ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 49

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী (৪৯)
— বিয়ে স্পেশাল পর্ব।

'গার্ডেনে পাতানো চেয়ারগুলোতে বসে আছে কাব্য, ধ্রুব, রাহুল, দোয়েল আর কাব্যের বাকি বন্ধুরা! তাহিয়া আর দীপ্ত বাগানে হাঁটাহাঁটি করছে। স্রোত মাত্রই গেলো চা বানিয়ে আনতে! ওরা মায়ের কাছ থেকে ফিরেছে তার কিছু সময় পরই বর কনের সাজে আগমন ঘটে রাহুল আর দোয়েলের। সাবরিনা বেগম এখনো হাসপাতালেই আছেন। শোনা গেছে মাহতাব সাহেবের অবস্থার অবনতি হয়েছে! উনি হয়তো আজ ফিরবেন না! তাহলে রাহুল আর দোয়েলের বিয়েটার কী হবে? রাহুলের বাসর করার স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? না না এরকম হলে চলবে না। টেবিলে রাখা প্লেট থেকে এক মুঠো চানাচুর তুলে মুখে দিলো রাহুল। চিবাতে চিবাতে বলে -
"দেখ ভাই... বিয়েটা ঘটা করে না হলেও বাসরটা ঘটা করেই হওয়া চাই! আমি আপু দুলাভাইকে আগেই জানিয়েছি। তুই বললে পাখিকে নিয়ে আমি ওখানেই যাব! আর তুই চাইলে এখানেই থেকে যাব... তুই তো আমার বন্ধু, তোর দায়িত্ব বাসরের সব আয়োজন নিজ হাতে করা! করবি তো?"

'কাব্যের উদ্দেশ্যে কথাগুলো বলেই চুপ করল রাহুল।লিয়া, স্নিগ্ধ, দোয়েল আর ধ্রুব প্রত্যেকেই চোখ বড় বড় করে একবার তাকাচ্ছে রাহুলের দিকে তো আরেকবার তাকাচ্ছে কাব্যের দিকে। কাব্য পুরোপুরি শান্ত! যেন ঝড় আসার পূর্বাভাস! সবাই ভয় পাচ্ছে কাব্য না আবার রেগে যায়! সকলের ভাবনাই সত্যি হলো।কাব্য রাহুলকে কিছু না বলে দোয়েলকে ধমক দিয়ে বলে- "তুই খুব বড় হয়ে গেছিস, তাই না দোয়েল? এতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না! আমরা কি ম'রে গেছি? তোদের বিয়ে দিতাম না? কেন করলি এমন?"

ভয়ে লজ্জায় মাথা নুইয়ে নিল দোয়েল। শাড়ির আঁচল হাতে নিয়ে কচলাচ্ছে সে! কাব্যের কথার উত্তরে ঠিক কী বলবে বুঝতে পারছে না সে। রাহুল পুরো বিষয়টা লক্ষ্য করে বলল -
"চ্যালেঞ্জ হেরে গিয়ে রেগে গেছিস তা আমাকে বললেই পারিস! মিছে মিছে আমার বউটাকে বকছিস কেন?"
"চুপ করবি তুই?"
"চুপ তো করতেই চাই। কিন্তু তুই তা হতে দিচ্ছিস কোথায়? এতো যখন সমস্যা আমি পাখিকে নিয়ে চলে যাচ্ছি!"

'রাহুল উঠে দাঁড়ায়। দোয়েলের হাত ধরে ওকে নিয়ে যেতে চায়। ধ্রুব আর কাব্য দুজনেই উঠে দাঁড়ায়,রাগান্বিত কণ্ঠে ডেকে ওঠে দোয়েলকে।ভাইদের ডাককে অবজ্ঞা করার মতো সাহস দোয়েলের নেই,সে দাঁড়িয়ে পড়ে।কাব্য ওকে জিজ্ঞেস করে -
"তুই রাহুলকে ভালোবাসিস?"

'উপর নিচ মাথা নাড়ে দোয়েল।কাব্য মনে মনে হাসে তবে কাউকেই বুঝতে দেয় না ওর মনে কী চলছে! দোয়েলের দিকে তাকিয়ে রেগে বলে কাব্য -
"চুপচাপ রুমে চলে যা।"

'দোয়েল বাক্য ব্যয় করল না,মাথা নিচু করেই চলে যাচ্ছিল রুমে। রাহুল নিজেও ওর পিছু পিছু যেতে চাইল কিন্তু পারল না কাব্যের জন্য। কাব্য ওকে ধমক দিয়ে বলল -
"এই... মাথামোটা তুই কোথায় যাচ্ছিস?"
"কেন? ডিউটি পালন করতে। ইয়ে... মানে... বউয়ের কাছে।"

কাব্য দাঁত কিড়মিড় করে পায়ের জুতোর দিকে একবার তাকিয়ে আবার তাকায় রাহুলের দিকে। রাহুল ভালো মানুষের মতো গিয়ে চেয়ারে বসে বলে -
"ঠিক আছে যাচ্ছি না। তোর বউ না আসা পর্যন্ত তুই আমাকেই দেখ। এই যে বসলাম তোর সামনে।"

ধ্রুব যদিও রেগে ছিল কিন্তু এই মুহূর্তে ওর কেন যেন হাসি পাচ্ছে। কাব্য আর ওর বন্ধুরা পারেও বটে।ধ্রুব না হাসলেও লিয়া খিলখিল করে হাসছে।আর মজা নিচ্ছে রাহুলের অবস্থা দেখে। ততো সময়ে স্রোত চা নিয়ে এলো।ধ্রুবের ইশারায় তাহিয়া আগেই রুমে চলে গেছে।পুরো জায়গাটায় তখন নীরবতা, কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে কাব্য বলল বিয়ের আয়োজন করতে! দীপ্ত আর কাব্যের বন্ধুরা হৈ-হুল্লোড় শুরু করে। এদিকে রাহুলের খুশি দেখে কে? সে জানতো কাব্য এমন কিছুই বলবে। কাব্যকে জড়িয়ে ধরে বলে রাহুল -
"এইজন্যই তোকে এতো ভালোবাসি ভাই!"

'কাব্য গাম্ভীর্য ভাব নিয়েই তাকায় রাহুলের পানে। ইশশ! চেহারার এক্সপ্রেশন পুরো বাংলা সিনেমার বাপ্পারাজের মতো বানিয়েছে! কাব্য চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছেড়ে বলে -
"শালা.. তোর মেলোড্রামা বন্ধ কর।"
"মেলোড্রামা নয় রে পাগলা আমি আবেগে কেঁন্দে দিয়েছি।"

'কাব্য ভ্রু কুঁচকে তাকায়, কী সব ভাষা ব্যবহার করছে এই ছেলে! অতি খুশিতে পাগল হলো বুঝি!স্রোত খুশি হয়ে তখনই দোয়েলের রুমের দিকে গেল খবরটা জানাতে।

.

রাত প্রায় ১২ টার কাছাকাছি। মধু গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছাদে যাবে বলে ঠিক করল তখনই রুমের খোলা দরজা দিয়ে সাউন্ড স্পিকারে বাজা গান এলো ওর কানে। মধু কান পেতে শুনল গানটা -
'বাসাতে গুনগুন... এসেছে ফাগুন...
বুঝিনি তো আগে....
তোমার ছোঁয়ায় এতো যে আগুন....'

'গান ভেসে আসছে সুনেহরার রুম থেকেই। মধু দরজার কাছে যায়, উঁকি মারলেই দেখে গায়ে পিংক কালারের ঢিলেঢালা নাইটি জড়িয়ে বিছানায় শুয়ে আছে সুনেহরা। বিছানায় ফেলে রাখা গোলাপের পাপড়িগুলো হাত দিয়ে নাড়ছে সে। ডিম লাইট জ্বলছে সাথে ক্যান্ডেল! পুরো রুমটা মনে হচ্ছে সাজানো! সব রেখে মধুর চোখ আটকেছে প্রেয়সীর পানে! সুনেহরার গায়ের নাইটি এলোমেলো তাই মেয়েটার আবেদনময়ী শরীর স্পষ্টই দৃশ্যমান হচ্ছে। মধু ঘামছে, কেমন অস্থির লাগছে নিজেকে। উফ এ কেমন অনুভূতি হচ্ছে? ইচ্ছে করছে সুনেহরাকে মিশিয়ে নিতে নিজের সাথে! আচ্ছা ব্যাপারটা কী হলো? এতো রাতে এমন গান বাজিয়ে মধুকে কি নিজের দিকে আকর্ষণ করতে চাইছে সুনেহরা? হুম সুনেহরা তবে নিজেও মধুকে কাছে চাইছে! নাকি ওকে ফাঁদে ফেলার নতুন কোনো চাল এটা! তবে যাই হোক মধুর অশান্ত মনটা শান্ত করার জন্য মেডিসিন হিসেবে আজ সুনেহরাকে চাই! মধু রুমে প্রবেশ করে।দরজাটা খট করে লাগিয়ে এগোতে থাকে বিছানার দিকে। সুনেহরা আড়ালে হাসে। ও হয়তো অপেক্ষা করছিল মধুর আসার জন্য!এমন একটা মুহূর্তের জন্য! মধু সুনেহরার কাছে যায়। মেয়েটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিজের গায়ে থাকা ওভারকোটটা খুলে ছুড়ে ফেলে মেঝেতে। শার্টের বোতামগুলো খুলে ওর দিকে ঝুঁকে। ঠিক কানের কাছটায় গিয়ে নেশালো কণ্ঠে বলে -
"তোমার মনে কী চলছে জানি না।তবে এই মুহূর্তে আমার তোমাকে চাই!লোভটা কিন্তু তুমিই দেখিয়েছো! এবার আমার ভালোবাসা আর যন্ত্রণা দুটোই সহ্য করার জন্য তৈরি হও বউ!"

'কথাটা বলেই মধু সুনেহরার চোখের সাথে দৃষ্টি মেলায়। ঘন ঘন শ্বাস ফেলার কারণে ওর বুক ওঠানামা করছে, মধু অপলক তাকিয়ে আছে সেদিকে, কেমন অস্থির লাগছে ছেলেটার। সুনেহরা ওকে ঠিক থাকতে দিচ্ছে না। কোনোভাবেই না। মধু উন্মাদ হয়। ঠোঁটের উষ্ণ স্পর্শে পাগল করে তোলে প্রেয়সীকে। সুনেহরা বিরক্ত হচ্ছে। নিজের অনুভূতি দমাতে ব্যর্থ হচ্ছে। চাইছে মধুকে ঠেলে দূরে সরিয়ে দিতে কিন্তু পারছে না। ইচ্ছে করছে ওর ভালোবাসার ডাকে সায় জানাতে। ছেলেটার বুকের সাথে মিশে যেতে ইচ্ছে করছে আজ। এ কেমন অদ্ভুত অনুভূতি! মধুর মুখ তখন সুনেহরার গলায়। ওর হাতের অবাধ্য স্পর্শে মেয়েটার পাগল প্রায় অবস্থা! মধু পাগলের মতো গাঢ় চুম্বন আঁকছে সুনেহরার পুরো শরীরে। সুনেহরার হুট করেই কী যেন মনে পড়ে, মধুকে এক ধাক্কায় সরিয়ে দেয় নিজের থেকে। জামাটা ঠিক করে বেরিয়ে যেতে চায় রুম থেকে কিন্তু আটকা পড়ে মধুর কাছে। মধু বাঁকা হাসে, ওর ঘাড়ে মুখ গুঁজে হাত দুটো তখন সুনেহরার মেদহীন পেটে বিচরণ চালাচ্ছে। মধু সুনেহরাকে বলে -
"নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলি তো!"

সুনেহরা কাঁপা কণ্ঠে বলে -
"ছাড় দিব্য। আ.. আমি ওয়াশরুমে যাব।"
"কেন যাবি? আমি তো কিছুই করিনি!"
"ছাড় প্লিজ! অস্বস্তি হচ্ছে আমার।"
"আর আমার অস্থির লাগছে। আমার পাগল মন তোকে কাছে চাইছে। তোকে আমার প্রয়োজন সুনেহরা। ভীষণ প্রয়োজন। প্লিজ আজকের দিনটা আমার হয়ে যা।"

'মধুর প্রথম স্পর্শেই সুনেহরা নিজের প্ল্যান থেকে ছিটকে বেরিয়ে গেছে। আর এখন যেন পুরোপুরি নিজেকে তুলে দিতে ইচ্ছে করছে মধুর কাছে।আচ্ছা এমনটা হলে কি খুব খারাপ হবে? সুনেহরার কি উচিত সব ভুলে মধুর কাছে যাওয়া? মেয়েটার ভাবনায় ছেদ পড়ে, মধু ওকে নিজের দিকে ঘোরায়,কোমর আঁকড়ে আরও কাছে নিয়ে আসে। মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে -
"প্লিজ আজকের দিনটা, শুধু আজকের দিনটা আমার হয়ে যাও।"

'সুনেহরা চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে ভেবে নেয় কোনোভাবেই সে এই সম্পর্ক এগোবে না। মধুর ভবিষ্যৎ অনিশ্চিত! ওর কাজ সুনেহরা ঘৃণা করে। যতোই ভালোবাসুক, একজন খুনিকে সে ক্ষমা করবে না আর না এমনি এমনি ছেড়ে দেবে। সুনেহরা মধুকে বলে -
"ঠি.. ঠিক আছে।তবে..."
"তবে কী?"

'সুনেহরা টেবিলের দিকে তাকায়, ওখানে বিদেশি ওয়াইনের বোতল রাখা। ও ওগুলোর দিকে তাকালেই মধু বুঝে যায় সুনেহরা কী বলতে চাইছে। মধু এগিয়ে যায় গ্লাসে ওয়াইন ঢেলে সুনেহরাকে দেখিয়ে বলে -
"তুই ওয়াইনে বিষ মিশিয়েছিস?"

সুনেহরা ঘাবড়ে যায়। তবে মধুকে তা বুঝতে না দিয়ে বলে -
"না।"
"কিছু তো একটা মিশিয়েছিস! তবে শোন, তুই যেহেতু চাইছিস আমি এই ওয়াইন খাব।আমি যদি ম'রে যাই তাহলে তুই বেঁচে যাবি আর যদি আমি যাই তোর অবস্থা দেখার মতো হবেনা!"

'সুনেহরা জানে এই রুমের প্রতিটি কোণে মধু সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। ওর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সে অবগত! আর সত্যিই এই ওয়াইনে সুনেহরা কিছু মিশিয়েছে, সবটা জেনে মধু তা পান করল! কী অদ্ভুত! ছেলেটার কি জানের মায়া নেই? নাকি প্রতিপক্ষ সুনেহরা বলে সে নিজ ইচ্ছায় হার মানছে!

.

সময়ের ধারাবাহিকতায় কেটে গেছে আরও তিনটে দিন। ধরনীতে নতুন দিনের সূচনা হয়েছে। শীতের সকাল তাই খেজুরের রসের ঘ্রাণ ভেসে আসছে কোথাও থেকে। চারদিকে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক! আজকের সকালটা অন্য রকম। স্রোত কাব্যরা সবাই মিলে গ্রামে এসেছে। মাহতাব সাহেব হাসপাতালে আর উনার দেখভালের জন্য ওখানেই আছেন সাবরিনা বেগম। উনি অবগত হয়েছেন সবটা সম্পর্কেই! ভদ্রমহিলা রেগে ছিলেন। রাহুলকে উনি যতোই পছন্দ করেন মেয়ের বিয়ে এভাবে হোক চাননি, তার চেয়ে বিরক্ত হয়েছেন দোয়েলের ওমন খামখেয়ালীপনা দেখে! তবে সেদিন রাতেই দোয়েল আর রাহুল উনার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। কাব্য নিজে এই বিয়ে ঠিক করেছে তাই অমত করেননি সাবরিনা বেগম। ছেলের সাথে উনার সম্পর্ক যেমনই হোক, সে যে তার ভাইবোনের ভালো চায় এ বিষয়ে উনার কোনো সন্দেহ নেই। সবথেকে বড় কথা রাহুলকে দোয়েল ভালোবাসে! ভালোবেসে না পেলে মানুষ কতটা উগ্র বা কতটা জেদি হয়ে সবার জীবন তছনছ করে দিতে পারে সে বিষয়ে তো উনার ধারণা আছে! সাবরিনা বেগম গ্রামে না আসলেও কাব্য-স্রোত, ধ্রুব-তাহিয়া, দীপ্ত আর ওর আম্মু-আব্বু সবাই এসেছেন। কাব্যের বন্ধুরা আর রাহুল দোয়েল তো আগেভাগেই চলে এসেছে! আগের বার যখন কাব্য স্রোতকে নিয়ে গ্রামে এলো তখনই জেনেছিল কাব্যের দাদার ইচ্ছে উনার কোনো নাতি নাতনির বিয়ে এখানে হোক! সে কথা ভেবেই কাব্যের গ্রামে আসা। তালুকদার বাড়িতেই দোয়েলের বিয়ের অনুষ্ঠান হোক! কাব্য তার দাদাকে দিব্য সম্পর্কে জানিয়েছে। মাহতাব সাহেব কেমন তা আগে থেকেই জানেন ভদ্রলোক, ঠিক এই জন্যই তো ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন উনি। এগুলো জেনে আরও যেন ঘৃণা জন্মালো ছেলের প্রতি! তবে এই বিয়ে বাড়ির আনন্দ মাটি করতে চাইছেন না তিনি!

-

'বহু বছর পর তালুকদার বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শেষ কবে এ বাড়িতে অনুষ্ঠান হয়েছে মেহমান এসেছে তাও এ বাড়ির কারোর মনে নেই! দোয়েলের বিয়ের উছিলায় আর কাব্যের জন্য এতোগুলো দিন পর আজ আবার এ বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে! ঝমকালো বিয়ের আয়োজন করা হচ্ছে। কাব্যের দাদা গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন নাতনির বিয়েতে।

'বর কনের জন্য সুন্দর করে সাজানো হয়েছে স্টেজ।পুরো বিয়ে বাড়িটাও সাজানো হয়েছে সুন্দর করে বাহারি ফুল দিয়ে। সকলের মুখেই উপচে পড়ছে আনন্দ! স্রোত আর তাহিয়া একই রকম দেখতে শাড়ি পরেছে। সেই কালারের পাঞ্জাবি পরেছে কাব্য আর ধ্রুব। স্নিগ্ধ, লিয়া, দীপ্ত সকলেই সেজেগুজে রেডি। রাহুলকে এনে স্টেজে বসানো হয়েছে, তার পরনে সোনালি আর খয়েরীর মধ্যে সুন্দর শেরওয়ানি। পুরো যেন রাজপুত্রের মতো লাগছে! রাহুল বর সেজে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পাখিকে দেখবে বলে কিন্তু মহারানীর আসার নাম নেই! রাহুল এদিক সেদিক তাকিয়ে স্রোতকে খুঁজছে। দীপ্তকে বলত মনের কথাটা কিন্তু ঐ ছেলে যা পাজি! দুটো কথা শোনাতে সময় নেবে না। রাহুল স্রোতকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল। শাড়ির এলোমেলো কুচিগুলো ঠিক করতে করতে স্টেজের দিকেই আসছিল স্রোত। কাব্য কিছুদূরেই দাঁড়িয়ে ধ্রুবের সাথে কথা বলায় ব্যস্ত! তখন চোখ আটকায় নীলাম্বরীর দিকে। প্রথমে সেভাবে খেয়াল না করলেও পরে আশেপাশে তাকালেই দেখল কাব্য। এখানে উপস্থিত গ্রামের ছেলেগুলো সব স্রোতের দিকেই তাকিয়ে আছে। ওর শরীর কাঁপছে রাগে। কথার মাঝখানেই কাব্য চলে যায়। স্রোতের ঠিক সামনে গিয়ে দাঁড়ায় সে। আচমকা এমনটা হওয়ায় স্রোতের ধাক্কা লাগে কাব্যের বুকের সাথে।সে বিরক্ত হয়ে বলে - "কী সমস্যা?"

'স্রোতের কথা যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করল। কাব্যের মেজাজ খারাপ হলো, সে ধমক দিয়ে বলল -
"তোর সমস্যা কী স্রোত?বলেছিলাম না রুমে বসে থাকবি, বেরিয়েছিস কেন?"
"মানে! এটা বিয়ে বাড়ি, হৈ-হুল্লোড় হচ্ছে, মেহমান এসেছে আর আমি রুমে বসে থাকব! তাহলে নিয়ে এসেছেন কেন? ও বাড়িতেই রেখে আসতেন!"
"চুপ! একদম চুপ!"

'কাব্যের এবারের ধমকটা বেশ জোরালো ছিল। উপস্থিত সবার দৃষ্টি তখন স্রোত-কাব্যের দিকেই। মেয়েটার রাগ লাগছে খুব। ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে! কাব্যের দাদা এগিয়ে এলেন ওকে শান্ত হতে বললেন। কিন্তু কাব্য কি কথা শোনার পাত্র! সে স্রোতের হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যায় রুমে। রাহুল সাথে সাথেই উঠে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে স্রোতের এবার কী হাল করবে কাব্য!

স্রোতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কাব্য ওর মুখের মেকআপ আর ঠোঁটের লিপস্টিক সব নষ্ট করে দেয়। মেয়েটা বিরক্ত হয়ে বলে -
"আহ করছেন কী!"
"চুপ! তোকে কে বলেছে এতো সাজতে?কে বলেছে সবার সামনে যেতে? আমি বলেছি? কী হলো উত্তর দে।"

'শক্ত করে স্রোতের হাত চেপে ধরে কথাগুলো বলেছে কাব্য। ও এতো জোরেই কথা বলছে যে বাইরের মানুষগুলোর কান অবধি ওর কথা যাচ্ছে! মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেছে। খানিকক্ষণ আগেই হৈ-হুল্লোড় হচ্ছিল আর এখন নীরবতায় ছেয়ে গেছে। কাব্যের চিৎকারে স্রোত কেঁপে ওঠে। মেয়েটার কান্না পাচ্ছে এবার। একটা ছোট বিষয় নিয়ে ও কেন এমন করছে সেটাই স্রোত বুঝতে পারছে না। কাব্য রেগে আবারও কিছু বলবে তখন স্রোত বলল -
"আপনি চাইছেনটা কী? বিয়ে বাড়িতে সবাই সাজগোজ করেছে আর আমি করব না? এতো সমস্যা কেন আপনার আমাকে নিয়ে? বেবির সাথে আমিও মরে গেলে ভালো হতো!"

'স্রোতের কথাটা বলতে দেরি হলেও ওর গালে কাব্যের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হলো না। স্রোত কিছুটা সরে গেল। স্রোতের কান্নার শব্দ কাব্যের কানে এলেই সে বুঝল কতো বড় ভুল করেছে। দ্রুত গিয়ে নীলাম্বরীকে জড়িয়ে ধরল কাব্য। ওকে বলল -
"ভুল হয়েছে স্রোত। ক্ষমা করে দে আমাকে। তুই তো আমার বল! তোকে শুধু আমি দেখব, তুই কেবল আমাকে দেখানোর জন্যই সাজগোজ করবি, আমার জন্য শাড়ি পরবি। অন্যরা কেন তোর সৌন্দর্য দেখবে? আমার খারাপ লাগে না বল? আমি একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলেছি তাই না? আ... আই এম স্যরি। প্লিজ কাঁদিস না। আর করব না এমন!"

'স্রোত তাকিয়ে আছে কাব্যের পানে। লোকটাকে বোঝা দায়! এই একটু আগেই কেমন রেগে ছিল মনে হচ্ছিল ওকে মেরেই ফেলবে আর এখন কেমন বাচ্চাদের মতো করছে! স্রোত চুপচাপ রইল। কাব্য তখন বারবার এক কথা বলছিল, ক্ষমা চাচ্ছিল। ওকে শান্ত করতেই স্রোত স্বাভাবিক হলো!

.

মাঝখানে পাতলা কাপড় দিয়ে পর্দা টাঙানো আর তার দুই পাশেই বসে আছে বর কনে দুজনে। রাহুলের সাইডে ওর আপু দুলাভাই ও তাদের সাথে আসা অনেক মেহমানরা আর দোয়েলের দিকে ওর সব কাজিন আর আত্মীয়রা দাঁড়িয়ে আছেন। রাহুল দেখার চেষ্টা করছে তার প্রিয়তমাকে কিন্তু কোনোভাবেই সেই সুযোগ সে পাচ্ছে না। কিছুটা সময় অতিবাহিত হলো। রাহুলের কবুল বলা হয়ে গেছে। এবার কাজী সাহেব দোয়েলকে কবুল বলতে বললেন কিন্তু দোয়েল যে কিঞ্চিৎ ভয় পাচ্ছে! চোখের কোণে অশ্রু জমেছে। এই বুঝি কান্না করে দেবে এমন অবস্থা! আজকের এই বিশেষ দিনটাতে ওর মা-বাবা কেউই কাছে নেই ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। রাহুল তখন এগিয়ে গেল। মাঝখানে টাঙানো পর্দা সরিয়ে দোয়েলের ঠিক সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল সে। দোয়েলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল -
"কবুল বলো পাখি। আমাকে আর আমার ভালোবাসাকে গ্রহণ করো তুমি! আজ পুরো তুমিটাকে তুলে দাও আমার হাতে!"

লাজুক মুখখানি তুলে রাহুলের পানে তাকায় দোয়েল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বলে -
"কবুল, কবুল, কবুল—আপনি আর আপনার ভালোবাসাকে গ্রহণ করলাম আমি।"

সকলের মুখেই প্রশান্তির হাসি ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ বলে বর কনের সুন্দর জীবন প্রত্যাশা করে মনে মনে দোয়া করেন সকলে। ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দোয়েল-রাহুলের বিয়ে। আজকের কাঙ্ক্ষিত দিনটির জন্য কতো অপেক্ষা করেছে রাহুল। অবশেষে সে দোয়েলকে পেল, নিজের করে পেল! রাহুলের কাছে আজকের দিনটা আনন্দের! দোয়েলকে বিদায় দেওয়া হবে এবার। বরযাত্রীরা সবাই চলে গেছেন। রাহুলের বন্ধুরা আর সে রয়ে গেছে কেবল। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে ধ্রুবকে জড়িয়ে ধরল দোয়েল। কঠোর মনের ধ্রুব তখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। বোনকে জড়িয়ে ধরে কান্না করল সে। স্রোত, দীপ্ত, তাহিয়া প্রত্যেকেই তখন কান্না করছে।দোয়েল একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নেয় প্রত্যেকের থেকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাব্যের পানে তাকালেই কাব্য ওকে কান্না করতে বারণ করে। রাহুলের দিকে চোখ ইশারা দিয়ে বলে ওর বোনকে ভালো রাখতে। রাহুলও ইঙ্গিতে বোঝায় সে সবসময় দোয়েলকে ভালো রাখবে। কাব্য নিজে তার বোনকে গাড়িতে তুলে দেয়। বাকিদের বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। ততোক্ষণ চলন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকে যতোক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল!

#চলবে.....
® আফরোজা আঁখি।

৩/৪ টা করে কমেন্ট করবেন প্লিজ। পেইজের অবস্থা খারাপ এটাতে আর গল্প দিব না। কমেন্টে লিংক আছে ২য় পেইজের সেখানে দিব। ফলো দিয়ে রাখবেন।❤️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 49 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন