ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 3

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [০৩]
লাবিবা ওয়াহিদ

.
তায়েজিদ মেয়েকে নিয়ে সে রাতে বাড়ি ফিরেনি। পরেরদিন দুপুরের দিকে সরোয়ার নিকেতনে প্রবেশ করে। কোহিনূর ভারী শরীরটা নিয়ে এগিয়ে এলেন। দেখলেন নাতনিকে।

মুনের এখন জ্বর নেই, তবে খুব দূর্বল। সে দু'হাতে বাবার গলা জড়িয়ে চুপটি করে মাথাটা এলিয়ে দিয়েছে তায়েজিদের কাঁধে৷ দাদীকে দেখে মুখ লুকাল সে। তায়েজিদ মাকে এড়িয়ে মুনকে জিজ্ঞেস করল,
--"কি খাবে মা?"
--"কিছু খেতে ইচ্ছে করছে না।"
--"এভাবে বললে হয়?"

মুনের মুখ তেঁতো হয়ে আছে, খাবারে চরম অরুচি। শওকতকে ইশারা করতেই সে বাইরে চলে গেল। গ্রামের বিখ্যাত হোটেল থেকে খাবার আনাবে সে। ঝাল ঝাল মুরগী আর পোলাও। এরকম কোনো দরকার হলে শওকত আর বাপ্পী বাজার করে দিবে আর সেই হোটেল বাবুর্চী তাই রেঁধে দেয়। একদম তাজা, সতেজ খাবার। ওনার হাতের রান্না মুন খুব খেতে পছন্দ করে।

ছেলেকে বাইরের খাবার আনতে দিতে দেখে কোহিনূর রেগে গেলেন।
--"আমাদের বাড়িতে ইতিমধ্যেই দুজন বাবুর্চী আছে। অস্বাস্থ্যকর খাবার খাওয়াবে আমার নাতনিকে?"

তায়েজিদ তাচ্ছিল্যের সাথে হাসল। ঠোঁটে হাসি থাকলেও চোখজোড়ায় ভষ্ম করার মতো রাগ। কোহিনূর নির্ভয়ে সেই চোখে তাকিয়ে আছেন। মূলত সে ভেতরকার ভয়কে প্রকাশ করতে চাইছেন না। সামান্য ছেলের কাছে সে ভয় প্রকাশ করবেন তা কী করে হয়? তিনিও সমস্ত ঝড় সয়ে নিতে প্রস্তুত। ছেলে তো ওনারই র ক্ত, রগে রগে চিনেন তাকে। উনি জানেন ছেলে মুনের সামনে কিছুই বলবে না। তায়েজিদ সর্বদা মুনের সামনে ভালো হয়ে থাকার চেষ্টা করে, রাগটা পর্যন্ত গিলে বসে থাকে। এজন্য এবারও সেই ভরসা নিয়েই দাঁড়িয়ে তিনি। অথচ তিনি ভুলে গেছেন, সে তায়েজিদ সরোয়ার। কোহিনূর আর তোফায়েল সরোয়ারের সমস্ত একরোখা, জেদ, রাগ সবই সে একটু বেশিই পেয়েছে অন্য ভাইদের তুলনায়।

তায়েজিদ গলায় তাচ্ছিল্য আর তেজ ঢেলে বলল,
--"ওই দুই বাবুর্চী আপনাদেরই পেট ভরুক। আমার মেয়ের জন্য সময় কোথায়?"

তায়েজিদ মায়ের সাথে ত্যাড়ামি করে উপরের দিকে যাচ্ছিল, ওমনি পেছন থেকে কোহিনূর বললেন,
--"এজন্যই বলেছি বিয়ে করে নিতে। কিন্তু না, তুমি তো সবসময়ই বেশি বোঝো! তোমার মেয়ের জন্য একজন মা কতটা দরকার তার হুঁশ আছে? ওকে দেখার সময় কার আছে?"

কোহিনূর ইচ্ছাকৃতই বাড়িয়ে বললেন। যদি এতে ছেলে রাজি হয়। ওনার এত এত পরিকল্পনা পুত্র ভেস্তে দিবে তা কি করে হয়? তায়েজিদ বিয়ে করতে বাধ্য! কোহিনূর বাধ্য করবেনই। তায়েজিদের কোনোপ্রকার বাহানা তিনি শুনবেন না।

তায়েজিদ মায়ের খোঁচা শুনেও দাঁড়াল না। চোখ-মুখ শক্ত করেই উপরে যেতে থাকল। রাগে তার কপালের রগ ফুলে গেছে। কিন্তু কোলে মেয়ে আছে বিধায় আপাতত সে নীরব। দাঁতে দাঁত পিষে রাগ গিলে নিচ্ছে। মুন দূর্বলতা আর ঘুমের চক্করে খেয়ালই করল না, তার দাদী আবারও তার বাবাকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

—
তায়েজিদরা চার ভাই, কোনো বোন নেই। তাদের মাঝে তায়েজিদই মেজো। তার বড়ো ভাই তাহের আর সেঝো জন তামিম। ছোটোজন হচ্ছে তুষার। তায়েজিদের বড় ভাই মা রা গেছেন প্রায় চার বছর। তামিম থাকে প্রবাশে। আর তুষার থাকছে অন্য শহরে। চার ছেলের মাঝে গ্রামের দায়িত্ব ছিল তাহেরের। কিন্তু তার অকাল মৃ ত্যুর কারণে সব সামলাতে হয় তায়েজিদের। তাহেরের থেকেও কয়েক কাঠি উপরে তায়েজিদ। শ ত্রুদের নাকে দড়ি দিয়ে রেখেছে একদম। আর তোফায়েল হচ্ছেন গুরুজন হিসেবে। মূলত এখন তোফায়েলের হয়েই তায়েজিদ সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই এক গ্রামের শত্রু কাছের দুই গ্রাম। সেসব গ্রাম প্রধানের সাথে লড়াই এত বছরেও থামেনি। তাদের ঠিক প্রধানও বলা যায় না। এরা সব রাজনীতির সাথে জড়িত। উঁচু পদের মানুষদের সাথেও তাদের হাত আছে। সবার নজর এই পারুঘাটেই। আর পারুঘাটকে সব ধরণের বিপদ-আপদ থেকে সরিয়ে রেখেছে সরোয়ার পরিবার। একে তো পুরানো শ ত্রুতা, তার ওপর পারুঘাট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামে অসংখ্য পুকুর ঘাটের পাশাপাশি চাষের জমি, নদী আর দূরের দিকে পাহাড়ও আছে। সেসব পাহাড়ের প্রবেশপথও এই পারুঘাট দিয়ে। গ্রামে তুলনামূলক জনসংখ্যাও যেমন বেশি, তেমনই.. গ্রামে করার মতো অনেক কিছুই আছে। যা কেউ কাউকে রাতারাতি লাভবান করে ফেলতে পারবে। তাই এই গ্রাম জিতে নেওয়া মানেই লাভ। তার উপর এই গ্রামে বিচারও নেই।

—

তায়েজিদ মেয়েকে খাইয়ে, ঘুম পারিয়ে নিচে এলো। আজ অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, অথচ কিছুই করেনি সে। এখনো এলোমেলো, উষ্কখুষ্ক অবস্থায় ঘুরছে। গায়ে তখনো গতকালকের পাঞ্জাবি আর লুঙ্গি।

তায়েজিদ দেখল দুপুরের ভোজন হচ্ছে। তায়েজিদ সবার সামনে গিয়ে দাঁড়াল, হাতে তার সিগারেট। বড় সদর দরজার সামনে বাপ্পী আর শওকত দাঁড়িয়ে। তোফায়েল আড়চোখে ছেলেকে দেখেও না দেখার ভান ধরে রইলেন। ইদানীং তিনি বেশ বিরক্ত ছেলের প্রতি। বাইরের কাজ তো ঠিক মতো করছেই না, আবার তাদের সাথে কী রকম বেয়াদবি করে বেড়ায়। তায়েজিদকে আজ কেউই বলল না খেতে বসতে। বললে যে বসবে না সেটা জানা আছে। এমনকি কেউ তার সাথে লাগার মতো অবস্থাতেও নেই। অমৃতা সবাইকে খাবার বেড়ে দিতে দিতে আড়চোখে দেখল। অমৃতা তামিমের স্ত্রী।

তায়েজিদ আশেপাশে তাকাল। এখানে কোনো আবির বা অমৃতার মেয়ে ছেলে নেই। সবাই উপরে। তোফায়েল সাহেব সবেই মুখে খাবার তুলতে যাচ্ছিলেন। ওমনি তায়েজিদের গর্জন শুনলেন।
--"বাপ্পী! কেরোসিন আন!"

বাপ্পী বরাবরই অনুভূতিশূন্য। এবারও তাই। এনে দিল এক ডাকেই। তায়েজিদ সেই কেরোসিন দিয়ে তাদের বসার ঘরের উঁচু আসনটা কেরোসিন দিল। আবারও ডাকল সে হুংকার করে।
--"লাইটার দে!"

শওকত লাইটার এগিয়ে দিল। সকলের চোখের সামনে তায়েজিদ সেই আসনে আ গুন ধরিয়ে দিল। তোফায়েল সাহেব তৎক্ষনাৎ উঠে দাঁড়ালেন। চোখ-মুখ দিয়ে আ গুন ঝরছে যেন। ওই আসনটা কোহিনূরের, বড্ড শখ করে বানিয়েছিলেন। তোফায়েলই তো আবদার পূরণ করেছিলেন। তোফায়েল সাহেব চেঁচাল ছেলের ওপর। কোহিনূর চোখ-মুখে ভয় আর হতভম্ভ চোখে তাকিয়ে আছেন। আ গুনে জ্বলছে তার হুকুমদারির আসন। সেই আরামদায়ক আসনে বসে তিনি অন্দরমহলে আধিপত্য বিস্তার করতেন। দুঃখে নীল হয়ে গেলেন তিনি, তবুও নীরব থাকলেন।

বাবার ওপরে দ্বিগুণ স্বরে চেঁচাল তায়েজিদ।
--"এই চেয়ারের কোনো মূল্য নেই যেখানে এতগুলা মানুষ থাকা সত্ত্বেও আমার মেয়ে অসুস্থতায় একা পড়ে থাকে। কেউ তার খোঁজ অবধি দিতে পারে না। যেখানে আমার নিজের মেয়েরই কেউ দেখভাল করার নেই, তাহলে উনি কে সরোয়ার পরিবারের অন্দরমহল নিয়ন্ত্রণ করার? উনি তো দাদী হিসেবে এবং মা হিসেবে সর্বোচ্চ উদাসীনতা দেখিয়ে দিয়েছেন। আমি ঘর থেকে বের হলে আমার মেয়েকে কার ভরসায় বের হবো?"

--"নিজের অবস্থান ভুলে যাচ্ছ তুমি তায়েজিদ!"

--"আমি ভুলিনি কিছুই! গতকাল রাতের ঘটনাও ভুলিনি। এখনো চোখে ভাসছে আপনারা আয়োজন করে এই টেবিলটাতেই খাচ্ছেন, আমার মেয়ে উপরে অন্ধকারে কাঁপছে। তার হুঁশ নেই জ্বরে! একা ছিল আমার মুন!"

তায়েজিদ বাড়ি কাঁপিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করছে। ক্রমশ তার গলার স্বর বেড়েই চলেছে। সে দেখে ভড়কে গেলেন কোহিনূর। ছেলের চোখ র ক্ত-লাল, কপাল, ঘাড়ের রগ ফুলে আছে। রীতিমতো ঘামছে সে উত্তেজনায়। পাথর বনে যান কোহিনূর, নিজ স্বার্থে কত বড় ভুল করে ফেলেছেন এবার বুঝতে পারছেন। ছেলের চোখে আগের মতো সম্মান নেই, আছে অসংখ্য রাগ। মায়ের প্রতি রাগ!

এমন সময় উপর থেকে আবির ডাকল,
--"চাচ্চু, মুন বমি করছে।"

তায়েজিদ ওভাবেই চেয়ার পুড়তে দিয়ে ব্যস্ত হয়ে উপরে ছুটল। বাপ্পী দুজন কাজের লোক নিয়ে ছুটল ওপরে। এতকিছুর মাঝেও সাথী নেই। সাথী নিজের ঘরে ঘুমোচ্ছে।

—
বিয়ের আর মাত্র দুই দিন বাকি। ঈমন এই বিয়ের কথা শোনার পরপরই ছুটে এসেছে। কিন্তু আফসোস, তাকে আমরীণের সাথে দেখা করানো হয়নি। খায়রুল সাফ সাফ জানিয়ে দিয়েছেন ঈমনের সাথে আমরীণের কোনো সম্পর্ক নেই। ঈমন হার মানেনি, সে প্রতিবাদ করেছিল। দেখতে চেয়েছিল। কিন্তু লাভের লাভ হয়নি। উলটো তাকে খালি হাতেই ফিরে যেতে হয়েছে। দুইদিন যাবৎ আমরীণ ঘরবন্দী। তার এখন কোথাও যাওয়ার, কারো সাথে কথা বলার অনুমতি নেই।

নামির এখনো জেলে। খায়রুল খবর পেয়েছে তোফায়েলের আদেশেই নামিরকে জেলে ভরা হয়েছে। কোহিনূর শর্ত দিয়েছেন, ভালোই ভালোই বিয়ে হলে তবেই তারা তাদের ছেলেকে ফিরে পাবে। যেন কেউ কোনো চালাকী করার কথা না ভাবে। যদি খায়রুল কোনো ভাবে এই বিয়ের বিপক্ষে কিছু করার চেষ্টা করে, সর্বপ্রথম আ ঘাতটা পাবে তারই বড় ছেলে নামির।

এই ব্যাপারটা আমরীণকে আরও রাগিয়ে তুলেছে। সে এই ঘটনার কারণে আরও নিশ্চিত ভাবেই বিয়ে করবে না। বাবার অ ত্যা চার আর এদিকে তার ভাইয়ের সাথে এমন অ ন্যায়। সে কি করে অ ন্যায়কারীদের সাথে ঘর বাঁধবে? এটা তার জন্য অসম্ভব। তাই তো সে বিরাট সিদ্ধান্ত নিয়ে বসে। সকলের বিরুদ্ধে গিয়ে সে পালাবে। ঈমনের হাত ধরেই পালাবে। ঈমন তাকে চায়। সামর্থ্য খুব একটা না থাকলেও ঈমন ওদের মতো গুন্ডা নয়। অন্তত কখনো তাদের ক্ষতি করার চেষ্টাও করবে না। আমরীণ সুখে থাকবে, ঈমনই এখন তার একমাত্র দরজা।

সেদিন বিকালেই আমরীণ একটা চিঠি লিখল। সেই চিঠি ঈমনের জন্য। মাকে দিয়ে সে পাশের বাড়ির ছোটো নাইনে পঁড়ুয়া রুমকিকে ডাকাল। রুমকি এলো বেড়ার গেট অবধিই। আমরীণ আড়ালে চিঠিটা দিয়ে ফিসফিস করে বলল,
--"আজ রাতের মধ্যেই যেন ঈমন ভাই চিঠিটা পড়ে, রুমকি। দয়া করে পৌঁছে দিস।"

রুমকি মাথা নাড়ায়।
--"চিন্তা কোরো না বিন্তি আপা। কাজ হয়ে যাবে।"

আমরীণ বুঝি একটু স্বস্তি পেল, মেয়েটা খুবই বিশ্বাসযোগ্য। রুমকি আবার সর্বদা আমরীণের বিরাট ভক্ত। বিন্তি আপা যা বলবে তাই। সে চিঠিটা নিয়ে দ্রুত পালাল। আমরীণ ফিরে আসবে ওমনি দেখল তায়েজিদকে। পলাশের দোকানে বসে কেমন সিগারেট ফুঁকছে। এই দৃশ্য দেখে আমরীণের গা জ্বলে উঠল। তার জীবন জা হান্নাম করে এই লোক এখানে ফূর্তি করছে? মুহূর্তেই মাথা নাড়াচাড়া দিয়ে উঠল, কীভাবে তার ভাইকে অ ন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমরীণ আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। মুখে মোটা ওড়নাটা ভালো করে জড়িয়ে আশেপাশে সতর্ক নজরে তাকাল। আগামীকাল পালানোর আগে শেষ একটা রিস্ক নেয়াই যায়। বাবা নিশ্চয়ই তায়েজিদের সাথে কথা বললে কিছু মনে করবে না?

