ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 52

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী (৫২)

'হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কিছু দূরেই দাঁড়িয়ে ছিল সুনেহরা। সে স্পষ্টভাবে শুনেছে অ্যানিকে বলা মধুর কথাটা। কাব্য লক্ষ করল সুনেহরা রেগে তাকিয়ে আছে মধুর পানে। যাক, এবার মধুকে জ্বালানোর ভালো একটা সুযোগ পেয়েছে কাব্য! তাই সুযোগটা সে হাতছাড়া করল না। ইশারায় মধুকে সুনেহরার দিকে তাকাতে বলে কাব্য কেটে পড়ে ওখান থেকে। মেয়েটার দিকে তাকাতেই রাগে চোয়াল শক্ত হয়ে এলো মধুর। হাত দুটো মুষ্টিবদ্ধ করায় ফুলে উঠেছে হাতের শিরা। উফ! অসহ্য লাগছে মধুর। সামনে যেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা চলছে! সুনেহরা হেসে হেসে কথা বলছে ওর কলিগ রাফসানের সাথে। দুজনে আবার ম্যাচিং করে কালো রঙের জামা পরেছে! মধু না রাগতে চেয়েও রেগে গেল। অতিরিক্ত রাগে চারপাশের সবকিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে হলো ওর। তাই করতে যাচ্ছিল মধু, কিন্তু কিছু দূরে থাকা জাফর সবটা দেখে দৌড়ে এসে মধুর হাত ধরে বলে,
-- ভা.. ভাই ঝামেলা করবেন না।এখানে অনেক গেস্ট আছে, আপনার ভাইয়ের বদনাম হবে!
-- ধুর... নিকুচি করেছে ওসবের।

'কথাটা বলে এক ঝটকায় জাফরের থেকে নিজের হাত ছাড়ায় মধু। দ্রুত বেগে এগিয়ে গিয়ে সুনেহরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাইরে। রাফসানও পিছু নিতে চাইলে জাফর ওকে কোনোভাবে আটকে দেয়। মধুর কাজে সুনেহরা প্রচণ্ড বিরক্ত। এমনভাবে হাতটা ধরেছে যে হাতে থাকা ব্রেসলেটের ধারালো অংশ ওর হাতেই ঢুকে গেছে। মেয়েটার হাত জ্বলছে। সে বিরক্ত হয়ে বলে,
-- দিব্য... লাগছে খুব!

'পার্কিং এরিয়ায় রাখা গাড়িগুলোর মাঝখানে দাঁড়িয়ে ছিল মধুর কালো রঙের কারটাও।সুনেহরাকে ওই গাড়িটার সাথেই চেপে ধরে মধু। ওর হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলে,
-- আমারও লেগেছে রে। এই যে এখানটায় লেগেছে। খুব যন্ত্রণা হচ্ছে। তুই অনুভব করতে পারছিস আমার যন্ত্রণা? পারছিস না, তাই না? পারবি কী করে, তুই তো আমাকে ভালোবাসিসই না।

'কথাটা বলেই সুনেহরাকে ছেড়ে দেয় মধু। গাড়ির সাথে হেলান দিয়ে সুনেহরার ঠিক পাশে দাঁড়ায় সে। তাকায় মেয়েটার দিকে। সুনেহরা আগে থেকেই ওর চোখের দিকে তাকিয়ে ছিল বিধায় দুজনের চোখের সন্ধি ঘটে। মধুর সামনে গিয়ে দাঁড়ায় সুনেহরা। ওর দুই হাত নিজের হাত দিয়ে ছুঁয়ে বলে,
-- তুই আমাকে ভালোবাসিস?

'মধু কেবল ঘাড় কাত করে তাকিয়ে থাকে। প্রত্যুত্তরে সে কিছুই বলে না। সুনেহরা আগের মতোই তাকিয়ে আছে মধুর দিকে। মধু তখন মেয়েটাকে খেয়াল করল। কালো রঙের ওয়েস্টার্ন ড্রেস পরেছে সে। কাঁধ অবধি চুলগুলো খুলে রাখা।ঠোঁটে লাল লিপস্টিক!মেয়েটাকে অবলোকন করা মাত্রই মধুর মুখটা অন্ধকারে ঢেকে গেল।এভাবে রানী ভিক্টোরিয়া সেজে সুনেহরা কিনা এসেছে রাফসানের সাথে?কী জঘন্য ব্যাপার-স্যাপার! মধু মেয়েটাকে ধাক্কা মারে। আকস্মিক ধাক্কায় কিছুটা পিছিয়ে যায় সুনেহরা। পায়ে হিল থাকায় পড়ে যেতে নিলেই মধু ওকে ধরে ফেলে রাগমিশ্রিত কণ্ঠে বলে,
-- কী সমস্যা তোর? কী সমস্যা আমাকে বল? বলেছিলাম না এই মা'লটার সাথে না ঘুরতে!আজ যদি আমি ওকে না মে'রেছি, তবে আমার নামটাই পাল্টে দেব।প্রমিজ!
-- মা'রবি মানে? ও কিন্তু পুলিশের লোক।
-- হুহ্! তাতে আমার বা ল ছিঁড়া গেল!
-- তুই তাহলে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করছিলি কেন? তোকেও মে'রে ফেলি?

মধু বাঁকা হেসে বলে,
-- আর ইউ জেলাস?

'সুনেহরা কথা বলে না। কিছুক্ষণ নীরবতার পর মধু হুট করেই সুনেহরাকে জোরপূর্বক গাড়িতে ওঠায়। মেয়েটা নিজেকে মধুর হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। চাইছে গাড়ি থেকে নেমে যেতে, কিন্তু পারছে না। মধু ওর টাই খুলে সুনেহরার হাত পেছনের দিকে নিয়ে বেঁধে দেয়। মুখটাও বেঁধে দেয় রুমাল দিয়ে। মধু ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে ব্যস্ত।সুনেহরা রেগে তাকাচ্ছে আর মনে মনে বকাঝকা দিচ্ছে মধুকে।

-

'স্রোত, দোয়েল আর তাহিয়া একসাথেই বসে ছিল। এখানে আনন্দ হচ্ছে কম, কাজের কথা হচ্ছে বেশি। কেউ খাচ্ছে বিদেশি ড্রিংকস তো কেউ নরমাল জুস! আবার কিছু কাপল ডান্স করছে। স্রোতের কাছে সবটা বিরক্তিকর লাগছে। কেমন বিদেশি হাবভাব সবার আচরণে!এদিকে তাহিয়াও বিরক্ত। ধ্রুব এখানে আসার পর থেকে কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে আছে। তাহিয়া স্রোতকে বলল,
-- স্রোত তুমি থাকো, আমি গাড়িতে গিয়ে বসছি।এখানে কেমন অস্বস্তি হচ্ছে!

'স্রোতেরও একই অবস্থা, তবে সে আপাতত এখানেই থাকবে। একেবারে কাব্যের সাথে বাড়ি ফিরবে। তাই তাহিয়াকে যেতে বলে স্রোত ওখানেই রইল। তাহিয়া একা, তাই দোয়েলও গেল ওর সাথে। এদিকে লিয়া, স্নিগ্ধ আর রাহুল ইচ্ছেমতো ড্রিংকস করছে আর নাচানাচি করছে। স্রোত বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। মনে হলো ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। সেদিকেই যাচ্ছিল,যাওয়ার পথে দেখল কাব্য ডক্টর অ্যানির সাথে কথা বলছে। মেয়েটা কেমন ড্যাবড্যাব করে তাকাচ্ছে ওর দিকে। দেখেই মনে হচ্ছে অতিরিক্ত ড্রিংক করায় নিজের মধ্যেই নেই সে। কেমন মাতলামি করছে, হেলেদুলে পড়ছে কাব্যের শরীরে। কাব্য বিরক্ত হয়ে চলে যাবে তখনই মেয়েটা ওকে জাপ্টে ধরে বলে,
-- কাব্য যেও না প্লিজ। আ.. আমার কথা শোনো। আই রিয়েলি লাভ ইউ। আমি জানি তুমি আনম্যারিড। তুমি আমার সাথে মজা করছো,তাই না? প্লিজ বোঝো, লআমার কথা শোনো,আমি তোমাকে ভালোবাসি। আমি বাঁচব না তোমাকে ছাড়া।

'মেয়েটা ওভাবে বলছে জড়িয়ে ধরছে কিন্তু কাব্য তাকে কিছুই বলছে না,আর না নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে!স্রোত জানে কাব্য ওর, কাব্য শুধুই নীলাম্বরীর; তবুও ওর ভীষণ রাগ লাগছে।কাব্য কেন মেয়েটাকে সরিয়ে দিচ্ছে না? কেন বলছে না ও বিবাহিত? এক বুক যন্ত্রণা নিয়ে স্রোত তখন চলে গেল ওখান থেকে। কাব্যের মেজাজ বিগড়ে গেছে। অ্যানি একটু আগেই ওকে কল দিয়ে বলেছিল সে বিপদে পড়েছে, কাব্য যেন তাকে বাঁচায়। কাব্য যখন অসুস্থ ছিল, মেয়েটা ওর খেয়াল রেখেছে, যত্ন নিয়েছে। আর সেজন্যই কাব্য কৃতজ্ঞতাবোধ থেকে ওকে বাঁচাতে এসেছিল। কিন্তু এমন একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হবে জানলে সে কখনোই আসত না। মেয়েটার মাথা ঠিক নেই। কী বলছে নিজেও হয়তো বুঝতে পারছে না। কিন্তু কাব্যের যে বিরক্ত লাগছে! নীলাম্বরী ব্যতীত অন্য নারীর স্পর্শ তার কাছে অসহ্য লাগে। আর সেজন্যই মেয়েটাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মেজাজ দেখিয়ে বলে,
-- তো ম'রে যাও! বাঁচতে হবে না তোমাকে। ম'রার পদ্ধতিটা বলে দেব? নাকি নিজেই খুঁজে নেবে?
-- কাব্য!
-- জাস্ট শাট আপ! ক্যারেক্টারলেস মেয়ে একটা!তোমার মতো মেয়েদের হাত থেকে বাঁচতে কি এখন গলায় ঝোলানো প্ল্যাকার্ড নিয়ে ঘুরতে হবে? তাতে বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে—'আমার বউ আছে,কাছে এসো না!

'অ্যানি কী বলবে বুঝতে পারছে না,শুধু কান্না করছে সে।অপমানিতবোধে ম'রে যেতে ইচ্ছে করছে। আসলেই কি কাব্য বিবাহিত?কিন্তু যে জানে কাব্য অবিবাহিত!কাব্য বিরক্ত হয়ে চলে আসবে, তখনই দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে রাহুল, স্নিগ্ধ আর লিয়া। প্রত্যেকেই গভীর মনোযোগ দিয়ে দেখল দৃশ্যটা আর মজা নিল। কাব্যকে মেয়েটা জ্বালাচ্ছে দেখতে ওদের ভালোই লাগছে।তবে স্রোত যে ভুল বুঝে চলে গেল, এ বিষয়টা কি কাব্য জানে? হয়তো না। ওকে জানানো দরকার।

-

'ধ্রুব ড্রাইভ করছে, পাশের সিটে বসে আছে তাহিয়া আর পেছনের সিটে দীপ্ত ও স্রোত। দোয়েল রাহুলের সাথে বাড়ি চলে গেছে আর লিয়া ও স্নিগ্ধ কাব্যের ফ্ল্যাটে।স্রোত কাব্যের জন্য অপেক্ষা না করেই ধ্রুবের সাথে চলে এল। কাব্য যে এ নিয়ে রাগারাগি করবে, সে বিষয়ে স্রোতের ধারণা আছে। তবুও সে এল কারণ তখনকার ঘটনাটা ওর বারবার মনে পড়ছে। স্রোত বিষাদে ভরা ক্লান্ত মন নিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। এদিকে তাহিয়া ধ্রুবের সাথে কথা বলছে না। তার অভিমান হয়েছে। ধ্রুব ইদানীং ওকে সময় দেয় না, সারাক্ষণ কাজ নিয়ে বিজি! অথচ এই সময়টায় তাহিয়ার ধ্রুবকেই বেশি প্রয়োজন। ধ্রুব আড়চোখে বারবার দেখছে প্রেয়সীকে। বুঝতে পারছে সে রেগে আছে। বাড়ি গিয়েই না হয় ওর রাগ ভাঙাবে। দীপ্ত বেচারা একবার তাকাচ্ছে ধ্রুব-তাহিয়ার দিকে তো আরেকবার তাকাচ্ছে স্রোতের দিকে। সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে সবার হলো কী! কে ম'রল যে সবাই শোক দিবস পালন করছে! এই মুহূর্তে দীপ্তের কথা বলাটা বেমানান লাগে,তাই সে চুপই রইল।

-

'বাড়ি ফিরতে ফিরতে তাহিয়া ঘুমিয়ে পড়েছে। ধ্রুব বিষয়টা লক্ষ করে ওকে কোলে নিয়েই বাড়ির দিকে যাচ্ছিল। পিছু পিছু গিয়েছে দীপ্তও। কিন্তু স্রোত এখনো বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছে। ওর মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কাব্য এত সময় ধরে ওখানে কী করছে? পার্টি নিশ্চয়ই শেষ! তাহলে আসছে না কেন? ওই মেয়েটার জন্য? কাব্যের সাথে মেয়েটার কী সম্পর্ক? নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে, নইলে তখন ওভাবে জড়িয়ে ধরার পরেও কিছু বলল না কেন? স্রোত আকাশ-পাতাল ভেবে যাচ্ছে। এগুলো ভাবতে গিয়ে ভেতরটায় কেমন অশান্তি হচ্ছে। আর ভাবতে পারছে না সে। স্রোত সোজা নিজের রুমে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়াল সে। ও দেখতে অনেকটা বিচ্ছিরি হয়ে গেছে।গায়ের সুন্দর রং মলিন হয়ে গেছে, মাথার চুলগুলো সব ঝরে গেছে। প্রেগন্যান্সির কারণে অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। আর এই জন্যই কি স্রোতের থেকে কাব্যের আকর্ষণ কমে গেছে? সে আর আগের মতো খেয়াল করে না ওকে? না চাইতেও স্রোতের অবচেতন মস্তিষ্ক বারবার কথাগুলো ভাবছে আর মেয়েটার দমবন্ধ লাগছে। কাব্য তখন হন্তদন্ত হয়ে রুমে আসে। স্রোতের হাত টেনে ওকে নিজের দিকে ঘোরায় এবং রেগে বলে,
-- আমাকে না জানিয়ে চলে এলি!কে দিয়েছে এত সাহস?
-- সাহস আমার এমনিতেই আছে,কাউকে দিতে হবে কেন? আর আপনার কাজ শেষ? মেয়েটাকে পৌঁছে দিয়ে আসলেন বুঝি! এই জন্যই কি এত দেরি হলো?মেয়েটার কাছে থেকে গেলেই পারতেন!আসলেন কেন?

কাব্য ধমক দিয়ে বলে,
-- স্রোত... মুখ সামলে কথা বল!

'কাব্যের ধমকে কেঁপে উঠে স্রোত।তবে সে আগের মতো তেজ নিয়ে তাকিয়ে আছে কাব্যের পানে।কাব্য বেশ বুঝতে পারছে স্রোত অ্যানির কথাই বলছে।কী যন্ত্রণা! ভালোই তো কাটছিল দিনগুলো, ওই মেয়েটা হুট করে এসে সব লণ্ডভণ্ড করে দিল। কাব্য এবার স্রোতকে বোঝাবে কী করে? কাব্য এগিয়ে যায়। স্রোতের কাঁধে হাত রেখে বলে,
-- তুমি ভুল ভাবছো নীলাম্বরী! আমার কথা শোনো...

'স্রোত এক ঝটকায় কাব্যের হাত দুটো সরিয়ে দেয়। সে কিছুটা পিছিয়ে যায় এবং রাগান্বিত কণ্ঠে বলে,
-- আমি কিছুই শুনতে চাই না। আপনি এখান থেকে যান!এক্ষুনি যান,নয়তো আমিই চলে যাব।

কাব্য হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। সে কি করে স্রোতকে বুঝাবে বুঝতে পারছে না। কাব্য এটা-সেটা বলে নীলাম্বরীকে মানাতে চাইল কিন্তু স্রোত এমন এমন কথা বলছিল যে কাব্যের রাগ চরম পর্যায়ে চলে যায়।সে নিজের রাগ সংযত করতে পারেনা।কথার মাঝখানেই কাব্যের শক্তপোক্ত হাতের চড় পড়েছে স্রোতের গালে। টাল সামলাতে না পেরে মেয়েটা পড়ে গেছে মেঝেতে। রাগে কাঁপছে কাব্যের শরীর। চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ। স্রোতের মুখ থেকে বের হওয়া একেকটা বাক্য তিরের ফলার মতো বিঁধেছে কাব্যের বুকে। এখনো তাজা সেই ক্ষত! কাব্য রুম থেকে বেরোতে যাবে, তখনই দৃষ্টি মিলল নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে, শান্ত হলো সে। হাঁটু গেড়ে মেঝেতে বসে থাকা স্রোতের সামনে বসল কাব্য। ভরাট কণ্ঠে বলল,
-- শুনে রাখো, তুমি ব্যতীত অন্য কারো দিকে এই কাব্য চোখ তুলেও তাকায়নি। আমি সৌন্দর্যের পূজারী নই! আর রইল ফিজিক্যাল নিডসের কথা! ওসবের প্রয়োজন হলে মেয়েদের অভাব ছিল না। কিন্তু এই পৃথিবীতে এত এত মানুষের ভিড়ে আমার চোখ কেবল আটকেছে তোমাতেই!

'স্রোত ততক্ষণে দৃষ্টি সরিয়েছে অন্যদিকে। ওর রাগ, কষ্ট সব যেন আজ মিলেমিশে একাকার!কাব্য বিষয়টা লক্ষ করল।স্রোতের থুতনিতে হাত রেখে তাকে চাওয়ালো করাল নিজের দিকে। নীলাম্বরীর অশ্রুভেজা চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল,
-- দেয়ার আর এইট পয়েন্ট টু বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই অনলি ওয়ান্ট ইউ! বুঝতে পারছ মেয়ে? তুমি কতটা স্পেশাল আমার কাছে!

® আফরোজা আঁখি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 52 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন