#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৬
চৈত্রের প্রখর খরতাপ বোধহয় ইয়াজিদকে কাবুই করে নিল। মাত্রাতিরিক্ত ছটফটানিতে মেতে উঠল হৃদয়। হাতে কফির মগ তোলে নিয়ে তাতে চুমুক বসাল ইয়াজিদ। নজর স্থবির করে রাখল ল্যাপটপের স্ক্রিনে। বসার কক্ষ হতে তরুণিমার উপস্থিতি বিলীন হওয়ার কয়েক লহমা কে-টে গিয়েছে, তবুও দেখা মিলছে না তার। ইয়াজিদ বুঝতে পারছে না মেয়েটা আর কেন আসছে না লিভিং রুমে। ফোন করে একজন গার্ডকে পাঠাল অন্দরে গিয়ে খোঁজ নিতে। গার্ড এসে জানাল তরুণিমা শোয়ার ঘরে। কথাটা শুনে শান্ত হতে পারল না সে। মেয়েটা কি এত জলদি ঘুমিয়ে যায়?মোবাইলে সময় দেখল তড়িঘড়ি করে। রাত এগারোটা বাজে। ঘুমোতে যাওয়াটা মোটেও অস্বাভাবিক কাণ্ডকলাপ নয়৷ পুনরায় গার্ডদের কল দিয়ে বলল নজর রাখতে। বাইরে থেকে আসার পর ফ্রেশ হওয়া হয় নি তার। ল্যাপটপ বন্ধ করে গোসলে গেল।
দুপুরেই তরুণিমা শাড়ি বদলে একটি সবুজ রঙা থ্রি পিস নিয়েছিল। তাকে ব্যাগপত্তর গুছিয়ে আনতে হয় নি। এখানে আসার পর না বলতেই তার জন্য অসংখ্য জামা-কাপড় পাঠিয়ে দিয়েছে ইয়াজিদ। নি-ষ্ঠুর লোকটা তাকে এখানে কেন রেখে গেল সে জানেনা, তবে বহুকাল পর চিত্তের স্থিরতা খুঁজে পেল। দরজার দিকে তাকাতেই চোখে পড়ল তানিয়া খানকে। হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। সৌন্দর্যের কমতি নেই তাঁর মুখশ্রীতে। ইয়াজিদ তার মায়ের মতোই উজ্জ্বল ফরসা হয়েছে। তানিয়া খান নিজের শিশুকাল, কিশোরীকাল ও যৌবনের কিছু প্রহর আমেরিকাতেই কাটিয়েছেন। উনার মা আমেরিকান ও বাবা বাংলাদেশি। বাবার মাতৃভূমিতে তিনি প্রেমের টানে ছুটে আসেন নি, বরঞ্চ তাঁর বাবার অতীব শখ ছিল তাঁকে বাংলাদেশী কোনো পাত্রের হাতে দেবেন। উনার পুরো পরিবারই আমেরিকাতে থাকেন। এসব তরুণিমা জানতে পেরেছিল ফেলে আসা অতীতের সেই বর্ষগুলোতে, যাতে মিশেছিল সুখ-দুঃখ দুই-ই অনুভূতি।
তানিয়া খানের মায়ার পিদিমে আকৃষ্ট করা চেহারা দেখলে তরুণিমার মায়ের কথা মনে পড়ে ভীষণ। আবসার সাহেব চিরতরে চলে যাবার পর তরুণিমা মা'কে আর এক পলকের জন্যও দেখতে পায় নি। কারণ, মা'ই তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, লিপ্ত হয়েছে তাকে না দেখার দৃঢ় প্রতিজ্ঞায়। বাড়িতে আসার পর আশফাক খানকে দেখে নি সে। শুনেছে, ব্যবসায়িক কাজে ঢাকার বাহিরে গিয়েছেন। তাকেও তরুণিমা একবার চোখের দেখা দেখেছিল। অধরজোড়া প্রসারিত করে সরে গিয়ে বসার জায়গা করে দিল শাশুড়িকে।
তানিয়া খান বসলেন ওর কাছেই, বিছানায়। চিন্তিত কণ্ঠে শুধালেন," তোমাকে ভীষণ মনম-রা দেখাচ্ছে। কী হয়েছে? "
" কই না তো! সবসময় এমনই থাকে। "
" আগে হাসতে। এখন হাসি থাকে না তোমার ঠোঁটে। "
" কতগুলো বছর ধরে হাসতে ভুলে গেছি, এমনই মনে হয়। "
নিষ্প্রভ স্বরে মজা করে বলল তরুণিমা। মজার ছলে হলেও উনি উত্তরটার অর্থ বুঝলেন। পালটা কিছু বলতে পারলেন না। স্নেহের সহিত এক হাত বাড়িয়ে রাখলেন শ্যামবরণ গালে।
" তোমার মতো স্ট্রং মেয়ে বোধহয় আমার আর দেখা হয় নি, তরু। অতীতে আমি তোমার লজ্জা মাখা নরম চেহারা দেখেছি, বছর কয়েক পর দেখছি তোমার অবিচল, দৃঢ় রূপ। আমাকে মাফ করে দিও। আমি তোমার জন্য কিছু করতে পারি নি। ইয়াজিদকে কন্ট্রোলে রাখা আমাদের দ্বারা কখনোই সম্ভব হয় নি। তারপরও যথাসাধ্য চেষ্টা আমরা করে গিয়েছি। তোমার ওপর করা অবিচারের মাত্রা কমানোর জন্য অনেক কষ্ট করে ওকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম ট্রিটমেন্ট এর জন্য। "
তরুণিমা অন্তঃস্থলের অম্বরে একটি প্রশ্ন সূর্যের উদয় হওয়ার ন্যায় আবির্ভাব হলো," সীরাতও কি মানসিকভাবে অসুস্থ ছিল?"
চমকে উঠলেন তানিয়া খান, " কেন বলো তো?"
" ইয়াজিদ ওর লিখা সেই চিঠিকে বিশ্বাস করে আমার জীবন ধ্বংস করে দিয়েছে আপনি জানেন এটা?"
" তুমি সীরাতকে বলো নি ইয়াজিদকে তুমি পছন্দ করো?"
" বলেছি। কিন্তু ও চিঠিতে এটার পাশাপাশি আমাকে মিথ্যে দোষারোপ করে ইয়াজিদের মানসিক অবস্থার সুযোগ নিয়েছে। কেন এটা করেছে জানিনা। আর একটা সুস্থ মানুষ আমাকে কষ্ট দেওয়ার জন্য আত্ম--হত্যার পথ কেন বেছে নিবে? আমি কিছু বুঝতে পারছি না,আন্টি। "
তানিয়া খান বিষন্ন সুরে বললেন," এসব আমাকেও ভাবিয়েছে। কিন্তু সীরাত একদম সুস্থ একটা মেয়ে ছিল। ওর মা ওর জন্মের সময়ই অতিরিক্ত র--ক্তপাতের কারণে মা--রা যায়। আর ওর যখন একটু বড়ো হলো তখন ওর বাবা মানে আমার দেবর গাড়ি এক্সিডেন্টে মা--রা যায়। সে তখন আমাদের আরেকটা অফিস সামলানোর জন্য সীরাতকে সাথে নিয়ে রাজশাহী থাকত। তার মৃ**ত্যুর পর সীরাত একা হয়ে পড়ে, কারো সাথে মিশত না। বাবা-মা ছাড়া মেয়ের মনোভাব কেমন থাকে সেটা তুমি হয়তো বুঝতে পারবে। আমি যখন ওকে একেবারের জন্য বাড়িতে নিয়ে আসি ইয়াজিদ তখন ওকে খুবই অপছন্দ করত। নতুন কারো উপস্থিত সে সহ্য করতে পারত না। কিন্তু মেয়েটা এতই জেদি ছিল যে ইয়াজিদকে নিজের সাথে মিশতে বাধ্য করে। সীরাত জেদি ছিল কিন্তু মানসিকভাবে অসুস্থ নয়। "
বলতে বলতে তানিয়ার চোখের দীঘি নোনাজলে ভরে গেল। প্রসারিত হয়ে এলো ঠোঁট দুটি। অশ্রুতে ভেজা গলা নেড়ে বললেন," মেয়েটাকে আমি মায়ের আদর দিয়ে বড়ো করেছি। কারো সাথে আমার ইয়াজিদ মিশত না ছোটোবেলায়, মানুষ দেখলে আতঙ্কিত হয়ে পড়ত। অথচ মেয়েটা আমার ইয়াজিদকে আগলে নিয়েছিল। ইয়াজিদ ওর কথাগুলো নিঃসংকোচে, বিনা বাক্যে মেনে নিত। আসলে, আমাদের পর ও-ই ইয়াজিদের এত কাছে যেতে পেরেছিল। "
তরুণিমা মৌন হয়ে রইল। সীরাত জেদ থেকে এমন কিছু করেছে বা কষ্ট পেয়ে করেছে কেন যে তা বিশ্বাস করতে পারছে না সে। সীরাত যেন তরুণিমার জীবনে সবচেয়ে কঠিন ধাঁধার মতো। তরুণিমা হাল ছেড়ে দিল,সে যতই সমাধানে যেতে চাইছে ততই যেন জটিল হয়ে ধরা দিচ্ছে সব৷ ঘাঁটাতে যাবে না আর। ঘাঁটিয়ে আর কী লাভ হবে? ইয়াজিদ ওর সাজানো-গোছানো ভুবন লণ্ডভণ্ড করে দিয়েছে এটিই জীবনের অপরিবর্তনীয় সত্য।
" তোমার মা কেমন আছে? পরিবারের সাথে দেখা হয়?"
প্রশ্নটা তিরের মতোন তেড়েফুঁড়ে এসে গাঁথল তরুণিমার বুকের ভেতরে। চোখযুগল যে জলে সিক্ত হয়ে গেল সেটা টের পেল বিশদ। চোখের সীমানা অতিক্রম করার আগেই অশ্রু কণাদের রুখে দিতে হবে তার। উত্তরের প্রতীক্ষায় থাকা তানিয়াকে নিষ্প্রাণ কণ্ঠে বলল,
" আপনার ছেলে আমাদের বাসায় গিয়ে পুরো বিল্ডিংয়ের মানুষের সামনে আমাদের হেনস্তা করলে সেটা আমার বাবা সইতে পারেন নি। ব্রেইন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে ছিলেন। কথা বলতে পারতেন না, তাঁর একটা শব্দ বলতেও যেন শরীরের শক্তি শেষ হয়ে আসত। সেই সময় আমার বিয়ের সিদ্ধান্ত নেয়। কারণ, মহল্লার মানুষ ছড়িয়েছে আমি খারাপ মেয়ে, বাহিরে ফষ্টিনষ্টি করি ও বাড়িতেও পুরুষমানুষ নিয়ে আসি। সেদিন মনে হলো,মেয়ে মানুষের দোষ খুঁজতে এই সমাজ বুঝি মুখিয়ে থাকে। একটা মেয়ে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে এমন অপবাদ দিলে তার বাবা মায়ের অনুভূতি কেমন হয় আপনি একজন মা হয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। "
গলা ধরে এসেছে তরুণিমার। তবুও বলতে থাকল," আমার বিয়ের কথা আগেই বাবার বন্ধুর ছেলের সাথে পাকাপোক্ত ছিল, যা আমাকে কখনো বলা হয় নি। বাবার শয্যাশায়ীর হওয়ার বছর কেটে গেলে আমার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু আমার পোড়া কপাল, বিয়েটা হলো না। পাত্রের আমাকে পছন্দ হয় নি বলে বিয়ের দিন দেশ ছাড়ল। আমি ধরে নিলাম, কালো বর্ণের মেয়েদের পছন্দ না করাটাই স্বাভাবিক। মনকে বুঝ দিয়ে স্বস্তি প্রশ্বাস নেবার আগে বাবা আমাকে ছেড়ে চলে গেল চিরতরে। আমার বাবা আমার শান্তি,সুখ, স্বস্তির জায়গা সব ছিল। বাবা থাকতে মনে হতো আমি একটা রাজকন্যা,যাকে কোনো দুঃখ ছুঁলেই বাবা দুঃখকে তাড়িয়ে দিবে। বাবা যাওয়ার সাথে সাথে আমার সেই স্বপ্ন, সেই অনুভূতি ভেঙে চুরচুর হয়ে গেল। বাবা মা-রা যাওয়ার পরের দিন মাঝ রাত্রিরে ভাই-ভাবি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। তারা আমার মতো অপয়া,কলঙ্কিত, ন-ষ্টা মেয়েকে কিছুতেই ঘরে রাখবে না। আপন ভাইকে, বন্ধুর মতো ভাবিকে যখন চোখের পলকে পালটে যেতে দেখলাম তখন শেষ ভরসা হিসেবে চাইছিলাম আমার মাকে৷ কিন্তু মা আমাকে বুঝিয়ে দিল সে আমার ভরসার জায়গা নয়, বেরিয়ে যেতে বলল আমাকে। পাশাপাশি বলে দিল, আমিই বাবার মৃ**ত্যুর জন্য দায়ী। আমার কারণেই ইয়াজিদ বাড়িতে এসে অপদস্ত করে গিয়েছিল, ভাইয়াকে মে**রেছিল, যার ফলে বাবা অসুস্থ হয়ে মৃ**ত্যুর কোলে ঢলে পড়ে। সেই থেকে আমি মায়ের সাথে অনেকবার কথা বলার,দেখা করার চেষ্টা করেছি। ভাইয়া-ভাবি সবসময় আমাকে তাড়িয়ে দিয়েছে, মা-ও এত নির্দয়া যে একবারও সামনে এলো না। মা কেন বুঝল না আমাকে? আমার তো জড়িয়ে ধরে দুঃখগুলো বলার মানুষ নেই। কতবার গেলাম মায়ের কাছে দুঃখ বলতে, কষ্টগুলো বলে ছোটোবেলার মতো আদর নিতে মা আমাকে সেই সুযোগ দিল না। আমিই পা--পী, নয়তো আমার জীবনটা এমন কেন হলো!"
তরুণিমার চোখ উপচে জলের বিন্দু গড়িয়ে যাচ্ছে। হঠাৎ একটি নরম বুকে ঠাঁই পেল সে। আঁকড়ে ধরল তাকে ভালোবাসা দিয়ে। স্থান পেতেই তানিয়ার কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ও। এতদিনের নিঃশব্দের কান্নাগুলো খুঁজে পেল শব্দ। তানিয়াও তাকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে অধর ছুঁয়ে দিলেন। নত স্বরে বললেন,
" আমার ছেলের জন্য এমন হয়েছে। আমাকে ক্ষমা করে দিয়ো মা। "
তরুণিমা কান্না আটকে বলল," ইয়াজিদ আমাদের হেনস্তা করেছে তা বদলে যাবে না। তবে বাবার মৃ--ত্যুর কারণ কখনোই ইয়াজিদ নয়। আমি কখনোই তাকে দোষারোপ করি না। পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল নির্দিষ্ট। ফুরিয়ে গেলে তাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। বাবারও আয়ু ফুরিয়ে গেছে, কিন্তু এই সত্যটা আমি কাউকে বুঝাতে পারলাম না।"
তানিয়া খান আরও শক্তভাবে জড়িয়ে ধরলেন তরুণিমাকে। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলেন,
" ইয়াজিদের মানসিক রোগটা বংশগতীয়। ওর দাদাও মানসিক রোগে আক্রান্ত ছিল। আমরা এটা টের পায় ওর বয়স বাড়ার সাথে সাথে। হুট করে একদিন ও প্রচণ্ড মাথা ব্যথায় চিৎকার করে কান্না শুরু করে দেয়। আমরা সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি ব্যথা কমানোর মেডিসিন দেন। কয়েকদিন শান্ত থাকলেও আমার শান্তশিষ্ট ছেলে কোনো কিছু মনমতো না হলে রে-গে যেত। জোরে জোরে চিৎকার করত, হিং-স্র হয়ে উঠত, অদ্ভুত আচরণ করত। যা ওর অপছন্দ হতো সেটাকে নষ্ট বা আঘাত করতে চাইত। একেবারে গুটিয়ে নিল নিজেকে, কারো সাথে মনের কথা বলা দূর কারো সাথে কথা-ই বলতে চাইত না। আবেগ প্রকাশ করত না, কারো আবেগও বুঝতে চাইত না। কিছু সময় একদম স্বাভাবিক মানুষের মতো থাকে তো কিছু সময়ে আবার অস্বাভাবিক আচরণ। আমরা বুঝতে পারলাম ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমরা সরাসরি আমেরিকার একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে যোগাযোগ করি। ইয়াজিদকে সেখানে নিয়ে যাই, তিনি জানান ইয়াজিদ মানসিক ব্যাধিতে আক্রান্ত, যা কখন ঠিক হবে বলা মুশকিল। চিকিৎসার সহায়তায় কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এছাড়া আর কিছু নয়। তবে চিকিৎসা চালিয়ে গেলে একটা সময় গিয়ে সুস্থও হতে পারে। প্রথম চিকিৎসার পরও ইয়াজিদ সুস্থ হয় না, এই স্বাভাবিক তো এই আবার অস্বাভাবিক। কলেজে উঠার পর আবার নিয়ে যাই আমেরিকা,সাথে সীরাতকেও। তার সহায়তায় ট্রিটমেন্ট করাই ইয়াজিদকে। কিছুটা সুস্থ হয়, তবে তিনি জানিয়ে দেন কতদিন নরমাল থাকবে বলা মুশকিল। স্কুল,কলেজে নিয়মিত যেত না, শুধু পরীক্ষার সময় পরীক্ষাগুলো দিত। অনার্সে ওঠে মাঝে মাঝে যেত। সুস্থই ছিল কিছুটা। কিন্তু মাস্টার্স ফাইনাল এক্সাম দেওয়ার ওর হুট করে আবার অসুস্থ হতে শুরু করে। মেডিসিন সঠিক চলছিল, সব ঠিক ছিল তাও কেন এমন হলো জানিনা। এর কয়েকদিন পর সীরাতের মৃত্যুর খবরটা ওর অসুস্থতা আরও বাড়িয়ে দিল। এতকিছু বলার কারণ, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি তরুণিমা। বলতে পারো সাহায্য চাইছি। "
একারণেই ইয়াজিদ মাস্টার্সের এক্সাম দেওয়ার পর তরুণিমাকে আর পড়াতে আসত না। রোজ অভ্যাসে পরিণত হওয়া মানুষটাকে না দেখতে পেয়ে তরুণিমার তখন সবকিছু বিতৃষ্ণা লাগত। বার বার পল-অনুপলের জন্য দেখতে চাইত তাকে। ব্যাকুল হয়ে প্রশ্ন করল," কেমন আবদার? "
_________________________
ইয়াজিদ ঘুমানোর বৃথা প্রয়াস করল। সফল হলো না একটুও। ল্যাপটপ অন করে বসল। আচমকা চোখে পড়ল তরুণিমা লিভিং রুম হয়ে সদর দরজা খুলে বাহির হয়ে গেল। টের পেল না কেউই। রাত একটা বাজে। ইয়াজিদের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল রাগের চোটে। কল দিল গার্ডদের। খুঁজতে বলল তরুণিমাকে। গার্ডরা জানাল তারা গেইটের সামনেই আছে,এদিকে আসে নি তরুণিমা।
ইয়াজিদ দিশেহারা হয়ে পড়ল। কোথায় গেল তরুণিমা? গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল তৎক্ষনাৎ। ড্রাইভ করতে করতে কল লাগাল মাকে। তানিয়া খান ঘুমিয়েছিলেন। ছেলের কল পেয়ে শঙ্কিত হয়ে পড়লেন তিনি,
" কী হয়েছে? এত রাতে কল করলে যে?"
ইয়াজিদ অধৈর্য হয়ে উন্মাদের মতো জিজ্ঞেস করল," তরুণিমা কোথায়?"
" সে তো ওর ঘরেই,ঘুমাচ্ছে।"
" ঘুমাচ্ছে না ও। পালিয়ে গেছে। "
মোবাইলটাকে ছুঁড়ে মারল ইয়াজিদ পাশের সিটে। মাথা ব্যথায় গাড়িও চালাতে পারছে না। গতি বাড়িয়ে দিয়েছে সর্বোচ্চ। তানিয়া খান ছুটে এসে দেখলেন,সত্যিই নেই ঘরে মেয়েটা। এত রাতে গেল কোথায়? ইয়াজিদের হুকুমে গার্ডরা আশেপাশে সব জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
দৌড়াতে দৌড়াতে শুনশান একটা পথে এসে থামল তরুণিমা। হাঁপাতে লাগল প্রচণ্ড। ইয়াজিদদের বাড়ির পেছন দিয়ে একটা কাঁচা রাস্তা রয়েছে। হাসপাতালে যাওয়ার জন্য সেটা ব্যবহার করল ও। হাতে করে তানিয়া খানের মুঠোফোনটা নিয়ে এলো। কারো সাথে জরুরি কথা বলবে বলে ফোনটা চেয়ে নিয়েছিল উনার কাছ থেকে। জয়ন্তীকাকে কি ইয়াজিদ ছেড়ে দিয়েছে কি-না সেটা জানার জন্য মন আকুপাকু করছিল বহুদিন ধরে। তার বিপদে পাশে থাকা মানুষগুলোর বিপদে সে গা ছাড়া ভাব নিয়ে থাকতে পারবে না। তক্কে তক্কে ছিল এটা জানার জন্য। ফোন দিতেই পেয়ে যায় জয়ন্তীকাকে। তার মানে, ইয়াজিদ নিজের কথা রেখেছে। খুশি হয়ে যায় তরুণিমা। কিন্তু পরক্ষনেই জানতে পারে, জয়ন্তীকার ছেলের অবস্থা খুবই খারাপ। ভয়ের কারণে শরীরে অতিরিক্ত জ্বর। রক্তশূন্যতা আছে বলেও জানিয়েছে ডাক্তার। ছেলেটার ব্লাড গ্রুপের র-ক্ত মিলছে না কোথাও। তরুণিমা আরেকবারও ব্লা-ড দিয়েছিল ছেলেটাকে। র**ক্তশূন্যতার সমস্যা তার জন্মকাল থেকেই। জয়ন্তীকার কাছ থেকে হাসপাতালের নাম জেনে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে গার্ড থাকায় চারদিকে চোখ বুলিয়ে দেয়ালের সাথে ঘেঁষে লম্বা হওয়া আম গাছ দেখতে পেল। ছোটো থেকেই গাছে চড়তে পারে সে। গাছ বেয়ে দেয়াল টপকে নেমে আসে। প্রাচীর অতিরিক্ত উঁচু না হওয়ায় তেমন কষ্ট হয় নি তার লাফ দিতে, পায়ে ব্যথা পেয়েছে অল্পস্বল্প।
ইয়াজিদ পরবর্তীতে কী করবে তা নিয়ে ওর কোনো ভাবনা নেই। এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে সামনে গাড়ি পাওয়া যাবে। তরুণিমা জানে,দিনের আলোতে জয়ন্তীকার কাছে যাওয়ার অনুমতি পেত না সে, ফলপ্রসূ তাকে রাতের এই আঁধারকে বেছে নিতে হলো। কিছুদূর যাওয়ার পর গাছের তলায় দু-তিনটে লোককে ম-দ পানতে করতে চোখে পড়ল। তরুণিমা দ্রুত গতিতে হাঁটতে লাগল যেন তাদের চোখে না পড়ে। অকস্মাৎ ওড়নার পেছন থেকে টান অনুভব করলে ঘাড় ঘুরিয়ে দেখে মদ্যপানে মত্ত দলবল থেকে একটি লোক তার ওড়না টেনে ধরেছে। লোকটার বয়স চল্লিশ অথবা বিয়াল্লিশের কাছাকাছি হবে। নিজের ওপর ভয়কে চওড়া হতে দিল না সে। শক্ত গলায় বলল,
" ওড়না ছাড়ুন। "
সাথের আরও কয়েকজনও উঠে এলো টলতে টলতে। লোকটা কোনো কথা না বলে তড়িৎ গতিতে এসে পেছন থেকে ঝাপটে ধরল তরুণিমাকে। বলল,
" কয় টাকায় যাইবি? টাকায় না গেলে কিন্তু জোরাজুরি করে ভোগ করমু। "
কথাগুলো শুনে তেতো হয়ে গেল তরুণিমার ভেতরটা। শরীরের প্রতিটি অঙ্গে বিষাক্ত কিছু হূল ফোটানোর যন্ত্রণা হতে লাগল। রক্ষার জন্য পেছন থেকে লাথি বসাল লোকটার অন্ডকোষ বরাবর। চিৎকার দিয়ে লোকটা ছেড়ে দিল ওকে। দৌড় দিতে চাইলে সাথের একজন এসে ওর হাত মুচড়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে এসে বলা আরম্ভ করল,
" পালাইতে চাস? মাইয়া মানুষের এত সাহস, শক্তি ভালা না। "
তরুণিমা সমস্ত গা রি রি উঠল। গা গুলিয়ে গেল ম--দের উৎকট গন্ধে। পেছন থেকে এই লোকটাকেও লাথি মা-রতে চাইলে লোকটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ওকে। মুখ থুবড়ে পড়ল সে মৃত্তিকায়। উঠতে চাইলে নিচু হয়ে লোকটা ওর চুলের মুঠি চেপে ধরল শক্ত করে। নিজের দিকে মুখ করে লোলুপ দৃষ্টি এগিয়ে আনল ঠোঁটের দিকে। পা দুটো নাড়াতে চাইলে অন্যজন এসে পা চেপে ধরে ওর। বুক ভেঙে কান্না আসতে চায় তরুণিমার। সব দুঃখ ওকে ছুঁয়ে ফেলেছে, আর এটাই বোধহয় বাকি ছিল ওর। এই যন্ত্রণার পর যেন ও না বাঁচে আর এই প্রার্থনাই করল। গাড়ি আসার আওয়াজ কানে আসছে তার। হয়তো এদিকে কেউ আসছে। লোকটা অধরোষ্ঠের একদমে নিকটে নিজের মুখখানি নিয়ে আসতেই গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে পিঠে হাত দিয়ে। অপর দুজনও সরে যায় আ--তঙ্কে।
তরুণিমা চোখ মেলে ইয়াজিদের হিংস্রক একটি চেহারা দেখতে পায়, যেটি ক্রোধের অনলে পুড়ছে। আশার একটি প্রদীপ খুঁজে পায় সে। ওর দিকে না চেয়েই লোকটির পিঠ থেকে ছু***রিটা বের করে চালিয়ে দিল বুকের মাঝখানে। মাটিতে ঢলে পড়ল লোকটি। সাথের দুজন পালাতে চাইলে গার্ড তাদের ধরে ফেলল। ইয়াজিদ হাঁটু ভেঙে বসে ছু**রিটা লোকটার বুক থেকে বের করে আনল। পুনরায় আবার চালিয়ে দিল পেটে। এমন করে সে পর পর তীব্র বেগে ক্ষত-বিক্ষত করতে লাগল লোকটার বুক,পেট। একেকবার চা--কু গেঁথে দেওয়ার সাথে সাথেই বেরিয়ে আসছে লাল তরল।
তরুণিমা এমন বিভৎস দৃশ্য এর আগে দেখে নি। নিজের শক্তি হারিয়ে ফেলল সে। দুর্বল কণ্ঠে বলল,
" লোকটাকে ছেড়ে দিন,ইয়াজিদ। "
উঠে গিয়ে চেষ্টা করল আটকাতে। ইয়াজিদ শুনল না তার কথা। ফলার মতো ধারালো যন্ত্রটা বের করে আবার ঢোকানোতে মত্ত হয়ে পড়েছে সে। এ যেন তার প্রিয় খেলা!লোকটার দেহ থেকে ছিটকে এসে কিছু র****ক্তের ফোঁটা তার মুখের ওপর পড়েছে। চোখে, গলায়,বুকে লেগে আছে রক্ত। ঠিক ততক্ষণ নরপশুর মতো লোকটাকে আঘাত করল যতক্ষণ না তার চিরবিদায় হয়। তরুণিমা স্থির চোখে চেয়ে থাকল স্রেফ। ইয়াজিদ তার কাছে এসে ধরে দাঁড় করাল তাকে। আগলে নিল নিজের বাহুতে। শক্ত করে জড়িয়ে ধরে হয়ে পড়ল উন্মাদিত,
" আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে যেতে দিব না। ভুলেও আর চেষ্টা করো না পালিয়ে যাওয়ার। "
তরুণিমা প্রাণহীন দেহের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াজিদ তাকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে সেটা অনুভব করতে পারল না সে। শুধু মনে হলো ইয়াজিদ সবাইকে মে-রে ফেলবে, তার ভালো-খারাপ চাওয়া সব মানুষকে। তাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। সিটে হেলান দিয়ে ঘাড় হেলিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিল সে। ফিরে আসল জঙ্গলের সেই বাড়িতে। যন্ত্রের মতো হেঁটে এসে ঘরে ঢুকল। ইয়াজিদকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল সশব্দে।
ইয়াজিদ দরজায় ধাক্কাল কতক্ষণ। অপর পাশ থেকে কোনোরকম আওয়াজ না পেয়ে রা--গে মাথার চুল টেনে ধরল। তরুণিমাকে ধ--র্ষণ করতে চাওয়া আরও দুজন বাকি রয়ে গেছে। ওদের প্রাণ নিয়েই ক্ষান্ত হবে সে। তরুণিমার সাথে বোঝাপড়া হবে কাল।
বিছানায় শুয়ে উপরের দিকে চেয়ে রইল তরুণিমা। আর কত প্রাণ যাবে তার জন্য সে জানে না। মানুষ যতই খারাপ হোক তাকে এত কুৎসিত, নির্মমভাবে মা**রার অধিকার ইয়াজিদ রাখে না। তার জন্য তানভীরকে গু**লি খেতে হলো, জয়ন্তীকা ও তার ছেলেকে কষ্ট পেতে হলো, কাইফ ম--রার পথে, আরও কাকে মে--রেছে, আঘাত করেছে তরুণিমা জানে না। সারারাত ঘুম হলো না ওর। ভোরের দিকে দরজা মেলে বসার ঘরে ইয়াজিদকে পেল না। তার জন্য আর কার জীবন চলে যাবে জানে না সে। শুধু উপলব্ধি করল, নিজ হাতে সমস্যা সমাধান করে ফেলবে। আর কাউকে ক্ষতিগ্রস্ত হতে দিবে না। ইয়াজিদের শুরু করা এই ভয়ংকর খেলার সমাপ্তি করবে ও। সূর্য পুরোপুরি পৃথিবীকে আলোকিত করতে পারে নি এখনও।
তরুণিমা ধীর পায়ে জঙ্গলের দিকে পা বাড়াল। মাথার ওপর পাখি কিচিরমিচির করে ভোর হবার সংকেত দিচ্ছে। ধিমে তালে এগিয়ে যেতে লাগল ও। হাঁটার তালে তালে শুকনো পাতার মড়মড়ে শব্দ কানে এসে লাগছে তীব্রভাবে। অতিশয় লম্বা বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে সদর্পে। অর্ধাংশ যেতেই থেমে গেল পা দুটো। ইয়াজিদ দাঁড়িয়ে আছে ওর মুখোমুখি। চেয়ে আছে তীক্ষ্ণ চোখে। ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
" কোথায় যাচ্ছ?"
তরুণিমা রাগান্বিত গলায় প্রশ্ন করল," আপনি কাইফ ভাইকে ছাড়েন নি?"
ইয়াজিদ এক নিমিষেই উত্তর দিল," না। ওকে ছাড়ব না আমি। "
তরুণিমা নিজের ক্ষোভ অব্যক্ত রাখতে পারল না আর। চিৎকার করে উঠল," কেন ছাড়বেন না আপনি? মে-রে ফেলার জন্য? আপনি একটা খু**নী। "
ইয়াজিদ এগিয়ে একদম নিঃশ্বাসের কাছাকাছি দাঁড়াল। কেমন গভীর কণ্ঠে বলল, " তোমার জন্য সবাইকে মা**রতে পারব আমি। "
" আমাকে মে-রে ফেলুন তাহলে। "
" তোমাকে আমি কখনোই মা--রতে পারব না৷ কেননা, তুমিই এখন বেঁচে থাকার কারণ হয়ে গিয়েছ। "
" আমাকে যেতে দিন,আমি কাইফ ভাইকে দেখব। "
" তুমি ওকে দেখতে চাইলে, ওর শ্বাস-প্রশ্বাস চলতে দিব না আমি। "
তরুণিমা বাঁকা হেসে বলল," সজ্ঞানে কখনো পাপ করেছি বলে মনে হয় নি, তবে আজ জেনে শুনে করব। "
ইয়াজিদ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরও কাছে এলো তরুণিমার। মাথা অল্পখানি নুইয়ে ফিসফিস করে বলল,
" কী পাপ করবে তুমি?"
তরুণিমা তার চোখে চোখ রাখল। মুখে হাসি নিয়ে অতি সাবধানে পেছনে রাখা হাতটা বাড়িয়ে সামনে আনল।
সাথে আনা শানিত চা****কুটা সজোরে গেঁথে দিল দেহের নিকটস্থে থাকা পুরুষের হৃৎপিণ্ড বরাবর।
শ্যামবর্ণ মুখে ফেলা রাখা নিষ্পলক চাহনির সমাপ্তি হলো তক্ষুনি। বুকে হাত দিয়ে পাতার ওপর হাঁটু ভেঙে বসে পড়ল ইয়াজিদ। গলগল করে বেরিয়ে এলো র***ক্তের ফোয়ারা। তরুণিমার সারা অঙ্গ-প্রত্যঙ্গ কেঁপে উঠল। কমজোর হয়ে পড়ল সে। যেই মানুষটাকে একদিন মন উজার করে ভালোবেসেছিল, যার বুকে ঠাঁই চেয়েছিল তারই বুকে ছু**রি চালাতে হবে ভাবে নি সে। কেন এত নির্মম হলো মানুষটা, কেন এত বিতৃষ্ণা জাগাল তার মনে!
ইয়াজিদের চোখ লাল হয়ে এসেছে। র-ক্তমাখা হাত বাড়িয়ে নিজের কাছে টানল তরুণিমাকে। হেঁচকা টানে সে বসাল নিজের মুখোমুখি, পাতার ওপর। তার ঠোঁটে হাসি লেগে আছে। তরুণিমা তাকাতে পারছে না তার দিক। তার দু হাত মুঠোয় পুরে নিল ইয়াজিদ,
" আমাকে মে****রে মুক্তি নিয়ে নিচ্ছ?"
তরুণিমার বুকের ভেতর অসহ্যকর কষ্ট হচ্ছে। হলে হোক, তার মনে কোনো পস্তাবা নেই। অধোবদনে বলল,
" মুক্তি আমি এভাবে চাই নি। তবে আপনার মতো জা****নোয়ারের হাত থেকে অন্যদের বাঁচাতে আমি আপনার বুকে হাজার বার ছু******রি চালাতে পারব। "
ইয়াজিদ তার নিজের র***ক্তে মাখা দু হাতের আজঁলায় তরুণিমার কোমল মুখটা তুলে নিল। স্তম্ভিত হয়ে গেল সে! চোখ মেলে চাইল। সমুখের মানবের চোখের তারায় নিজেকে দেখল এক অন্যরূপে। যে এই কঠিন সময়েও ওর দিকে চেয়ে আছে মা**দকপূর্ণ দৃষ্টিতে। সরে যেতে চাইলে ইয়াজিদ তার কপালে কপাল ঠেকিয়ে দেয়। ঠোঁটে হাসি রেখে, যন্ত্রণায় দগ্ধ কণ্ঠে বলে,
" তরুণিমা, আমার ভালোবাসা! যে হৃদয়ে তুমি আঘাত করেছ, সেই হৃদয়টা তোমার জন্য অনুভব করে। প্রচণ্ড ভালোবাসে তোমাকে। "
তরুণিমা বাকরুদ্ধ হয়ে গেল। জড়ীভূত হয়ে পড়ল তার সকল অনুভূতি।
#চলবে~
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শব্দসংখ্যা ৩১০০।)