ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 54

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী (৫৪)

'একটা অন্ধকার রুমের মেঝেতে পড়ে আছে সুনেহরা। গত কয়েকমাস ধরেই সে এভাবে পড়ে আছে। না খাওয়া-দাওয়ার ঠিক আছে, না অন্য কিছুর! এই বন্দিদশা থেকে মুক্তি পেতে কত কী করেছে সে, কিন্তু না পারছে এখান থেকে বেরোতে, না পারছে সুইসাইড করতে। সুনেহরা নিজের ভাগ্যের ওপর বিরক্ত। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হলো। সে দেখল সুঠামদেহী এক মানব দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত, পা ও মাথায় ব্যান্ডেজ বাঁধা। সুনেহরা হাসল লোকটার ওমন দশা দেখে!এই কয়েকমাসে কতোবার মধুকে মা'রার চেষ্টা করেছে সুনেহরা।আজ সকালেও খাবার টেবিলে ঝামেলা করেছে।আক্রমণ করেছে মধুকে তবে লাভের লাভ কিছুই হয়নি!প্রতিবারের মতোই এবারও ব্যার্থ হয়েছে সে।মা'রতে না পারলে কি হবে?মধুর বিরুদ্ধে অনেক তথ্য তুলে দিয়েছে পুলিশের হাতে!মেয়েটা ঘৃণায় দৃষ্টি সরালো অন্যদিকে।লোকটা একটু একটু করে ওর কাছে আসে। হাঁটু গেড়ে মেঝেতে বসে বলে,
-- তুমি একবার ইশারা দিলেই যে আমি মরে যেতে রাজি, সেই আমাকে মারতেই তোমার এত আয়োজন?

'মেয়েটি নিশ্চুপ, উত্তরে কিছুই বলল না সে। কঠোর মানবটি তার শক্ত খোলস ছেড়ে বেরিয়েছে আজ। সে আরও কিছুটা এগিয়ে গেল মেয়েটার দিকে। দীর্ঘশ্বাস ছেড়ে আহত কণ্ঠে বলল,
-- যতটা যত্ন করে আমি তোমাকে ভালোবাসলাম, তার থেকেও দ্বিগুণ যত্নে তুমি আমাকে ঠকালে! ভেঙেচুরে দিলে পুরো আমিটাকে। বুক কাঁপল না তোমার?

'সুনেহরা হাসে। হাসতে হাসতেই বলে,
-- না। তোকে জানে মা'রতেও আমার বুক কাঁপবে না। আমি ঘৃণা করি তোকে। তুই একটা খুনি দিব্য! আমার বাবাকে তুই মেরেছিস। উনাকে মারতে তোর হাত কাঁপেনি?যে মানুষটার জন্য তুই বেঁচে আছিস, তাকেই মে'রে ফেললি? তুই এতোটা অকৃতজ্ঞ কেন রে?

'মধু সুনেহরার কাছে যায়,মেয়েটাকে স্পর্শ করে বলে,
-- তোর বাবাকে আমি মারিনি সুনেহরা। বিশ্বাস কর, আমি উনাকে মারিনি। আমি তো উনাকে বাঁচাতে চেয়েছিলাম; কীভাবে কী হয়ে গেল, আমি বুঝতে পারিনি। আমি দেখিনি কে উনাকে মেরেছে!
-- আহ!তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁবি না।
-- একশোবার ছোঁব, হাজারবার ছোঁব। তুই আমার! আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে ছোঁয়ার। কেন করছিস এমন? একটু ভালোবাস না আমায়!
-- ভালোবাসা! তুই ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি তোকে ভালোবাসি না দিব্য। ঘৃণা করি। খুব.. খুব, খুব ঘৃণা করি।

'মধু বিরক্ত হয়। রাগে মেজাজ খারাপ হলেও কোনোমতে নিজেকে সংযত করে। সুনেহরার জন্য ডায়না খাবার নিয়ে এসেছে। মধু খাবারটা সুনেহরাকে খাওয়াতে চাইলে সুনেহরা সব ফেলে দেয়। রুমে থাকা জিনিসপত্র সব ভেঙে ফেলে সে। মধুকে আক্রমণ করে। আর মধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে বাধা দেয় না। সুনেহরা একসময় সেন্স হারায়। নিজের গায়ের সবটুকু ভর ছেড়ে দেয় মধুর ওপর। মধু ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। বিছানায় ঘুম পাড়িয়ে হাত বুলিয়ে দেয় মাথায়! ইশ! মেয়েটা কেমন হয়ে গেছে। পুরো যেন বদলে গেছে। সুনেহরার এই বাজে পরিবর্তন মধুর জন্য! ওর নিজের ওপরেই ঘৃণা হয়, মরে যেতে ইচ্ছে করে। মাঝেমধ্যে মনে হয় ওর জন্মটাই একটা অভিশাপ! মধুর ভাবনায় ব্যাঘাত ঘটে ওর ফোনটা বেজে ওঠায় আচমকাই। মধু ফোনের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় কাব্য কল দিয়েছে। সে সমস্ত চিন্তাভাবনা একপাশে সরিয়ে দিয়ে কলটা রিসিভ করে। ফোনের ওপর প্রান্তে থাকা কাব্য চিন্তিত কণ্ঠে বলে,
-- উফফ! দিব্য। তুমি আমাকে চিন্তা দিয়ে মে'রে ফেলতে চাইছ?
-- উঁহু! আমি আপাতত চাচ্চু ডাক শুনতে চাইছি।তাড়াতাড়ি আমাকে একটা ভাতিজা-ভাতিজি গিফট দেওয়ার ব্যবস্থা করো!
-- সে তো আমিও চাই। তুমি দিচ্ছ আমাকে? তোমাদের ঝগড়া-ঝামেলা শেষ হবে,নাকি সারাজীবন এভাবেই কাটাবে?

'কাব্যের কথার উত্তরে কী বলবে বুঝতে পারল না মধু। সে বিছানায় শুয়ে থাকা মানবীর দিকে তাকাল। খানিকক্ষণ পর কাব্য আবারও ডেকে উঠল ভাইকে।মধু নিজেকে স্বাভাবিক করল। প্রসঙ্গ পালটে বলল,
-- আমার মাদার ইন্ডিয়া কেমন আছেন? পাগলামো করেন আমার জন্য?
-- তা আর বলতে। আম্মুকে সামলানো দায়! তুমি আসছ কবে বলো তো!
-- যাব! খুব শীঘ্রই যাব। তুমি ততোদিন আম্মুর খেয়াল রেখো। আমার অভাব বুঝতে দিও না।

'কাব্য কিছু বলতে চাইল। কিন্তু তার আগেই মধু কলটা কেটে দিল। কাব্য ভ্রু কুঁচকে তাকাল ফোনের স্ক্রিনের দিকে। সাহেলা বেগম স্রোতের কাছে ছিলেন, ছেলে তার ভাইকে কল দিয়েছে বুঝতে পেরেই কথা বলতে ছুটে এলেন উনি। কিন্তু পরে আবার ট্রাই করলেও কল রিসিভ করল না সে। সাহেলা বেগমের চিন্তা হলো। ছেলেটা সেই কবে বলেছিল সে আসবে! সাহেলা বেগম একদমই আসতে চাননি এই দূরদেশে। মধু উনাকে বুঝিয়ে-সুজিয়ে কত কী বলে পাঠাল। এয়ারপোর্ট পর্যন্ত সে আসল। মাকে কথা দিল কিছুদিন পরে সেও আসবে সুনেহরাকে নিয়ে। ওরা সবাই মিলে সুখে-শান্তিতে থাকবে। সুন্দর একটা সংসার সাজাবে। সবই হলো কিন্তু মধু আর এলো না। সে কি আসবে না? সাহেলা বেগম গিয়ে সোফায় বসে পড়লেন। মাথায় হাত দিয়ে কান্না করে বললেন,
-- আমি কি তবে ভুল করলাম এখানে এসে? আমার দিব্যটা কেমন আছে, কী করছে কিছুই যে বুঝতে পারছি না। মায়ের খুব চিন্তা হচ্ছে কাব্য!

'কাব্য মায়ের পাশে আসে। সে মেঝেতে বসে মাথা রাখে উনার কোলে। সাহেলা বেগম ছেলের মাথায় হাত বুলান। কাব্য বলে,
-- চিন্তা করো না আম্মু। আমি আছি তো, সব ঠিক করে নেব। দিব্যকে আমি এখানে নিয়ে আসব। আমরা সবাই আনন্দ করে একসাথে থাকব!
-- তাই যেন হয়!

'কথাটা বলেই চুপ করে গেলেন সাহেলা বেগম। উনি আমেরিকায় অবস্থান করছেন ঠিকই, তবে মনটা পড়ে আছে বাংলাদেশেই। উনার ছেলে-বউমা কেমন আছে, কী করছে কিছুই তিনি জানেন না। যা শুনছেন, বুঝছেন তা সত্যি কি না, এও জানেন না। সুনেহরাকে ওমন অবস্থায় রেখে উনি কখনোই আসতে চাননি, কিন্তু বাধ্য হলেন ছেলে দুটোর জন্য! মধু উঠেপড়ে লেগেছে মাকে ভাইয়ের সাথে পাঠাবে বলে, এদিকে কাব্যও মাকে সাথে করে নিয়ে আসবে বলে পাগল হয়ে উঠেছিল। একপ্রকার বাধ্য হয়েই সাহেলা বেগম এলেন!

-

'মধু সিগারেটে আগুন ধরিয়ে তা মুখে নিয়েছে।ও একটা চেয়ারে বসে আছে আর ওরই সামনে মেঝেতে পড়ে আছে একটা মধ্যবয়স্ক লোক! মধু মারতে মারতে লোকটার এমন অবস্থা করেছে যে সে কথা বলার অবস্থায় নেই। মধু লোকটাকে জিজ্ঞেস করে,
-- সেদিন অন্ধকারে ছুরিটা তুই চালিয়েছিলি?

'লোকটা এত সময় 'না' করেছে, তবে এই পর্যায়ে এসে মনে হচ্ছে সত্যিটা স্বীকার করা দরকার।যদি এতে প্রাণে বেঁচে যায়! লোকটা উপর-নিচে মাথা নাড়ে। মধু আবারও জিজ্ঞেস করে,
-- এগুলো করতে তোকে কে বলেছে? ওই ওসিটা? রাশেদ? তাড়াতাড়ি বল.....'
-- ব.. বলছি!

'ছেলেটা ভাবে সবটা বলে দিলে মধু ওকে ছাড়বে। প্রাণভিক্ষা দেবে। কিন্তু লোকটা 'হ্যাঁ' বলা মাত্রই তীব্র রাগে মধু পাশ থেকে একটা ধারালো অস্ত্র তুলে লোকটার গলায় আঘাত করে। বিচ্ছিন্ন হয় শরীর থেকে মাথা। মধুর মুখে গিয়ে রক্তের ছিঁটা পড়ে। সে হাসে। কেমন পৈশাচিক সেই হাসি! মধুর এই হাসি, উগ্র আচরণ যে কেউ দেখলে ভয় পাবে। সামনের দৃশ্যটি দেখে জাফর চোখ বন্ধ করে নেয়। শরীরে সামান্য কাঁপন ধরে ছেলেটার। সে আগেও এরকম কত দৃশ্য দেখেছে!মধু কতো মানুষকে ওর চোখের সামনে মেরেছে! কিন্তু আজ মধুর আচরণ কেমন অস্বাভাবিক লাগল ওর কাছে।

-

'তাহিয়ার এক ছেলে হয়েছে। ধ্রুব বাবা হওয়ার নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে। ধ্রুব বাচ্চাটার নাম রেখেছে দিহান। তাহিয়া তখন হসপিটালের বেডে শুয়ে আছে।বাচ্চাটাকে কোলে নিয়ে মাত্রই বেরোলেন সাবরিনা বেগম।দোয়েল ভিডিও কল দিয়েছে, তাকে দেখাবেন বলেই ছোট্ট দিহানকে নিয়ে গেলেন উনি!ধ্রুব আস্তে আস্তে হসপিটালের কেবিনে ঢোকে। তাহিয়া পিটপিট করে তাকায় ওর দিকে।ধ্রুব বলে,
-- তানু ঠিক আছিস তুই?
-- হুম। বাবুকে দেখেছিস ধ্রুব?
-- দেখেছি তো!
-- ও কার মতো হয়েছে?তোর মতো নিশ্চয়ই!
-- আমার প্রোডাক্ট আমার মতোই তো হবে!তবে ওর নাক-চোখ তোর মতো।বেশ মিষ্টি হয়েছে।

'তাহিয়া হাসে।ধ্রুবের কাছে আবদার করে সেও বাবুকে দেখবে। ধ্রুব বাইরে যায়, মায়ের কোল থেকে বাবুকে নিয়ে আসে তাহিয়ার কাছে। ধ্রুব আর তাহিয়ার ভালোবাসার চিহ্ন হলো ছোট্ট দিহান। ওরা দুজন থেকে তিনজন হলো। পূর্ণতা পেল ওদের ভালোবাসা গল্পটা!

-

'আমেরিকার নেপলস, ফ্লোরিডা—গাল্ফ অব মেক্সিকোর নীল জল আর সাদা বালির তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি! চারপাশে সবুজ-শ্যামল বাগান, খেজুর ও নারকেল গাছের সারি। তার মধ্যেই সুন্দর এই বাড়িটি, নাম 'আরণ্যক প্যালিস'। নামের মতোই, এ ফ্ল্যাট আধুনিক বিলাসিতা আর প্রকৃতির শান্ত নির্জনতার এক অনন্য মিলন। ফ্ল্যাটের বড় বড় কাঁচের জানালা দিয়ে ভোরের আলো ঘরে ঢুকছে। বারান্দায় দাঁড়ালেই চোখ মেলে দেখা যাচ্ছে সমুদ্রের অসীম দিগন্ত আর মন ভালো করার মতো সুন্দর দৃশ্য! মাঝেমধ্যেই কানে ভেসে আসছে তরঙ্গের শব্দ! জানালা খুললেই মন মাতানো হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে শরীর। এ ফ্ল্যাটটি কাব্যের। এই ফ্ল্যাটের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে! গত কয়েকমাস ধরেই এখানে স্রোত, কাব্য আর ওর আম্মু থাকেন। দোয়েল আর রাহুল কিছুদূরেই আরেকটা ফ্ল্যাটে থাকছে, তবে ওদের সাথে কাব্যদের প্রতিদিনই দেখা হয়। রাহুল কাজে ব্যস্ত হলেই দোয়েল এখানে চলে আসে।আজও এসেছে স্রোতকে দেখতে। ও ভীষণ অসুস্থ! মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে—সব প্রেগন্যান্সির লক্ষণ! কিন্তু কাব্যকে এটা বোঝাবে কে? সে যে নীলাম্বরীকে নিয়ে চিন্তিত! দুই দিন ধরে বাড়িতেই আছে কাব্য। তার অফিসের কত কাজ পড়ে আছে, অ্যাসিস্ট্যান্ট বারবার কল দিচ্ছে কিন্তু কাব্য স্রোতকে নিয়ে ব্যস্ত! সামান্য অসুখ করেছে বলে ডাক্তার, নার্স সব বাড়িতে নিয়ে এসেছে! স্রোতের এবার বাড়াবাড়ি লাগছে, সে বিরক্ত হয়ে বলল,
-- আমার তেমন কিছুই হয়নি। এতো টাকা খরচ করে বাড়িতে ডাক্তার নিয়ে আসার কোনো দরকার ছিল না!

'স্রোতের মাথার কাছে বসে ছিল কাব্য। সে চোখ-মুখ কঠিন করে বলে,
-- কিছু হয়েছে কি না সেটা ডাক্তার বুঝে নেবে। আর টাকা খরচ করছি মানে? আমার কাছে টাকাপয়সার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি নীলাম্বরী! প্রসঙ্গটা তুমি হলে আমি পুরো আমিটাকেই কুরবান করে দিতে রাজি,আর তুমি টাকার কথা বলছ?

'এরকম কত কথা বলল কাব্য। স্রোত বুঝতে পারছে কাব্যকে থামানো মুশকিল! সে উঠে বসল। কাব্যের সামনে হাত দুটো জোড় করে বলল,
-- আমার ভুল হয়েছে জাহাঁপনা। ক্ষমা করুন!

'কাব্যের ভাবভঙ্গির তেমন পরিবর্তন হলো না। কেমন গম্ভীর চেহারা নিয়ে সে তাকিয়ে আছে নীলাম্বরীর পানে। যেন চোখ দিয়ে শাসাচ্ছে আর বলছে—'এই ভুলের ক্ষমা নাই। মাইরের উপরে ভাত নাই!' কথাটা মনে মনে ভেবে স্রোত শব্দ করে হেসে দেয়। সাথে সাথেই কাব্যের রাগ ভাবটা চলে যায়। চোখ দুটোতে ভিড় জমায় একরাশ মুগ্ধতা। নীলাম্বরীর প্রতি মুগ্ধতা! ডক্টর এসে রুমে ঢুকলেন। রাহুল আর কাব্যের বাকি বন্ধু দুটো সাথে দোয়েলও এসেছে! রাহুল গলা খাকারি দিয়ে বলল,
-- ডক্টরকে নিয়ে এলাম কাব্য! এবার বেচারি স্রোতকে কিছুটা সময়ের জন্য ছাড়!

'কাব্য ভ্রু কুঁচকে তাকায় রাহুলের পানে। ওকে বলল,
-- ছাড়াছাড়ি নেই। ডক্টর ওকে দেখুক আমি এখানেই আছি! তোরা সবাই বাইরে গিয়ে অপেক্ষা কর!

'কাব্য বসে রইল ওখানেই। ডাক্তার ওকে বোঝালেন কাব্যের বাইরে যাওয়া প্রয়োজন! কাব্য তো নাছোড়বান্দা, সে ঠায় বসে রইল। সাহেলা বেগম তখন দরজার সামনে এসে ছেলেকে বললেন,
-- কাব্য! তুমি বাইরে আসো। মেয়েদের ব্যাপার-স্যাপার তো..তুমি ওসব বুঝবে না। বেশি চিন্তা হলে আমি এখানে থাকছি, তুমি বের হও!

'মায়ের কথা না মেনে উপায় নেই বিধায় বেরিয়ে গেল কাব্য। স্রোতের হাতে চুমু দিয়ে বলল চিন্তা না করতে।ওর কিছুই হবে না।

-

'বেশ অনেক সময় পর ডাক্তার বের হলেন। কাব্যকে জানালেন সে বাবা হতে চলেছে।স্রোত দুইমাসের প্রেগন্যান্ট!আর এ বিষয়ে স্রোত নিজেও অবগত।কাব্য চমকাল ভীষণ!কিছুদিন আগেও স্রোত মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল এ নিয়ে যে সে মা হতে পারবে না। আজকের এই খবরটা আনএক্সপেক্টেড ছিল! কাব্য ভীষণ খুশি! সে কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবে ঠিক বুঝতে পারছে না। রাহুলরা সবাই কাব্যকে অভিনন্দন জানায়। কাব্য দ্রুত ফোনটা বের করে মধুকে একটা টেক্সট পাঠিয়ে স্রোতের কাছে চলে যায়!

