#অনুভূতির_মায়াজাল (৩৪)
#সানা_শেখ
সেদিন বিকেলে বাস টার্মিনালে বসে ছিল রোশনাই। কোথায় যাবে কী করবে কিছুই বুঝতে পারছিল না সে। ঢাকায় গেলে আশ্রয় পাবে কি পাবে না এই দ্বিধা নিয়ে ঢাকায় যাওয়ার সাহসও হচ্ছিল না। এই অসুস্থ ভারী শরীর নিয়ে ঢাকায় গিয়ে যদি আশ্রয় না পায় তখন কী হবে? তার কাছে অত টাকাও নেই যে সে কোনো বাসা ভাড়া নেবে। আবার ডেলিভারির সময়ও টাকা প্রয়োজন, সঙ্গে একজন বিশ্বস্ত মানুষও।
হুট করে শামস এসে দাঁড়াল রোশনাইয়ের সামনে। রোশনাই মুখ তুলে তাকাল। সামনে শামসকে দেখে মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। চেহারায় ফুটে উঠল রাগ।
শামস হাঁপাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে এসেছে সে।
রোশনাই মুখ নামিয়ে নিল। ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়াতেই শামস তার দু বাহু আঁকড়ে ধরল। রোশনাই ঝাড়া দিয়ে শামসের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারল না। মুখ না তুলেই দাঁতে দাঁত চেপে বলল,
“হাত সরান আপনার!”
শামস ব্যাকুল কণ্ঠে বলল,
“জান, প্লিজ রাগ করো না, আমার কথাগুলো শোনো।”
এতগুলো দিন পর শামসের মুখে জান সম্বোধন শুনে বিস্মিত হয়ে মুখ তুলল রোশনাই।
শামস রোশনাইয়ের বাহু ছেড়ে মুখ আগলে ধরল দুহাতে। বলল,
“আমি ইচ্ছে করে তোমাকে বাড়ি থেকে বের করে দেইনি। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো ইনটেনশন আমার ছিল না কখনো। আমি তোমাকে বের করে না দিলে পিয়া তোমার বা আমাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলত, সেজন্য বাধ্য হয়েই বের করে দিতে হয়েছিল। আমি রাতেই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পিয়ার জন্য হতে পারিনি। সকাল থেকে পাগলের মতন তোমাকে খুঁজছি, অবশেষে এখানে এসে পেলাম। আইম সরি, জান। আইম এক্সট্রিমলি সরি।”
রোশনাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শামসের মুখের দিকে। একটা মানুষ এত দ্রুত রঙ বদলায় কীভাবে? এটা মানুষ নাকি গিরগিটি?
“জান।”
“ছাড়ুন আমাকে।”
“আমি তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না কখনোই।”
“তো ছাড়লেন কেন? আপনার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। সতীনের সংসার করতেও রাজি ছিলাম। আর আপনি কী করেছিলেন?”
“পিয়া রাজি ছিল না সতীনের সংসার করতে। তখন আমার মাথাও কাজ করছিল না। আমি ঝোঁকের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি আমার ভুল শুধরাতে চাই, আমি তোমাকে আবার বিয়ে করব। তোমাকে আর ওই বাড়িতে ফিরতে হবে না। তুমি আর আমাদের সন্তান আলাদা বাসায় থাকবে।”
“আর আপনি?”
“আমি মাঝে মাঝে এসে তোমাদের সঙ্গে থাকব।”
“আপনার দ্বিতীয় স্ত্রী মানবে?”
“ও জানবেই না।”
“যদি কখনো জেনে যায়?”
“কখনো যেন জানতে না পারে সেই ব্যবস্থাই করব।”
রোশনাই তাকিয়ে রইল শামসের মুখের দিকে। শামসের চোখমুখ কাতর, ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে। শামসের এমন চেহারা দেখলে রোশনাইয়ের কেন যেন খুব মায়া লাগে। এখন অবশ্য মায়া লাগার চেয়ে ঘৃণাটাই বেশি লাগছে। জঘন্য একটা পুরুষ!
“হাত সরান।”
“তুমি চলো আমার সঙ্গে। এই অবস্থায় তুমি কোথায় যাবে?”
“আমি হাত সরাতে বলেছি।”
“কিছুদিন পর তোমার ডেলিভারি ডেট, বোঝার চেষ্টা করো।”
“আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে?”
“তুমি বোধহয় সারাদিন ধরে না খেয়ে আছো। চলো আগে কিছু খেয়ে নেবে।”
“বি’ষ এনে দিন, বি’ষ খেয়ে ম’রে যাই!”
“আইম সরি, জান। আমি আর কোনো দুঃখ দেবো না তোমাকে। এবারের মতো শুধু মাফ করে আমার সঙ্গে চলো।”
“না।”
“জেদ কোরো না, রোশনাই। নিজের আর আমাদের সন্তানের অবস্থার কথাটা একবার ভাবো। তুমি কোথায় যাবে? কার কাছে যাবে? ডেলিভারির সময় একা একা কীভাবে সার্ভাইব করবে? কাউকে তো পাশে প্রয়োজন তাই না? আমার সঙ্গে চলো প্লিজ।”
রোশনাই শামসের কথায় কোনোভাবেই রাজি না। মেজাজ গরম হলেও সে নিজেকে শান্ত রেখে শামসের সঙ্গে কথা বলছে।
ঘণ্টা খানেক সময় ধরে বোঝানোর পর রোশনাই রাজি হয়ে গেল শামসের সঙ্গে যেতে। সবদিক বিবেচনা করেই সে রাজি হয়েছে।
শামস এক হাতে রোশনাইয়ের হাত, আর অন্য হাতে কাপড়ের ব্যাগটা নিয়ে একটা রেস্টুরেন্টের দিকে এগোল।
রোশনাই চোখের পানি মুছতে মুছতে হাঁটছে। অনেকগুলো দিন পর শামস আজ তার সঙ্গে ভালো ব্যবহার করছে, সুন্দর করে কথা বলছে।
রেস্টুরেন্টে বসে নিজ হাতে রোশনাইকে খাইয়ে দিলো শামস। রোশনাই কিছু না বলে বিনা বাক্যে খেয়ে নিল তার হাতে। মায়ের মৃ’ত্যুর পর শামস ছাড়া কারও হাতে খাওয়া হয়নি তার। আগে প্রায় রাতেই শামস তাকে খাইয়ে দিত। পিয়া শামসের জীবনে আসার পর থেকেই আস্তে আস্তে সবকিছু বদলে যেতে শুরু করেছিল।
রোশনাইকে দূরে দাঁড় করিয়ে রেখে শামস পিসিও থেকে কারও সঙ্গে ফোনে কথা বলছে।
কয়েক মিনিট পরই একটা ছেলে এসে শামসের হাতে একটা মোবাইল ফোন দিলো।
ছেলেটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে রোশনাইয়ের কাছে এগিয়ে এলো শামস। রোশনাইয়ের হাত ধরে ব্যাগটা হাতে নিল। তারপর বাস টার্মিনালের দিকে এগিয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল,
“খারাপ লাগছে?”
“একটু।”
“কয়েক ঘণ্টা একটু কষ্ট সহ্য করো, তারপর আর কোনো কষ্ট তোমাকে ছুঁতে পারবে না।”
রোশনাই বলল না কিছু। তার শরীর আর সায় দিতে চাইছে না। রাস্তার মাঝেই শুয়ে পড়তে ইচ্ছে করছে। গতকাল বিকেল থেকে এক মিনিটের জন্য শুতে পারেনি সে।
বাস চলতে শুরু করতেই রোশনাইয়ের ঘুম পেয়ে গেল। ঘন ঘন হাই তুলছে সে। শরীরের ভর ছেড়ে দিয়ে ঘুমোতে ইচ্ছে করছে।
শামস নরম গলায় বলল,
“ঘুম পাচ্ছে?”
“হুম।”
শামস এক হাতে রোশনাইকে আগলে ধরে তার মাথাটা নিজের কাঁধে রাখল। বলল,
“ঘুমাও।”
রোশনাই কাঁধে মাথা রেখেই মুখ তুলে তাকাল শামসের মুখের দিকে। শামস তার ললাটে গভীর চুমু খেয়ে বলল,
“নিশ্চিন্তে ঘুমাও, গন্তব্যে পৌঁছে ডেকে দেবো।”
রোশনাই মুখ নামিয়ে চোখ বুজল। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে।
শামস রোশনাইয়ের উঁচু পেটের ওপর হাত রাখল। তার অনাগত সন্তান নড়াচড়া করছে। আজকের আগে নিজের অনাগত সন্তানের এই নড়াচড়া অনুভব করার সৌভাগ্য তার হয়নি।
.
বাস দোহাজারী বাসস্টপে দাঁড়াতেই রোশনাইকে নিয়ে বাস থেকে এলো শামস। রোশনাই তার মুখের দিকে তাকিয়ে বলল,
“আমরা এখানে নামলাম কেন? আমাদের না বান্দরবান যাওয়ার কথা?”
“বান্দরবানের ওই ফ্রেন্ডের এক আত্মীয় মা’রা গেছে হুট করে, তাই ওরা লোহাগাড়ায় এসেছে।”
“তাহলে আমরা এখন কোথায় যাব?”
“লোহাগাড়ায়। আগামীকাল সকালে ওদের সঙ্গে বান্দরবান যাব।”
“লোহাগাড়া এখান থেকে কত দূর?”
“বেশি দূর না।”
“হেঁটে যেতে হবে? আমার পা ব্যথা করছে, আমি আর হাঁটতে পারব না।”
“হাঁটতে হবে না। একটু দাঁড়াও, দেখি কোনো সিএনজি পাই কি-না।”
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পেল দুজন। সিএনজি চলতে শুরু করতেই রোশনাই বাইরের দিকে তাকিয়ে রইল। ডান হাতটা উঁচু পেটের ওপর। শামস তার গা ঘেঁষে বসে পেটের ওপর থাকা হাতটার ওপর হাত রাখল। রোশনাই ফিরে তাকাতেই শামস তাকে অন্য হাতে জড়িয়ে ধরল। রোশনাই আগের মতোই নীরব রইল এবারেও। তার এমন নীরবতা শামসের পূর্ব পরিচিত।
পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হুট করে হোঁচট খেয়ে পড়ে গেল শামস। আকস্মিক ঘটনায় হতভম্ভ হয়ে গেল রোশনাই। শামসের হাতে থাকা ফোনটা গিয়ে পড়েছে কিছুটা দূরে।
রোশনাই শামসকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল,
“বেশি ব্যথা পেয়েছেন? ভালোভাবে দেখে সাবধানে হাঁটবেন তো।”
শামস কোনো কথা বলল না। নড়াচড়াও করছে না সে। রোশনাই ভয় পেয়ে গেল। সাবধানে ফোনের কাছে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে শামসের কাছে এগিয়ে আসার সময় ফোনের স্ক্রিনে নজর পড়ল। থমকে দাঁড়িয়ে গেল রোশনাই। একের পর এক মেসেজ ডেলিভারি হচ্ছে হোয়াটসঅ্যাপে।
রোশনাই শামসের দিকে তাকাল, তারপর আবার তাকাল ফোনের স্ক্রিনে।
ধীর পায়ে এগিয়ে এসে দেখল পাথরের ওপর পড়ায় জ্ঞান হারিয়ে ফেলেছে শামস। মাথা ফেটে র’ক্ত বের হচ্ছে।
রোশনাইয়ের চোখ দুটো থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে লাগল শামসের মুখের ওপর।
জ্ঞান ফিরতেই শামস নিজেকে আবিষ্কার করল বাঁধা অবস্থায়। হাত-পা-মুখ সব বাঁধা। নড়াচড়া করতে গেলে পারল না। তার হাত দুটো পিঠমোড়া করে গাছের সঙ্গে বাঁধা। ঘাড় এদিক ওদিক করতেই বুঝল মোটা কিছু দিতে তার গলাটাও গাছের সঙ্গে বাঁধা।
“জ্ঞান ফিরল তবে?”
শামস সামনে তাকিয়ে দেখল রোশনাই দাঁড়িয়ে আছে ফল কা’টার ছুরি হাতে নিয়ে। ছু’রিটা সে নিজেই কিনেছিল যাত্রাপথে রোশনাইকে ফল কে’টে খাওয়ানোর জন্য। যদিও এটা শুধুই একটা বাহানা ছিল মাত্র।
রোশনাই গুরুগম্ভীর গলায় বলল,
“একজন মানুষকে কতবার মাফ করা উচিত?”
শামসের মুখ বাঁধা থাকায় সে কথা বলতে পারছে না। চোখ দুটো বড়ো বড়ো করে শুধু গোঙাতে লাগল।
রোশনাই শামসের সামনে বসল। উঁচু ভারী পেট নিয়ে নিচে বসা বেশ কষ্টকর তার জন্য।
শামসের বুকে মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরল তাকে। ধরা গলায় বলল,
“আমি আপনাকে সত্যি সত্যিই ভীষণ ভালোবাসতাম কিছুক্ষণ আগ পর্যন্ত। আপনি কেন করলেন এমন? আমি দুবার আপনার সমস্ত ভুল আর অন্যায় মাফ করে তৃতীয়বার বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনাকে ভরসা করে এতদূর চলে এসেছি আমি, আর আপনি কী করলেন? আপনার সঙ্গে কী আমি আবার সংসার করতে চেয়েছি? বলুন চেয়েছি? আপনার জীবনে কোনো ঝামেলা সৃষ্টি করেছি? করিনি তো, তাই না? আপনি যেমন চেয়েছেন তেমনই তো হয়েছে। আপনি সরে যেতে বলেছেন, সরে গেছি আমি।
আমি আপনাকে আর বিয়ে করতাম না। আমি শুধু একটু আশ্রয় চাইছিলাম সেটা যেকোনো মাধ্যমে। আপনি বারবার অনুরোধ করায় আমি ভেবেছিলাম আপনি বোধহয় সত্যিই অনুতপ্ত। অথচ দেখুন কী নির্বোধ আমি!
কেন করলেন এমন? আমাদের সুন্দর একটা সংসার হতে পারত। আমি, আপনি, আর আমাদের সন্তান মিলে সুন্দর একটা পৃথিবী সাজাতাম। কিন্তু আপনি যেই পৃথিবীটা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন। আমার ভীষণ কষ্ট হয়, এখনো হচ্ছে। এই যে আমি এখন আপনাকে মে’রে ফেলব, এটা ভেবেও ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে।”
রোশনাইয়ের কথা শুনে গলা কা’টা মুরগীর মতো তড়পাতে শুরু করল শামস। রোশনাই তাকে ছেড়ে দিলো। বুকের বাঁ পাশে হাত রেখে বলল,
“এই জায়গাটা আমার ছিল, কিন্তু আপনি এখানে এখন অন্য একজনকে ঠাঁই দিয়েছেন। দুঃখ হয়, ভীষণ দুঃখ হয় আমার।”
রোশনাই থামল। শামস সর্বশক্তি দিয়ে ছোটার চেষ্টা করছে, আর গোঙাচ্ছে।
রোশনাই পুনরায় বলল,
“যেই বুকে আমার জায়গা নেই, যেই বুকে মাথা রেখে আমি ঘুমোতে পারি না—সেই বুকে অন্য কেউ আর থাকতে পারবে না।”
হুট করে রোশনাইয়ের গলার আওয়াজ কঠোর হয়ে গেল।
“তুই আমাকে ম’রে যেতে বলেছিলি না? আজ তুইই ম’র। তোকে খু’ন করে আমি জাহান্নামে যাই যাব, তুই জান্নাতে যা। দুনিয়ার খা/নকি মা/গীর সঙ্গে থাকার চেয়ে জান্নাতে গিয়ে হুর পরীদের সঙ্গে থাক।”
কথা শেষ করেই হাতের ছু’রিটা শামসের বুকের বাঁ পাশে ঢুকিয়ে দিলো রোশনাই। তীব্র ঝাঁকিতে শামসের শরীরের সঙ্গে সঙ্গে গাছটাও নড়তে লাগল।
রোশনাই ছু’রিটা বের করে ফেলল একটানে। কাঁদতে কাঁদতে বলল,
“দেখ, তোকে আমি কতটা ভালোবাসি। তুই আমার সঙ্গে এত কিছু করার পরও তোকে মা’রতে আমার এত কষ্ট হচ্ছে! মনে হচ্ছে ছু’রিটা তোর বুকে নয়, আমার বুকে ঢুকিয়েছি আমি।”
রোশনাই দুচোখের পানি মুছে দীর্ঘশ্বাস টানল। বলল,
“আমার চোখের সামনে তুই তোর ওই ন/টি বউয়ের সঙ্গে রঙ ঢঙ করেছিস। আমি বারবার নিষেধ করার পরও তুই আমার সামনে ওসব করেছিস। তোর হৃৎপিণ্ডের মধ্যে কয় মা/গীর বসবাস আজ আমি সেটাই দেখব।”
শামস শরীরের সর্বশক্তি দিয়ে তড়পাতে শুরু করল আবার। এই মেয়ে তাকে এভাবে বাঁধল কীভাবে?
রোশনাই ভোঁতা ছু’রিটা দিয়ে শামসের বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলল। বের করার সময় ছু’রির খোঁচা লেগে ক্ষতবিক্ষত হৃৎযন্ত্রটা।
শামস ঘাড় ছেড়ে দিয়েছে। চোখ দুটো খোলা। বুক থেকে গলগল করে র’ক্ত বের হচ্ছে।
রোশনাই হৃৎপিণ্ডটা দুই হাতে খামচে ধরল মনের সব রাগ ক্ষোভ উগড়ে দিয়ে। ছু’রি দিয়ে কুচি কুচি করে কে’টে ফেলে দিলো খাদে।
ভোঁতা ছুরিটা আবার হাতে নিয়ে একের পর এক আঘাত করতে লাগল মৃ’ত শামসের বুকে।
থেমে গেল রোশনাই। তার সারা শরীর থরথর করে কাঁপছে। হাতের র’ক্তমাখা ছু’রিটার দিকে তাকিয়ে শামসের ঝাঁঝরা বুকের দিকে তাকাল।
হাতটা তুলে শামসের বুকে গেঁথে দিলো আবার। শামসের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল,
“আমার এত কষ্ট কেন হচ্ছে?”
রোশনাইয়ের মুখে শামসের খু’নের নৃশংস বর্ণনা শুনে ইভানের চেহারা কালো হয়ে গেছে।
রোশনাই দীর্ঘশ্বাস টেনে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,
“এভাবে তাকিয়ে আছেন কেন?”
ইভান যেন ঘোরের ভেতর থেকে বেরিয়ে এলো রোশনাইয়ের কথা শুনে। গা ঝাঁকি দিয়ে বলল,
“তুমি সত্যিই এভাবে খু’ন করেছো?”
“হ্যাঁ।”
হাত দুটো উঁচু করে বলল,
“এই দুহাত দিয়েই করেছি। অনেক কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল ছু’রির প্রতিটা আঘাত আমি আমার বুকে বসাচ্ছি। ওই সময়টায় আমি নিজের মধ্যে ছিলাম, আবার ছিলাম না।”
“ফোনে কে মেসেজ করেছিল? আর কী লেখা ছিল?”
“শামস আমাকে পাচার করার জন্য নিয়ে গিয়েছিল। নিভান হওয়ার পর নিভানকে কোনো সন্তানহীন দম্পতির কাছে বিক্রি করে দিত, আর আমাকে ভারতে পাচার করত। ফোনে মেসেজ দেখতে দেখতে হাঁটার কারণেই হোঁচটটা খেয়েছিল। আমার দাম দর কষাকষি হচ্ছিল তখন।”
রোশনাইয়ের ঠোঁটে এখনো হাসি ফুটে আছে। ইভান এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল রোশনাইকে। রোশনাই বলল,
“অভিনন্দন, মিস্টার ইভান। আপনি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন।”
চলবে……….