#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৫
তানভীরকে দেখে তরুণিমা তার বাকশক্তি হারিয়ে ফেলল ক্ষণিকের জন্যে। লোহার তৈরি সিংহদ্বারের সামনে কঠোর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে সে, সাথে আবার আইনের পোশাক পরিহিত একজন পুলিশ কর্মকর্তা। কোথায় চলে আসল সে? গহীন জঙ্গলে দিশাহীন হয়ে পড়া পর্যটকের মতোন হাসফাঁস করতে মত্ত হয়ে গেল অভ্যন্তর। ফটকের দিকে পুনশ্চঃ চাইলে স্মৃতির বিবর্ণ অ্যালবাম থেকে বেরিয়ে এলো জরুরি একটি বিষয়। ফটকের অপর প্রান্তে তাকালে হৃদয় ধ্বক করে ওঠে। এটা ইয়াজিদের পিত্রালয়! তানভীর কী করছে এখানে? সাথে আবার পুলিশ কেন? প্রশ্নরা যখন তার ভেতরে টনের্ডোর মতো ঘুরপাক খাচ্ছিল ঠিক তক্ষুনি তানভীরের চোখের তারায় ভাসল ওর চেহারা। দৃষ্টি দুটি জমে গেল ধবল তুষারের ন্যায়। কত পল,কত কাল, কতক্ষণ জমে ছিল সেটার হিসেব-নিকেষ করতে পারল না সে গাড়ির মধ্যস্থলে অন্য আরেকটি প্রাণের অস্তিত্ব আছে মনে পড়তেই। সহসা ভয়াল অ-স্ত্র এসে চোখজোড়াকে লুফে নিল, ত্রস্ত হয়ে চাইল ঘাড় ঘুরিয়ে। তার পাশের উপস্থিত মানব স্টিয়ারিংয়ে হাত রেখে খরধার চোখে সামনে চেয়ে আছে নির্নিমেষ। ফরসা আদল জুড়ে কাঠিন্যের রাজত্ব। যে মেয়ের কণ্ঠনালি কখনও কারো ভয়ে শুকায় নি, তার বক্ষদেশের নীলসিন্ধুর সব জল শুকিয়ে গেল তানভীরের কথা চিন্তা করে। তাকে এদিকে এগিয়ে আসতে দেখে সজোরে গাড়ির দরজা মেলে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে পড়ল ইয়াজিদ।
তরুণিমার হৃদস্পন্দন ভয়ের তাড়নায় এবার মাত্রা অতিক্রম করার হালচাল। সেও বেরিয়ে গেল দরজা খুলে। তানভীর ওরদিকে এগিয়ে এসে সামনে দাঁড়ানোর মুহূর্তেই তার সামনে প্রাচীর হয়ে দাঁড়াল ইয়াজিদ। তরুণিমার দেহ লুকায়িত হলো দীর্ঘাকৃতির শরীরের পেছনে। তানভীরের কপালে বলিরেখার ভাঁজ পড়ল। শক্ত কণ্ঠে বলে উঠল,
" তুই ওর সামনে এসে দাঁড়ালি কেন?"
ইয়াজিদ তার চেয়েও ত্রিগুণ উত্তপ্ত স্বরে গর্জে উঠল," তোর এখানে কী?"
" তরুণিমাকে নিতে এসেছি আমি। "
" আমার বউকে নিতে এসেছিস?"
এক ভ্রু উঁচু করে প্রশ্ন করল ইয়াজিদ। তানভীরের চোয়াল দৃঢ় হয়ে এলো," ও তোর বউ না। "
" তোর চোখের সামনে বিয়ে করে আনলাম, তুই বলছিস বউ না? স্মৃতিশক্তি কি কম?"
" জোর করে কবুল বলানো, কাবিননামায় স্বাক্ষর করানো কখনোই স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে দেয় না। স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় ভালোবাসা দিয়ে। তরুণিমা তোর বউ না। ওকে তুই নিজের স্বার্থ পূরণে আটকে রেখেছিস। "
ইয়াজিদের মস্তিষ্কের হাল বিগড়ে গেল, ক্রোধে অস্থির হয়ে পড়ল। ঝড়ের বেগে তানভীরের গলায় পাঁচ আঙ্গুল রেখে গ লা চেপে ধরল। অস্বাভাবিক কণ্ঠে চিল্লিয়ে বলল," তরুণিমা আমার বউ। ও আমার বউ। "
তরুণিমা আতঙ্কিত হয়ে পড়ে। ছাড়াতে যেতে চাইলে তার হাতের কবজিতে চাপ প্রয়োগ করে ধরে রাখে ইয়াজিদ অন্য হাতে। ঘাড় কাত করে বলে,
" ওর কাছে যেয়ো না,তরু। যদি যাও আমি খুব খারাপ কিছু ঘটিয়ে ফেলব। মে-রে ফেলব ওকে। "
থমকে যায় সে। পুলিশ অফিসার ছাড়িয়ে নেয় তানভীরকে। হু-মকি প্রদান করে তৎক্ষনাৎ,
" প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদ, একজন পুলিশ অফিসারের সামনে আপনি একজনকে মা-রতে চেয়েছেন, এই অপরাধে কিন্তু আমি আপনাকে জেলে নিতে পারি। "
ইয়াজিদ পূর্ণ দৃষ্টি রাখল পুলিশ কর্মকর্তার দিক। তার বয়সেরই হবে সে। ঠোঁট বাকিয়ে বলল,
" নিতে পারলে নিয়ে যান, অফিসার। ক্ষমতা আছে?"
পুলিশ অফিসার জবাব দিতে পারল না। সে জানে, আজ নিয়ে গেলে পরেরদিনই কারাগার থেকে মুক্ত হয়ে যাবে ক্ষমতার বলে। সে শুধু তরুণিমাকে ছাড়িয়ে নিতে তানভীরকে সাহায্য করতে এসেছে।
তানভীর তরুণিমার দিক শিথিল চাহনি ফেলে নরম গলায় বলল," চলো তরুণিমা। "
তরুণিমা হতচকিত চোখে তাকাল। তানভীর তাকে নিতে এসেছে কেন? তার এত দরদ উথলে উঠছে কেন তার প্রতি? শুধু প্রায়শ্চিত্ত থেকে এতকিছু করার কি খুব দরকার? ইয়াজিদ ওর হাত আরও শক্ত করে ধরে জানাল,
" কোথাও যাবে না তরুণিমা। "
পুলিশ অফিসার ইরফান বলল," উনাকে আপনি জোর করে সম্পর্কে রাখতে পারবেন না প্রডিউসার সাহেব। আমাদের কাছে অভিযোগ এসেছে আপনি তানভীর সাহেবের প্রাণ নিয়ে নিবেন এমনটা ভয় দেখিয়ে তরুণিমা ম্যামকে বিবাহে বাধ্য করেছেন। তাই উনাকে নিতে এসেছি আমরা। ভয় দেখিয়ে সম্পর্কে রাখার জন্য আপনাকেও থানায় গিয়ে জবাবদিহি করতে হবে। আপাতত উনাকে নিয়ে যেতে দিন।"
ইয়াজিদ ভর্ৎসনা করে বলল," আমার বউকে আমি নিয়ে যেতে দিব? আপনার বউকে একজন পরপুরুষ নিতে এলে আপনি দিয়ে দিবেন?"
ইরফান মাথা নত করে ফেলল এমন প্রশ্নে।
" জোর করে বিয়ে করে, আটকে রেখে আর কত কাপুরুষের পরিচয় দিবি?"
বাঁকা হাসল ইয়াজিদ। রসাত্মক স্বরে বলল," আমি না-হয় জোর করে বিয়ে করে কাপুরুষের পরিচয় দিলাম, কিন্তু অন্যের বউকে প্রেম প্রেম চোখে দেখাটা কি সুপুরুষের কাজ?"
তরুণিমা হতবাক হলো। আশ্চর্য চোখে তানভীরের দিকে তাকাল। তার মুখে থমথমে একটি ভাব। ইয়াজিদ তার ও তানভীরকে নিয়ে আবারও কুৎসিত মতবাদ প্রকাশ করছে। তানভীরও কিছু বলছে না কেন? তবে তানভীর তাকে প্রেমের দৃষ্টিতে দেখে? নিজেই প্রতিবাদ করল ইয়াজিদের কথায়,
" আজেবাজে বকছেন কেন? আমার ও তানভীর ভাইয়ের মধ্যে এমন কিছু নেই। "
তানভীর আহত চোখে তাকাল ওর দিকে। কি গভীরভাবে সাফাই গাইছে ইয়াজিদের কাছে তাদের মধ্যে প্রেম ঘটিত সম্পর্ক নেই এমনটা বোঝাতে। তরুণিমা কি তাকে পছন্দ করে না? কখনও করে নি? অবশ্যই করেছে, নতুবা বিয়েতে রাজি হতো না কভু, তাকে নিয়ে স্বপ্নও দেখত না কখনো। পছন্দ করত বলেই নতুন জীবনের স্বপ্ন দেখেছে তাকে কল্পনা করে, যা তারই ভুলে মনের ঈষাণ কোণে চাপা পড়ে আছে। সমস্ত অভিমান সরিয়ে দিবে সে, নিজের করে নিবে তাকে।
ইয়াজিদ তার পাশে থাকা মানবীর দিকে চেয়ে বলল," এমন কিছু আমি হতেও দিব না। তোমাকে কারোই হতে দিব না আমি। "
তরুণিমা অবাক হলো না৷ নীরবতা এক গভীর চাদর টেনে নিল অধরযুগলে। তানভীরের উচ্চারিত শব্দগুচ্ছ কানের ছিদ্র গলিয়ে প্রবেশ করল,
" তরুণিমা, চলো আমার সাথে। "
পুলিশ অফিসারও বলল," চলুন,ম্যাম। "
তরুণিমা হাতে ব্যথা অনুভব করতে লাগল। ইয়াজিদ তাকে এত শক্ত করে ধরেছে যে তার শক্তি নেই এই বাঁধন থেকে মুক্ত হবার। তানভীরের পানে চেয়ে বলল,
" আমি যাব না, তানভীর ভাই। "
তানভীর ব্যতিব্যস্ত হয়ে পড়ে," যাবে না মানে? কেন যাবে না? শয়-তানটা তোমাকে আবারও ব্ল্যাকমেইল করছে, তাই না? আমার কিছু হবে না, প্লিজ চলো তরুণিমা। "
" কেউ আমায় ব্ল্যাকমেইল করছে না। বিয়েটা জোর করে হোক,যেভাবে হোক, এখন আমি এটাকে মানি। আপনি চলে যান। "
দৃঢ় গলায় বলল সে। ইয়াজিদের ঠোঁটের কোণে সুপ্ত হাসি লেগে আছে। তানভীর হতাশ চোখে দেখতে লাগল তরুণিমাকে। সে বুঝতে পারছে ওদের ভালোর কথা চিন্তা করেই নিজের মুক্ত হবার পথ বন্ধ করে ফেলছে মেয়েটা। তার অনিমেষ চাহনি দেখে ইয়াজিদ অ--গ্নিশোধিত গলায় বলল,
" ডোন্ট লুক এট মাই ওয়াইফ। এটা আমার সহ্যসীমার বাহিরে। "
তরুণিমার হাত ধরে তাকে সিংহদুয়ার পেরিয়ে নিয়ে যেতে লাগল ইয়াজিদ। একবারও পেছন ফিরে চাইল না সে। তানভীর তার পদক্ষেপের দিয়ে চেয়ে ইরফানকে বলল,
" তরুণিমাকে মুক্ত করার অন্য কোনো পথ নেই? "
ইরফান তার কাঁধে হাত রেখে প্রতুত্তর করে," যে নিজে মুক্ত হতে চায় না তাকে মুক্ত করা যায় না। "
" তরুণিমা আমাদের ভালোর জন্য এমনটা করেছে। "
" কারণ, তিনিও জানেন ক্ষমতার কাছে সবাই তুচ্ছ। আশফাক খান ও তার ছেলে ইয়াজিদের সাথে লড়াইটা কঠিন। "
" যতই কঠিন হোক তরুণিমাকে আমি ছিনিয়ে আনব ও নিজের করে নিব। "
অস্পষ্ট সুরে বলল তানভীর। তার লক্ষ্য এখন তরুণিমাকে পাওয়া, নিজের করে পাওয়া। আজ হেরেছে তো কী হয়েছে, আবারও সে আসবে, তাকে মুক্ত করে নিবে।
___________________
" আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন?"
প্রশ্নাত্মক বাক্য তরুণিমার। ইয়াজিদ ওর হাতটা ছেড়ে দিয়ে উলটো জিজ্ঞেস করল, " যাও নি কেন?"
" আপনি আমাকে যেতে দিতেন?"
" কখনোই না। "
" যে আইন ভয় পায় না, যার প্রতিপত্তি অনেক, তার কাছ থেকে মুক্তি পাওয়া দুষ্কর। "
ইয়াজিদ ঘরের প্রবেশের মুখে থেমে একগাল শব্দহীন হাসি হেসে বলে, " আমার কেন মনে হচ্ছে, তুমি আমার জন্য যাও নি? একসময় ভালোবাসতে বলে কথা। পুরোনো প্রেম জাগ্রত হতেই পারে!"
তরুণিমার নরম সুর মুহূর্তেই রুক্ষ হয়ে গেল, " এটা আপনার জঘন্য ভাবনা। আপনাকে কেউ ভালোবাসতে পারে না, আপনি শুধু ঘৃণার উপযোগী। আমি আপনার জন্য নয় বরং আপনার হাত থেকে কিছু মানুষকে বাঁচাতে যাই নি। "
তরুণিমার কথার অর্থ বুঝতে পেরে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না ইয়াজিদ। মস্তিষ্ককে উগ্র একটি ভাব বশে নিয়ে নিল। ওর হাতটা টেনে দেহটাকে মেশাল দরজার পাশের দেয়ালে। উন্মত্ত দৃষ্টিতে চেয়ে অসহিষ্ণু গলায় বলে উঠল,
" তানভীরকে বাঁচাতে যাও নি? হু? তানভীরকে বাঁচাতে চেয়েছ তুমি? "
তরুণিমা কণ্ঠ শীতল রেখে বলল," সরুন আমার কাছ থেকে। "
ইয়াজিদ সরে গিয়ে ঘুরে দাঁড়াল। দেয়াল ছেড়ে সরতে গেলে দ্রুত হাতে তরুণিমার চিবুক চেপে ধরল সে, " আমার প্রশ্নের জবাব দাও। "
গালের কোমল চামড়া ভেদ ইয়াজিদের আঙ্গুলগুলো ভিতরে ঢোকার অভিপ্রায়। চোখ বুঁজে রইল তরুণিমা। ক্লেশবোধ করলেও তা বাহিরে প্রকাশিত হতে দিল না। চিবুক
ছেড়ে দিল ইয়াজিদ। তরুণিমা তার দিয়ে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলে,
" আমি আপনার মতো নিষ্ঠুর নই। তানভীর ভাইকে ঘিরে থাকা মানুষগুলোর সুখের জন্য আমি তাকে বাঁচিয়েছি আপনার মতো পি-শাচের হাত থেকে। কারণ, তাকে ঘিরে থাকা মানুষগুলো আমাকে আশ্রয় দিয়েছে, এতটা অকৃতজ্ঞ আমি হতে পারব না। "
তানিয়া খান শয়ন কক্ষে ছিল। সিঁড়ি ভেঙে নামার সময় দুয়ারে ছেলেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন৷ ছেলে মানসিকভাবে অসুস্থ এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই, তিনি শুধু ছেলেকে চোখের সামনে দেখতে চান। কিন্তু ইয়াজিদ সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। খুশি ভরা কণ্ঠে ছেলেকে প্রশ্ন করলেন,
" কখন এলি?"
" এক্ষুনি। "
মায়ের দিকে না চেয়ে উত্তর দেয় ইয়াজিদ। তার দৃষ্টিকে নিশানা করে একটু এগিয়ে এসে দরজার পাশে তাকালেন। তরুণিমাকে দেখে চমকালেন প্রচণ্ড। অস্ফুটস্বরে উচ্চারণ করলেন,
" তরুণিমা!
কত বছর পর দেখছে মেয়েটাকে! ইয়াজিদ আমেরিকা চলে যাবার পর খুঁজেছিলেন তাকে, কিন্তু পায় নি।
পরক্ষণেই স্পষ্ট ভাষায় মনের ভাবনা ব্যক্ত করলেন," তরুণিমাকে নিয়ে এসেছিস? বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। "
ইয়াজিদ ঘরে ঢুকল না। মায়ের দিকে চেয়ে বলল,
" তরুণিমা, কয়েকদিন এখানেই থাকবে। আর হ্যাঁ, গেইটে গার্ড থাকবে। আমার অনুমতি ছাড়া ও যেন এক পা-ও বাহিরে না দিতে পারে। "
তানিয়া খান শঙ্কিত হয়ে গেলেন," কী হয়েছে? তুই ঘরে আসবি না?"
" কিছু হয় নি। ও কিছুদিন এখানে থাকবে। "
পেছন ডাকলেন তিনি," ইয়াজিদ। "
তরুণিমাকে পল-অনুপল চেয়ে নেয় ইয়াজিদ। বলে," এখন থাকা সম্ভব না, মা। শ্যুটিং সেটে যাব। "
তানিয়া খান তরুণিমাকে উদ্দেশ্য করে বললেন," কেমন আছো?"
তরুণিমা তার সাথে অন্দরে ঢুকল। এই বাড়িতে বছর কয়েক আগে দু বার এসেছিল ও সীরাতের সাথে। মায়ের বয়সী মানুষটিও তার অল্পস্বল্প পরিচিত। নিষ্প্রভ স্বরে বলল,
" কী জবাব দিব আন্টি? সাধারণত, কেউ জিজ্ঞেস করলে আমরা সর্বদাই বলে ফেলি ভালো আছি। প্রশ্ন করা মানুষটাও ঠিক এই উত্তরটাই শুনতে চায়। অথচ আমি এই উত্তরটা দিতে পারব না। "
তানিয়া কথাগুলোর মানে বুঝলেন। ছেলের হয়ে সাফাই গাইতে দ্বিধান্বিত হলো না তাঁর মন,
" ইয়াজিদ যা করেছে ইচ্ছেকৃত করে নি, তরুণিমা। ও স্বাভাবিক হলে কখনোই এমনটা করত না। আমাদের মতো স্বাভাবিক চিন্তাধারা ও করতে পারে না৷ ও ছোট থেকে অসুস্থ। "
তরুণিমা মৃদু হেসে বলে," জানি, আপনার ছেলে সাইকো। কিন্তু অকারণে আমাকে দেওয়া কষ্টগুলো কোনোদিন মুছে যাবে না। "
তানিয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন," চলো তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। "
ইয়াজিদের ঘরে নিয়ে আসল তাকে। দরজা খুলে দিয়ে বললেন, " তোমার স্বামীর ঘর, এখানেই থাকবে তুমি। আর রাতে তোমার সাথে আমর কিছু জরুরি কথা আছে। হতে পারে তুমি কথাগুলো শোনার পর তোমার সুখের বন্দোবস্ত করতে পারো। "
তরুণিমা বিস্মিত হতে ভুলে না," কী কথা?"
মুচকি হেসে উনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, " কথাগুলো ইয়াজিদকে নিয়ে। শাশুড়ি, বউ রাতে কফি খেতে খেতে না-হয় বলব! "
____________________
সাদিক মেনশনের সম্মুখে এসে গাড়ির ব্রেক কষল ইয়াজিদ। গেইটে দারোয়ান আটকাল তাকে। রিভলবার তাক করল সে দারোয়ানের পেটে। মুহূর্তেই ভয়ে কাতর হয়ে ছিটকে পড়ে দারোয়ান। বসার ঘরে সাদিক সাহেব পত্রিকা পড়ছিলেন, শিল্পী তার পাশের সোফায় বসে বাজার থেকে কী কী আনাতে হবে সেসবের তালিকা তৈরি করছিলেন। অনেকগুলো পায়ের ধ্বনি শুনে হতভম্ব হয়ে গেলেন স্বামী-স্ত্রী দুজনেই। রিভলবার হাতে ইয়াজিদকে ঘরে ঢুকতে দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন উভয়ে। সাদিক সাহেব পত্রিকা রেখে দাঁড়িয়ে পড়লেন। রুষ্ট কণ্ঠে চ্যাঁচালেন,
" তুমি এখানে কী করছ? ঘরে কীভাবে ঢুকলে?"
ইয়াজিদ উনার সমুখের সোফায় বসে হেসে বলল," রিলেক্স আংকেল, সিট ডাউন। এত হাইপার হচ্ছেন কেন? বুড়ো বয়সে এত হাইপার হলে ম-রে টরে যাওয়ার সম্ভাবনা আছে।"
এ যাত্রায় শিল্পী কণ্ঠ উঁচু করলেন," কী সমস্যা তোমার? আমাদের বাড়িতে কেন এসেছ আবার?"
" আপনার ছেলের জন্য এসেছি,আন্টি। তার সাথে কথা আছে আমার। তার নজর আজকাল আমার বউয়ের দিকে যাচ্ছে ঘনঘন। সকালে আমার বউকে আনতেও চলে গেল!"
শিল্পী বেগম নিস্তব্ধ হয়ে গেলেন। তানভীর ওই মেয়েটাকে আনতে গিয়েছিল আজ? স্বামীর দিকে তাকালে তার মুখ দেখে বুঝল ব্যাপারটা সম্পর্কে তিনি অবগত। চেঁচামেচি শুনে নিচে নেমে আসে তানভীর। বাসায় এসেছে মিনিট পাঁচেক হবে বোধহয়। ইয়াজিদ ও তার গার্ডদের দেখে জেদ ভরা কণ্ঠে বলল,
" তোর এখানে কী?"
ইয়াজিদ রিভলবার হাতে নিয়ে উঠে দাঁড়াল। তার বলশালী দুজন গার্ড গিয়ে আঁকড়ে ধরল তানভীরকে। ছটফট করতে লাগল সে ছোটার জন্য। ইয়াজিদ তার কাছে গিয়ে বন্দুকের নলটা তার বুকের বা পাশে ঠেকায়। সাদিক সাহেব ও শিল্পী বেগম আঁতকে ওঠেন এহেন দৃশ্যে। ছেলের কাছে যাওয়ার পথটাও বন্ধ করে রেখেছে আরও দুজন গার্ড। তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে৷
তানভীরের মুখে ভয়ের লেশমাত্র নেই। ইয়াজিদ বন্দুকের নলটা তার বুকে আরও ধাবিয়ে ধরল। বলল,
" তোকে মা র ব না আজ। মা রা র উদ্দেশ্যেই এসেছিলাম। মন বদলে গেল। তুই তরুণিমাকে বিয়ে করলে আজ তরুণিমা আমার হতো না। ওকে সেদিন ছেড়ে চলে গিয়েছিলি বলে আমিও তোকে ছেড়ে দিলাম। "
তানভীর হা হা করে উচ্চশব্দে হাসল। বলল," তরুণিমা তোর হয়ই নি। কারো শরীরটা কাছে নিয়ে রাখলে সে আমাদের হয়ে যায় না, তার মনে জায়গা পাওয়া মানে তাকে পাওয়া। আর ওর মনে তোর জন্য কোনো জায়গাই নেই। "
কথাগুলো সহ্য হলো না ইয়াজিদের। বন্দুক দিয়ে সে তানভীরের গালে আ-ঘাত করল। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণের চামড়া ছিঁড়েখুড়ে বেরিয়ে এলো র-ক্ত। ইয়াজিদ থামল না। আরও কয়েকটা ঘুষি দিল, তানভীর ঘুষি খেয়েও হাসতে লাগল তার হার দেখে। হ্যাঁ, তরুণিমা তার হয় নি, হবেও না। এটাই তার সবচেয়ে বড়ো হার। লাগাতার কয়েকটা ঘুষি মে রে ক্ষান্ত হয় ইয়াজিদ। তরুণিমার মনে সে কখনোই জায়গা চায় নি, তাহলে তানভীরের কথা কেন অসহ্য লাগছে! সেখান থেকে বেরিয়ে শ্যুটিং সেটে যায়। দুই ঘন্টার মতো থেকে ফেরত আসে তার তৈরি সেই গাছের ছায়াতলে অবস্থিত বাড়িটায়। ঘরে ঢুকতেই চৈত্রমাসের ঝাঁ ঝাঁ রোদ্দুর এসে তার হৃদয় ভূমিতে পড়তে লাগল। পানির অভাবে মাটি যেমন তৃষ্ণার্ত হয়ে ফেটে চৌচির হয়ে যায়, তেমনই এক তৃষ্ণায় তৃষিত হতে লাগল সে। সাব্বির আগে থেকেই উপস্থিত ছিল বাড়িটায়। তাকে আদেশ করল,
" ওই বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া বা সামনে যা হবে প্রতি মুহূর্তের সবকিছু আমার ল্যাপটপে দেখার ব্যবস্থা করো। "
" ওই বাড়িতে শুধু বসার ঘরেই সিসিটিভি লাগানো আছে স্যার। আপনি কি ম্যামকে চোখে চোখে রাখতে চাইছেন?"
" যেটা বলেছি সেটা করো। আধাঘন্টা সময় দিলাম তোমাকে। এর বেশিক্ষণ ওকে দেখা ছাড়া আমি থাকতে পারব না। "
সাব্বির মিনমিন করে, " অস্থির হয়ে ছটফট করবে কিন্তু মেনে নিবে না। আজ বেচারা স্যারের দুঃখ আমি অনুভব করতে পারছি। বউকে না পেয়ে কত এমন ছটফট আমি করেছি, আর স্যার পেয়েও দূরে রেখে এলেন! "
আধাঘন্টার আগে কাজ সমাপ্ত করে ফেলল সে। ইয়াজিদ তাকে বলল, " তুমি এখন যেতে পারো। "
" ঠিক আছে, স্যার। তবে ওই বাড়ি থেকে ম্যাম পালিয়ে যেতে পারবে বলে মনে হয় না। "
" বেশি পটর পটর না করে বাহিরে যাও। "
" ওকে স্যার। "
ইয়াজিদ ল্যাপটপ অন করে বসল। স্ক্রিনে ভেসে উঠল সোফায় বসে শরবত পান করতে ব্যস্ত মানবী। হাত বাড়িয়ে ল্যাপটপের স্ক্রিনের ওপর রাখল সে। ক্যামেরায় বন্দি তরুণিমার মুখের ওপর বুলাতে লাগল সেই হাত। নিচু স্বরে বলে,
" কেন তুমি আমাকে হারাতে চাইছ তরুণিমা? আমি হারতে চাই না তোমার কাছে। "
#চলবে~
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বড়ো পর্ব দিয়েছি, আর আমি ভালো করে রি-চেইক দিতে পারি নি। ভুল থাকলে ধরিয়ে দিবেন।)