#অনুভূতির_মায়াজাল (২২)
#সানা_শেখ
“আল্লাহর কসম, কোনো বেডির কাছে যাইনি আমি। ওই লিপস্টিকের দাগ কোথা থেকে এলো জানি না আমি। ওই লিপস্টিকের দাগ যেই শ’য়’তান বেডি আমার জ্যাকেটে লাগিয়ে দিয়েছে তার ওপর গজব পড়বে, ঠাডা পড়বে!”
রোশনাই ধুপধাপ শব্দ তুলে রুম থেকে বেরিয়ে এলো। ইভান ইতিমধ্যেই দৌড়ে সিঁড়ির কাছে পৌঁছে গেছে। রোশনাই তার দিকে এগোতে এগোতে দাঁতে দাঁত চেপে বলল,
“ভালোয় ভালোয় বলুন কার কাছে গিয়েছিলেন!”
“খোদার কসম, কোনো মেয়ের কাছে যাইনি আমি। আশিক আর মেহেদীর সঙ্গে টিএসসির মোড়ে গিয়েছিলাম, ওখান থেকে ফুলের মার্কেটে গিয়ে ফুল কিনে সোজা বাড়িতে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে আশিক আর মেহেদীকে জিজ্ঞেস করো কল করে।”
দুজনের গলার আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলেন ইহসান চৌধুরী। ছেলের দিকে তাকিয়ে দেখলেন সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ফুলের তোড়া হাতে তার দিকে এগিয়ে যাচ্ছে রোশনাই।
ইভান অসহায় কণ্ঠে বলল,
“রোশনি, তুমি বিশ্বাস করো না আমাকে? আমাকে তোমার এমন ছেলে মনে হয়? আমি সত্যিই কোনো মেয়ের কাছে যাইনি। লিপস্টিকের দাগ কোথা থেকে এলো আমি জানি না।”
ইহসান চৌধুরী ছেলের কথা শুনে কিছুটা বিস্মিত হলেন। কোন মেয়ের কাছে যাওয়ার কথা বলছে? আর কীসের লিপস্টিকের দাগ? তার ছেলে যে রোশনাইকে ভয় পাচ্ছে সেটাও বুঝতে পারছেন। দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বললেন,
“রোশনাই, কি হয়েছে?”
দুজনেই তাকাল ইহসান চৌধুরীর দিকে। রোশনাইয়ের ফরসা চেহারা রাগে লাল টকটকে। চোখ দুটো থেকে যেন আগুন উপচে পড়ছে।
ইহসান চৌধুরী রোশনাইয়ের পাশে এসে থামলেন। বললেন,
“কি হয়েছে? এত রেগে আছো কেন?”
রোশনাই ইভানের দিকে তাকিয়ে আবার শ্বশুরের দিকে তাকাল। থমথমে গলায় বলল,
“আপনার ছেলে যেন কোথায় গিয়েছিল, উনার জ্যাকেটে লিপস্টিকের দাগ লেগে আছে। কোনো মেয়ের কাছে যদি না যায় তাহলে জ্যাকেটে লিপস্টিকের দাগ এলো কোথা থেকে?”
ইহসান চৌধুরী বিস্ময়ে হতভম্ব হয়ে ছেলের দিকে তাকালেন। ইভান দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল,
“বিশ্বাস করো ড্যাড, কোনো মেয়ের কাছে যাইনি আমি। এশার নামাজের পর থেকে আশিক আর মেহেদীর সঙ্গেই ছিলাম।”
রোশনাই ফুঁসে উঠে বলল,
“তাহলে কি আমি মিথ্যা বলছি? আপনার জ্যাকেটে লিপস্টিকের দাগ নেই?”
ইভান মিনমিন করে বলল,
“দাগ তো আছে, কিন্তু কোথা থেকে এসেছে আমি সত্যিই জানি না।”
ইহসান চৌধুরী বিড়বিড় করলেন।
“আহারে, আমার বাঘের মতো গর্জন করা ছেলেটা বউয়ের ভয়ে বিড়ালের মতন কেমন মিউ মিউ করছে!”
ইভান প্যান্টের পকেট থেকে ফোন বের করে রোশনাইয়ের দিকে বাড়িয়ে ধরে বলল,
“আশিক আর মেহেদীকে কল করে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম এতক্ষণ।”
“আপনিই কল করুন।”
ইভান ফোন আনলক করে মেহেদীর ফোনে কল করল। রিসিভ হলো সঙ্গে সঙ্গেই। লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে মেহেদীর গলার আওয়াজ ভেসে এলো।
“বল কি বলবি।”
ইভান গলার আওয়াজ স্বাভাবিক করে বলল,
“আটটা থেকে আমি কোথায় ছিলাম।”
“কেন? কোথায় ছিলি তোর মনে নেই?”
“কাহিনী না করে বল না দ্রুত।”
“তুই কোথায় ছিলি আমি কীভাবে বলব?
ইভান রোশনাইয়ের দিকে তাকাল। রোশনাইকে দেখে মনে হচ্ছে এখনই বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে সে। মেহেদীর ওপর খেঁকিয়ে উঠল বেচারা।
“নাটক করস, হারামী? তোর আর আশিকের সঙ্গে ছিলাম না আমি?”
“কই? না তো।”
“হারামীর বংশের হারামী! তোকে সামনে পেলে কচুকা’টা করব!”
“হয়েছেটা কি, ভাই? এত রেগে যাচ্ছিস কেন?”
ইভান চোখ বুজে ফোস করে শ্বাস ফেলল। এত রেগে গেলে চলবে না, তাহলে দুজনেই ভাববে সে সত্যি সত্যিই কোনো মেয়ের কাছে গিয়েছিল, আর এখন মিথ্যা বলছে।
“এশার নামাজের পর থেকে দশটা পর্যন্ত তোদের সঙ্গে ছিলাম কি-না সেটা বল।”
“হয়েছে কি আগে সেটা বল।”
ইভান মেজাজ ধরে রাখতে চাইলেও পারল না। ধৈর্য হারিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,
“কে যেন আমার জ্যাকেটের পেছনে লিপস্টিক লাগিয়ে দিয়েছে, এখন রোশনি ভাবছে আমি কোনো মেয়ের কাছে গিয়েছিলাম। এখন সত্যিটা বল আমি কোথায় ছিলাম।”
“আমি জানি না।”
ভাবলেশহীন গলায় শব্দ তিনটা উচ্চারণ করল মেহেদী। ইভান চেঁচিয়ে উঠল।
“হারামীইইই, তোরে শুধু আগামীকাল হাতের কাছে পাই একবার!”
ইহসান চৌধুরী ছেলের হাত থেকে ফোন নিয়ে গলা খাকারি দিয়ে বললেন,
“মেহেদী।”
“জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন?”
“ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমি বুঝতে পারছি ইভান তোমার বন্ধু তাই তুমি মজা করছো, কিন্তু ব্যাপারটা মজা করার মতো নয়। ইভান কি সত্যি সত্যিই তোমাদের দুজনের সঙ্গে ছিল না?”
“জি আঙ্কেল, ইভান আমাদের সঙ্গেই ছিল দশটা পর্যন্ত।”
“ওর জ্যাকেটে লিপস্টিক কীভাবে লেগেছে জানো কিছু?”
“জি না, আঙ্কেল।”
মেহেদী থামতেই আশিকের গলার আওয়াজ শোনা গেল।
“আরে ইভানকে দেখে সবাই ভিড় করেছিল না, তখন ঠেলাঠেলিতে কারও কাছ থেকে লেগে যেতে পারে।”
মেহেদী বলল,
“কীভাবে? ওখানে তো কোনো মেয়ে ছিলই না।”
“লিপস্টিকের দাগ লাগতে মেয়ে লাগবে কেন? কত ছেলেই তো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কানে ফুল গুঁজে থাকে এখানে।”
দুজনের কথাবার্তা শুনে যা বোঝার বুঝে গেলেন ইহসান চৌধুরী। বললেন,
“আচ্ছা ভালো থেকো তোমরা, রাখলাম।”
“জি আঙ্কেল, আপনারাও ভালো থাকবেন।”
ইভান স্বস্তির শ্বাস ফেলল। ইহসান চৌধুরী ছেলের হাতে ফোনটা দিয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে বললেন,
“শুনলেই তো সব। কোনো এক ছেলের কাছ থেকে লিপস্টিক লেগেছে জ্যাকেটে। আর রাগারাগি না করে যাও রুমে যাও।”
রোশনাই ইভানের মুখের দিকে আরেকবার তাকিয়ে ঘুরে রুমের দিকে হাঁটা ধরল। ইহসান চৌধুরী ছেলেকে বললেন,
“সেদিনও যার ওপর তর্জন গর্জন করলে আজকে দেখছি তার ভয়েই তটস্থহয়ে গেছো।”
ইভান রুমের দিকে এগিয়ে বলল,
“তোমার ভাগ্নি মানুষ তো নয়, আস্ত একটা খ্যাপা বাঘিনী।”
ইহসান চৌধুরী হেসে উঠলেন ছেলের কথা শুনে। বললেন,
“তোমাকে সোজা করতে বাঘিনীই প্রয়োজন।”
ইভান পিছু ফিরল। সরু চোখে তাকিয়ে বলল,
“তোমার মনে হচ্ছে আমি বাঁকা?”
“না, ত্যাড়া মনে হয়।”
ছেলেকে ক্ষেপতে দেখে ইহসান চৌধুরী হাসতে হাসতে নিজের রুমের দিকে এগোলেন।
ইভান রুমে প্রবেশ করে দেখল রোশনাই তার জ্যাকেট নিচ থেকে তুলে বাস্কেটে রাখছে।
ইভান রোশনাইয়ের দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে কেন ভয় পেল সে? পিঁপড়ার সমান একটা মেয়ে, সে যদি ফুঁ দেয় তবে উড়ে গিয়ে দশ হাত দূরে পড়বে। অথচ এই মেয়ের ভয়ে সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়েছিল। এই কথা যদি অন্য কেউ জানতে পারে তাহলে কি তার মান সম্মান কিছু থাকবে? কি ভাববে তার ব্যাপারে?
জ্যাকেট বাস্কেটে রেখে বিছানার ওপর থাকা বইটাও তুলে রাখল রোশনাই। ফুলের তোড়া হাতে নিতেই দেখল নিভান নড়াচড়া শুরু করেছে। এখনই উঠে যাবে বোধহয়, ঘুমিয়েছে অনেকক্ষণ আগে।
ফুলের তোড়া ড্রেসিং টেবিলের ওপর রেখে বিছানার দিকে এগোতেই ইভান বলল,
“নিজে তো একটা চুমু খাবে না, আবার অন্য কেউ খেলে সেটাও সহ্য হয় না?”
তড়িৎ গতিতে পাশ ফিরল রোশনাই। ইভান গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে।
রোশনাই ইভানের সামনে এসে দাঁড়াল। তার মতিগতি বোঝার চেষ্টা করল ইভান, কিন্তু কিছু বোঝার আগেই রোশনাই হাত বাড়িয়ে ইভানের শার্টের কলার ধরে টেনে আনলো নিজের আরও কাছে। টাল সামলাতে না পেরে অনেকটাই ঝুঁকে পড়ল ইভান। রোশনাই তার ঘাড়ের পেছনে হাত রেখে দু পায়ের আঙুলে ভর করে উঁচু হলো কিছুটা। তারপর…তারপর নিজের নরম গোলাপী অধরজোড়া দিয়ে চেপে ধরল স্বামীর অধর যুগল।
প্রায় মিনিট খানেক পর ইভানকে ছেড়ে দিয়ে বিছানার দিকে এগোল রোশনাই। ইভান কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল একভাবে। রোশনাই বিছানায় উঠে ছেলের পাশে শুয়ে তাকে খেতে দিলো। নিভান ঘুম থেকে উঠে গেলেও কাঁদছে না।
বেশ কিছুক্ষণ পর বিছানার দিকে তাকাল ইভান। হাতের উলটো পিঠ দিয়ে ওষ্ঠজোড়া মুছে বলল,
“কি হলো এটা?”
রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে তাকিয়ে বলল,
“মূর্তির মতন দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে খেয়ে আসুন।”
“কি খাব?”
“কি খাবেন বুঝতে না পারলে আমাকেই খান।”
“সত্যি তো?”
“কী?”
“তোমাকে খাব?”
“মানে?”
“তুমিই তো বললে কি খাব বুঝতে না পারলে যেন তোমাকেই খাই।”
রাগের মাথায় কি বলে ফেলেছে বুঝতে পেরে থতমত খেয়ে গেল রোশনাই। দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল,
“মস্করা না করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসুন।”
ইভান ফ্রেশ হতে না যেয়ে বিছানায় উঠে এলো। রোশনাইয়ের শরীর ঘেঁষে শুয়ে মুখ গুঁজলো তার ঘাড়ে। এক হাতে জড়িয়ে ধরে ধিমি কণ্ঠে বলল,
“আমার এখন খাবার খেতে ইচ্ছে করছে না।”
রোশনাই ছেলেকে ছেড়ে ইভানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করল নিজের ওপর থেকে। চাপা স্বরে বলল,
“ফ্রেশ হয়ে খাবার খেতে বলেছি।”
“খাবারের প্রয়োজন নেই এখন, প্রয়োজন তোমায়। বউ থাকতেও যেই অনুভূতির দরজায় আমি তালা লাগিয়ে রেখেছিলাম এতদিন, আজ এক মুহূর্তে তুমি সেই তালা ভেঙে দিয়েছো।”
“এখন দোষ আমার? আপনি বললেন কেন ওই কথা?”
“আমি জানতাম নাকি তুমি এমন কিছু করে বসবে?”
“ছাড়ুন।”
“না।”
রোশনাই ইভানকে ঠেলেঠুলে নিজের কাছ থেকে এক চুলও দূরে সরাতে পারল না। দুজনের ধস্তাধস্তিতে খাওয়া বাদ দিয়ে গাইগুই করতে লাগল নিভান। রোশনাই ছেলের মুখের দিকে তাকাল, ঘুম জড়ানো চোখে তার দিকে তাকিয়ে আছে নিভান।
নিজের ঘাড়ে গুঁজে রাখা ইভানের মাথা ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল,
“এমন করলে ছেলেটা ঘুমাবে?”
“ওকে এখন উঠতে বলেছে কে?”
“উঠে ফ্রেশ হয়ে খেয়ে আসুন।”
“তারপর কিন্তু—
“যান।”
সম্মতি পেয়ে ইভানের ঠোঁটে হাসি ফুটল। নীলাভ চোখ দুটো হয়ে উঠল আরও জ্বলজ্বলে। হাতের বাঁধন আরেকটু শক্ত করে রোশনাইয়ের ঘাড়ে গভীর চুমু আঁকলো। তারপর ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল।
রোশনাই ছেলেকে বুকে জড়িয়ে ধরে খেতে দিলো আবার। দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস চলছে তার। বুকের ভেতর ধড়ফড় ধড়ফড় করছে। গায়ের লোমগুলোও খাড়া হয়ে আছে।
ইভান ফ্রেশ হয়ে খেয়ে এসে দেখল নিভান এখনো ঘুমায়নি। তার চোখমুখে ঘুমের লেশমাত্রও নেই। হাতপা ছোড়াছুড়ি করে গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট ফেলে দিচ্ছে বারবার, আর রোশনাই প্রতিবার ঢেকে দিচ্ছে ছেলেকে।
ইভান গম্ভীর মুখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল,
“তুমি ইচ্ছে করে ওকে জাগিয়ে রেখেছো, তাই না?”
রোশনাই তাকাল ইভানের মুখের দিকে। কপালে কয়েক ভাঁজ ফেলে বলল,
“আমি কবে ওকে ইচ্ছে করে জাগিয়ে রেখেছি? ইচ্ছে করে জাগিয়ে রাখলে একমাত্র আপনিই রাখেন, আমি না।”
ইভান ঘড়ির দিকে তাকাল। রাত সাড়ে বারোটা বেজে গেছে। এই ছেলে ঘুমাবে কখন?
রোশনাই বলল,
“দাঁড়িয়ে না থেকে ঘুমান, ফজরের সময় উঠতে হবে।”
ইভান ডিম লাইট জ্বালিয়ে মেইন লাইট নিভিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়। দুজনের মাঝখানে শুয়ে আছে নিভান।
ইভান ছেলের কাছে এগিয়ে এলো। বুকে টেনে নিয়ে বলল,
“ঘুমাসনি কেন এখনো?”
নিভান বাবাকে কাছে পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করল জোরে জোরে “আ আ আ” আওয়াজ করে। ইভান ছেলের ফোলা দু গালে ঠেসে ঠেসে বেশ কয়েকটা চুমু খেলো।
নিভান গলার আওয়াজ মোটা করে সুর ধরে বলল,
“আয়ায়ায়া, বুউউউ….।”
“কী হয়েছে, আব্বু?”
“ওওও।”
“কী।”
“দেহ্।”
ইভান চোখ বড়ো বড়ো করল ছেলের মুখে স্পষ্ট দেহ শব্দটা শুনে। কপালে চুমু খেয়ে নাকে নাক ঘষে বলল,
“কি দেবো?”
নিভান এবার আর কোনো আওয়াজ করল না। একটু সময় নিশ্চুপ থেকে আবার হাতপা ছোড়াছুড়ি শুরু করল। নিজের গায়ের ওপর থেকে তো ব্ল্যাঙ্কেট ফেলছেই, সঙ্গে বাবার গায়ের ওপর থেকেও ফেলে দিচ্ছে। রোশনাই কিছুটা দূরে থাকায় তার গা থেকে পড়ছে না।
ইভান ছেলেকে এক হাতে বুকের সঙ্গে চেপে ধরে রেখে অন্য হাতে ব্ল্যাঙ্কেট চেপে ধরল। বলল,
“দেখি এবার কীভাবে ফেলিস।”
হাতপা ছোড়াছুড়ি করতে না পেরে চিৎকার দিয়ে লম্বা হয়ে গেল নিভান। ইভান ছেড়ে দিয়ে বলল,
“এখন চিৎকার করছিস কেন?”
নিভান কান্না না থামিয়ে গলার আওয়াজ আরও বাড়াল। রোশনাই ছেলেকে বুকে টেনে নিয়ে পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল,
“তোমার বাবা পাগল, মাথার সব তারতুর ছিঁড়ে গেছে। কান্না করো না, তুমি ভালো ছেলে।”
একটু পরই শান্ত হয়ে গেল নিভান। ইভান দুজনের কাছে এগিয়ে এসে হাত বাড়িয়ে জড়িয়ে ধরল। রোশনাই ইভানের মুখের দিকে তাকালেও বলল না কিছু। চিপায় পড়ে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকাল নিভান। ছটফটিয়ে হাতপা ছোড়াছুড়ি শুরু করল আবার।
ঘণ্টা খানেক সময় পার হওয়ার পর নিভান হাই তুলতে শুরু করল। রোশনাই ঘুমিয়ে গেছে কিছুক্ষণ আগেই।
ইভান হাত বাড়িয়ে রোশনাইয়ের গায়ে মৃদু ধাক্কা দিলো। রোশনাই ঘাড় ঘুরিয়ে তাকাতেই বলল,
“নিভান ঘুমাবে, একটু খাওয়াও ওকে।”
রোশনাই শোয়া থেকে উঠে ছেলেকে নিজের বামপাশে এনে শোয়ালো। তারপর শুয়ে ভালোভাবে ঢেকে নিল দুজনের গা। খেতে দিতেই মায়ের বুকের সঙ্গে মিশে নিশ্চুপ হয়ে গেল নিভান।
ইভান ফোন হাতে তুলে নিল। রাত জাগার অভ্যাস তার এখনো যায়নি। বিন্দু পরিমাণ ঘুমও নেই তার চোখ দুটোতে। শুধু শুধু শুয়ে থাকলে সময় যেন আরও পার হতে চায় না, মনে হয় ঘড়ির কাঁটা থমকে আছে এক জায়গায়। এতক্ষণ ছেলের সঙ্গে বকবক করলেও এখন কার সঙ্গে করবে?
নিজের পেজ লগইন করতেই দেখল পেজের একটা পোস্টও ডিলিট করা হয়নি এখনো। পেইজের মডারেটর প্লাস এডিটর পারভেজকে মেসেজ দিলো। রিপ্লাই এলো দু মিনিট পর।
“জি ভাই, বলো।”
“পোস্টগুলো ডিলিট করোনি কেন এখনো?”
“কয়েকবার করতে গিয়েছিলাম, ভাই। কিন্তু করতে পারিনি। ডিলিট করতে গেলেই হাত কাঁপতে শুরু করে। ডিভিওগুলো থাক না, ভাই।”
ইভান মুচকি হেসে কিবোর্ডে টাইপ করল
“সামান্য কিছু ভিডিওর জন্য এত মায়া, পিছুটান রাখলে হবে?”
পারভেজ কোনো রিপ্লাই দিলো না। ইভান আবার টাইপ করল,
“এগুলো সামান্য কিছু পোস্ট, কোনো মানুষ নয় যে এত মায়া, এত পিছুটান রাখতে হবে। এসব ছেড়ে দ্বীনের পথে চলে এসো। মৃত্যু কিন্তু বয়স দেখে আসবে না। মালাকুল মউত কিন্তু ছোটো বড়ো দেখবে না। কার যাওয়ার ডাক কখন চলে আসে বলা যায় না। হাশরের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে সেই চিন্তা করো। দুনিয়ার চাকচিক্য, টাকা-পয়সা, ধনদৌলত, বন্ধু-বান্ধব, কিছুই কিন্তু তখন কাজে আসবে না। তাই সেই দিনের জন্য আজ থেকেই প্রস্তুতি নাও। দুনিয়ার মোহমায়া ত্যাগ করে দ্বীনের পথে ফেরো। জীবন ছোটো, আজ আছো কাল নেই। চলে যাওয়ার আগে ওপারের জন্য কিছু তো গুছিয়ে নিতে হবে, তাই না?”
বেশ কিছুক্ষণ পর পারভেজের রিপ্লাই এলো।
“জি, ভাই।”
“আচ্ছা ভালো থেকো তুমি। আমিই ডিলিট করে দিচ্ছি। দ্বীনের আলোয় আলোকিত হোক তোমার জীবন। আল্লাহ তায়ালা হেদায়েত দান করুক তোমাকে।”
“আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন।”
হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আবার ফেসবুক ওপেন করল ইভান। তার পেজে ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়ন প্লাস। ইভান কিছুক্ষণ তাকিয়ে রইল প্রোফাইল ট্যাবের দিকে। তারও মায়া মায়া লাগছে সবকিছু ডিলিট করতে। কিন্তু সে পিছিয়ে গেল না। লম্বা একটা শ্বাস টেনে একে একে ডিলিট করতে লাগল প্রতিটা পোস্ট।
*****
ঘড়ির কাঁটা সকাল আটটার ঘর পার করেছে কিছুক্ষণ আগেই। সোফায় বসে চা খাচ্ছেন ইহসান চৌধুরী। কলিংবেল বেজে ওঠায় সেদিকে নজর দিলেন। ভাবলেন আশিক আর মেহেদী এসেছে। করিম মিয়া নাস্তা করতে বসেছে বলে তিনিই সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন দরজা খোলার জন্য। করিম মিয়াকে ডাইনিংরুম থেকে বেরিয়ে আসতে দেখে বললেন,
“আমি দেখছি, আপনি খাওয়া শেষ করুন।”
করিম মিয়া মাথা নেড়ে ডাইনিংরুমে ঢুকে গেলেন আবার। ইহসান চৌধুরী এগিয়ে এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে সামনে টিউলিপকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে বেশ গাঢ় ভাঁজ পড়ল। টিউলিপ হাসি মুখে বলল,
“কেমন আছেন, আঙ্কেল?”
ইহসান চৌধুরী গুরুগম্ভীর গলায় বললেন,
“ডোন্ট কল মি আঙ্কেল।”
টিউলিপের ঠোঁটের হাসি ধপ করে নিভে গেল ইহসান চৌধুরীর কথা শুনে। ইহসান চৌধুরী আবার বললেন,
“এখানে আবার কেন এসেছো?”
“ইভানের সঙ্গে কিছু কথা ছিল।”
“ওর সঙ্গে কীসের কথা তোমার? ও তোমার সঙ্গে কোনো কথা বলবে না। চলে যাও এ বাড়ি থেকে, আর কোনোদিন আসবে না এখানে।”
“দুটো মিনিট কথা বলব।”
ইহসান চৌধুরী কিছুটা রুড হয়ে বললেন,
“এক সেকেন্ডও না।”
পেছন থেকে ইভানের গলার আওয়াজ ভেসে এলো।
“কে এসেছে, ড্যাড?”
ইহসান চৌধুরী ছেলের দিকে তাকালেন। টিউলিপ তাকে পাশ কা’টিয়ে ভেতরে প্রবেশ করল।
টিউলিপকে দেখেই ইভানের চোয়াল শক্ত হয়ে উঠল। ইহসান চৌধুরী পেছন পেছন যেতে যেতে বললেন,
“এই মেয়ে, নিষেধ করার পরও তুমি ভেতরে ঢুকলে কেন? ম্যানার জানো না? বের হও আমার বাড়ি থেকে।”
ইহসান চৌধুরীর কথায় পাত্তা দিলো না টিউলিপ। সে সোজা এসে দাঁড়াল ইভানের সম্মুখে। রাগ ও ঘৃণা স্পষ্ট ফুটে উঠেছে ইভানের চেহারায়।
ইভান সরে যাওয়ার জন্য পা বাড়াতেই টিউলিপ তার হাত টেনে ধরল। ঘৃণায় জ্বলে উঠল ইভানের সমস্ত শরীর। ঝাড়ি দিয়ে টিউলিপের হাত থেকে ছাড়িয়ে নিল নিজের হাত। টিউলিপ কাতর স্বরে বলল,
“ইভান, প্লীজ মাফ করো আমাকে। আমি জানি আমি ভুল করেছিলাম। কিন্তু মানুষ মাত্রই তো ভুল, তাই না বলো? মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। সবাই কোনো না কোনোভাবে ভুল করে, আমিও জায়িনের ধোঁকায় পড়ে একটা ভুল করে ফেলেছি।”
ইভান অন্য দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,
“তুমি ভুল করেছিলে কি-না ঠিক করেছিলে সেসব জানার কোনো ইচ্ছা বা আগ্রহ আমার নেই। তুমি বের হও এই বাড়ি থেকে।”
“আই ওয়ান্ট টু কাম ব্যাক ইনটু ইয়োর লাইফ, ইভান।”
“রিয়েলি? ডু ইউ থিংক আইম ক্রেজি?”
“প্লিজ, ইভান, টেইক মি ব্যাক। আই প্রমিস, আই ওন্ট গিভ ইউ এনি মোর রিজনস টু কমপ্লেইন। তুমি যা বলবে, যেভাবে চাইবে আমি সেভাবেই চলব।”
একটু থেমে টিউলিপ আবার বলল,
“আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি, ইভান। জায়িন আমার ব্রেনওয়াশ করে ফেলেছিল। ওর প্রথম থেকেই প্ল্যান ছিল আমাকে ধোঁকা দেবে। প্র’তি’শোধ নেওয়ার জন্য এমন করেছিল, আমি বুঝতে পারিনি ওর চাল।”
ইভান ডাইনিংরুমের দিকে এগিয়ে বলল,
“ন্যাকা কান্না না কেঁদে বেরিয়ে যাও এই বাড়ি থেকে।”
টিউলিপ দ্রুত পায়ে এগিয়ে ইভানের হাত টেনে ধরল আবার।
“প্লীজ, ইভান। তুমি তো ভালোবাসো আমায়, তাই না? ভালোবাসার মানুষের তো সাত খু*ন মাফ করা যায়, আর তুমি আমার একটা ভুল মাফ করবে না?”
ইভান নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল,
“আমি ভালোবাসি না তোমাকে। আমি ভালোবাসতাম আমার প্রেমিকাকে, আমার স্ত্রীকে—কোনো বারো ভাতারিকে নয়। দূর হও আমার চোখের সামনে থেকে। হাত ছাড়ো আমার।”
টিউলিপ ছাড়ল না, দুই হাতে শক্ত করে চেপে ধরল ইভানের হাতটা। কাঁদতে কাঁদতে বলল,
“আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ইভান। কিছুতেই ভুলতে পারছি না তোমাকে। প্লীজ, মেনে নাও আমাকে।”
“হাত ছাড়তে বলেছি আমার। হাত ছাড়ো! তোমার মতন নোংরা মেয়েকে নিজের জীবনে জায়গা দেওয়া তো অনেক দূরের কথা, আমি কোনোদিন ফিরেও তাকাব না তোমার দিকে!”
“মাফ করা একটি মহৎ গুণ জানো তো, তাই না? প্লীজ মাফ করে দাও আমাকে।”
রোশনাই ছেলেকে কোলে নিয়ে নিচে নেমে এসেই দৃশ্যটা দেখতে পেল। দৃশ্যটা দেখেই তার পায়ের র’ক্ত ছলকে মাথায় উঠে গেল। দ্রুত পায়ে এগিয়ে এসে নিভানকে ইহসান চৌধুরীর কোলে দিয়ে আগ্রাসী ভঙ্গিতে এগোল দুজনের দিকে। টিউলিপের চুলের মু*ঠি ধরে টেনে সরিয়ে আনলো ইভানের কাছ থেকে। তারপর ঠাটিয়ে এক চড় বসিয়ে দিলো গালে। টাল সামলাতে না পেরে ধপাস করে আছড়ে পড়ল টিউলিপ। তার গগন বিদারী চিৎকারে পুরো ড্রয়িংরুম যেন কেঁপে উঠেছিল এক মুহূর্তে। ডাইনিংরুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন করিম মিয়া।
রোশনাই ইভানের মুখের দিকে তাকাল। ইভানের চেহারা র’ক্তশূন্য হয়ে গেছে রোশনাইয়ের এমন ভয়ংকর রূপ দেখে।
রোশনাই টিউলিপের দিকে তাকিয়ে আগ্রাসী কণ্ঠে বলল,
“তোর এত বড়ো সাহস কীভাবে হলো? আমার হাজব্যান্ডকে কোন সাহসে ছুঁলি তুই? উনার দিকে তাকালেও তোর চোখ তুলে ফেলব আমি! এক্ষণই দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো নিজের পরিণতির জন্য নিজে দায়ী থাকবি।”
টিউলিপ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল,
“ইভান আমার প্রেমিক ছিল, আমার হাজব্যান্ড ছিল। তুই—
রোশনাই টিউলিপকে পুরো কথা শেষ করতে না দিয়ে বলল,
“তোর ছিল, কিন্তু বর্তমানে উনি আমার হাজব্যান্ড, আমার সন্তানের বাবা। উনার দিকে হাত বাড়ালে তোর হাত ভেঙে ফেলব আমি!”
টিউলিপ ইভানের দিকে এগিয়ে বলল,
“একশোবার বাড়াবো। ও আমার ছিল আর আমারই থাকবে।”
রোশনাই আবারও টিউলিপের খোলা চুলগুলো মুঠো করে ধরল শক্ত হাতে। হ্যাঁচকা টানে কয়েক হাত দূরে ছুড়ে ফেলল মেয়েটাকে। বাজখাঁই কণ্ঠে বলল,
“উনার দিকে হাত বাড়ানোর জন্য তোর কি পরিণতি হবে তা তোর কল্পনায়ও নেই। আমি আর আগের রোশনাই নেই—যে কি-না চেয়ে চেয়ে শুধু সবকিছু দেখবে আর হারাবে। ভাতার ছেড়ে লাঙ্গের হাত ধরে মা*রা খেয়ে এখন আবার আরেকজনের ভাতারের দিকে নজর দ্যাস! ন/*/টি, মা*/*গি, বে/*/শ্যা, অন্যের ভাতারকে যখন এতই পছন্দ তাহলে প*/তি*/তা/*লয়ে চলে যা। ওখানে গেলে অন্যের অনেক সুদর্শন ভাতার পেয়ে যাবি, টাকাও কামাতে পারবি!”
রোশনাইয়ের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। চোখমুখ হিং/স্র হয়ে উঠেছে। তার কথা শুনে শকড ইভান। ইহসান চৌধুরী আর করিম মিয়াও বিশ্বাস করতে পারছেন না রোশনাই এমন কিছু বলছে বা এমন আচরণ করছে।
এতটুকুতেই দমে গেল না রোশনাই। টিউলিপের কাছে এগিয়ে এসে এক হাতে তার চুলের মু*ঠি খা'মচে ধরে আরেক হাতে বাহু ধরে টেনে তুলল। তারপর এগোল সদর দরজার দিকে। সিঁড়ির ওপর থেকেই টিউলিপকে নিচে ঠেলে ফেলে দিয়ে বলল,
“যা, প*/তি*/তা/*লয়ে গিয়ে অন্যের হ্যান্ডসাম ভাতারের নিচে শুয়ে থাক। ওখানে অন্যের অনেক ভাতাররাই যায়। ওখানে গেলে মন মতন কাউকে না কাউকে নিশ্চই পেয়ে যাবি। তোকে আরেকদিন এই বাড়ি বা ইভানের আশপাশে দেখলে কুরবানী দেবো!”
চলবে……….
এখানে গা/লি প্রমোট করা হচ্ছে না। আমি এসব গা/লি কখনোই লিখতাম না, কিন্তু রোশনাই বা বাস্তবে যাদের সঙ্গে এসব হয় তখন তাদের মনের অবস্থা কেমন থাকে সেটাই কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। ভুলত্রুটি মাফ করবেন। ভালোবাসা সবাইকে।