#শৈলবালা - [০৮]
লাবিবা ওয়াহিদ
-
--"আমাকে তাকিয়ে থাকার মতো সাজিয়ে দাও, লায়লা। যেন বোঝা যায়, আমি সত্যিই সরোয়ার বিবি।"
আমরীণের দূর্বল কণ্ঠে এরকম আদেশ শুনে লায়লা অবাক হলো। আমরীণের ভেজা চুল শুকানো ছেড়ে আয়নায় আমরীণকে দেখল। আমরীণ শক্ত মূর্তির মতো বসা, শূন্য দৃষ্টি। আমরীণ কমলা রঙের জামদানি শাড়ি পরেছে।
--"চুল ছাড়ো, কৃত্রিম সাজ আর গয়না দাও। হাতে সময় নেই।"
লায়লা মাথা নাড়ায়, সাজিয়ে দেয় আমরীণকে ঝটপট। প্রয়োজনের তুলনায় একটু বেশিই গয়না পরেছে সে। গলায় স্বর্ণের মোটা সীতা হার, সাথে দুটো লকেটসহ চেইন। দু'হাতে স্বর্ণের চুড়ি, ভারী কানের দুল, আর আঙুলে আংটি। খুব আহামরিও পরেনি, যতটুকু মানুষের চোখে লাগবে— ততটাই। পেছনে বিছানায় দাঁড়িয়ে মুন হা করে আমরীণ আন্টিকে দেখল। সত্যিই তো আমরীণ আন্টি খুব সুন্দর।
সাজ শেষে আমরীণের মাথায় এক দোপাট্টা তুকে দেওয়া হয়। আমরীণ দেরী করে না, মুনের হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। লায়লা চোখ মুগ্ধতা লুকিয়ে বিড়বিড় করল,
--"মাশাআল্লাহ, ভাইয়ে আস্ত চাঁদ আনছে ঘরে। কি সুন্দর ম্যাডামে।"
আমরীণ বেশ রাজকীয় ভাব নিয়েই সিঁড়ি বেয়ে নামল। খায়রুল সাহেব সোফায় বসে ছিল বিরক্তি নিয়ে। সিঁড়ির দিকে তাকাতেই ওনার চোয়াল ঝুলে গেল। চোখ চকচক করছে লোভে, ঘুরে ঘুরে দেখছে আমরীণের গায়ের গয়নার দিকে। তার তো দেখছি লালা পরার উপক্রম। এই মেয়ে তো দেখি সাত কপাল নিয়ে জন্মাইছে।
খায়রুল অতি দরদী হয়ে মেয়ের দিকে এগিয়ে গেল৷ সব বিরক্তি ভুলে পা দুটো বাড়িয়ে দেয়, নিশ্চয়ই মেয়ে এখন সালাম করবে। কিন্তু সে গুড়ে বালি। আমরীণ মুনকে নিয়ে তাকে পাশ কাটিয়ে কোহিনূরের কাছে চলে যায়। এতে কোহিনূর পৈশাচিক এক আনন্দ অনুভব করেন। তার বউমা তার বাপকে ছেড়ে তাকে প্রাধান্য দিয়েছে, এ বড়ই মধুর দৃশ্য। তিনি নিজ মনেই ক্ষমা করলেন আমরীণকে দেরী করে আসার অপ রাধকে। মুন দাদীর পা জড়িয়ে রইলো। কোহিনূর চকচকে চোখে আমরীণের সজ্জা দেখে তাকালেন অদূরে দাঁড়ানো খায়রুলের দিকে। তার চেহারাতে অপ* মানের আঁধার নেমেছে। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করল।
খায়রুল আবারও সোফায় এসে বসল। আমরীণ শাশুড়ির উদ্দেশে বলল,
--"আমি দুঃখিত দেরী করে আসার জন্য, আসলে একটু অসুস্থ হয়ে পড়ে.."
কোহিনূর এই ব্যাপারটা উড়িয়ে দেওয়ার ভঙ্গি করলেন। খায়রুলকে শুনিয়ে বললেন,
--"আরে প্রথম দিন, এত ভাবতে হবে না। যাও, গিয়ে নাস্তা সেরে নাও। মুনকেও নিয়ে যাও, দেখো কিছু খায় কিনা। লায়লা!"
লায়লা ইশারা বুঝল। সে দ্রুত ছুটল রান্নাঘরে, খাবার পরিবেশনের খুব তাড়া তার। আমরীণ খায়রুলের দিকে আড়চোখে তাকিয়ে চলে গেল। বাবাকে এড়িয়ে যাওয়ার জন্য সুদিনও যে তার জীবনে আসবে, সেটা কখনো ভাবেনি আমরীণ। আজকে তার কোনো আক্ষেপ রইলো না। সে ওই অবস্থাতেই টেবিলে গিয়ে বসল। দূর থেকে অমৃতা আর শেফালী দেখল আমরীণকে। শেফালী চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে। এটাই কি তবে তায়েজিদের বউ? এত সুন্দর, এত চাকচিক্য? হিংসেতে গা জ্বলে উঠল তার। চেয়েছিল এখনই ছুটবে ওই মেয়ের কাছে। কিন্তু কোহিনূর নামক জম এখানে উপস্থিত। ওনার নিষেধাজ্ঞা আছে, কিছুতেই যেন আমরীণের কাছ না ঘেঁষে। এজন্য না চাইতেও নিজের ইচ্ছেকে ব লিদান করল।
হিংসে দমিয়ে রাখতে না পেরে বোনের উদ্দেশে বলল,
--"মুন কী করে এই মেয়ের সাথে মিশছে?"
--"প্রথমদিনেই জাদুটোনা শুরু করেছে। যা তোর মতো মূর্খ পারেনি।"
--"আমার কি করার আছে? আমার তো ওই বাচ্চাকে সহ্যই হয় না।"
--"সহ্য হয় না তো ঘাস খা উঠোনে গিয়ে। যতসব গরু এসে জুটেছে আমার কপালে।"
শেফালী কটাক্ষ করে বলল,
--"তুমিও তো চালপড়া খাইয়েছ তামিম দুলাভাইকে। তাতে এই বাড়িতে তোমার কত ইজ্জত দেখাই যাচ্ছে।"
অমৃতা গরম চোখে তাকাল। শেফালী একবিন্দু ভয় না পেয়ে আবারও তাচ্ছিল্য হাসল। অমৃতা দাঁতে দাঁত চেপে বলল,
--"আমার ঘরে আসবি না। তোর দুলাভাই কল দিবেন।"
বলেই অমৃতা হনহন করে রুমে চলে গেল। প্রতিবারের মতো আজও তামিমকে বহু বহু নালিশ করবে সে। ভালোবেসে বিয়ে করা বুঝি এতই পাপ এই বাড়িতে?
—
কোহিনূর রানির মতো বসে আছে তার নতুন আসনে। অসন্তুষ্ট নজরে তাকিয়ে খায়রুলের দিকে। এই লোকের বিন্দুমাত্র লজ্জা-শরম নেই যে মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমদিনেই এসে হাজির হয়েছে। সামর্থ্য থাকুক আর না থাকুক, অন্তত খালি হাতে কোনো বাপ আসে না। অথচ এই ভদ্রলোকের বরাবরই সুবোধের অভাব। এই ধরণের মুখ উঠিয়ে চলে আসা মানুষদের বেশ ঘৃ ণা করে চলেন তিনি। কিন্তু তিনি ভদ্রমহিলা, এই বাড়ির একটা সম্মান আছে। তিনি এসব ক্ষেত্রে বেশ ভালোই খেলতে জানেন।
--"সকাল সকাল কী মনে করে এসেছেন, বেয়াই?"
বেয়াই ডাকটা শুনে খায়রুলের মিশ্র অনুভূতি হলো। ইতিমধ্যেই কাজের লোকেরা বেশ আপ্যায়ন করেছে তার, কিন্তু মেয়ের বেয়াদবি দেখে দাঁতে দাঁত চেপে ছিলেন। এই শিক্ষা দিয়েছেন মেয়ের? যে কিনা তার সাথে কথা বলা তো দূর, সালামও করেনি। এই দিন দেখার জন্যই বুঝি এই বেলাজকে বাঁচিয়ে রেখেছিলেন। তবুও সে নিজ স্বার্থে নীরব রইলেন। এখন আর মেয়েকে শাসন করতে পারবেন না। তায়েজিদের নিষেধ আছে, আর খোলামেলা এসব ভালোও দেখায় না।
নিজেকে নিয়ন্ত্রণ করে খায়রুল বলল,
--"মেয়েকে খুব মনে পড়ছিল বেয়াইন.."
--"ভাবী ডাকলেই খুশি হবো।"
খায়রুল কবির দমে গেল। এই না কোহিনূর তাকে বেয়াই ডাকলেন, তার সেখানে তাকে বেয়াইন ডাকতেই যত সমস্যা?
--"জি আচ্ছা।"
কোহিনূর আদিখ্যেতা সহ্য করলেন না। তিনি ভালো করেই জানেন খায়রুল মেয়ের খোঁজ নিতে নয়, অন্য কাজে এসেছে। অন্তত কোহিনূরের চোখকে এই ভদ্রলোক ফাঁকি দিতে পারবে না। খায়রুল সময় নিয়ে আবারও বলল,
--"আপনি বলেছিলেন বিয়ে হলে পাকা বাড়ির কাজটা.."
কোহিনূর তার কথায় ফোড়ন কেটে বললেন,
--"জি আমি জবান দিয়েছিলাম, সকালেই রাজমিস্ত্রীদের কাছে লোক পাঠিয়েছি। আপনি কি ভুলে গেছেন, ভদ্রলোকের এক কথা? তাও এসে হাজির হয়েছেন?"
খায়রুলের অপমানে মুখ থমথমে হয়ে গেল।
--"আপনি আসতে পারেন। অনুরোধ করব, যখন তখন মুখ উঠিয়ে চলে আসবেন না। এটা আপনার মেয়ের শ্বশুরবাড়ি, বাজার-মার্কেট নয়। ভদ্রতা বজায় রেখে চলবেন।"
বলেই কোহিনূর উঠে চলে গেলেন, এগিয়ে গেলেন আমরীণের দিকে। মুন আমরীণের পাশেই বসা। একটু একটু করে এটা সেটা খাইয়ে দিচ্ছে আর তার পছন্দের খাবার, রং সব জেনে নিচ্ছে। অথচ গতকালও মুন আমরীণকে ভয় পাচ্ছিল। খায়রুল ফুঁসল দূরে দাঁড়িয়েই, কোহিনূর আমরীণের সাথে দেখার করার পথ আটকে দিয়েছেন, অগত্যা খালি হাতে ফিরে যেতে হলো। সুযোগ থাকলে তো মেয়েকে হুমকি দিয়ে এক দুটো স্বর্ণের গয়না নিয়ে যেত। সেটা বিক্রি করে আবারও জুয়া খেলা শুরু করত।
কোহিনূর মুনকে জিজ্ঞেস করল,
--"পছন্দ হয়েছে আমরীণকে?"
মুন মাথা তুলে তাকাল কোহিনূরের দিকে। হাসি তার গাল অবধি পৌঁছে গেছে।
--"হুঁ, খুব। আন্টি খুব সুন্দর।"
কোহিনূরের ভ্রু নেচে উঠল, কিন্তু কিছু বললেন না। আমরীণকে মেনে যেহেতু নিয়েছে, আন্টি থেকে মা ডাকতে কতদিন? ওনার এ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা হলো না, উনি তাকালেন আমরীণের দিকে।
--"খেয়াল রেখো, তোমার বাবা যেন আমাদের বাড়িতে না আসে। স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে হয়।"
বলেই কোহিনূর চলে গেলেন। আমরীণ চুপসে রইলো। বোঝা গেল শাশুড়ি তার বাবাকে ভালো চোখে দেখেন না। অবশ্য, খায়রুলের যা স্বভাব, অপছন্দ করাটাই বরঞ্চ স্বাভাবিক। তার মায়ের জন্য বুক পুড়ল। আহা মা, মায়ের গন্ধ নেয় না আজ একদিন.. অথচ দেখছে কতগুলো দিন। চোখ ভিজে উঠল তার। দ্রুতই চোখের পানি লুকিয়ে নেয়।
—
ইমনকে অত্যা চার করে তায়েজিদ একপাশে সিগা রেট টানছে। ইমন আধমরা হয়ে পড়ে আছে অপরিষ্কার মেঝেতে। সেই দৃশ্য বড়ই সন্তুষ্টির সাথে দেখল তায়েজিদ। রিফাত গেছে লবণ পানি আনতে। সেসব শেষ হয়ে গেছে। ফিরে এসে দেখল ইমন কাঁতরাচ্ছে। তায়েজিদ বাপ্পীর দিকে তাকিয়ে বলল,
--"দ্যাখ তো, এই শা লায় আবার ম র বে কিনা।"
বাপ্পী মাথা নাড়িয়ে যায়। ইমনের পালস চেক করে। বাপ্পী ডাক্তারি পড়েছে, তাই মোটামুটি শরীর খারাপ হলে বাপ্পীকে বেশ কাজেই লাগে। বাপ্পী চাইলেই তার ডিগ্রী নিয়ে শহরে চলে যেতে পারত, ভালো হাসপাতালে চাকরি নিতে পারত। কিন্তু পরিস্থিতি তাকেও তার বাবার মতো এই সরোয়ার পরিবারে আবদ্ধ হতে হয়। তায়েজিদের নামে নিজেকে লিখে দিতে সে দু'বারও ভাবে না।
রিফাত লবণের প্যাকেটগুলো একপাশে রাখতে রাখতে বলল,
--"বস, বাড়িতে যাবেন না? আজ তো জুম্মা।"
তায়েজিদ তাচ্ছিল্য হাসল, সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল,
--"আমার জন্য কি জুম্মা আর কি শনি?"
--"তবুও তো, আপনাদের বংশের এক রীতি আছে।"
--"বারোটায় যাব।"
রিফাত বলল,
--"আমি যখন লবণ নিয়ে আসছিলাম, আপনার শ্বশুরকে দেখলাম আপনের বাড়ি থেইক্কা বাইর হইতে।"
তায়েজিদ চোখ তুলে তাকাল শুধু, এখনো তার কোনো নড়চড় নেই।
রিফাত বলল, "মন-মেজাজ ভালো দেখা যায়নি। সম্ভবত বড় ম্যাম কিছু বলে বের করেছে।"
রিফাত থেমে আবারও বলল,
--"বস, এই লোকটাকে আমার একদম পছন্দ না। এমন জুয়াখোর শ্বশুর জুটাইছেন কোত্থেকে? ঊনিশ-বিশ করলে আমাকে শুধু জানাবেন। এক্কেবারে তক্তা বানিয়ে দিব।"
তায়েজিদ গরম চোখে তাকাল। রিফাত চুপসে গেল। তায়েজিদ সিগারেটে শেষ ফুঁক দিয়ে সেটা ইমনের গালে চেপে দিল। ইমন আর্তনাদ করে উঠল। তায়েজিদ রিফাতের হাতে এক হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে বলল,
--"বুঝেছি তোর জুয়ার শখ হয়েছে। যা, আমার শ্বশুরকে নিয়ে খেলে আয়। মেক শিওর যাতে মোটা অংকের টাকা লস খায়!"
রিফাত দাঁত কেলিয়ে উঠল। ইমনের দিকে তাকিয়ে বলল,
--"আহারে মালটা কেমনে চিল্লাচ্ছে। বিশ্বাস করেন বস, আপনার এই টাকাটা দেখার পর এই মালটার চিক্কুরও মধুর শোনাচ্ছে। কিরে মাল, সংস্কৃতি অনুষ্ঠানে গান গাইবি নাকি?"
বাপ্পী আর শওকত হো হো করে হাসল। তায়েজিদ আর দাঁড়াল না। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে জিপে গিয়ে উঠল। রিফাত থেকে গেলেও বাকি দুজন তায়েজিদের সাথেই চলল।
বাড়ি ফিরে তায়েজিদ এদিক সেদিক যেতে পারেনি। একদম তাকে টেনে সোফায় বসানো হয়। কিছুক্ষণ পর আমরীণকেও আনা হলো। আমরীণ কিছুটা বিব্রত হয় তায়েজিদকে দেখে। তার মনে আছে সে গতকাল রাতে ফ্লোরে পড়েছিল, নিশ্চয়ই তায়েজিদই তাকে তুলেছে? কিন্তু এতকিছুর সুযোগ হলো না তার। কোহিনূরের আদেশে বাপ্পী ডিএসএলআর ক্যামেরা নিয়ে এলো।
কোহিনূর কাট কাট গলায় আদেশ করল,
--"ছবি তোল। ফ্রেম বাঁধানোর মতো যেন সুন্দর হয়।"
বাপ্পী ছবি তুলল। তায়েজিদ মহা বিরক্ত। তখনই খেলতে খেলতে মুন বাবার কাছে ছুটে এলো। তায়েজিদ আগেই হাত পরিষ্কার করে এসেছে, তাই সে মেয়েকে কোলে নিল। মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ আগের বিরক্তি আর নেই। মুন তোতাপাখির মতো টুকটুক করে কথা বলছে। তায়েজিদ বাপ্পীকে ইশারা করতেই ওদের আবারও ছবি তুলল। তায়েজিদ আড়চোখে আমরীণকে দেখে তার কাছে মুনকে তুলে দিল।
--"বাবা গোসল সেরে তোমার সাথে আলাপ করছি কেমন মা?"
বলেই তায়েজিদ ঝুঁকে মুনের কপালে চুমু দিল। এতে সে আমরীণের কাছাকাছি চলে আসে। সে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো। আমরীণ জমে যায়।
--"ঠিক আছ?" তায়েজিদের নিচু গলা। আমরীণের অদ্ভুত অনুভূতি হলো। সে শুধু মাথা নাড়ায়।
কোনো প্রকার নড়াচড়ার আগেই চোখের পলকে তায়েজিদ সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কোহিনূর ততক্ষণে আমরীণকে ডেকে নিয়ে যায় রান্নাঘরে। মুন তখনো আমরীণের কোলে। তা দেখে আমরীণকে দিয়ে কাজ করতে পারলেন না তিনি। তিনি বিরক্তি আড়াল করে বললেন,
--"মুনকে গোসল করিয়ে আনো। জুম্মার দিন, গোসল-নামাজ যত দ্রুত সারা যায়।"
আমরীণ হাঁপ ছেড়ে বাঁচে। মুন কিছুটা ইতঃস্তত হয় তবে নীরব থাকল। আমরীণ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তায়েজিদের প্রশ্নটাই ভেবে গেল। মুনের ঘরে এসে তাকে যত্ন সহকারে গোসল করিয়ে দিল।
জুম্মার নামাজের পর তায়েজিদ ফিরল একটু দেরী করেই। হাঁটতে হাঁটতে দীঘির দিকে চলে গিয়েছিল। মুন প্রত্যেকবার মুখিয়ে থাকে কখন তার বাবা আসবে জিলাপি নিয়ে। আবির নিজের ভাগেরটা পথেই খতম করে চলে আসে। এজন্য তায়েজিদ আরও কিছুক্ষণ অপেক্ষা করে হলেও প্রায় শুক্রবারে মেয়ের জন্য জিলাপি আনবে। এতে মুনের হাসি দেখলে তার বুকটা তৃপ্তিতে ভরে যায়।
আজও মেয়ের হাতে গছিয়ে দিল তায়েজিদ। মুন তো জিলাপি পেয়ে বাবার কোলে উঠে গেল। চুমু দিল বাবাকে।
--"আমি তো ভেবেছি আজ তুমি জিলাপি পাওনি বাবা।"
--"আমার প্রিন্সেসের আবদার কখনো না পাওয়া থাকে?"
মুন খিলখিল করে হাসল। বাবার কোলেই বাবার পাঞ্জাবি মাখিয়ে মুন জিলাপি খেল। তায়েজিদ তাতে টু-শব্দও করে না। আমরীণ রান্নাঘর থেকে বেরিয়ে এ দৃশ্য দেখে অবাক হয়। এই রাগী, গু ন্ডা মানুষের পাঞ্জাবি মিষ্টিতে মাখোমাখো হয়ে যাচ্ছে আর সে কিছুই বলছে না?
তায়েজিদ মুনকে নিয়েই টেবিলে বসল। এই বাড়িতে ছেলেদের আগে খাওয়ার রীতি আছে। আগে ছেলেটা পেট ভরবে, এএরপরই মেয়েরা কিছু মুখে তোলার সুযোগ পাবে। তায়েজিদ নিজে খাওয়ার পাশাপাশি মুনকেও খাইয়ে দিল। আমরীণ বাকি বউদের সাথে খাবার পরিবেশনে ব্যস্ত। আজ সে সাথীকে দেখতে পেয়েছে। সাথী কেমন তাকে আড়চোখে দেখে চলেছে। তবে এখনো কথা হয়নি। এই ভদ্রমহিলার ব্যাপারটুকু আমরীণের কাছে ধোঁয়াশা। এক সময় লায়লার থেকে শুনে নিতে হবে। এই মেয়ের পেটে দুনিয়ার খবরাখবর আছে।
রান্নাঘরে আবারও যেতেই সাথীর মুখোমুখি হলো সে। সাথী আমরীণকে উপর-নিচ পরখ করল। তাচ্ছিল্যের সুরে বলল,
--"সরোয়ার বিবি?"
আমরীণ তার তাচ্ছিল্য ঠিক মেনে নিতে পারে না। সাথী আবারও আমরীণকে দেখে মুখে হাত চেপে হাসল। বিড়বিড় করে 'সরোয়ার বিবি' বলতে বলতে সে চলে গেল। আমরীণ বুঝল না ওনার এমন অস্বাভাবিক আচরণ। লায়লা তা লক্ষ্য করে কাছে এসে বলল,
--"মাথায় সমস্যা আছে মেডাম, মনে কিছু লইয়েন না। মাথা ঠিক থাকলে আবার আপনের লগে কথা কইব।"
আমরীণ বেশি কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না, কোহিনূরের ডাক পড়ল। তোফায়েল সাহেব দেখলেন ছেলে আর নতুন বউমাকে। নাহ! কোহিনূরের চোখ আছে বলতে হবে। বউমাও শান্তশিষ্ট। তিনি খেতে খেতে খেয়াল করলেন নতুন মেয়েটাকে। ওনারা খাওয়ার মাঝেই বউভাতের আলোচনা করল। যতই হোক, তায়েজিদ সরোয়ার বিয়ে করেছে। আয়োজন না থাকলে হয় নাকি? তোফায়েল সাহেব তায়েজিদকে প্রস্তাব করলেন আগামী শুক্রবার বউভাত হবে। যতই হোক, আয়োজনের একটা ব্যাপার আছে। বিয়েটা হুট করে হলেও বউভাত হুট করে করা যায় না। কতজনকে দাওয়াত করতে হবে, এরপর বাজার-সদাই।
—
রাতে রুমে এসে মনে হচ্ছিল আমরীণের হাত-পা ছেড়ে দেয়। সারাদিন এত ছোটাছুটি করেছে, মনে হয় এতটা সে কয়েক মাসেও করেনি। এজন্য গা আরও দূর্বল হয়ে পড়েছে। নতুন জায়গাতে এসে যতটুকু খাওয়া যায়, ততটুকুই গলা দিয়ে নেমেছে। ওটুকুতে কি আর শক্তি মিলে? কোনো রকমে গয়নাগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় ধপ করে বসে পড়েছে। সেই বসাও দীর্ঘক্ষণ হয় না। তায়েজিদ রুমে আসে, আমরীণ চট করে দাঁড়িয়ে যায়। হন্তদন্ত হয়ে মাথায় ঘোমটা দেয়। তা দেখে তায়েজিদ ভ্রু নাচাল,
--"রিল্যাক্স! আমি পরপুরুষ নই।"
আমরীণ বিড়বিড় করল, "গু ন্ডা তো!"
--"মুন খেয়েছে?"
--"জি।"
--"দেখে আসলাম ঘুমোচ্ছে। বাহ, বাচ্চা তো ভালোই সামলাতে জানো। আমাকে ছাড়া কখনো ঘুমায়নি।"
আমরীণ নজর সরিয়ে বলল,
--"ঘুম কারো জন্য অপেক্ষা করে না।"
--"আর তুমি?"
আমরীণ চমকে তাকায়।
--"জি?"
--"আমার জন্য অপেক্ষা করো না?"
--"আপনার সাথে আমার অপেক্ষা করার সম্পর্ক হয়নি।"
--"তিন কবুল বলেছ, এটাও কি যথেষ্ট নয়?"
আমরীণ ফ্যালফ্যাল নজরে তাকাল। ভদ্রলোককে চোখ-মুখ অস্বাভাবিক। বোঝা গেল সেও ক্লান্ত। আমরীণ বিছানার থেকে সরে দাঁড়িয়ে বলল,
--"আপনি শুয়ে পড়ুন।"
--"আর তুমি?"
--"আমি আপনার সাথে এক রুমে থাকতে চাইছি না। মুনের কাছে যাব।"
তায়েজিদ ঝট করে দরজায় সিটকিনি তুলে বলল,
--"কোনো দরকার নেই। এখানে শুবে। আমি বাঘ-ভাল্লুক নই যে খেয়ে ফেলব।"
___________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~
বিঃদ্রঃ ইয়া বড় পর্ব। কেমন লেগেছে জানাবেন। রিচেক করা হয়নি।