-

'দিনের আলো কেটে গিয়ে রাতের সূচনা হয়েছে। চারিদিকে তখন ঘোর অন্ধকার। সুনেহরার জ্ঞান ফেরে। নিজেকে পর্যবেক্ষণ করে বোঝে ওর গায়ের জামাকাপড়গুলো কেউ চেঞ্জ করেছে! নিশ্চয়ই মধু! আজকাল লোকটা বলে-না-বলে যখন তখন ওকে স্পর্শ করে। বিরক্ত করে খুব! মেয়েটা চোখ বন্ধ করে, চোখের সামনে যেন ভেসে ওঠে কয়েকমাস আগের সেই দৃশ্য! মধু সুনেহরার বাবাকে খুন করেছে। নিজ হাতে মেরে ফেলেছে! কিন্তু কেন? কেন মারল লোকটাকে? সেদিন আনোয়ার সাহেবকে দাফন করা হলো। কঠোর তেজি সুনেহরা সেদিনের পর থেকে কেমন যেন হয়ে গেছে!চাকরি ছেড়েছে বহু আগেই।নিজেকে সে ঘরবন্দী করে রেখেছিলো।কিন্তু এতেও শান্তি নেই।মধুটাতো আছেই ওকে অশান্তি দেওয়ার জন্য! প্রচণ্ড রাগে ওর মধুকে মেরে ফেলতে ইচ্ছে করে। নিজের বাবার খুনিকে শাস্তি দিতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। আজও কেমন দুর্বল লাগে মধুর ওই ঘোলাটে চোখ দুটোর দিকে তাকালে। মেয়েটা যে ওকে ভালোবাসত খুব, খুব, খুব ভালোবাসত আর আজও হয়তো বাসে! ঠিক এইজন্যই মধুকে সে মারতে পারে না। শরীরে কারোর হাতের স্পর্শ অনুভব করে পাশ ফিরে তাকায় সুনেহরা। মধু শুয়ে আছে ওর ঠিক পাশে। গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মেয়েটাকে। সুনেহরা বিরক্ত হয়ে সরে যেতে চায়। মধুকে বলে,
-- ছাড় আমাকে।
-- উঁহু! ছাড়ব না। রেগে আছিস? আদর দিই?

'আচ্ছা মধুর এমন কথায় সুনেহরার রিয়েকশন ঠিক কেমন হওয়ার কথা? অন্যসময় হলে নিশ্চয়ই লজ্জা পেত। কিন্তু এই মুহূর্তে! এই মুহূর্তে ওর রাগ, লজ্জা সব মিলেমিশে একাকার হলো! মধুর ভালোবাসা পেতে ইচ্ছে হলো, আবার মনে মনে রাগ হলো। মেয়েটা আজ আবেগী হলো। মধুর শার্টের কলার টেনে ছলছল চোখ জোড়া নিয়ে তাকাল ওর পানে। আহত কণ্ঠে বলল,
-- কেন মারলি আমার আব্বুকে? তুই তো জানতিস দিব্য আব্বু ছাড়া আমার কেউ নেই! তাহলে... তাহলে কেন মারলি উনাকে? কেন আমাকে এতিম বানালি?

'মধু খানিকক্ষণ তাকিয়ে থাকে।মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মধুর বুকের বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে নিতে পারছে না প্রেয়সীর কান্না! মেয়েটার হাত দুটো ধরে বলে মধু,
-- তোর আব্বুকে আমি মারিনি সুনেহরা। বিশ্বাস কর আমায়! যে মানুষটার জন্য আমি বেঁচে আছি, যার জন্য আমি আশ্রয় পেয়েছি, আম্মুকে খুঁজে পেয়েছি, তাকে কেন মারব?
-- কারণ তুই খুনি! মানুষ মারতে তোর হাত কাঁপে না। স্বার্থের জন্য তুই আমাকেও মেরে ফেললে আমি অবাক হব না!

'এত অবিশ্বাস! এত অবিশ্বাস নিয়ে ভালোবাসা যায়? থাকা যায় এক ঘরে? মধু বেরিয়ে গেল রুম থেকে। সুনেহরা ওর যাওয়ার পানে তাকিয়ে অঝোরে কান্না করল। ওরও তো মন চায় মধুর ভালোবাসা পেতে। সুন্দর একটা সংসার সাজাতে! কিন্তু সবটা কেমন লণ্ডভণ্ড হয়ে গেল! সুনেহরা ড্রয়িং রুমে আসে, মধু সেখানে নেই তবে ওর লোকগুলো আছে। বিশেষ করে জাফর। সুনেহরা জাফরকে ডাকে, এটা-সেটা কত কী জিজ্ঞেস করে! সেদিন যে ছেলেটা মধু মেরেছিল তার বলা প্রতিটি কথাই ফোনে রেকর্ড করেছিল জাফর, আর আজ তা শোনাল সুনেহরাকে। মেয়েটা কী বুঝল কে জানে! তবে কপালে কিঞ্চিৎ ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল বিষয়টা নিয়ে!

-

'পৌষের শেষ লগ্নে যখন ক্যালেন্ডারের পাতা ওল্টানোর আয়োজন চলছে, কাব্যের আঙিনায় তখন বসন্তের আগমন ঘটেছে। থিরথির করে কাঁপতে থাকা কনকনে শীতের রাতে কাব্যের সাজানো উৎসবে এক নতুন আলোর দ্যুতি হয়ে প্রবেশ করল নীলাম্বরী।স্রোতের গায়ে কাব্যের উপহার দেওয়া নীল রঙের সেই গাউনটি।যেন শরতের মেঘমুক্ত নীল আকাশের প্রতিচ্ছবি,যা সযত্নে আগলে রেখেছে এক আসন্ন পূর্ণিমার চাঁদকে।

'আজ ৩১ ডিসেম্বর। ঘড়ির কা'টা বারোটা ছুঁলেই নতুন বছরের সূচনা হবে। আজকের দিনটা বিশেষ, কারণ আজই কাব্য জানতে পেরেছে সে বাবা হতে চলেছে।কাব্য ধীর পায়ে এগিয়ে এসে তার প্রিয়তমার হাতে তুলে দিল একগুচ্ছ নীল গোলাপ।স্রোত আলতো হেসে ফুলগুলো হাতে নিল। ফুলের ঘ্রাণ টেনে নিয়ে হাসিমুখে তাকাল কাব্যের পানে। কাব্য ওর হাত দুটো ধরে চুমু দিল। তারপর হাঁটু গেড়ে মেঝেতে বসে স্রোতের পেটে ঠোঁট ছোঁয়াল। অনাগত সন্তানের উদ্দেশ্যে বলল,
-- হ্যালো লিটল! বাবার গলার স্বর কি চিনতে পারছ?তোমার আগমনের প্রতীক্ষায় আমরা দুই জোড়া চোখ অনিদ্রা যাপন করছি।খুব তাড়াতাড়ি চলে এসো সোনা।তোমার ওই পবিত্র কপালটার ওপর প্রথম অধিকার কিন্তু আমার।এই পৃথিবীর বুকে তোমার পাওয়া প্রথম উপহার হবে তোমার বাবার এই সযত্নে রাখা চুমুটা।আর ইউ এক্সাইটেড ফর ড্যাডিস গিফট?'

'কাব্যের কাণ্ড দেখে স্রোত মুচকি হাসে।মাথায় হাত ঠেকিয়ে বলে,
-- আচ্ছা, বাবু কি আপনার কথা শুনতে পাচ্ছে? মাত্র তো কিছুদিন হলো।এসব পাগলামি বন্ধ করুন তো!
-- এরকম পাগলামি আমি প্রতিদিন করব স্রোত। তুই শুধু চুপচাপ বসে থাকবি আর আমি বেবির সাথে কথা বলব। ডিস্টার্ব করতে আসবি না কিন্তু, ফল ভালো হবে না!

'কাব্যের কড়া হুমকিতে স্রোত ভয় না পেয়ে হাসে।ওদের সাজানো বাড়িতে অতিথিদের আগমন ঘটেছে আরও আগে।দোয়েল, রাহুল, লিয়া, স্নিগ্ধ আর কাব্যের অফিসের কিছু সহকর্মী এসেছে। কাব্য স্রোতকে নিয়ে ওদের সবার কাছে গেল।পুরনো বছরের এই বিদায়বেলা কেবল বর্ষবরণের উৎসবে সীমাবদ্ধ রইলো না;প্রিয়জনদের আগমনে তা হয়ে উঠলো আরও বেশি সুন্দর!

® আফরোজা আঁখি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 54 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন