে বুঝি!"
"কেন দেখছিলি?এতদিন ধরে তো দেখেই যাচ্ছিস,পুরোনো হয়ে গেছি না?"
"উঁহু।শুনুন কাব্য ভাই, সবকিছু নতুন ভালো লাগলেও পুরোনো আপনিটাকেই আমার বেশি ভালো লাগে!"
'কাব্য গাড়ির ব্রেক কষলো। স্রোত ভাবল কাব্য ওর কথা শুনে বিরক্ত হলো! কিন্তু এমন কিছুই নয়। কাব্য তার নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছে, তাই গাড়িটা থামিয়েছে। খানিকক্ষণ নীরবতার পরে কাব্য তার নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে দৃষ্টি মিলিয়ে বলল -
"সত্যি তো?"
"হ্যাঁ সত্যি! সত্যি, সত্যি, সত্যি—'তিন সত্যি!"
'কাব্য তার নীলাম্বরীর কপালে ঠোঁট ছোঁয়ায়। মেয়েটার ছোট্ট মুখখানি নিজের দু হাতের আঁজলায় নিয়ে বলে -
"তুমি এভাবেই আমাকে জনম জনম ভালোবেসে যেও।সব অবস্থাতেই আমার পাশে থেকো।আমি তোমাকে আগলে রাখব ভালোবাসায় আর যত্নে মিশিয়ে রাখব আমার প্রশস্ত বুকের সাথে!থাকবে তো?"
"না থেকে যাব কোথায়?"
'কথাটা বলেই মুচকি হাসে স্রোত। কাব্যও হাসে নীলাম্বরীর হাসির উত্তরে। একসাথে দুজনেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে সামনের বাড়িটির উদ্দেশ্যে!
-
'অচেতন সুনেহরাকে বাথটাবে বসাল মধু। মেয়েটার গায়ে থাকা ছাইরঙা শার্ট রক্তে ভিজে লাল হয়ে আছে; শার্টের কাঁধের অংশ বীভৎসভাবে ছেঁড়া। মুখে আঁচড়ের দাগ, আর ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত। মধুর একটুও মায়া হচ্ছে না প্রিয়তমাকে এভাবে দেখে। অতিরিক্ত পাকামোর জন্যই সুনেহরা শাস্তি পেয়েছে আর শাস্তি দিয়েছে মধু! তবে মধুরও একই অবস্থা। ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা।হাত থেকে রক্ত ঝরছে,সাথে পায়ে আঘাত পেয়েছে!মধু সুনেহরাকে বাথটাবে বসিয়েই রুমে গেল। ফার্স্ট এইড বক্স বের করে পায়ের কাটা স্থান নিজ হাতেই সেলাই করল।পরে যখন সুনেহরার কাছে গেল, দেখল মেয়েটা পিটপিট করে তাকানোর চেষ্টা করছে।মধু বাঁকা হাসল। তুলোয় মেডিসিন লাগিয়ে সুনেহরার আঘাত পাওয়া স্থানে লাগাল।হাতে ব্যান্ডেজ বেধে দিল।সাথে সাথেই তীব্র জ্বলুনিতে চোখ-মুখ কুঁচকে নিল সুনেহরা, খামচে ধরল মধুর পেশিবহুল বাহু। মেয়েটার চোখের দিকে তাকাল মধু।কেমন ছলছল করছে চোখ দুটো। অসহায়ত্ব বিরাজ করছে এই চোখ দুটোতে। মধু ওর ঠোঁটের দিকে খেয়াল করল। বেশি কিছু না ভেবে আঁকড়ে ধরল প্রেয়সীর গোলাপসম পাতলা ঠোঁট জোড়া।চুমুর বদলে কামড় পড়তেই চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল মেয়েটা। মধু ছেড়ে দিল সুনেহরাকে।ওর ঠোঁটের কা'টাস্থানে আঙুল দিয়ে চেপে ধরে এগিয়ে গিয়ে বলল -
"আমাকে পোড়াতে আসিস না সুনেহরা। তুই নিজেই পুড়ে ছাই হয়ে যাবি। আমাকে যতটা কষ্ট দিবি, তার থেকে দ্বিগুণ কষ্ট তুই পাবি! এত অবাধ্য কেন তুই? কেন শুনছিস না আমার কথা? কেন আমার সব কাজে বাধা দিচ্ছিস? মধু তার পথের কাঁটা বাঁচিয়ে রাখে না, জানিস! মেরে ফেলি তোকে?"
"তোকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমাকে যতটা অবাধ্য হতে হয়, আমি হব, দিব্য! এই অপরাধে তোর হাতে আমার মৃত্যু হলে তাই সই! মে'রে ফেল আমাকে।"
"আপাতত মায়ের কাছ থেকে ঘুরে আসি। পরে তোকে ফ্রাই চিকেন বানিয়ে খাব।চেঞ্জ করে দ্রুত নিচে আয়,আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি!"
'কথাটা বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে যায় মধু। ওর খামখেয়ালীপনা দেখে মেজাজ খারাপ হয় সুনেহরার। একটা জলজ্যান্ত জীবিত মানুষকে মে'রে ফেলে এতোটা নিশ্চিত মনে ঘুরছে কী করে এই ছেলেটা? মানুষ মা'রা তাহলে ওর কাছে কিছুই না! ওর নামে আসা সব তথ্য, ওর কেস হিস্ট্রিতে থাকা সব ইনফরমেশন কিছুই তবে মিথ্যা নয়! মিথ্যা হতেই পারে না। সুনেহরা তো নিজ চোখেই সবটা দেখল!আস্তে ধীরে ওয়াশরুম থেকে বের হলো সুনেহরা।ওর মাথার আঘাতটা তেমন নয়, রক্তপাত না হওয়ায় ব্যান্ডেজ করার দরকার পড়েনি, তবে হাতের কিছুটা অংশ কে'টে গিয়েছে, তাই মধু ব্যান্ডেজ করে দিয়েছে তখন। সুনেহরার পরনে টাওয়াল ব্যতীত আর কিছুই নেই। মধু রুমে না থাকায় মেয়েটা গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে খেয়াল করলেই দেখে, মুখটা কেমন ফুলে আছে; ঠোঁটের পাশে আর গালে লালচে দাগ। বাড়ি গেলে যদি বাবা আর ফুপি জিজ্ঞেস করে কী হয়েছে?কী উত্তর দেবে সে? পরক্ষণেই আবার ভাবল, কিছু একটা বানিয়ে বলে দেবে। সুনেহরা অন্যমনস্ক হয়ে এগুলোই ভাবছে! ঠিক তখনই মনে হলো, কেউ এসে ওর পেছনে দাঁড়িয়েছে। নিজের মুখ গুঁজেছে সুনেহরার অনাবৃত ঘাড়ে। ভিজে চুমুতে ভরিয়ে দিচ্ছে ওর পিঠ আর গলা। মেয়েটার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। ঘনঘন শ্বাস ফেলছে সে। কিছু বলতে চাইলেই মধু ওকে নিজের দিকে ঘোরায়। কোমরে হাত দিয়ে ড্রেসিং টেবিলে বসায়। সুনেহরার হাত দুটো আপনা আপনি মধুর গলায় গিয়ে ঠেকেছে। মধুর হাত তখন অবাধ্য ইঁদুরের মতো ছোটাছুটি করছে ওর মেদহীন পেটে। মধু আঁকড়ে ধরে প্রেয়সীর অধরজোড়া! ততক্ষণে যে সুনেহরার গায়ে থাকা শেষ বস্ত্রটাও মধু খুলে ফেলেছে, তা সে খেয়াল করেনি। মধুর হাতের বিচরণ লাগাম ছাড়ায়।অবাধ্য হয় আরও!পেট থেকে কোমর, আর কোমর ছেড়ে বক্ষদেশে বিচরণ চালায় ওর হাত দুটো। ঠিক তখনই হুঁশ ফেরে সুনেহরার। মধুর বুকে ধাক্কা দেয় সে। মধু কিছুটা সরলেই বলে -
"যা এখান থেকে।"
'মধু গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সুনেহরাকে।ঠোঁট কামড়ে হাসে সে। সুনেহরার কানের কাছটায় এসে ফিসফিস করে বলে -
"সবই তো দেখলাম। স্পর্শ করলাম।এবার তাড়িয়ে দিলেই বা কী! যাচ্ছি,তবে আবার আসব। আবার হবে!"
"কী... কী হবে?"
"খেলা হবে।"
"ছিহ!"
'মধু আগের মতোই ঠোঁট কামড়ে হাসে। আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে ছুঁড়ে মারে সুনেহরার দিকে। চোখের ইশারায় বলে ওটা পরে দ্রুত নিচে আসতে।
-
'ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, সময় প্রায় ১২ টা হতে চলল। সাহেলা বেগম খাবার সাজিয়ে সেই কখন থেকে বসে আছেন, কিন্তু উনার ছেলেদের আসার নাম নেই। ভদ্রমহিলার মন ভাঙলো আজ। উনি খাবারগুলো ঢেকে রেখেই রুমে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই দরজায় কলিং বেল বেজে ওঠে! উনার অন্ধকার মুখে হাসির রেখা ফুটে উঠে। খুশিমনে এগিয়ে গিয়ে দরজা খোলেন তিনি। হ্যাঁ হ্যাঁ, উনার ভাবনাই ঠিক। কাব্য এসেছে, সাথে করে নিয়ে এসেছে এক জলজ্যান্ত পরীকে! ফর্সা শরীরে বেবি পিংক কালারের সুন্দর একটা শাড়ি জড়িয়েছে সে। চুলগুলো দিয়ে বাঁধা খোঁপাটা আধখোলা হয়ে আছে।লম্বা, স্বাস্থ্য সব মিলিয়ে উনার ছেলের পাশে দারুণ মানিয়েছে। উনি লক্ষ্য করলেন, কাব্যের বলা কথাটাই সত্যি! মেয়েটার মধ্যে থাকা সব থেকে সুন্দর আর আকর্ষণীয় জিনিসটি হলো ওর সমুদ্রের ন্যায় নীল চোখ দুটো! কী মিষ্টি দেখতে মেয়েটা। সাহেলা বেগম ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছেন। কাব্য ওর মায়ের চোখের সামনে আঙুল নাচিয়ে বলল -
"আম্মুউউউ... বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢুকতে দেবে!"
'সাহেলা বেগম ভাবনার জগৎ থেকে বের হন।ছেলেকে বলেন - "হ্যাঁ হ্যাঁ, বউমাকে নিয়ে ভেতরে আসো।"
'ভদ্রমহিলা স্রোতকে টেনে নিজের কাছে নিলেন, ওর কপালে চুমু দিয়ে বললেন -
"বউমা আমার পুরো যেন অপ্সরা! কারও নজর না লাগুক!"
'স্রোত হাসে। ভদ্রমহিলাকে ভালো করে দেখে সে। বারবার মনে হচ্ছে, উনাকে স্রোত আগেও দেখেছে। হয়তো ছবিতে দেখেছে! কিন্তু কোথায় আর কীভাবে দেখেছে, ঠিক মনে করতে পারছে না। আচ্ছা, উনার সাথে ওর ফুপির এতো মিল কেন? আবার কাব্য উনাকে আম্মু বলে ডাকছে! তাহলে কি উনিই স্রোতের বড় ফুপি? আর সুনেহরা আপুর হাজব্যান্ড যাকে সেদিন দেখেছিল, সে কাব্যের ভাই! কিন্তু লোকটা যে খু'নি! ওর এখনো মনে আছে সেদিনের কথা। লোকটাকে দেখলেই চোখের সামনে ভাসে সেই দৃশ্য! স্রোত শুকনো ঢোক গিলে। ভদ্রমহিলার যাওয়ার দিকে তাকিয়ে ডাকে -
"ফুপি!"
'সাহেলা বেগমের পা দুটো থেমে যায়। উনি পিছু ফিরে তাকান। স্রোতের সামনে এসে ওর নরম হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন -
"তুমি যা ভাবছো তাই স্রোত! আমি কাব্যের আম্মু আর তোমার শাশুড়ী। আমাকে মা বলে ডাকবে, অন্য কোনো নামে নয়!"
'স্রোত মুচকি হেসে উপর-নিচ মাথা নাড়ে। সাহেলা বেগম কিচেনের দিকে গেলেই আবারও কলিং বেল বেজে ওঠে। কাব্য বুঝে নেয় কে এসেছে! সে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়।
-
'ভোরের আলো ফুটেছে চারিদিকে। জানালার পর্দা ভেদ করে সকালের আলো এসে লেগেছে স্রোতের চোখ-মুখে। পাখির কিচিরমিচির ডাক ভেসে আসছে ওর কানে। স্রোত ঘুম থেকে উঠেই সোজা ওয়াশরুমের দিকে গেল।বেরিয়ে এসে দেখল কাব্য ঘুমিয়ে আছে।তাই আর বিরক্ত করল না। জানালাটা লাগিয়ে দিয়ে সে চলে গেল কিচেনে। যদিও স্রোত কাজকর্ম তেমন করে না, তবে আজ খুব ইচ্ছে করছে করতে!শাশুড়ী মাকে হাতে হাতে সাহায্য করলে মন্দ হবে না!স্রোত কিচেনে গেলেই দেখল সুনেহরা আগে থেকেই ওখানে আছে। ড্রয়িং রুমে বসে থাকা মধু চোখ-মুখ শক্ত করে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ওকে!সুনেহরাও লোকটার দিকে তাকাচ্ছে, কিন্তু কেমন কাঠকোট্টা ভাব! এরা কি মানুষ নাকি জড় বস্তু!কেমন অনুভূতিহীন লাগছে দু-জনকেই! স্রোত বোধ হয় বেশি ভাবছে,আসলে দুজনেই ম্যাচিউর তো তাই এমন হাবভাব!স্রোতকে দেখেই সাহেলা বেগম বলেন -
"আরেহ স্রোত! উঠে এলে কেন?"
"আপনাকে সাহায্য করব তাই!"
'সুনেহরা হাসে। কাল থেকে এই এখনোই বোধহয় হাসল সে। সুনেহরা স্রোতকে বলে -
"তোমাকে সাহায্য করতে হবে না স্রোত, তুমি বরং ঘুমাও গিয়ে!"
"উঁহু। তুমি যেভাবে আম্মুকে সাহায্য করছো, আমিও করব!"
'সুনেহরা মুচকি হেসে বলে -
"করো তাহলে।"
'দুই বউমার কথাবার্তা শুনে দু-জনকেই কিচেন থেকে বেরুতে বলেন সাহেলা বেগম, কিন্তু কেউ-ই যে কথা শোনার পাত্রী নয়! সাহেলা বেগমও চুপ করে যান। উনার চোখ পড়ে সুনেহরার দিকে। মেয়েটার গাল-মুখ কেমন লাল হয়ে আছে। কাল থেকেই উনি বিষয়টা লক্ষ্য করছেন, সুনেহরাকে দেখে বেশ আপসেট লাগছে। আচ্ছা, সবটা ঠিকঠাক আছে তো? সাহেলা বেগম সুনেহরাকে জিজ্ঞেস করলেন -
"সোনা মা, তোমার মুখে কী হয়েছে?গালে-ঠোঁটে লালচে দাগ, হাতে ব্যান্ডেজ!সব ঠিক আছে তো?"
'থমথম খেয়ে যায় সুনেহরা।নিজেকে স্বাভাবিক করে বলে -
"আ... আসলে ফুপি। আসার সময় হাতে সামান্য ব্যথা পেয়েছি। তেমন কিছু হয়নি।"
'সাহেলা বেগম ভ্রু কুঁচকান। মেয়েটা কেমন ভড়কে গেছে! সুনেহরা তো তুচ্ছ বিষয়ে ভড়কে যাওয়ার মতো মেয়ে নয়! তবে কি উনার ভাবনাটাই সত্যি?সুনেহরার মনে হচ্ছে সাহেলা বেগম ওর থেকে সবটা জেনেই ছাড়বেন।তাই কথা কাটাতে কফির কাপটা হাতে নিয়ে মধুকে দিবে বলে কিচেন থেকে বেরিয়ে গেলো সে।বলা চলে পালিয়েই গেলো!
-
'বারবার ফোনে রিংটোন বাজায় বিরক্ত হচ্ছে কাব্য, তবুও সে কল রিসিভ করেছে। কারণ ফোনটা চোখের সামনে আনাতেই মাথামোটা রাহুল নামটা দৃশ্যমান হয়েছে! এই সকাল বেলায় রাহুল কী ভেবে কল দিল, বুঝতে পারছে না কাব্য! সে কল রিসিভ করলেই রাহুল কর্কশ কণ্ঠে বলে -
"কী রে ভাই..... নিজে তো বিয়ে করে ২০০তম হানিমুনেও চলে গেলি! আমার বিয়েটা কি এই জন্মে হতে দিবি না? আমাকে হানিমুন করার সুযোগ করে দিচ্ছিস না কেন?"
"শালা, ঘুমোতে দে আমায়!"
"তোর বোনকে আমার হাতে তুলে দিয়ে তুই জাহান্নামে যা! তোর হানিমুনের চেপ্টার কি এখনো ক্লোজ হয়নি?"
"আমার হানিমুন চলবে বছরব্যাপী!তুই ওদিকে নজর দিস না। তোর হানিমুন করার বয়স হয়নি,বুঝলি? তাই আমার বোনকে তোর হাতে তুলে দিতে আমাকে ভাবতে হচ্ছে!"
"মানে!"
"মানে... দোয়েল তোকে সত্যি সত্যিই ভালোবাসে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে!"
"কিন্তু কেন?"
"দেখ, যদি দোয়েল তোকে সত্যিই ভালোবাসতো, তাহলে নিশ্চয়ই এতদিন বসিয়ে রাখতো না? বিয়েটা করে নিত। করেনি যখন, তাহলে বুঝে নিতে হবে আমার বোনের তোকে পছন্দ নয়!"
"এই এই এইইইই! তুই আমার আবেগ নিয়ে ছিনিমিনি খেলছিস? আজই তোর বোনকে আমি বিয়ে করে ছাড়ব! যদি আজ আমার বিয়ের সানাই না বাজাতে পারি,আমার নামও রাহুল শেখ নয়!"
"দেখে নিব!"
"চ্যালেঞ্জ করছিস?"
"করলাম চ্যালেঞ্জ!"
"ওকে, চ্যালেঞ্জ এক্সসেপ্টেড। তোর বোন আর বোনজামাইকে বরণ করার জন্য রেডি থাক! কথাবার্তা বলে না বুঝাতে পারলে কালো জাদু করব। তবুও পাখিকে আমার চাই!"
'কথাটা বলেই ফোন কেটে দেয় রাহুল।সে দোয়েলকে মেসেজ করে সেজেগুজে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলে। লিয়া আর স্নিগ্ধকেও বুঝিয়ে-সুঝিয়ে নিজের সাথে করে নিয়ে যায়।
-
'সময়টা বেশ সুন্দর!কিছুক্ষণ আগেই আসরের আজান পড়ল। সবুজ-শ্যামল প্রকৃতিতে বিশালাকার এক বাড়ি দাঁড়িয়ে আছে! চারিদিকের পরিবেশ মনোরম। বাড়ির গেইট পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালেই নেইম প্লেটে লেখা 'আরণ্যক ম্যানশন' নামটা দৃশ্যমান হয়! রাহুল আর দোয়েল দাঁড়িয়ে আছে সেই বাড়িটার সামনে। দু-জনের গলায় তাজা গোলাপ ফুলের মালা। রাহুলের ঠোঁটের কোণে রাজ্য জয় করার হাসি, এদিকে দোয়েল বেজায় বিরক্ত! লোকটা এক প্রকার ব্ল্যাকমেইল করেই ওকে বিয়েটা করেছে। কাজী অফিসে ডেকেছে বন্ধুর বিয়ে বলে। কিন্তু কাজী সাহেব কবুল বলতে বললেন ওকেই! দোয়েল তখন বুঝল, রাহুল ওকে ভুলভাল বুঝিয়েছে! বাড়ির কাউকে না জানিয়ে বিয়েটা সে করতে চায়নি, বিধায় উঠে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি রাহুলের জন্য। রাহুল বলেছে, এ বিয়ে না করলে সে আজই সু'ই'সা'ইড করবে, না হয় আমেরিকা ব্যাক করবে। পরে কান্না করে ম'রে গেলেও দোয়েল তাকে পাবে না! একই ভাবে স্নিগ্ধ আর লিয়াও কাব্যের অনুপস্থিতিতে এই বিয়েতে থাকতে চায়নি। রাহুল ওদেরকেও ভয় দেখিয়েছে। যতই হোক, মানুষটাকে দোয়েল ভালোবাসে! এবারের মতো না-হয় লোকটার পাগলামিতে সায় জানালো! আগে-পরে কী হবে না ভেবেই দোয়েল তখন বিয়ে করতে রাজি হলো। কিন্তু এখন ভয়ে ওর হাঁটু কাঁপছে। মা সবটা জেনে কেমন রিঅ্যাক্ট করবেন, সেটাই দোয়েল বুঝতে পারছে না।
-
'দরজায় কলিং বেল বাজলে তাহিয়া এসে দরজাটা খুলে দেয়। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে সে অবাকের সহিত বলে-
"তোমরা বিয়ে করেছো? তাও কাউকে কিছু না জানিয়ে!সবাই-ই তো এ বিয়েতে রাজি, তাহলে লুকিয়ে বিয়ে করার কারণ?"
'দীপ্ত তাহিয়ার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল। ধ্রুব একটু আগে ল্যাপটপ আনতে নিজের রুমে গেছে, তখনই দীপ্তকে বলে গেছে তাহিয়ার খেয়াল রাখতে! দীপ্ত ওকে চোখে চোখেই রাখছিল, কিন্তু দরজাটা খুলতে দেরি হওয়ায় তাহিয়া নিজেই উঠে এল,পিছু পিছু আসল দীপ্তও! তাহিয়ার কথা শেষ হলেই দীপ্ত বলল -
"দোয়েল আপু.... এই রাহুল ভাইয়া কি তোমার ওপর কালো জাদু-টাদু করেছে?"
'দোয়েল ধমক দিয়ে বলে -
"চুপ করবি!"
"ঠিক আছে। চুপ করলাম, কিন্তু ভাইয়ারা যখন সবটা দেখবে, তখন তাদের কী করে চুপ করাও আমিও দেখব।"
'কথাটা বলেই চলে যায় দীপ্ত। তাহিয়ার হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে দোয়েল। চুপিচুপি জিজ্ঞেস করে -
"আম্মু কোথায় তাহিয়া?আর ভাইয়ারা?"
"আম্মু হসপিটালে!আর উনারা বাড়িতেই আছেন!তুমি এমন কাজ কেন করলে বলো তো!"
'দোয়েল উত্তর খুঁজে পেলো না। রেগে তাকাল রাহুলের দিকে। রাহুলের যায়-আসল না দোয়েলের রাগে।সে শিশ বাজিয়ে সোফায় গিয়ে বসতে বসতে বলল -
"আসলে কী হয়েছে বলো তো তাহিয়া... প্রকৃতিতে শীত শীত ভাব,রাহুলের ছিল বউয়ের অভাব! তাই অভাব পূরণ করতেই তোমার ননদকে বুঝিয়ে-সুঝিয়ে মুরগি বানালাম। তারপর আমি শিয়াল হয়ে শিকার করলাম!কাজটা ভালো করিনি বলো?"
'তাহিয়া হাবাগোবার মতো উপর-নিচ মাথা নেড়ে বুঝায়,রাহুল ঠিক কাজই করেছে। ততক্ষণে ধ্রুব নিচে এসেছে। প্রথমে সে কিছুই বোঝেনি, কিন্তু দোয়েল আর রাহুলের গলায় বিয়ের মালা আর দোয়েলের অমন চুপসে যাওয়া চেহারা দেখে হয়তো কিছু আন্দাজ করল! ধ্রুব দোয়েলের কাছে গেল, ধমক দিয়ে বলল -
"দোয়েল... কী করেছিস তুই?"
"আ... আসলে। আমি... বিয়ে করেছি।"
"তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এভাবে কাউকে কিছু না জানিয়ে কেন? আমার কথা ছেড়েই দে। তোর কাজে মা, চাচ্চু কতোটা কষ্ট পাবে, ভাবতে পারছিস?"
'রাহুল ভ্রু কুঁচকায়। খানিকটা অপমানিত বোধ করে সে। ধ্রুবকে বলে -
"কষ্ট কেন পাবেন ধ্রুব? তোমার বোনকে আমি অযত্নে রাখব না।"
"বিষয় সেটা নয় রাহুল ভাই! ও কাউকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিল কী করে? এখন যদি আম্মু বেঁকে বসে, যদি ওকে তোমার হাতে তুলে না দেন।তখন কী করবে দুজনে?"
'দোয়েলের চোখ-মুখে ভয়। অপরাধবোধে মেয়েটার এবার কান্না পাচ্ছে। রাহুল ভাবলেশহীন ভাবে বসে থেকেই বলল -
"আমার কাজ ছিল বিয়ে করা। বিয়ে করেছি। এবার বাসর করার পালা। বাকিটা কাব্য সামলে নিবে।তুমি এতো না ভেবে আমাকে জামাই আদর করো!"
#চলবে.....
® আফরোজা আঁখি।
আমার লেখা সব রোমান্টিক ই-বুক পড়ুন বইটই থেকে। লিংক কমেন্টে —