#অনুভূতির_মায়াজাল (১৯)
#সানা_শেখ
ইভানের শক্ত বাহু বন্ধনে আবদ্ধ থাকার পরও কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে রোশনাইয়ের শরীর। কান্নার কারণে শ্বাস নিতেও বেগ পোহাতে হচ্ছে মেয়েটাকে। ইভান জড়িয়ে ধরে রেখেই চুলের ভাঁজে হাত গলিয়ে কোমল স্বরে বলল,
“রোশনি, শান্ত হও।”
রোশনাই জোরে জোরে হেঁচকি তুলতে তুলতে বলল,
“আপনি টিউলিপকে আবার বিয়ে করবেন?”
“না।”
“কেন?”
“কেন করব?”
“ও যদি আপনার জীবনে ফিরতে চায়।”
“ও চাইলেই তো হবে না। একা থাকা অবস্থায়ই ওকে চাইনি, এখন তো তুমি আছো, নিভান আছে—এখন কেন চাইব?”
“ওর প্রতি মায়া কাজ করে না আপনার?”
“না।”
“আমার প্রতি?”
ইভান উত্তর না দিয়ে চুপ করে রইল। রোশনাই হাতের বাঁধন আরও শক্ত করে হেঁচকি তুলতে তুলতে বলল,
“উত্তর দিচ্ছেন না কেন?”
ইভান নীরবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
“একসঙ্গে থাকলে কুকুর বিড়ালের প্রতিও মায়া জন্মে যায়, সেখানে তুমি মানুষ তাও আবার আমার বিবাহিতা স্ত্রী।”
“শামস আমার সঙ্গে থাকা অবস্থায়ই বলেছিল রাস্তার কুকুরের প্রতি মায়া লাগে, কিন্তু তোমার জন্য লাগে না! তাহলে আপনার লাগে কেন?”
উত্তর দিতে গিয়েও দিতে পারল না ইভান। কি উত্তর দেবে সে? রোশনাই হেঁচকি তুলতে তুলতে আবার বলল,
“উনার কাছে রাস্তার কুকুরের মূল্য ছিল, ছিল না শুধু তার ঘরের স্ত্রীর।”
“ঘুমাও।”
“আপনি টিউলিপকে বিয়ে করবেন?”
“বললাম তো করব না।”
“যদি করেন?”
“তোমার হাত, আমার গর্দান।”
রোশনাই ইভানের বুক থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকাল। হেঁচকি তুলতে তুলতে বলল,
“অন্য কাউকে করবেন?”
“না। নিভানের আম্মুই আমার জীবনের শেষ নারী, তাকে নিয়েই বাকিটা জীবন পার করে দেবো।”
“মিথ্যা বলছেন না তো?”
“না।”
একটু থেমে আবার বলল,
“ভালোবাসো আমায়?”
রোশনাই সঙ্গে সঙ্গেই উত্তর দিলো।
“না।”
“তাহলে আমি আরেক বিয়ে করলে সমস্যা কোথায়?”
এতক্ষণ শান্ত থাকলেও এবার ক্ষেপে গেল রোশনাই। ইভানকে ছেড়ে তার গলা চেপে ধরল শক্ত করে। কাঁদতে কাঁদতে বলল,
“আরেক বিয়ের কথা মুখে আনলে জানে মে’রে ফেলব! আরেক বউ নিয়ে আমার চোখের সামনে রঙঢঙ আর সহ্য করব না আমি! আমি ভালো না বাসলেও আপনি সারা জীবন শুধু আমারই থাকবেন। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে ফেলব!”
ইভান জোর করে রোশনাইয়ের হাত সরিয়ে দিলো নিজের গলা থেকে। আল্লাহ, আরেকটু হলে সত্যি সত্যিই জানে মে’রে ফেলছিল! কি ডেঞ্জারাস মেয়ে!
রোশনাই সরে যেতে নিল ইভানের কাছ থেকে, কিন্তু ইভান ছাড়ল না। আগের মতোই পেঁচিয়ে ধরল চার হাতপা দিয়ে। রোশনাই ধস্তাধস্তি করার পর হার মেনে শান্ত হয়ে গেল। ইভান চুলে হাত বুলিয়ে বলল,
“এত টেনশন না করে ঘুমাও। আমি আরেক বিয়ে না করলে যদি দুনিয়া উলটে যায় তবে যাবে, আমি তবুও আরেকটা বিয়ে করব না। কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবও না।”
রোশনাই আর কিছু বলল না। তার সকাল থেকে বারবার মনে হচ্ছে ইভান টিউলিপকে আবার বিয়ে করবে। তারপর—তারপর শামস আর পিয়ার মতন তার চোখের সামনেই দুজন ভালোবাসা বিনিময় করবে। সকালে টিউলিপ আসার পর থেকেই ইভানকে বেশ খুশি খুশি লাগছে, সেই কারণেই এই চিন্তাটা তার মাথায় আরও বেশি করে জেঁকে বসেছে। উলটাপালটা স্বপ্ন দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিল সে!
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোশনাই ঘুমিয়ে গেছে ইভানের বাহু বন্ধনে আবদ্ধ থেকেই। কিন্তু ইভানের ঘুম আসছে না এখনো। রোশনাইয়ের মাথার সঙ্গে তার গাল ঠেকানো। রোশনাই প্রতিটা শ্বাস প্রশ্বাস সে অনুভব করতে পারছে। এই বিয়েটা নিয়ে প্রথমে যতটা রাগ ক্ষোভ তার মনে ছিল, তার বিন্দু পরিমাণও এখন নেই। যদি থাকত তবে রোশনাই এই মুহূর্তে তার বুকে এভাবে ঘুমিয়ে থাকতে পারত না। শুধু সময় নয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সে, আর তাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কও।
ইভান জানে, সে শুধু নিভানের মায়ায় পড়েনি। পড়েছে এই ভঙ্গুর, দুর্বল, আর স্বামীকে আবারও হারিয়ে ফেলার ভয়ে কাবু হওয়া মেয়েটার মায়ায়ও।
*****
পেরিয়ে গেছে একটা মাস। এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময়। ইভান আর রোশনাইয়ের বৈবাহিক সম্পর্কের তেমন কোনো উন্নতি না হলেও অনেকটাই হয়েছে আগের চেয়ে।
সেদিনের পর টিউলিপ আর আসেনি চৌধুরী বাড়িতে। এতেই স্বস্তি বোধ করে রোশনাই, নিশ্চিন্তেও থাকতে পারে সে।
.
“হালকা হাওয়ার মতন
চাইছি এসো এখন,
করছে তোমায় দেখে
অল্প বেইমানি মন,
বাঁধবো তোমার সাথে
আমি আমার জীবন।
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার।।”
গান গাইতে গাইতে রান্নাঘরে প্রবেশ করল ইভান। রোশনাই একবার পিছু ফিরে আবার নিজের কাজে ব্যস্ত হলো। ইভান এসে দাঁড়াল রোশনাইয়ের পাশে। কপালে গাঢ় ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলল,
“তুমি এসব করছো কেন? নিভান কোথায়?”
রোশনাই করলা কা’টতে কা’টতে বলল,
“নিভান আঙ্কেলের কাছে।”
“আঙ্কেল থাকতে তুমি কাজ করছো কেন?”
রোশনাই মুখ তুলে ইভানের মুখের দিকে তাকাল। চোখমুখ কেমন করে রেখেছে ছেলেটা! পুনরায় করলা কাটতে কাটতে বলল,
“সংসারের কাজ করতে আমার ভালো লাগে তাই করছি।”
“প্রায়ই করো?”
“না। এর আগে দুদিন রান্না করেছিলাম, আর আজ করব। কিছু লাগবে আপনার?”
ইভান চুপ করে রইল। রোশনাই নিজের কাজ করতে করতে শান্ত গলায় বলল,
“কিছু বলবেন নাকি খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন?”
ইভান থমথমে গলায় বলল,
“খিদে খিদে পেয়েছে।”
“কি খাবেন?”
“তুমি যা খেতে দাও।”
রোশনাই মুখ তুলে তাকাল আবার। তারপর সামনে রাখা বাটি থেকে মাঝারি সাইজের একটা করলা হাতে নিয়ে ইভানের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
“নিন, এটা খান।”
ইভান করলাটা হাতে নিয়েই কা’মড় বসিয়ে দিলো। রোশনাইকে বিস্মিত করে দিয়ে মাত্র তিন কা’মড়ে পুরো করলাটা খেয়ে ফেলল।
রোশনাই রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে ইভানের মুখের দিকে। সে তো দুষ্টামি করে করলাটা দিয়েছিল, ইভান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সত্যি সত্যিই যে খেয়ে ফেলবে তার কল্পনায়ও ছিল না।
ইভান আরেকটা করলা নিয়ে কচকচ করে চিবিয়ে খেতে লাগল। রোশনাই নাকমুখ কুঁচকে ফেলল তার কাঁচা করলা খাওয়া দেখে। করলা তারও ভীষণ পছন্দ, তাই বলে কাঁচা করলা?
রোশনাইয়ের স্মরণ হলো ইভান রোজ সবুজ রঙের জুস খায়। সেই জুস কোনোভাবে এই কাঁচা করলার জুস না তো?
ইভান দ্বিতীয় করলাটা খাওয়া শেষ করে বলল,
“এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? করলা খাবে? কাঁচা করলা?”
রোশনাই নাকমুখ কুঁচকে ফেলল আরও। ইভান আবার বলল,
“করলা খেতে না চাইলে আরও একটা জিনিস খেতে পারো।”
চোখ দুটো ছোটো ছোটো করে রোশনাই জিজ্ঞেস করল,
“কী?”
ইভান কিছু বলল না। ঘুরে ফ্রিজের দিকে এগিয়ে বিড়বিড় করে বলল,
“থাক, হাতে ছুরি আছে।”
“কি বললেন?”
“কিছু না।”
ইভান ফ্রিজ খুলে ভেতর থেকে একটা আপেল বের করল। পানির বোতল হাতে নিয়ে ফ্রিজের দরজা লাগিয়ে সিঙ্কের সামনে এসে দাঁড়াল। আপেল ধুতে ধুতে বলল,
“বিকেলে বাইরে যাবে?”
রোশনাই কাজ থামিয়ে ইভানের দিকে তাকাল। বলল,
“কেন?”
“এমনি, হাঁটতে।”
“না।”
“সারাক্ষণ বাড়ির ভেতর থাকতে কেমন লাগে তোমার? বিরক্ত লাগে না?”
“না।”
ইভান আর কিছু বলল না। আপেল খেতে খেতে পানির বোতল হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িংরুমে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল বেলা এগারোটা বেজে ষোলো মিনিট।
সোফায় বসে টিভি অন করল। হাই ভলিউমে ‘saki saki’ গানটা চালিয়ে গা এলিয়ে দিলো সোফায়। মিনিট খানেক পার হওয়ার আগেই ছুরি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রোশনাই। চোখমুখ থেকে রাগ উপচে পড়ছে যেন। ইভান একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল।
রোশনাই সোজা এসে দাঁড়াল ইভানের সামনে। শান্ত গলায় বলল,
“টিভি বন্ধ করুন।”
ইভান আবার তাকাল। নীলাভ চোখ দুটো যেন শান্ত সমুদ্র। বলল,
“কেন?”
“আমি বলেছি তাই।”
“কিন্তু তুমি বলছো কেন?”
“কতবার নিষেধ করতে হয় হাই ভলিউমে গান বাজাবেন না?”
“বাজালে সমস্যা কী?”
“গান শুনতে ভালো লাগে না আমার। বন্ধ করুন টিভি।”
ইভান তবুও বন্ধ করল না। রোশনাই ইভানের আরও কাছে এগিয়ে এসে তার পাশ থেকে টিভির রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দিলো। ছু’রিটা মুখের সামনে ধরে কিছুটা ঝুঁকে এসে বলল,
“আরেকবার টিভিতে হাই ভলিউমে গান বাজালে এটা দিয়ে নীল মার্বেল দুটো তুলে দেবো!”
ইভান আগের মতোই শান্ত চোখে তাকিয়ে রইল। রোশনাই রিমোট হাতে নিয়েই এগোল রান্নাঘরের দিকে। ইভান পেছন থেকে গলা ছেড়ে গান গেয়ে উঠল,
“চেহরা হ্যায় ইয়া জাদু,
রূপ হ্যায় ইয়া খোয়াব হ্যায়
আঁখেঁ হ্যায় ইয়া আফসানা,
জিসম ইয়া কিতাব হ্যায়।
আজা তুঝে ম্যায় পড় লুঁ,
দিল মে উতার লুঁ
হোঁঠোঁ সে দেখুঁ তুঝে,
আঁখোঁ সে পুকার লুঁ।”
রোশনাই হাঁটতে হাঁটতে পিছু ফিরল। ছু’রিটা দেখিয়ে বলল,
“দেখেছেন এটা?”
ইভান হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর বলল,
“তুমি একবারও বলোনি আমি নিজের মুখে গান গাইতে পারব না।”
রোশনাই আর কিছু না বলে চলে গেল। ইভান সোফায় চিত হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে উঠল।
চলবে……….
ছোটো হয়েছে বলে রাগারাগি করবেন না। হুট করে ফোনের ভলিউম আপ-ডাউন বাটন দেবে গিয়ে ফোন রিকভারি মোডে চলে গিয়েছিল। কোনোভাবে ঠিক করতে না পেরে টেকনিশিয়ানের কাছে পাঠিয়েছিলাম, সারাদিন সেখানেই ছিল। তাই বড়ো করে লেখার সময় পাইনি।