#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৪( অর্ধাংশ)
দিনের মধ্যভাগ চলন্ত। চেয়ারে বেঁধে রাখা লোকটি মুক্তি পাওয়ার আশায় তীব্র ছটফটে পাগলপ্রায়। এক টুকরো কালো কাপড়ের সাহায্যে বাঁধা ঠোঁটগুলোর কোনো এক ফাঁক গলিয়ে গোঙানির শব্দ অন্ধকারাচ্ছন্ন ঘরময় বিস্তার করে চলেছে। দিনের ফকফকা আলোতেও ঘরটি অত্যন্ত অন্ধকার। রশ্মির ধরাছোঁয়া নেই এ ঘরে। পশ্চিমে একটি খিড়কি রয়েছে তাতেও মোটা, ভারী কালো পর্দার আচ্ছাদন। অতিশয় ভারী কাপড়ের আবরণ ভেদ করে সূর্যকরের কামড়ায় গমনের তিল পরিমাণ দুঃসাহস নেই। দুঃসাধ্য সে না করলেও অত্যধিক ফরসা,লোমশে সজ্জিত সুপুষ্ট একটি হাত পর্দাটা কিঞ্চিৎ সরিয়ে দিল। সূর্যরশ্মিকে অনুমতি দিল অতি অল্প পরিমাণে ঘরটাকে আলোকিত করতে যেন তমসা পালিয়ে না যায়। ছটফট করা লোকটি হলো তরুণিমাকে বাগানে দেখা সেই গার্ড। তার ছটফটানি দ্বিগুণ বৃদ্ধি পেল পর্দা সরানো সেই লোকটির মুখাবয়ব দেখে। মাথা নাড়াতে লাগল দু ধারে।
হাত বাড়িয়ে তার কথা বলার ধ্বনিকে বাধাহীন করে দিল ইয়াজিদ। মুখ থেকে কাপড় সরে যাওয়া মাত্র কাতরচিত্তে বলতে লাগল সে,
" আমাকে ক্ষমা করে দিন, বস। আমার ভুল হয়ে গেছে।ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চাইব। আমাকে মা-রবেন না। "
সেই গার্ডের গলা শুকিয়ে গেছে। ঘন ঘন ঢোক গিলছে সে। চেহারায় লেপ্টে আছে অজস্র ভয়। ইয়াজিদ সামনে দাঁড়িয়ে রহস্যচ্ছলে বলে," ভয় লাগছে?"
গার্ড শঙ্কিত দৃষ্টিতে তার মুখের দিকে তাকায় ফটাফট। চোখের চাহনি তীক্ষ্ণ ফলার মতো ধা-রালো। মুখের ভাব হিং-স্রক। গার্ডের বুক মোচড় দিয়ে উঠল। ভয়ে হাড় কাঁপানো শীতের প্রভাব অনুভব করতে লাগল। এতকাল যাবত বহু লোককে জঙ্গলের এই ঘরটিতে যন্ত্রণায় কাতরাতে দেখেছে। ইয়াজিদের নরপি-শাচ রূপ দেখেছে বারংবার। মেয়েলি শরীর দেখার লোভ সামলাতে না পারার অ*পরাধে আজ তার সাথে কী হবে কিছুটা আঁচ করতে পারছে বোধহয়। কম্পমান স্বরে আকুতি-মিনতি করে,
" বববস, আমি আর এমন করব না। আমাকে মাফ করে দিন,বস। "
" আমি এমন করার আর সুযোগ দিব না।"
শক্ত গলায় বলল ইয়াজিদ।
" আমার চোখ সামলাতে পারি নি আমি। আমাকে ছেড়ে দিন,প্লিজ। "
ম-রণের শঙ্কায় আর্তি নিয়ে বার বার ক্ষমা প্রার্থনা করতে থাকে লোকটা। কাতরাতে থাকে। বেঁচে থাকার আকুলতা প্রকাশ করে। কিন্তু হায়! ইয়াজিদের অস্বাভাবিক, পি-শাচ রূপ তাকে রেহাই দেয় না। ঘরে উপস্থিত দুজন গার্ডের মধ্য থেকে একজনকে আদেশ দেয়,
" ছোট ছু--রিটা দাও। "
হুকুম জারি হতেই টেবিলের ওপর সবসময় পড়ে থাকা থালা হতে শা-নিত একটি ছু-রি নিয়ে এসে হাতে তুলে দেয় গার্ড। ইয়াজিদ ছু**রিটিকে চোখের সামনে নিয়ে গভীর দৃষ্টিতে ধার পরখ করে। চেয়ারে বাঁধা গার্ড সজীবতা হারানো পাতার মতো মুষড়ে পড়ে মৃ-ত্যু ভয়ে। নিজের চোখের খুব সন্নিকটে আবিষ্কার করে ছু**রিটির একেবারে সরু অংশ।
তার মণি বরাবর ছু**রি ধরে রেখেছে ইয়াজিদ। একটু নাড়ালেই মণি ছিঁড়ে ঢুকে যাবে অভ্যন্তরে। মুখের পেশিগুলো কঠিনীকৃত করে ঝাঁজালো স্বরে বলে,
" তরুণিমা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তার আশেপাশে কোনো পুরুষকে সহ্য করতে পারি না, আর তুই ওর ভেজা শরীর দেখার সাহস করে ফেললি! আমি তোকে ছাড়তে পারব না, কিছুতেই না। কারণ, তোর নজরটা তরুণিমার ওপর পড়ে গেছে। "
পাগলের মতো প্রলাপ করতে করতে ইয়াজিদ মণির আরও কাছে নিয়ে যায় ছু-রিটা। সূক্ষ্ম অংশ বিঁধতে থাকে লোকটার চোখের মণিতে। ব্যথায় উচ্চরব করে সে। ইয়াজিদ ছু-রিটা সরিয়ে আনে না৷ বলে,
" যে চোখ তরুণিমাকে দেখবে, সেই চোখকে আমি পৃথিবীর কোনো আলো দেখতে দিব না। "
বলেই সে ছু-রিটা বিঁধিয়ে দেয় চোখের মণিতে। কৃষ্ণাভ
মণি ভেদ করে সেটা ঢুকে পড়ে ভেতরে। গলগল করে বেরিয়ে আসে র-ক্তস্রোত। প্রাণপণ শক্তিতে আর্তনাদ করে উঠে লোকটা বেদনায়। বর্বর এই কাণ্ডে কেঁপে উঠে অপর দুজন গার্ডও।
ইয়াজিদের ঠোঁটের কোণে কুটিল হাসি ফোটে উঠে। ছু-রিটা টান দিয়ে এনে আরেক চোখে ঢুকিয়ে দিল সময় ব্যয় না করে। চিৎকার দিয়ে ঘাড় হেলিয়ে দেয় লোকটা। জ্ঞান হারিয়েছে নাকি প্রাণ পরীক্ষা করল না সে। শুধু দেখছে চোখ থেকে ঝরনা ধারার মতো র**ক্তের ফোয়ারা গাল, দাড়ি ছুঁয়ে গড়িয়ে যেতে। এহেন দৃশ্যে তার পৈশাচিক হাসির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। এই চোখ দুটি তরুণিমার শরীর দেখেছিল তা তার জন্য সহ্যাতীত। অসহিষ্ণু কাণ্ডে অনবরত কম্পনরত গার্ড দুজনের দিকে চেয়ে বলল,
" চেইক হিম। "
তরুণিমা এখনও তাজ্জব বনে বসে আছে। ইয়াজিদের আজকের অদ্ভুত আচরণ কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। আর পাঁচটা স্বামীর মতো সে না হলেও আজ নাস্তার টেবিলে যত্নের কমতি রাখে নি এক রত্তিও। অন্য কেউ এমনটা করলেও তরুণিমা মানতে পারত; কিন্তু "মাই এনেমি" বলে মুখে ফেনা তোলা সাইকো পুরুষের কাছ থেকে যত্নআত্তি হজম করতে পারছে না ও। সকালের দৃশ্য ভাবনঘরে চলে আসল পুনশ্চঃ
তরুণিমার কথায় যৎসামান্য থমকালেও তাকে কোলে নিয়ে পুনরায় পা চালায় ইয়াজিদ। নিয়ে আসে রান্নাঘরে। কাচের তৈরি একটি গোলাকার ডাইনিং টেবিল, যার অবস্থান বৃহৎ আকৃতির রান্নাঘরের কাচের দেয়ালের পাশে। তাতে তিনটি চেয়ার পাতা৷ তরুণিমাকে চেয়ারে বসিয়ে দিয়ে পাশের চেয়ারে বসল ইয়াজিদ।
নজর কাচের দেয়ালে ফেলল তরুণিমা। মেদিনী থেকে বিদায় নেওয়া বৃষ্টির আগমনী চিহ্ন স্বরূপ ফোঁটা ফোঁটা জলবিন্দু কাচ বেয়ে নেমে যাচ্ছে নিচে। চামচের ঝনঝন শব্দে ঘাড় সোজা করে বসে ও। প্লেটে চিনি পরোটা, ছু-রি ও কা-টা চামচ দেওয়া। পাশে আবার বাটারের বক্সও। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সব সাজিয়ে-গুছিয়ে দিয়েছে ইয়াজিদ। প্রচণ্ড ক্ষুধায় নিস্তেজ হয়ে পড়ছে সে,নয়তো শ**ত্রুর হাতের বানানো খাবার খাওয়ার মতো চিন্তা-ভাবনা আনত না সে। পুড়ে যাওয়া ডান হাতে চামচ ধরতেই ব্যথায় ককিয়ে গেল। বিশ্রীভাবে ফোসকা পড়ে যাওয়ার ফলে পেলব কিছু ছুলেও যন্ত্রণায় আত্মা বেরিয়ে যাবে যেন।
তার কাতর ধ্বনি শুনে তড়াক করে চাইল ইয়াজিদ। বিহ্বলিত হয়ে প্রশ্ন করে, " আর ইউ ওকে?"
তরুণিমা অনাদরে বলল," জুতা মে-রে গরু দান করতে হবে না আপনার। "
চামচটা পুনর্বার হাতে নিতে চেষ্টা করল সে। যেহেতু তার হাতের আঙ্গুলগুলো সহ পুড়ে গেছে,কবজি থেকে আরম্ভ করে আঙুল অবধি সাদা ব্যান্ডেজে মোড়ানো, তাই খাবার খাওয়ার ক্ষেত্রে চামচই তার ভরসা। কিন্তু ব্যথার তীব্রতায় কিছু ধরা যাচ্ছে না,ছোঁয়া যাচ্ছে না। চামচটা আবার নিতে গিয়েও মুখের রং বদলে গেল, চোখ-মুখ কুচকে গেল। ইয়াজিদ ক্ষিপ্ত চোখে চেয়ে চামচ কেড়ে নিল ওর কাছ থেকে। হাত বাড়িয়ে পরোটা একটুখানি ছিঁড়ে নিয়ে ওর ওষ্ঠদ্বয়ের সামনে তুলে ধরে বলল,
" মুখ খুলো। "
তরুণিমা বিস্ময়ে পড়ে যায়," কী!"
তাকে বিশ্বাস করাতে উত্তাপ ছাড়া গলায় বলল," মুখ খুলো। তোমার হাত ঠিক না হওয়া পর্যন্ত আমি খাইয়ে দিব। "
উঁচু কোনো দালান বা পাহাড় থেকে মাটিতে পড়ার অনুভূতি হলো তরুণিমার। ইয়াজিদের বাদামি চোখের মণিতে চেয়ে বলে,
" এত খাতির করছেন কেন?"
ইয়াজিদের দৃষ্টি স্থির অনুজ্জ্বল, কৃষ্ণাভ নীরদের মতো কোমল,স্নিগ্ধ চেহারায়। বলে,
" হাল চাষ করানোর আগে গরুকেও অনেক খাতির করা হয়। "
তরুণিমা আলো বিকিরণকারী শিখার মতো জ্বলে উঠল, " কী বললেন আপনি?"
" তুমি মনে মনে যা ভাবছ তা। "
স্মিতহাস্যে বলে ইয়াজিদ।
তরুণিমার অবাধ্য চোখ আটকা পড়ল সেই হাসিতে। লোকটা এত ফরসা, এত সুদর্শন যে তরুণিমার মতো কালো মেয়েরা তার সামনে তুচ্ছ। প্রেমে পড়ার দিনগুলোতে ঠিক এমন ভাবনার মেঘই ঘনাত তার মন আকাশে। পুরোনো প্রেম জেগে উঠার আগে নিজেকে সামলে-সুমলে বলে,
" আপনার মতো বদ পাগল তো আমাকে প্রতিবারই আঘাত করে সুস্থ করে আবারও আ-ঘাত করার জন্য। তবে এর আগে এমন করেন নি। কী হয়েছে আপনার? "
ইয়াজিদ গরম চোখে তাকায়। গম্ভীর সুরে বলে," অনেক কিছু। এমন কিছু যা সম্পর্কে আমি ক্লিয়ার হতে পারছি না। ক্লিয়ার হয়ে গেলে হয় তুমি আজন্ম আমার শ-ত্রু থেকে যাবে, নয়তো তোমার আমার সম্পর্ক বদলে যাবে। "
তরুণিমা বাকরুদ্ধ! সম্পর্ক বদলে যাবে? কেমন বদল?
আর কী এমন বিষয় যা স্বচ্ছ পানির মতো পরিষ্কার করতে পারছে না ইয়াজিদ?
" রহস্য রেখে কথা বলছেন কেন?"
ইয়াজিদ নরম ও গাঢ় সুরে বলল," আমার ভিতরেই এক রহস্য জট পাকিয়ে আছে। তুমি নামক রহস্য। তোমাকে আমি আমার এনেমি মেনে নিলেও আমার ভিতর বলে তুমি আমার অন্য কিছু। "
" অন্য কিছু! কী?"
জবাব আসে না। পিনপতন নীরবতা ঘিরে ধরে ঘরটাকে।
তরুণিমা বিরক্ত হয়ে চেয়ার ছাড়তে নিলে তার হাতটা আলতো করে ধরে ইয়াজিদ। টেনে এনে চেয়ারে বসিয়ে বলল,
" কোথাও যাবে না। নাস্তা করতে হবে তোমার। "
" আপনার হাতে খাব না আমি। "
ইয়াজিদ ভ্রু কপাল স্পর্শ করল। তরুণিমার একঘেয়েমি কণ্ঠে শুনে বলল,
" হাতে খাবে না। তবে কি অন্য পদ্ধতিতে খেতে চাইছ? মুভিতে মুখে মুখে যেভাবে খাওয়ানো হয়?"
তরুণিমা উপহাস বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পালটা প্রশ্ন করল," একজনকে ভালোবাসার দাবি করে অন্য নারীকে মুখে মুখ লাগিয়ে খাওয়ানোর কথা বলতে লজ্জা লাগে না?"
ইয়াজিদ দৃঢ় গলায় বলল, " না,লাগে না৷ এখন তোমার সুস্থতা দরকার। তোমার সুস্থতার জন্য আমি মুখে মুখ লাগিয়েও খাওয়াতে দ্বিধা করব না। তাছাড়া বউয়ের সাথে সব জায়েজ। এখন চয়েস তোমার। আমার হাত দিয়ে খাবে নাকি মুখে মুখ লাগিয়ে?"
তরুণিমা আপাতত হার মানল। ইয়াজিদ যে পাগল সে সবদিক দিয়েই প্রমাণ পেয়েছে। যদি সত্যি সত্যি মুখে মুখ লাগানোর ব্যাপারখানা ইয়াজিদ ঘটিয়ে ফেলে আকস্মিক তবে পরবর্তীতে তাকে একশ একটা থাপ্পড় দিলেও সেই স্পর্শ মুছবে না,মনে থেকে যাবে। অগত্যা মুখ বাড়িয়ে দিল তার কাছে। মুখে পুরে নিল পরোটা। তাকে খাইয়ে দিয়ে মেডিসিন বুঝিয়ে দিল ইয়াজিদ। তরুণিমা পানির গ্লাস হাত থেকে রেখে খোঁচা দিয়ে বলে,
" এত ভালো পরোটা কীভাবে বানালেন? একটুও পু-ড়ল না। গার্লফ্রেন্ডকে বানিয়ে খাওয়াতেন বুঝি?"
তৎক্ষনাৎ জবাব পেল সে এবারে," নো। তুমিই প্রথম নারী যে আমার বানানো পরোটা খেলে। আর তোমাকেই আমি প্রথম চিনি পরোটা বানিয়ে খাওয়াতে চেয়েছিলাম। কেন জানিনা, কিন্তু মনে হলো তুমি যেহেতু আমাকে একবার খাইয়েছিলে, আমিও খাওয়াব। "
কথাগুলো বলে দাঁড়ায় না ইয়াজিদ। বের হওয়ার সময় বলে গেল পরনের কাপড় পরিবর্তন করে নিতে। তরুণিমা বৈদ্যুতিক খুঁটির মতোন স্তব্ধ হয়েছিল কয় পল,কয় মিনিট ও জানেনা। শুধু মনে হচ্ছিল, পুরোনো অনুভূতিগুলো খুব করে ওকে ধিক্কার জানাচ্ছে কেন ওদের হৃদয়ের কাননে ঘুরে বেড়াতে দিচ্ছে না!
ইয়াজিদের করা পাগলামির কথা ভাবতে ভাবতে কাপড়ই পালটাতে ভোলে বসে আছে সে। ব্যাগ থেকে একটা শাড়ি নামাল। লাল জামদানি। একদম টুকটুকে লাল। সাব্বির সাহেব কি আর কোনো রঙের শাড়ি পেল না! ব্লাউজ, পেটিকোট পরে শাড়িটা কোনোরকমে গায়ে জড়াতে লাগল। হাত কর্মক্ষম হয়ে পড়ার কারণে বেগ পোহাতে হচ্ছে শাড়িটা পরতে। বক্ষদেশের ওপর আঁচল ছড়িয়ে দিয়ে কুঁচি করতে লাগলে কারো দরজা খোলার আওয়াজে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। বা হাতে এলোমেলো কুঁচিগুলো গেঁথে ফেলে চট করে।
ইয়াজিদের পা থমকে যায় তরুণিমার চৌকাঠে। এলোমেলোভাবে শাড়ি পরিহিতা তরুণিমাকে দেখে বেসামাল হয়ে পড়ে তার হৃদয়স্থল। অনুজ্জ্বল নারী শরীরের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে লাল বর্ণের শাড়ি। আচ্ছা, সাব্বির কি জানত লাল শাড়িতে তরুণিমা ইয়াজিদের দৃষ্টি কেড়ে নিতে পারবে? তার মানে সে কি অন্য চোখে দেখেছে তরুণিমাকে? এমনটা হলে তার চোখও রাখবে না সে। পরক্ষণেই ক্ষান্ত হয় একটি কথা ভেবে,' নতুন বউদের লাল শাড়ি পরতে হয়, তাই শপিং করতে গেলে লাল শাড়ি কিনে আনব স্যার। ' কি অদ্ভুত! সাব্বিরের মতো বোকাসোকা, বিয়ে করা ছেলেটাকে নিয়েও সন্দেহ করছে সে কেবলমাত্র তরুণিমার জন্য! সাব্বির হোক বা অন্য কেউ কারো অস্বাভাবিক নজরই তরুণিমার ওপর পড়লে সইতে পারবে না এটা অনুভব করতেই ইয়াজিদের দমবন্ধ হয়ে আসতে লাগল। শ**ত্রু বলে কাছে আনা এই মেয়েটাকে দেখেই অনুভূতি হচ্ছে অতীতেও সে এই মেয়েটাকে চাইত,এখনও চায়। শুধু কি কাছে এনেছে বলে এমনটা অনুভব হচ্ছে? তাহলে দূরে থাকতে হবে তার। দূরে রাখতে হবে তরুণিমাকে। তাকে সারা বাড়িতে না দেখতে পেয়ে চলে এসেছিল এখানে, ফিরে যেতে নিলে কর্ণধারে এলো,
" এই যে,তারছিঁড়া ইয়াজিদ শুনুন।"
" কী বললে? "
দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে গেল ইয়াজিদ। তরুণিমা তাকে জব্দ করতে বলল,
" শুনেন নি? আপনি যে আমাকে মাই এনেমি বলে বেড়ান আমি কি জিজ্ঞেস করি যে কী বললেন? শুনেছেন যখন,এদিকে আসুন। আমার শাড়ির কুঁচিগুলো ঠিক করে দিন। "
" তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি শাড়ির কুঁচি ঠিক করব?"
" খাইয়ে দিচ্ছেন যেন হাতে ব্যথা না পাই, টেনে টেনে কুঁচি ঠিক করতে গেলে ব্যথা পাব না?"
নরম সুরে টেনে টেনে বলল তরুণিমা।
ইয়াজিদ নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল," আমি পারি না। "
"আমি শিখিয়ে দিব,এদিকে আসুন। "
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা পর্বের অর্ধেক এটা। বাকিটা জলদিই দিব।)#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৪( বাকি অংশ)
" শাড়িটাই খুলে ফেলো। "
" কী?"
তরুণিমা বিহ্বল হয়ে বলল আবারও,
" শাড়ি খুলব কেন?"
ইয়াজিদ দরজায় এক বাহু ঠেকাল। হাত দুটো বুকে বেঁধে নিয়ে স্মিত স্বরে বলল," যেটা পারো না সেটা পরার কী দরকার? "
অপরাজিত কণ্ঠে বলল ও, " আপনি মজা নিচ্ছেন? নিজের সেক্রেটারিকে দিয়ে একটা জামা ছাড়া বাকি সব শাড়িই আনিয়ে এখন মজা নিচ্ছেন!"
ইয়াজিদ তাকিয়ে থাকতে পারছে না তরুণিমার দিক। তার বুকের ভেতরের জমিন কাঁপছে থরথর করে। মেয়েটার মাথার ঘন কোঁকড়া চুলগুলো দুভাগ হয়ে মধ্যিখানে লম্বা এক সিঁথি তৈরি করেছে, বেহায়া কিছু কুঁচি কুঁচি চুল লুটে নিয়েছে কপাল। প্রভাহীন গোলগাল চেহারাটা আজ তার নিকট অরণ্যের দুর্লভ ফুল। সীরাতকে শাড়ি পরা অবস্থায় দেখে তো এমন মনে হয় নি! এমন ভালো লাগার আচ্ছাদন হৃদয়ে পড়ে নি! মেজাজ খিটখিটে হয়ে গেল তার। কণ্ঠে কাঠিন্য এনে বলল,
" চেঞ্জ দিস আউটফিট। যদি মনে করো আমি তোমার সামনে ঝুঁকে তোমার শাড়ি ঠিক করে দিব,তাহলে সেটা তোমার স্বপ্ন। ইয়াজিদ কখনোই তোমার সামনে ঝুঁকবে না। তোমাকে শা-স্তি দেওয়ার আশা আমার এখনও পূর্ণ হয় নি বলে ক্ষ-তে মলম দিচ্ছি। "
বলে আর স্থির হতে পারল না সে।
তরুণিমা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। যা ভেবেছিল তা-ই। কয়লা ধুইলে ময়লা যায় না। আর ইয়াজিদ কখনোই তার প্রতি সহানুভূতিশীল হবার নয়। তার সহানুভূতি চায়ও না ও। হাতটা প্রচণ্ড জ্বালাপোড়া করছে। কোনোরকমে চুলগুলো খোঁপা করে বাহিরে এলো। এসে দেখে ইয়াজিদ সোফায় বসে ল্যাপটপে মগ্ন। মানসিকভাবে অসুস্থ এই লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছে ওর নেই। মনেপ্রাণে ঘৃ-ণা করে সে মানুষটাকে। তার জীবনে নরপশু সমতুল্য মানুষটা অভিশাপ বই আর কিছুই নয়। এই বাড়িতে সময় কা-টানোর মতো কিছুই পাচ্ছে না ও। বাহিরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অনুভব করছে নিজেকে। অকস্মাৎ একটা কথা মনে পড়তেই কণ্ঠনালি রোধ করে ফেলল জল। আজ তার বাবার মৃ-ত্যুবার্ষিকী। যার দেওয়া অপ-মানের ভার সইতে না পেরে শয্যাশায়ী হয়েছিল তার বাবা তাকে বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে দেখল চোখের কোণা দিয়ে।
ইয়াজিদ চোখ তুলতেই তার চোখে পড়ল অসরল চাহনি,যাতে ম্লান বিকেলের মতো অজস্র বিষাদ। মিলন হতেই চোখজোড়া সরে গেল টুপ করে। নববধূর মতো শাড়ি পরে জানালার অভিমুখে দাঁড়ানো তরুণিমার চোখে বিষন্নতা দেখে তার চিবুক শক্ত হয়ে গেল। অসহ্যকর রাগ মস্তিষ্ক দখলে নিয়ে নিল। যে চোখে দুঃখ দেখে সুখ পেত সেই চোখে আজ দুঃখ কেন জায়গা পেল সেটা ভেবে মাথার ভিতর রাগ চিড়বিড় করে ফোটতে লাগল। ধমকে উঠল তরুণিমাকে উচ্চ শব্দে,
" ওখানে দাঁড়িয়ে কী করছ,হু? "
হুট করে ক্ষেপণা-স্ত্রের মতো কথার হুংকারে তিলার্ধ কাঁপল তরুণিমার বুক। বিপন্ন গলায় প্রশ্ন সাজাল,
" দাঁড়িয়ে থাকলে কী হয়েছে? "
" মন খারাপ করে দাঁড়িয়ে আছ কেন?"
তরুণিমা স্তম্ভিত। সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে লোকটার কী সমস্যা? ত্যাড়ামি করে উত্তর দিল,
" আমার ইচ্ছে। "
ইয়াজিদ ক্ষুব্ধ স্বরে বলে উঠল," তোমার ইচ্ছে নাকি অনিচ্ছা আমি জানিনা। তুমি মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার বাড়িতে যা হবে সব আমার মর্জিতে হবে।"
" ঠিক আছে, তাহলে আমি বাহিরে গিয়ে মন খারাপ করি।"
বাইরের দিকে যাওয়ার উদ্দ্যেশে পা বাড়াতেই হাতে দানবীয় শক্তির চাপ অনুভব করে তরুণিমা। শ্রবণে আসে গম্ভীর স্বর,
" বাহিরে যেতে পারবে না তুমি। "
ক্রোধে আরক্ত চেহারার পানে চেয়ে সে সাহস সঞ্চয় করে,
" বাহিরে যেতে পারব না, মন খারাপ করতে পারব না,শাড়ি পরতে পারব না। সব কি আপনার ইচ্ছেতে হবে? "
ইয়াজিদের বজ্রদৃঢ় গলা," হ্যাঁ, আমার ইচ্ছেতে হবে। যা আমার সহ্য হয় না তা কিছুই করবে না তুমি। "
" আপনি সিক ইয়াজিদ। মনের ওপর কারো জোর চলে না। এটা কেন বুঝতে পারছেন না আপনি?"
" বুঝতে চাই না আমি। "
ইয়াজিদের নিষ্করুণ বাক্য শুনে তরুণিমা লম্বা নিঃশ্বাসকে মুক্ত করে দিল।
" বাহিরে যেতে দিন আমাকে। আপনার এই ঘরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যাচ্ছি না। যেখানেই যাই না কেন আপনি ঠিকি আমায় খুঁজে বের করবেন।
" যেতে পারবে না।"
তরুণিমা হতবাক কণ্ঠ থেকে বেরিয়ে এলো ছোটো একটি প্রশ্ন, " কেন?"
" তুমি কিছু ফিল করতে পারছ না?"
দ্বিগুণ চমকালো তরুণিমা," কী?"
ইয়াজিদ ওর হাত ছেড়ে দিয়ে উশখুশ করে বলল," তোমার কোমর থেকে শাড়ি নেমে গেছে। "
তরুণিমার পায়ের তলার জমিন কম্পিত হলো। লজ্জার শামিয়ানা নেমে এলো শ্যামল মুখ জুড়ে। ত্বরিত কোমরে হাত দিয়ে নিজের ঘরে চলে গেল সে। তার করা বিচলিত কাণ্ডে ইয়াজিদের ঠোঁটের কোণে ফুটে উঠল অনিমন্ত্রিত হাসি। মেয়েটার সুডৌল, অনাবৃত কোমর তার নজরে গাঁথছিল। সেই সঙ্গে হৃদযন্ত্র গতি হারাচ্ছিল বারংবার।
তরুণিমা কক্ষে এসে শাড়ি ঠিক করে নিল কোনোরকমে। অকেজো হাতে কিছুই ঠিকঠাক করতে পারছে না ও। যার ফলে কোমর থেকে শাড়ি সরে গেছে। সারা বিকেল,সন্ধ্যা ঘাপটি মে-রে থাকল ঘরে। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন সন্ধ্যার রূপ মুছে গিয়ে প্রকৃতিকে আপন করে নিয়েছে অমানিশা টের পেল না। তলিয়ে রইল ঘুমের অতলান্তিকে। অন্ধকারে নির্জীব হয়ে থাকা ঘরে পদক্ষেপ পড়ল ইয়াজিদের। বৈদ্যুতিক বাতিকে ঘরে আলো ছড়াতে দিল না সে। পকেট হাতড়ে গ্যাসলাইট বের করল। তাতে চাপ দেওয়া মাত্রই দপ করে জ্বলল আগুনের লেলিহান শিখা। ঈষৎ সেই হলুদাভ আলোকে পুঁজি করে এগিয়ে গেল তরুণিমার বিছানার সন্নিকটে। গুটিশুটি মে-রে শুয়ে আছে সে।ওষ্ঠ দুটি অত্যন্ত শুষ্ক। মুখ জুড়ে তেলতেলে ভাব।
বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ইয়াজিদ। এই মেয়েটার দিকে তাকালেই তার আজকাল মনে হচ্ছে সে ধ্বংস হয়ে যাচ্ছে, ভিতরে বিনাশক ঝড় বইছে। লাইটার বন্ধ করে রান্নাঘরে এলো পানি পান করতে। গলা শুকিয়ে গেছে তার। কাচের দেয়ালে হাত ঠেকিয়ে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ফোন লাগাল সাব্বিরকে। দ্বিতীয় বার কল করতে হলো না, প্রথমবারেই রিসিভ হয়ে গেল।
" বলুন স্যার। "
" তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি প্রেম করে বিয়ে করেছ না?"
সাব্বির আশ্চর্যান্বিত হলো। বিস্ময়ে জিজ্ঞেস করল," হঠাৎ এই প্রশ্ন করছেন কেন?"
" প্রেম সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর চাই তোমার কাছে। "
এবারে সাব্বির প্রেমে ওস্তাদ হওয়ার মতো করে বিজ্ঞ গলায় বলল," জি স্যার,করুন। "
ইয়াজিদ আড়ষ্ট স্বরে বলল, " একটা মেয়ে তোমার সামনে শাড়ি পরে এলে তাকে দেখে ভালো লাগা কি স্বাভাবিক? "
" স্বাভাবিক। শাড়ি পরা মেয়ে মানুষকে দেখলে একটুআধটু ভালোই লাগে। "
" তার দিকে অন্য কেউ তাকালে সেই ব্যক্তিকে মে*রে ফেলতে চাওয়াটা কী?"
সাব্বির অনতিবিলম্বে বলল,"এটা ভালোবাসা। ভালো লাগা হলে একটা মেয়েকে নিয়ে এত পজেসিভ কেউ হয় না। "
ইয়াজিদ মেঘমন্দ্র স্বরে জানতে চাইল, " তার কষ্টে অস্থির হয়ে যাওয়াও কি ভালোবাসা? "
" জি স্যার। "
" এসব কি অন্যকিছুর কারণ হতে পারে না?"
ইয়াজিদের ক্রোধমিশ্রিত কণ্ঠ শুনে সাব্বির হড়বড় করে বলল," আকর্ষণ বা মোহও হতে পারে স্যার। কেউ কাছে থাকলে এরকম মোহ তৈরি হতে পারে। তবে এটা বোঝার জন্য পরীক্ষা করতে হবে। যদি সে দূরে গেলে অনুভূতি চলে যায় তাহলে সেটা মোহ,আর সে দূরে গেলেও তার প্রতি টান অনুভব করলে সেটা ভালোবাসা। "
সাব্বির ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করল," আপনি এসব কেন জানতে চাইছেন, স্যার? কারো প্রেমে..."
তার কথা সমাপ্তিতে পৌঁছানোর আগেভাগেই ইয়াজিদ গর্জন করে উঠল," শাট আপ। কী করছিলে?"
সাব্বির বেফাঁস কণ্ঠে একটু আগে তার শয়ন কক্ষে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলল," বউকে চুমু খাচ্ছিলাম,স্যার। "
ইয়াজিদ " গবেট " বলে ফোন রেখে দিল।
নিজের কথায় নিজে শরমে ম-রে যাওয়ার হাল সাব্বিরের। শ্বশুর বাড়িতে আজ প্রথমবার বেড়াতে এসেছে সে। তার শ্বশুর তাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছে গতকালই। কাল যখন কাজে ফিরে যাবে বউ রেখে দূরত্ব বজায় রাখা স্যার তার মুখই না সেলাই করে দেয় এই কথার জন্য!
পুরো রাতে একবারও ঘুম ভাঙে নি তরুণিমার। ঘুমকে ছুটি দিল সে একেবারে দিনের সূচনাকালে। ব্যাগপত্র গুছিয়ে নিসর্গ বুঝি শীতকে বিদায় দিয়ে দিল, অল্পস্বল্প উষ্ণতা অনুভূত হলো ওর। ড্রইং রুমে রেডি হয়ে বসে আছে ইয়াজিদ। তাকে দেখে উঠে দাঁড়াল, যেন তারই অপেক্ষায় ছিল।
" রেডি হয়ে নাও, বাহিরে যাব। "
তরুণিমা বিস্মায়াবিষ্ট হয়ে পড়ল," বাহিরে নিয়ে যাবেন?"
" হ্যাঁ, তৈরি হয়ে এসো। আমি অপেক্ষা করছি বাহিরে। "
কালো রঙা একটি জর্জেট শাড়ি পরিধান করে বাইরে আসে ও। ইয়াজিদ ড্রাইভিং সিটে উঠে বসে। সর্বদা কালোর অবতার সেজে থাকা একজন গার্ড এসে তার পাশের দরজা মেলে দিয়ে উঠে বসতে মিনতি করে তাকে।
দীর্ঘকায়,দানবীয় দেখতে সারি সারি গাছের মাঝখান দিয়ে সরু একটি পথে দিয়ে এগিয়ে চলেছে গাড়িটি। দিনের আলোতেও রাস্তাটা গাছের ছায়ায় আঁধার হয়ে আছে। সূর্যের আলো গাছের ফাঁকফোকর গলিয়ে আসতে সফল হয় অল্পস্বল্প। তরুণিমা সন্দিগ্ধ হয়ে প্রশ্ন করে,
" কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? "
ইয়াজিদ ওর দিকে না চেয়ে বলল," যে অসুখ তুমি আমার ভিতরে বাঁধিয়েছ তা উপশম করতে। "
তরুণিমা কিংকর্তব্যবিমুঢ়! গাড়ি এসে থামল একটি ফটকের সম্মুখে। ফটকে নজর দেওয়ার আগে তার চোখ পড়ল ফটকের সামনে তানভীরকে দাঁড়িয়ে থাকতে।
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)