#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___০৭
সাব্বির পাশে দাঁড়িয়ে বিস্মিত,ভয়াতুর চোখ তাক করে রেখেছে ইয়াজিদের রক্তা--ক্ত হাতের দিক। সে ভেবে পায় না,একটা মানুষ এতটা ভয়ং*কর কীভাবে হতে পারে! শুধুমাত্র একটা মেয়েকে আতঙ্কে রাখতে নিজেরই র**ক্ত ঝরাল!
ইয়াজিদ এতক্ষণ মাথা নুইয়ে র--ক্ত ঝরা হাতের দিকে চেয়ে ছিল পলকহীন। নত মাথা তুলে সোফায় ঘাড় হেলিয়ে দিল। সাব্বির চোখা চোখে চেয়ে দেখল ব্যথা,জ্বলুনি,যন্ত্রণা কিছুই প্রকাশ পাচ্ছে না তার চেহারায়। ঠোঁটের কোণে লেগে আছে তীক্ষ্ণ হাসি। মিনমিনে স্বরে অনুমতি চাইল,
" স্যার ডাক্তার ডাকি?"
" লাগবে না। "
জলদগম্ভীর কণ্ঠের না বোধক শব্দ শুনে পুনরায় একই কথা উচ্চারণ করার সাহস পেল না সে। ইয়াজিদ নিজ থেকে বলল,
" কী মনে হয়? এতক্ষণে ভয়ে কাঁপছে? "
সাব্বির সায় দিয়ে বলল," অবশ্যই স্যার। আপনি যা গিফট পাঠিয়েছেন ভয়ে আমারই হাত-পা কাঁপছিল। তবে,স্যার অপরাধ না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম। "
ইয়াজিদ নরম সুরে সম্মতি দেয়, " করো। "
" তরুণিমা আবসার এর সাথে আপনার কি সম্পর্ক, স্যার? সে অতীতে আপনার কী হিসেবে পরিচিত ছিল?"
" ডিপার্টমেন্টের জুনিয়র, জুনিয়র থেকে ছাত্রী ও ছাত্রী থেকে ঘৃ'"ণার পাত্রী। "
সাব্বির বিব্রত গলায় বলল," ছাত্রী থেকে ঘৃ""ণার পাত্রী কীভাবে হলো,স্যার? আপনার সাথে কি তার সামথিং সামথিং কিছু ছিল?"
ঘাড় হেলিয়ে সাব্বিরের দিকে ক্রোধমিশ্রিত দৃষ্টিতে তাকাল ইয়াজিদ। ভয়ে চুপসে গেল সাব্বির। বুঝল,একটু বেশিই গভীর প্রশ্ন করে ফেলেছে। এখন ইয়াজিদ তার গলায় ছু**রি না ধরলেই হয়। মাঝে মাঝে মনে হয় জীবনটা বাজি রেখে কাজ করছে ইয়াজিদের সাথে। এই মেঘ,এই রোদ হয়ে যায়। এই বুঝি ভুল হলে মে**রে দিল।
টেবিলের ওপর থেকে ফাস্ট এইড বক্স টেনে কোলে নিয়ে নিজে নিজে জখম হওয়া হাতে ব্যান্ডেজ করতে লাগল ইয়াজিদ। চামড়া ছিড়েখুঁড়ে দেওয়া ছু--রিটা পড়ে আছে সম্মুখের টেবিলে। তাতে ঈষৎ র**ক্ত লেগে আছে এখনও। তার পাশে অবহেলায় পড়ে থাকা মোবাইলটা ভাইব্রেট হচ্ছে লাগাতার। স্কিনে তাকিয়ে " মা" নামটা দেখে সাব্বিরকে স্বাভাবিক গলায় বলল, "রিসিভ করে কথা বলো। "
তানিয়া খানের কল রিসিভ করে সাব্বির। হ্যালো বলতেই তিনি ফোনের অপর পাশ থেকে বিচলিত গলায় বললেন," তুমি রিসিভ করলে যে? ইয়াজিদ কোথায়?"
" এখানেই আছে ম্যাম। স্যার একটু ব্যস্ত আছেন তাই আমি ধরলাম। "
" ও বাড়িতে আসছে না কেন? বান্দরবান থেকে ফিরে বাড়িতে না এসে কোথায় ঘাপটি মেরে আছে?"
" স্যার, হোটেল রুমে আছে। "
" মোবাইলটা লাউডস্পিকারে দাও। "
সাব্বির আজ্ঞা পালন করে যথাযথ। কল স্পিকারে দেয়। হাতে শুভ্র পট্টি জড়িয়ে নিচ্ছিল ইয়াজিদ। মায়ের ব্যগ্র কণ্ঠ কর্ণগোচর হলো,
" বাড়িতে আসছিস না কেন বাবা?"
ইয়াজিদ ধানাইপানাই করে না। এক বাক্যে জবাব সাজায় গম্ভীর কণ্ঠে," ওই বাড়ির স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। "
তানিয়া খান আড়ষ্টভাবে বললেন," স্মৃতিগুলো সরিয়ে দিলে কী হয়? মানুষ চলে গেলে কারো জীবন থেমে থাকে না। আমি ছবিগুলো ফেলে দিব। "
ইয়াজিদ ক্রুর হতে ক্রুরতর কণ্ঠে চিল্লিয়ে ওঠে," মা!"
তানিয়া খান কিঞ্চিৎ কেঁপে ওঠেন। ছেলে তো এভাবে কথা বলে না ওনার সাথে স্বাভাবিক থাকলে! তবে কি ফের অসুস্থতা হানা দিয়েছে? মেডিসিন কি নিচ্ছে না ঠিকভাবে? সাইকিয়াট্রিস্ট ম্যাথিউজ লাস্ট এপয়েনমেন্ট এর পর জানালেন ইয়াজিদ ইম্প্রুভ করেছে,এখন শুধু মেডিসিন নিয়মিত নিলে চলবে। মাঝ দিয়ে বছর খানেক ঠিক ছিল। তাহলে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে কেন! ব্যকুল গলায় জিজ্ঞেস করলেন,
" তুই ঠিক আছিস? "
ইয়াজিদ প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে নেয়।
" সরি মা। আমি ঠিক আছি। প্লিজ আর কখনোই সীরাতের ছবি সরিয়ে দিবে এসব ধরনের কথা বলবে না। যে মনের ঘরেই বসত করে তার ছবি সরিয়ে কোনো লাভ হবে না। "
" তুই মেয়েটার জন্য পাগলামি করছিস। জীবন বরবাদ করে ফেলছিস। তোর এসব পাগলামি দেখলে, ছন্নছাড়া ভাব দেখলে মা হয়ে আমার কেমন অনুভব হয় একবারও বুঝতে চাস না।"
ইয়াজিদ তাচ্ছিল্যের স্বরে বলল," জীবন তো বরবাদ হয়েই গেছে মা। আর পাগলের কাজই পাগলামি করা। স্বাভাবিক ছিলামই কবে! ছোট থেকেই তো করছি। "
তানিয়া খান হাল ছেড়ে দিলেন। শাসনের সুরে বললেন," বাড়িতে ফিরো জলদি। একা বাড়িতে থাকতে থাকতে আমি হাঁপিয়ে ওঠেছি। ছেলের বউ তো আর এ জীবনে দেখা হবে না। "
ইয়াজিদ সাব্বিরের হাত থেকে মোবাইল নিয়ে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। তার পিছু পিছু ছুটল সাব্বির। গাড়িতে ওঠে বসেছে সে,সাব্বির বসল ড্রাইভিং সিটে। ইয়াজিদ মাকে বলল,
" কে বলেছে ছেলের বউ দেখবে না? তাড়াতাড়িই দেখবে। দেখতে দেখতে হয়রান হয়ে যাবে। "
হতভম্ব, স্তম্ভিত হয়ে গেলেন তানিয়া খান। চমকলাগা গলায় নিশ্চিত হতে প্রশ্ন করলেন,
" তার মানে তুই বিয়ে করছিস, ইয়াজিদ? "
" করছি। "
" মেয়ে কে?"
ইয়াজিদ নির্ভেজাল গলায় সেই মানবীর নামটা সাফ সাফ জানায়, " তরুণিমা আবসার। "
বুক ধড়ফড় করে ওঠে তানিয়ার নামটা শ্রবণ হওয়া মাত্র। গলা কাঁপছে উনার," কার নাম বললি?"
" তরুণিমা। তরু, তোমার পরিচিত তরু। "
" তুই ওকে কোথায় পাবি? ওর তো বিয়ে হয়ে গিয়েছে। "
" কোথায় পাব মানে? অলরেডি পেয়ে গেছি,ঘুরফিরে সে আর আমি আরও একবার মুখোমুখি। বিয়ে হয় নি, হয়তো আমার জন্য নিয়তি ওকে রেখে দিয়েছে। "
তানিয়া পানসে গলায় বললেন," পৃথিবীতে মেয়ের অভাব নেই ইয়াজিদ। তরু বাদে যেকোনো মেয়েকে বিয়ে কর আমার আপত্তি নেই। "
" কিন্তু আমার যে তরুকেই লাগবে! অন্য কোনো মেয়ে আমার জীবনে প্রভাব ফেলে নি,ফেলেছে তরু। "
" এ কেমন চাওয়া তোর ইয়াজিদ? আমি জানি,তরুকে চাওয়ার মধ্যে তোর কোনো ভালোবাসা নেই। আছে ঘৃ-ণা। মেয়েটাকে ছেড়ে দে। এমন করিস না আর ওর সাথে। "
ইয়াজিদ একরোখা, জেদি,কাটাকাটা গলায় বলল," কখনোই ছাড়ব না। "
তানিয়া খান হাল ছেড়ে দিয়ে বললেন," তোর জেদ,পাগলামি একদিন তোকে ধ্বংস করবে। "
" কাউকে ধ্বংস করে ধ্বংস হয়ে যেতে আমি রাজি। "
" আর যদি তাকে ধ্বংস করার আগে ধ্বংস হয়ে যাস?"
" হবো না। "
" সময় এক থাকে না ইয়াজিদ। সীরাতকে তরু নিজ হাতে মা**রে নি,সে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। তুই অন্যায় করছিস তরুর সাথে। মেয়েটা তোকে ভালোবেসেছিল, ওকে এত কষ্ট দিস না যে ওর অভিশাপে তোর জীবনটা আরো নষ্ট হয়ে যায়!"
" ওর কারণেই সীরাত আমাকে ছেড়ে চলে গিয়েছে। ওর ভালোবাসা প্রত্যাখান করেছি বলে কৌশলে সীরাতকে আত্ম*হ-ত্যা করতে বাধ্য করেছে। নয়তো সীরাত কখনোই আমাকে ভুল বুঝত না। যেই সীরাত আমার সাথে গলা উঁচু করে কথা বলে নি কোনোদিন, সে আমার ভালোবাসায় অবিশ্বাস করেছে। তরু আর কি নষ্ট করবে আমার জীবন! ওর সাধ্য নেই আমাকে হারানোর। "
" যদি হেরে যাস?"
" হারব না। "
তানিয়া হাল ছেড়ে দিয়ে ফোন রেখে দিলেন। তরুণিমার সন্ধান পুনরায় পেয়ে যে ইয়াজিদের মানসিক সমস্যাটা মাথা চাড়া দিয়ে ওঠেছে বুঝতে বাকি নেই উনার। কত কষ্ট করে তরুণিমাকে রক্ষা করেছিল। নিয়তি কেন আবার ওদের সামনে নিয়ে এলো! ডা. ম্যাথিউজ ইয়াজিদের রেগুলার চিকিৎসক। ছোটবেলা থেকে উনার কাছেই চিকিৎসা করাচ্ছেন ইয়াজিদকে। বাংলাদেশ আসেন না তিনি। আমেরিকা গিয়ে ট্রিটমেন্ট করাতে হয় ও ফোনে ইয়াজিদের আচার-আচরণ জানিয়ে ধারণা করা হয় তার অবস্থা সম্পর্কে এবং সেই অনুযায়ী মেডিসিনের অদলবদল।
ফুটপাতে ভ্যানে করে কমদামি জুতা বিক্রি করছে বিক্রেতা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সমাগম সেখানে। তরুণিমা এগিয়ে গিয়ে দাঁড়ায়। কোনোমতে ভিড়ের ফাঁকফোকর দিয়ে এক জোড়া সস্তা দেখে স্যান্ডেল পছন্দ করে কিনে নেয়। স্যান্ডেলগুলো নিয়ে রাস্তা পার হয়ে অপর পাশের ফুটপাতে আসে। এখানে একজন বৃদ্ধ লোক বসে বসে সাহায্য চেয়ে ভিক্ষা করছেন। তরুণিমা উনার কাছে গিয়ে বসল। সদ্য কেনা জুতাগুলো বাড়িয়ে দিয়ে মিনতিপূর্ণ কণ্ঠে বলল,
" আপনার জুতাগুলো আমাকে দিয়ে এই নতুনগুলো নিন। "
হতবাক হলেন বৃদ্ধ লোক। উনার খসখসে,চামড়া ফাটা পায়ে এক জোড়া ছেঁড়া স্যান্ডেল। বহু পুরোনো হওয়ার কারণবশত প্রায় ক্ষয়ে গেছে। ঠাট্টা ভেবে বললেন,
" কী কও মা! আমার পুরোনো জুতা নিয়ে তুমি কী করবা? নতুন লাগব না আমার। এডিই ঠিক আছে। "
তরুণিমা হেসে বলল," আপনি কি মজা ভাবছেন? আমার সত্যিই আপনার পুরাতন জুতাগুলোই খুব দরকার। এর বিনিময়ে আপনি নতুনগুলো নিন,প্লিজ। "
নতুন জুতা পেয়ে খুশিতে চকচক করে উঠল লোকটার চোখ। তরুণিমা ক্ষয়ে যাওয়া ছেঁড়া জুতাগুলো একটা বাক্স কিনে তাতে ভরল। একটি দোকান থেকে কাগজ আর কলম নিয়ে চিরকুট লিখে বাক্সে রাখল জুতাগুলোর সাথে। একজন ডেলিভারি ম্যানের সাহায্যে খান বাড়িতে বক্সটা পাঠিয়ে কাচা বাজারে যায় ও। এখন ভালো লাগছে ওর। মনে বাজছে রুমঝুম কলতান। গুনগুন করতে করতে কিছু সবজি কিনল। সবজিগুলো তেমন টাটকা নয়। দিন শেষে ক্লান্ত বিকেলের মতো সবজিগুলোও দেখতে ভীষণ মরা টাইপ। তবুও নিল তরুণিমা। কত মাস ধরে মাকে দেখা হয় না। হঠাৎ করে এই সন্ধ্যালগ্নে মায়ের কথা মনে পড়ল খুব করে। বাজারের ব্যাগ নিয়ে পুরোনো দেখতে বাড়িটার দোতলায় এসে কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে। এ বাড়িতে ছোট থেকে বড়ো হয়েছে ও। কেটেছে গোটা একটা শৈশবকাল,যৌবনের কিছু বছর। এ বাড়ির ছাদে, কোণায় কোণায় যেন সুখ খুঁজে পায় সে। কিন্তু বাড়িটাতে আর তার জায়গা হয় না। দরজা খুলল ফরসা দেখতে সুন্দর একটি ২৯-৩০ বছরের বয়সী রমণী। তাকে দেখে রমণীর মুখে অমাবস্যা নেমে এলো। ধারালো গলায় বলল,
" তুমি এখানে এসেছ কেন? বার বার বারণ করার পরও কেন আসো?"
তরুণিমা কথাগুলো গায়ে মাখল না। এমন ধমক, অপমান সইয়েও সে মাকে দেখতে চায় একটিবার। তাছাড়া প্রতিবারই এমনটা হয়ে আসছে। এখন এসবে সে অভ্যস্ত। মলিন হেসে বলে,
"মাকে দেখতে এসেছি, ভাবি। এমন সময়ে ভাইয়া অফিসে থাকে। মাকে এক নজর দেখে আমি চলে যাব। এক সেকেন্ডও দাঁড়াব না। "
লুপা দরজা থেকে সরল না। অমানবিকের মতো কঠিন সুরে বলল," চলে যাও। মা তোমাকে দেখতে চেয়েছে কখনো? যে মেয়ের জন্য উনার ছেলে বিনা দোষে মা**ইর খেল, স্বামী ম*রে যাওয়ার আগে সমাজের সামনে ছোট হলো, তাকে কোন মা দেখতে চাইবে?"
তরুণিমা আকুতিভরা টলটলে চোখে চেয়ে বলে,
" আমি মাকে একবার দেখব ভাবি। এত কঠোর হবেন না। "
মুখের ওপর দরজাটা ঠাস ঠাস শব্দের সৃষ্টি করে লাগিয়ে দিল লুপা। তরুণিমা কতক্ষণ ধাক্কাধাক্কি করে ব্যর্থ হয়ে ফিরে আসে সাদিক মেনশনে। আসার পথে সবজিগুলো আর্থিক দিক থেকে নিচু, গরিব এক মহিলাকে দিয়ে আসে। তার জীবনের সকল অসুখের একটাই কারণ এবং সেটা হলো ইয়াজিদ। ইয়াজিদকে ও কখনোই ক্ষমা করবে না,কখনোই না।
বাড়িতে এলে সাব্বিরের মাধ্যমে দারোয়ান ইয়াজিদকে একটা পার্সেল পাঠায়। কোমরে সফেদ তোয়ালে পেঁচিয়ে অর্ধনগ্ন গায়ে ওয়াশরুম থেকে এসে পার্সেলটা টেবিলের ওপর দেখতে পায় ইয়াজিদ। ওপরে স্পষ্ট করে প্রেরকে তরুণিমা নামটা উল্লেখ করা। পুরু ভ্রু সূচালো হয়ে আসে তার। কপালে ভাঁজ পড়ে। তরুণিমা কী পাঠাতে পারে! ড্রয়ার থেকে ছু**রি নিয়ে পার্সেলটা খুলতেই মেজাজ খিঁচড়ে যায় তার। টকটকে লালচে হয়ে যায় বাদামি চোখ দুটি। চিরকুটটা হাতে তুলে নেয়,
" প্রিয়/ অপ্রিয় কোনোটারই আপনি যোগ্য না। শুনুন, সাইকো, তারছিঁড়া ইয়াজিদ! বক্সের জুতাগুলো দেখেছেন? আপনার জন্য রিটার্ন গিফট হিসেবে পাঠিয়েছি,চমৎকার না? আপনি আমাকে উপহার পাঠিয়ে কী বলেছেন? জীবনেও আমার পিছু ছাড়বেন না? আপনাকে আমার পিছু ছাড়তে হবে না, আপনাকে আমি থোড়াই পরোয়া করি। শুধু জেনে রাখুন আমার জীবনে আপনার অবস্থান কেমন। জুতা যতই দামি-কমদামি হোক, থাকে মানুষের পায়ের তলায়ই। তেমনি আপনি যতই প্রতাপশালী ব্যক্তি হোন আপনার অবস্থান ঠিক আমার জীবনে জুতার মতোই। "
চিরকুটটা হাতের প্রশস্ত করপুটে পিষে দূরে ছুড়ে মা*রল ইয়াজিদ। বক্সটা টেবিলের ওপর রেখেই গ্যাস লাইটার খুঁজে তাতে আগুন লাগিয়ে দিল। রুদ্রমূর্তির আকৃতি ধারণ করল সে। দাউদাউ করে আগুন জ্বলে উঠল। ধোঁয়া ছড়িয়েছিটিয়ে চার দেয়ালের কক্ষ ছেড়ে বাহিরে যেতে শুরু করল। তানিয়া খান সাব্বিরকে ডেকেছিল ইয়াজিদের গত কয়েকদিনের কাজটাজ,আচরণ সম্পর্কে জানতে। শূন্যে ধূম্র ভাসতে দেখে আতঙ্কিত চোখে সাব্বিরের দিকে তাকান। সাব্বির বসা থেকে দৌড় দেয় ইয়াজিদের ঘরে। আগুন বিস্তৃতি লাভ করেছে। ছড়িয়ে কাঠের টেবিলটাকেও পুড়িয়ে ছাই করার দেওয়ার পণ করেছে যেন। ইয়াজিদ নির্নিমেষ চেয়ে দেখছে বহ্নিশিখার উত্তাল,উম্মাদনা। সাব্বির দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে বাথরুম থেকে। তানিয়া খান আতঙ্কগ্রস্ত চেয়ে থেকে শশব্যস্ত গলায় প্রশ্ন করেন,
" কী হয়েছে ইয়াজিদ? আগুন কীভাবে লাগল?"
ইয়াজিদ নিরুত্তর থেকে ড্রয়ার খুঁজে লাইসেন্স করা পিস্ত*লটা বের করে বেরিয়ে যেতে লাগল। যাওয়ার আগে সাব্বিরকে হুকুম করে গেল," গাড়ি বের করো জলদি। "
আগুনে পানি ঢেলে আলমারি খুলে হাতের কাছে গেঞ্জি, প্যান্ট পেয়ে সেগুলো নিয়ে সাব্বির ছুটল পিছন পিছন। ক্রমাগত চিল্লিয়ে বলতে লাগল,
" স্যার হাফপ্যান্ট, ধুরু ফুল প্যান্ট আর গেঞ্জি পরে যান। তোয়ালে পেঁচাইয়া আছেন আপনি। অর্ধেক শরীর ন্যাংটা আপনার। "
তার দিকে শক্ত চোখে তাকিয়ে কাপড়গুলো পরে নিল ইয়াজিদ। পিস্ত--লটা কোমরে গুঁজে মেঘের মতো হুঙ্কার ছাড়ে,
"সোজা সাদিক মেনশনে নিয়ে চলো। "
ইয়াজিদের চেহারা রোষের তোড়ে কঠিন হয়ে আছে। কোনো কোমল ভাব নেই। কারণ জিজ্ঞেস করার সাহস পেল না সে।
রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছিল, এমন সময় প্রায় ঘনিয়ে আসা রজনীর নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে গাড়ির হর্নের আওয়াজে অসহ্যকর হয়ে উঠল সাদিক মেনশন। সাদিক সাহেব বিছানা ছেড়ে দারোয়ানকে কল করলেন। দারোয়ান ভয়াতুর গলায় জানাল,
" স্যার, শহরের বিশিষ্ট ব্যবসায়ী আশফাক খানের ছেলে প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদ তরুণিমা আফারে চাইতেছেন। আমি না করলে শুনে না, হর্ন বাজাইতাছে। বলতেছে, না ডাকলে আমারে গু**লি করব। "
শুনে হতবাক হয়ে গেলেন সাদিক সাহেব। তরুণিমাকে কেন চাইছে প্রডিউসার ইয়াজিদ! শিল্পী অস্থির হয়ে পড়লেন,
" কী হয়েছে? এভাবে হর্ন বাজাচ্ছে কে? দারোয়ান কী বলল?"
" নিচে চলো। গেলে বুঝা যাবে। "
তরুণিমার ফোনে বিরতিহীন কল দিচ্ছে সাব্বির। হর্নের বিশ্রী শব্দে তারও ঘুম উড়ে গেছে। মোবাইল হাতে নিয়ে অচেনা নাম্বার দেখে বিস্ময় যেন আকাশে পৌঁছে যায়। রিসিভ করলে সাব্বির ব্যগ্র গলায় বলে ওঠে,
" নিচে আসুন। আপনি না আসলে স্যার এভাবেই হর্ন বাজাতে থাকবে। অলরেডি পুরো মহল্লা জেগে গিয়েছে। "
টুপ করে কলটা কেটে গেল। তরুণিমার এতক্ষণে বোধগম্য হলো এই কুকাজ ইয়াজিদের। ভড়কে গেল ও। ইয়াজিদ মধ্য রাতে এমন কাজ করবে কস্মিনকালেও ভাবে নি। ভেবেছিল বড়োজোর জুতাগুলো ছুঁড়ে ফেলে দিবে। সাদিক সাহেব, শিল্পী সবাইকে কীভাবে মুখ দেখাবে ও? একে তো অন্যের বাড়ির আশ্রিতা তার ওপর এরকম বিভৎস, লজ্জাজনক কাণ্ড! কোনোমতে বিছানার ওপর থেকে ওড়নাটা বুকে জড়িয়ে ছুটে আসে বাহিরে। দুর্বল খোপা খুলে দেহের দোলাচালে দীর্ঘ কেশগুচ্ছ ছড়িয়ে পড়ে পিঠময়। তার আগেই সাদিক সাহেব, শিল্পী,চতুর্যা,ছাবেতা গেটে হাজির। তাদের দেখেও দেখছে না ইয়াজিদ। ক্রমশ হর্ন বাজিয়ে চলেছে। তরুণিমা ছুটে গিয়ে চতুর্যার পাশে দাঁড়াতেই হাত থেমে গেল ইয়াজিদের।
চতুর্যা মায়ের হাত ঝাপটে ধরে আছে ভয়ে। ইয়াজিদ তুফানের মতো বেগবান হয়ে তরুণিমার সম্মুখে চলে আসে। হকচকিয়ে যায় তরুণিমা। অনুজ্জ্বল শ্যামবর্ণ মুখে ছাই রং ছড়িয়ে পড়ে সয়লাব। চোখ বৃহদাকৃতির করে তাকায় ইয়াজিদের দিক। গরম নিঃশ্বাস এসে লাগছে তার মুখে। ইয়াজিদ তার মলিন চেহারার দিকে তাকিয়ে বেকায়দায় হেসে বলে,
" এত রাগাও কেন তরু? রাগিয়ে মজা পাও? এসেছিলাম গু-লি করে তোমার মাথার খুলি উড়িয়ে দিতে। কিন্তু তোমাকে দেখে মনে পড়ল,তুমি আমার চাহিদার লিস্টের নাম্বার ওয়ান চাহিদা। যাকে আমি চাই, ভালোবাসাহীন চাই।"
ছাবেতা, শিল্পী, চতুর্যা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সাদিক সাহেব ধমকে উঠলেন ইয়াজিদকে," এসব কী ধরনের অসভ্যতা! ওর সাথে এমন করে কথা বলছ কেন তুমি? আর আমার বাড়িতে এসে এসব করার মানে কী? সরো ওর কাছ থেকে। "
ইয়াজিদ বা পাশে ঘাড় কাত করে তাকাল। ভ্রুঁ নাচিয়ে বলল," আরেহ কাকু! আপনার সমস্যা কী? দেখছেন না, গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছে? ডিস্টার্ব করছেন কেন? পরের মেয়ের জন্য দরদ দেখিয়ে কবরে যেতে চান?"
সাথে সাথে সজোরে থাপ্পড় পড়ল তার খসখসে চামড়ার ডান গালে।
#চলবে~
( পেজে এই পর্বের একটি সংলাপ প্রকাশের পর যারা ভেবেছিলেন তারছিঁড়া ইয়াজিদ ভালো হয়ে গেছে, প্রেমে হাবুডুবু খেয়ে তরুণিমাকে চাইছে তাদের জন্য এক বালতি সমবেদনা। আর তরুণিমা,ইয়াজিদের অতীত আমি লিখব, শুধু গল্পটা গুছিয়ে নিয়ে অতীত লিখতে একটু সময় প্রয়োজন। তবুও আশা করি আজকের পর্বে অনেকটাই রহস্য, ঘৃ**ণার কারণ খোলামেলা হয়েছে। ওহ হ্যাঁ! তরুণিমার রিটার্ন গিফট কেমন ছিল বলতে ভুলবেন না কিন্তু। পরিশেষে, ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)