#কাব্যের_নীলাম্বরী [৫১]
'অনেক দিন পর মধু বাড়ি ফিরেছে।তার মায়ের কাছে। ভদ্রমহিলা ছেলেকে দেখেই জাপ্টে ধরেছেন।উনার দেহে যেন এবার প্রাণ ফিরে এল! চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন তিনি। যদিও কাব্য বারবার ফোন করে খবর নিচ্ছিল,বলছিল চিন্তা না করতে, কিন্তু মায়ের মন তো! উনার যেমন মধুর জন্য চিন্তা হয়,একইভাবে চিন্তা হয় কাব্যের জন্যও।সাহেলা বেগমের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে মধু। তিনি ছেলের ঘন চুলের ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছেন।ছেলের মাথা ব্যথা করছে দেখে মাথাটাও টিপে দিচ্ছেন। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে।জানান দিচ্ছে সময় এখন রাত দশটার কাছাকাছি। সাহেলা বেগম দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে আবার মধুর দিকে তাকালেন। উনার মনে এল সুনেহরার কথা।মেয়েটা কোথায় আছে? ভালো আছে তো?ভেবেছিলেন এবার ছেলে-বউদের নিয়ে একসাথে থাকবেন, কিন্তু উনার পোড়া কপাল!এক ছেলে তার পরিবার-পরিজন আর কাজ নিয়ে ব্যস্ত,আর অন্যজনের খোঁজ পাওয়াই মুশকিল। সে কোথায় থাকে, কী করে—কিছুই বুঝতে পারছেন না তিনি।সাহেলা বেগম মধুকে প্রশ্ন করলেন -
"সুনেহরা কোথায় দিব্য?ও ভালো আছে তো?"
"ও আমাকে খুব জ্বালাচ্ছে আম্মু।তাই হাত বেঁধে ফেলে রেখেছি! বেশি বাড়াবাড়ি করলে জানে মে'রে ফেলব!"
'সাহেলা বেগমের চেহারায় আতঙ্ক! তিনি কাঁপাকাঁপা কণ্ঠে বললেন -
"কী... কী বলছিস এসব?"
"বললাম ওই ডা'ই'নিকে মে'রে ফেলব!"
'কথার প্রসঙ্গে কী বলে ফেলেছে,সে বিষয়ে বিন্দুমাত্র খেয়াল ছিল না মধুর।ইশশ রে কি বলে ফেলল!এবার কি ফেঁসে যাবে?মুখ ফসকে এসব কী বলে ফেলছে মাকে!মধু উঠে বসে শুকনো ঢোক গিলে বলল -
"আরে মাদার ইন্ডিয়া!তুমি কি ভয় পেলে? আমি তো মজা করছিলাম। আমি কি পাগল যে নিজের বউকে মা'রব? উঁহু, আমি পাগল নই আর কিলারও নই!আমি একটা শান্তশিষ্ট ভালো ছেলে।আর এই বিষয়ে আমার থেকে ভালো তুমি জানো!কি তাই তো?"
'সাহেলা বেগম বড় করে শ্বাস নিলেন। মধুর কথায় নিশ্চিত হয়ে ওকে আবারও প্রশ্ন করলেন -
"আচ্ছা,তোর রেস্টুরেন্টটা কেমন চলছে?"
"ভালোই!জাফর সামলে নিচ্ছে।"
"জাফর সামলে নিচ্ছে আর তুমি? তুমি কোথায় থাকো দিব্য? বাড়িতেও তো তেমন আসো না!"
"আম্মু, সবটা সামলানোর জন্য তো স্টাফরা আছেই,আমি কেন থাকব? আর মাঝেমধ্যে তো আসি!"
"মিথ্যা বলবে না দিব্য। আমি মাঝেমধ্যেই তোমার খোঁজ নিতে ওখানে যাই, কিন্তু তোমাকে তো কখনোই দেখিনি!"
"আসলে আম্মু, তুমি যখন যাও তখন আমি থাকি না!"
'সাহেলা বেগম প্রত্যুত্তরে কিছুই বললেন না।ছেলেটা যেন উত্তর তৈরি করেই রেখেছে! যা-ই বলছেন, গুছিয়ে উত্তর দিচ্ছে ফটাফট। তিনি কি তাহলে বেশিই ভাবছেন? মধু নিজের মায়ের মুখের দিকে তাকায়।ভদ্রমহিলা কিছু ভাবছেন, তা বেশ বুঝতে পারছে সে। তাকে নিয়েই কি ভাবছেন?মধু তার আম্মুকে ভাবনার জগত থেকে বের করতে বলল -
"তা মাদার ইন্ডিয়া,খাবার-দাবার কিছু দেবে নাকি চলে যাব?"
'সাহেলা বেগমের ধ্যান ভাঙল। মুচকি হেসে বললেন -
"হাত-মুখ ধুয়ে এসো,খাবার দিচ্ছি।আর যাওয়ার সময় আমার বউমার জন্যও নিয়ে যাবে,কেমন?পরের বার যখন আসবে,ওকে নিয়েই আসবে।তোমাদের ছেড়ে একা থাকতে আমার ভালো লাগে না। সুনেহরার আব্বুও বললেন ওকে ফোনে পাচ্ছেন না।তুমি বরং বলে দিও একটা কল দিয়ে বাবার সাথে কথা বলে নিতে!"
'মায়ের কথার উত্তরে মধু কেবল মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল।
-
'কাব্য ফিরেছে বেশ কিছুক্ষণ হলো।সে বসার ঘরে সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত। একটু আগেই ধ্রুব ও দীপ্ত সহ ওদের কিছু কাজিন গেল দোয়েলের সাথে দেখা করতে। বাড়ির সবাই এখন বসার ঘরেই আছে।তবে এখানে সবাই থাকলেও স্রোত নেই। কী হলো ব্যাপারটা? যে স্রোত সবসময় হৈ-হুল্লোড়ে মেতে থাকে, গল্পগুজব পেলে যার কিছুই লাগে না, সে এই আড্ডায় অনুপস্থিত! স্রোত কি এখনো আগের ঘটনাটা নিয়ে রেগে আছে? রাগারই কথা। কাব্য তখন না বুঝেই ওভাবে রিয়্যাক্ট করেছিল। এবার কাব্যের দায়িত্ব তার নীলাম্বরীর মান ভাঙানো। কাব্য সবার মাঝখান থেকে উঠে যেতেই ওর দাদা জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছে। উনাকে কী বলবে বুঝতে না পেরে মাথা চুলকাল কাব্য। ভদ্রলোক বুঝে গেলেন নাতির মনে কী চলছে। মুচকি হেসে বললেন -
"যাও, যাও। গিন্নির রাগ ভাঙাও!"
'কাব্য তখন চলে যায়। এতক্ষণ তাহিয়া চুপচাপ বসে ছিল কারণ কাব্য সেখানে উপস্থিত ছিল। ভাসুরকে তাহিয়া একটু হলেও ভয় পায়, তাই কাব্যের সামনে সে চুপচাপই থাকে। তবে এখন তো কাব্য নেই, ধ্রুবও নেই যে বকা দেবে; তাহিয়া বরং এবার আড্ডা দিক!
-
'নিজেকে পা থেকে মাথা পর্যন্ত ব্ল্যাংকেট দিয়ে ঢেকে রেখেছে স্রোত। কাব্য গিয়ে ওর ওপর থেকে ব্ল্যাংকেট সরাতে চাইলে সে রাগ দেখিয়ে কিছুটা সরে যায়। সরতে সরতে খাট থেকে মেঝেতে পড়ে যাবে, এমন সময় দুই হাত দিয়ে নীলাম্বরীকে আগলে নেয় কাব্য। ধমক দিয়ে বলে -
"স্রোত! ঢং করছিস আমার সাথে?"
'স্রোত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলে -
"হুহ,উনি যেন আমার দুলাভাই!ঢং করব!"
'স্রোত কী বলেছে বুঝতে না পেরে ভ্রু কুঁচকায় কাব্য। কিছুক্ষণ পর নীলাম্বরীকে জড়িয়ে ধরে বলে -
"রাগ করেছো? স্যরি বললাম তো! স্বীকার করলাম আমার ভুল হয়েছে, আর হবে না এমন ভুল। রাগ করো না লক্ষ্মীটি। আমার দিকে তাকাও, কথা বলো। নীলাম্বরী.... শুনছো তুমি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও।"
'এভাবে কত কিছু বলে স্রোতকে মানাতে চাইছে কাব্য। কিন্তু মহারানি টু শব্দটি করছেন না। কাব্যের রাগ এবার তরতর করে বাড়ছে। এই মেয়েটা ভালো কথার যোগ্য নয়! এখন যদি রেগে গিয়ে কাব্য ওকে ধমক দেয় বা থা'প্পড় মা'রে, তাহলেই কান্নাকাটি করে ভাসাবে। কিন্তু ভালো কথা বললেও তো শুনছে না। কাব্য এবার কী করবে? আরও তিন-চারটে মিষ্টি কথা বলে নিজেকে ছ্যাঁচড়া প্রমাণ করবে? কাব্যকে কি এসব মানায়? উঁহু, মানায় না! তবুও কাব্য তার গম্ভীর স্বভাব থেকে বেরোল এই মেয়েটার জন্য। ভাবা যায়, কাব্যের থেকে গুণে গুণে এগারো বছরের ছোট এই মেয়েটা ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে! কী নাজেহাল অবস্থা করে ছেড়েছে! না, আর নেওয়া যাচ্ছে না। কাব্য এবার বিরক্ত হলো। স্রোতের ওপর থেকে ব্ল্যাংকেট সরিয়ে দিতেই মেয়েটা উঠে বসল।রাগী চোখে তাকাল কাব্যের দিকে। কাব্যও রেগে ছিল,তবে নীলাম্বরীর চোখের চাহনিই যে তার রাগ নিবারণের প্রধান ওষুধ। কাব্য রাগান্বিত স্রোতকে পর্যবেক্ষণ করে।ওর লালচে গাল টেনে বলে -
"তুই রাগলে গাল দুটো টকটকে লাল হয়ে যায় স্রোত।পাকা টমেটোর মতো লাগে।সস বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে!খাব নাকি?"
'স্রোত ভ্রু কুঁচকে নেয়। রেগে তাকায় লোকটার দিকে। কাব্য তখন দুষ্টু চাহনিতে ওকেই দেখছে। ঠোঁট কামড়ে হাসছে সে। ইশ, স্রোত কি লজ্জা পায় না? যদিও স্রোত রেগে ছিল, তবে এই মুহূর্তে তার রাগ গলে পানি হয়ে গেছে। চোখেমুখে ভিড় করেছে লজ্জা। স্রোত দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয়। কাব্য তার নীলাম্বরীর হাতটা মুখের ওপর থেকে সরায়। মেয়েটার কপালে, গালে, পুরো মুখে অজস্র চুমু দেয় সে। জড়িয়ে নেয় ভালোবাসার গভীর আলিঙ্গনে।
-
'নিশীথ রাতের হিমেল কুয়াশায় মোড়ানো এক নিস্তব্ধ রাত।সময় এখন রাত একটার কাছাকাছি।পরনে নিকষ কালো শাড়ি,যেন শীতের নিবিড় অন্ধকারকেই অঙ্গে জড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে দোয়েল। আজই তার নতুন জীবনের সূচনা হয়েছে।অথচ এই প্রহরে নির্জনতা আর উত্তুরে হাওয়ার স্পর্শ তার মনের ভেতরে অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। দূরে ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় ধোঁয়াটে কুয়াশা উড়ছে,যার সাথে মিশে আছে পুরনো দিনগুলোর মায়া আর নতুন শুরুর এক চাপা উত্তেজনা। বাসরঘরের রজনীগন্ধার তীব্র সুবাস ছাপিয়ে শীতের এই রুক্ষ বাতাস তাকে মনে করিয়ে দিচ্ছে,তার জীবনটা আজ থেকে এক সম্পূর্ণ নতুন বাঁক নিল। দোয়েল একা দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে,যেখানে অজানার প্রতি ভয় আর একরাশ রঙিন স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আচ্ছা.... রাহুলের সাথে ওর সম্পর্কটা সবসময় এমনই থাকবে তো? রাহুল কি সারাজীবন ওকে এভাবেই ভালোবাসবে?আগলে রাখবে?এই ছোট্ট জীবনে দোয়েল অনেক কষ্ট পেয়েছে। ওর একটা ভুলে ভরা অতীত আছে, আছে কত না-পাওয়ার গল্প! তবে এই ছোট্ট জীবনে ওর সব থেকে প্রাপ্তি হলো রাহুল শেখ নামের পুরুষটি!ওর সারাজীবনের ভালো কাজের পুরস্কার স্বরূপই হয়তো রাহুলকে পেয়েছে! ওদের ভালোবাসাটা আজ বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে।স্বামী-স্ত্রীর সম্পর্কে রূপ নিয়েছে।সবটা ভেবেই দোয়েল বিড়বিড় করে আওড়ায় -
"সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ!সবটা ভালো হোক!"
'কাঁধে কারও হাতের স্পর্শ অনুভব করে ঘুরে তাকায় দোয়েল। রাহুল এসেছে। পরনে সুন্দর শুভ্র রঙের পাঞ্জাবি, চুলগুলো উসকোখুসকো হয়ে আছে। ওর ঠোঁটের কোণে হাসি লেগে আছে। দেখেই মনে হচ্ছে ছেলেটা আজ ভীষণ খুশি। এই খুশি প্রাপ্তির! দোয়েলকে সে নিজের করে পেয়েছে,সারাজীবনের মতো ভালোবাসার খাচায় বন্দি করেছে।রাহুল মুচকি হেসে দোয়েলের কপালে চুমু খায়। মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঘাড়ে থুতনি রেখে বলে -
"অতঃপর পাখি, তুমি বন্দি হলে আমার মনের পিঞ্জিরায়।"
(০২)
'রাহুলের কথার উত্তরে দোয়েল বলল -
"বন্দি করলেন বুঝি? পাখিরা কিন্তু মুক্ত ভাবে খোলা আকাশে বিচরণ করতেই বেশি ভালোবাসে!ভালোবাসার দোহাই দিয়ে তাদের বন্দী করে রাখলে ভালো দেখায়?"
"হুম... তাও ঠিক!তোমাকে আমি উড়তে দেব।মুক্ত পাখির মতো আকাশে বিচরণ করতেও দেব। তবে নির্দিষ্ট সীমানার মধ্যে! যেখানেই যাও না কেন,ফিরে কিন্তু আমার কাছেই আসতে হবে!"
'দোয়েল হাসে। ঘুরে তাকায় রাহুলের পানে।রাহুল ওকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমু দিয়ে বলে -
"পাখি... আজ তুমি আমার হবে?"
"আমি তো আপনারই!"
"তুমি আমার,তবে পুরোপুরিভাবে নয়!আমার তোমাকে চাই! নিজের করে চাই!হবে আমার?তোমাকে স্পর্শ করার অধিকার দিবে?"
'রাহুলের কথার মানেটা আসলে কী, তা বুঝতে সময় লাগেনি চতুর দোয়েলের।মেয়েটা এই মুহূর্তে লজ্জা পেল।লজ্জায় সে পালাতে চাইল।কিন্তু রাহুল যে ওকে আটকে নিয়েছে।মেয়েটাকে পালাতে না দিয়ে কোলে তুলে নিল।বেডরুমের দিকে যেতে যেতে বলল -
"অনেক পালিয়েছ তুমি। অনেক জ্বালিয়েছ আমাকে। এবার আমি তোমাকে জ্বালাব আর তুমি সহ্য করবে! আজ সুদে-আসলে সবটা আদায় করে নেব পাখি।তোমাকে আজ আমি নিজের করে নেব!"
'লোকটা যেন আজ বেপরোয়া হয়ে উঠেছে। তার প্রতিটি কথা লজ্জা দিচ্ছে দোয়েলকে। ইশ! লজ্জাবতী লতার মতো নুইয়ে পড়েছে মেয়েটা। রাহুলের বুকেই মুখ লুকিয়ে রেখেছিল সে।তবে এই মুহূর্তে লুকানোর আর জায়গা পাচ্ছে না।দোয়েলের মেহেদি রাঙা ফর্সা পায়ে চুমু দেয় রাহুল।আস্তে আস্তে ওর উদরের কাছটায় আসে।শাড়িটা এলো মেলো করে দেয়।স্পর্শ করে আরও গভীর ভাবে।রাহুল তার পাখিকে পাগল করে তোলে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে! দোয়েল নিতে পারছে না রাহুলের জ্বালাতন! কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ওর শরীরে! অস্বস্তি হচ্ছে,আবার রাহুলের পাগলামিতে সায় জানাতেও মন চাইছে! এ কেমন অনুভূতি!রাহুল তখন মুখ গুঁজেছে দোয়েলের গলায়। দোয়েল ওর মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরে বলে -
"শু... শুনুন!"
"শশশ! তুমি শোনো পাখি। আমার তোমাকে ভীষণ প্রয়োজন। বাধা দিও না প্লিজ, আজ পুরোপুরিভাবে আমার হয়ে যাও!"
'দোয়েল হার মানল রাহুলের জেদের কাছে।আজ পুরোপুরিভাবেই নিজেকে সঁপে দিল রাহুলের কাছে। সায় জানাল
তার ভালোবাসার ডাকে।লোকটার ওমন বেপরোয়া আচরণ আর লাগামহীন স্পর্শে মেয়েটার পাগল হয়ে যাওয়ার অবস্থা!তবুও সে একবারের জন্যও রাহুলকে দূরে সরিয়ে দেয়নি।দোয়েল অবশেষে রাহুলের হলো।রাহুল সম্পূর্ণভাবে পেল তার পাখিকে!
-
'কেটে গেছে আরেকটা রাত। ধরণীতে নতুন সকালের আগমন ঘটেছে।চারিদিকে ফুটেছে আলো।রাস্তাঘাটে বেড়েছে যানবাহনের চলাচল।এই কনকনে শীতের মধ্যেও গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মব্যস্ত মানুষগুলো ছুটেছে নিজেদের কাজের তাগিদে! কিন্তু এই সবকিছুর থেকে অনেক দূরে আছে সুনেহরা।সে যেখানে আছে সেখানে না আছে মানুষের কোলাহল, আর না আছে কাজের প্রেসার। অফিসের বসের ধমকাধমকি, বাবার ডাক—'কিছুই তার কানে আসছে না।সে বন্দি জীবন কাটাচ্ছে আর বিরক্ত হচ্ছে!
'সুনেহরা কাঠের বেলকনিতে দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে দূরের পাহাড়ের দিকে। মধু কাল রাতেই ফিরেছে। মদ খেয়ে মাতলামি করেছে মেয়েটার সাথে। জানোয়ারের মতো উগ্র আচরণ করেছে, ক্ষ'তবি'ক্ষ'ত করেছে ওর পুরো শরীর! সুনেহরার খুব রাগ লাগছে, কোনোভাবেই সে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এই বেলকনি দিয়ে নিচে নামার উপায় থাকলে এক্ষুনি নেমে যেত! কিন্তু উপায় যে নেই; এখান থেকে লাফ দিয়ে নিচে পড়লে মাথা বা হাত-পায়ে আঘাত পেয়ে কয়েক ঘণ্টার জন্য সেন্স হারাবে নিশ্চিত! তাহলে সুনেহরা বেরোবে কী করে?এখান থেকে যাওয়ার আগে দিব্যের সব অনৈতিক কাজগুলোর প্রমাণ নিয়ে যেতে হবে! এমপি আরশাদের মৃত্যুর প্রমাণটাও লাগবে! সাথে রেজওয়ানকে কে মে'রেছিল, এটাও জানতে হবে!কিন্তু এত কিছু হবে কী করে?সুনেহরা ভেবে পাচ্ছে না কী করবে!
'মেয়েটা গিয়ে দোলনায় বসে।চোখ বন্ধ করে শ্বাস নেয় সে। প্রকৃতির শীতল বাতাস এসে ওর শরীর ছুঁয়ে দেয়।খানিকটা ভালো লাগছে এখন!সুনেহরা চোখ খুলে তাকালেই দেখে মধু হাঁটু গেড়ে ওরই সামনে বসে আছে।গায়ে ঢিলেঢালা সাদা শার্ট,যার বুকের দিকের বেশ কয়েকটা বোতাম খুলে রাখা।পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট আর মাথার চুলগুলো সব কপালে এসে পড়েছে। সিগারেট খেয়ে পুড়ে যাওয়া কালচে ঠোঁট দুটো হালকা ফাঁক করে তাকিয়ে আছে সুনেহরার দিকে। মেয়েটার গায়ে মধুর একটা শার্ট ব্যতীত আর কিছুই নেই!ওর উদোম উরুতে হাত স্পর্শ করে মধু। সুনেহরা অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করে -
"কী চাই? আমার শরীর?"
'মধু দৃষ্টি সরায় অন্যদিকে। নিজের ওপর ওর ঘেন্না হচ্ছে। সবসময়ই তো ড্রিংক করে, এতটা তো মাতাল হয় না! তবে রাতে কী হয়েছিল? ওমন জঘন্য বিহেভ কেন করল সে! ধুর! না বুঝেই মধু ভুল করে বসেছে। কিন্তু এখন কী করবে? কী করে বুঝবে সুনেহরার মনে কী চলছে? মধু ওর হাত দুটো ধরল। সুনেহরা ছাড়াতে চাইলেও মধুর শক্তির সাথে পেরে উঠল না।ছেলেটা পাগলের মতো চুম্বন দিতে লাগল ওর হাতটিতে। তারপর সুনেহরার হাতটা নিয়ে রাখল নিজের বুকের বাঁ পাশে, যেখানে অবস্থান করে মানুষের হৃদপিণ্ড! মধু তাকায় প্রিয়তমার পানে। সুনেহরা তখন লক্ষ্য করে মধুর চোখ দুটো অস্বাভাবিক ভাবে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে। এদিকে হৃদপিণ্ডের স্পন্দনও অস্বাভাবিক। মধুর মধ্যে থাকা অস্থিরতা স্পষ্টই অনুভব করতে পারছে সুনেহরা।এই মুহূর্তে মেয়েটার রাগ কিছুটা হলেও কমল। সে নিজের মধ্যকার গম্ভীর ভাব বজায় রেখেই বলল -
"তুই ঠিক কী চাইছিস দিব্য!"
'বেপরোয়া মানবটি তার গম্ভীর খোলস ছেড়ে বেরুলো।শীতল কন্ঠে বলল -
"তোকে চাইছি।তোর ভালোবাসা চাইছি।এই ঝগড়া-ঝামেলা, খু'নোখু'নি,আমাকে শাস্তি দেওয়ার চিন্তা—'সব বাদ দিয়ে একটু ভালোবাস না সুনেহরা।জানিস, আমি কখনোই কারও ভালোবাসা পাইনি। আমি ভালোবাসা কাঙাল।কেউ আমাকে ভালোবাসেনি বলেই আমি এতটা বিগড়ে গেছি!একটু ভালোবাসা পেলে আমি এমন হতাম না,বিশ্বাস কর।আমাকে একটুখানি ভালোবাসবি? প্লিজ!"
'সুনেহরা অবাকের চরম পর্যায়ে পৌঁছাল যেন।কে বলছে এসব! মধু?কী করে সম্ভব!সুনেহরা যে জানে এই ছেলেটার মধ্যে মায়াদয়া নেই, নেই আবেগ, নেই কারও প্রতি ভালোবাসা! এই মধুই কি না ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে! আচ্ছা... সুনেহরার এই মুহূর্তে কী করা উচিত?মধুকে আশ্বাস দেওয়া উচিত সে ওকে ভালোবাসবে?সবসময় সব অবস্থায় মধুর পাশে থাকবে? বলবে কি এমন কিছু? কিন্তু মধুর কাজ! সুনেহরা কিছুটা এগিয়ে মধুর গালে হাত স্পর্শ করে বলল -
"আমি তোকে ভালোবাসব দিব্য!আমরা একটা সুন্দর সংসার পাতব!তুই,আমি আর একটা ছোট্ট বাবুই পাখি থাকবে।সে হবে আমাদের ভালোবাসার চিহ্ন।তবে..."
"তবে?"
"তবে তোকে ভালো হতে হবে।এই খুনোখুনি,টাকার নেশা,পাপের সাম্রাজ্য সব ছাড়তে হবে।এই কালো জগৎ ছাড়তে হবে।পারবি ছাড়তে?"
'মধুর চেহারায় গম্ভীর ভাব।মনে মনে কী ভাবছে বোঝা মুশকিল! সে যে চাইলেও ভালো পথে আসতে পারবে না,কখনোই না। এত মানুষকে মে'রেছে, এত এত অনৈতিক কাজ করেছে। কত পাওয়ারফুল মন্ত্রী, নেতা আর অফিসারদের সাথে ওর ঝামেলা। একবার এই সব ছেড়ে দিলে ওকে যে সবাই নরম ভেবে আক্রমণ করবে। প্রতিশোধপরায়ণ হয়ে ওর কাছের মানুষগুলোর ক্ষতি করবে। না না, অতটা সহজ নয় সবটা ছেড়ে দেওয়া;পাপের এই চোরাবালিতে সে এমনভাবে তলিয়ে গেছে যেখান থেকে মুক্তি মানেই নিশ্চিত মৃত্যু।মধু তখন তখন সুনেহরাকে ছেড়ে চলে যায় ওখান থেকে।সুনেহরা কেবল তাকিয়ে রইলো ওর যাওয়ার পানে।
~~~~~~
'সময় আর স্রোত অপেক্ষা করে না কারও জন্য। দেখতে দেখতে কেটে গেছে দুটো সপ্তাহ! পরিবর্তন হয়েছে অনেক কিছুই! সুনেহরা কোনোভাবে পালিয়ে এসেছে মধুর বাড়ি থেকে। পালিয়ে আসলেও ওর কেমন খটকা লাগছে। সুনেহরা ভালো করেই জানে মধুর পাওয়ার সম্পর্কে; ও চেয়েছে বলেই হয়তো সে পালাতে পেরেছে। কিন্তু বিপদ হবে জেনেও মধু ওকে পালাতে দিল?কেন পালাতে দিল? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে!সুনেহরা যখন থানায় আসে তখন জানতে পারে আরেক চাঞ্চল্যকর তথ্য! রেজওয়ানের খুনের ইনভেস্টিগেশন চলছিলো বহুদিন ধরেই! মধু মানেই তো শহরের এক আতঙ্কের নাম, তাকে পুলিশ গ্রেফতার করে কী করে?আইনের সব বড় বড় অফিসার, নেতা, মন্ত্রী সবার সাথেই যে তার ভালো সম্পর্ক!নিজের কালো টাকা দিয়ে কিনে রেখেছে সবাইকেই। আর এই জন্যই বারবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে ছেলেটা!
'রেজওয়ান খুন সম্পর্কে ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ কাব্য পর্যন্ত পৌঁছায়। পুরো কেসের ভার ছিলো সুনেহরার কাঁধেই। সেদিন সুনেহরা কাব্যের অফিসে যায়, ওর সাথে ছিলো রাফসানসহ আরও কয়েকজন কনস্টেবল! অফিসের মুখ্য চেয়ারটিতেই বসে ছিলো কাব্য। সুনেহরা ওর অফিসের কাচের দরজাটার সামনে গিয়ে নক করে বলে,
-- ভেতরে আসতে পারি?'
'কাব্যের সবটুকু মনোযোগ হাতে থাকা ফাইলে। তখনই সুনেহরা উক্ত কথাটি বলে। অর্ধ-অপরিচিত মেয়েলী কণ্ঠস্বর শুনে মুখ তুলে তাকায় কাব্য। ভাইয়ের স্ত্রীকে দেখে খানিকটা খুশি হয়, পরক্ষণেই মনে হয় সে অফিশিয়াল কাজে এসেছে! কাব্য মুচকি হেসে বলে,
-- আসুন।
'সুনেহরা ভেতরে পা রাখে, সাথে রাফসানও আসতে চায়। তবে বিষয়টা লক্ষ্য করে কাব্য বলে,
-- ইন্সপেক্টর, আমি কেবল আপনাকে আসার পারমিশন দিয়েছি, বাকিদের নয়! কেবল আপনি আসার হলে আসুন।অন্যথায় আসার দরকার নেই!
'সুনেহরা পিছু ফিরে ওর লোকেদের ওখানেই অপেক্ষা করতে বলে। সে একাই আসে কাব্যের সাথে কথা বলতে। কাব্য ওকে চেয়ারে বসতে বললে সুনেহরা চেয়ার টেনে ওর ঠিক মুখোমুখি বসে। কোনো রূপ ভণিতা না করে কাব্যকে সোজা প্রশ্ন করে,
-- রেজওয়ান রুহেল,উনাকে চেনেন?
-- উত্তরটা আপনি জানেন!
-- হুম... আপনি উনাকে চেনেন! আপনি বুদ্ধিমান,আমি এখানে কেন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন?
-- হুম।
-- দেখুন, আপনি এতো বড় কোম্পানির সিইও। যথেষ্ট নামডাক আছে! থানায় নিয়ে গিয়ে আপনাকে জেরা করতে আমি চাইছি না। তাই যা বলার এখানেই বলছি—'আপনি সত্যিটা বলুন।সেদিন কী হয়েছিল? আপনি তো ওই গেস্ট হাউসে ছিলেন যেখানে আগুন লাগলো। সবাই ধারণা করেছিল আপনি মা'রা গেছেন। কিন্তু আপনি অক্ষত আছেন। এদিকে রেজওয়ান রুহেল নামক লোকটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাহলে কি ধরে নেব রেজওয়ান রুহেলকে আপনিই মে'রেছেন?
-- যদি বলি হ্যাঁ!
-- আপনি স্বীকার করছেন উনাকে আপনিই মে'রেছেন?
'কাব্যের চোখেমুখে গম্ভীর ভাব। সে মনে মনে কত কী ভাবছে। সুনেহরা যথেষ্ট বিচক্ষণ আর বুদ্ধিমান একটা মেয়ে, সব রকম তথ্য নিয়ে তারপরই হয়তো এখানে এসেছে! আর এও জানে রেজওয়ানকে মা'রার অনেক কারণ কাব্যের কাছে আছে। কাব্যের এখন কী করা উচিত?কাব্য ভাবে ও নিজের ঘাড়ে দোষ না নিলে দিব্য বিপদে পড়বে।এই ভেবেই যখন সে নিজের অপরাধ স্বীকার করবে, তখনই কোথা থেকে এক মেয়ে আসল, যে কিনা সম্পর্কে রেজওয়ানের বোন।কাব্যের কোম্পানিতেই একটা গুরুত্বপূর্ণ পোস্টে সে চাকরি করে!মেয়েটা হলো কাব্যের বন্ধু ইথিকা!ইথিকা এসে জানায়, সেদিন রেজওয়ানকে কাব্য বা দিব্য নয়, সে নিজে মে'রেছে! কী অদ্ভুত! ঘটনাস্থলে পাওয়া গেলো মধুকে, সব প্রমাণ যাচ্ছে কাব্যের দিকে,আর ইথিকা এসে বলছে ও রেজওয়ানকে মে'রেছে! কিন্তু কেন মে'রেছে? ইথিকা অসুস্থ, মানসিকভাবে ঠিক নেই সে।আর এই জন্যই বেশ কিছুদিন ধরে কাব্য, রাহুল, লিয়া, স্নিগ্ধ—'ওরা সবাই ওকে সময় দিচ্ছে। ওদের পুরনো সেই স্মৃতিগুলো মনে করাচ্ছে; মনে করাচ্ছে ওদের বন্ধুত্বের সেই শুরুর দিকের প্রতিটি মুহূর্তের কথা!দরজার সামনে দাঁড়িয়ে থাকা মডার্ন ড্রেস পরিহিত ইথিকাকে একবার দেখে নিল কাব্য। প্রত্যেকের দৃষ্টি তখন ইথিকার পানেই। কাব্য সুনেহরাকে বলে,
-- আ... আসলে ও মেন্টালি সিক!না বুঝেই আমাকে বাঁচাতে এসব বলছে! আপনি শুনুন, রেজওয়ানকে আমি মে'রেছি। ও আমার জীবনটা শেষ করে দিচ্ছিলো। আমার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি ওর জন্যই। ও আমার ওয়াইফের দিকে কুনজর দিয়েছিল আর সেজন্যই আমি ওকে মে'রেছি! আপনি চাইলে আমাকে গ্রেফতার করতে পারেন।
'ইথিকা ভেতরে ঢুকে টেবিলের কাছটায় এসে বলে,
-- কাব্য তুই মিথ্যে বলছিস কেন?
'কাব্য উঠে দাঁড়ায়,ধমক দিয়ে বলে,
-- চুপ কর ইথিকা।তুই এক্ষুণি বের হো এখান থেকে!
-- আ... আমি যাব না। তুই আমাকে সবটা বলতে দে কাব্য। আমি সবটা বলতে না পারলে শান্তি পাচ্ছি না। আমার ভেতরটায় খুব অশান্তি হচ্ছে।
-- ইথিকা...
'ইথিকা বিনয়ের স্বরে বলে,
-- প্লিজ! আমাকে বলতে দে।
'কাব্য মাথায় হাত ঠেকায়। দিক্বিদিকশূন্য হয়ে পড়ে সে।কী করে বাঁচাবে ইথিকাকে? কী করবে এখন? কাব্য সুনেহরাকে এটা-সেটা বলে ওর মনোযোগ অন্য দিকে সরাতে চায়। কিন্তু সুনেহরা স্পষ্টই আন্দাজ করতে পারছে সবটা! ইথিকার ভয়ার্ত চেহারা আর কাব্যকে এমন দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখে ও ঠাহর করতে পারছে ইথিকাই কিছু করেছে আর কাব্য তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে!কিন্তু আসল ঘটনা কি?কি হয়েছিল সেদিন?
'ইথিকা অবশেষে সবটা খুলে বলে।রেজওয়ান কাব্যকে মা'রার যে প্ল্যান সাজিয়েছিল তা আগে থেকেই জানতো ইথিকা! মেয়েটা সেদিন বেরিয়ে পড়ে ওর পিছু পিছু। ও কাব্যকে বাঁচাতেই এসেছিলো। কিন্তু যখন দেখল গেস্ট হাউসে দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন যা বোঝার বুঝে নিল! বুঝে নিল কাব্য আর নেই, সে কাব্যকে বাঁচাতে পারেনি! এমনিতেই রেজওয়ানের ওপর ইথিকার অনেক রাগ। ইথিকা আর রেজওয়ানের মা এক হলেও বাবা ভিন্ন! ওর আম্মুর প্রথম সন্তান রেজওয়ান। তবে তার বাবা ছিলেন অন্য কেউ। ওই ভদ্রলোকের মৃত্যুর পর ইথিকার আব্বুর সাথে উনার বিয়ে হয়। রেজওয়ান ছোটবেলা থেকেই অদ্ভুত প্রকৃতির ছিল! কুকুর-বেড়াল বা কোনো মানুষ হোক, যেই ওর পথে সামান্যতম বাধা সৃষ্টি করতো, তাকেই জঘন্যভাবে শাস্তি দিত! ওকে মানসিক রোগী ছাড়া আর কিছুই মনে হতো না ইথিকার। ইথিকার বাবার ওপর রেজওয়ানের একটা চাপা রাগ ছিল আর সেই রাগ থেকেই উনাকে মে'রে ফেলে রেজওয়ান।যা নিজ চোখে ইথিকা দেখেছিল।কিন্তু তখন তো মেয়েটা ছোট ছিলো ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে।
'ইথিকা পরে পড়াশোনার জন্য আমেরিকা চলে যায়। সব ভোলার চেষ্টা করলেও সে পারেনি।রেজওয়ানের ওপরে থাকা সেই রাগটা আরও বেড়ে যায় ও কাব্যকে মেরে ফেলেছে বুঝতে পেরে! ইথিকা সেদিন ভেবেই নিয়েছিল রেজওয়ানকে ও মে'রে ফেলবে! ইথিকা যখন ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখে স্রোত নিজের বাচ্চার প্রাণ ভিক্ষা চাইতে চাইতে অজ্ঞান হয়ে যাচ্ছে আর রেজওয়ান অমানুষের মতো হাসছে ওর ছটফটানি দেখে।স্রোতকে নিয়ে একটা রুমে রেখে আসে রেজওয়ান। সে অন্য এক রুমে ঢুকে পড়ে আর ঠিক পিছনে ঐ রুমে ঢুকে ইথিকা।মেয়েটা অগ্নিমূর্তি ধারণ করে।হাতে ছুরি নিয়ে এগিয়ে যায় রেজওয়ানের দিকে,ও তাকাতেই একের পর এক আঘাত করে বুকে।ইথিকা কথা শেষ করে বলে,
-- হ্যাঁ আমিই ওই জঘন্য লোকটাকে মে'রেছি। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য আর স্রোতের ছোট্ট বাচ্চাটাকে মে'রে ফেলার জন্য শাস্তি দিয়েছি। আমি ভুল করেছি বলুন? উঁহু, আমি ভুল করিনি। আমি ওকে মে'রে ঠিক কাজ করেছি। আমার কোনো অনুশোচনা নেই! আপনারা চাইলে আমাকে গ্রেফতার করতে পারেন, তবে শুনুন কাব্য কিছুই করেনি। ওর কোনো অপরাধ নেই!যা করার সব আমি করেছি।
'হুম, রেজওয়ানকে সেদিন ইথিকাই মেরেছিল। কাব্য যখন ফ্ল্যাটে ঢুকে স্রোতকে কোথাও খুঁজে পাচ্ছিলো না।তখন ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল। তবে ইথিকা ওকে বুঝিয়েছিল স্রোতের কিছুই হয়নি,ওরা স্রোতকে ডাক্তারের কাছে নিলেই সব ঠিক হয়ে যাবে।কাব্যের রাগ সেদিন সীমা ছাড়িয়েছিল।রেজওয়ানকে মা'রতে না পারলেও রাগ মিটিিয়েছে চোখ আর হৃৎপিণ্ড নিজ হাতে উপড়ে নিয়েছে।কেমন সাইকোপ্যাথের মতো দেখাচ্ছিলো কাব্যকে!ইথিকা নিজেও ভয় পেয়েছে সেদিন ওকে দেখে।আর ঠিক তখনই ওখানে আসে মধু।সেই দৃশ্য নিজ চোখে দেখেছে মধু। সে ধরেই নিয়েছিল কাব্যই হয়তো রেজওয়ানকে মে'রেছে! তবে সুনেহরা এদিকে আসছে বুঝতে পেরে মধুই কাব্য আর ইথিকাকে ওখান থেকে সরিয়ে দেয়। কাব্যের ট্রিটমেন্ট প্রয়োজন, এদিকে সে স্রোতের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে।মধু তখন কথা দেয় ও স্রোতকে খুঁজে বের করবে আর তারপর হসপিটালে নিয়ে যাবে,তবে কাব্যকে এক্ষুণি এখান থেকে যেতে হবে। উপায় না পেয়ে কাব্য তখন ওখান থেকে সরে যায় আর সুনেহরা গিয়ে মধুকে দেখে ভাবে মধুই রেজওয়ানকে মেরেছে!
-
সেদিনের পর কেটে গেছে আরও একটা সাপ্তাহ!যে যার কাজে ব্যাস্থ!ইথিকার মানুসিকভাবে অসুস্থ তাই ওকে আপাতত ট্রিটমেন্টের উপরেই রেখেছে পুলিশ! তবে অসুস্থ বলে সে পার পাবেনা।আইন নিজ হাতে তুলে নেওয়ার অপরাধে প্রয়োজনীয় শাস্তি পাবে ইথিকা।
-
'আজ কাব্যের অফিসে বড়সড় একটা প্রোগ্রাম আছে! সে হিসেবে বড় বড় কোম্পানির সিইও,ম্যানেজার, স্টাফদের ইনভাইট করা হয়েছে। মধু আর সুনেহরা তো অবশ্যই আসবে! কাব্য দোয়েলের সাহায্যে সুনেহরাকে এখানে আসার জন্য রাজি করিয়েছে আর সে নিজে আসতে বলেছে মধুকে। প্রোগ্রাম তো বাহানা মাত্র, কাব্য চাইছে ওরা সবাই এক হোক! মনোমালিন্য দূর হোক! সবাই এসেছে, তবে মধু ওর সাথে করে নিয়ে এসেছে ডক্টর অ্যানিকে, যে কাব্যের ট্রিটমেন্ট করতো! কাব্য মেয়েটাকে দেখে ভ্রু কুঁচকায়।বুঝে নেয় মধু ইচ্ছে করেই ওকে বিরক্ত করতে এ কাজ করেছে।মেয়েটাফ যে কাব্যের প্রতি ভালো লাগা আছে তা মধু আর কাব্য দুজনেই জানে!কাব্য ভয় পাচ্ছে স্রোত না মেয়েটাকে দেখে ঝামেলা বাধায়!কাব্যের চিন্তিত মুখশ্রী অবলোকন করে মধু বলে,
-- মুখটাকে কষা আমের মতো বানিয়ে রেখেছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা! বউ আছে, এদিকে এক মেয়ে তোমার জন্য হাজতবাস করছে! আরেকজন তো তোমার জন্য পাগল। তুমি একসাথে রিনা,মিনা,টিনা সবাইকে পেয়ে গেছো আর আমি! আমাকে দেখো,আমার বিয়ে করা বউ আমার সাথে চোর-পুলিশ খেলা খেলছে!
-- চুপ করবে?
-- উঁহু! তোমাকে বিরক্ত করতেই তো এসেছি!সো... চুপ আমি করব না।
'কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলে। মধুর হাত ধরে নিয়ে যায় ওর পরিচিতদের সামনে। সবার সাথে মধুর পরিচয় করিয়ে দেয় সে। তবে ওখানে উপস্থিত বেশিরভাগ মানুষই মধুকে আগে থেকে চেনে!
-
'স্রোত,দোয়েল, রাহুল, ধ্রুব—'সবাই মাত্রই এলো। ওদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কাব্যের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে সেখানেই নিয়ে গেল, কাব্যও গেল পিছু পিছু। স্রোতকে আজ বেশ সুন্দর লাগছে। কালো শাড়ি, ম্যাচিং ব্লাউজ! গলায় ডায়মন্ড পেন্ডেন্ট পরেছে। মাথার লম্বা চুলগুলো খুলে রেখেছে। ইশ! পুরো যেন অপ্সরা! কাব্য মনোযোগ দিয়ে তার নীলাম্বরীকে দেখছে, বিষয়টা দূর থেকে লক্ষ্য করল অ্যানি। ওর মনে কৌতূহল জাগল মেয়েটা কে জানার জন্য! কিন্তু জিজ্ঞেস করবে কী করে?কাব্য যদি কিছু মনে করে?
'পার্টি তখন জমে উঠেছে। গেস্টরা সবাই চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর অ্যানি এসে কাব্যকে প্রশ্ন করল,
-- হু ইজ শি?
'কিছু দূরে দাঁড়িয়ে থাকা কালো শাড়ি পরিহিত স্রোতকে দেখিয়ে উক্ত প্রশ্নটি করল অ্যানি! কাব্য তখন নীলাম্বরীর পানে তাকিয়ে উত্তর দিল,
-- শি ইজ মাই মিসেস, দ্য ওনার অফ মাই হার্ট।
'অ্যানির হাতে থাকা ড্রিংকের গ্লাস সাথে সাথেই মেঝেতে পড়ে গেছে। মুখটা তখন দেখার মতো ছিল!মেয়েটা যে শকড হলো ওর এমন কথা শুনে,তা বুঝতে বাকি নেই। মধু হাসতে হাসতে ওদের পাশে এসে দাঁড়ায়। কাব্যের কাঁধে ভর দিয়ে অ্যানিকে বলে,
-- ডক্টর অ্যানি,আমার ভাই বুকিং। তুমি আমাকে দেখো, আমার মনটা বিশাল বড়। তুমি চাইলে জায়গা পেতে পারো!
'অ্যানি ভালো করেই জানে মধু মজা নিচ্ছে। ওর সাথে মধুর সম্পর্ক বহুদিনের, তাই ছেলেটা কেমন সে বিষয়ে তার ধারণা আছে। মধুর কথার উত্তরে কিছুই বলল না অ্যানি। সুন্দরমতো বিদায় নিয়েই চলে গেল ওখান থেকে।
#চলবে.....
® আফরোজা আঁখি।