#শৈলবালা - [১০]
লাবিবা ওয়াহিদ
-
পারুঘাটের শেষ সীমান্তে বিচার বসেছে। পুরানো এক বট গাছ আছে এখানে। শত বছরের পুরান এক গাছ। সেই বটগাছের ছায়াতলেই মুরুব্বিরা গোল হয়ে বসেছে। এখানে সালিশ বসেছে দুই গ্রামের। বংশীগঞ্জ এবং পারুঘাটের। মূল বিচারক হিসেবে আছেন তোফায়েল সরোয়ার, এবং বংশীগঞ্জের চেয়ারম্যান লুৎফর কামাল। এছাড়া দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সাথে আছে তায়েজিদ সরোয়ার এবং আফজাল। আফজালকে খুব তাচ্ছিল্যের সাথে দেখছে তায়েজিদ। সেই নগন্য দৃষ্টিকে আফজাল এড়িয়ে গিয়েও বিশেষ লাভ হচ্ছে না। রাগে তার চান্দি ফেটে যাচ্ছে। দুই গ্রামের এই সালিশে তোফায়েল সরোয়ারকে বেশ রাগান্বিত দেখাচ্ছে। লুৎফর কামাল ঠিক ততটাই উদাসীন। হাতের আঙুলের ভাজে বেনসনের সিগারেটটা, কিন্তু জ্বালানোর ফুরসত নেই।
লুৎফর কামাল উদাসীন গলাতেই বললেন,
'আমার ছেলে কাউকে বিয়ে করতে চেয়েছে, এতে অপরাধের কি আছে?'
তোফায়েল সরোয়ার বললেন,
'আমার গ্রাম থেকে মেয়ে অ পহরণ করে বিয়ের অপচেষ্টা অবশ্যই দোষের। সে এখন সরোয়ার বিবি। নিশ্চয়ই আমার পুত্রবধূর সাথে ঘটা এত বড় অ ন্যায় আমি মেনে নিব না?'
আফজাল এবার হো হো করে হাসল। মুরুব্বিরা এতে বেশ বিরক্ত হলেন। এখানে হাসি-তামাশার কি আছে? দোষ করেছে অথচ এমন বাচ্চামোপণা একদমই মানানসই নয়। একজন মুরুব্বি গলা উঁচিয়ে বললেন,
'এটা হাস্যরস করার জায়গা নয়, আফজাল! জবানে লাগাম টানো।'
'লাগাম? এক পলাতক মেয়েকে বিয়ে করেছে আপনাদের সুপুত্র। আর আমি হাসলেই দোষ?'
তায়েজিদের চোখ জোড়া ভয়াবহ। আফজালের ব্যাঙ্গাত্মক বাক্য তায়েজিদকে জ্বালিয়ে দিচ্ছে। তবে সে অবুঝের মিতো তর্ক করল না। মুষ্ঠিবদ্ধ হাত আরও শক্ত করে বসে রইলো। সে বরাবরই কঠিন পর্যায়ের খেলোয়াড়।
আফজালের কথাটা নাড়িয়ে দিল বাকিদের। কোণা চোখে তাকাল সবাই তায়েজিদের দিকে। তায়েজিদ সময় নিয়ে মুখ খুলল। তাচ্ছিল্য করে বলল,
'কার মুখে কি শুনছি? ঘরে বউ-বাচ্চা থেকেও অন্য বাড়ির মেয়ের দিকে কুনজর দেয়া মানুষ এই কথা বলছে? আপনি আগেও কতবার আমাদের গ্রামের মেয়ে তুলে নিয়ে যাওয়ার অপচেষ্টা করেছেন সেই প্রমাণ দিব? প্রমাণ ছাড়া তায়েজিদ সরোয়ার কথা বলে না— ভুলে গেলেন?'
আফজাল কিছুটা দমে গেল। তোফায়েল সাহেব বললেন,
'বড়দের মাঝে নাক গলাবা না আফজাল। যখন তোমাকে প্রশ্ন করা হবে, তখনই উত্তর দেবে। আবারও বেয়াদবি করতে দেখলে এই সভা থেকে বিতাড়িত হবে।'
আফজাল গরম চোখে তার বাবার দিকে তাকাল। লুৎফর কামাল চোখ দিয়ে ছেলে আশ্বস্ত করলেন, যেন চুপ থাকে— তিনি বাকিটা সামলে নিচ্ছেন।
এই সভাতে পুণরায় আমরীণের চরিত্রে দাগ বসানোর ভরপুর প্রচেষ্টা চালানো হলো। তায়েজিদও দমে থাকেনি। সে সোজা প্রমাণ এনেছে— সেসব মেয়েদের.. যাদের অবৈধ ভাবে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিবার তায়েজিদ সবচেয়ে বড় বাঁধা হয়েছিল। এমন করে আফজালের কত লোককে তায়েজিদের লোকেরা গুম করেছে তার ইয়াত্তা নেই। সেসবের জন্য বিচার চাইতে গিয়েও আফজাল পারেনি। এমনকি ইমন আমরীণকে তার হাতে তুলে দেয়নি বলে ইমনের অসুস্থ মাকে তাদের গ্রাম থেকে তুলে নেওয়া হয়েছে, সেই খবরও তায়েজিদ জানায়। তোফায়েল সরোয়ার বিমূঢ়, ওনার পিঠ-পিছে মেয়েলি এত কাহিনী ঘটে গেছে?
তোফায়েল সরোয়ার হুংকার ছুঁড়লেন,
'আফজাল! এসব কি শুনছি? তুমি আমার গ্রামের মেয়েদের উপর নজর দিয়েছ? এত স্পর্ধা?'
মুরুব্বিরা ছি ছি করলেন আফজালকে। ওনারা আগে থেকেই অবগত আফজালের চরিত্রে দোষ আছে। তবে বিয়ে-বাচ্চার পর ভেবেছিলেন আফজাল শুধরে গেছে। কিন্তু ওর এই মেয়েলি নেশা দিনকে দিন তো আরও বাড়ছে। আফজাল আ গুনের চোখ দিয়ে তাকাল আরাম করে বসা তায়েজিদের দিকে।
ঘণ্টা একের মধ্যে সালিশ শেষ হলো। আফজাল বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করে শা স্তির থেকে বেঁচে গেল। তবে অপমান গুলো কোনো অংশে শা স্তির চাইতে কম নয়। তার বরাবরই র ক্ত গরম এবারও হলো। যেতে যেতে তায়েজিদের কানে কানে বলে গেল,
'তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুই হেব্বি মালরে ছিনায়ে নিছস আমার থেকে। টসটসে বউটারে মাঝেমধ্যে পাঠাই দিস।'
তায়েজিদদের সমস্ত রাগের নিয়ন্ত্রণ হারাল। আফজাল তাই চেয়েছিল সকলের সামনে তায়েজিদ নিয়ন্ত্রণ হারাক। একটা গু লি অন্তত করুক। তায়েজিদের মুখোশ সে টেনে ছিঁড়ুক। কিন্তু তায়েজিদ ওকে গু লি করল না। উলটো ওকে মে রেধুরে মাটিয়ে শুইয়ে দিল। একের পর এক শক্ত মা ই র পড়ল আফজালের মুখে। কয়েক মুহূর্তেই আফজালের মুখের নকশা পরিবর্তন হয়ে গেল। আর্তনাদ করছে সে বিশ্রীভাবে। এ যে গু লির থেকেও ভয়াবহ যন্ত্রণা।
সকলে ব্যর্থ হচ্ছে তায়েজিদের হাত থেকে আফজালকে ছুটাতে। তায়েজিদ না থেমে গলা উঁচিয়ে বলে যাচ্ছে,
'আমার বউকে নিয়ে বাজে কথা বলেছিস তুই, আমার বউকে? আমার বউকে কি করবি হ্যাঁ? রিপিট কর, কথা বল! কিরে, কথা বলছিস না কেন? বল! আবার বল! বলে দেখ, তোকে আমি এখানেই পুঁতে দিব।'
তোফায়েল সরোয়ার ইশারায় তায়েহিদের চ্যালাদের ডাকল। বাপ্পী, শওকত আর রিফাত এসে তাদের বসকে টেনে আনল। আরেকটু হলেই বোধ হয় লোকটা ম র ত। তায়েজিদ আফজালের মাথার কাছে থুঁ মে রে দিল। পরপর কিছু টাকা আফজালের মুখে পুরে দিয়ে বলল,
'নে ফকিরা ধর! চিকিৎসা করে নিস। তোকে এত সহজে ম র তে দিই কি করে? তুই সহজ মৃ ত্যুর যোগ্য না।'
লুৎফর কামালের পাগল হওয়ার উপক্রম। আগে কখনো এতটা ভয়াবহতা দেখেনি এই ছেলের। এত মুরুব্বিদেরও এই ছেলে পরোয়া করেনি। বাবার সামনে ছেলেকে এভাবে মে রেছে? আর তার গুণধর পুত্র কিনা তায়েজিদের এক চুল ক্ষতিও করতে পারেনি? তায়েজিদকে ভদ্রলোক গলা উঁচিয়ে কিছু বলতে যাবেন তায়েজিদ পাঞ্জাবির পেছন থেকে পি স্তল বের করে এনে সোজা বুক বরাবর ধরল। ভদ্রলোক ভয়ে আঁতকে উঠলেন। তায়েজিদ দাঁতে দাঁত চেপে ভয়ংকর গলায় বলল,
'আমি বুড়োদেরও ছাড় দিই না। ছেলের মতো আমার পিছে লাগতে আসবেন একদম বুক এফোড় ওফোড় করে দিব। কোনো আইন, শক্তি তায়েজিদকে থামাতে পারে না, সে নিজের মর্জির মালিক!
আর যদি আপনাদের বাপ-ছেলেকে আমার পারুঘাটের আশেপাশে দেখেছি অথবা আমার বউয়ের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছেন.. যেখানে দাঁড়াবেন ওখানেই ক ব র খুঁড়ে দিব।'
সবাই বিস্ময়ের নজরে দেখে গেলেন তায়েজিদের হিং স্র তা। এই ছেলের আলাদাই একটা আধিপত্য আছে। এতক্ষণ চুপ থাকলেও এবার আসল রূপ বেরিয়ে এসেছে। কারো সাহসও নেই যে তায়েজিদ কিংবা তোফায়েল সরোয়ারের বিরুদ্ধে যাবে। এই বাপ-ছেলেরা একপাক্ষিক বিচারক। বাকি মুরুব্বিরা তো লোক দেখানো। এতে ওনাদের কোনো সমস্যা নেই। প্রায়ই তারা গোপনে-প্রকাশ্যে সরোয়ার নিকেতন থেকে ভাতা পায়। সাথে কতশত সুযোগ সুবিধাও আছে।
—
রান্নাঘরে ব্যস্ত ছিল আমরীণ। এমন সময়ই এক কাজের লোকে এসে তাকে সালাম দেয়।
'ম্যাডাম, আপনের ভাই আইসে আপনের লগে দেহা করতে।'
আমরীণ চমকে যায়। নামীর এসেছে? আমরীণ নিজের ভেজা হাত শুকনো কাপড়ে মুছল। পরপর মাথায় আঁচল তুলে লায়লার দিকে তাকাল। আমরীণ এগিয়ে গেল আর লায়লা তার পিছুপিছু। মুন দূর থেকে দেখল তার আমরীণ আন্টি বাইরে যাচ্ছে। সেও তাই ছোট ছোট পায়ে পিছু নিল। নাস্তার পর দাদী একদমই আমরীণের সাথে দেখা করতে দেননি। যা মুনের পছন্দ হয়নি। তার আমরীণ আন্টিকে ভালো লাগে। গতকাল বাবার কথামতো সারাদিন আমরীণ আন্টির সাথেই ছিল, অথচ আজ বাবা বেরুতেই কেমন দাদী কাছ ঘেঁষতে দিচ্ছে না। বড়দের কেন এত কাজ করতে হয় রান্নাঘরে?
লায়লা আমরীণকে বাগানে নিয়ে গেল। বাগানের বেতের সোফাতেই নামীরকে বসতে দেওয়া হয়েছে, নামীর ভেতরে যেতে নাকচ জানিয়েছিল। বোনকে দেখতেই নামীর উঠে দাঁড়াল। আমরীণ চাপা অভিমান থেকেই ভাইকে সালাম দিল না। কিন্তু পরমুহূর্তে নামীরের কাছাকাছি ঘাসে বাজার-সদাই দেখে চমকে গেল। সেটা নামীর লক্ষ্য করে বলল,
'বোনের শ্বশুরবাড়িতে প্রথম এলাম, খালি হাতে আসি কেমন করে? বাবার মতো অত মেরুদণ্ডহীন নই, একটু অন্তত বুঝ আছে।'
আমরীণ লায়লাকে ইশারা করতেই লায়লা ওসব নিয়ে ভেতরে চলে গেল। শুধু ভেতরেই গেল না, কোহিনূরের সাথে মাঝপথে দেখা হয়ে যায়। এই বাজার বড়লোকদের জন্য সামান্য হতে পারে, কিন্তু নামীর তার সামর্থ্যের বাইরে গিয়ে এতকিছু এনেছে। লায়লা আগ বাড়িয়ে কোহিনূরের উদ্দেশে বলল,
'ম্যাডামের ভাই আইছে এসব লইয়া। বাগানে বইছে।'
কোহিনূর সূক্ষ্ম নজরে বাজারের ব্যাগগুলো দেখে হাতের ইশারায় রান্নাঘরে চলে যেতে বললেন।
'মেহমান এসেছে, খাতিরযত্নের ব্যবস্থা করো যাও।'
আমরীণ তাকাল তার ভাইয়ের দিকে।
'কেন এসেছ?'
'অভিমান করেছিস আমার উপর, বোন?'
আমরীণ মুখ ফিরিয়ে নিল। এই বিয়েতে সে অন্তত নিজের ভাইয়ের থেকে প্রত্যাশা করেছিল, যেন ভাই তার সঙ্গ দেয়। কিন্তু তার ভাইও এই বিয়েতে রাজি ছিল, বাবার মতো করেই বলেছিল, বিয়েটা যেন করে নেয়। এখন পুরানো কথাকে টেনে কি লাভ? বিয়ে তো হয়েই গেছে। ওরা যা চেয়েছে তাই তো হচ্ছে।
নামীর বোনের মুখ ফিরিয়ে নেয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল।
'আমি জানি, ভাই হিসেবে কখনোই তেমন কিছু করতে পারিনি। তবে এই বিয়েতে অমত করিনি তারও কারণ আছে। বাইরের দুনিয়ায় বস যেমনই হোক, কিন্তু তার নারীঘটিত কোনো কাহিনী নেই। আমি আজ বলছি তোকে, বস তোর জন্য খুবই সঠিক সিদ্ধান্ত। আমি বেঁচে থাকতে কখনো এত ভালো সিদ্ধান্ত নেইনি। এক জীবনের সব আক্ষেপ মিটে গেছে যখন দেখেছি, বস তোকে বিয়ে করেছে। আমি বলছি বোন, একসময়ে তুই আমাকে ধন্যবাদ দিবি এই সিদ্ধান্তের জন্য।'
আমরীণ তাচ্ছিল্যের হাসি দিল।
'ধন্যবাদ দিব? তুমি কি ভাবছ আমি রানির হালে আছি? চকচক করলেই সোনা হয় না। আর যার সাথে বিয়ে হয়েছে, সে তো আস্ত গু ন্ডা। তুমি আবার আমার থেকে ধন্যবাদ আশা করছ? হাস্যকর হয়ে গেল না?'
নামীর কিছু বলতে পারল না। তার বোন এখনো ভ্রান্তিতে আছে। এগুলো কাটাতে সময় লাগবে সে বুঝতে পারছে। কিন্তু তার কেন বোনের সামনে এত অপ রাধী অনুভব হচ্ছে? কেন চোখ তুলে তাকাতে পারছে না সে?
ভাই-বোনের মধ্যকার কথাবার্তা গুরুতর হওয়ার আগেই মুন এলো। ফ্যালফ্যাল চোখে তাকাল নামীরের দিকে। নামীর এবং আমরীণ দুজনেই বাচ্চাটাকে দেখে মিইয়ে গেল। মুন তখন তার আন্টির শাড়ির এক কোণ ধরে দাঁড়িয়ে। তখনো সে বিস্ময়ের চোখে নামীরকে দেখছে।
'কে তুমি? আন্টির সাথে কি কাজ?'
নামীর নরম হলো। বসের মেয়েকে সে আগেও কয়েকবার দেখেছে। সে হাত বাড়িয়ে মুনের গাল স্পর্শ করতে চাইল, কিন্তু সে আমরীণের পিছে লুকায়। আমরীণ তার দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে মুন অপরিচিত কাউকে নিজের কাছ ঘেঁষতে দেয় না। সে মিহি স্বরে বলল,
'ভয় পেয়ো না, মুন। ও আমার বড় ভাইয়া হয়। আর তোমার মামা।'
মুন উঁকি দিয়ে আবারও দেখল নামীরকে। মামা? তার মায়ের তো ভাই ছিল না। তবে একটা বোন ছিল। স্মৃতি খালামণি ডাকত সে। পিটপিট করে নামীরকে দেখে অস্ফুট স্বরে বলল,
'মামা?'
নামীর মুচকি হাসে, মাথা নাড়ায়,
'হুঁ, মামা। কেমন আছ, মুন?'
'ভালো আছি।'
বলেই মুন আমরীণকে আরও চেপে ধরল। গলা নামিয়ে বলল,
'এখন কি মামা তোমাকে নিয়ে যাবে আমার থেকে?'
আমরীণ তাকাল সরল চোখ জোড়ার দিকে৷ এই চোখ-জোড়ায় আকুতির ছায়া, সে যেন মুনকে ছেড়ে না যায়। আমরীণ মুনকে কোলে তুলল, চুমু দিল।
'উহু, মুনের আমরীণ আন্টি আজীবন থেকে যাবে।'
'সত্যি?'
'তিন সত্যি।'
নামীর প্রাণ ভরে দেখল এই দৃশ্য। যাক, তার বোন পর হলেও আপন করে নিয়েছে মুনকে। মুনও তাকে ভালোবাসে, বোঝা যায়। নামীর বিদায় জানিয়ে চলে যেতে নিল। আমরীণ পিছু ডাক দিল,
'মা কেমন আছে?'
নামীর থেমে বোনের দিকে ফিরল।
'ভালো আছে। রোজ কাঁদে তোর জন্য। চিন্তায় থাকে। আজ গিয়ে বলব ভালো আছিস, চিন্তা যেন না করে।'
মুহূর্তেই আমরীণের চোখ জোড়া ছলছল করে উঠল। মায়ের জন্য খুব বুক পুড়ল। ইচ্ছে করল এখনই মায়ের কাছে ছুটে যেতে। সে কখনোই মাকে ছেড়ে একা কোনো আত্মীয়র বাসাতেও থাকেনি। অথচ এই কটাদিন মায়ের মুখটাও সে দেখার সুযোগ পায়নি। অসহায়ের মতো নামীরের চলে যাওয়া দেখল। আর মুন দেখছে তার আমরীণ আন্টিকে।
'আন্টি, কাঁদছ কেন?'
'কই, কাঁদছি না তো।' আমরীণ হাসার চেষ্টা করল।
'উহু, তুমি কাঁদছ। আমি দেখেছি। জানো, আমিও এভাবে কাঁদি মাকে মনে পড়লে। তোমারও কি মা নেই?'
'আছে। তবে আমার বাড়িতে।'
মুনের মন খারাপ হলো। সবার মা আছে, তার নেই কেন? সে আলতো করে নিজের মাথা রাখল আমরীণের কাঁধে। আবারও মাকে মনে পড়ছে তার।
'আমার মা তাহলে কোথায় আন্টি? তাকে কেন আল্লাহ আকাশের তারা করে দিল?'
আমরীণের বুক ব্যথা হয় মুনের এই ভাঙা গলা শুনে। সে আমরীণকে আরও বুকে জড়িয়ে নিয়ে ভেতরে যেতে যেতে বলল,
'চাঁদ আমার, একদম কাঁদে না। তোমার আমরীণ আন্টি আছে না। সে তোমার দুঃখ ভুলিয়ে দেবে।'
মুন মাথা তুলে তাকায়। অবাক হয়ে বলল,
'চাঁদ?'
আমরীণ মুচকি হেসে বলল,
'চাঁদই তো। তোমার নাম মুন, বাংলায় চাঁদ। তোমাকে আমি চাঁদ ডাকলে আপত্তি আছে?'
মুন খিলখিল করে হাসল।
'ডাকো আমরীণ আন্টি, ডাকো। আমি মুন, চাঁদ সওওওওব।'
—
দুপুরে মুনকে ঘুম পাড়িয়ে আসতেই শুনল সকলে বউভাতের কেনাকাটা নিয়ে আয়োজন করছে। এর মাঝেই তায়েজিদ এলো। তার গায়ে র ক্তের ছাপ। অন্যান্যদের জন্য এই ছাপ বড্ড অস্বাভাবিক লাগলেও আমরীণের লাগল না। তার চোখে ভেসে উঠল তায়েজিদের সেদিনকার ভয়াবহ রূপ। সে আঁতকে উঠে।
তায়েজিদ কাউকে পরোয়া না করে সোফায় গিয়ে বসল, গা এলিয়ে দিল। কোহিনূর আমরীণকে একপাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে গলা উঁচালো।
'দাঁড়িয়ে আছ কেন এভাবে? যাও গিয়ে শরবত বানাও। নাকি মা শিখিয়ে দেয়নি কীভাবে স্বামীর সেবা করতে হয়?'
আবারও তার মা টেনে অপ মান। গা জ্বলে উঠল আমরীণের। সে দ্রুত রান্নাঘরে ছুটল। কোহিনূরও পিছু পিছু গেল। নীরবে দেখল কীভাবে কি করছে। আমরীণ শরবত বানানো শেষ করে আবারও ফিরে এলো। এগিয়ে দিল গ্লাস। তায়েজিদ সেটা নিয়ে এক নিমিষেই শেষ করে ফেলল। আমরীণ দূর থেকে বুঝেনি, কাছাকাছি আসতেই বুঝল কোনো কারণে তায়েজিদ প্রচন্ড রেগে আছে। সে এখনো জানে না সালিশের বিষয়ে। বাড়ির নারীসমাজকে এখনো এ বিষয়ে জানানো হয়নি।
'আরেক গ্লাস দাও।'
আমরীণের ধ্যান ভাঙে, সে চটপট আরেক গ্লাস শরবত ঢেলে দিল। শ্বশুরকেও দিল। তোফায়েল সাহেব ধীরে-সুস্থে এসে বসেছেন। কোহিনূর স্বামীর কাছে এসে বললেন,
'আপনারা বাপ-ছেলে কি কিছু লুকাচ্ছেন আমার থেকে? শুনেছি সালিশ বসেছে। কিসের সালিশ?'
আমরীণ নীরবেই দাঁড়িয়ে রয়, কানে বাজে সালিশের কথা। এই মুহূর্তে কি এমন প্রয়োজন পড়ল যে হুটহাট সালিশ বসল?
কোহিনূর খবর পেয়েছে বুঝতে পেরেও তোফায়েল সাহেব স্বাভাবিক প্রতিক্রিয়া দেখালেন। তিনি চেয়েছিলেনই ফিরে এসে ধীরে-সুস্থে জানাবেন সব।
'হুঁ। বিয়ের আগে আমাদের বউমাকে যে অপ হরণ করা হয়েছিল, সেই বিষয়ে ছিল।'
আঁতকে উঠে আমরীণ। এর মানে কি সবকিছু জানাজানি হয়ে গেছে? আমরীণের মুখ ছোট হয়ে যায়। তার মনে পড়ে শুরুর দিনের কোহিনূরের হুম কি। ভদ্রমহিলা বলেছিলেন যদি তিনি কোনোভাবে আমরীণের পালানোর খবর পান তবে আমরীণের খবর করবেন। অস্বাভাবিকভাবে আমরীণ ঘামতে শুরু করল। সে আবেগী হয়ে একটা ভুল নাহয় করেই ফেলেছে, এখন সেই ভুলের ভার কী সারাজীবন সইতে হবে নাকি? আমরীণ করুণ চোখে তায়েজিদের দিকে তাকাল। কিন্তু তায়েজিদের এসবে আগ্রহ নেই। সে কপালে হাত দিয়ে গা এলিয়ে রেখেছে। চোখ বন্ধ।
কোহিনূর আড়চোখে আমরীণের দিকে চেয়ে বলল,
'অপ হরণ? সত্যিই অপহরণ নাকি অন্য কিছু?'
আমরীণের গলা শুকিয়ে কাঠ কাঠ। কোহিনূর প্রচণ্ড ধূর্ত মহিলা। তাকে ভুলভাল বুঝ দেওয়া যায় না। তার সাথে তার মতো করেই খেলতে হয়। কিন্তু এই মহিলার কাছে কুড়ি বছর বয়সী আমরীণ বরাবরই চুনোপুঁটি। এজন্য ভয়টা আরও তীব্র হচ্ছে।
তোফায়েল সাহেব বললেন,
'অপ *হরণ, কোহিনূর। কে করেছে জানো? আফজাল! বংশীগঞ্জের চেয়ারম্যানের ছেলে। আগেও এমন কেলেঙ্কারি করেছে, এবার তো সোজা নজর দিয়েছে আমার বাড়ির বউয়ের উপর।'
কোহিনূর অবশ্য এই খবরের আশা করেননি। চোখ বড় বড় করে তাকিয়ে আছেন স্বামীর দিকে। আফজাল? ওই চরিত্রহীন ছেলেটা? তায়েজিদের সাথে তার বহুদিনের শত্রুতা। তাই কোনোভাবেই এটা মাথা থেকে ঝাড়ার সুযোগ নেই— সে তায়েজিদের কোনো ক্ষতি চাইবে না। কোহিনূর চিন্তায় পড়ে গেল। সত্যিই কি অন্য পরপুরুষদের নজর তার বাড়ির বউদের পড়েছে?
তায়েজিদ হঠাৎ সোজা হয়ে বসল। দিকবিদিক না চেয়ে প্রশ্ন করল,
'মুন কোথায়?'
আমরীণ কিছুটা চমকে গেল, নড়চড় করল। মিনমিন করে বলল,
'ঘুমোচ্ছে।'
'খেয়েছে?'
'হুঁ।'
তায়েজিদ উঠে দাঁড়াল। তাকালো বাকিদের দিকে। কপালের রগ ফুলিয়ে বলল,
'আমি এখন কিছু খাব না, সন্ধ্যার আগে কেউ ডাকার স্পর্ধা করবেন না। বিশ্রাম লাগবে আমার। আমরীণ, আসো।'
বলেই তায়েজিদ আগে আগে চলে গেল। আমরীণ বিব্রতকর নজরে সবার দিকে তাকিয়ে সে নিজেও চলে গেল। তার তায়েজিদের সাথে এক ঘরে থাকতে অস্বস্তি হয়, তা কি এই লোকটা জানে না?
আমরীণ তায়েজিদকে একটা ফতুয়া আর লুঙ্গি নামিয়ে দেয়। তায়েজিদ গোসলে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আমরীণ চলে যেতে নিলে তায়েজিদ ভ্রু কুঁচকে পিছু ডাকল।
'যাচ্ছ কোথায়?'
'মু..মুনের কাছে।'
'আমি যেতে বলেছি?'
অস্বস্তিতে পড়ে গেল আমরীণ। কি বলবে ভেবে পায় না।
'আপনি তো বিশ্রাম নিবেন।'
'আমি যতক্ষণ রুমে থাকব, এক পাও যেন রুমের বাইরে না যায়।' তায়েজিদের তীক্ষ্ণ গলা শুনে আমরীণ জমে যায়। আজ এই লোকটাকে এত ভয়াবহ লাগছে কেন?
তায়েজিদ আবারও ধমকে উঠল,
'কি বলেছি শুনেছ?'
আমরীণ আঁতকে উঠে বলল,
'জ-জি, থাকব।'
তায়েজিদ গোসলে চলে গেল। আমরীণের সাহস হলো না রুম থেকে বেরুনোর। সে বারান্দায় চলে গেল। খোলা বাতাসে নিজের ভয়কে উড়িয়ে দিতে চাইল। মিনিট দশেকও হয়নি। ওমনি আবারও ভেতর থেকে তায়েজিদের গলা শুনল। কেমন ভয়াবহ স্বরে ডাকছে।
'আমরীণ, আমরীণ! কোথায় তুমি?'
আমরীণ চটজলদি বেরিয়ে এলো। দেখল শুধু লুঙ্গি পরা তায়েজিদকে। গায়ে এক ফোঁটা কাপড়ের নাম-গন্ধ নেই। গায়ের ওই শক্ত পেশি, পেটানো শরীর দেখে আমরীণের গলা শুকিয়ে গেল। লোকটা তার তুলনায় বেশ বড়। আমরীণ মাথা নামিয়ে ফেলে। মিনমিন করে বলল,
'বারান্দায় ছিলাম।'
তায়েজিদ নত আমরীণের দিকে চাইল। আফজালের কথাগুলো এখনো কানে র ক্ত ক্ষরণ করছে। চোখ বুজে তায়েজিদ নিজেকে নিয়ন্ত্রণ করল। পরপর গিয়ে বড় বিছানার একপাশে শুয়ে পড়ল, ওভাবেই। গরমের দিনে তায়েজিদ গায়ে কিছু পড়ে না। তবুও মেয়েটা ঘাবড়ে যাবে বলে গরমেও সে কিছু না কিছু পরে থাকত। কিন্তু আজ ওসব কিছুই অনুভব হচ্ছে না তার, বড্ড উদাসীন এ বিষয়ে।
'এদিকে এসো।'
আমরীণ চমকে যায়। এক পা আগানোর বদলে দুই ধাপ পিছিয়ে যায়, বড্ড অস্বস্তি হচ্ছে এই শরীরটা দেখে। তায়েজিদ তাকাল আমরীণের দিকে।
'কিছু বলেছি? এপাশে আসো!'
আমরীণ সময় নিল অনেকটা। হঠাৎ তায়েজিদ আবারও ধমকে উঠতেই আমরীণ ওপাশ দিয়ে বিছানায় উঠে বসল। তায়েজিদ সময় না নিয়ে বলল,
'মাথা টিপে দাও। চুলও টেনে দিবে। দ্রুত!'
আমরীণের ইতঃস্তত করে। কিন্তু চোখ বুঝে অন্যদিকে ফিরে যায়। হাতটা কোনোমতে তায়েজিদের কপালের দিকে বাড়িয়ে দেয়। তায়েজিদ শক্ত হাতে আমরীণের হাতটা নিজের চুলের ভেতর গলিয়ে দিয়ে বলল,
'এত নাজুক কেন তুমি? আমাকে ছুঁলে কি দোষ হবে?'
'জ..জি না।'
'তাহলে সমস্যা কোথায়? অধিকার যে সে পায় না। অধিকার ছিনিয়ে নিতে হয়।'
আমরীণ মুখ ফিরিয়েই মিনমিন করে বলল,
'সবকিছু জোর করে হয় না।'
'হচ্ছে তো। এইযে, চুল টেনে দিচ্ছ। জোর করেছি বলেই তো করছ। নাহলে করতে?'
_____________
®লাবিবা ওয়াহিদ
চলবে~~
বিঃদ্রঃ যারা পড়ছেন তারা বেশি বেশি সাড়া দিন। কেমন লাগছে জানাবেন, আপনাদের সুন্দর মন্তব্যের অপেক্ষায়। রিচেক দেইনি।