ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 14

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [১৪]
লাবিবা ওয়াহিদ

-
সন্ধ্যার সময়ে মাগরিবের আযানটা দিয়েছে বেশিক্ষণ হয়নি। কোথায় পুরুষদের জট বেঁধে মসজিদে ছোটার কথা সেখানে সরোয়ার নিকেতনের উঠোনে এমন মা রপিটের পরিস্থিতি। কেউই তায়েজিদের দানবীয় শক্তির সাথে পেরে উঠছে না। তোফায়েল সাহেব বড় গলায় ছেলের উদ্দেশে কতবার আদেশ ছুঁড়লেন, থামতে বললেন। অথচ তায়েজিদ শুনলে তো। রেজাউল শক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে। ছেলেকে তায়েজিদের হাত থেকে যে বাঁচাবে তিনিও পারছেন না।

তায়েজিদ নাহিদকে মা র তে মা র তে বারবার একই কথা বলছে,
'জা নোয়ার, কুত*র বাচ্চা! তোকে বারণ করিনি আমার সাথে লাগবি না? করিনি? তোর জিভ আজ আমি ছিঁড়েই ফেলব।'

নাহিদ ইতিমধ্যেই আধম রা, নিজেকে বাঁচানোর শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। এই মুহূর্তে হাসপাতাল না নিলে খুব ক্ষতি হয়ে যাবে। এজন্য বাপ্পি, শওকত আর রিফাত নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে তায়েজিদকে ছাড়িয়ে আনল। তায়েজিদ তখনো নাহিদকে অকথ্য গা লা গাল দিয়েই চলেছে। আবারও হি ংস্র বাঘের মতো ঝাপিয়ে পড়তে চাচ্ছিল, কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছে একপাশে।

রেজাউল সরোয়ারের গার্ডরা দ্রুত নাহিদকে হাসপাতাল নিয়ে গেল। ভদ্রলোক শক্ত হয়ে তখনো ভাইয়ের সাথেই দাঁড়ানো। বুক ক্ষ ত বিক্ষত হচ্ছে ঠিকই, কিন্তু মুখে কিছু প্রকাশ করছেন না। তোফায়েল সাহেব আসল ঘটনা জানতে চাইলেন, বারবার করে। কেন তাকে এতটা অমানবিক নিষ্ঠুরতা দেখাতে হলো? কি এমন করেছে নাহিদ? তায়েজিদ জবাব দেয় না। উলটো তাকে ধরে-বেঁধে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এই পুরো ঘটনা দেখে আমরীণ স্থির হয়ে রইল। সে সবটাই উপরের বারান্দা থেকে দেখেছে। সাথী দেখিয়েছে তাকে। পাথর বনে আছে সে। সাথী একপলক আমরীণের র ক্তশূন্য মুখটায় তাকাল। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। নিশ্চয়ই অনুতাপে ভুগছে।
'কি ভাবছ?'

আমরীণের চোখ ঝাপসা হয়ে এসেছে। তায়েজিদের এমন ভ য়াবহ রূপ শেষবার দেখেছিল ঈমনের সাথে। সে ঝামেলা চাইত না বলেই কিছু বলতে চায়নি। তাই বলে এতকিছু হয়ে যাবে তার অলক্ষে? আর তায়েজিদ? সে কি করে জানল? সে সময়ে তো আমরীণের আশেপাশে কেউ ছিল না। এছাড়া, তায়েজিদ কেন তার জন্য এত বড় কাণ্ড ঘটাল? এখন সে চাচী শাশুড়ি, শ্বশুরের মুখোমুখি হবে কেমন করে? তার জন্যই বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগে আছে। আজকের মতো এমন অনুষ্ঠানের দিনেও ঝামেলা বাঁধাতে হলো।

মুন ঘুমাচ্ছে তায়েজিদের ঘরে। অন্যদিনের তুলনায় বেচারী সারাদিন বেশি ছোটাছুটি করেছে। সাথী পলকহীন দেখে গেল মেয়েটাকে। মেয়েটা যেন আরও কিছু নেতিয়ে গেছে। সে বুঝতে পারে, আমরীণের এখানে মানিয়ে নিতে আরও সময় লাগবে। সাথী তার কাঁধে হাত রাখল। এই হাতের ছোঁয়া তার খুবই ভরসাযোগ্য। আমরীণ কিছুটা ঝুঁকে এলো সাথীর দিকে। গলা কিছুটা ভাঙা শোনাল,
'আমার জন্যে..'

'উহু৷ তোমার জন্য না। খবরদার নিজেকে দোষ দিবে না। যে অ ন্যায় করে সে তো শা স্তি পাবেই।'

আমরীণের মন মানল না। সাথী এজন্য আমরীণকে এই খোলা বারান্দা থেকে ভেতরে নিয়ে গেল। আজ সাথী আমরীণকে নিজের ঘরেই আনল। মেহমান থাকলেও বিশেষ কারণে এই ঘরে কেউ আসে না, কিংবা বলা যায় আসতে চায় না। ধরতে গেলে মানুষহীন বেশ সংসার পাতিয়ে রেখেছে সাথী।

আমরীণকে এক গ্লাস পানি দিল। সেটা খেতে ইতঃস্তত করলেও নীরবে খেয়ে নিল। সাথী ততক্ষণে আয়েশ করে আমরীণের পাশে বসেছে। তার নিজস্ব ঘ্রাণে পরিপূর্ণ সম্পূর্ণ ঘরটি। আমরীণ বিষণ্ণ মন নিয়ে আশেপাশে নজর বোলায়। এই বাড়ির প্রায় ঘরই বিশাল। এটাও ব্যতিক্রম নয়। যেন তোফায়েল-কোহিনূর বেছে বেছেই ছেলেদের বড় ঘরগুলো দিয়েছেন। অবশ্য, এখনো অমৃতা বা তুষারের ঘর দেখা হয়নি।

হঠাৎ-ই তার চোখ আটকাল বড় এক তৈলচিত্রে। যার সোনালী ফ্রেম দেয়ালের বেশ বড় একটি জায়গা দখল করে রেখেছে। এই ছবিতে একজন সুপুরুষ। চেহারা তায়েজিদের সাথে অনেকটাই মিলে যায়। কিন্তু ভদ্রলোকের দাঁড়ি নেই, আছে একগুচ্ছ গোঁফ। মুখের অঙ্গিভঙ্গি বেশ গম্ভীর। মাথায় তার পাগড়ি। কেমন এক পা হাঁটুর ওপর তুলে তেজী চোখে তাকিয়ে। এই চিত্র বেশ শিহরণ বইয়ে দিল আমরীণকে। বুঝতে বাকি নেই এই ভদ্রলোক তায়েজিদের বড় ভাই।

সাথী ছবিটায় চোখ বুলিয়ে মৃদু হেসে বলল,
'সুন্দর লাগছে না? ইনিই আমার স্বামী। ভাবছ মৃ ত মানুষটার ছবি এখনো এখানে কি করছে? পা গ ল তো আমি, শাশুড়ির শক্ত নীতিমালা এত মানি না। এটা পা গ ল হওয়ার অন্যতম সুবিধাও বলতে পারো। কেউ লাগতে পারে না, বারণও করতে পারে না। অথচ আমি সুস্থ থাকলে তাকে এভাবে রোজ, বারবার করে দেখার সুযোগ পেতাম না। এই ছবিটাই আমার বেঁচে থাকার কারণ।'

আমরীণ সাথীর চোখ-মুখের মুগ্ধতা দেখে গেল। কী মায়াবী, কি প্রাণচঞ্চল মুখটা। অথচ তার গায়ে রংহীন শাড়ি। আমরীণ মুহূর্তেই নিজের দুঃখগুলো ভুলে গেল। বুক ভরে জমাট বাঁধল সাথীকে নিয়ে তীব্র মায়া, কৌতুহল এবং দুঃখ। মানুষটাকে কেন সবাই পা গ ল বলে? কী সমস্যা ওনাতে? এই মিষ্টি হাসি দেখে কেউ কি আদৌ বলবে এক আকাশ সম দুঃখ পুষে রেখেছে মানুষটা? সাথী খিলখিল করে হেসেই গেল। কেমন যেন বাচ্চা হয়ে গিয়েছে। তার বিয়ের শুরুর দিকের স্মৃতিচারণ করে যাচ্ছে।

হঠাৎ সাথী থেমে গেল। সময় নিয়ে বলল,
'তোমাকে একটা গল্প বলি। আশা করছি এতে করে তোমার ভুল ধারণা কেটে যাবে।'

আমরীণ তাকিয়ে রইলো সাথীর দিকে। কি বলতে চাইছে বুঝতে পারছে না সে।
'তখন নীলায়রা মানে মুনের মা, তার বিয়ের এক বছরের বেশি চলছে। তখনই নাহিদ আসে ছুটি কাটাতে গ্রামে। যেহেতু নীলায়রা খুবই সুন্দরী ছিল, তাই নাহিদের কালো চোখে খুব সহজেই ধরা খেয়ে যায় সে। এ নিয়ে সে প্রচন্ড অসভ্যতামি করত। নীলায়রা সহজ-সরল ছিল, ভাবত তার বুঝতে কোথাও ভুল হচ্ছে। গ্রামের মানুষ কি আর শহুরে মানুষদের ব্যাপারে অত বুঝে? তাই বিষয়টা নীলায়রা অদেখা করে গেল। কিন্তু শেষ রক্ষা হলো না। সেদিন তায়েজিদ গ্রামের বাইরে কাজে গিয়েছিল। নীলায়রা নিজেদের ঘরে একাকী একটা কিছু সেলাই করছিল। ওমনি, নাহিদ ঘরে ঢুকে যায়। নীলায়রা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। ভাগ্যিস সেদিন আমি হাতেনাতে নাহিদের কাণ্ড ধরি। এজন্যই মেয়েটা প্রাণে বাঁচে। আম্মা এই ব্যাপারটা জানা সত্ত্বেও ধামাচাপা দিতে চাইলেন, বলেছিলেন নীলায়রার পর্দায় খুঁত ছিল, আর সে বাহবা দিয়েছিল বলেই নাহিদ এই সাহস করতে পেরেছে।

কেউ কোহিনূরের বিপক্ষে যেতে না পারলেও আমি গেলাম। আমি জানালাম আবিরের আব্বুকে, যেন সেদিনই তায়েজিদকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করে। তাহেরও এই অ ন্যায় মেনে নিলেন না। খুবই বকাঝকা করলেন নাহিদকে। কিন্তু নাহিদ এতে মোটেও মাথা ঘামায়নি, খুবই বেপরোয়া ব্যবহার করেছে। তায়েজিদের কানে যেতেই এই বাড়িতে আজকের মতোই হুলুস্থুল ঘটল। এই ছেলেটা আর যাই করুক, মেয়েদের সম্মানে তার স্বার্থ পাক্কা। সে হোক কাছের কিংবা দূরের কেউ।

এবার তুমিই বলো আমাকে। এখানে তুমি কার দোষ দিবে, নীলায়রার নাকি নাহিদের? তোমার নাকি নাহিদের? দুইটা ঘটনা ভিন্ন হলেও ঘটছে কিন্তু একই ব্যক্তিকে ঘিরে।'

আমরীণ চুপসে গেল। বুক ধড়ফড় করছে তার। সে কল্পনা করার চেষ্টা করল, এক অচেনা পুরুষ তার অনুমতিহীন ঘরে ঢুকে পড়েছে। ভাবলেই কেমন গায়ে তার কাঁটা বিঁধছে। এতক্ষণে অনুশোচনার বদলে তার চোখ-মুখে ঘৃ ণা প্রকাশ করল। সঙ্গে কোহিনূরের প্রতি তার অসম্মান আরও বাড়ল। এই মহিলার এসব কাণ্ডে সে কি বলবে ভেবে পায় না।

একে তো আমরীণের সাথে সিঁড়িতে দেখা হওয়ার পর বলেছিল,
'তুমিও কম সুন্দর না ভাবী। খুব মনে লাগল তোমার রূপ।'

আমরীণের গা ঘিনঘিন করে উঠেছিল। সেই চোখে দেখেছিল বিশ্রী এক ছায়া। এজন্যই আমরীণ ছুটে এসেছিল, মনের ভুল ভেবে ভোলার চেষ্টা করেছিল। সে তখনো চিনত না নাহিদকে। পরে চিনেছে। কিন্তু সেই চেনার কিছুক্ষণের মধ্যেই শোনে গণ্ডগোল।

সাথী আমরীণের চিঁবুক ছুঁলো। গলা নরম করে বলল,
'কখনো নিজেকে দোষারোপ করবে না। তোমার বিবেক জানে তুমি ভুল কিছু করোনি। অনুরোধ এটাই থাকবে, কখনো নীলায়রার মতো নরম হবে না। জীবন আমাদের কারো জন্য থেমে থাকে না। আমাদের নিজেদের জন্য বাঁচতে হয়।'

'কিন্তু আপনি যে এই তৈলচিত্রকে নিয়ে বেঁচে আছেন।'

সাথী হো হো করে হাসল।
'মানুষের বেঁচে থাকার কারণ কিংবা ভঙ্গি আলাদা হয়। আমি স্মৃতিকে আঁকড়ে আর আবিরকে নিয়েই জীবন গড়ি। এই স্মৃতি আমাকে কখনোই ছাড়বে না।'

'আপনিই যে বললেন ভাগ্য মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়।'

সাথী ম্লান হাসল। বুঝতে পারছে এই ছোট মেয়েটার তাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমরীণের মাথায় হাত বুলিয়ে বলল,
'ভাগ্য মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়। তবে আমার সেই দ্বিতীয় সুযোগ চাই না।'

—

সাথীর কথাই ঠিক হলো। সত্যিই নাহিদ অঘটন করেছে। রক্ষীদের থেকে জানা যায়, নাহিদ নাকি তায়েজিদকে বলেছে,
'তোমার ভাগ্য বড়ই ভালো ভাই। কেমন নায়িকা নায়িকা মেয়েগুলারে বউ বানাই ফেলো। এবারেরটা কই পাইলা? আর কতগুলাকে এমন অপশন করে রেখেছ? আমি কিছু পেতে পারি না?'

ব্যাস! তায়েজিদের সমস্ত ধৈর্য, নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে যায়।

সেই রাতেই রেজাউল সরোয়ার পরিবার নিয়ে শহরে রওনা দেয়। ওনার স্ত্রীর কেঁদেকেটে অবস্থা কাহিল। তিনি শক্ত ধাচের হলেও ছেলের এই করুণ অবস্থা মেনে নিতে পারছিলেন না। পইপই করে বারণ করেছিলেন ছেলেকে। ছেলে শুনল কই? ভদ্রমহিলা আর এক মুহূর্ত এখানে থাকার অবস্থায় নেই। রেজাউল সরোয়ার নিজের ছেলের চরিত্রের ঠিক করতে সিদ্ধান্ত নেন যত দ্রুত সম্ভব ছেলেকে বিয়ে দিবেন। বহুত প্রশ্রয় দিয়েছেন ছেলেকে, আর নয়। এবার সুস্থ হয়ে ফিরুক শুধু!

পুরো রাত কেটে যায়। তায়েজিদ এখনো বাড়ি ফিরেনি। আমরীণ অপেক্ষা করতে করতে মুনের পাশেই ঘুমিয়ে যায়। মুন একবার উঠেছিল। খেয়ে-দেয়ে বাবাকে খুঁজেছে। আমরীণ তাকে এটা সেটা বুঝ দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে। বাড়ির পরিবেশ এখনো খুব গরম। আমরীণ ভয়ে ঘর ছেড়েই বেরোয়নি। তায়েজিদ যে কোথায় গিয়েছে কেউ জানে না।

যখন রাত্রি কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে তখনই এলোমেলো হয়ে তায়েজিদ ঘরে প্রবেশ করে। সবার আগে তার বিছানাতেই নজর যায়। দেখল ডিল লাইটের আলোয়, তার পরির মতো মেয়েটা ঘুমোচ্ছে। তার পাশেই মেয়েকে আগলে ঘুমোচ্ছে। তায়েজিদ টলমল পায়ে এগিয়ে গেল আমরীণের কাছে। নির্ঘুম রাতের কারণে লোকটার চোখ লাল হয়ে এসেছে, তবুও ক্লান্তির ছায়া নেই মুখটায়। এখনো সেই আগের পাঞ্জাবি, এলোমেলো উষ্কখুষ্ক চুল, অপরিষ্কার মুখ। হাতে তখনো মা র পিটের ছিলে যাওয়া দাগ। কোথাও বা র ক্ত জমাট বেঁধেছে। আমরীণকে খুব কাছ থেকে দেখল সে। ধীরে ধীরে তার মুখের শক্ত ভাবটা মিলিয়ে যাচ্ছে। কপালের ভাজ মিইয়ে গেছে। কাছাকাছি এসে ঝুঁকে পড়ল সে। মেয়ের চুলের ভাজে চুমু খেল। চুমু দিয়ে সরতে গিয়েই গভীর চোখে দেখল আমরীণের ঘুমন্ত মুখটা। থমকে গেল সে। অপলক চেয়ে রইল। চোখ জ্বালা করছে তার। এমন মুহূর্তে চোখ জ্বালা করায় বিরক্ত হলো সে। আমরীণকে দেখতে চাইলে এখন বুঝি দেখতে পারবে না? তায়েজিদ অপরিষ্কার হাতেই আমরীণের মুখের ওপর থেকে চুল সরিয়ে দিল। হাতের দিকে চেয়ে বুঝল হাত ধোঁয়নি সে। কেমন কালসিটে দাগ পড়েছে হাতে।

তায়েজিদ সরে এলো। আমরীণের বাহুতে হালকা ছোঁয়া লাগতেই টের পেল মেয়েটা মৃদু কাঁপছে। সে স্থির চোখে দেখল। মুনের গায়ে কাঁথাটা খুব যত্ন করে দেওয়া থাকলেও আমরীণ গুঁটিশুটি মে রে ঘুমিয়ে। নিজের কাঁথাটা গায়ে তোলার প্রয়োজনবোধটুকুও করেনি মেয়েটা। দীর্ঘশ্বাস ফেলল সে। ধীরে-সুস্থে কাঁথার ভাজ খুলে আমরীণের গায়ে তা জড়িয়ে দিল। বিড়বিড় করল,
'বোকা মেয়ে।'

_____________
®লাবিবা ওয়াহিদ
#চলবে—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন