#অনুভূতির_মায়াজাল (২৩)
#সানা_শেখ
সিঁড়ির ওপর থেকে গড়িয়ে পড়ায় বেশ আঘাত পেয়েছে টিউলিপ। একে তো শক্ত হাতে চুলগুলো খামচে ধরেছিল, তার ওপর সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ার সময় মাথা ঠুকে গিয়েছিল সিঁড়িতে। শরীরের সঙ্গে সঙ্গে মাথাটাও ব্যথায় টনটন করছে। চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে গেছে।
বহু কষ্টে উঠে বসল টিউলিপ। ডান হাতের কনুইয়ের দিকে তাকিয়ে দেখল চামড়া থেতলে র’ক্ত বেরিয়ে এসেছে। মুখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখল রোশনাই এখনো রাগে ফোস ফোস করছে তার দিকে তাকিয়ে। রোশনাইয়ের পাশেই আতঙ্কিত চেহারায় দাঁড়িয়ে আছে ইভান, ইহসান চৌধুরী ও করিম মিয়া।
টিউলিপ ইভানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল,
“তোমার সামনে ও আমাকে এত কিছু বলল, এভাবে মা’রল, আর তুমি ওকে কিছু বললে না, ইভান!”
ইভানের চেহারার ভঙ্গি বদলে গেল মুহুর্তেই। কঠিন স্বরে বলল,
“ইউ ডিজার্ভ ইট। আরও দশটা চড় ডিজার্ভ করো তুমি।”
“ইভান!”
রোশনাই তেজি গলায় বলল,
“তোর ওই নোংরা মুখ দিয়ে আরেকবার উনার নাম উচ্চারণ করবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব! বে’শ্যা মেয়ে, ভালোয় ভালোয় বাড়ি থেকে বেরিয়ে যা নিজের ভালো চাইলে।”
টিউলিপ উঠে দাঁড়াল। রাগে ক্ষোভে ফেটে পড়ে বলল,
“তুই বে/*/শ্যা, ন/*/টি, খা/*/নকি মা/*/গী, তুই বের হ এই বাড়ি থেকে!”
রোশনাই ধুপধাপ পা ফেলে নিচে নেমে এলো। হুশ জ্ঞান হারিয়ে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিলো টিউলিপের দুই গালে। চুলের মুঠি খা’মচে ধরতেই টিউলিপও রোশনাইকে আক্রমণ করে বসল। দাঁতে দাঁত চেপে বলল,
“ভেবেছিস কী? প্রথমে কিছু করতে পারিনি বলে এখনো চুপচাপ থাকব?”
খিমারের ওপর দিয়ে রোশনাইয়ের খোঁপা খামচে ধরেছে টিউলিপ। অন্য হাতে চেপে ধরেছে রোশনাইয়ের গলা। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হতেই ইভান নিচে নেমে এসে টিউলিপের হাত থেকে রোশনাইকে ছাড়িয়ে নিয়ে কষিয়ে এক চড় বসিয়ে দিলো টিউলিপের গালে। টিউলিপ সোজা হয়ে দাঁড়াতেই আরও একটা চড় বসিয়ে দিলো। তর্জনী তুলে দাঁতে দাঁত পিষে বলল,
“শুধুমাত্র তুমি মেয়ে মানুষ বলে প্রথমে তোমার গায়ে হাত তুলিনি আমি, নয়তো যখন আমার হাত ধরেছিলে তখনই এই চড় দুইটা ঠাটিয়ে মা’র’তাম তোমার গালে! অন্যায় করে আবার গলা চড়িয়ে গায়ের জোর দেখাচ্ছো? অসভ্য বেহারা মেয়ে! লজ্জাশরম কিছুই কী নেই তোমার মধ্যে? আমার স্ত্রীর গায়ে হাত তুললে কোন সাহসে?”
“ও যে আমার গায়ে তুলল।”
“তুলবে না তো কি তোমাকে মাথায় তুলে বসে থাকবে?”
ইভান কথাগুলো বলে আর এক মুহূর্তও অপেক্ষা করল না। টিউলিপের ঘাড় ধরে এগোল গেটের দিকে। সব মেয়েই সম্মান ডিজার্ভ করে না। এদের জুতিয়ে সোজা করা উচিত।
গেটের বাইরে টিউলিপকে ছুঁড়ে ফেলে সিকিউরিটির দিকে তাকিয়ে বলল,
“এই নোংরা আবর্জনা আর কোনোদিন যেন এই গেটের ভেতর প্রবেশ করতে না পারে। যদি করে তবে আপনি আর এই বাড়িতে থাকবেন না।”
সিকিউরিটি মাথা নেড়ে বলল,
“ঢুকতে পারবে না, স্যার।”
“মনে থাকে যেন।”
ইভান রোশনাইয়ের সামনে এসে দাঁড়াল। রোশনাই রাগের চোটে এখনো কাঁপছে। ইভান নরম কণ্ঠে বলল,
“ব্যথা পেয়েছো?”
রোশনাই মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়ল। তারপর ইভানের হাত ধরে টেনে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল।
ইভানকে নিয়ে রোশনাই সোজা ওয়াশরুমে চলে এলো। ইভান বুঝল না তাকে নিয়ে রোশনাই ওয়াশরুমে কেন এলো। কারণ জিজ্ঞেস করার জন্য মুখ খুলতেই রোশনাই থমথমে গলায় বলল,
“হুডি খুলুন।”
ইভান না বোঝার মতো করে বলল,
“হ্যাঁ।”
“হুডি খুলুন।”
“কেন?”
“গোসল করবেন তাই।”
ইভান বিস্মিত হয়ে বলল,
“এখন গোসল করব কেন?”
“কারণ ওই নোংরা মেয়ে ওর নোংরা হাত দিয়ে আপনাকে ছুঁয়েছে! বেশি কথা না বলে হুডি খুলুন আর গোসল করুন।”
“একবার তো করেছিই। এই শীতের মধ্যে এখন আবার?”
“হ্যাঁ। প্রয়োজনে এক দিনে সত্তরবার করবেন।”
ইভান এখন গোসল করতে চাইল না। কিন্তু রোশনাইও তাকে ছাড়বে না। ইভান হুডি খুলছে না দেখে রোশনাই নিজেই খুলে দেওয়ার জন্য হুডি ধরে ওপরের দিকে তুলল।
এই মুহূর্তে গোসল না করে উপায় নেই বুঝতে পেরে ইভান নিজেই হুডি খুলে ফেলল। রোশনাই হুডিটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। ইভান চোখ বড়ো বড়ো করে বলল,
“এভাবে ফেললে কেন?”
“কেন?”
“এখন ওটা পরব কীভাবে? ওয়াশরুমের পানি লেগে গেল তো।”
“শুধু এখন না, ওটা আর কোনোদিনও পরবেন না আপনি।”
“কেন?”
“কারণ ওটাতে ওই ডাইনির ছোঁয়া লেগেছে।”
ইভান অসহায়ের মতন বলল,
“ওটা নতুন হুডি তাও আবার ব্র্যান্ডের। মাত্র কিছুক্ষণ আগেই প্যাকেট খুলে পরেছি।”
রোশনাই বলল না কিছু। ইভানের হাত ধরে টেনে বেসিনের সামনে এসে দাঁড়াল। তারপর হাত দুটো ভিজিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে নিজের হাতে ঘষে ঘষে ইভানের হাত দুটো ধুয়ে দিলো। নিজের হাত দুটোও ঘষে ঘষে ধুয়ে নিতে ভুলল না। খিমার খুলে মেঝেতে ফেলে ইভানের মুখের দিকে তাকিয়ে বলল,
“গোসল করতে থাকুন, কাপড়চোপড় নিয়ে আসছি আমি।”
রোশনাই বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কাবার্ড থেকে দুজনেরই কাপড়চোপড় বের করতে লাগল। তার গা ঘিন ঘিন করছে গায়ে টিউলিপের ছোঁয়া লাগায়। সঙ্গে শরীরও জ্বালা করছে। গোসল না করা পর্যন্ত কিছুতেই শান্তি পাবে না সে।
কয়েক মিনিট পরই ওয়াশরুম থেকে ইভানের ডাক ভেসে এলো। কাপড়চোপড় হাতে নিয়ে ভাবনার সাগরে ডুবে যাওয়ায় ওয়াশরুমে যাওয়ার কথা ভুলেই বসে ছিল রোশনাই। ইভানের ডাক শুনে দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করল। ইভানের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দেওয়া। হাত দিয়ে গা থেকে পানি ঝাড়ছে। রোশনাই তোয়ালে ইভানের হাতে দিয়ে নিজের কাপড়চোপড় রেখে দিলো। ইভান চুল মুছতে মুছতে রোশনাইকে দেখতে লাগল।
ইভান চুল আর গা মোছা শেষ করে কোমরে তোয়ালে পেঁচিয়ে ট্রাউজার খুলতে শুরু করল। রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখল তার চেহারায় বিন্দুমাত্র লজ্জা বা অস্বস্তি ফুটে ওঠেনি। চেহারা আগের মতোই শান্ত, গম্ভীর।
ট্রাউজার পরা হয়ে যেতেই হুডি এগিয়ে দিলো রোশনাই। ইভান হুডি না পরে তোয়ালে রোশনাইয়ের হাতে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ইভান বেরিয়ে যেতেই রোশনাই দরজা লাগিয়ে নিজে গোসল করতে শুরু করল। মাথা থেকে রীতিমত ভাপ উঠছে।
গায়ে লোশন মেখে হুডি পরল ইভান। তারপর চুলগুলো শুকিয়ে আঁচড়ে নিল। কিছু না করেও এক সকালে দুবার গোসল করতে হলো। কপাল!
ইভান নিচে নেমে আসতেই ইহসান চৌধুরী দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালেন। ছেলের মুখের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন,
“রোশনাই কি করছে এখন?”
ইভান গম্ভীর গলায় বলল,
“গোসল করছে।”
ইহসান চৌধুরী কপাল কুঁচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর কিছুটা ইতস্তত করে বললেন,
“তুমিও গোসল করে এলে নাকি?”
ইভান মাথা নেড়ে বলল,
“হ্যাঁ। টিউলিপ ছোঁয়ার কারণে জোর করে গোসল করাল, এখন নিজেও করছে।”
ইহসান চৌধুরী না চাইতেও হেসে উঠলেন। ইভান থমথমে গলায় বলল,
“হাসবে না, ড্যাড।”
ইহসান চৌধুরী ছেলের চেহারার দিকে তাকিয়ে জোর করে হাসি আটকানোর চেষ্টা করলেন, কিন্তু বেশিক্ষণ চেপে রাখতে পারলেন না। হু হা করে হাসতে হাসতে সোফায় বসে পড়লেন।
ইভান ধুপধাপ পা ফেলে ডাইনিংরুমের দিকে এগোল। খিদেয় পেট চো চো করছে এখন। রোশনাইয়ের ডাকাডাকিতে ফজরের সময় উঠে গোসল করে রোশনাইয়ের সঙ্গেই ফজরের নামাজ আদায় করেছিল। তারপর রোশনাইয়ের সঙ্গেই আবার ঘুমিয়ে গিয়েছিল। আটটার আগে আগে ঘুম ভেঙেছিল নিভানের কান্নায়।
ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে নেমে আসতেই যা ঘটার ঘটে গেল। তার এখনো মনে হচ্ছে দু মিনিটে বাড়িটার ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে।
চেয়ার টেনে বসে প্রথমে করলার জুস খেলো এক গ্লাস। তারপর পানি খেয়ে সিদ্ধ ডিম তুলে নিল হাতে। মনের ভেতর খচখচ করছে। রাগের মাথায় টিউলিপকে চড় মেরে ঠিক করল নাকি ভুল করল বুঝতে পারছে না। ওভাবে মা’রাটা ঠিক হয়নি বোধহয়।
গা ঝাঁকি দিয়ে চোখ বন্ধ করে ফেলল ইভান। ওই মেয়ের কথা কেন ভাবছে সে? ভাববে না ওই মেয়ের কথা। ওই মেয়েকে ভালোবাসে না সে। ওই মেয়ের জন্য কোনো মায়াও নেই তার মনে। সে রোশনাইকে ভালোবাসে। হ্যাঁ, রোশনাইকে ভালোবাসে ফেলেছে সে। কবে কীভাবে ভালোবেসে ফেলেছে তা তার জানা নেই। সে শুধু জানে সে রোশনাইকে ভালোবাসে। অনেক ভালোবাসে। রোশনাইকে বিন্দু পরিমাণ দুঃখ কষ্টও সে পেতে দেবে না, কোনোদিনও না।
চলবে………
সারাদিন কারেন্ট ছিল না। ফোনে যে চার্জ ছিল না সেটা আমি খেয়ালও করিনি সকালে। কারেন্ট চলে যাওয়ার পর দেখি ফোনে চার্জ নেই। অপেক্ষা করতে করতে সন্ধ্যায় এসেছে কারেন্ট। ফোন চার্জে লাগিয়ে লিখলাম এটুকু। আজ এতটুকুই পড়ুন, আগামী পর্ব বড়ো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।