আমরীণ কোনো কিছু না ভেবে সোজা হাঁটা দিল পলাশ কাকার দোকানের দিকে হাঁটা দেয়।

—

--"বস, ম্যাডাম আসতেছে। আপনার জন্যই হয়তো।"

শওকতের কথায় তায়েজিদ নজরে তুলে তাকাল। আমরীণের ব্যাপারে তায়েজিদকে এবারও অনাগ্রহী দেখাল। এদিকে জমি-জমার কাজেই এসেছিল। পলাশের চা খেতে মন চাইল বিধায় এখানে এসে বসেছে। বাপ্পীর দিকে তাকিয়ে বলল,
--"দেখ গিয়ে, কি চায়।"

বাপ্পী তৎক্ষণাৎ এগিয়ে গেল। আমরীণের বেশিদূর আসতে হলো না। টং থেকে বেশ কিছুটা দূরেই তাকে দাঁড়াতে হলো। আমরীণের চেহারা ওভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু তার তেজী চোখ জোড়া তায়েজিদের নজর এড়াল না। সে তীক্ষ্ণ চোখেই সেই মেয়েলি চোখ জোড়া দেখল।

বাপ্পী আমরীণের সামনে এসে সালাম দিল, কিন্তু মাথা তুলে তাকাল না। আমরীণ তাকাল বাপ্পীর দিকে। তার তুলনায় বেশ লম্বা আর শক্তপোক্ত।
--"আপনি এসেছেন কেন?"

--"বস পাঠাল। কিছু লাগবে, বলবেন?"

আমরীণ তায়েজিদের দিকে তাকাল। নিজে আসেনি অথচ চ্যালাকে পাঠিয়ে দিয়েছে। আমরীণ জিভের আগায় কথা গুছিয়ে নিল। সময় নিয়ে বলল,
--"আপনার বসকে বলে দিবেন, আমার নিরপ রাধ ভাইকে যেন জেল থেকে ছাড়িয়ে দেয়। আমি অ ন্যায় মেনে নেই না। আজ রাতের মাঝেই যেন আমার ভাই আমার ঘরে ফিরে। আমি মাকে বলে দিচ্ছি যেন ভাইয়ার জন্যেও আজ রান্না হয়।"

বলেই আমরীণ উলটো দিকে হাঁটা দিল। তার এটুকুই বলার ছিল। বাপ্পী আবারও তায়েজিদের কাছে ফিরে এলো। আমরীণ যা যা বলেছে সেটাই জানাল। তায়েজিদের এতে ভ্রু কুঁচকে গেল।
--"ওর ভাই আছে?"

--"হুঁ, নামির। আমাদের হয়েই কাজ করে।"

--"প্রতিবেশি গ্রামের জেলে কেন?"

--"আপনার মায়ের কারণে। বিয়ে হওয়া অবধি সে জেলে থাকবে, এমনটাই শুনেছি।"

তায়েজিদ কপালে আঙুলের বিচরণ করল। তার মায়ের হাত এত দূরে আছে জানা ছিল না তো। বিড়বিড় করল সে,
--"মা দেখছি বেশ পাকা খেলোয়াড়।"

তায়েজিদ তাকাল শওকতের দিকে।
--"থানায় যা। নামীরকে ছুটিয়ে আন। ম্যাডামের কথামতো যাতে খাবারের আগেই পৌঁছে যায়।"

শওকত এক মুহূর্ত দেরী করল না। বাপ্পী এবার তায়েজিদকে একা পেয়ে প্রশ্ন করবে না করবে না করেও করে ফেলল।
--"বস, আপনি কি বিয়েটা করবেন না?"

তায়েজিদ উত্তর দিল না। তার বিয়েশাদি নিয়ে এখনো কোনোপ্রকার মাথা ব্যথা নেই। তার পুরো দুনিয়াতে শুধু মুনই বিচরণ করছে। তবুও.. কেন যেন আমরীণের তেজী নজর তার চোখে লেগেছে। কেমন যেন সেই চোখ জোড়াই চোখে ভাসছে।
--"ওর না আগের বাগদত্তা ছিল?"

--"হুঁ, সিএনজি চালায় বলেছিলাম। আপনাদের বিয়ে খবর শুনেই ছুটে গেছিল। কিন্তু ম্যাডামের বাবা অপ মান করে তাড়িয়ে দিয়েছে। ম্যাডামও হয়তো পছন্দ করে।"

তায়েজিদ তার খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলাল। অনেকক্ষণ কিছু একটা ভেবে বলল,
--"নজর রাখ ভালো মতো বাপ্পী!"

বাপ্পী অবাক হলো তায়েজিদের আদেশে, কিন্তু তার সিদ্ধান্তের বিরুদ্ধে বলার সাহস কিংবা শক্তি কোনোটাই নেই তার। সে আদেশ পালন করল,
--"জি বস।"

_________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন