#শৈলবালা - [০৫]
লাবিবা ওয়াহিদ
-
রিফাত হাই তুলছে, বাইক টানছে। তার পিছেই খায়রুল। চিন্তিত, তবুও রাগ ঝাড়তে ব্যস্ত।
--"কই লইয়া যাইতেছ? আমার মাইয়ায় নিখোঁজ আর তুমি মিয়া নাটক করতেছ?"
রিফাত ব্রেক কষল। পিছে ফিরে এক ধমক দিল রিফাত!
--"এই মিয়া! আপনি চুপ থাকতে পারেন না? এই সকাল সকাল নিজের সুখে আপনাকে নিয়ে যাচ্ছি? আদেশ না থাকলে তো আপনার মুখও দেখতাম না। বেশি বিরক্ত করবেন, এক্কেবারে চলন্ত বাইক থেকে ফেলে দিব। এরপর হাত-পা ভেঙে ঘরে বসে থাকবেন।"
খায়রুল প্রচণ্ড রেগে গেলেন। যত বড় মুখ নয় তত বড় কথা? ওর সাহস কি করে হলো তাকে এভাবে অপ*মান করা, ধমকানো? মুখ ছিঁড়ে দেওয়ার মতো জোরে চেঁচানো ধরতেই রিফাত পকেট থেকে পি- স্তলটা বের করল। শেষ, খায়রুলের সমস্ত বলতি বন্ধ। রিফাত ভ্রু কুঁচকে বলল,
--"কি, বলতি বন্ধ? খবরদার আর লাগতে আসবেন না। আপনি আমার বসের শ্বশুর বলেই এত ছাড় দিচ্ছি। এখন চুপচাপ নিজে শান্তিতে থাকেন আমাকেও থাকতে দেন।"
বলেই রিফাত বাইক টানল। খায়রুল শুধু রাগে নীরবে ফুঁসছে। ওনার ওপর কখনো কারো গলা য়ঁচু করার সাহস হয়নি, তাও আবার নিজের ছেলের বয়সের আশেপাশের পোলাপান। এজন্য রাগটাও বেশি লাগছে। তায়েজিদকে বলে নালিশ জানাতে হবে।
রিফাত পৌঁছাল তায়েজিদের বলা জঙ্গলের কাছাকাছি গুদামঘরে। এটা লোক-চোখের আড়ালে। খায়রুলকে সে ভেতরে পাঠিয়ে দিল। এরপর আবারও চলে গেল ঈমনের দিকে। ঈমনের দায়িত্ব তার ঘাড়েই পড়েছে। সে আবার মশলা মাখানোতে বাকিদের থেকে অভিজ্ঞ।
খায়রুল সাহেব ভেতরে গিয়ে অবাক। আমরীণ একপাশে বিয়ের শাড়ি আর গয়না পরে কাঁদছে। এই গয়না একটু আগেই কেউ এসে পরিয়ে দিয়েছে। তায়েজিদ ভেতরে নেই, বাইরের দিকে। খায়রুল কোনো কিছু না বলেই মেয়েকে থা*প্পর দিল, শক্তি খাটিয়ে। আমরীণ মাটিতে গিয়ে পড়ল। কাঁদছে সে হুঁ হুঁ করে। খায়রুল ঘর কাঁপিয়ে চিল্লাল,
--"কোন নাগরের লগে পালাইতে গিয়া ধরা খাইছস? আমার মান-সম্মান কিচ্ছু রাখলি না তুই! এহন তোর লেইজ্ঞা সরোয়ার পরিবার আমাগো সবাইরে পুড়াই দিব। কালনাগিনী, কালসা*প। তোরে আমার ঘরে রাহাই ভুল আছিল। যেদিন জন্মাইছিলি ওইদিনই গলা টিপ্পা দেওন দরকার আছিল।"
তায়েজিদ ভেতরে এসে আমরীণকে মেঝেতে পড়ে থাকতে দেখল। সে আমরীণকে ধরে নির্দিষ্ট আসনে বসিয়ে দিল। পরপর খায়রুলের দিকে তাকাতেই সে নড়েচড়ে দাঁড়াল। তায়েজিদ শক্ত মুখে খায়রুলের দিকে তাকিয়ে বলল,
--"আমার ছায়াতলে এসে এমন নিম্নমানের কাজ করার সাহস কে দিল আপনাকে? সে আপনার মেয়ে।"
খায়রুল কিছুটা ভড়কে গেল তায়েজিদের কণ্ঠস্বরে। কিন্তু "তার মেয়ে" শুনেই কেমন তাচ্ছিল্য হাসল৷ হাসি দিয়েই বলল,
--"মাইয়াগো একটু শাসন করতে অয়। না করলে পলাইয়া.."
--"আপনাকে কে বলেছে ও পালিয়েছে? আপনার মেয়েকে অপহ রণ করা হয়েছিল। আমি সময় মতো না গেলে তো মেয়ের দেহের অবশিষ্টও পেতেন না।"
খায়রুল চোখ কপালে তুলে তাকাল। তার মেয়ে অপ হরণ? আমরীণ ঝাপসা চোখে তায়েজিদের দিকে তাকিয়ে আছে। তায়েজিদ মিথ্যে কেন বলছে সবাইকে? সে তো বেঈমানের সাথে পালিয়েছে। বিশ্বাসঘাতকতারও শিকার হয়েছে। তবুও সে কেন এভাবে সবাইকে বলে যাচ্ছে অপ হরণ? সে তো স্ব-ইচ্ছায় গিয়েছিল। কিন্তু আফসোস, এই মুহূর্তে তার জবান বন্ধ। কথা বলার শক্তি নেই।
মুহূর্তেই কাজীকে নিয়ে প্রবেশ করল বাপ্পী। সাথে নামীর, আমরীণের ভাই। বিয়ের ক্ষেত্রে মেয়েদের অভিভাবকের দরকার হয়। কাজী তো তায়েজিদকে দেখেই কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছে। তার উপর তার গায়ে র&ক্তের ছাপ। এগুলো ঈমনের সাথে হাতাহাতির সময়ে ঈমনের থেকে লেগেছে।
—
ত্রিশ ছুঁইছুঁই তায়েজিদ লুঙ্গি আর পাঞ্জাবি পরে বিয়ে করতে বসেছে। পাঞ্জাবিতে তখনো ফোটা ফোটা র ক্তের ছাপ। এটা তার জন্য আহামরি কিছু না, র ক্তে র ছাপ পাঞ্জাবিতে থাকবে না, এটা খুবই অস্বাভাবিক হয়ে যাবে। কনে কিংবা কাজী— হবু শ্বশুরকেও সে পরোয়া না করে ছোট ঘরটায় সিগারেট ফুঁকছে। কাজীর বিয়ে পড়ানো বারবার জড়িয়ে যাচ্ছে, ভয়ে মৃদু কাঁপছে সে। কুড়ি বছর বয়সী কনেরও একই অবস্থা, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে সে। তবুও নিজের বাবার চোখের আ গু ন দেখে টু-শব্দ করতে পারছে না। বাবা নামক প শুটা যে গায়ে হাত তুলেছে।
মুহূর্তেই সিগারেটের ধোঁয়া উড়িয়ে ছোটো ঘরটায় ধমকে উঠল তেজি, রুদ্ধদ্বার কণ্ঠে—
--"গলা কাঁপছে কেন? সুন্দর করে বিয়ে পড়ান। গলায় জোর নেই?"
কাজির এই ধমকে জান যায় যায় অবস্থা। সে যথাসম্ভব চেষ্টা করল স্বাভাবিক থাকার। নিজেকে সামলে গলা পরিষ্কার করে নিল সে৷ এবার আরও স্পষ্ট করে বিয়ে পড়ছে। কনে তখন সরোয়ার বিবি হওয়ার জোরপূর্বক প্রস্তুতি নিচ্ছে।
ছোট টিনের ঘরটায় তখনই পাঁচ বছর বয়সী এক ফুটফুটে বাচ্চা মেয়ে ঢুকে পড়ে। কান্নাকাটি করে চোখ-নাক ফুলিয়ে ফেলেছে। তায়েজিদ সরোয়ার মেয়েকে দেখে হাতের সিগারেটটা ফেলে দিল, পা দিয়ে পিষে ফেলল মাটির মেঝেতে।
ছোট বাচ্চাটা বাবা তায়েজিদ সরোয়ারের হাঁটুতে ছোট ছোট হাত গুজে ফুঁপিয়ে কেঁদে বলল,
--"বিয়ে কোরো না পাপা, আমার নতুন মা চাই না। দাদু কথা শুনছে না।"
তায়েজিদ মেয়েকে আশা করেনি। নিশ্চয়ই কোহিনূর এসেছেন, সাথে মুনকেও নিয়ে এসেছে। মুনের জ্বর নেই, তবে সে বেশ দূর্বল। আমরীণ ঝাপসা চোখে বাচ্চাটাকে দেখল, কেমন যেন লাগল তার। তবে সেটা গুরুত্ব দেওয়ার ফুরসত পায়নি।
তায়েজিদ কাজীর মুখেই আমরীণের বয়স জানতে পারে। বিশ বছর। তায়েজিদ সময় না নিয়ে কবুল বলে ফেলে। কবুল বলার সময়ে তাকে একটু অন্যমনস্ক দেখালেও সে ঠিক হয়ে যায়। কিন্তু আমরীণ বেশ সময় নেয়। তায়েজিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করে মেয়ের দিকে তাকাল। মেয়ের চোখের জল মুছে দিতে পারল না সে নোংরা হাতে। সে নামীরের দিকে তাকাল। নামীর মুনকে বাইরে নিয়ে গেল। মুন যেতে চাচ্ছিল না। তবুও নামীর, এটা সেটা বলে নিয়ে যায়। আমরীণের ঘিন ধরে গেল তায়েজিদের প্রতি এতটা আনুগত্য দেখে।
আমরীণ এখনো কবুল বলছে না। এবার আর ধৈর্য ধরে বসা গেল না। তায়েজিদ গলা উঁচালো,
--"তুমি এত ঢিলে কেন? জলদি বলো! আমার হাতে পুরো দিন নেই।"
আমরীণ কেঁপে উঠে কবুল বলল। সময় নিয়ে তিনবার। বিয়ের মোনাজাত শেষে খায়রুল কবির মেয়ে জামাইর সাথে কোলাকুলি করতে চাচ্ছিল, কিন্তু তায়েজিদ সরে আসে। অপ-মানে মুখ থমথমে হয়ে যায় ভদ্রলোকের। তবুও এত প্রতিকূলের পর মেয়ের বিয়েটা অবশেষে সম্পন্ন হয়েছে ভেবে খুশিই হলেন। মেয়েকে ছুঁতে গেলেন। কিন্তু তায়েজিদ তা হতে দিল না। আমরীণকে সর্বোচ্চ অধিকারে হাত ধরে সরিয়ে আনে। কাট কাট গলায় জবাব দেয়,
--" বিয়ের আগে তার ক্ষতি করার চেষ্টা করেছেন, সেই দিনের সমাপ্তি হয়েছে। তাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। এখন থেকে সে শুধুই মিসেস তায়েজিদ সরোয়ার। বোঝা গেল?"
আমরীণ মাথা তুলে একপলক শুধু চাইল তায়েজিদের দিকে। কি প্রকাণ্ড অধিকারবোধ তার কথা-বার্তা, স্পর্শ এবং চাহনিতে। তায়েজিদ সময় না নিয়ে বেরিয়ে এলো। দেখল ইতিমধ্যেই তার মা গাড়িতে বসে অপেক্ষা করছেন। তায়েজিদ বেরিয়ে আসতেই তিনিও গাড়ি থেকে বের হলেন। এগিয়ে এসে বউমাকে জড়িয়ে ধরলেন।
--"অভিনন্দন, সরোয়ার বিবি।"
বলেই ওই মুহূর্তে আমরীণের হাতে মুনের হাত তুলে দিল। মুন তখনো ভয়ে আছে, কাঁপছে ওর হাত। আমরীণ সেই ঠান্ডা হাতটা স্পর্শ করে তাকাল বাচ্চা মেয়েটার দিকে। আজ অবধি তাকে কেউ ভয় পায়নি। অথচ এই বাচ্চাটার হাত শিথিল হয়ে গেছে তার ভয়ে। এর কারণ জানার কৌতুহল বা সাধ্যি তার হলো না। সে রোবটের মতো গাড়ির দিকে এগিয়ে গেল। কোহিনূর ছেলেকে বললেন,
--"বউমা আর মুনকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তুমি তোমার দায়িত্ব পালন করো।"
বলেই আমরীণকে নিয়ে ওরা চলে গেল। তায়েজিদও ওর লোকেদের নিয়ে অন্যদিকে চলে গেল।
আমরীণ গাড়ি থেকে নেমে দেখল সরোয়ার নিকেতনকে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হালকা হলদে রঙের বাড়িটা। এই বাড়ি দূর-দূরান্ত থেকে দেখা যায়। জমিদার আমলের বাড়ি। জমিদারদের পতন হলেও এই বংশ এখনো নিজস্ব জমিদারি চালিয়ে যাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে। এই গ্রামে এখনো মোবাইলফোন সম্পর্কে মানুষ জানেই না। ২০১৩ সাল অথচ এখনো মানুষ গ্রামের বাইরের জগতটাকে চেনে না, কোনো দেশীয় রাজনীতিও কখনো এই গ্রামে প্রবেশ করতে পারেনি। এই পরিবার তা হতে দেয়নি। যার ফলস্বরূপ এখনো বহু মানুষ অশিক্ষিত, এই বংশের সেবায় নিজেদের ছেলে-মেয়েদের দিয়ে দেয়। ছেলেদের সংখ্যাই বেশি। এখানের ছেলেদের স্বপ্ন থাকে তারা সরোয়ার বাড়ির আনুগত্য করবে, তাদের হয়ে কাজ করবে। যেন ওনারা কোনো রাজা-সম্রাট। তাদের সৈন্য হওয়াও তাই তাদের জন্য গর্বের। পড়াশোনা, শিক্ষা যাক জা হা ন্নামে। এই গ্রামে কারো পড়াশোনা করতে বাঁধা নেই, কিন্তু পড়াশোনা করে সরোয়ার বংশের বিপক্ষে বলাটা অ ন্যায়। তারা নিজস্ব সংস্কৃতি এবং নিয়মনীতিতে চলে। ওরাই বিচারক, ওরাই পুলিশ যেন। সেসব নিয়মনীতি খুব করে অপছন্দ করে আমরীণ। আজ কপালের লিখন দেখো, সেই পরিবারেরই 'সরোয়ার বিবি' সে। দূর্ভাগ্য!
তাকে ফুলের মাধ্যমে স্বাগতম জানানো হয়। আমরীণ বাড়িতে এসে তাও স্বামী ব্যতীত। তায়েজিদকে ছাড়া তাকে বাড়িতে প্রবেশ করতে হয়েছে। সে যে মশগুল তার বাহিক্য জগতে। অথচ যেই পরিস্থিতিতে বিয়ে হয়েছে, আমরীণের তাকে আশাও করছে না। না থাকুক এই লোক, জীবনের সর্বনাশ তো সে করেই ফেলেছে। এখন এই লোক কাছে থাকলেই কি, আর দূরে থাকলেই কি? দূরে থাকুক, বিয়ে করেছে বলে এই নয় যে সে আমরীণকে জয় করে নিয়েছে।
অমৃতা একপাশে দাঁড়িয়ে গরম চোখে দেখে শুধু। শেফালী এখানে নেই, সে ভেতরের ঘরে কাঁদছে। মূলত তায়েজিদ বিয়ে করছে সেই খবর শোনার পর থেকেই ঘরবন্দী হয়ে গিয়েছে।
অমৃতা দেখল, এবারের বউও বেশ সুন্দরী। ঈর্ষায় সে নীরব রইল। তাকে কখনোই এভাবে ফুল ছড়িয়ে স্বাগতম জানানো হয়নি। সে গরম চোখে তাকালো কোহিনূরের দিকেও।
লিপি এসে আমরীণকে সাহায্য করলেন সোফায় বসতে। সে হিরেটাই খুঁজে বের করেছেন। কি সুন্দর গায়ের রং আর চেহারা, গয়নাতে তো আরও বেশি উজ্জ্বল আর রাজকীয় লাগছে। লিপি আমরীণকে দেখেছিল গ্রামের মেলাতে। মাসখানেক আগেই গ্রামে বৈশাখী মেলা হয়েছিল। সেই যে তখন দেখল, চালাকি করে মেয়ের নাম আর বাবার নাম জেনে নিয়েছিলেন। ব্যাস, এরপর বাকিসব খোঁজ-খবর নিয়ে ফেলেন। কোহিনূর অবশ্য শুরুতে একদমই রাজি ছিলেন না। তিনি চাননি ছেলেকে বিয়ে দিতে। দিলেও কিছুটা সময় নিতেন। কিন্তু হঠাৎ কী হয়েছিল কে জানে? অমৃতার বোনকে পছন্দ করলেন তায়েজিদের জন্য। এরপর মুনের ওপর অ ন্যায়ের কথা শুনতেই লিপিকে আমরীণের খোঁজ চাইলেন। আর এখন দেখো, সেই ভাঙাচোরা ঘরের মেয়েই এখন সরোয়ার বাড়ির মেজো বউ।
মুন এখনো দূরে সরে আছে। চোখ-মুখ দূর্বল। কোহিনূর একপলক মুনের দিকে চেয়ে কাছে ডাকলেন। মুন আসতেই মুনের ফ্রকটা ঠিক করে দিতে দিতে বললেন,
--"দূরে পালাচ্ছ কেন?"
--"মা-মার-বে।"
মুনের চোখ আবারও ঝাপসা হয়ে আসে। আমরীণ চোখ তুলে তাকায় বাচ্চাটার দিকে। কি মায়া ভরা চাহনি, মুখটাও কত নীরিহ। করুণা হলো আমরীণের। বাচ্চা মেয়ে, না জানি কীভাবে থাকে। অনেক আগে শুনেছিল তায়েজিদের স্ত্রী মা রা গিয়েছে। মসজিদে জানানো হয়েছিল। তার মা তো সেই খবর শুনে সেদিন বেশ দোয়াও পড়ছিলেন। বকুল সেই খবরে বেশ আফসোস করেছিলেন। ছোটো মেয়ে, কীভাবেই বা মা রা গেল?
কোহিনূর এখনো তার সাথে কথা বলেননি, ওই তায়েজিদের সামনেই শুধু বলেছিলেন। এবারও কথাবিহীন তাকে মিষ্টি খাওয়ালেন, কিছু রীতিনীতি পালন করলেন। কাজের মেয়েরা একটু দূরে সরে যেতেই কোহিনূর গলা নামিয়ে শক্ত গলায় বললেন,
--"আমার ছেলে যতই বলুক তুমি অপ হরণ হয়েছ, তা আমি বিশ্বাস করি না। যেহেতু আমার ছেলে নিজ ইচ্ছায় তোমায় বিয়ে করেছে, তাই কিছু বলছি না। তবে মাথায় রেখো, এই অন্দরমহলের কর্ত্রী আমি। এখানে আমি যা বলব তার উপরে কেউ টু-শব্দ করারও সাহস পায় না। এখন তুমি আমার ছায়াতলে থাকবে। এই বাড়ির দায়িত্বও আমি তোমাকে শীঘ্রই বুঝিয়ে দিব।"
কোহিনূর থামলেন। সময় নিয়ে বললেন,
--"আবারও বলছি, পিঠে পাখা গজালে আগেই কেটে নাও। এতে তোমারই কল্যাণ।"
বলেই তিনি উঠে চলে গেলেন। আমরীণের মাথায় তখনো ওনার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। এমনিতেই নতুন পরিবেশ, নতুন পরিবার। এখানে এসেছে ত্রিশ মিনিটও হয়নি, এমন মুহূর্তেই তাকে আদেশ ছোঁড়া হচ্ছে যেন গজানো পাখা নিজ হাতে কেটে নেয়। আমরীণের চোখ আবারও ঝাপসা হয়ে আসে। চোখের সামনে মায়ের মুখটা ভেসে ওঠে। আহারে, শেষবারের মতো মাকেও সে দেখে আসতে পারল না।
দশ মিনিটও হয়নি, কাজের মেয়ে এসে তাড়া দেয় উপরে গিয়ে গোসল করে নেওয়ার জন্য। এখনো সকাল সাড়ে এগারোটা বাজছে। নিশ্চয়ই সে সারাদিন এখানে বসে থাকবে না। আমরীণকে ফুলবিহীন তায়েজিদের ঘরে নিয়ে যাওয়া হলো। নতুন চাদর বিছানো হয়েছে হয়তো, এছাড়া আর কোনো আমূল পরিবর্তন নেই। সে বেনারসি, গয়না খুলে গোসল দিল। এতে কিছুটা স্বস্তি মিলেছে। পুরোপুরি মিলল কই? এবার তাকে জলপাই রঙের জামদানি আর ভারী গয়না দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল আমরীণ ভারী কিছু পরল না। শুধু হাতে দুটো স্বর্ণের মোটা বালা, গলায় সীতাহার, আর কানের দুল। এতেই মনে হচ্ছে শরীর ভার হয়ে আছে, দম বন্ধ লাগছে তার। কিন্তু উপায় নেই। শাড়ি পরতেই হবে। সরোয়ার বিবিদের শাড়ি পরা বাধ্যতামূলক।
তাকে নামাজ শেষ করে এরপর এসেছে। ডাইনিং-এ খাবার দেওয়া হয়েছে। দুপুরের খাবারে পুরুষ মানুষ নেই। তোফায়েল সাহেব আগেই খেয়ে উঠে গেছেন। উনি রাতে ছেলের সাথে বউমাকে দেখবেন, এর আগে না। আমরীণকে যখন খাবার টেবিলে বসানো হলো তখন কোহিনূর তাকে প্লেট ধরিয়ে দেন। তার খাবারের জন্য নয়, মুনের জন্য। তিনি হুকুম করেন,
--"মুন আজ থেকে তোমার মেয়ে। তুমি এখন নিজে থেকে ওর দেখভাল করবে। টেবিলে খাবার সাজানো আছে, ও কি খেতে পছন্দ করবে তা দেখে পাতে তুলে নাও।"
আমরীণ আকাশ থেকে পড়ল। সে কি করে জানবে মুন কি খেতে পছন্দ করে। মুন এখনো তার থেকে মুখ ফিরিয়ে আছে, কথাই বলছে না। খাবারের পছন্দ কীভাবে জানবে? আমরীণ কোহিনূরের দিকে তাকাল,
--"ও কি পছন্দ করে?"
--"নিজে থেকেই জেনে নাও। বাচ্চাদের সাথে কীভাবে কথা বলতে হয় তাও জানো না?"
___________
®লাবিবা ওয়াহিদ
চলবে~~
বিঃদ্রঃ সবে কাহিনী শুরু। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায়। রিচেক দেইনি।