ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 50

লেখক: আফরোজা আঁখি

[৫০] (বিয়ে স্পেশাল)

'বহু বছর পর তালুকদার বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শেষ কবে এ বাড়িতে অনুষ্ঠান হয়েছে মেহমান এসেছে তাও এ বাড়ির কারোর মনে নেই! দোয়েলের বিয়ের উছিলায় আর কাব্যের জন্য এতোগুলো দিন পর আজ আবার এ বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে! ঝমকালো বিয়ের আয়োজন করা হচ্ছে। কাব্যের দাদা গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন নাতনির বিয়েতে।

'বর কনের জন্য সুন্দর করে সাজানো হয়েছে স্টেজ।পুরো বিয়ে বাড়িটাও সাজানো হয়েছে সুন্দর করে বাহারি ফুল দিয়ে। সকলের মুখেই উপচে পড়ছে আনন্দ! স্রোত আর তাহিয়া একই রকম দেখতে শাড়ি পরেছে। সেই কালারের পাঞ্জাবি পরেছে কাব্য আর ধ্রুব। স্নিগ্ধ, লিয়া, দীপ্ত সকলেই সেজেগুজে রেডি। রাহুলকে এনে স্টেজে বসানো হয়েছে, তার পরনে সোনালি আর খয়েরীর মধ্যে সুন্দর শেরওয়ানি। পুরো যেন রাজপুত্রের মতো লাগছে! রাহুল বর সেজে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পাখিকে দেখবে বলে কিন্তু মহারানীর আসার নাম নেই! রাহুল এদিক সেদিক তাকিয়ে স্রোতকে খুঁজছে। দীপ্তকে বলত মনের কথাটা কিন্তু ঐ ছেলে যা পাজি! দুটো কথা শোনাতে সময় নেবে না। রাহুল স্রোতকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল। শাড়ির এলোমেলো কুচিগুলো ঠিক করতে করতে স্টেজের দিকেই আসছিল স্রোত। কাব্য কিছুদূরেই দাঁড়িয়ে ধ্রুবের সাথে কথা বলায় ব্যস্ত! তখন চোখ আটকায় নীলাম্বরীর দিকে। প্রথমে সেভাবে খেয়াল না করলেও পরে আশেপাশে তাকালেই দেখল কাব্য। এখানে উপস্থিত গ্রামের ছেলেগুলো সব স্রোতের দিকেই তাকিয়ে আছে। ওর শরীর কাঁপছে রাগে। কথার মাঝখানেই কাব্য চলে যায়। স্রোতের ঠিক সামনে গিয়ে দাঁড়ায় সে। আচমকা এমনটা হওয়ায় স্রোতের ধাক্কা লাগে কাব্যের বুকের সাথে।সে বিরক্ত হয়ে বলে - "কী সমস্যা?"

'স্রোতের কথা যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করল। কাব্যের মেজাজ খারাপ হলো, সে ধমক দিয়ে বলল -
"তোর সমস্যা কী স্রোত?বলেছিলাম না রুমে বসে থাকবি, বেরিয়েছিস কেন?"
"মানে! এটা বিয়ে বাড়ি, হৈ-হুল্লোড় হচ্ছে, মেহমান এসেছে আর আমি রুমে বসে থাকব! তাহলে নিয়ে এসেছেন কেন? ও বাড়িতেই রেখে আসতেন!"
"চুপ! একদম চুপ!"

'কাব্যের এবারের ধমকটা বেশ জোরালো ছিল। উপস্থিত সবার দৃষ্টি তখন স্রোত-কাব্যের দিকেই। মেয়েটার রাগ লাগছে খুব। ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে! কাব্যের দাদা এগিয়ে এলেন ওকে শান্ত হতে বললেন। কিন্তু কাব্য কি কথা শোনার পাত্র! সে স্রোতের হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যায় রুমে। রাহুল সাথে সাথেই উঠে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে স্রোতের এবার কী হাল করবে কাব্য!

স্রোতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কাব্য ওর মুখের মেকআপ আর ঠোঁটের লিপস্টিক সব নষ্ট করে দেয়। মেয়েটা বিরক্ত হয়ে বলে -
"আহ করছেন কী!"
"চুপ! তোকে কে বলেছে এতো সাজতে?কে বলেছে সবার সামনে যেতে? আমি বলেছি? কী হলো উত্তর দে।"

'শক্ত করে স্রোতের হাত চেপে ধরে কথাগুলো বলেছে কাব্য। ও এতো জোরেই কথা বলছে যে বাইরের মানুষগুলোর কান অবধি ওর কথা যাচ্ছে! মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেছে। খানিকক্ষণ আগেই হৈ-হুল্লোড় হচ্ছিল আর এখন নীরবতায় ছেয়ে গেছে। কাব্যের চিৎকারে স্রোত কেঁপে ওঠে। মেয়েটার কান্না পাচ্ছে এবার। একটা ছোট বিষয় নিয়ে ও কেন এমন করছে সেটাই স্রোত বুঝতে পারছে না। কাব্য রেগে আবারও কিছু বলবে তখন স্রোত বলল -
"আপনি চাইছেনটা কী? বিয়ে বাড়িতে সবাই সাজগোজ করেছে আর আমি করব না? এতো সমস্যা কেন আপনার আমাকে নিয়ে? বেবির সাথে আমিও মরে গেলে ভালো হতো!"

'স্রোতের কথাটা বলতে দেরি হলেও ওর গালে কাব্যের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হলো না। স্রোত কিছুটা সরে গেল। স্রোতের কান্নার শব্দ কাব্যের কানে এলেই সে বুঝল কতো বড় ভুল করেছে। দ্রুত গিয়ে নীলাম্বরীকে জড়িয়ে ধরল কাব্য। ওকে বলল -
"ভুল হয়েছে স্রোত। ক্ষমা করে দে আমাকে। তুই তো আমার বল! তোকে শুধু আমি দেখব, তুই কেবল আমাকে দেখানোর জন্যই সাজগোজ করবি, আমার জন্য শাড়ি পরবি। অন্যরা কেন তোর সৌন্দর্য দেখবে? আমার খারাপ লাগে না বল? আমি একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলেছি তাই না? আ... আই এম স্যরি। প্লিজ কাঁদিস না। আর করব না এমন!"

'স্রোত তাকিয়ে আছে কাব্যের পানে। লোকটাকে বোঝা দায়! এই একটু আগেই কেমন রেগে ছিল মনে হচ্ছিল ওকে মেরেই ফেলবে আর এখন কেমন বাচ্চাদের মতো করছে! স্রোত চুপচাপ রইল। কাব্য তখন বারবার এক কথা বলছিল, ক্ষমা চাচ্ছিল। ওকে শান্ত করতেই স্রোত স্বাভাবিক হলো!

.

মাঝখানে পাতলা কাপড় দিয়ে পর্দা টাঙানো আর তার দুই পাশেই বসে আছে বর কনে দুজনে। রাহুলের সাইডে ওর আপু দুলাভাই ও তাদের সাথে আসা অনেক মেহমানরা আর দোয়েলের দিকে ওর সব কাজিন আর আত্মীয়রা দাঁড়িয়ে আছেন। রাহুল দেখার চেষ্টা করছে তার প্রিয়তমাকে কিন্তু কোনোভাবেই সেই সুযোগ সে পাচ্ছে না। কিছুটা সময় অতিবাহিত হলো। রাহুলের কবুল বলা হয়ে গেছে। এবার কাজী সাহেব দোয়েলকে কবুল বলতে বললেন কিন্তু দোয়েল যে কিঞ্চিৎ ভয় পাচ্ছে! চোখের কোণে অশ্রু জমেছে। এই বুঝি কান্না করে দেবে এমন অবস্থা! আজকের এই বিশেষ দিনটাতে ওর মা-বাবা কেউই কাছে নেই ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। রাহুল তখন এগিয়ে গেল। মাঝখানে টাঙানো পর্দা সরিয়ে দোয়েলের ঠিক সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল সে। দোয়েলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল -
"কবুল বলো পাখি। আমাকে আর আমার ভালোবাসাকে গ্রহণ করো তুমি! আজ পুরো তুমিটাকে তুলে দাও আমার হাতে!"

লাজুক মুখখানি তুলে রাহুলের পানে তাকায় দোয়েল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বলে -
"কবুল, কবুল, কবুল—আপনি আর আপনার ভালোবাসাকে গ্রহণ করলাম আমি।"

সকলের মুখেই প্রশান্তির হাসি ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ বলে বর কনের সুন্দর জীবন প্রত্যাশা করে মনে মনে দোয়া করেন সকলে। ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দোয়েল-রাহুলের বিয়ে। আজকের কাঙ্ক্ষিত দিনটির জন্য কতো অপেক্ষা করেছে রাহুল। অবশেষে সে দোয়েলকে পেল, নিজের করে পেল! রাহুলের কাছে আজকের দিনটা আনন্দের! দোয়েলকে বিদায় দেওয়া হবে এবার। বরযাত্রীরা সবাই চলে গেছেন। রাহুলের বন্ধুরা আর সে রয়ে গেছে কেবল। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে ধ্রুবকে জড়িয়ে ধরল দোয়েল। কঠোর মনের ধ্রুব তখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। বোনকে জড়িয়ে ধরে কান্না করল সে। স্রোত, দীপ্ত, তাহিয়া প্রত্যেকেই তখন কান্না করছে।দোয়েল একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নেয় প্রত্যেকের থেকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাব্যের পানে তাকালেই কাব্য ওকে কান্না করতে বারণ করে। রাহুলের দিকে চোখ ইশারা দিয়ে বলে ওর বোনকে ভালো রাখতে। রাহুলও ইঙ্গিতে বোঝায় সে সবসময় দোয়েলকে ভালো রাখবে। কাব্য নিজে তার বোনকে গাড়িতে তুলে দেয়। বাকিদের বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। ততোক্ষণ চলন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকে যতোক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল!

~~~~
'সবেমাত্র দোয়েলকে নিয়ে গাড়িটা দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেল। উৎসবের আলোকসজ্জা আর হৈ-হুল্লোড় ছাপিয়ে পুরো বাড়িটায় এখন নীরবতা বিরাজ করছে। কনে বিদায়ের এই বিষণ্ণ মুহূর্তটি প্রতিটা উৎসবমুখর আয়োজনের শেষ দৃশ্যে এক গভীর শূন্যতা রেখে যায়; যে শূন্যতা বাড়ির দেয়ালে দেয়ালে দীর্ঘশ্বাসের মতো প্রতিধ্বনিত হতে থাকে।আত্মীয়-পরিজন ও পরিবারের প্রত্যেকটি সদস্যের মন হয় ভারাক্রান্ত।তালুকদার বাড়ির পরিবেশ তেমনই।দোয়েল যে বাড়ির বড় মেয়ে, চার ভাইয়ের আদরের একমাত্র বোন সে।

'আচ্ছা,এই বিয়েতে তো সবাই উপস্থিত ছিল, দিব্য আসেনি কেন? সে কোথায়? মাঝখানে পেরিয়ে যাওয়া এই তিন দিনে তার সাথে ঠিক কী কী ঘটেছে? সে ভালো আছে তো? কাব্যের মনে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সকাল থেকে সে দিব্যকে কল দিয়ে যাচ্ছে।এদিকে মাকেও বার বার কল দিয়ে বলছে ওদেরকে নিয়ে চিন্তা না করতে। কিন্তু ভদ্রমহিলার যে চিন্তার শেষ নেই!অন্বক ঝড়ঝাপটা পেরিয়ে তবেই কিনা দুই ছেলেকে তিনি পেয়েছেন!কাব্য মধুকে না পেয়ে ওর অ্যাসিস্ট্যান্ট আর জাফরকেও কল দিয়েছে, কিন্তু কেউই কল রিসিভ করছে না। দিব্যই কি ওদের বারণ করেছে? কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে কাব্য। সে যখন বাড়ির দিকে রওনা হবে, তখনই হাতে থাকা ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে দিব্যের নাম ভেসে উঠতে দেখে কাব্য কিছুটা চিন্তামুক্ত হলো। কলটা রিসিভ করেই সে বলল -
"তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? আম্মু একের পর এক কল দিচ্ছেন তোমার ফোনে। তোমার জন্য চিন্তা করছেন। তুমি জানো উনি অসুস্থ, তাহলে কেন এতো টেনশন দিচ্ছ?" "আহা! আমি তো ম'রে যাইনি!"

'কাব্য চোখ মুখ কঠোর করে ধমক দিয়ে বলে -
"দিব্য!"

'হেসে ওঠে মধু। প্রসজ্ঞ পাল্টে বলে -
"একবার দেখা করবে?"
"কোথায় আছো তুমি?"

'মধু তার অবস্থান সম্পর্কে জানায়।কাব্য তাকে অপেক্ষা করতে বলে কাউকে কিছু না জানিয়েই বাইক নিয়ে বেরিয়ে পড়ে মধুর সাথে দেখা করার উদ্দেশ্যে!

-

'হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে সুনেহরা। বিছানায় ফেলে রাখা ফোনটিতে অনবরত রিংটোন বাজছে। হয়তো অফিসের কেউ!রাফসান অথবা রাশেদ সাহেব। উফ! এই দিব্যের জন্য ওর শখের চাকরিটাও যেতে বসেছে। মেয়েটার শরীর রাগে কাঁপছে। তিন দিন ধরে এই রুমেই সে বন্দি।সুনেহরা চোখ বন্ধ করে সেদিনের কথা ভাবে -

'মধু যখন ওয়াইনের গ্লাসে ২য় চুমুক দিতে যাবে,তখনই সুনেহরা বাধা দেয়। গ্লাসটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় দেয় সে।মধু তখনও ভাবলেশহীনভাবে বসে আছে। ওর চোখমুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানত এমন কিছু হবে। সুনেহরা ভয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ঠিক তখনই ঘাড় কাত করে সুনেহরার দিকে তাকায় মধু। দাঁত কিড়মিড় করে দ্রুত এগিয়ে আসে।ওর হাতের কবজি শক্ত করে চেপে ধরে বলে -
"তুই ভুল করলি সুনেহরা।বলেছিলাম না —আমি ম'রে গেলে তুই বেঁচে যাবি, আর আমি বেঁচে গেলে তোর অবস্থা দেখার মতো হবে না!"
"কী করবি?মে'রে ফেলবি আমাকে? মে'রে ফেল।তোর মতো খুনি আর জঘন্য একটা লোকের স্ত্রী হয়ে বাঁচার থেকে আমার ম'রে যাওয়াই ভালো।"
"উঁহু... এতো তাড়াতাড়ি তোকে মা'রব না।ভালোবাসব, আদর করব।আদরের মাত্রা এতটাই গভীর হবে যে তুই নিজেই আমাকে বলবি—প্লিজ... কিল মি জান!"

'সুনেহরা তাকায় মধুর দিকে।সাথে সাথেই ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয় মধু।টেবিলে থাকা ওয়াইনের বোতল আর গ্লাস সব মেঝেতে আছাড় দিয়ে ফেলে দেয়। সুনেহরা দুই হাত দিয়ে মধুকে ধাক্কা দিয়ে বলে -
"দিব্য... ছাড় আমাকে।তোর ছোঁয়া আমার বিরক্ত লাগছে।"
"তাই! তাহলে তো ভালো করে ছুঁয়ে দিতে হয়।"

'কথাটা বলেই সুনেহরার ওপর ঝাঁপিয়ে পড়ে মধু।মেয়েটার শরীরের প্রতিটি কোণে ওর হাতের নখ বিঁধছে।রক্ত বের হচ্ছে,নখের আঁচড়ে জ্বলছে পুরো শরীর।তীব্র যন্ত্রণা আর মধুর অত্যাচারে সুনেহরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়াতে, কিন্তু পারে না। মেয়েটার শরীর ক্রমে অবশ হয়ে আসে। এক অদ্ভুত প্রেমানুভূতিতে আচ্ছন্ন হয় যায় তার সর্বাঙ্গ। অভিমানে ডুবে থাকা সুনেহরা একসময় বশ মানে, মধুর গলা আঁকড়ে ধরে জানান দেয় সেও মধুকে কাছে চাইছে। অবশেষে সব মান অভিমান,অভিযোগ ভুলে এক হয় যায় দুটো মন। কাছাকাছি এসে ঘুচিয়ে দেয় নিজেদের মধ্যকার সমস্ত দূরত্ব।হুম.. আজ মধু তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নিয়েছে। তার পুরো শরীরে রাজত্ব চালাচ্ছে সে।মধুর সব পাগলামিতে সায় জানাচ্ছে সুনেহরা।

-

'সকালে সুনেহরার ঘুম ভাঙলে সে দেখে নিজের মাথা মধুর প্রশস্ত বুকে। ছেলেটা দুই হাত দিয়ে ওকে জাপ্টে ধরে রেখেছে। এমনভাবে ধরেছে যেন ছাড়লেই সে পালিয়ে যাবে। সুনেহরা তাকায় মধুর মুখের দিকে।মানুষটাকে কতোটা নিষ্পাপ লাগছে! আহা!চেহারায় কত মায়া!এই ছেলেটাকেই সুনেহরা ভালোবেসেছিল।নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল, কিন্তু মধু কি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য? সুনেহরার মনে পড়ে রাতের ঘটনা।প্রচণ্ড রাগে মধুর বুকে ধাক্কা দেয় সে। মধু কিছুটা সরে গেলে সে উঠতে চায়, কিন্তু পারে না। মধু আবারও টেনে বিছানায় ফেলে দেয় ওকে।ঘাড়ে কামড় বসায় পরে সেই কামড়ের জায়গাতেই বেশ কয়েকটা চুমু দিয়ে বলে -
"শশশ! নড়াচড়া করবি না।রাতের ঘটনা আবার রিপিট হবে। নিতে পারবি আমাকে?মনে তো হয়না!"
"ছিহ! ঘেন্না লাগছে তোকে!"
"লাগুক! ভালোবাসায় তো থাকতে পারব না,তোর ঘৃণাতেই থাকি আমি! ঘৃণা করতে করতে একদিন ঠিক ভালোবেসে ফেলবি!"

'সুনেহরা চুপ করে যায়। মধু ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। প্রায় ঘণ্টাখানেক পর সুনেহরা চোখ খুলে দেখে সে বিছানায় একা। আশেপাশে মধু নেই, দরজাও বাইরে থেকে বন্ধ। সুনেহরা ভাবে এই সুযোগে বাবা,ফুপি বা ওর কলিগদের কাউকে জানাবে সে বিপদে আছে।সুনেহরা নিজের ফোনটা খোঁজে কিন্তু পায় না,হয়তো মধুই সরিয়ে রেখেছে।পরে অবশ্য মধুর সাথে দেখা হয়, কথাও হয়, তবে তাতে ভালোবাসার লেশমাত্র ছিলোনা। প্রতিবারের মতো ঝগড়া ঝামেলা হয় আর প্রচণ্ড রাগে মধু সুনেহরার হাত-পা বেঁধে তাকে মেঝেতে ফেলে রেখে যায়। দুই দিন ধরে বন্দি থাকার পর আজ সারাদিন এই হাত পা বাঁধা অবস্থাতেই পড়ে আছে সে।

-

'সিলেটের মৌলভীবাজারের রাজনগরে অবস্থিত 'কমলা রানীর দিঘি'। বিশাল এই দিঘি ইতিহাসের এক নীরব সাক্ষী। লোকগাথা অনুযায়ী, প্রজাদের জলকষ্ট দূর করতে রানী কমলাবতী নিজেকে উৎসর্গ করেছিলেন এই অতল জলে। শীতের সন্ধ্যায় বিশাল জলাধারের টলটলে কালো জল আর চারপাশের নিঝুম পরিবেশ এক রহস্যময় গাম্ভীর্য তৈরি করে।

'এমন একটা জায়গায় মধু কাব্যকে আসতে বলল। কাব্য এসে উপস্থিত হলেও মধুর দেখা নেই। কাব্য চারদিকে চোখ বুলায়; জায়গাটা জনশূন্য আর গা-ছমছমে। কাব্য ভেবে পায় না, দিব্য সবসময় এমন ভুতুড়ে জায়গায় কেন ঘোরে? দিঘির পাড়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সে। ঝিঁঝিঁ পোকার ডাক আর দূর পাহাড় থেকে নেমে আসা হিমেল হাওয়া জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। ঠিক সেই মুহূর্তে আবছা অন্ধকারে দূর থেকে এক ছায়ামূর্তির মতো দিব্যকে এগিয়ে আসতে দেখা গেল। কাব্যের বিরক্তি কেটে যায়, সে এগিয়ে যায় মধুর কাছে। মধু ওকে দেখে হাসে, তবে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা তীব্র যন্ত্রণা কাব্য টের পায়। সে ভাইকে জড়িয়ে ধরে প্রশ্ন করে -
"তুমি ঠিক আছো তো?সবকিছু ঠিকঠাক আছে?"
"আমি এতো তাড়াতাড়ি ম'রব না, বুঝলে?তোমাকে জ্বালানো যে বাকি! আমার মাদার ইন্ডিয়ার আদরে ভাগ বসানোর মতো অপরাধ করেছো তুমি,এতো তাড়াতাড়ি চলে গিয়ে তোমাকে শান্তিতে থাকতে দিই কী করে?"

'কাব্য বিরক্ত হয়ে বলে -
"উফ দিব্য! সারাক্ষণ এমন অলুক্ষুণে কথা বলার মানে কী?"

'মধু হেসে ওঠে। অল্প দিনের পরিচয় হলেও ভাইয়ের প্রতি ওর গভীর টান জন্মেছে। মধু কাব্যকে ভালোবাসে, আত্মার টান অনুভব করে। কাব্যও তার ভাইকে হারানোর ভয় পায়। হাঁটতে হাঁটতে তারা কিছুটা দূরে গিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়াল। কিছুক্ষণ নীরবতার পর মধু বলল -
"তুমি আমেরিকা ব্যাক করছো কবে?"

'কাব্য দূরের দৃশ্য ফোনে ক্যামেরাবন্দি করছিল।মধুর কথা কানে গেলেই সে উত্তর দেয় -
"আমি ভেবেছি আর যাব না। এখানে আমার অফিস আছে, আম্মু আছে, তুমি আছো আর আমার নীলাম্বরী আছে। সবাইকে ছেড়ে যাই কী করে? আমি এখানেই থেকে যাব।"
"উঁহু, তুমি ফিরে যাবে। সাথে আম্মুকেও নিয়ে যাবে।"

'কাব্য ভ্রু কুঁচকায়।মধুর হঠাৎ এমন কথা বলার মানে বুঝতে না পেরে বলে -
"আম্মুকে নিয়ে যাব?"
"হুঁ।"
"আর তুমি?"
"আমি এখানেই থাকব। তবে চিন্তা নেই, বেঁচে থাকলে মাঝেমধ্যে দেখা করতে যাব।"
"কিন্তু..."
"কোনো কিন্তু নেই কাব্য। আমার জীবনটা থেমে আছে, আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমার বিনাশ হবে, জঘন্যভাবে হবে। আম্মু তার ছেলের ভয়ংকর পরিণতি নিজ চোখে দেখতে পারবে না। তাই তুমি উনাকে নিয়ে দূরে চলে যাবে। কথা দাও যাবে? আমার কসম লাগে!"

'মধুর চেহারায় অসহায়ত্ব ফুটে ওঠেছে। কণ্ঠস্বর কেঁপে ওঠছে। কঠোর কাব্যের চোখ দুটো ছলছল করে ওঠে।কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ভাইয়ের মুখে এমন কথাবার্তা সহ্য হচ্ছে না কাব্যের। মধু কেন সবসময় এমন কথা বলে? চাইলেই তো সব ঠিক হতে পারে।মধু সুস্থ সুন্দর একটা জীবন উপভোগ করতে পারে।তাহলে কেন সে নিজের বিনাশ নিয়ে এতোটা নিশ্চিত?কেনই বা নিজের ভবিষ্যতের ব্যাপারে এতোটা অনিশ্চিত!
#চলবে......
® আফরোজা আঁখি

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 50 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন