#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
৭.
'এই ছেলে এখানে বসছিস কেন? উঠ তাড়াতাড়ি উঠ। এটা আমার বসার জায়গা।'
কারো রাগান্বিত স্বরে মাথা তুলে দেখলো তার সামনে তিনটে ছেলে দাড়িয়ে। সামনের ছেলেটি দেখে মটু ও পিছনের দুটোকে দেখে পাতলু মনে হলো তার। সামনের তাকে উঠতে বলছে মটু ছেলেটি।
' আমি আগে এসেছি তাই আমি বসেছি, এখানে তো কারও নাম লিখা ছিল না। তাহলে জায়গাটা তোমার কি করে হয়?'
ফুঁসে ওঠে মটু ছেলেটি,
' এই তুই কাকে কি বলছিস, এটা আমার জায়গা জানিস না? এখানে প্রতিদিন আমি বসি। উঠ এক্ষুনি উঠ।'
' প্রতিদিন বসলেই কি জায়গাটা তোমার?'
' তুই তো বেশি কথা বলছিস। এই জায়গায় আমি বসি মানে এটা আমার জায়গা।'
' আমি উঠব না তুমি অন্য কোথাও বসো।'
মটু ছেলেটি রেগে সামনের বসা ছেলেটির কলার চেপে ধরে টেনে তুলল, এক ধাক্কায় নিচে ফেলে সে বসলো জায়গায়। পরপর হাত দিয়ে ব্যাগটাও এক ধাক্কায় ফেলল। চোঁখের ইশারায় পাশের ছেলে দুটোকে বসতে বলে সামনে সেই ছেলেটির উদ্দেশ্যে বলে,
' ভালো ভাবে বললাম উঠলি না। এবার হলো তো শান্তি।'
নিচে পড়ে যাওয়া ছেলেটি উঠে দাড়ায়। হাত দিয়ে ঝেড়ে নেয় হাতের ময়লা টুকু। মেঝেতে পড়ে থাকা ব্যাগ তুলে সেটাও ঝাড়ে। মটু করে ছেলেটিকে বলে,
' তুমি ফেললে কেন আমায়? আমি প্রথমে এসেছি তাই জায়গাটা আমার।'
হেসে উঠে মটু ছেলেটি তার সাথে হাসে পাশের দুটো ছেলে। সেভাবেই বলে,
' এই ক্লাসে আমি যেখানে বসি সেটাই আমার জায়গা। যা ভাগ এখান থেকে।'
বলে নিজের মতো করে পিঠের ব্যাগ বেঞ্চে রাখে। তার ব্যাগ রাখার সাথে সাথেই সামনের ছেলেটি সেটা কেড়ে নিয়ে মেঝেতে ফেলে রাগান্বিত স্বরে বলে উঠে,
' ভালোয় ভালোয় উঠো বলছি এখানে আমি বসবো।'
কথা শেষ হতেই মটু করে ছেলেটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বসা থেকে উঠে দাড়ায়। রেগে পা দিয়ে লাথি বসায় সামনের ছেলেটির পায়ে। পুনরায় সে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যাথাতুর আওয়াজে পা চেপে কেঁদে ওঠে। সামনের মটু ছেলেটি ফের তাকে লাথি দিয়ে বলে উঠে,
' সাহস হয় কি করে তোর আমার সাথে বেয়াদবি করার? এই ক্লাস আমার কথায় চলে জানিস না?'
' তাই নাকি রে বিল্লাল? কই আমি তো জানতাম না?'
কারও কথায় বিল্লাল পিছনে ঘুরে দেখতে পায় ইরহা ও ইতিকে। মুহূর্তেই চুপসে যায় পাশের দুই পাতলু ছেলে সে সাথে বিল্লালও। একবার নিচে থাকা ছেলেটিকে দেখে নিয়ে সে বলে,
' দেখ ইরহা এখানে তোর কোনো কাজ নেই। তুই আমাদের মধ্যে আসবি না বলে দিলাম।'
ইরহা নিজের কাধের ব্যাগ ইতির হাতে দিয়ে এগিয়ে আসে, এতেই পিছিয়ে যায় বিল্লাল ও তার সাথের দুজন। ইরহা সেদিকে তাকিয়ে মেঝেতে পড়ে থাকা ছেলেটিকে উঠিয়ে বসায় সেই বেঞ্চে। ছেলেটির পায়ের দিকে তাকিয়ে বলে উঠে,
' আমার ভাইকে মারবি আর আমি কিছু বলব না, এটা কেমন কথা?'
' ভাই?'
বিল্লালের কন্ঠে বিস্ময়।
' হ্যাঁ, কেন তুই জানতি না?'
মাথা নাড়ে সে জানে না। পরপর ঢোক গিলে পাশের দুজনের দিকে তাকায়, তারাও ভয়ে ভয়ে মাথা নাড়ে মানে তারাও জানে না। বিল্লাল সামনে তাকিয়ে বলে উঠে,
' আমি সত্যি জানতাম না। তুই আমায় আগে বললে এমন কিছুই হতো না।'
' কেন আমার ভাই না হলে কি ওকে মারতি?'
' সেটা কখন বললাম?'
' তাহলে মেরেছিস কেন ওকে?'
রেগে বলে উঠে ইরহা। তার রাগ দেখে কাপে বিল্লাল ও পাশের দুজন। ভয়ে ভয়ে বলে উঠে,
' আ..আমি ম..মারতে চাই নি,ও নিজেই যেচে আমার সাথে মাইর করছিল।'
' ওহ তাই নাকি? কিন্তু আমার ভাই তো কারও সাথে মাইর করে না তাহলে তোর সাথে কেন করতে যাবে?'
কথা খুঁজে পেল না বিল্লাল। এই মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠে না। একটা আস্ত ডাইনী। প্রথম দিন ক্লাসে সবার সামনে তাকে মেরেছে কারণ সেদিনও সে জায়গা নিয়ে রাজত্ব করতে চেয়েছিল। তবে তখনও বুঝে নি এই মেয়ে কতটা ডাইনী। তাকে ধাক্কা দিয়ে ফেলে একের পর এক কিল ঘুষি বসিয়েছে। সেই থেকে এই মেয়ে ধারে কাছেও ঘেঁষে না। আজ কিনা তারই ভাইকে মেরেছে সে কি ছেড়ে দিবে? না কখনোই না। এখন কি করবে? এই মেয়ে তাকে কি আবার মারবে? তার ভাবনার মধ্যেই ইরহা তার কাঁধ এক হাতে আঁকড়ে ধরে বলে,
' আমি মারামারি করতে চাই না বিল্লু। ভালোয় ভালোয় আমার ভাইয়ের কাছে ক্ষমা চা।'
বিল্লাল সেকেন্ডও বিনিময় করলো না ছেলেটির সামনে গিয়ে ক্ষমা চায়,
' আমি জানতাম না তুমি ইরহার ভাই, এমনটা আর হবে না ক্ষমা করো।'
এতক্ষণ ধরে ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল ছেলেটি। কিছুই বোধগম্য হলো না তার। এই মেয়েটাই বা কে? তাকে ভাই বলছে কেন? আর মেয়েটিকে ভয় কেন পাচ্ছে বিল্লাল সেটাও বুঝল না। এতো এতো প্রশ্ন তবে কিছুই বলল না মুখে শুধু তাকিয়ে রইলো সামনের ইরহা নামের মেয়েটির দিকে। তার ভাবনার মধ্যে বিল্লাল ও তার পাশের দুজন পিছনে গিয়ে অন্য একটা বেঞ্চে বসে হাঁফ ছাড়ে। একটুর জন্য মনে হচ্ছিল এই বুঝি মার খাবে।
' এই তোর নাম কি?'
ইরহার প্রশ্নে ছেলেটি অবাক হয়,
' তুমি না বললে আমি তোমার ভাই তাহলে আমার নাম জানো না?'
ইরহা তার পাশে বসে সেই সাথে বসে ইতিও। ইতির থেকে ব্যাগ রেখে মিষ্টি করে হেসে বলে,
' ভাই? সে তো তোকে বাঁচাতে বলছি। আমার একটাই ভাই, সে খুব বড়।'
' ওহহ।'
' তাহলে বল এবার তোর নাম কি? ক্লাসে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না।'
' আমি মাহিন। ক্লাসে আজই প্রথম আসছি।'
' এতো দিন আসলি না কেন?'
' নানু অসুস্থ ছিল তাকে দেখতে ইউকে ছিলাম, কাল ফিরেছি দেশে।'
' বাপরে ইউকে তে নানু থাকে?'
' হ্যাঁ। তুমি কি আমার ক্লাসে পড়?'
' তোর সাথে না পড়লে এখানে কেন বসে আছি গাধা।'
নাক মুখ কুঁচকে নেয় মাহিন। গাধা? সে মোটেও গাধা নয়। সবাই তাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে তাহলে এই মেয়ে গাধা কেন বলছে? কিছু একটা ভেবে চট করে বলে উঠে,
' তাহলে তোমাকে আমার প্রথম শ্রেণীতে দেখিনি কেন?'
এ পর্যায়ে ইরহা একটু ভাবে। ফেল করেছে বলতে কেমন যেন লাগে তার। সেদিন বাঁধল ভাইকে বলতে শুনেছে তার চাচাতো ভাই নাকি ইয়ার ড্রপ করেছে। সে জানতে চাইলে বলে, যদি কোনো শিক্ষার্থী কোনো কারণে তার শিক্ষাবর্ষের পড়াশোনা এক বছর পিছিয়ে দেয়, তবে সেটি "ইয়ার ড্রপ" বলে। তাই সেটাই বলল,
' আমি ইয়ার ড্রপ করেছি অসুস্থ ছিলাম।'
মাহিন বুঝার ন্যায় মাথা নাড়ে। তখই ক্লাসে স্যার আসেন এবং সবাই নিজেদের বই ,খাতা নিয়ে ব্যস্ত হয়।
**********
' কোনো খবর পেলে চাচ্চু?'
কিছু গুরুত্বপূর্ণ কাগজ দেখছিলেন মিনহাজ। ইয়াদের কথায় মাথা তুলে তাকালেন। তিনি কয়েকদিন যাবত অনেক চেষ্টা করেছেন তবে এক্সিডেন্ট এর কোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম হন নি। আর না তদন্তে কেউ সাহায্য করছে। তাই তিনি হতাশায় নিমজ্জিত হয়ে মাথা নেড়ে বললেন,
' না এখনো পাই নি। তবে চেষ্টা করছি, যদি কেউ কেসটা হাতে নেয় তাহলে কিছু না কিছু তো পাওয়া যেতো। কিন্তু কেউই সাহায্য করতে চাইছে না।'
এটুকু শুনেই ইয়াদের কৌতুহলী মুখটা নিভে আসে। দিন তো কম যায় নি এখনো যথাযথ কোনো প্রমাণ হাতে আসে নি তাদের। দীর্ঘশ্বাস ছেড়ে বসে যায় সামনের সোফায়। মাত্রই অফিসের কাজ শেষ করে চাচ্চুর সাথে দেখা করতে এসেছে উদ্দেশ্য এক্সিডেন্টের তথ্য জানা। অথচ বরাবরের মতোই হতাশ হয়।
' আমার মনে হয় আমাদের উপর কেউ নজর রাখছে। নাহলে আমরা কেন একটা লয়্যারও পাবো না!'
' সেটাও আমি ভাবছি। অবশ্যই কেউ তো আছে যে আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবগত। কিন্তু কে সে?'
' আব্বু আম্মুকে যে হত্যা করেছে সেই হবে। আমার মনে হয় আমাদের গোপনে একবার চেষ্টা করা, কেননা যখনই আমার লয়্যার হায়ার করতে চাইছি কোনো না কোনো বাধা দেখা দিচ্ছে।'
ভাবলেন মিনহাজ ইয়াদের কথাটা সঠিক। এই নিয়ে বারো, তেরো জন লয়্যারের সাথে যোগাযোগ করেছেন কেউই কেসটা হাতে নিতে চাইছে না। শেষ একটা চেষ্টা করাই যায়। তাই বললেন,
' সেটাই ভালো হবে। আমি খুঁজ নিয়ে দেখি ভালো কোনো লয়্যার পাই কি না।'
থামলেন তিনি। হাতের ফাইল গুলো গুছিয়ে রাখতে রাখতে জানতে চাইলেন,
' ইরহার খবর কি? অনেক দিন হলো দেখা হচ্ছে না।'
' ভালো আছে। জানোই তো কতটা দুষ্টু, একটা মিনিটের জন্য শান্ত হয়ে বসে না।'
হাসলেন মিনহাজ। সেভাবেই বললেন,
' তোকে ভীষণ জ্বালায় তাই না?'
' সে আর বলতে। আগে এসব করার সাহস দেখাত না অথচ এখন পুরোটা সময় আমাকে জ্বালিয়ে মারে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমর পিছনে ঘুরঘুর করবে। কখনও প্রশ্ন করে করে মাথা খাবে। আজকাল ধমক দিয়েও কাজ হয় না সেই ঘুরে ফিরে আমাকে বিরক্ত করতে চলে আসে।'
এবার শব্দ করে হাসলেন মিনহাজ।
' ভাই,ভাবি যাবার পর থেকেই তোকে কাছে পায় তাই তোকে জ্বালায়। আর নিজেও তো লায় দিস নয়তো আগের মতো ধমক দিলে তোর ধারে কাছেও ঘেষার সাহস করত না।'
উদাসীন হয়ে উঠে ইয়াদের মন। মেঝের দিকে তাকিয়ে বলে উঠে,
' ও আছে বলেই তো আমি আছি। এখন মনে হয় আমার পুরো দুনিয়া জুড়ে সে। যখন বাসায় ফিরে দেখি আমার অপেক্ষায় বসে আছে তখন মনে হয় সারাদিনের ক্লান্তি কিছুই না। ওর মুখটা দেখলেই মনে হয় পৃথিবীতে কষ্ট বলে কিছুই নেই।'
মিনহাজ মুগ্ধ হয়ে শুনলেন এক ভাইয়ের বোনের প্রতি গভীর ভালোবাসা। বর্তমানে ছেলেটার উপর কম ধকল যাচ্ছে না। এবার ভার্সিটিতে পড়ছে সেই সাথে অফিস সামলায়। এখন আর রোজ আসা হয় না উনার। মাসে এক দিন আবার কখনও কখনও একবারেই আসা হয় না। নিজেদের ব্যবসা রেখে আসাটা সম্ভব নয়। বড় ভাই ইদানিং সন্দেহ করছেন। এভাবে হুটহাট কাজ ছেড়ে কোথায় যান সেটা জিজ্ঞেস করেছেন বার কয়েক।
এটা সেটা বলে কোনো রকম বুঝ দিয়েছেন তিনি। তাই এখন আর চাইলেও যখন তখন আসা হয় না। তবে তিনি মন থেকে তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন সব সময় এই এতিম দুটো ছেলে মেয়ের পাশে থাকেন।
#চলবে