ফন্ট সাইজ:
থিম:
মন খোঁজে তোমাকে

পর্ব 3

লেখক: সুমনা আক্তার

#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার

৩.

একান্নবর্তী পরিবার ছিল তৌকির হাজারী সাহেবের। তার এক ভাই তন্ময় হাজারী। দুজনের এক সাথে বসবাস। তৌকির হাজারী সাহেবের ছিল তিন ছেলে মুর্শেদ,মাহফুজ,মিনহাজ আর ছিল দুই মেয়ে তারা ও তিশা।
অন্যদিকে তন্ময় হাজারীর দুই ছেলে ইকবাল ও শামসুর। মুর্শেদ,ইকবাল ও শামসুর তিনজনে বিবাহিত। তারা ও তিশাকে ভালো পরিবার দেখে বিয়ে দিয়েছিলেন তৌকির হাজারী। এবং তার দুই মেয়েই ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। মোট কথা সব দিক দিয়েই তৌকির হাজারীর পরিবার ছিল বেশ সুখের একটি পরিবার।
কিন্তু হঠাৎ এক দিন মাহফুজ আহমেদ বিয়ে করে নিয়ে আসেন ইরিনকে। যে কিনা ছিল এতিম। এতিমখানায় বড় হয়ে উঠা ইরিনের প্রেমে পড়েছিলেন মাহফুজ আহমেদ। কোনো এক অনুষ্ঠানে প্রথম দেখায় তার মায়ায় আটকে যান মাহফুজ। তারপর থেকেই নানান বাহানায় তিনি এতিমখানার সামনে যাওয়া আসা করতেন। এক পলক দেখেই চলে আসতেন সেখান হতে। ইরিন যেমন সুন্দরী ছিলেন তেমন ছিলেন বুদ্ধিমতী। খুব সহজেই বুঝে নিলেন মাহফুজ সাহেবের হাবভাব। কোনো এক বসন্তের অনুষ্ঠানে ইরিন নৃত্য পরিবেশন করেন। সেই দিনই মাহফুজ আহমেদ নিজের মনের অনুভূতি মেলে ধরেন ইরিনের সামনে। ইরিন নিজেও পছন্দ করতেন মাহফুজকে তাই আর অমত করেন নি। দুজনের প্রেমের দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ মাহফুজ আহমেদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় পরিবারে। নিজের ভালোবাসার কথা অকপটে স্বীকার করেন মাহফুজ আহমেদ। কিন্তু এতিম ইরিনকে মানতে পারেন নি তৌকির হাজারী। তিনি গ্রামের চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে দিতে চাইলেন মাহফুজের। এতে ঘোর আপত্তি জানালেন মাহফুজ। তাইতো কাউকে না জানিয়ে বিয়ে করে নেন ইরিনকে। তাদের সম্পর্ক কেউ মেনে নেন নি। তৌকির হাজারী সেই মুহূর্তেই মাহফুজ আহমেদকে তেজ্য পুত্র বলে ঘোষণা দেন এবং পরিবারের সবাইকে জানিয়ে রাখেন মাহফুজের সাথে কারও যোগাযোগ থাকলে এই পরিবারে আর তাদের স্থান হবে না। মুর্শেদ বাবা বলতে অন্ত। তাই তিনি নিজেও বাবার হয়ে কথা বললেন। কিন্তু মিনহাজ লুকিয়ে ঠিকই সংযোগ রাখলেন প্রিয় ভাইয়ের সাথে। বাবার কথাটা তিনি মানতে পারেন নি।

সেই দিন থেকেই মাহফুজের পথ চলা হয়ে উঠে ভিন্ন। বহু দুঃখ কষ্টের পর সুখের মুখ দেখেছিলেন তিনি। দু সন্তান নিয়ে খুব ভালই দিন কাটছিল তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের সেই সুখের সংসার বেশি দিনের ছিল না।

' স্যার এটা কিন্তু ঠিক না। প্রতিদিন ইয়াদ ক্লাসে লেট করে আসে। অথচ তাকে কিছুই বলা হয় না। কলেজের কিছু নিয়ম-কানুন আছে সেগুলো সবার জন্য সমান হওয়া উচিত।'

রিমশার কথায় ইউনুস সাহেব তাকালেন তার দিক। এই একটা অভিযোগ শুনতে শুনতে তিনি প্রচণ্ড বিরক্ত। চোঁখের চশমাটা টেবিলের উপর রেখে রিমশাকে জিজ্ঞেস করলেন,
' সবাই ওই ছেলেটাকে নিয়ে কেনো পড়েছো? ছেলেটা আমাদের জানিয়েছে তার কিছু পারিবারিক সমস্যার জন্য ক্লাসে লেট হচ্ছে। সে তো পড়াশোনায় কোনো ফাঁকিবাজি করছে না। তাহলে সমস্যা কোথায়?'

' স্যার নিয়ম কানুন সবার জন্য সমান। সে ভালো স্টুডেন্ট বলে কি তার জন্য নিয়ম কানুন ভঙ্গ হবে? কই ক্লাসে তো আরও স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কেন নেই এই নিয়ম?'

' তুমি তো ওকে চেনো ভালো করে, দেখেছো কখনও ও ক্লাসে লেট করে পৌঁছাতে? কয়েকটা দিনের সময় চেয়েছে ছেলেটা। হয়তো কিছু সমস্যা তাই এমনটা হচ্ছে।'
' স্যার কিন্তু....'
ইউনুস সাহেব রিমশাকে মাঝ পথে থামিয়ে দিলেন।
' আর কিন্তু না রিমশা। ইয়াদ পারমিসন নিয়েছে। যদি পারমিসন না নিতো তাহলে তাকে অবশ্যই পানিশমেন্ট করা হতো। তাই এই বিষয়ে আর কথা শুনতে চাই না আমি। এখন ক্লাসে যাও।'

আর কিছু বলল না রিমশা। ক্রোধ নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ফর্সা মেয়েটার মুখ লালিত হয়ে আছে অতিরিক্ত ক্ষোভে। এই ছেলেটাকে সবাই এতো কেনো ছাড় দেয়? তার মোটেও পছন্দ না এই ছেলেকে। হঠাৎ স্যারের বলা একটি কথা মনে পড়ল। "পারিবারিক সমস্যা" বলতে কি বুঝিয়েছেন স্যার। সে পুনরায় ঘুরে হাটা ধরলো অফিসের দিক। স্যারের থেকে জানতে চাইবে পারিবারিক সমস্যাটা কি? আবার কিছু একটা মনে পড়তেই থেমে দাঁড়ালো। স্যারের থেকে জানা যাবে না এটা নিশ্চিত। স্যার তাকে কখনোই বলবেন না। কিন্তু সমস্যাটা কি তা তো জানতেই হচ্ছে। অন্তত এই একটা মাধ্যমে তাকে কিছুটা হেনস্তা করতে পারবে। কথাটা ভেবে পৈশাচিক আনন্দ অনুভব করলো রিমশা। যেভাবেই হোক ইয়াদের দুর্বল কিছু জানতে পারলেই হলো। রিমশা সেখান থেকে ফিরে এলো ক্লাসে। একবার সম্পূর্ণ ক্লাস দেখে নিলো। এই তো বাঁধনের পাশেই বসে আছে ইয়াদ। রিমশা তাকে দেখে হাসলো।

সেই ভয়ানক হাসি কারও চোখে না পড়লেও বাঁধনের চোখে ঠিকই পড়ল।
ভ্রু কুঁচকে আসে ছেলেটার। এই মেয়ে ইয়াদকে দেখে হাসছে, বিষয়টা মেনে নিতো পারলো না সে। ইয়াদকে ধাক্কা দিয়ে বলল,

' দোস্ত আজ জিলাপির কি হয়েছে রে? আমি সিওর এই মেয়েকে আজ পেত্নী ভর করছে।'

ইয়াদ রিমশার দিক চাইলো। বাঁধন তাকে জিলাপি বলে ডাকে। জিলাপির মতো প্যাঁচ নাকি রিমশার ভেতর।
রিমশা নিজের মতো গল্প করে যাচ্ছে পাশের মেয়েটার সাথে। ইয়াদ বিরক্ত হয়ে বাঁধনকে বলল,

' তোর মাথায় এসব অহেতুক চিন্তা ভাবনা কোথা থেকে আসে বলতো?'

' আমি এমনি এমনি বলছি না দোস্ত। এই মেয়ের হাবভাব ঠিক লাগছে না।'
' কেনো? কি করেছে ও?'
' তোর দিক তাকিয়ে কেমন করে যেনো হাসছিল।'
' আর অমনি বুঝে গেলি ওর হাবভাব ঠিক নেই?'
' দোস্ত তুই গভীর ভাবে চিন্তা করছিস না। আমার মতো মাথা খাটা দেখবি কিছু একটা গণ্ডগোল চোখে পড়বেই।'
' থাক,তোর মাথা তুই খাটা। আমাকে এসব থেকে দূরে রাখ।'
বাঁধন আরও কিছু বলতে চাইলো অথচ ইয়াদ শুনতে নারাজ। সে পুনরায় বইয়ে মুখ গুজলো।

***********

পড়ন্ত বিকেলে বাড়ির উঠোনে খেলা করছে ইরহা। তাকে সঙ্গ দিচ্ছে ইয়াদ। হাতে বই নিয়ে বসে আছে টাইলস সজ্জিত সিঁড়ির এক কোণে। সামনেই ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে খেলা করছে ইরহা। বার বার এটা ওটা দেখিয়ে নানান কথা বলে চলেছে।
সামনেই এইচএসসির পরীক্ষা। আজ কাল টিউশনিতেও যাওয়া হয় না। যাবেই বা কি করে! ইরহা খুবই চঞ্চল। কারো কাছে রেখে গিয়েও শান্তি মিলবে না। কখন কি ঘটিয়ে বসে সেই ভয়ে তাকে একা ছাড়তে নারাজ সে।
এদিকে তার ভাবনা টিউশনি না করে পড়ায় কিছুটা পিছিয়েছে। তাইতো রাত দিন যতটুকু সময় মিলে সেই সময়টুকুতে পড়া এগিয়ে রাখছে। বাড়ির গেটে তালা ঝুলিয়ে রেখেছে তাও নিশ্চিত হতে পারছে না বিধায় এখানে বসেছে।

' ভাইয়া দেখো আমি কতো কিছু রান্না করেছি। তোমার খিদে পেয়েছে তাই না। একটু দাঁড়াও আমি এখনি খাবার দিচ্ছি।'

বলেই ছোট প্লাস্টিকের প্লেটে খাবার সাজাতে লাগলো।
ইয়াদ দেখলো একবার। তিনটে হাড়ি, একটাতে ভাত স্বরুপ বালি আরো দুটোর একটাতে গাছের পাতা ছোট ছোট করে কেটে তরকারি আরেকটাতে ভিন্ন ভিন্ন ফুল দিয়ে তরকারি। ইয়াদ আনমনেই মুচকি হাসলো। বই বন্ধ করে রেখে দিলো পাশে। গিয়ে বসলো ইরহার সামনে। এর মধ্যেই প্লেটে খাবার সাজানো শেষ ইরহার। প্লেট বাড়িয়ে দিল অত্যন্ত খুশি মনে। ইয়াদ নিজেও এক গাল হেসে নিলো প্লেট। মাথায় হাত বুলিয়ে বলল,
' মাশাআল্লাহ,আমার ইরহা তো অনেক বড় হয়ে গেছে। আমার জন্য রান্না করেছে।'

বাচ্চা মেয়েটা প্রাণ খুলে হাসলো। খুশিতে গদগদ হয়ে বলল,
' খেয়ে দেখো আমি সব থেকে ভালো রান্না করি। তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবো।'

ইয়াদ নিজেও খাওয়ার ভঙ্গিমা করে বলল,
' ইয়াম্মি। সত্যি সব থেকে সুস্বাদু খাবার হয়েছে এইটা।'

খিলখিল করে হেসে উঠলো মেয়েটা। সেই সাথে তার হাসি মাখা প্রাণোচ্ছল চোখ দুটোও হেসে উঠলো। মুহূর্তেই মনে হলো চতুর্দিকে প্রকৃতিও তার সাথে হাসছে। ইয়াদ তাকিয়ে রইলো বাচ্চা মেয়েটার দিক। একদম মায়ের মতো হয়েছে। এ যেনো আরেক ইরিন। এই ভাবে কখনও খেলা করা হয় নি মেয়েটার সঙ্গে। পড়াশোনায় মত্ত ছেলেটি পরিবারের সাথে তেমন সময় কাটাতে পারে নি। কলেজ, টিউশনি, পড়াশোনা নিয়েই চলছিল তার জীবন। কখনও ভাবেই নি এমন দিন আসবে। নয়তো সবটুকু সময় মা বাবার সাথেই থাকতো। আফসোস হচ্ছে ভীষণ। আসলে আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কখন আপন মানুষদের থেকে দূরে সরে যাই বুঝতেই পারিনা। আর যখন বুঝতে পারি তখন সত্যিই অনেকটা দূরত্ব বেড়ে যায়।

***********

সময়ের পাতা খুবই নিষ্ঠুর। দেখতে দেখতে মাস পেরোলো। সেভাবেই চলছে দু ভাই বোনের নতুন পথ চলা। দুদিন আগেই ইরহার পরীক্ষা শেষ হলো। জ্বরদগ্ধ শরীর নিয়ে শেষ পরীক্ষা দিতে সক্ষম হয় নি মেয়েটা। এই নিয়ে মাথা ব্যাথা নেই ইয়াদের। সে তো ছোট বোনের অতি মাত্রায় জ্বর নিয়ে চিন্তিত। হুট করে কিভাবে জ্বর বাঁধালো মেয়েটা! চিন্তিত ইয়াদ চার দিন হলো বাড়িতে বসে। একটি বারের জন্যও ইরহার থেকে সরছে না। মিনহাজ এসে ডাক্তার দেখিয়েছেন। ইয়াদ বোনের অসুস্থতায় নিজেই নেতিয়ে পড়েছে।

এই কয়দিন রিনা নিজে এসে রেঁধে দিয়ে গেছেন। বাড়ি থেকে নানান বাহানায় বের হতে হচ্ছে তাকে।

ইরহার রুমে বসে আছেন মিনহাজ, রিনা ও ইয়াদ। বারবার জল পট্টি দিয়ে চলেছে ছেলেটা। চোখ মুখের অবস্থা করুন। মিনহাজ একবার তাদের দিক তাকিয়ে বললেন,

' তুমি যেহেতু ওকে অন্য কোথাও যেতে দিবে না তাহলে ওর খেয়াল রাখাটাও তোমার উচিত ছিল।'

ইয়াদ টু শব্দ করলো না। তাই মিনহাজ আবার বললেন,
'আমার পরিচিত একজন বুয়া আছে ওনাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি উনি এখন থেকে তোমাদের দেখে রাখবেন। এতে আমি কোনো প্রকার বাধা মানবো না। কিছু দিন পর শুরু হবে তোমার পরীক্ষা। তখন তো ওকে দেখাশুনার জন্য কাউকে প্রয়োজন। এমনিতেই তোমার পড়াশোনায় অনেকটা ক্ষতি হয়েছে। আমি চাইছি না আর এমন কিছু হোক। তাই কাল থেকে বুয়া আসবে। আর সেই তোমাদের সব কিছু দেখবে।'

কথাটা বলে থামলেন মিনহাজ। দৃষ্টি তাক করলেন ইয়াদের উপর।
ইয়াদ কিছুক্ষণ ভাবলো। সত্যি এখন কাউকে প্রয়োজন হবে। এভাবে ইরহাকে একা রাখা ঠিক হবে না। তাই সে বলল,
' ঠিক আছে।'

কথাটা শুনে মিনহাজ, রিনা দুজনেই খুশি হলেন। অন্তত একটু চিন্তা কমবে তাদের। নয়তো প্রতিটা সময় ওদের চিন্তা লেগেই থাকে।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন