#কাব্যের_নীলাম্বরী (৫৩)
'মেয়েরা যেমন গভীরভাবে ভালোবাসতে জানে, ঠিক তেমনই জানে তীব্র অভিমান নিয়ে দূরে সরে আসতে। স্রোতেরও খুব অভিমান হয়েছে। কাব্যের ব্যবহারে সে ভীষণ কষ্ট পেয়েছে। স্রোত রুম থেকে বেরিয়ে যাচ্ছিল,কাব্য ওকে আটকায়। মেয়েটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করলেও পারে না।কাব্য শক্ত করে জড়িয়ে ধরে ওকে।স্রোত এক পর্যায়ে ছটফটানি থামায়,সে শান্ত হয়। কাব্যের শার্ট খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে সে।কাব্য স্রোতের মাথাটা নিজের বুকে চেপে ধরে রাখে।মেয়েটা যে ভীষণ কষ্ট পেয়েছে সাথে প্রচণ্ড রেগেছে,সবটাই কাব্য বুঝতে পারছে। কাব্য কীভাবে বোঝাবে নীলাম্বরীকে যে সে ওকে ভালোবাসে! এতটাই ভালোবাসে যে অন্য কারোর দিকে তাকানোটাকেও সে পাপ মনে করে! সেখানে দুই দিনের পরিচিত ওই মেয়েটার জন্য নীলাম্বরী ওকে ভুল বুঝছে! না,স্রোতের অবহেলা আর ওর চোখের অবিশ্বাস কাব্য সহ্য করতে পারবে না।কাব্য কাঁপা কাঁপা হাতে স্রোতের মাথায় হাত বুলিয়ে বলে,
-- নীলাম্বরী! তুমি আমায় বিশ্বাস করো না? আমার মনে তুমি ব্যতীত অন্য কারও জন্য কখনোই ভালোবাসা জন্মায়নি আর জন্মাবেও না।জেনে রাখো, মৃত্যুর আগে অবধি আমি কেবল তোমাকেই ভালোবেসে যাব।
'স্রোত পুরোপুরি শান্ত। একটা কথাও বলছে না সে।চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু কাব্যের প্রতি তার অভিমান কমেনি। কাব্য তাকাল নীলাম্বরীর পানে। নিজের দুই হাতের আঁজলায় স্রোতের মুখটি নিয়ে বলল সে,
-- রাগ করেছ?
'স্রোত এখনো চুপ। সে কাব্যের দিকে তাকাল না পর্যন্ত। কাব্য খেয়াল করল স্রোতের গালটা কেমন লাল হয়ে গেছে! ইশ! থাপ্পড়টা বোধহয় একটু জোরেই লেগেছে। কাব্য প্রিয়তমাকে কোলে নিল।ওকে বিছানায় শুইয়ে দিয়ে পুরো মুখে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল।
-
'মধু সুনেহরাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে।মেয়েটার হাত এখনো বাঁধা।কিছু বলতে পারছে না সে,কেবল রাগছে! মধু সুনেহরার হাতের বাঁধন খুলে দেয়।সে নিজে সোফায় বসে ওকে নিজের কোলে বসায়।সুনেহরা মধুর মাথার চুল টেনে ধরে বলে, -- ঢং করছিস আমার সাথে?
-- না তো,কোলে বসালাম।
-- কেন বসালি?
-- ব্লুটুথ কানেক্ট করতে!
'ঠোঁট কামড়ে হাসে মধু। সুনেহরা ওর কথার মানে বুঝতে পেরে খানিকটা লজ্জা পায়, আবার প্রচণ্ড রাগও হয়। সে চলে যেতে চাইলেও পারে না। মধুর স্পর্শ আর ঠোঁটের ছোঁয়ায় সুনেহরা বশ মানতে বাধ্য হয়, ঠিক তেমনটাই হলো এখন।
-
'রাহুল আর তার বন্ধুরা আমেরিকায় ফেরার পরিকল্পনা করছে। এ নিয়ে দোয়েলের খুব মন খারাপ।সে সবাইকে ছেড়ে যেতে চায় না। রাহুল তখন দোয়েলের সামনে এসে দাঁড়াল। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলছে,
-- মন খারাপের কী আছে পাখি?ওখানে আমি থাকব। স্রোত-কাব্য, লিয়া-স্নিগ্ধ সবাই থাকবে।তোমার ভালো লাগবে দেখো! আর আমরা তো চিরতরে যাচ্ছি না,ফিরব। তোমাকে কয়েকমাস পরপরই বাংলাদেশে নিয়ে আসব। এবার একটু হাসো।
'দোয়েল অন্যদিকে তাকিয়ে বলে,
-- সবাই থাকলে কী হবে?ধ্রুব-তাহিয়া, দীপ্ত আর আম্মু-আব্বু সবাই তো এখানেই থাকবে।আমি যে ওদের মিস করব! না গেলে কি হয় না?
-- উঁহু। আমাদের যেতেই হবে। কাব্য তখন বড় মুখ করে তোমার বাড়ির লোকের কাছে আমার প্রশংসা করল, আশ্বাস দিল যে আমি তোমায় ভালো রাখব! আমি ওর বিশ্বাস ভাঙি কী করে? তুমি বুঝতে পারছ না, ওখানেই আমার সব।আমি আমেরিকায় বড় হয়েছি, পড়াশোনা করেছি; আমার কাজ, ক্যারিয়ার সবটাই যে একটু একটু করে গড়ে তুলেছি! না গেলে কীভাবে হবে?আমি তোমায় খাওয়াব কী?এতদিন তো এখানেই থাকলাম, এবার আমাকে ফিরতে হবে। নতুন করে সবটা গুছিয়ে নিতে হবে।
দোয়েল মানল রাহুলের কথা। ওরা ফিরে যাবে, খুব শীঘ্রই ফিরে যাবে আমেরিকায়!
-
'তাহিয়া বেঘোরে ঘুমাচ্ছে। ধ্রুব আর ওকে বিরক্ত করেনি। মায়ের মুখে শুনেছে বাবার অবস্থা ভালো না। ভাবল উনার সাথে একবার দেখা করে আসবে। কিন্তু রাত যে অনেক হয়েছে! এই সময় তাহিয়াকে একা রুমে রেখে যাওয়া কি ঠিক হবে?থাক! কালই না হয় যাবে। ধ্রুব ঘুমন্ত তাহিয়ার কপালে চুমু দেয়।সাথে সাথেই তাহিয়া বলে ওঠে,
-- ঢং করবি না ধ্রুব। আমি খুব রেগে আছি!
-- কেন? আমি কিছু করেছি?
-- করেছিস তো!
'ধ্রুব তাহিয়াকে নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করে,
-- কী করেছি বউ?
-- তুই আমাকে আগের মতো ভালোবাসিস না,তাই না?
-- কে বলেছে ভালোবাসি না?
-- আমি বললাম!
-- বলার কারণ?
-- এই সপ্তাহে আমাকে আম্মু চেকআপে নিয়ে গিয়েছেন, অথচ যাওয়ার কথা ছিল তোর! আমি একা একা বোর হয়ে তোকে কল দিই কথা বলব বলে, কিন্তু তুই এতটাই বিজি যে কল ধরা তো দূরে থাক, একটা মেসেজও করতে পারিস না! আমি ভীষণ রাগ করেছি ধ্রুব। যা এখান থেকে, কাছে আসবি না একদম।
'ধ্রুব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে।তাহিয়াকে খুব সাবধানে জড়িয়ে ধরে। মেয়েটার পুরো মুখে চুমু দিয়ে বলে,
-- রাগ করো না সোনা বউ! ভুল হয়ে গেছে খুব। পরের বার থেকে আমিই তোমাকে চেকআপে নিয়ে যাব। আদর দেব, ভালোবাসা দেব আর অনেক অনেক গল্পও করব।এবার খুশি? একটু হাসো!
'তাহিয়া হাসে। শক্ত করে জড়িয়ে ধরে ধ্রুবকে। মেয়েদের অভিমান বুঝি এমনই হয়! তারা ঘটা করে রাগে, আবার সামান্য ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়।
-
'রাত একটা পেরিয়েছে।গায়ে মধুর শার্ট জড়িয়ে বিছানায় শুয়ে আছে সুনেহরা। মধু তখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে। পরনে কালো প্যান্ট আর কালো হুডি, যার টুপি দিয়ে ঢেকে রেখেছে মাথাটা। মুখে কালো মাস্ক লাগিয়ে কোথাও যাবে বলে রেডি হচ্ছে সে। সুনেহরা আধখোলা চোখে সবটাই দেখল, তবে মধুকে বুঝতে দিল না যে সে জেগে আছে। মধু প্রিয়তমার পানে তাকায়। মেয়েটার মুখে আর হাতে চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কিছুক্ষণ পর সুনেহরা বিছানা ছেড়ে ওঠে। কাবার্ডে ওর কিছু জামাকাপড় রাখা আছে, ওখান থেকে একটা জামা বের করে পরে নেয় সে। চুলগুলো ক্লিপের সাহায্যে আটকে দিয়ে মাথায় একটা পাতলা স্কার্ফ দিয়ে বেরিয়ে যায় মধুর পিছু নেবে বলে।
-
'মধু তখন বাগানের দিকে দাঁড়িয়ে জাফরের সাথে কথা বলায় ব্যস্ত। সুনেহরা এই সুযোগে ওর গাড়ির ডিকিতে উঠে পড়ে। কিছুক্ষণ পর মধু গাড়িটা স্টার্ট দেয়। নির্দিষ্ট গন্তব্যে এসে গাড়িটা থামায় সে। গাড়ি থেকে বের হতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা সুনেহরার আব্বুকে চোখে পড়ে। লোকটার চোখে-মুখে গভীর চিন্তা। মধু উনার কাছে গিয়ে জিজ্ঞেস করে,
-- কী হয়েছে আঙ্কেল?এত রাতে ডাকলেন যে!
-- তোমাকে যারা লালন-পালন করে বড় করে তুলেছিলেন, তাদের মৃত্যুর কারণটা অবশ্যই জানো!
-- হুম জানি। আর আমি তাদের নিজ হাতে শাস্তি দিয়েছি!
-- তুমি সবাইকে শাস্তি দিতে পারোনি দিব্য! তাদের মধ্যে একজন ছিল রাশেদ, যে এখানকার থানার ভারপ্রাপ্ত ওসি! আমার স্ত্রীর পুরনো কিছু কাগজপত্র আর ডায়েরি থেকে আমি জানতে পারলাম, ওই লোকটা তাকে হুমকি দিয়েছিল তার ভাইয়ের কেস না লড়তে। কিন্তু আমার স্ত্রী, মানে সুনেহরার আম্মু কেসটা ছাড়েননি, লোকটা পরবর্তীতে শাস্তি পায়। আর এই জন্যই হয়তো রাশেদ রেগে গিয়েছিল। আমি নিশ্চিত, সুনেহরার মায়ের মৃত্যুর কারণও ওই রাশেদ! আমি এত আগের ঘটনা নিয়ে কথা তুলতাম না, যদি এর সাথে আমার মেয়ে জড়িয়ে না থাকত। সুনেহরা ওই লোকটার আন্ডারে কাজ করে। তুমি বুঝতে পারছ আমি কী বলছি? তুমি কিছু করো দিব্য!
'মধুর কপাল কুঁচকে আসে।কী শুনছে ও এসব!এই রাশেদ নামটা কেমন চেনা চেনা লাগছে। কোথায় শুনেছে এই নাম? মধু বেশ কিছুক্ষণ ভেবে ফোন বের করে একটা ছবি দেখায় আনোয়ার সাহেবকে। জিজ্ঞেস করে ছবিতে থাকা ব্যক্তিটিই রাশেদ কি না? উনি জবাবে 'হ্যাঁ' বলেন। মধু যা বোঝার বুঝে যায়। প্রায় বছরখানেক আগে একটা বড়সড় গ্যাংয়ের লিডারকে মেরেছিল মধু। ঝামেলার সূত্রপাত ওখান থেকেই। রাশেদ হলো ওই লিডারের বাবা! ছেলের অনৈতিক কাজের বিরুদ্ধে হলেও উনি ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি। মধুর নামে কত কেস ফাইল করেছেন, জেলে ঢুকাতে চেয়েছেন কিন্তু কখনোই পারেননি। আর এই জন্যই মধুকে মারতে সুনেহরাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন! মধুর পেছনেই আনোয়ার সাহেব দাঁড়িয়ে ছিলেন। আচমকা উনি চিৎকার দিয়ে উঠলে মধু পেছনের দিকে তাকায়। দেখে লোকটার বুকে ছুরি গেঁথে আছে, গলগল করে রক্ত পড়ছে। আর কেউ একজন ওদিক দিয়ে পালিয়ে যাচ্ছে। মধু উঠে ওই অজ্ঞাত লোকটাকে ধরতে যায়, কিন্তু আনোয়ার সাহেব ওকে আটকান। হাত দুটো ধরে বলেন,
-- আমার মেয়েকে দেখে রেখো দিব্য।ওকে কষ্ট দিও না।আ.. আর আমি নিশ্চিত ঐ লোকটা রাশেদ বা ওর লোক তুমি ওকে শাস্তি দিবে ঠিক আছে?
'কথাটা বলতে বলতে ছটফট করতে শুরু করেন আনোয়ার সাহেব। ততক্ষণে রক্তে লাল হয়ে গেছে উনার পুরো শরীর। মধুর চেহারায় আতঙ্ক। সে ছুরিটা উনার বুক থেকে বের করতে করতে বলে,
-- আ... আপনার কিচ্ছু হবে না। আমি এক্ষুণি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আর যে এমনটা করেছে, তাকে জানো মে'রে ফেলব, খোদার কসম। আপনি ভাববেন না আঙ্কেল, আমি এক্ষুণি আপনাকে হসপিটালে নিয়ে যাব!আপনার কিচ্ছু হবেনা।
'মধু কথাগুলো বলে যাচ্ছে, কেমন পাগলের মতো করছে সে। কল দিয়ে জাফরকে এক্ষুণি আসতে বলেছে। মধুর বাড়ি থেকে জায়গাটার দূরত্ব খুব বেশি নয়, তাই জাফরের আসতে সময় লাগেনি। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আনোয়ার সাহেব। মধু চিৎকার-চেঁচামেচি শুরু করেছে। কেমন পাগল পাগল লাগছে ওকে। না, এমনটা হতে পারে না! উনি মা'রা যেতে পারেন না।
পুরো ঘটনা না দেখলেও মধু যখন আনোয়ার সাহেবের বুকে থাকা ছুরিটা বের করল, তা সুনেহরা স্পষ্টভাবে দেখেছে। বলা চলে ঠিক তখনই সুনেহরা ওখানে এসেছিল। এরপর মধু কী বলেছে না বলেছে, কিছুই মেয়েটা লক্ষ্য করেনি। অমন একটা দৃশ্য চোখের সামনে দেখে সে কেমন পাথরের মতো হয়ে গেছে। ভয়ে আর কষ্টে মেয়েটা ভেতর থেকে পুরো শেষ হয়ে গেছে।সে ধরে নিয়েছে,মধুই ওর বাবাকে মে'রেছে।
-
'সময় কখনো থমকে থাকে না, সে তার আপন গতিতে বয়ে চলে নদীর মতো।সময়ের ধারাবাহিকতায় কেটে গেছে অনেকগুলো দিন। প্রায় আট মাসের মতো। এই আট মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে; ভেঙেছে, গড়েছে, নতুনভাবে তৈরি হয়েছে। তবে এই পরিবর্তনের আংশিক খারাপ হলেও বাকিটা ভালোই। বাগানে হাঁটছে তাহিয়া। গায়ে সাদা আর কালোর সংমিশ্রণে একটা সুন্দর লং কুর্তি পরেছে। ওর চেহারাটা এমনিতেই গোলগাল, প্রেগন্যান্সির জন্য আরও সুন্দর লাগছে ওকে। ধ্রুব আর দীপ্ত দুজনে বসে গল্প করছে। ধ্রুবের হাতে ল্যাপটপ, ইদানীং সে কাজে খুব ব্যস্ত। সাবরিনা বেগমও ছেলেদের পাশেই বসে আছেন, তবে চুপচাপ। উনার পরনে সাদা রঙের শাড়ি, মুখটা মলিন। মাহতাব সাহেব গত হয়েছেন আজ পাঁচ মাস হতে চলল। দীর্ঘদিনের রোগভোগের অবসান ঘটিয়ে লোকটা অবশেষে চলেই গেলেন। উনার মৃত্যুতে সব অভিমান-অভিযোগ ভুলে ধ্রুবসহ বাড়ির প্রত্যেকেই কান্না করেছে। কষ্ট পেয়েছে, ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু সাবরিনা বেগমের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি। তবে লোকটার প্রতি কোনো অভিযোগও রাখেননি তিনি। মৃত মানুষের প্রতি রাগ, ক্ষোভ বা অভিযোগ রেখে আর কী হবে? সেদিন এ বাড়িতে দিব্যের পায়ের ধুলো পড়েছিল। ভয়ে আর লজ্জায় ছেলেটার মুখোমুখি হননি সাবরিনা বেগম। সবটা ভাবলে উনি আজও বিরক্ত হন। নিজের প্রতি ঘৃণা হয়, সেই তীব্র ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। কিন্তু পারেন না। আত্মহত্যা মহাপাপ, তাই বোধহয় উনি বেঁচে আছেন; নইলে নিজের প্রতি ঘৃণায় কবেই মরে যেতেন। কেবল উনার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হলো! দিব্য আর কাব্যের বেড়ে ওঠা যে এতটা কষ্টকর হয়েছে, তা কেবল উনার জন্য। মাহতাব সাহেব কেন এমন জেদ করলেন? কেন সবার কাছে উনাকে অপরাধী বানিয়ে গেলেন? কথাগুলোই ভাবছিলেন সাবরিনা বেগম, তখনই ধ্রুবের কণ্ঠস্বর কানে আসে উনার,
-- আম্মু, দোয়েল কল দিয়েছে। কথা বলো ওর সাথে!
'মেয়ের কথা শুনে সাবরিনা বেগমের বিষাদে ভরা চেহারায় খানিকটা আলোর দেখা মিলল।বিয়ের প্রায় মাসখানেক পরেই দোয়েল আর রাহুল আমেরিকা ফিরে গেছে। মাঝখানে বাবার মৃত্যুসংবাদ পেয়ে দোয়েল এসেছিল বটে, তবে রাহুল আসেনি। সে নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। ফেলে আসা সবকিছু আবার নিজের মতো সাজিয়ে নিচ্ছে, এক্ষেত্রে সব থেকে বেশি সাপোর্ট পাচ্ছে কাব্যের।সাবরিনা বেগম ফোনটা কানে ধরে বলেন,
-- কেমন আছো মা?
-- ভালো আছি আম্মু।তোমরা সবাই ভালো আছো তো?
-- হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা দোয়েল— রাহুল, কাব্য আর আমার স্রোত ওরা কেমন আছে? তোমার খালামণি কেমন আছেন? কথা হয় উনার সাথে?
'দোয়েল মুচকি হেসে বলে,
-- আম্মু শান্ত হও। আস্তে-ধীরে কথা বলো। আমি একে একে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সবাই ভালো আছে, সাথে তোমার স্রোতও। আর হ্যাঁ, খালামণির সাথে আমার প্রতিদিনই দেখা হয়। তুমি জানলে খুশি হবে যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আচ্ছা আম্মু, তুমি কি উনার সাথে কথা বলতে চাও?
-- না না থাক!
-- থাকবে কেন? সব সমস্যা মিটিয়ে নাও না আম্মু! মানুষের জীবন কতদিনের বলো। এখন সবটা মিটিয়ে না নিলে জীবনের শেষ মুহূর্তে গিয়ে আফসোস করতে হবে!
'সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। কী বলবেন বুঝতে পারেন না তিনি। কোন মুখ নিয়ে কথা বলবেন বোনের সাথে?সাবরিনা বেগম এটা-সেটা বলে কথা কাটালেন এবং কলটা কেটে দিলেন। তিনি বাগানের দিকে তাকালেন। ছোট্ট কোয়েল ফুলগাছে পানি দিচ্ছে, পাশেই তাহিয়া দাঁড়িয়ে আছে। কোয়েল বউমণিকে এটা-সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তাহিয়া বেশ খুশিমনেই দেখছিল সবটা, তবে হুট করেই ওর পেইন উঠল! নিজের বাড়ন্ত পেটে হাত দিয়ে চোখ-মুখ কুঁচকাল সে। ভাঙা ভাঙা কণ্ঠে ধ্রুবকে ডাকল,
-- আহ্... ধ্রুব...
'তাহিয়ার কণ্ঠস্বর কানে আসতেই ওদিকে তাকায় ধ্রুব। মেয়েটা চোখ-মুখ কুঁচকে পেটে হাত দিয়ে রেখেছে। অসহ্য যন্ত্রণায় ব্যালেন্স হারিয়ে এক্ষুনি মাটিতে পড়ে যাবে এমন অবস্থা! ধ্রুবের বুকের বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথা হলো। চিন্তায় অস্থির হয়ে উঠল সে। সাবরিনা বেগম তখন দৌড়ে গেলেন বউমার কাছে, এদিকে দীপ্ত বাড়ির ভেতরে গেল তার মাকে বিষয়টা জানাতে। ধ্রুব তাহিয়াকে ধরল। মেয়েটাকে কোলে নিয়ে গাড়িতে তুলল সে। গাড়ির সিটেই বসে আছে তাহিয়া। সাবরিনা বেগম বাড়ির ভেতরে গেলেন কোনো এক দরকারে। ধ্রুব মায়ের জন্য অপেক্ষা করছে; উনি এলে উনাকে তাহিয়ার পাশে বসিয়ে সে ড্রাইভিং সিটে যাবে। কিন্তু তাহিয়া যে ওকে ছাড়ছে না। ধ্রুব কল দিয়ে ড্রাইভারকে এক্ষুনি আসতে বলল। সে তাহিয়ার পাশে বসল, মেয়েটাকে বুকে টেনে হাত ধরে বলল,
-- সোনা... কষ্ট হচ্ছে খুব?
'তাহিয়া কান্না করছে। উপর-নিচ মাথা নেড়ে ধ্রুবের প্রশ্নের জবাব দেয় সে। ধ্রুব ওকে বলে,
-- কিচ্ছু হবে না তানু। আমি আছি তো। আমি থাকতে তোর আর বেবির কিছুই হবে না। এক্ষুনি আমরা হসপিটাল যাব। আরেকটু সহ্য কর!
-
'তাহিয়াকে হাসপাতালে ভর্তি করল ধ্রুব। এই মুহূর্তে রক্তের প্রয়োজন কিন্তু সমস্যা হলো 'ও পজিটিভ' (O+) ব্লাড হাসপাতালের ব্লাড ব্যাংকে নেই! ধ্রুব সব জায়গায় সবার সাথে যোগাযোগ করল, কিন্তু একই গ্রুপের রক্ত কোথাও জোগাড় করতে পারছে না। সে দিশেহারা প্রায়! কী করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। তখনই হাসপাতালের করিডোর দিয়ে মধু যাচ্ছিল। ধ্রুব ওর দিকে তাকাল। মাহতাব সাহেবের মৃত্যুর বেশ কিছুদিন পর কাব্য আর স্রোতও ফিরে গেছে আমেরিকায়,সাথে করে নিয়ে গেছে ওর আম্মুকে। তাহলে দিব্য কোথায় ছিল? সুনেহরাই বা কোথায়? দিব্য ওর আম্মুকে যেতে দিল? এই সব প্রশ্ন ধ্রুবের মাথায় ঘুরঘুর করছে। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মধুর পানে, তখনই মধু ওর দিকে তাকায়। আগুনের লাভার মতো লাল লাল চোখ দুটো দেখে খানিকটা ভয় পায় ধ্রুব। মাথা নোয়ায় সে। মধুর পাশেই জাফর দাঁড়িয়ে। মধুর হাতে, পায়ে আর মাথায় ব্যান্ডেজ! খুঁড়িয়ে হাঁটছে সে। চোখ-মুখ ফুলে আছে, গালে কাটা দাগ স্পষ্ট! ধ্রুব সবটাই খেয়াল করল আর মনে মনে ভাবল—'মধুর কী হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? একবার কি কথা বলবে? ধ্রুব কথা বলতে চাইলেও সাহস পাচ্ছে না। মধু তখন এগিয়ে আসে। ওর কাঁধে হাত রেখে বলে,
-- কোনো সমস্যায় পড়েছ? হেল্প চাই?
-- হ..হ্যাঁ।
-- কী চাই?
-- রক্ত!
-- ব্লাড গ্রুপ?
-- ও পজিটিভ!
'মধু জাফরের দিকে তাকায়, চোখ দিয়ে কী যেন ইশারা করে। সাথে সাথেই ফোন বের করে কাউকে কল দেয় মধু। কিছুক্ষণ পর রক্তের ব্যবস্থাও হয়ে যায়। ধ্রুব ধন্যবাদ জানানোর জন্য মধুকে খোঁজে। পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও পায় না!
#চলবে....
® আফরোজা আঁখি।
গল্প দ্রুতই শেষ করব।আর গোনে গোনে ২/৩ টা পর্ব আসবে।গল্প শেষ করছি কেবল রেসপন্স ঠিক নেই বলে৷ যারা এতোদিন রেসপন্স করেননাই তাদের করতেও হবে না। পড়ে চুপচাপ চলে যান।☺️