#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
২.
কেটে গেছে পনেরো দিন। প্রথম প্রথম প্রতিবেশিরাই খাবার পাঠিয়েছেন ইয়াদ ও ইরহার জন্য। কিন্তু ইয়াদ সবাইকে বলে দিলো এভাবে খাবার না পাঠাতে। প্রতিদিন অন্যের বাসা থেকে খাবার খাওয়াটা দৃষ্টিকটু দেখায়। তাই তো এখন নিজেই কিছু একটা করে নেয়। তবে কাঁচা হাতের কাজ ততটাও ভালো হয় না। যার দরুন ইরহা নানান বায়না ধরে যাচ্ছে একের পর এক।
এই কয়দিন আব্বু আম্মুর জন্য অনেক কেঁদেছে ইরহা। রাত একটু বেশিই মুসকিল হয়ে পড়ে ইয়াদের জন্য। দিনটা ইরহা খেলাধুলায় কাটিয়ে দিলেও রাতে তার আম্মু চাই। আম্মুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাস তার।
তাকে কতো কাঠখড় পুড়ে ইরহাকে খাওয়াতে হয় তিন বেলা। ইরিন ইরহাকে সব সময় নিজের হাতে খাইয়ে দিতেন। এখন সেই কাজ করতে হচ্ছে ইয়াদকে। সে ততটাও পারদর্শী না এসবে। কিন্তু মা বাবার শেষ আমানত ইরহা তাকে তো যে করেই হোক ভালো রাখতে হবে। তাইতো চেষ্টা করছে যথাসাধ্য মতো।
' ভাইয়া এসব আমি খাবো না। সব কিছু কেমন তেতো তেতো লাগছে। আম্মুকে বলনা ভাইয়া আমাকে সেনব্রিজ বানিয়ে দিতে। আম্মু এখনো আসছে না কেন ভাইয়া?'
ইরহার এতো গুলো অভিযোগ শুনেও সে জবাব না দিয়ে বলল,
' এটা খেয়ে নে বোন আমার। ভাইয়া পরে মজাদার অন্য কিছু বানিয়ে খাওয়াবো তোকে। এখন এটাই খেয়ে নে। দেখ স্কুলের জন্যও লেট হয়ে যাচ্ছে। পড়ে কিন্তু ম্যাম তোকে কানে ধরাবেন।'
ইরহা এবার সব কিছু ভুলে শেষ কথাটা শুনে হাসলো। অত্যন্ত ভাব নিয়ে বলল,
' ম্যাম কখনোই আমাকে কানে ধরান না ভাইয়া। ম্যাম তো আমায় সব থেকে বেশি ভালোবাসেন।'
ইয়াদ রুটি আর সবজি আরেকটু ইরহার মুখে পুরে বলল,
' তাই নাকি? আমি তো দেখলাম যেসব স্টুডেন্ট লেট করে ক্লাসে যায় তাদের সবাইকে কান ধরিয়ে রাখেন।'
' সবাইকে ধরালেও আমাকে না। কারণ আমি গুড স্টুডেন্ট।'
এমন হাজারো গল্পের মধ্যে দিয়ে খাওয়া শেষ হলো ইরহার। রুটি গুলো সামান্য পুড়ে গেছে যার ফলে ইরহা খেতে চাইছিল না। তার কাছে এগুলো তেতো লাগছে। ইয়াদ তাকে খাইয়ে দিয়ে যেনো হাঁফ ছেড়ে বাঁচলো। আম্মু কতো সহজেই না ওকে খাইয়ে দিতেন। আর সে কিছুই ঠিক ভাবে করতে পারছে না। দীর্ঘশ্বাস ফেললো ইয়াদ। নিজেও সেই পুড়ে যাওয়া রুটি খেয়ে উঠে দাঁড়ালো। ইরহার ব্যাগ আর নিজের কলেজ ব্যাগ কাঁধে নিয়ে এক হাতে বোনকে আঁকড়ে ধরে বেরিয়ে পড়ল ঘর থেকে। দরজা লক করে বাইকের সামনে বসালো ইরহাকে। নিজেও বসলো তার পিছনে। বাইকটা গত বছর তার জন্মদিনের উপহার স্বরূপ দিয়েছিলেন মাহফুজ। সেই বাইক নিয়ে চলল তাদের গন্তব্যে। স্কুল বাড়ি হতে বেশি দূরত্বে নয়। হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে পোঁছাতে। তবে ইয়াদের কলেজ থেকে বাড়ি অনেকটাই দূরে। বাইকে যেতেই পনেরো মিনিট লেগে যায়। ইরহাকে ক্লাসে পৌঁছে দিয়ে ইয়াদ চলে যায় নিজের কলেজের উদ্দেশ্যে। পূর্বের মতো এখন আর ক্লাসে টাইমের আগে পৌঁছাতে পারে না। প্রতিদিন পাঁচ দশ মিনিট লেট হয়েই যায়। এই নিয়ে স্যাররা কিছু না বললেও ক্লাসের কিছু ছাত্র ছাত্রী ঠিকই স্যারকে নালিশ করে। সে দেখেও না দেখার ভান করে বসে থাকে। কিই বা বলবে সে। দোষটা তো তারই। তাই তো নীরব বসে থাকে। আজকেও তার বেতিক্রম হলো না। এইতো আজও সে ছয় মিনিট লেট।
' আসতে পারি স্যার?'
ইউনুস সাহেব একবার তাকালেন ইয়াদের দিক। গম্ভীর মুখে বললেন,
' এসো।'
ইয়াদ ঢুকলো ক্লাসে। দু কদম এগিয়ে আসতেই তাদের ক্লাসের সানি নামের ছেলেটা বলে উঠলো,
' স্যার আজও ইয়াদ ছয় মিনিট লেট। এভাবে প্রতিদিন লেট করেও ও কোনো শাস্তি পায় না। আর আমরা লেট হলেই শাস্তি। এটা কিন্তু মানতে পারছি না স্যার।'
ইউনুস সাহেব গম্ভীর মুখে একবার পর্যবেক্ষণ করলেন সানিকে। তারপর বললেন,
' তোমার এস এস সি পয়েন্ট যেনো কতো ছিলো?'
সানি কিছুটা দমে গেলো। নিচু গলায় জানান দিলো,
' ৩.২২ '
ইউনুস সাহেব বললেন,
' আর ইয়াদের এস এস সি পয়েন্ট কতো ছিলো?'
সে নিজেই আগের মতো বলল,
' জিপিয়ে ফাইভ।'
'ও যদি লেট করে এসেও যদি ভালো পয়েন্টে পাস করতে পারে তাহলে সমস্যা কোথায়? আর ক্লাসের যতটা এক্সাম নেয়া হয় সব গুলোতে তো ওই প্রথম হয়। কই তুমি একটাতেও আজ পর্যন্ত পাসের মার্ক তুলতে পারো নি। ও কিন্তু সবসময় সবার আগেই ক্লাসে পৌঁছাত। কোনো সমস্যা আছে বিদায় এখন লেট হচ্ছে সে। এর জন্য কলেজ থেকে পারমিসনও নিয়েছে। সব দিক বিবেচনা করে কথা বলো সানি।'
সানি আর কিছু বলল না। অপমানে মুখ কালো হয়ে এলো তার। কিন্তু মনে মনে ঠিকই হিংসে করতে থাকলো। ইয়াদ এসবে ততটা মাথা ঘামালো না। চার নাম্বার ব্রেঞ্চে গিয়ে বসলো। সেখানে তার জন্য জায়গা রেখেছিল তার প্রিয় বন্ধু বাঁধন। ছেলেটা সেই ক্লাস ওয়ান থেকে তার বন্ধু এক সাথে চলাফেরা তাদের। তিন দিন হলো ক্লাসে আসছে এর আগের দিন গুলো ক্লাস করা হয় নি তার।
এতক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল রিমশা। তীক্ষ্ণ ধারালো চোখ দুটোর দৃষ্টি ইয়াদের উপর। ক্লাসে ইয়াদের পর এক মাত্র সেই মেধাবী। ইয়াদ ক্লাসে ফার্স্ট হাওয়া নিয়ে তার যত সমস্যা। সেও ইয়াদের সাথে ক্লাস ওয়ান থেকেই পড়াশোনা করছে। কিন্তু ইয়াদকে কখনও সেকেন্ড করতে সফল হয় নি। যার দরুন ইয়াদ তার দু চোখের বিষ। দাঁতে দাঁত চেপে রিমশা চোঁখ সরালো ইয়াদ হতে। এদিকে বাঁধন ওর দৃষ্টি দেখে শিউরে উঠার মতো করে বলল,
' এই মেয়ে তার দু চোখ দিয়েই যেনো ঘূর্ণিঝড়,টর্নেডো, সাইক্লোন বইয়ে দেয়। বাবা কি তেজ চোঁখের। দেখলেই মনে হয় তোকে না ভেজে কাঁচা গিলবে।'
ইয়াদ একবার রিমশাকে দেখে তাকালো বাঁধনের দিক। কিছু না বলেই স্যারের ক্লাসে মনোযোগী হলো। এ আর এমন কি দীর্ঘ বছর ধরেই দেখে আসছে।
*********
ইরহা ক্লাসে তার বান্ধবী ইতির সাথে বসে। ম্যাম ক্লাস নিচ্ছেন সে দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। পুতুল নিয়ে খেলা করছে সামনের মেয়ে দুটো। সে একবার বলেছে তাকেও খেলায় নিতে। কিন্তু মেয়ে দুটো তাকে নিবে না বলে জানিয়েছে। এই কথাটা যেনো তার হজম হচ্ছে না। সেই কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আবার বলল,
' শেষ বারের মতো বলছি,আমাকে খেলায় নিবি কিনা বল?'
মেয়ে দুটো এক সাথে বলল,
' না।'
এই না টা তার হজম হলো না। হুট করেই দাঁড়িয়ে ম্যামকে বলল,
' ম্যাম আপনার ক্লাস না করে তারা পুতুল খেলছে। তাদের জন্য আমি আপনার ক্লাসে মনোযোগী হতে পারছি না।'
মেয়ে দুটো আঁতকে উঠে। কি করবে বুঝে উঠতে পারলো না তৎক্ষণাৎ। তার মধ্যে আবার ক্লাসের ম্যামও তাদের কাছে চলে এসেছেন। দুজনের থেকে পুতুল গুলো নিয়ে বললেন,
' যাও সামনে গিয়ে কান ধরে দাঁড়াবে দুজন। ক্লাস রেখে খেলা হচ্ছে!'
মেয়ে গুলো মাথা নিচু করে সামনে গেলো। মনে মনে আফসোস করলো দুজনেই। ইরহাকে খেলায় নিলেই ভালো হতো। ইরহার পাশে বসা ইতি অবাক হয়ে বলল,
' তুই তো নিজেই তাদের সাথে খেলতে চাইলি। আর ম্যামকে বললি ক্লাসে মনোযোগী হতে পারছিস না। কি সাংঘাতিক মেয়েরে তুই।'
'ওরা আমায় খেলায় নিলেই হতো। তাহলে তো আর এমন কিছু হতো না। দোষ টা ওদের তাই শাস্তিও ওরাই পাবে। আমাকে রেখে খেলা করবে। আর আমি বসে বসে দেখবো নাকি?'
ইতি আর কিছু বলল না। এই মেয়েকে তার আর চেনার বাকি নেই তাকেও একবার এভাবে ক্লাসে কানে ধরিয়েছে। যে তার কথা শুনবে না তার সাথেই এই মেয়ে এমন করে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই সত্যি এই মেয়ে এখন ক্লাসে খুব মনোযোগ সহকারে বসে আছে। ম্যামের প্রতিটা প্রশ্নেরও জবাব দিচ্ছে। তাকে দেখে বুঝার উপায় নেই একটু আগেই কতটা অমনোযোগী ছিল ক্লাসে।
***********
ইয়াদের ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ। এক মুহুর্ত অপেক্ষা না করে ছুটলো বাইক নিয়ে। থামলো ঠিক ইরহার স্কুলের সামনে। তাদের বারোটায় ছুটি হয়। ইয়াদ তাকে আগেই বলে রেখেছে ক্লাস ছুটি হলে দারোয়ান চাচার কাছে বসে থাকতে। দারোয়ান চাচাকেও বলে যায় প্রতিদিন। তাই তো তিনি ইরহাকে দেখে রাখেন যতক্ষণ না ইয়াদ আসে।
ইয়াদ এসে দেখলো ইরহা প্রতিদিনের ন্যায় খেলছে দারোয়ান চাচার সাথে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো সে। যতক্ষণ না ইরহাকে দেখছে তার দম নিতেও কষ্ট হয়। সে এগিয়ে এলো। দারোয়ান চাচার হতে বিদায় নিয়ে ইরহাকে বলল,
' চল এখন বাসায় যেতে হবে।'
ইরহা তার দু হাত মেলে দিলো। ইয়াদ মুচকি হেসে তাকে উঠিয়ে বসালো বাইকে। তারপর চলে গেলো সেখান হতে। যেতে যেতেই ইরহা নানান কথা বলে যাচ্ছে। তার কথার মধ্যেই ইয়াদ জানতে চাইলো।
'ভাইয়া যে কেক দিয়েছিলাম সেটা খেয়েছিস তো?'
' হ্যাঁ ভাইয়া খেয়েছি। ইতিকেও দিয়েছি। জানো ইতি না আজ নুডলস এনেছে আমাকেও দিয়েছে সে।'
' তোকে না বললাম অন্যের থেকে কিছু খেতে নেই।'
' আমি তো আর একা খাই নি। ওকেও তো আমার কেক দিয়েছি।'
' তুই দিয়েছিস বলে কি ওরটাও তোকে খেতে হবে?'
' অবশ্যই খেতে হবে। আমার খাবার ওকে খেলে ওর খাবারও তো আমায় খেতে হবে। তাহলেই তো হবে সমান সমান তাই না?'
ইয়াদ দীর্ঘশ্বাস ছাড়লো এই মেয়েকে কিভাবে বুঝাবে সে।
ইয়াদ আর ইরহা পৌঁছালো বাসায়। তাদের গেইটের সামনে নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা "ইরহা মঞ্জিল"। ইরহা মঞ্জিল নামটা মাহফুজ নিজে দিয়েছেন। ইরহার জন্মের ছয়দিন পর মাহফুজ এই বাসায় উঠেন। ইরহাকে মাহফুজ একটু বেশিই ভালোবাসতেন। এমনটা না যে তিনি ইয়াদকে ভালোবাসতেন না। ইয়াদকেও খুব ভালোবাসতেন তিনি। কিন্তু বাবারা মেয়েদের একটু বেশিই ভালোবাসে। মাহফুজ আহমেদও তার ব্যতিক্রম নন।
ইয়াদ গেইটার তালা খুলে ভেতরে প্রবেশ করলো বাসার সদর দরজায়ও তালা দেয়া সেটাও খুলল। ইরহাকে বলল,
' গোসলের জন্য যা ভাইয়া এগুলো রেখে আসছি।'
ইরহা বায়না ধরলো,
' এখন না ভাইয়া পড়ে গোসল করে নিবো। টিভি দেখে নেই আগে প্লীজ।'
' না বোন এমন করে না। দেখ ঘেমে গেছিস এর পর কিন্তু শরীর থেকে গন্ধ বের হবে। সবাই তোকে পঁচা মেয়ে বলবে। তুই কি চাস তোকে সবাই পঁচা বলুক?'
ইরহা ঠোঁট উল্টে না করলো সে চায় না।
ইয়াদ তার মাথায় হাত বুলিয়ে বলল,
' গোসল করেই টিভি দেখে নিস তখন আমি কিছু বলব না ঠিক আছে।'
ইরহা মাথা নাড়ল। আর কিছু না বলেই সে ওয়াশরুমে ঢুকলো গোসলের জন্য। ইয়াদ ব্যাগ রেখে তার পিছু নিল। তাকে গোসল করিয়ে বলল,
' তুই প্যান্টটা পড়ে আয়। আমি তোর জন্য জমা বের করছি।'
কথাটা বলেই ওয়াশরুমে থেকে বেরিয়ে গেলো সে। কাবার্ড খুলে একটা গুল জমা বের করলো। এর মধ্যে ইরহাও চলে এসেছে হাফপ্যান্ট পড়ে। ইয়াদ ইরহার হাতে,মুখে লোসন লাগিয়ে দিল। তারপর পরিয়ে দিলো জামা।
ইরহাকে টিভি চ্যানেলে কার্টুন লাগিয়ে দিয়ে চলে গেলো সে রান্না ঘরে। এর মধ্যে কিছু একটা করতে হবে থাকে। তাই ঝটপট চুলায় রান্না বসালো এই কয়দিন ইউটিউব থেকে অনেক রান্নাই শিখেছে সে কিন্তু প্রতিদিনই একটা না একটা গণ্ডগোল হয়েই যায়। একটু পর আবার ইরহা খাবারের জন্য বায়না করবে তাই আর কিছু না ভেবেই এক চুলায় ভাত আর অন্য চুলায় ডিম ভাজি করতে লাগলো। দুজনের জন্য রান্না হতে বেশি সময়ও নিলো না। ঘণ্টার মধ্যে হয়ে গেলো সব। এক প্লেট ভাত আর ডিম ভাজি নিয়ে হাজির হলো ইরহার সামনে। ইরহার পাশে বসে বলল,
' হা কর বোন। তোকে খাইয়ে দিয়ে গোসল করতে হবে আমায়।'
ইরহা বিনা বাক্যে হা করলো। টিভি দেখে খেয়ে অভ্যাস তার। ইরিন সব সময় এভাবেই তাকে খাওয়াতেন। ইরহাকে ভাত সম্পূর্ণটা খাইয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ইয়াদ। এখন সে নিশ্চিন্ত। এর ভেতরে তার সকল কাজ শেষ করতে হবে। সে উঠে আগে একবার দরজার দিক তাকালো। দরজা লক দেখে এগিয়ে গেলো রান্না ঘরের দিক। সব কিছু গুছিয়ে গেলো নিজের রুমে। এখন তাকে একটা লম্বা গোসল নিতে হবে। তাই আর এক মুহুর্ত অপেক্ষা করলো না চলে গেলো গোসল নিতে। বের হল ঠিক আধ ঘণ্টা পর। ইরহার কাপড় আর নিজের কাপড় মেলে দিলো ব্যালকনিতে। ইরহা এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। এটা নতুন না সে সব সময়ই টিভি দেখে ঘুমায়। তাই ইয়াদ খুবই সাবধানে টিভি বন্ধ করে তাকে কোলে নিলো। ইরহার রুমে তাকে শুয়ে দিয়ে খাবার খেয়ে পড়তে বসলো। রাতে এখন আর তার পড়া হয় না। রান্না শেষ করে ইরহাকে পড়ানো এসব করতে করতেই আর নিজের পড়াটা হয়ে উঠে না।তাইতো দিনের বেলায় পড়াশোনা শেষ করে রাখে সে।
***********
সন্ধ্যা বেলা। হালকা নাস্তা করে খাইয়ে পড়াতে বসালো ইরহাকে। ওই দিকে আবার ভাত রান্না বসিয়েছে। তার উপর তরকারির জন্য এগিয়ে রাখছে এটা সেটা। ইরহাকে কিছু লিখতে দিয়েই তরকারি টা বসাবে। তাই করলো। ইরহাকে একটা কবিতা লিখতে দিয়ে চলে গেলো রান্না ঘরে। সেখান থেকেই নজরে নজরে রাখছে তাকে। একে একে সকল মসলা দিয়ে মাছ গুলো দিয়ে দিলো। ইরহা আবার মাছ,মাংস না হলে খেতে পারে না। কিন্তু সমস্যা একটাই এখন সে মাছ মাংস প্রতিদিন কোথায় পাবে? যা ছিল ফ্রিজে এতো দিন চলেছে। টাকার সমস্যা না হলেও বাজারের সমস্যা ঠিকই রয়েছে। প্রথমত সে কখনও বাজার করে নি। কোনটা কিভাবে কিনতে হয় সেটাও জানা নেই। তার উপর ইরহা। ওকে একা রেখে বাজারে যাবেই বা কি করে? আর সাথে নিয়ে গেলেও তো হবে না। প্রতিবেশী কারো কাছে যে তাকে রেখে যাবে তার ভরসা পাচ্ছে না সে। তার যে বোন, হুট করেই ঝগড়া লেগে যাবে। প্রতিদিন তার একটা না একটা নালিশ বাসায় এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি বাবা মায়ের মৃত্যুর পর আর একটাও নালিশ বাসায় আসে নি।
আবার ভাবলো বাজারের জন্য মিনহাজকেই বলতে হবে। ওনাকে দিয়েই নাহয় বাজারটা করাবে।
ইয়াদ রান্না শেষে ইরহার পাশে বসলো। ইরহা কবিতা শেষ করে অঙ্ক করতে বসেছে। ইয়াদ কবিতা দেখলো দুটো বানান ভুল হয়েছে। সেগুলো আবার ইরহাকে দিয়ে শুদ্ধ করে লিখালো বার কয়েক। বেশ কিছুক্ষণ পড়াশোনার পর ইরহা বলে উঠলো,
' ভাইয়া আম্মু আব্বু এখনো আসছে না কেন?'
ইয়াদ হঠাৎ করেই চুপ হয়ে গেলো। ইরহার মাথায় হাত বুলিয়ে সময় নিয়ে বলল,
' ওরা আর আসবে না বোন।'
' কেন ভাইয়া?'
' তোকে তো বললাম ওরা আমাদের ছেড়ে চলে গেছেন।'
ইরহা ঠোঁট উল্টে কেঁদে উঠলো। বায়না ধরলো,
' আমার আম্মু আব্বুকে চাই ভাইয়া। তাদের এনে দাও। আমি আম্মুর কাছে যাবো।'
একের পর এক বলেই চলেছে সে। আর সেই সাথে কান্নাও বেড়ে চলেছে। ইয়াদ কোলে নিলো ইরহাকে। ব্যালকনিতে গিয়ে তারাদের দেখিয়ে বলল,
' ওই যে আকাশে তারা দেখছিস। ওখানেই আমাদের আম্মু আব্বু। আল্লাহ আমাদের আম্মু আব্বুকে ওনার কাছে নিয়ে গেছেন।'
ইরহার কান্না কিছুটা থেমেছে। সে খুব আগ্রহী হয়ে জানতে চাইলো,
' আকাশে আমাদের আম্মু আব্বু কিভাবে উঠলো ভাইয়া? কই আমি তো তাদের উঠতে দেখিনি?'
তার বাচ্চা সুলভ প্রশ্নে মলিন হাসলো ইয়াদ। এই অবুঝ শিশুকে কিভাবে বুঝাবে সে? কিছু একটা ভেবে সে বলল,
' তুই যখন ঘুমিয়ে ছিলি তখন আল্লাহ নিয়ে গেছেন। তিনি আমাদের আম্মু আব্বুকে খুব ভালোবাসেন তো তাই ওনার কাছে নিয়ে গেছেন।'
' আমিও তো আম্মু আব্বুকে খুব ভালোবাসি তাহলে ওরা আমার কাছে কেনো নেই ভাইয়া? আল্লাহ কি আমায় ভালোবাসেন না?'
' বোকা বোন আমার। আল্লাহ সবাইকে ভালোবাসেন। তাই তো তোকে রেখেছেন আমার জন্য। আমি তো তোকে খুব ভালোবাসি তাইনা! এর জন্য আল্লাহ তোকে আমার কাছে রেখে গেছেন। তুই কি আমায় ভালবাসিস না?'
ইরহা দু হাত দিয়ে ইয়াদের গলা জড়িয়ে ধরে বলল,
' আমি তোমায় খুব ভালোবাসি ভাইয়া।'
তারপর দু হাত মেলে বলল,
' এই দেখো কতটা ভালবাসি।'
ইয়াদ হাসলো। ইরহার গালে চুমু খেয়ে বলল,
' দেখেছি আমার কলিজা। এর জন্যই তো আমরা দুজন এক সাথে আছি। আম্মু আব্বু কিন্তু ওখান থেকেই আমাদের দুজনকে খুব ভালোবাসেন। প্রতি সময় যাতে আমাদের দেখতে পারেন তাই ওখানে তারা হয়ে আছেন। এবার বুঝেছো তো আম্মু আব্বু কেন আমাদের সাথে নেই।'
ইরহা মাথা নেড়ে বলল সে বুঝেছে। ইয়াদ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভেতরে চলে আসলো। ইরহাকে পড়তে বললে সে মানা করে দিলো আজ আর পড়বে না। ইয়াদও আর জোর করে নি। তাকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলো। ইয়াদ সব কিছু গুছিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ল তার রুমে। দরজাটা খুলাই রেখে ঘুমিয়েছে সে। লাইট গুলোও আর অফ করে নি। পাছে না ইরহা ভয় পায়।
#চলবে