#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১৪
ছুটি কাটিয়ে রাজশাহী যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেয় বিনিতা৷ ক্লাস শুরু হয়ে যাবে দু একদিনে। উত্তপ্ত দুপুরে স্টেশনের বসার জায়গাগুলোতে কিছু দুর্দশাগ্রস্ত লোকজন ঘুমিয়ে আছে। মানুষ প্রহর গুনছে ট্রেন কখন এসে হাজির হবে ব্যস্ত এই স্টেশনে। শীতটা বোধহয় চলেই গেছে। ঠান্ডা ঠান্ডা ভাবটা আর অনুভূত করতে পারছে না শরীর। প্রখর রৌদ্রে রুপার মতো ঝলমল করছে নিসর্গ। বহু মানুষের সমাগমে তাপ বেড়ে চলেছে ক্রমাগত।
শালটা জোরজবরদস্তি করে গায়ে জড়িয়ে দিয়েছিল মা। বিনিতা সেটা খুলে, গুছিয়ে ব্যাগে রেখে দিল। খোলা অলকচূর্ণদের একটি রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে ঝুটি করল। আশেপাশে এলোমেলো, জহুরি নজর ফেলে প্ল্যাটফর্মের এক কোণে বসার স্থান পেয়ে গেল। তৎক্ষনাৎ টলি ব্যাগের হাতল ধরে ব্যাগটাকে টেনে নিয়ে বসল সেথায়। অন্যসকল যাত্রীর ন্যায় সে ব্যাপক আগ্রহ নিয়ে ট্রেনের জন্য প্রতীক্ষিত নয়। মন তার পড়ে আছে অন্যত্র। হৃৎপিণ্ডে খুব সূক্ষ্ম একখানি যন্ত্রণা সুঁই হয়ে গাঁথছে নিরন্তর। ছিদ্র হয়ে যাচ্ছে বুকের ভেতর। গিয়েছিল সাদিক মেনশনে তানভীরকে এক পলক দেখার নিমিত্তে। টানা দুদিন গিয়েও পায় নি তাকে। শিল্পী জানালেন, কাউকে কিছু না বলে দৈবক্রমে লাপাত্তা সে। ফোনেও পাওয়া যাচ্ছে না। তানভীর স্বভাবতই এমন বলে কেউ তেমন মাথা ঘামাচ্ছে না। আগে বাংলাদেশে থাকাকালীন সে অমন করেই আকস্মিক ঘুরতে বেরিয়ে পড়ত। সেকারণে কারো অন্তরে চিন্তার প্রদীপ না জ্বললেও বিনিতার মনের ঘরে দহন প্রখর হতে লাগল। মন জমিনটা শুকিয়ে খরা দেখা দিয়েছে। তৃষ্ণার্ত হয়ে আছে চক্ষু দুটি সেই কিশোরী বয়স হতে হৃদয় কুঠুরিতে আসন গেঁড়ে থাকা পুরুষটাকে দেখার আশায়। অত্যধিক পিপাসিত হৃদয়টা নিয়ে ফিরতে অনাগ্রহ হচ্ছে তার। তবে এছাড়া উপায়ান্তর নেই। ঠিক কবে,কখন, কোন ক্ষণে তানভীর ফিরবে জানা নেই। ওদিকে পড়াশোনা ছেড়ে বাসায় বসে থাকলে মা ক্ষেপে যাবেন, সংশয়ের পাহাড় গড়বেন। আর একবার যদি জানতে পারে তানভীরের জন্য ফিরে যাওয়াটা হচ্ছে না,তাহলে রাগে আর কথা-ই বলবে না।
মা জানে, বিনিতা তানভীরকে চায়, ভালোবাসে। স্কুলে পড়ে তখন ও। বয়স পনেরোর গণ্ডিটা তখনও পার হওয়া হয় নি। আবেগে টইটম্বুর বিনিতা তার খাতায়, বইয়ে সব জায়গায় তানভীরের নাম লিখে রাখত। নানুর বাড়িতে তানভীরের সাথে তোলা একটি ছবি ফ্রেমে বন্দি করে তার পড়ার টেবিলে রাখত সে। পড়ার ভান ধরে দিন-রাত,দুনিয়া ভুলে ছবিটার দিকে তাকিয়ে থাকত। হৃদয়ের নিয়ন্ত্রণ হারিয়ে খাতায় তানভীর+বিনিতা লিখতেও হাত কাঁপত না তার। সচরাচর মেয়ের বই,খাতা এসব চেক করতেন না শিফা। হঠাৎ একদিন ঘর গোছাতে গিয়ে টেবিলের ওপর ফেলে রাখা এক খাতায় তানভীরের নাম দেখে ঠাহর করতে পারলেন মেয়ে প্রেমের উথাল পাথাল ঢেউয়ে গা ভাসাচ্ছে। বিকেলে কোচিং থেকে ফিরলে বিনিতাকে চুপিসারে ডেকে নিয়ে জিজ্ঞেস করলে,মায়ের সমুখে ভীতসন্ত্রস্ত হয়ে সবটা স্বীকার করে বিনিতা। সেদিন আর কিচ্ছু বলে নি শিফা। সামান্য উচ্চবাচ্য কিংবা রাগ দেখায় নি মেয়ের সাথে। বছর পরে যখন মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তানভীরের সাথে বিয়ের প্রস্তাব রাখে তখন সে একবাক্যে জানিয়ে দেয়, বিনিতাকে জীবনসঙ্গী রূপে কখনোই চিন্তা করে নি, বরং ছোট বোন মানে। এরকম ফালতু প্রস্তাব যেন দ্বিতীয়বার না রাখা হয়। মূলত সেদিন থেকেই শিফার মনে তানভীরকে নিয়ে অভিমান সৃষ্টি হয়,বোনের সাথে কথাবার্তা কমিয়ে দেয়। এক সময় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যোগাযোগ।
শিফা বোনের দোষ দেয় না, কিন্তু যোগাযোগ থাকলে তানভীরকে কখনোই বিনিতা ভুলতে পারবে না বলে সম্পর্কে দেয়াল তুলে দেন তিনি। কোনোমতেই অতি স্নেহের মেয়ের দুঃখ-যাতনা মেনে নিতে পারেন নি। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বিনিতা কত রাত জেগে জেগে যে অশ্রু ফেলেছে,বালিশ ভিজিয়েছে সবকিছুর প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। মেয়ের নোনাজল সহ্য না করতে পেরে বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন নিজেও। অহোরাত্রি মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। দিনক্ষণ বেড়ে যাওয়ার সাথে সাথে মেয়েকে উৎসাহিত করেন জীবনের পথে আরো হেঁটে যাওয়ার, সঠিক প্রেমিকের সন্ধান করার। তানভীরের যত স্মৃতি আছে সব ময়লার বাক্সে ফেলে দেন,সাথে পড়ার টেবিলের সেই ছবিটাও। একটা সময় মায়ের চিন্তা দূর করতে মাকে আশ্বাস দেওয়ার জন্য বিরহী রাঁধা না হয়ে থেকে পড়াশোনায় পূর্ণ মনোযোগী হয় বিনিতা। স্কুল,কলেজ জীবন পেরিয়ে যায় সময়ের তালে তালে। এডমিশন টেস্ট শেষে চান্স হয় যশোর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিনিতা সিদ্ধান্ত নেয় রাজশাহী পড়বে। জায়গা বদল করে, প্রকৃতির বদল হতে থাকে,ঘুরে-ফিরে বসন্ত আসে যায়,কিন্তু মা'কে সাহস করে বিনিতা কভু বলতে পারে নি," মা, আমি এখনও তানভীর ভাইকে ভুলতে পারি নি। মনটা আজও তারই জন্য, তাকে পাওয়ার জন্য মরিয়া। "
ট্রেন উপস্থিত হয়েছে স্টেশনে। সবাই ছুটছে সেদিকে। বিনিতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়াল। বেশিক্ষণ থামবে না ট্রেনটা। উঠতে হবে ঝটপট। তক্ষুনি বাম হাতে রাখা মোবাইলটা বেজে উঠল। জানান দিল,তাকে কারো প্রয়োজন। প্রথমে ভাবল,কলটা ট্রেনে ওঠে রিসিভ করবে,পরমুহূর্তে চেতনায় এলো,জরুরি হতে পারে। ফোন সামনে ধরতেই অক্ষিপটে ভেসে ওঠে " তরুণিমা" নামখানি। বছর দুয়েক আগে সাদিক মেনশনে প্রথম সাক্ষাৎ হয় তরুণিমার সহিত। যতটা ক্ষোভ,হিংসা,ক্লেশ নিয়ে তরুণিমার মুখোমুখি হয়েছিল,তাকে দেখার পর,জানার পর তার চেয়ে শতগুণ শ্রদ্ধা জন্মায় ওর মনে। বড়ো বোনের মর্যাদাটুকু দিতে পিছপা হয় নি। কখনও এক লহমার জন্য মনে হয় নি তরুণিমার সাথে তানভীরের বিয়ে হবার কথা ছিল। ব্যতিব্যস্ত হয়ে ফোনটা রিসিভ করে,
" হ্যালো!"
" আমি তরুণিমা,চিনতে পেরেছ?" ব্যগ্র গলায় প্রশ্ন করে তরুণিমা।
বিনিতা সংশয়িত হয়ে পড়ে," পেরেছি আপু। কিন্তু তুমি এমন উত্তেজিত গলায় কথা বলছ কেন?"
তরুণিমা নিজেকে সামলায়। তবুও কণ্ঠনালি কাঁপছে," তুমি ঢাকা মেডিকেলে আসতে পারবে?"
তার কান্নারত কণ্ঠের হাল নিমিষেই টের পেয়ে যায় বিনিতা। তরুণিমা খুব সহজে কেঁদে দেওয়ার মেয়ে নয়। চোখের পানিও যেন মেয়েটা হিসেব করে খরচ করে। তবে আজ কেন তার প্রতিটা কথায় জলের ছাপ?
আতঙ্কিত স্বরে শুধায়," কার কী হয়েছে?
" তানভীর ভাইয়ার পায়ে গু-লি লেগেছে। ঢাকা মেডিকেলে এডমিট করানো হয়েছে। বাড়ির কাউকে বলবার সাহস আমার নেই। তুমি কি আংকেলকে জানিয়ে দিবে একটু? আর যত জলদি পারো এখানে এসো। আমি বেশিক্ষণ থাকতে পারব না। "
বিনিতার বুক মোচড় দিয়ে ওঠে। যেন, শক্তিশালী একটি হাত তার হৃৎপিণ্ডটাকে করপুটে পিষে ফেলছে। মুখ ফুটে ধ্বনি নিঃসৃত হবার পথ বন্ধ হয়ে গেছে। নিস্তব্ধ মরুভূমিতে একলা পথিক তৃষ্ণার্ত হয়ে এক ফোঁটা পানির আশায় যেমন করে ছটফট করতে থাকে তেমন উম্মাদ হাল হতে লাগল ওর। কান থেকে মোবাইল নামিয়ে উলটো ঘুরে ছুটে এলো স্টেশনের বাহিরে। তানভীর ওকে ভালো বাসুক আর না বাসুক তবুও তার কিছু হলে মর্ত্যধামে বেঁচে থাকা অভিশাপ বই আর কিছুই হবে না।
তরুণিমা গাড়িতে বসে আছে উদাস চিত্তে। এ মুহূর্তে তার মতোন অসহায় বোধহয় দুনিয়াতে আর কেহ নাই। ইয়াজিদ গাড়ির দরজা লক করে রেখেছে। যেতে দিচ্ছে না তাকে। বিয়ের কার্য সম্পন্ন হবার পর পরই প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তানভীরের পায়ের মাংসে গেঁথে থাকা বু'লেট বের করা হয়। টুকিটাকি চিকিৎসা ওখানে করা হলেও খাগড়াছড়ির ন্যায় পাহাড়ি অঞ্চলে সুচিকিৎসার বন্দোবস্ত নেই। যার দরুন ঢাকা নিয়ে আসা হয় তাকে প্রকট অনুরোধের বদৌলতে। সাব্বির এডমিট করিয়ে দিয়েছে আলাদা কেবিনে। কিন্তু কিছুতেই তরুণিমাকে তানভীরের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না৷ কর্ণ গহবরে এসে বিঁধল জলদগম্ভীর স্বর,
" এবার আমরা চলি! সাব্বির গাড়ি স্টার্ট করো। "
তরুণিমা মাথা নেড়ে ঘাড় বাঁকিয়ে চাইল। তার চক্ষু আয়নায় জলের স্পর্শ লেপ্টে আছে স্পষ্টত। মিনতিপূর্ণ কণ্ঠস্বর,
" আরেকটু অপেক্ষা করুন,প্লিজ। বিনিতা আসুক। ও এলে চলে যাব। "
গাঢ় চোখে তাকাল ইয়াজিদ। একটুখানি ঘাড় হেলিয়ে তাকিয়ে রইল কতক্ষণ। মাথা ঝুঁকিয়ে কাছাকাছি আনল। অদ্ভুত মুখোভঙ্গি করে হাসল। হাসির ধরন দুর্বোধ্য।
" প্রেমিকের জন্য অবস্থা দেখি খুবই খারাপ। তার জন্য আমার সামনে আকুতি মিনতি করা হচ্ছে। বাহ! ইন্টারেস্টিং!"
কটুক্তি যুক্ত কথায় গা পিত্তি জ্বলে গেলেও তর্ক যেতে মনস্পৃহা জাগল না তরুণিমার। পাগল কখনো কারো প্রতি কর্তব্য কিংবা কারো উপকারের বিনিময়ে প্রতিদান দেবার বিষয়খানি অনুধাবন করতে পারবে না। দেহকে টেনে সরিয়ে সেঁটে বসল গাড়ির জানালার সাথে। মৌনতাকে সায় দিয়ে বসে রইল নীরবে-নিভৃতে।
ইয়াজিদ সোজা হয়ে বসে সম্মুখের ড্রাইভিং সিটে বসা সাব্বিরকে বলল," একটা গান লাগাও। "
সাব্বির সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, " কী গান স্যার?"
" পরান যায় জ্বলিয়া রে...একটা গান আছে না? সেটা লাগাও। ভলিউম বাড়িয়ে দিও। "
সাব্বির বিস্ময়ের সাগরে ভেসে যেতে লাগল নিমিষেই। ইয়াজিদের মাথা আগে থেকেই ঠিক নেই, যতটুকু কন্ট্রোল কাজ করে সেটাও কি নিরুদ্দেশ হয়ে গেছে! সে কখনোই বাংলা বা হিন্দি বা ভারতী বাংলা গান শুনে না। বড়োজোর ইংলিশ কয়েকটা গান শুনে। অহেতুক এমন গান লাগাতে বলছে কেন! আদেশ রক্ষার্থে পালটা প্রশ্ন না করে গানটা চালু করল।
অজস্র মৌমাছি অঙ্গে,কায়ায় হূল ফোটানোর মতো বিচ্ছিরি যন্ত্রণা টের পেতে লাগল তরুণিমা। হাত পায়ের তালু জ্বলে যেতে আরম্ভ হলো গানের আওয়াজে। ইয়াজিদের উদ্দেশ্য টের পেল বিশদ। সে যে ওকে লক্ষ্য করে গঞ্জনার হেতু গানটা লাগাতে বলেছে মূল কারণটা পানির মতো স্বচ্ছ। বিনিতা এলেই বাঁচে। নতুবা ইয়াজিদকে ভরসা করে না ও। তার মনে যেহেতু একবার ঢুকেছে তানভীর ওর প্রেমিক সেটাকে পুঁজি করে তানভীরকে একের পর এক আঘা*ত করার ধান্ধা শুরু করবে। আপনজনের নিকট তাকে রেখে যেতে পারলেই চিন্তামুক্ত হতে পারবে ও। তারপর নিজে একলা যত পারে অপরিমিত দুঃখ, বিপদ,যাতনা সইয়ে যাবে। আর কোনোদিন সাদিক মেনশনের কাউকে নিজের জন্য মৃ-ত্যুর মুখোমুখি, অপদস্ত হতে দিবে না ও।
বিনিতাকে সিএনজি থেকে নাম দেখে তাৎক্ষণিক সাব্বিরকে বলল, " দরজা খুলুন। বিনিতা এসেছে। "
সাব্বিরের প্রশ্নাত্মক দৃষ্টি ইয়াজিদের দিকে নিবদ্ধ। ইয়াজিদ হাতের মোবাইলটা কয়েকবার ঘুরিয়ে ফচকে গলায় বলল,
" বলো, প্লিজ দরজাটা খুলে দিন। হুকুম নয়,গলায় আজ থেকে অনুরোধের ছোঁয়া থাকতে হবে। "
তরুণিমা মাথা নুইয়ে বাষ্পাচ্ছন্ন কণ্ঠে বলে, " দয়া করে, যেতে দিন। এটাই লাস্ট রিকুয়েষ্ট। "
ইয়াজিদ দরজা আনলক করে দিল। তড়িৎ গতিতে বেরিয়ে যেতে নিল ও। নিমেষে বুকের ওপর পড়ে থাকা ওড়নাটা গলায় গিয়ে ফাঁস সৃষ্টি করল। হতবিহ্বল চক্ষে পেছনে তাকাল তরিত্ব। ইয়াজিদের হাতে ওড়নার কিছু অংশ মুঠোবন্দি। দ্রুত শ্যামারঙা বদনে চমকেরা ভীড় জমালো। চোখের নিকষ কালো মণি দুটো প্রশ্নবিদ্ধ। গুমোট গলার শব্দ ভাসল প্রকৃতিতে,
" এটাই লাস্ট রিকুয়েষ্ট নয়। তোমার জীবনের শেষ অনুরোধ কোনটা হবে তা ডিসাইড করব আমি। "
বলেই বলিষ্ঠ হাতের চেটো মেলে দিল। কচ্ছপের বেগে সরে গেল ওড়নার অংশখানি। মুক্ত হলো তরুণিমার কণ্ঠনালি। অহংকারী উম্মাদ ইয়াজিদকে রোষাগ্নিতে পুড়িয়ে ছাই করবার ইচ্ছে থাকলেও এটা মোক্ষম সময় না বলে দমে গেল। গলার আওয়াজ বাড়িয়ে ডাকল বিনিতাকে।
আলুথালু চুল, কুঁচকানো জামা পরনের তরুণিমাকে দেখে থমকালো বিনিতা। মুখশ্রী ফ্যাকাশে, মলিন। চোখ দুটি অত্যধিক ফোলা। পিছনে কৃষ্ণাভ রঙের ভীষণ দামি একটি গাড়ি স্থির হয়ে আছে। তরুণিমার বিধ্বস্ত হাল দেখে হতচকিত হয়ে প্রশ্ন করে,
" তোমার এমন অবস্থা কেন? ভাইয়া কত নং কেবিনে?"
" আমি জানিনা। রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলে বলে দিবে। "
বিমর্ষ শোনাল তরুণিমার গলা। বিনিতা অবাকের ওপর অবাক হচ্ছে। জোরালো গলায় জানতে চায়,
" কী বলছ? না জানলে এডমিট কে করিয়েছে?"
পরিস্থিতি সমস্ত ঘটনা খোলাসা করবার অনুকূলে থাকলে তরুণিমা করত। নেই বিধায় নিভন্ত সুরে বলে,
" তুমি রিসিপশন গিয়ে জিজ্ঞেস করলেই সন্ধান পেয়ে যাবে। আপাতত,কোনো বিপদ নেই। খেয়াল রেখো ওনার। "
" তুমি কোথায় যাচ্ছো?"
তরুণিমা তৎক্ষনাৎ জবাব দিতে পারল না। ইতস্তত অনুভব করছে। কোনো সদুত্তর খুঁজে পাচ্ছে না। তন্মধ্যে আরেকটি সফেদ বর্ণের গাড়ি এসে হাজির হলো। গাড়ি থেকে একে একে সাদিক সাহেব, শিল্পী, চতুর্যা,ছাবেতা সবাই বেরিয়ে এলো। আসার পথে খবর পৌঁছেছিল বিনিতা। ওদের দেখতে পেয়ে সাদিক সাহেব উদভ্রান্তের মতো এগিয়ে আসলেন। ছেলের আহতের খবর শুনে ভেতরটা ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে। গম্ভীর স্বরে তরুণিমাকে জিজ্ঞেস করল,
" কোথায় হয়েছে এসব কাণ্ড? "
তরুণিমা অধোমুখে মিইয়ে গলায় উত্তর দেয়," খাগড়াছড়ি। আমার সাথে ওখানে গিয়েছিলেন উনি। "
" খাগড়াছড়ি! কে গু-লি করেছে?"
সাদিক সাহেবের সমুখে কুলুপ এঁটে থাকতে পারল না তরুণিমা। অশ্রু কণাগুলো কণ্ঠ রোধ করে রেখেছে। কোনোরকমে নামটা বলল,
" ই য়া জিদ। "
সবিস্ময়ে চাইলেন উনি, " সেই জানো*য়ারটা? আমি এবার আর ছাড়ব না ওই গু*ণ্ডাটাকে। "
রা-গান্বিত হয়ে হাসপাতালের ভেতর পা বাড়ালেন উনি। ছেলের হালহকিকত জানবেন প্রথমে। তারপর যাবে পুলিশ স্টেশন। পিছন পিছন ছুটল বিনিতা। শিল্পী এক নজর তাকাল তরুণিমার দিকে বি*ষ দৃষ্টিতে। ছেলের শোচনীয় হালের জন্য তিনি পই পই হিসেব নিবেন তরুণিমার কাছ থেকে। নরক বানিয়ে ছাড়বেন এই মেয়ের জীবন।
সবাই গেলেও ছাবেতা গেলেন না। দাঁড়িয়ে রইলেন। দৈবাৎ তরুণিমার নরম কপোলে বসিয়ে দিলেন চড়। ব্যথায় চিনচিন করে ওঠে তরুণিমার গাল। বাকরুদ্ধ হয়ে যায় সে। তাকায় হতবাক চাউনিতে। ছাবেতা দাঁত কিড়মিড় করে বিশ্রী গালা-গাল আরম্ভ করে দেন,
" ফকিন্নির বাচ্চা, কালি কোন খানের কালি,তুই তানভীরের এই অবস্থা করছস। তোর কু নজর পড়ছে আমাদের সংসারে। তুই হলি অপয়া, মা***গি। তোর মতো মা***গি পোলাপানের মাথা খায় শইল দেখাইয়া এরপর র*ক্ত চুইষা খায়। আমাদের বাড়ির পোলাডারে মা**গিবাজি কইরা গু-লি খাওয়াওছস তুই। "
তরুণিমা শিরায় উপশিরায় র*ক্ত তপ্ত হতে থাকে। কঠোর হয়ে ওঠে," মুখের ভাষা সংযত করুন। "
তেতে গেলেন ছাবেতা, " না করলে কী করবি তুই? কী করবি? তুই হলি অজাতের ছাও। "
কথাগুলো বলতে বলতে পুনরায় থাপ্পড় মা**রতে উম্মত্ত হলেন ছাবেতা। হাত উচাঁতেই তার হাতটা প্রবল শক্তিতে আঁকড়ে ধরল পেশিবহুল একটি হাত। মাথা তুলে উপরে তাকাতেই দীর্ঘ দেহী ইয়াজিদকে দেখে শীতের হাড় কাঁপার ন্যায় ঠকঠক করে কাঁপতে লাগলেন। ইয়াজিদের গতবারের ভ-য়ানক কাণ্ডের কথা ভুলেননি বিন্দুমাত্র।
ইয়াজিদ হাত ছাড়ল না। ধরেই রইল। বরং দৃঢ় হলো বাঁধন। ভ্রু কুঞ্চন করে তাকিয়ে রইল নিষ্পলক। ক্রোধের তোড়ে ফরসা কান লাল হয়ে গেছে। ঘাড় ডানে বামে নেড়ে চিবিয়ে চিবিয়ে বলল,
" কী সমস্যা ওল্ড ওম্যান, তরুকে মা-রছেন কেন?"
ঠান্ডা গলার প্রশ্নেও পা দুটো কাঁপতে লাগল ছাবেতার। সাব্বির আতঙ্কিত চেহারা নিয়ে চেয়ে আছে। আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলছে কেউ চলমান ঘটনা ক্যামেরা বন্দি না করুক। এরকম ঘটনা প্রচার হয়ে গেলে ইয়াজিদের প্রডিউসার পেশায় দাগ পড়বে। লোকে তো জানে না, ইয়াজিদ অস্বাভাবিক। মানসিক দিক থেকে সবার মতো সাধারণ নয় সে। তার রোগের মধ্যে এই লক্ষণটাও রয়েছে,কোনো কিছু তার হয়ে গেলে সেটা নিয়ে সে বড্ড বাড়াবাড়ি করে। নিজের মন চাইলে যত্ন করবে, আগলে রাখবে, নইলে আ"ঘাত দিবে, কিন্তু অন্য কেউ সেই জিনিসটা ছুঁলে বনের হিং-স্র প্রাণীর ন্যায় হয়ে যায়। গাড়ি থেকে তরুণিমাকে থাপ্প-ড় ও অশ্রাব্য ভাষায় গা*লি দেওয়া দেখেই উম্মাদ হয়ে ছুটে যায়।
ছাবেতার হাতে চাপ বাড়ছে। ব্যথায় কাতরে উঠলেন, " আ..আর মা*রমু না, বাবা। ছাইড়া দাও। মাফ কইরা দাও। "
তরুণিমা তাল মিলিয়ে বলল," ছেড়ে দিন ওনাকে। উনি আপনার বড়ো। ব্যথা পাচ্ছেন উনি। "
ইয়াজিদের কানে কারো কথা প্রবেশ করছে না। সে যেন অন্য এক জগতে পাড়ি জমিয়েছে। যেখানে ছাবেতাকে কেটে কুঁচি কুঁচি করে ফেলতে পারলে শান্তি মিলবে তার। অবস্থা বেগতিক দেখে সাব্বির এগিয়ে এসে ছাবেতার হাতটা ছাড়ানোর চেষ্টা করে। বার বার বলতে থাকে,
" ছেড়ে দিন স্যার। বৃদ্ধ মানুষ, ভুল করে ফেলেছে। দয়া করে ছেড়ে দিন। "
ইয়াজিদ চেতনা ফিরে পায়। ছেড়ে দেয় হাত। তরুণিমার হাত নিজের হাতের মুষ্টিতে শক্ত করে আবদ্ধ করে নিয়ে শাসায়,
" ফারদার এমন দেখলে হাত-পা কিছু আস্ত রাখব না। মুখ থেকে আর একটা বি**শ্রী কথা বের হলে মুখটাই রাখব না। সেলাই করে দিব। "
ভারিক্কি স্বরের হুম-কি কানে নিয়ে কম্পনরত পায়ে হাসপাতালের ভেতর দৌড় দিলেন ছাবেতা। শরীরের ভারসাম্য হারিয়ে উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। যতদিন প্রাণটা থাকবে এ ভূবনে ততদিন তরুণিমাকে সম্মান করবে বলে পণ করেন। জানে বাঁচতে হলে তোষামোদি করতেও দ্বিধা নেই।
তরুণিমা হাতের দিকে তাকাল। ইয়াজিদের স্পর্শ ঘৃণা লাগে ওর। গলার আওয়াজ জোরালো করল," হাত ধরেছেন কেন? ছাড়ুন আমাকে। "
ইয়াজিদ গরম চোখে তাকাল ওর দিকে। ক্ষ্যাপাটে ভঙ্গিতে টেনেহিঁচড়ে গাড়িতে নিয়ে ছুঁড়ে মা র ল সিটের ওপর। চেঁচিয়ে উঠল ও," আপনার মতো বেয়াদব লোককে আমি ভয় পাই না।
সিটে দু হাতের ভর দিয়ে ইয়াজিদ ওর দিকে অবনত হয়ে বলল," আজ অনুনয়, অনুরোধ করেছ, আগামীকাল ভয়ও পাবে অপ্রিয় বউ। "
তরুণিমা মুখ ঘুরিয়ে তাচ্ছিল্য করে হাসল। আপনমনে বলল," কে অনুনয় করে,কে ধ্বংস হয়, কে জিতে যায় সবটাই সময় বলে দিবে। "
__________________
আবারও জঙ্গলের মধ্যে অবস্থিত নিরিবিলি, তমসায় ঘেরা সেই বাড়িটাতে আসতে হলো তরুণিমার। নিশুতির প্রহর চলছে। নিস্তব্ধ, নির্জন, অমানিশায় ডুবে আছে শ্যামাঙ্গিনী। তাকে এনে দুপুর থেকে জোর পূর্বক এই ঘরে বন্দিনী বানিয়ে রেখেছে ইয়াজিদ। মধ্যাহ্নে খিড়কির কার্নিশ গলে পরিমিত রশ্মি ঘরটাকে অন্ধকার থেকে বাঁচিয়ে রাখলেও বিকেল বিদায় নিয়ে সাঁঝ মর্ত্যভুবনের বুকে জেগে ওঠার সাথে সাথে মন্থরগতিতে ঘরটাকে লুট করে নেয় অত্যন্ত ভয়াবহ আঁধার। শৈত্যের উপস্থিতি সারা ঘর জুড়ে। শীতের সমাপ্তি লগ্নে ঠান্ডা যেন রাতের গভীরেই জেঁকে ধরে। নিবারণের জন্য একটা ত্যানাও নেই রুমে। বৈদ্যুতিক বাল্ব নেই, ফ্যান নেই, হিটার নেই। তার ওপর চারিধারে কালোর সমাবেশ।উঠে গিয়ে ফের দরজায় করাঘাত করতে লাগল তরুণিমা। খিদায় মাথা ঘুরাচ্ছে ওর। দেহ কমজোর হয়ে এসেছে। সারাদিন না খাওয়া ও। দুপুরের পর থেকে অগণিত বার দরজায় ধাক্কাধাক্কি করেছে, বিশেষ লাভ হয় নি। খুলে নি দরজা। ইয়াজিদ অত্যাচারের পথ হিসেবে এই পন্থা বেছে নিয়েছে। বন্দিদশায় মনোবল ভাঙতে চাইছে ওর। প্রায় নিশ্চল হয়ে আসা শরীরের অবশিষ্ট শক্তি প্রয়োগ করে দরজায় হাতের থাবা বসাল পুনশ্চঃ।
দরজা খুলে গেল। সাব্বির এক হাতে চার্জ লাইট, অন্য হাতে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে ঘরে ঢুকল।
মিনমিন করে বলল,
" এতে কাপড় আছে আপনার জন্য। "
তরুণিমা নিস্তেজ সুরে প্রশ্ন করে, " এই ঘরে লাইট নেই কেন?"
" স্যার, আজ লোক দিয়ে এই ঘরের লাইট, ফ্যান সব খুলে ফেলেছে। আপনাকে এভাবেই থাকতে হবে। "
মুখটা কাচুমাচু করে বলল সাব্বির। তরুণিমা এবারে আর শান্ত থাকতে পারল না। তেজী স্বরে বলে উঠল,
" তো কাপড় কি নাটক মা-রাতে এনেছেন? বদ লোকের সাথে কাজ করে আপনিও একটা ফাজিল হয়েছেন। লাগবে না, সরুন রাস্তা থেকে। "
সাব্বির প্রথম কথাগুলো হজম করে নিলেও শেষোক্ত কথা শুনে সামনে এসে বাঁধা দিল,
" কোথায় যাচ্ছেন?"
" আমার বরের ঘরে। "
" আপনি স্যারের ঘরে যেতে পারবেন না,ম্যাম। নিষেধ আছে স্যারের। "
" কেন যেতে পারব না? আমার বরের ঘরে আমি যাব। এটা আমার অধিকার। আপনার বউ নেই? "
সাব্বির লজ্জাবনত কণ্ঠে বলল," আছে,ম্যাম। "
" আপনি ও আপনার বউ আলাদা ঘরে থাকেন?"
সাব্বির মাথা দুদিকে নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল," না। "
" তাহলে আমাকে কেন আমার বর থেকে আলাদা করছেন? বিয়ের প্রথম রাতেই আপনি আমাদের মধ্যে দেয়াল হয়ে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনার বিয়ের প্রথম রাতে যদি এমন করত কেউ আপনার কেমন ফিল হতো? "
সাব্বির খানিক্ষণ চিন্তায় মগ্ন হয়ে লজ্জামাখা গলায় জবাবে বলল," খুবই বাজে হতো, ম্যাম।
" তাহলে আমাকে আপনাদের প্রডিউসার সাহেবের রুমটা দেখিয়ে সাহায্য করুন। "
খুশিতে গদগদ হয়ে সাব্বির তরুণিমাকে রাস্তা দেখিয়ে বলল," চলুন। "
মধ্যম আকৃতির কক্ষ। বিছানার চাদর,বালিশ, কমফোর্টার সবকিছু ধবধবে সাদা। বৈদ্যুতিক ব্যবস্থায় হলুদ কিরণ ছড়ানো বাতি জ্বলছে কক্ষের এক কোণে। সাব্বির রুম দেখিয়ে দিতেই তরুণিমা গিয়ে তুলতুলে নরম বিছানায় গা এলিয়ে দিল। শরীরে টেনে দিল কম্ফোর্টার। সবে আরাম পেল ব্যথিত,ক্ষুধার্ত, পরিশ্রান্ত দেহখানি। ওকে অন্ধকার ঘরে কষ্টে রেখে ওই সাইকোটা নিজে আয়েশের ঘুম দিবে এটা হতে দিবে না ও।
বাড়ির সামনের খোলা স্থানে পাতানো টেবিলের ওপর দুই পা উঠিয়ে চেয়ারে ঘাড় হেলিয়ে চোখ বুঁজে রেখেছে ইয়াজিদ। নতুন মুভির স্ক্রিপ্ট পড়ে,সাইন করে আসার পর ঘরের অন্দরে আর পা রাখে নি। সাব্বির দ্রুত কদম ফেলে সামনে এসে দাঁড়াল। শরমে আচ্ছাদিত চেহারা নিয়ে বলল,
" স্যার, ঘরে ম্যাম অপেক্ষা করছে আপনার জন্য। "
ইয়াজিদ চোখ মেলে আশ্চর্যজনক দৃষ্টি তাক করল। ভরাট কণ্ঠে প্রশ্ন করল, " কে অপেক্ষা করছে?"
" ম্যাম। আজ আপনাদের ইয়ে না?"
চোখ ছোট ছোট করে চাইল সে। তিরিক্ষি মেজাজে বলে," ইয়ে না মানে? কী বুঝাতে চাইছ?"
সাব্বির আমতা আমতা করে বলল," ওই যে বিয়ের প্রথম রাতে হয়। ফুল,ফুল। "
পা নামিয়ে উঠে দাঁড়াল ইয়াজিদ।
" কী হয়? স্পষ্ট বলছো না কেন?"
ধমকে উঠল সে। এক ধমকে প্রাণটা হাতে নিয়ে ফরফর করে বলে ফেলল সাব্বির, " ফুলশয্যার রাত। ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে ঘরে। "
বলে ভোঁ দৌড় দিল বাহিরের দিকে। এক সেকেন্ড দাঁড়ালে গর্দান যাবে। ইয়াজিদের মুখচ্ছবি কঠিন রূপ ধারণ করেছে। সে বড়ো বড়ো পদক্ষেপে ঘরের ভিতর এগিয়ে গেল। গেইট থেকে চো-রের মতোন উঁকি দিয়ে দেখল সাব্বির। আজ বেঁচে থাকল কাল চাকরি করা যাবে। আপাতত, ইয়াজিদের সামনে থাকা যাবে না।
উচ্চ শব্দে দরজা খুলে ঘরে ঢুকেছে কেউ। তরুণিমা বুঝল,এটা এই কক্ষের রাজামশাই, অর্থ্যাৎ ইয়াজিদ। ঘুমের ভান ধরে পড়ে রইল ও। কিছুতেই এ ঘর থেকে যাবে না এহেন সিদ্ধান্তে অটল,অবিচল।
বিছানায় কমফোর্টারে মোড়ানো নারীকে দেখে মেজাজে জ্বলন্ত আ-গুন পারদের মতো তড়তড় করে বেড়ে গেল। মাথার কাছে গিয়ে সিংহের ন্যায় হুংকার ছাড়ল,
" তুমি আমার রুমে কী করছো?"
তরুণিমার নড়চড় নেই। নির্বিঘ্নে নির্লিপ্ত ভাব ধরে আছে। তার চুপ থাকা সহ্য হলো না বোধহয় ইয়াজিদের। উত্তপ্ত তেলে পানির ছিটা পড়লে ছ্যাঁত ছ্যাঁত করে ওঠার মতো রেগেমেগে বেড সাইডের ল্যাম্পশেডটা ছুঁড়ে মারল মেঝেতে। প্রচণ্ড আওয়াজে ভেঙে তচনচ হয়ে গেল সেটা।
শুয়ে থাকতে পারল না আর। শুয়ে থাকলে ঘরের সব ভাঙতে ভাঙতে সাইকো কখন খাটটা-ই উঠিয়ে আছাড় মা-রে তার কোনো নিশ্চয়তা নেই। আড়মোড়া ভেঙে উঠে বসল। কিছু হয় নি এমন ঢঙ ধরে বলল,
" কী হয়েছে? ল্যাম্পশেডটা ভাঙলেন কেন?"
ইয়াজিদ ঝাঁঝিয়ে উঠল," তুমি আমার ঘরে শুয়েছ কেন?"
" ওমা! বউ বরের ঘরে না ঘুমালে, কার ঘরে ঘুমাবে?"
চমকপ্রদ স্বরে বলল তরুণিমা৷
ইয়াজিদ সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। মিচকে হাসল। বিদ্যুৎ বেগে ওর মাথার কাছ থেকে সরে এসে পা বরাবর দাঁড়াল। নম্র গলায় বলে উঠল,
" আমার ঘরে ঘুমাবে ভালো কথা। বিয়ের পর স্বামী-স্ত্রী এক ঘরে থাকে কেন, জানো তো?"
তরুণিমা বোবা হয়ে গেল। কী করতে চাইছে কূটবুদ্ধিসম্পন্ন শয়-তানটা? ইয়াজিদ নিজেই বলল,
" তুমি খুকি নও, জানি। সাতাশ বছরের জীবনে অবশ্যই জানো বিয়ের পর স্বামী-স্ত্রী কী করে! এক ঘরে থাকলে আমরাও তো ওইসব করব। তুমিও এটা চাইছ,তাই না অপ্রিয় বউ? "
তরুণিমা ঢোক গিলে বলল," কীসব ফালতু বকছেন? "
" ফালতু বকব কেন? বাসররাত ফালতু বকার রাত না, অনেককিছু করার রাত। "
প্রথমে বুকের কাছের বোতামটা ছাড়িয়ে নিল ইয়াজিদ। একে একে সবগুলো বোতাম ছাড়াল। শার্টের দু পাশ মুক্ত হতেই একহারা, মেদহীন,পেটানো, সৌষ্ঠব শরীরটা হলো দৃশ্যমান। পিঠকে ঢেকে রয়ে গেল শার্টটা। লজ্জায় চোখ বন্ধ করে ফেলল তরুণিমা। বেগতিক হারে ছুটতে লাগল শরীরের রক্তকণিকাগুলো। কিছু বলার আগে ইয়াজিদ পা বাড়িয়ে ঠান্ডা গলায় বলল,
" প্রস্তুত হও তরু, আমাদের প্রথম রাত বৃথা যেতে দিব না। "
#চলবে......
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)