#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____১০
মাঘের শেষে রোদ্দুর খুঁজে পেয়েছে আপন সত্তা। নিজস্ব প্রতাপে নেতিয়ে চলেছে নিসর্গকে। অনভিলাষী হয়েও তরুণিমাকে আসতে হলো মেদিনীর সবচেয়ে ঘৃ-ণিত মানবের সমীপস্থে। এছাড়া আর কোনো পথ খোলা ছিল না তার নিকট। যাদের হৃদয় নামক যন্ত্রে ভালোবাসা থাকে না, তারা হিং*স্র প্রাণীর ন্যায়। আর হিং-স্র প্রাণী কাউকে ক্ষ-তবিক্ষত করতে পল-অনুপল চিন্তায় মগ্ন হয় না। ফলস্বরূপ জয়ন্তীকার ছেলেকে বাঁচাতে তার ইয়াজিদের কাছে হার মানা ব্যতীত অন্য কোনো উপায়ন্তর ছিল না। আজ সে পরাজিত হয়েছে তবে একদিন হারিয়ে দিবে ইয়াজিদ নামক পিশাচটাকে,এহেন ভাবনায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো মন,অন্তঃকরণ,পরিশেষে সমগ্র সত্তা।
সাব্বির লুকিং গ্লাসে একবার নজর ফেলে গাড়ি ব্রেক কষল। যৎসামান্য দুলে উঠল তরুণিমা। কান সজাগ হলো সাব্বিরের কণ্ঠনালি হতে নিঃসৃত শব্দে," নামুন ম্যাম। "
অবিলম্বে সে বাহিরে চোখ রাখল। ঢাকা থেকে স্বল্প দূরে গাছপালা দিয়ে আচ্ছাদিত একটি বাড়ি। বাড়িটিকে জঙ্গল বাড়ি বললে গোস্তাখি হবে না। চারদিকে সবুজ গাছের বেষ্টনী,মধ্যিখানে লতাপাতায় সজ্জিত একটি বাড়ি। লতাপাতায় আবার অজানা,অদেখা বুনোফুলের রাজত্ব। তরুণিমার ঘৃ*ণায় ভরপুর মন তিরস্কারের সুরে নিঃশব্দে বলল," শয়-তানের বাড়ি ঠিক শয়-তানের মতো। এখানে শয়-তান ছাড়া কেউ আশ্রয় নিবে না। "
মসৃণ তবে কিঞ্চিৎ কালো ঠোঁট দুটি নেড়ে তীরের বেগে প্রশ্ন ছুঁড়ল সাব্বিরের দিকে, " এইটা আপনার কাছে নরমাল কোনো মানুষের বসবাসের উপযোগী মনে হচ্ছে, সাব্বির সাহেব?"
বেচারা সাব্বির হকচকালো না। কারণ সে নিজেও এই বাড়িটাতে আসতে ভয় পায়। কেমন নির্জন এলাকা, দিনের বেলাতেও আলোর দুস্থিতি লেগে থাকে বছরের বারোটি মাসই। কিন্তু ইয়াজিদের বিশেষ পছন্দ বাড়িটি। প্রায়শই এখানে দিন-রাত পাড় করে সে একাকী। গাড়ি লক করে তরুণিমার পানে চেয়ে বোকা বোকা হেসে জবাব দিল, " স্যারের পছন্দ একটু আনকমন, তাই এরকম বাড়ি করেছে।"
তরুণিমা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে গুমোট স্বরে বলল," এরকম পছন্দ কাদের হয় জানেন?"
" কাদের?"
" আপনি ফ্যান্টাসিতে বিলিভ করেন? র--ক্তচোষা পিশাচরা বা বি-কৃত মস্তিষ্কের মানুষেরা এরকম জায়গা পছন্দ করে। মানুষের থেকে দূরত্ব বজায় রেখে বসবাস করে। র*ক্তচোষা পিশাচরা দিনের আলোকে ভয় পায়। অন্ধকার তাদের প্রিয়। আর বিকৃ*ত মস্তিষ্কের লোক এরকম জায়গায় তার শিকারকে এনে টুকরো টুকরো করে কে-টে ফেলে। আপনার স্যার দুটো থেকে যেকোনো একটা নয় তো? "
সাব্বিরের গলা শুষ্কতা অনুভব করল। তরুণিমার কথায় কোথাও একটা সত্য লুকিয়ে আছে। ইয়াজিদ যে স্বাভাবিক নয়,সেটা সে দু বছরে হারে হারে টের পেয়েছে। তার ওপর ছোট থেকে সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হয়েছে বার কতক। তবুও তরুণিমাকে কিছু বলা যাবে না। তার প্রশ্নের তীরটাকে মাটিতে চাপা দেওয়ার মতো করে বলল," স্যার আপনার জন্য অপেক্ষা করছে সেই সকাল থেকে। জলদি চলুন,প্লিজ। "
সাব্বিরের পিছু পিছু এগোলো তরুণিমা। সতর্ক চাহনি ফেলল এদিক-ওদিক। সম্মুখের জানালার কাচের অপর প্রান্তে দেখতে পেল ঈগলের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি ফেলে রাখা পুরুষকে। যেন শিকারির অপেক্ষায় ছিল সহস্র বছর ধরে। টিস্যু সদৃশ ফিনফিনে শুভ্র শার্ট, ভারী সাদা প্যান্ট পরনে জানালার কাঁচে হাতের থাবা বসিয়ে ঝুঁকে আছে ইয়াজিদ। শার্টের উপরের বোতাম খোলা। উঁকি দিয়ে আছে রোমশে ঢাকা পুরুষালি উন্মুক্ত বক্ষ। দৃষ্টির নেই কোনো নড়চড়। ঠোঁটের কোণে মিশে আছে জয়ের পৈশাচিক হাসি। শীতের দুপুরে, আলোহীন এই স্থানে কাচের কিছু কিছু অংশ ঘোলাটে হয়ে আছে। ঝটপট দৃষ্টি সরিয়ে নিয়ে সাব্বিরের সাথে ঘরে ঢুকল তরুণিমা। নিমিষেই ঠান্ডায় শিউরে ওঠে তার কোমল অঙ্গ। হিমালয়ের সমস্ত ঠান্ডা যেন এ ঘরে বসত গড়েছে। গায়ের ওড়নাটা দিয়ে দেহ ঢেকে শীত হতে পরিত্রাণের আংশিক প্রয়াস চালাল। তাদের পায়ের শব্দে কর্ণগোচর হলেও ফিরে তাকায় নি ইয়াজিদ। সাব্বির তাই উশখুশ করে ডাকল," স্যার!"
ইয়াজিদ না তাকিয়েই ভারী স্বরে আদেশ করল," তুমি বাহিরে যাও। দরকার হলে ডেকে নিব। তরুণিমার সাথে একান্তে কথা আছে আমার। "
" ঠিক আছে। "
সাব্বির যেতেই ঝড়ের বেগে কাছে এসে দাঁড়াল ইয়াজিদ। ঠোঁটে পূর্বের সেই হাসি রেখে বলল," দাঁড়িয়ে আছ কেন,তরু? আসো, বসো। জরুরি কথা আছে তোমার সাথে। বসে বলি। "
তরুণিমা অগ্নি চোখে তাকাল। আগুনঝরা গলায় বলল," এখানে দাওয়াত খেতে বা ভবলীলা করতে আসি নি। কেন জোর করে আনা হয়েছে আমাকে? আপনার সাথে আমার কোনো জরুরি কথা নেই। "
" উফ! তুমি আ*গুনের গোলা হয়ে যাচ্ছ কেন? মেয়ে মানুষকে ফুলের মতো হতে হয়। "
তরুণিমার মেজাজ চড়ে গেল। মন চাইল, একদলা থুতু ছুঁড়ে মা""রতে ইয়াজিদের মুখে। রাগে অনুজ্জ্বল মুখটাও লাল হয়ে গেল মৃদু। ইয়াজিদ সেই মুখশ্রীতে চোখ বড়ো বড়ো করে চাইল। পরিহাস করে বলল," আমি কি এসির পাওয়ারটা বাড়িয়ে দিব? এত ঠান্ডাও তোমার ভিতরের আ**গুনকে কাবু করতে পারছে না! আমার জল হওয়া উচিত ছিল। জল হলে তোমার ভিতরের সব আ"গুন নিভিয়ে দিতাম। "
" আপনি কেন এমন ফাজলামো করছেন? কী চান আপনি?"
" ওই যে আগেই বলেছি, তোমাকে চাই। "
তরুণিমা হতভম্ব, হতবাক," মানে!"
কয়েক পা পিছিয়ে গিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসল ইয়াজিদ। হাত দুটো রাখল ছড়িয়ে। নিরলস, শীতল কণ্ঠস্বর," বিয়ে করো আমায়। এক্ষুনি বিয়ে করো। বউ হিসেবে চাই তোমাকে আমার জীবনে। "
নিস্তব্ধ, স্থির হয়ে যায় তরুণিমার বোধশক্তি। অনুভূতিরা সব দলা পাকিয়ে থেমে যায় যেন। ইয়াজিদের উচ্চারিত একেকটি বাক্য ঠাহর হওয়া মাত্র ধারালো গলায় বলল, " আপনার উদ্দেশ্য আমি ভালো করে জানি। তাই বিয়ের মতো পবিত্র বন্ধনে আপনার মতো শয়**তানের সাথে কখনোই জড়াব না। "
চোয়াল শক্ত হয়ে উঠল ইয়াজিদের। চোখ দুটি রক্তবর্ণ। হিং*স্রতা চেপে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল। গভীর স্বরে বলল," তরু,তরু,তরু! আমি শ-য়তান হলে,তোমাকে শয়-তানের বউই হতে হবে,তরু। "
" কোনোদিনও না। জীবন দিতে রাজি,তারপরও আপনার বউ হতে রাজি না। "
সামনের টেবিলের ওপর শানিত ছু**রিটা পড়ে আছে। ইয়াজিদ সোজা হয়ে বসল। হাত দিয়ে ছু**রিটা টেনে কাছে আনল। চোখ তুলে প্রশ্ন করল," তুমি আমায় বিয়ে করতে রাজি না। জীবন দিতে রাজি? তাহলে দিয়ে দাও। "
তরুণিমা কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে ছু-রিটা তার কণ্ঠনালির কাছে আলগোছে চেপে ধরল ইয়াজিদ। কিঞ্চিৎ চমকালেও ঘাবড়াল না সে। অসীম সাহস জুগিয়ে নিজেকে ধাতস্থ করে রাখল। তার উন্মুক্ত ঘাড়ে গভীর ছোঁয়া আঁকছে ইয়াজিদের তপ্ত নিঃশ্বাস। দেহ মিলে নি, পার্থক্য এখনও সীমানা ছাড়ায় নি। ইয়াজিদ কানের কাছে উষ্ণ সুরে বলল,
" তরু.....! সত্যিই ম**রতে চাও?"
কম্পিত হলো না তরুণিমার কণ্ঠস্বর," মে*রে দিন। "
ছু-রিটা গলার আরেকটু কাছে নিয়ে গেল ইয়াজিদ। গ্রীবাদেশের চামড়ায় ছুঁয়ে আছে, কেবল আরেকটু গভীরে ছোঁয়া বাকি। মোলায়েম সুরে ফিসফিস করে বলল,
" আমাকে বিয়ে করে ম**রো। প্রমিজ করছি, যত্ন করে মা-রব তোমায়। এত যত্নে কোনো কি--লার হয়তো পৃথিবীর কাউকে মা""রে নি। "
তরুণিমা তিরস্কার করে উঠল," এত নাটক না করে মে""রে দিন, রেহাই দিন আপনার বর্বরতা থেকে। "
ইয়াজিদের মস্তিষ্ক এলোমেলো হয়ে যাচ্ছে। বুক হতে ঈষৎ দূরত্বে থাকা মেয়েটার অকুতোভয় কথা, স্থিরতা মেনে নিতে পারছে না তার ভিতরকার সত্তা। সে চায় তরুণিমা তাকে ভয় পাক, বাঁচার জন্য আকুতি-মিনতি করুক, বিয়েতে রাজি হোক। কিন্তু মেয়েটা যেন পুরোই উলটো পথে চলছে। হিসহিসিয়ে প্রশ্ন করল," ভয় পাচ্ছ না? যদি সত্যি চালিয়ে দিই ছু**রিটা?"
" জীবনে আপনি এতই ভয় উপহার দিয়েছেন যে এখন আর ভয় লাগে না। আর আপনার মতো জানো--য়ারকে সহ্য করার সাহস আমার হয়ে গেছে। "
শেষোক্ত কথাটায় রাগে-ক্ষোভে দপদপ করতে লাগল ইয়াজিদের শ্বেত কপালের শিরা-উপশিরা। নিঃসংকোচে দক্ষ হাতে ছু**রিটা দাবিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে চামড়া হালকা ভেদ করে বেরিয়ে এলো র--ক্তের ধারা। তরুণিমার হৃৎপিণ্ড কাঁপল না, শরীর বিন্দুমাত্র নড়ল না, কেবল চোখের পাতা বন্ধ হয়ে এলো। ইয়াজিদ ছু**রি সরিয়ে সামনে এসে দাঁড়াল তৎক্ষনাৎ। দেখল, ধারালো ছু**রির আঘাতে চামড়া কে-টে বিন্দু বিন্দু র--ক্ত ঝরছে। সাব্বিরকে চেঁচিয়ে ডাকল সে। দরজার সামনেই দাঁড়িয়ে ছিল সাব্বির। দৌড়ে ঘরে এলো। তরুণিমার গলা দেখে ভড়কালো, থমকালো। ইয়াজিদের হাতে ছুরি দেখে বুঝতে বাকি রইল না। শ্রবণ হলো গম্ভীর কণ্ঠ," ফাস্ট এইড বক্স নিয়ে এসো। "
বিনা শব্দে, বিনা অনুমতিতে ফরসা রোমশ হাতে ফিকে যাওয়া অনুজ্জ্বল রংয়ের হাতটি ধরল ইয়াজিদ। তরুণিমা ছিটকে গেল তাৎক্ষণিক। ইয়াজিদ পুনশ্চঃ ধরে সোফায় এনে বসাল তাকে। নিজে বসল টেবিলের ওপর মুখোমুখি হয়ে। ছু"রিটা রাখল পাশে। ফাস্ট এইড বক্স খুলে তুলা বের করল র-ক্ত মুছে দেবার জন্য। ঝুঁকে এলো তরুণিমার স্বল্প কাছে। নির্নিমেষ অনুভূতিহীন চোখে চেয়ে আছে তরুণিমা। পুরুষালি হাতের স্পর্শ গলার কাছে লাগতেই হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া দ্রুত বৃদ্ধি পেল। বিদ্যুস্পৃষ্ট হলো সমস্ত কায়ায়। ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে দিল তৎক্ষনাৎ।
ইয়াজিদ হাসল। আরও ঝুঁকল তার পানে। গালের কাছাকাছি অমসৃণ গাল নিয়ে মুখে,নিচু স্বরে উচ্চারণ করল,"ছু-রির আ""ঘাত তোমার হৃৎপিণ্ডে কাঁপন ধরাতে পারল না,কিন্তু আমার স্পর্শ তোমার সমস্ত অঙ্গে শিহরণ জাগিয়ে দিল। ইন্টারেস্টিং!"
মুহূর্তেই টেবিল থেকে ছু--রিটা তুলে তার হাতের পিঠে বসিয়ে দিল তরুণিমা। মুখের পেশি কঠিন হতে কঠিনতর হয়ে উঠল ইয়াজিদের। ঘাড় অল্প একটু বাঁকিয়ে চাইল হাতের দিকে। ছু-রিটা গেঁথে আছে হাতে। লাল তরল বেয়ে যাচ্ছে নদীর ন্যায় আঁকাবাঁকা। হাতের থেকে নজর সরিয়ে র""ক্তচক্ষু মেলে ধরল সমুখে বসা নির্দয় মেয়েটার পানে। তরুণিমা প্রেমহীন গলায় বিপদের সংকেত দিল," আমাকে ছুঁলে এভাবেই হাত কে-টে ফেলব। "
বেকায়দায় হাসে ইয়াজিদ। সাব্বির অবাক হয়। মেয়েটা এভাবে ছু-রি গেঁথে দিল হাতে অথচ যন্ত্রণার বালাই পর্যন্ত নেই চোখে মুখে। আস্তে করে ডাকে,"স্যার,আপনার হাত.."
তরুণিমার মুখে অনিমেষ নেত্রে চেয়ে থেকে জবাব দেয়," হবু বউয়ের দেওয়া গিফট, সাব্বির। আই লাইক ইট, তরু। আই লাইক ইট সো মাচ। "
তাচ্ছিল্য প্রকাশ করে মুখ ফিরিয়ে নিল তরুণিমা। বলল, " আপনার মতো কাপুরুষ পারবে শুধু জোরজবরদস্তি করে বা অসৎ উপায়ে বিয়ে করতে। "
ইয়াজিদ ক্ষতবিক্ষত হাতটা সামনে এনে টান দিয়ে শানিত অ**স্ত্রখানি বের করল। হাত উলটে পালটে দেখল, গুরুতর জখম হয়েছে। ঘাড়টা তরুণিমার মুখের পানে হেলিয়ে বলল," বিয়েটা তাহলে সুপুরুষ হয়েই করব৷ চলো,একটা গেইম খেলি। "
" গেইম?"
" ইয়েস। "
" কী গেইম?"
" এখানে তোমার বেনিফিট আছে। তোমার হাতে তিনদিন সময় আছে। এই তিনদিনে তুমি যেখানে পারো লুকিয়ে যাও। তিনদিনে যদি আমি তোমাকে খুঁজে পাই তাহলে তুমি আমার। "
" যদি না পান?"
" না পেলে তুমি মুক্ত আমার ঘৃ*ণা হতে। আমি কখনোই তোমাকে আর জ্বালাব না। খেলবে খেলাটা?"
তরুণিমা জানে, ইয়াজিদ কখনো সহজভাবে কোনো জিনিস দেওয়ার নয়। তবুও বলল," হ্যাঁ। হেরে গেলে আপনার শ**য়তান মুখটা আর কোনোদিন দেখাবেন না আমাকে, সাইকো ইয়াজিদ। মনে থাকবে?"
ইয়াজিদ মুখে ফুঁ দিল। উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে চোখ বৃহদাকার হয়ে এলো তরুণিমার।
কথা দিল গাঢ় স্বরে " মনে থাকবে, তরু। "
_________________
ঘড়ির কাটা দুটোর ঘরে। নিশুতিতে বইছে দমকা হাওয়া। ওড়না দিয়ে মুখ ঢেকে তরুণিমা বাসে উঠল। পাশের সিটে দেখতে পেল ক্যাপ দিয়ে মুখ ঢেকে বসে আছে এক পুরুষ। হয়তো ঘুমিয়ে গেছে। এখন উচ্চবাচ্য করে লোকের নজরে পড়তে চায় না সে। তাই নীরবে-নিভৃতে বসে পড়ল নিজের আসনে। সাথে সাথেই লোকটা মাথা তুলে বলল," পেয়ে গেলাম তোমাকে। "
#চলবে!
( দীর্ঘ সময় পর লিখা। লিখতে গিয়ে এত বিশ্রী অনুভূতি হচ্ছিল তা প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল এক লাইন লিখতে ঘন্টা পেরিয়ে যাচ্ছে। এক লাইন লিখলে পরের লাইনে মনোযোগ হারিয়ে যাচ্ছিল। মনের সাথে বহু যুদ্ধ করে এতটুকু লিখা। যেহেতু আজ শুরু করছি,সেকারণে ছোট পর্ব দিয়ে শুরু। যারা ইয়াজিদকে নিয়ে অভিযোগ করেন তারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন ইয়াজিদ একটি সাইকো চরিত্র। আর সাইকো চরিত্রের এহেন আচরণ কি অযৌক্তিক? কেউ মন্তব্য করতে কৃপণতা করলে রাগ করব কিন্তু। লেখনীতে প্রাণ ফিরে পেতে আপনাদের মন্তব্য হতে পারে আমার জন্য সঞ্জীবনীর মতো। পরিশেষে ভালোবাসা।)
আর হ্যাঁ, বইটইয়ে চলছে ই-বুক মেলা। আমার একটি মাত্র ই-বুক "ফের সন্ধ্যে নামুক " প্রমোকোড ব্যাবহার করে কিনতে পারবেন ২৫% ছাড়ে।