ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 4

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [০৪]
লাবিবা ওয়াহিদ

_
পলাশের দোকান থেকে তায়েজিদ সোজা সরোয়ার নিকেতনে ফিরেছে। এসেই দেখল সাথী মুনের মাথার কাছে। সম্পর্কে তায়েজিদের বড় ভাবী হয়। সে মাথা নামিয়ে ভাবীকে সালাম দিল। পুরুষদের এই বাড়ির মহিলা সমাজের দিকে মাথা তুলে তাকানোর রীতি নেই।

সাথী ঘুমন্ত মুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সালামের জবাব দিয়ে বলল,
--"অমৃতা গাড়ি পাঠিয়েছে। ওর বোন শেফালী আবারও আসবে।"

তায়েজিদ এতে নীরব রইলো। কোনোপ্রকার প্রশ্ন করল না। ওর হাত দুটো পেছনের দিকে নিয়ে রাখা। সে তাকিয়ে আছে ঘুমন্ত মেয়ের দিকে।
--"ঘুমিয়েছে কখন?"

--"বেশিক্ষণ হয়নি।"
--"বমিটমি করেনি তো।"
--"না। তোমরা আমাকে ডেকে দিলে না কেন?"

সাথীর প্রশ্নের জবাব দিল না। সাথীকে এক ধরণের ওষুধ দেওয়া হয়, যার কারণে সে প্রায় সময়ই ঘুমিয়ে কাটায়। তার রুম থেকে বের হওয়াও নিষিদ্ধ। মাঝেমধ্যে শুধু বের হওয়ার সুযোগ পায়। তায়েজিদের প্রশ্ন এড়িয়ে যাওয়া দেখে সে তাচ্ছিল্যের হাসি দিল।
--"বাহ, তুমিও বুঝি বাকিদের মতো আমাকে অসুস্থ মনে করো?"

তায়েজিদ এবার মুখ খুলল,
--"আপনাকে অসুস্থ ভাবার কোনো কারণ আমার কাছে নেই। তবে আমি এটাও চাই না কারো ঘুমে ব্যঘাত ঘটাতে। আপনি তো জানেন আমি আপনাকে কতটা সম্মান করি।"

সাথী হাসল। সে জানে, সবই জানে। এই বাড়িতে সে নিজেও তায়েজিদকে ভরসা করে। সে রুম থেকে বেরিয়ে আসতে নিবে ওমনি সাথী পিছুডাক দিল।
--"তুমি আমাকে ভাবী হিসেবে সম্মান করো তো? তাহলে ভাবী আজ তোমাকে একটা সুপরামর্শ দিচ্ছে, বিয়ে করো। কিন্তু অবশ্যই মায়ের পছন্দে না।"

তায়েজিদ ফিরে তাকাল।
--"আপনিও মায়ের পছন্দ ছিলেন।"

সাথী হো হো করে হাসল। যেন খুব বড় কৌতুক শুনেছে। সে অস্বীকার করল না।
--"হুঁ। সাথে মুনের মাও আমার শাশুড়ির পছন্দ ছিল। কিন্তু পরিণতি কি দেখলে?"

সাথী থেমে বলল,
--"আমি বোঝাতে চেয়েছি আম্মা পছন্দ করেছে বলেই বিয়ে করতে হবে, এমন না। তুমি তোমার পছন্দে বিয়ে করবে। যাকে দেখলেই মনে হবে সে মুনের যোগ্য, মুনকে ভালোবাসবে। শেফালীর মতো হবে না অন্তত।"

তায়েজিদ ঘুমন্ত মেয়ের দিকে আবারো তাকাল। কিছুক্ষণ বুঝি গভীর চিন্তা-ভাবনা করল। ধ্যান ভাঙল নিচ থেকে ভেসে আসা শব্দে। শেফালী বোধ হয় এসেছে৷ অমৃতার উচ্ছ্বসিত গলা শোনা যাচ্ছে। বাড়ির বউদের উচ্চস্বরে কথা বলার অনুমতি নেই। তাও অমৃতার গলা শোনা যাচ্ছে। পরমুহূর্তেই আবারও কোহিনূরের কঠিন গলা সব খান খান করে দিল বুঝি। কোনো টু-শব্দও আসছে না। বোঝা যাচ্ছে কোহিনূর অমৃতার ক্লাস নিচ্ছে।

সেটা সাথীও টের পায়। মুচকি হেসে তায়েজিদের উদ্দেশে আবারও বলল,
--"এই পা গল ভাবীর কথাটা ভেবে দেখো। বিয়ে করা গুনাহ না। জায়েজ আছে। এছাড়াও মুনের মা মা রা গেছে প্রায় দুই বছর।"

—
ঘণ্টাখানেক বাদে তায়েজিদ লিভিংরুমে বসা। তার সামনে বাপ্পী আর শওকত দাঁড়ানো। ওদের চোখ-মুখ অনুভূতিশূন্য, তায়েজিদের রূপ আরও কঠিন। তোফায়েল সাহেব খবর পেয়ে তখনই এসেছেন।
--"কী হয়েছে, কোথায় কী হয়েছে?"

বাপ্পী আর শওকত সরে দাঁড়াল। তায়েজিদ সময় নিয়ে শক্ত গলায় বলল,
--"চাষীদের ধান ডা কা তি হয়েছে।"

তোফায়েল সাহেব বেশ চিন্তিত হয়ে গেলেন। শক্ত চোখে তাকালেন শওকতের দিকে। শওকত মুখ খুলল,
--"জঙ্গলের পথ দিয়ে ঠ্যালাগাড়ি করে চাষের ফসল আনছিল। কোত্থেকে ডা কাত এসে ওদের আ ক্র মণ করে ঠ্যালা গাড়িসহ ফসল নিয়ে গেছে। লোক পাঠিয়েছি, কিন্তু খবর পেয়ে ওরা যেতে যেতে অনেক দেরী হয়ে গিয়েছে।"

তোফায়েলের কপালে চিন্তার ভাঁজ। কাজের মেয়ে এসেছিল তাকে চা দিতে। তার দিকে না তাকিয়েই তোফায়েল এক হাতে ইশারা করে ফেরত পাঠায়। তোফায়েল ছেলের দিকে তাকালেন।
--"তুমি কি ভাবছ, কে হতে পারে?"

তায়েজিদ উত্তর দিল না। খামাখা কাউকে সন্দেহ করাটা অনুচিত। আবার ছাড় দেওয়াটাও বুদ্ধিমানের কাজ না। এজন্য সে তাদের শ ত্রুদের সবাইকেই এই তালিকায় রাখল। সময় করে নাহয় হিসাব মিলিয়ে দেখবে।

আপাতত এক কথায় বলল,
--"দেখছি।"

এত গুরুত্বপূর্ণ মিটিং। এমন সময়েই শেফালী এসে তোফায়েল সাহেবকে সালাম দেয়, তায়েজিদকেও। তায়েজিদ মাথা তুলে না তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করল। তোফায়েল সাহেবও ভদ্রতার খাতিরে মেয়েটার সাথে এক দু কথা বলল, তায়েজিদ রইলো পুরোই নীরব। শেফালী এই সুযোগটাকেই কাজে লাগাল। চিন্তিত সুরে বলল,
--"আপার মুখে মুনের খবর শুনে আর থাকতে পারিনি, ছুটে এসেছি। কোথায় এখন ও? ওর সাথে দেখা করতে পারি? শুনেছি এই অসুস্থ সময়ে বাচ্চারা অনেক আবদার করে। আমি নাহয় রান্না করে.. মানে আপনি যদি অনুমতি দেন.."

তায়েজিদ মাথা না তুলেই সোজা-সাপটা বলল,
--"বাইরের মানুষের আমার মেয়েকে দেখার অনুমতি নেই।"

অপ মানে মুখ থমথমে হয়ে গেল তার। এমনিতেই তায়েজিদের প্রত্যাখানে সে বাড়িতে কান্নাকাটির আসর বসিয়েছিল। এর মধ্যে অমৃতার কল পেয়ে বহু কষ্টে নিজেকে সামলে এখানে এসেছিল। অমৃতা বলেছে মুনের দেখভাল করলেই তায়েজিদের মন জয় করা সম্ভব, কিন্তু আগে শেফালী তেমন কিছুই করেনি। সে সবেই আঠারো বছর বয়সী বাচ্চা মেয়ে। তায়েজিদকে দেখেই সে মন দিয়ে বসেছিল। কিন্তু কেন যেন তায়েজিদের বাচ্চা আছে এটাই মানতে পারে না সে। বিয়ে হলে তায়েজিদ শুধু তার হবে, সে কেন মুনের সাথে তাকে শেয়ার করবে? প্রশ্নই আসে না। বাকি মেয়েদের মতো তারও আকাশ-পাতাল স্বপ্ন সংসার জীবন নিয়ে। আপার কথামতো কতবার সে মুনকে সহ্য করার চেষ্টা করেছিল, কিন্তু মুন কোনো না কোনো কারণে রাগিয়ে দিত, এরপর শেফালীও আর না রেগে পারত না। সব তো মুনেরই দোষ। তার এমন মেয়ে-ছেলে একদম পছন্দ না। তার উপর মেয়েটা কি চোখ ধাঁধানো সুন্দর হয়েছে। আপার থেকে শুনেছিল মুনের মা নাকি অনেক রূপবতী ছিল। ওটা শুনলেই তার আরও গা জ্বলে, হিংসে হয়।

আগে কখনো সে মুনের মাকে দেখেনি। দেখলেও হয়তো খেয়ালে নেই। মূলত মুনের মা চলে যাওয়ার পরই সে তায়েজিদকে ভালো করে দেখেছিল। এরপর ব্যাস, কিশোরী মনে ফুল ফুটে গেল।

তায়েজিদ শেফালীর উত্তরের অপেক্ষা না করে হাঁক ছেড়ে কাজের মেয়ে শিউলিকে ডাকল।
--"মুনের কাছে থাকো। খবরদার যাতে আমার অনুমতি ছাড়া আর কেউ না ঢোকে রুমে।"

তায়েজিদ কথাগুলো জোর খাটিয়েই বলল, যেন বাকিরাও শুনতে পায়। শেফালী অপ মানে হনহন করে অমৃতার রুমে চলে গেল। অমৃতা রান্নাঘর থেকেই দেখল তার বোনের চোখে ভাসা ভাসা অশ্রু। প্রচণ্ড রাগ হলেও সে টু-শব্দটিও করল না।

তায়েজিদ রাতে মেয়েকে খাইয়ে নিজের রুমেই নিয়ে আসে। আজ মেয়েকে নিজের পাশে ঘুম পাড়াবে। এমন সময়ে দরজায় এসে দাঁড়ায় বাপ্পী। তায়েজিদ মেয়ের হাতে পুতুল দিয়ে এগিয়ে আসে। বাপ্পী কিছুটা সময় নিয়ে বলল,
--"নজর রেখেছিলাম বস, ওই সিএনজি ওয়ালার উপর।"

তায়েজিদ এবার রুম থেকে বারান্দায় চলে গেল। মেয়ের সামনে সে নেতিবাচক কোনো কিছুই সহ্য করে না। তায়েজিদ বলল,
--"হুঁ।"
--"খটকা লাগছে বস।"
--"যেমন?"
--"মানুষ যেমন সাধারণ দেখায় তেমন কিছু লাগছ্র না। অন্যরকম গন্ধ।"
--"নজর রাখতে বলেছিলাম।"
--"জি বস, এখনো নজরেই আছে। কিন্তু আপনি কি করতে চাচ্ছেন সেটাই বুঝে আসছে না।"

—

তায়েজিদ তার কথা রেখেছে। রাতের খাবারের আগেই নামীর বাড়ি ফিরেছে। জিপে করে কেউ একজন দিয়ে গেছিল ওকে। ওদের পরিবার যেন প্রাণ ফিরে পায়। আমরীণ ভেবেছিল তার ভাই তার বিপদের কথা শুনলে তার সঙ্গ দিবে। কিন্তু তার ভাইও তাকে সঙ্গ দেয়নি। উলটো বলেছে,
--"বসকে বিয়ে করে নে, বিন্তি। আমাকে তুলে নিয়ে গেলেও আমার কোনো আক্ষেপ নেই।"

আমরীণ ভাইয়ের এই একনিষ্ঠ বসপ্রেমী বিষয়টা মানতে পারে না। আনুগত্য ওতটাও হওয়া উচিত না, যতটা হলে মানুষ অন্ধ হয়ে যায়। এখানে আপাতত সবাই অন্ধ। কেউ লোভে, কেউ আনুগত্যে। আমরীণ ওদের মতো অন্ধ বা মূর্খ নয়। জান দিয়ে দিবে তবুও ওসব গুণ্ডা, খু নীদের সাথে জীবন কাটাতে যাবে না। তায়েজিদ নিজেই এক গু ণ্ডা, তার উপর আবার মেয়েও আছে। ওমন মানুষের সাথে বিয়ে করতে আমরীণের কিসের দায়? তার তো পেট দিব্যি চলছে, আল্লাহ কী তার রিজিক বন্ধ করে দিবে? জীবনে বাবার তোপে পড়ে সে বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে, থেমে গেছে, নীরবে সব সয়ে গিয়েছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে মেনে নেয়া সম্ভব নয়। বিয়ে তার জন্য সারা জীবনের ব্যাপার। ঈমনকে সে হ্যাঁ বলেছিল সাধারণ কেউ বলেই। যদি ঈমনও ওদের মতো গুণ্ডা হতো তাহলে সে ঈমনকেও বহু আগেই ফিরিয়ে দিত। কিন্তু সব মানুষকে ওসব জা লিমদের সাথে নেলাতে নেই।

আমরীণ পালাতে চায়নি, তার ভাই তার শেষ ভরসা ছিল। ভেবেছিল ভাই তার পাশে থাকলে সে পালানোর চিন্তা বাদ দিবে। এছাড়াও কোহিনূর শর্ত দিয়ে গিয়েছিলেন আমরীণ যেন বিয়ের আগে পালানোর মতো কোনো কর্মকাণ্ড না করে। পালানোর পর কোহিনূর সর্বোচ্চ কিই বা করতে পারবে? শুধুই এক দুইদিন ঝামেলা করবে, এই তো? আর তার বাবা এমন মানুষও নয় যে তার পালানোর দায় নিজের ঘাড়ে নিবে। এজন্য আমরীণ রিস্কটা নিচ্ছে। জীবনে কিছু রিস্ক নিলে যদি ভালো হওয়া যায় তবে তাই হোক।

—
আমরীণ জঙ্গলের কাছাকাছি এলো। হাতে তার পুটলি। এই পুটলিতেই সে সবকিছু এনেছে। বিয়ের শাড়ি আর পরার জন্য কিছু জামা-কাপড়। বোরকা পরিহিত অবস্থায় দেখল অদূরে ঈমন হারিকেন হাতে নিয়ে দাঁড়ানো। ফজরের ওয়াক্ত চলছে এখন। বাবা-ভাই দুজনই মসজিদে, আর বকুলও নামাজ পড়ছেন। এই সুযোগ কাজে লাগিয়েই সে বের হতে পেরেছে। আশা রাখছে সকাল হওয়ার আগে কেউ কিছু টের পাবে না। কারণ ভোরের দিকে আমরীণ প্রতিদিনই তাদের কাছাকাছি এক পুকুরঘাটে হাঁটাহাঁটি করে, ঘাটে বসে পানি হাতড়ায়। এই অভ্যেস আমরীণের ছোট থেকেই।

ঈমন বুঝি আমরীণকে দেখে প্রাণ ফিরে পেল। তার দিকে কিছুটা এগিয়ে এসে বলল,
--"ওহ বিন্তি। তুমি আসতে পারবে কিনা এ নিয়ে প্রচন্ড চিন্তায় ছিলাম।"

আমরীণ তাকাল মানুষটার দিকে। তড়িঘড়ি করে বলল,
--"আপনাদের বাড়ি চলুন। হাতে সময় নেই।"

ঈমন মাথা নাড়িয়ে আমরীণকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দেয়। এতে আমরীণ চিন্তিত হয়ে পড়ে।
--"আপনার বাড়ি তো এদিকে না ঈমন ভাই।"

ঈমন হো হো করে হাসল। পীন-পতন জঙ্গলের মাঝে তার হাসি স্পষ্ট শোনাল।
--"তুমিও বোকা বিন্তি। এখন তোমাকে বাড়ি নিয়ে যাব কেমন করে? আমরা পালাচ্ছি, আগে বিয়ে করে নেই। তারপরই আমার বাড়ি নিয়ে যাব তোমায়।"

আমরীণের এত চাপের মাধ্যমে এই বড় ব্যাপারটাই খেয়াল হারিয়ে ফেলেছে। উফ, পাগল হয়ে যাচ্ছে সে। ঈমনের বাড়ি গেলে তো সবাই তাকে সহজেই খুঁজে নিবে।

হাঁটতে হাঁটতে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওরা পাশের গ্রামে চলে এসেছে। ঈমন তাকে একটা মাটির ঘর দেখিয়ে বলল,
--"তৈরি হয়ে নাও ওখানে। আমি এতক্ষণে এই গ্রামের কাজীকে ডেকে আনি।"

আমরীণ বাধ্য মেয়ের মতো তাই করল। বিয়ের শাড়িটা পরে নিল। এই শাড়িটা সরোয়ার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বেনারসি, খুব দামী। সরোয়ার পরিবারের উপর নিজের রাগ ঝাড়তেই সে এই শাড়ি পরেই ঈমনকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সাজতে সাজতে আমরীণ ঈমনের কথাই ভাবছিল। পুরোটা রাস্তা ঈমন তাকে বহু স্বপ্ন দেখিয়েছে। তাদের সংসার, তার প্রশংসা, আমরীণকে পড়তে দেওয়া— সবকিছুই। এমনকি ঈমন কীভাবে আমরীণকে বিভিন্ন উপায়ে খুশি করবে সেসবও বলেছিল৷ ব্যাস! আমরীণ গলে গেল। এখনো ভাঙা আয়নায় নিজের মুখ দেখে লজ্জা পেল। মা বলেছিল ভাঙা আয়নায় নাকি দেখতে নেই। কিন্তু ওসব কি এখন ভাবার সময় আছে? সে যে ঈমনের ভাবনাতে মশগুল।

সে সত্যিই কি তবে ঈমনকে পছন্দ করতে শুরু করেছে? ঈমন সত্যিই খুব গোছানো কথা বলতে পারে। তার কথার প্রেমে না পড়লেই বরঞ্চ অ ন্যায় হয়ে যাবে। মানুষটার এত সুন্দর কথা বলার গুণ।

সবে আমরীণ চোখে কাজল পরেছে। ঠোঁটে কৃত্রিম রং লাগানোর সুযোগ পায়নি। বাইরে থেকে হঠাৎ ধামধুম শব্দ আসছে। পরপর এলো গু লির শব্দ। আমরীণ আঁতকে উঠল। ছুটে বেরিয়ে এলো ভেতরের ঘর থেকে। দেখল তায়েজিদ এক হাতে ঈমনের কলার চেপে টেনে-হিঁচড়ে ভেতরে আনছে। ঈমনের মুখ আহত, র ক্ত গড়াচ্ছে। তায়েজিদের পাঞ্জাবিতে র ক্তের ছাপ। তায়েজিদ মাথা তুলে আমরীণের ভয়ার্ত মুখের দিকে তাকাল। ভয়ের চেয়েও সেই চোখে কাজল দেখে বুঝি বেশি রাগল সে। ছুঁড়ে ফেলল ঈমনকে আমরীণের পায়ের কাছে। তাচ্ছিল্যের সুরে বলল,
--"বোকা মেয়ে।"

ঈমন হামাগুড়ি দিয়ে আমরীণের কাছে পৌঁছাতে চাইলে বাপ্পী এসে ওর পিঠে পা দিয়ে একই স্থানে আটকে দিল৷ এই দৃশ্য সহ্য হলো না আমরীণের। ঈমন আঁকুতি করছে,
--"আমরীণ, আমি তোমাকে ভালোবাসি। আমরা বিয়ে করব। আমাদের কেউ আটকাতে পারবে না, ওরা গু ণ্ডা, আমাদের ভালোবাসা ওদের আত্মসম্মানে বিঁধছে।"

ঈমনের কথা শেষ হওয়ার আগেই তায়েজিদ এসে আমরীণের হাত চেপে ধরল। লাল চোখে তাকিয়ে বলল,
--"এক্ষুণি তুমি আমার সাথে ফিরবে। বিয়ের করার শখ না অনেক? আমি শখ মেটাচ্ছি।"

আমরীণ এক ঝটকায় নিজের হাত সরিয়ে দিল। চেঁচিয়ে উঠল সে রাগে।
--"আমি আপনাকে বিয়ে করব না। মানি না আপনাদের সরোয়ার পরিবারের ওসব প্রস্তাব আর হুম কি।"

তায়েজিদের চোখ-মুখ স্বাভাবিক। বোধ হয় তার রাগ কোথাও উড়ে গেছে, কিন্তু এখনো ভয়াবহ দেখাচ্ছে। আমরীণ রাগে কাঁপছে। গায়ে বিয়ের শাড়ি, হালকা সাজ। মাথায় লাল টকটকে দোপাট্টা। তায়েজিদ তার দিকেই অস্বাভাবিক শীতল নজর স্থির রেখে হাতটা বাড়িয়ে দিল বাপ্পীর দিকে। বাপ্পী তৎক্ষণাৎ তার হাতে পি স্তলটা তুলে দিল। তায়েজিদ সেটার ট্রিগার চেপে ধরল একদম ঈমনের মাথা বরাবর। আমরীণের চোখ-মুখ শুকিয়ে যায় এই দৃশ্য দেখে, ভয় পেয়ে যায় তবুও মেরুদণ্ড শক্ত রাখল।

তায়েজিদ সেই কাজল চোখে ভয় দেখতে পেয়ে ভ্রু নাচিয়ে বলল,
--"এবার? বিয়ে আমাকে করবে নাকি ওকে ম র তে দেখবে?"
--"আপনি.."
--"হুঁ, চুজ ওয়ান। দ্রুত! আমার তাড়া আছে।"

--"আপনি একটা অ মানুষ। আমি কখনোই আপনাকে বিয়ে করব না।"

মুহূর্তেই ফাঁকা গু লি পড়ল আবারও। গু লি গিয়ে আটকেছে মাথার ওপর। আমরীণ কান চেপে ধরে পেছনে যেতে যেতে চকিতে বসে পড়ে। আতঙ্কে কাঁপছে সে। রাগের ছিটেফোঁটাও অনুভব হচ্ছে না। ঈমন তখনো মেঝেতেই পড়ে আছে। যতবার কিছু উচ্চারণ করতে যাচ্ছে ততবার বাপ্পী সর্বশক্তি দিয়ে তাকে চেপে ধরছে। পিঠে এমনিতেই সাংঘাতিক আ ঘাত পেয়েছে। সেই আ ঘাতেই বাপ্পী পা দিয়ে রেখেছে।

শওকত তাড়া দিল,
--"বস! ওরা চলে আসবে। আমাদের ফিরতে হবে।"

তায়েজিদ সে কথা শুনেও আমরীণের দিকে নজর স্থির করে তাকিয়ে আছে। আমরীণ ভয় পেলেও জেদ ধরে বসে আছে, সে যাবে না। তায়েজিদ কিছু না বলে বাপ্পীকে ইশারা করল। মুহূর্তেই ঈমনকে সে জোরপূর্বক উঠিয়ে দাঁড় করাল৷ তায়েজিদ আবারও ট্রিগার চেপে পি স্তলের মাথা একদম ঈমনের মুখের ভেতর ঢুকিয়ে দিল। হিসহিসিয়ে বলল,
--"এখানে আমরীণকে কেন এনেছিস তার সত্যটা নিজের মুখেই বল। ভুলে যাবি না, তোর মা আমার গ্রামেই আছে। তোকে মে রে ফেলতে যেমন আমার এক সেকেন্ডও লাগবে না, তেমনই তোর মাকে মে রে দিতেও আমার হাত কাঁপবে না। ভালো করেই জানিস নিশ্চয়ই, আমি কেমন হায়েনা?"

পি স্তল ঈমনের মুখে। সে ঘাবড়ে গেল অনেকটাই। এত অত্যা চারের মাঝেও ভেবেছিল আমরীণকে সে হারাবে না কিছুতেই। কিন্তু তায়েজিদের চোখের ভাষা সে করুণ ভাবে পড়তে পারল। বহু কষ্টে সে রাজি হলো। বলবে সব সত্যি। আমরীণ চোখ ঝাপসা নিয়ে তাকিয়ে আছে ঈমনের দিকে। সে ঈমনকে কী করে বাঁচাবে সেই হঁদিশ পাচ্ছে না। সাধারণ ঘরের মেয়ে সে। ভাসা ভাসা এসব পি স্তল, রাইফেলের খবর শুনলেও কখনো স্বচক্ষে দেখেনি। এজন্য বলা যায় ভয়টা বেশিই পেয়ে গেছে সে। যতই সে সাহস দেখানোর চেষ্টা করুক না কেন, দিনশেষে সে অসহায়। এই পথ যতটা সহজ ভেবেছিল তার চেয়েও কয়েক গুণ কঠিন। বাঁচা-ম রার লড়াই চলছে যেন।

ঈমন বহু কষ্টে বলল,
--"আমি এখানে তোমাকে বিয়ে করতে আনিনি, বিন্তি।"

আমরীণ এক মুহূর্তের জন্য থমকে গেল। কি বলছে ঈমন? অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে। ঈমনের কি মাথা খারাপ হয়ে গেল? নাকি ভয়ে এসব বলছে।

বাপ্পী ওর কাঁধ আর হাঁটুর পিছে বরাবর জোরে আ ঘাত করল। বিশ্রী গা লি দিয়ে বলল,
--"পুরোটা বল!"

ব্যথায় হাঁটুতে ভার দিয়ে বসে পড়ল, আর্তনাদ করে উঠল সে। কোনোপ্রকার তোতলানো ছাড়াই বলে উঠল,
--"এসব কিছুই ফাঁদ ছিল। আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তোমাকে বিয়ে করত বংশীগঞ্জের মানে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আফজাল। আমি এতদিন ওর কথামতোই চলেছি। ভাই আসছে, তোমাকে বিয়ে করতে। আমি তোমাকে বিক্রি করে দিতাম মোটা অংকের বিনিময়ে।"

আমরীণ বিমূঢ়। মুহূর্তেই যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ে তার, নিঃশ্বাস গলায় আটকে আছে। নড়াচড়ার মতো শক্তিও তার অবশিষ্ট নেই। চোখ-ভর্তি তার অবিশ্বাস, শূন্যতা। যাকে বহু কষ্টে বিশ্বাস করল— তার থেকেই এত বড় ধোকা, চরম বেঈমানী? এই বেঈমানের জন্য সে বাড়ি থেকে নিজের পরিবারকে ফেলে পালিয়ে এসেছিল? শেষমেষ, তাকে বিক্রি করে দেওয়া হতো? এমন বিদঘুটে বাস্তবতা— যেখানে স্বপ্ন, আশা-ভরসা, বিশ্বাস কিংবা ভালো লাগার কোনো দাম নেই?

তায়েজিদ আমরীণের কাছে এগিয়ে এলো। শক্ত হাতে আমরীণকে টেনে তুলল। সেই হাতের বাঁধনে সে খুব শক্তি প্রয়োগ করেছে। কিন্তু আমরীণ এখন যেন পাথরের পুতুল। তাকে টেনে নিয়ে যাচ্ছে আর সে ঘোরের মাঝে হেঁটে যাচ্ছে। হাতের ব্যথাটুকুও সে অনুভব করতে পারছে না। তায়েজিদের পিছু নেয় শওকত আর বাপ্পী। এখন শওকতের হাতে ঈমন। আধম রা হয়ে গিয়েছে একদম। তায়েজিদ যেতে যেতেই বাপ্পীকে আদেশ দিল,
--"আমি আজই বিয়ে করছি। জঙ্গলের ধারে গুদামঘরে কাজী আর ওর বাপকে ডেকে আন। বাড়ি আমি সামলাচ্ছি।"

থেমে আবারও বলল,
--"এই শু*র টাকে অন্য দিকে নিয়ে যা। ওকে আমি পরে দেখছি।"

আমরীণ বুঝি কিছুই শুনল না। তায়েজিদ ওকে গাড়িতে তুলে দিল। এরপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি টান দিল। যত দ্রুত সম্ভব, এই গ্রাম ছাড়াটা জরুরি। আমরীণ কোনো রকমে ভাঙা গলায় বলল,
--"বাড়ি যাব।"

তায়েজিদ ড্রাইভিং-এ পুরো মনোযোগ ঢেলে বলল,
--"বিয়ের পর।"

______________
®লাবিবা ওয়াহিদ
চলবে~~

বিঃদ্রঃ গল্পের স্থান, কাল, সময় এবং ঘটনা সবটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে প্লট সাজিয়েছি এটা ঠিক, তবে প্রায় ৯০% অমিল। সবটাই আমার নিজস্ব ভাবনাকে কেন্দ্র করে আগাচ্ছে। আমি আবারও রিপিট করছি, এই গল্পের পটভূমি ১২-১৩ সালের আশপাশে। গ্রামীণ অনেক সংস্কৃতি, দৃশ্য ফুটে ওঠবে।

কেমন লেগেছে জানাবেন। সাড়া দিবেন যেন অন্যান্য পাঠকদের ফিডেও পর্বটি পৌঁছাতে পারে।

রিচেক দেইনি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন