#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২১
" না,আমি তরুকে কোনোভাবেই ভালোবাসতে পারি না। এটা আমার ভ্রম, ভুল চিন্তা। আমি শুধু তাকে কষ্ট দিতে আমার কাছে এনেছি। শি ইজ মাই এনেমি। "
অকস্মাৎ গগণের বুক চিরে মর্ত্যলোকে বিদ্যুৎস্ফুরণের মতো ক্ষীণ বেদনা শ্বেতচর্মের কপাল দখল করতে নিমজ্জিত। নিজের ওপর আক্রোশে,চিন্তায় ডান হাতের করপুটে পাঁচ আঙ্গুল মুষ্টিবদ্ধ করে অবিশস্ত অনুভূতি সমেত চেয়ার ছাড়ল ইয়াজিদ। ফুলেফেঁপে উঠল হাতের পেশি। মুঠোতে শক্তি প্রয়োগে আঙ্গুলগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যাবে হাল। কিছুতেই নিজস্ব অনুভূতিতে বিশ্বাস স্থাপন করতে পারছে না সে। এতকাল যাবত সে মস্তিষ্কে একটি কথাকেই ঠাঁই দিয়ে এসেছে সীরাত তার ভালোবাসা। ভালোবাসা মানে সে একমাত্র এটাই বুঝে। আর কোনো অনুভূতি সে বুঝে নি,বুঝতেও চায় নি। সীরাতের জন্য হৃদয়ভূমিতে খড়া দেখা দেয় নি, তার কান্নায় খারাপ অনুভূত হলেও বুকের মধ্যে জ্বলন হয় নি কখনো। তাহলে সেটা কি ভালোবাসা ছিল না? ইয়াজিদ নিজের মনের বিরুদ্ধে গিয়ে অনুভূতিদের হেয় করে আওয়াজ তুলল,
" অবশ্যই, ভালোবাসা ছিল। এসব জাস্ট ভ্রান্তি। মেয়েটাকে এত কষ্ট দিব যে নিজেই আত্ম-হত্যাকে বেছে নিবে। যেমন করে সীরাতকে ঠেলে দিয়েছিল ও। "
কালো বস্ত্র ধারণ করা একজন ভিতরে এসে বলল," বস, ডাক্তার এসেছে। "
ঘরের এক কোণে ক্ষুদ্রাকৃতির একটি টেবিল পাতা৷ সেটার ঊর্ধ্ব অংশে স্টিলের থালায় কাঁ-চি, ছু-রি, সু-ই, স্যাভলন, অয়েন্টমেন্ট, শুভ্র মেঘের ন্যায় তুলা, সাদা ব্যান্ডেজ সজ্জিত। র-ক্তে আংশিক লালে পরিণত হওয়া তুলাগুলো বিক্ষিপ্তভাবে ফেলে রাখা থালার নিচে, টেবিলের উপরিভাগে। ইয়াজিদ সেদিকে লম্বাটে পদক্ষেপ ফেলল। দাগহীন, পরিচ্ছন্ন তুলা দিয়ে র-ক্তমাখা হাত পরিষ্কারে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল নির্ঘোষে,
" ওই লেডির কী অবস্থা? হুঁশ ফিরেছিল?"
লোকটা কালক্ষেপণ ব্যতিরেকে প্রশ্নোত্তর করে বিনীত স্বরে " জি বস। উনি উনার বাচ্চার জন্য অতিরিক্ত কান্না করছিলেন। আমরা বললাম বাচ্চা সেইফ আছে। তারপর আর কোনো শব্দ করেন নি। "
" ওকে। উনাকে ছেড়ে দিও আজ। "
" আর বাচ্চাটাকে? "
" থাকুক কয়েকদিন সাব্বিরের ওখানে। আমাকে তরুর কাছ থেকে দূরে রাখার প্ল্যান করেছিল, এখন ছেলের থেকে আলাদা হওয়ার যন্ত্রণা আরও কয়েকদিন সহ্য করে নিক। তারপর বাচ্চাটাকে পৌঁছে দিও তার কাছে। "
অবনত মস্তকে হুকুম তামিলে সম্মতি জানায় লোকটা," ওকে,বস। "
" ডাক্তারকে ভিতরে পাঠাও। "
জলদগম্ভীর স্বরের আদেশ পাওয়া মাত্র বাইরে গিয়ে ডাক্তারকে পাঠানো হয় অভ্যন্তরে। ডাক্তার আনিস অধিক সময় ধরে ইয়াজিদের অনুশাসনে কর্মরত। পরিণামে মিলে ঢের টাকাকড়ি। দোষশূন্য,নিরাপরাধ কিংবা দোষল মানবকে এখানে এনে পাশবিকভাবে প্রহার করা হয়, ক্ষত-বিক্ষত করা হয় তার অঙ্গ-প্রত্যঙ্গকে। তাকে স্রেফ তলব করে চিকিৎসার কাজে। যখন-তখন চিকিৎসা করতেই ছুটে আসেন তিনি। ভয়ে কাতর হয়ে থাকেন অবস্থান করার সময়টুকুতে। কখনো জিজ্ঞাসা করা হয়ে উঠে না কেন এমন জুলুম করা হয় মানুষগুলোর সাথে। তবে ঠাহর করতে পারেন ইয়াজিদের সাথে কোনো অন্যায় করেছে বলেই বোধহয় এমতাবস্থা। ইয়াজিদ নিজেই আঘাত করে, নিজেই চিকিৎসা করায়। সে যে সাধারণ কোনো মানবের স্বভাববিরুদ্ধ, বি-কৃতমস্তিষ্কের এটা সম্বন্ধে পুরোপুরি অবহিত পঞ্চাশোর্ধ প্রৌঢ়। হাতে গ্লাভস পরে এগিয়ে গেলেন কাইফের নিশ্চল শরীরের কাছে। কা*টা হাতের অর্ধাংশ থেকে র-ক্ত পড়া বন্ধ হয়েছে। ব্যান্ডেজ খুলে পরিবর্তন করে দিলেন উনি। ঠোঁটের দিকে নজর যেতেই কেঁপে উঠলেন। পুড়ে গেছে ঠোঁট দুটি। অবস্থা শোচনীয়। আ-গুনের পরশে পাতলা চামড়া পুড়ে গিয়ে সেখানে গর্তের মতো তৈরি হয়েছে। যেন অগ্নিশিখা ঠেসে ঠেসে প্রবেশ করানো হয়েছে ঠোঁটের চামড়ার গভীরে। দুঃসহ যন্ত্রণার প্রতাপে চেতনা খুইয়েছে ছেলেটা। অসহনীয় খারাপ লাগা দোল দিয়ে গেল প্রৌঢ়ার মনের অনলে। ত্বরিত গলায় অনুমতি চাইলেন,
" আমি ওর ঠোঁটের ট্রিটমেন্ট করব?"
ইয়াজিদ সহসা বাধা প্রদান করে রুক্ষ স্বরে, " নো। যে দুটি ঠোঁট নেড়ে তরুকে নিয়ে অ-শ্লীল মন্তব্য করেছে, সেগুলোর কোনো চিকিৎসা প্রয়োজন নেই। "
ডাক্তার আনিস আশ্চর্যাজনিত হলেন। প্রশ্ন উন্মুক্ত হলো উনার কণ্ঠ হতে," তরু কে? তোমার বিশেষ কেউ? "
ইয়াজিদ থমকে গেল প্রশ্ন শ্রবণ হতেই। তরু কে! তার বিশেষ কেউ? তার ভালোবাসা! না তরু কিছুতেই তার ভালোবাসা হতে পারে না। এই মেয়ের অধ্যায়ই জলদি সমাপ্ত করে দেবে সে। চোখ গরম করে তাকাল ডাক্তারের দিক। চেয়ার থেকে ব্লেজার তুলে নিল হাতে। গলায় উত্তাপ," আপনাকে আমি কোনো জবাব দিতে স্বাচ্ছন্দ্য ফিল করছি না, ডাক্তার। আর কখনো আমাকে অতিরিক্ত প্রশ্ন করবার সাহস করবেন না। "
ডাক্তার আনিসের একটি ভুল তাকে মৃ-ত্যুকূপে নিক্ষিপ্ত করতে পারেন। মাথা নুইয়ে মার্জনা করলেন ঝটপট, " আমি দুঃখিত!"
শূন্যতায় মাখা, জনবিরল আলয়ে তরুণিমার তিন রাত্রি যাপন হতে চলেছে। তন্মধ্যে একটি অন্ধিকাতেও ঘুম ভালো হয় নি তার। বলবান হাতের চাপে গ্রীবাদেশে অসহ্য ব্যথা। তার মর্মপীড়ার তুলনায় বহির্দেশের এ যাতনা অত্যন্ত তুচ্ছাতিতুচ্ছ। অন্তরের নিগূঢ়তম প্রদেশ বর্ষের পর বর্ষ দখল করে আছে যে পীড়া তাকে অবসান করার শক্তি ভাগে পায় নি বাহিরের কোনো যন্ত্রণা। যাকে বন্ধু ভেবেছিল,সে তার জীবন ধ্বংসের জন্য দায়ী। আর যাকে মনপ্রাণ উজাড় করে ভালোবেসেছিল, হাতছানি দিয়ে আহ্বান জানিয়েছিল মননের অরণ্যে সেই কাঙ্ক্ষিত পুরুষ অন্তরস্থে প্রতিনিয়ত বিষাদ ছড়াতে নিযুক্ত। দেহের মুক্তি মিলছে না, বহু খন্ডাংশ হওয়া অদৃশ্য মনের কি মুক্তি নেই? চিত্তের মুক্তিতে রেহাই মিলত মনঃপীড়ার। দুঃখ,কষ্টের অনুভূতিদের তখন গোণায়ই ধরত না সে। ম-রণ কামনা করা অনুচিত, তবুও মনোবেদনা থেকে নিষ্কৃতি পেতে প্রাণত্যাগই সহায়তা করতে পারে বলে বিশ্বাস তরুণিমার। আত্মহননের মতো পাপ কর্ম সে করতে পারবে না, মন প্রতীক্ষিত আয়ুষ্কাল ফুরানোর অথবা ইয়াজিদের হাতে মৃ-ত্যুর। ইয়াজিদ তাকে কখনো মা--রবে না তা সম্পর্কে বোধদয় তরুণিমার হয়ে গেছে। সে কেবল ভাঙতে চায় তাকে, যেন নিজ হাতে মৃ--ত্যুকে বেছে নেয় তরুণিমা। ভাঙবে না ও, এই বর্বর,তারছিঁড়া,সাই-কো লোকটা যা চাইছে সেটা বাস্তবায়িত হতে দিবে না ও।
চোখ বুঁজে ভাবনঘরে তালাবদ্ধ হওয়ার কারণে বাহ্যিক জগত থেকে সামান্য দূরে ছিল তরুণিমা। হঠাৎ নাসারন্ধ্র গলিয়ে ঝাঁঝালো একটি গন্ধ টনক নাড়ল অনুভূতিতে। সোফায় মাথা হেলিয়ে শুয়ে ছিল সে। চোখ মেলল অতর্কিতে। অভ্যন্তরীণ শ্বাসে মিশে গেছে উটকো গন্ধটা। প্রখর তেজযুক্ত গন্ধ থেকে পরিত্রাণ পেতে প্রলম্বিত শ্বাস নির্গত করল। স্বচ্ছ দৃষ্টিতে চাইল সমুখে। কাচের গোলাকৃতির টেবিলের ওপর বৃহদাকার একটি বোতল। সুপুষ্ট হাতের মালিক বোতল থেকে তরল ঢালছে গ্লাসে। নিমেষেই গ্লাসের অর্ধাংশ ভরে গেল লাল তরলে। বিস্তার লাভ করল কিম্ভুত গন্ধখানি। ভুরভুর করছে সমগ্র কক্ষে। বোতলের গায়ে পরিচয় বহন করা দ্রব্যের অভিধাখানা পড়ল দ্রুত গলায়। ' রেড ওয়াইন'! নামটা পড়েই রাগ চড়ল তরুণিমার মাথায়। রোদনে লালচে বর্ণ হওয়া নলিনাক্ষ দুটি প্রজ্বলিত হয়ে উঠল তক্ষুনি। রাগান্বিত চাউনি নিক্ষেপ করল সামনের ব্যক্তিকে।
ইয়াজিদ নিরুদ্যেগ, বাক্যহীন। তরুণিমার পানে তাকাতে চাইছে না সে। তার মস্তিষ্কের ভেতর সব কেমন অগোছালো হয়ে আছে। মেয়েটার পানে চাইলেই বিগড়ে যাচ্ছে সবকিছু। ওয়াইনের গ্লাস হাতে তুলে চুমুক বসাল তাতে। এক চুমুকেই গিলে নিল সবটুকু। গ্লাস পূর্ণ করতে উদ্যত হলো পুনরায়। তরুণিমার যন্ত্রণায় কাতর স্বর হতে নিঃসৃত হলো কর্কশ বাক্য,
" বাড়িতে ম--দ খাওয়ার মতো জঘন্য কাজ কীভাবে করছেন আপনি বেয়াদব, পাগল লোক? "
তীক্ষ্ণ দৃষ্টিতে তরুণিমাকে বন্দি করল ইয়াজিদ। গ্লাসে যৎসামান্য ওয়াইন ঢেলে পালটা প্রশ্ন ছুঁড়ল," কী বললে? "
" আপনি একটা জঘন্য লোক৷ শুধু সাইকো-ই নয়, দুশ্চরিত্রের লোক আপনি। "
দাঁতে দাঁত চেপে বলল তরুণিমা। ইয়াজিদ গ্লাসের সম্পূর্ণ ওয়াইন উপুড় করে ঢেলে দিল। মেঝেতে পড়ে গড়িয়ে যেতে লাগল সবটা। তরুণিমা চকিত নয়নে চেয়ে রইল সেদিকে। কর্ণগহ্বরে বাজল কাচ ভাঙার আওয়াজ। নজরে বিঁধল ইয়াজিদ গ্লাস ভেঙে ফেলেছে। বেঁচে যাওয়া অর্ধেক অংশ শানিত হয়ে আছে প্রচণ্ড। ভাঙা গ্লাস হাতে নিয়ে ওর দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে সে। চেনা একটি ভয় বুকে চেপে বসল তৎক্ষনাৎ। বসা থেকে উঠতে নিলে কাতর মন বলল, ইয়াজিদ মে-রে ফেললেই মুক্তি। আকাশ-কুসুম কল্পনার মাঝে ইয়াজিদ ঝুঁকে এসেছে ওর নিঃশ্বাসের কাছাকাছি, মুখশ্রীর ওপর। সোফার একপাশে রাখে হাত, অন্য হাতে ধা-রালো গ্লাসটা ধরে রাখে ওর ঘাড়ের দিকে। অমসৃণ স্পর্শে কায়ায় ভয়াতুর অনুভূতি ঝিলিক দিয়ে ওঠে। বদনে সেই ভয়কে আশ্রয় নিতে দিল না তরুণিমা। আকস্মিক বন্ধ হওয়া যাওয়া নয়নযুগল মেলে রাখল পুরুষের আদলে। মিলিত হলো চার জোড়া চোখ।
অচিরেই ইয়াজিদের কাঠিন্য দৃষ্টি নিভে গেল কুপির আলোর ন্যায়। নেশাগ্রস্ত হয়ে উঠল চোখজোড়া, উন্মুখ হয়ে দেখতে লাগল শ্যাম বর্ণের বদনকান্তিকে। বুকের ভেতরের অদম্য অনুভূতিরা ছুটতে লাগল প্রবল এক উন্মাদনায়। বড়ো বড়ো আকৃতির চোখ দুটিতে আটকা পড়ল সে। তাকিয়ে রইল অনিমেষনেত্রে। নিজের লাগাম টেনে বহু কষ্টে-সৃষ্টে পদ্মনেত্র থেকে চোখ সরাতেই ফের স্থির হলো মৃদু কম্পনরত অধরে। এই চোখ, এই ঠোঁট কিছুই গভীরভাবে দেখা হয় নি তার। দেখতেও চায় না সে। তার ইচ্ছের ঘোর বিরোধিতা করছে তার অনুভূতি। চুম্বকের মতো আকর্ষিত হয়ে পড়ছে সে অধরযুগলে। আটকে রাখতে পারছে না অবশীভূত মনকে।
তরুণিমার চোখে বাধাবিহীন ধরা দিল মাদকতাপূর্ণ দৃষ্টি। ইয়াজিদের হাবভাব বুঝতে পারছে না ও। তবে বোধগম্য হচ্ছে নেশা চড়ে গেছে ইয়াজিদের মধ্যে। চিকন ওষ্ঠাধর আলগা করে কথা বলার জন্য। বাধা সৃষ্টি করল ইয়াজিদ। অস্থিরচিত্তে, নে-শাতুর গলায় বলল," ঠোঁট নাড়াচ্ছ কেন, তরু? ঠোঁট নাড়াবে না। অধৈর্য হয়ে পড়ছি আমি। আই কান্ট কন্ট্রোল মাইসেল্ফ। "
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)