ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 27

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৭

হৃদয়ে অধিপতি হয়ে দীর্ঘকাল হৃদয় রাজ্যে বসবাস করা মানবের মুখে একবার "ভালোবাসি" এই অমূল্য শব্দখানি শোনার জন্য একদা কতটুকু, কতখানি তড়পেছে তরুণিমা তার কোনো ইয়ত্তা নেই। আজ যখন শ্রবণেন্দ্রিয় হলো বহু প্রার্থিত সেই ধ্বনি, জরাগ্রস্ত ও নিশ্চল হয়ে পড়ল তার অনুভূতি। গালে স্পর্শ আঁকা শক্তপোক্ত হাতের মালিকের দিক তাকাল যন্ত্রের মতোন। চক্ষুগোচর হলো তাকেই নিস্পন্দ দৃষ্টিতে দেখছে ইয়াজিদ। বাদামি চোখের ওই তারায় যন্ত্রণার পাশাপাশি মিশে আছে নিগূঢ় আসক্তি। তরুণিমার শরীরে উত্তাল তরঙ্গ খেলে গেল। গাল থেকে হাত দুটি শক্ত হাতে সরিয়ে পিছিয়ে গেল সে। মানুষের কণ্ঠনালি মিথ্যে বলতে পারে, তার চোখ কি মিথ্যে বলে? বসন্তের এই শুভ্র সকালে ইয়াজিদের চোখে নিজেকে আবিষ্কার করেছে তরুণিমা অন্য রূপে। ইয়াজিদ তাকে ভালোবাসে! মুখ ও চোখ দুটোই তাহলে সত্য বলছে! কীভাবে সম্ভব? গালে হাত দিয়ে ক্ষীণ সময়ের মধ্যে হাতটা নয়নযুগলের সামনে এনে ধরল। ইয়াজিদের দেহ ছিঁড়ে আসা রক্তিম রঙ যে গভীরভাবে তার গাল ছুঁয়ে দিয়েছে টের পেয়ে শিরায়-উপশিরায় ছলকে উঠল র-ক্ত। আলুথালু হয়ে গেল অভ্যন্তর। বিনা অনুমতিতে বুকে পড়তে লাগল চাবুকাঘাত। অদম্য অনুভূতিদের চাপে উৎকণ্ঠা হয়ে চোখজোড়া নিক্ষেপ করল সমুখে।

ইয়াজিদ ওর পানেই চেয়ে আছে বদ্ধদৃষ্টিতে। তার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। চুনের মতো সফেদ শার্টটা নিজের সত্তা হারিয়ে র**ক্তকমল রঙে রাঙিয়ে নিয়েছে নিজেকে। ছু**রিটা এখনও জায়গা দখল করে আছে হৃৎপিণ্ডে। শরীরের সব শক্তি জোগাড় করে সে যেন প্রাণপণ চেষ্টা করছে চোখ দুটি মেলে কেবল ওকে দেখতে। কিন্তু পারল না। ঢলে পড়ল সামনের দিকে, পাতার ওপর। তরুণিমা পাগলের মতো ছুটে যেতে চাইল কাছে। পা বাড়িয়েও থমকে গেল। জীবনের প্রতিটি দুঃখ এসে বাধা দিল তাকে,অদৃশ্য শিকল হয়ে পেঁচিয়ে ধরল পা দুটি। স্মরণ করাল ইয়াজিদ পাশবিক,পিশাচ, জানো--য়ার, খু**নী। চোখের সামনে ভাসল নিজের ক্ষত-বিক্ষত অতীত। মূর্তিমান হয়ে দাঁড়িয়ে দেখতে লাগল ভূমিতে পড়ে থাকা ইয়াজিদকে। তার চোখের পাতা নড়ছে, শরীর শক্তি হারালেও চোখ দুটি বুঝি এখনও তেজ হারায় নি। উন্মুখ হয়ে দেখতে চাইছে তরুণিমাকে। শুষ্ক পাতার গা ভিজতে লাগল তার বক্ষদেশের র***ক্তে।

তরুণিমার মনে হচ্ছে ব্যগ্র ওই দৃষ্টি তার গায়ে কাটা বিঁধিয়ে দিচ্ছে। চোখ সরিয়ে নিল তাৎক্ষণিক। কতগুলো পায়ের অস্থিরতার শব্দ এসে লাগল কানে। ভেজা, শুকনো পাতায় পা মাড়িয়ে দৌড়ে এলো সাব্বির, তার পেছন পেছন তিনজন গার্ড। তরুণিমা ওদের অকস্মাৎ আগমনে ঈষৎ নড়ে উঠল,তবে ভড়কাল না।

সাব্বির মাটিতে র***ক্তাক্ত হয়ে পড়ে থাকা ইয়াজিদের কাছে বসে আতঙ্কিত হয়ে ডাকল," স্যার। "
অরণ্য কুঠিরের দিকেই যাচ্ছিল সে গার্ডদের সাথে নিয়ে। দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে তার ভিতর একটি ভ--য় নৃত্য করে বেড়ায়। সেজন্য গার্ড সমেত সেদিকেই যাচ্ছিল ইয়াজিদের হুকুমে। অদূর থেকে আবছা আবছা ইয়াজিদকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে আসে এদিকে। ইয়াজিদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে হাত আঁকড়ে ধরল সাব্বিরের। সাব্বিরের নজরে পড়ল তার বুকের বা পাশে গাঁথা ছু--রিটায়। বুক মোচড় দিয়ে উঠল তার। তাকায় তরুণিমার দিক। হন্তদন্ত হয়ে প্রশ্ন করে,
" স্যারকে ছু-রি মে""রেছে কে?"
তিরের মতো ছুটে আসা প্রশ্নে তরুণিমা দিশেহারা হয়ে পড়ে। সহসা ধাতস্থ হয়ে নিস্তরঙ্গ গলায় দিয়ে দেয় স্বীকারোক্তি, " আমি। "
সাব্বির কাতর স্বরে উচ্চারণ করল," কেন?"
" এটার উত্তর আপনি জানেন, সাব্বির সাহেব। "
কথাটা বলে শেষ করা মাত্র দুজন গার্ড ঘিরে ধরল তরুণিমাকে। রিভলবার তাক করল ওর দিক। ইয়াজিদ কণ্ঠে শক্তি সঞ্চার করে দুর্বোধ্য গলায় বলল, " সরে দাঁড়াও। কেউ আ**ঘাত করবে না আমার তরুকে। "

আদেশ পেতেই বন্দুক নামিয়ে মাথা নত করে ফেলল গার্ড দুজন। সাব্বির একজন গার্ডকে পাঠিয়েছিল গাড়ি জঙ্গলের কাছে নিয়ে আসতে। তার সাথে আরও কয়েকজন গার্ড এসে হাজির হলে ব্যস্তসমস্ত হয়ে বলে," স্যারকে উঠাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। "
তিনজন এসে ইয়াজিদকে উঠাল। ইয়াজিদ তরুণিমাকে এক পল দেখে নিয়ে সাব্বিরকে কাছে ডেকে অস্পষ্ট স্বরে বলল,

" ইফ আই লাইভ,হোয়েন আই ওপেন মাই আইজ আই ওয়ান্ট টু সি মাই তরু। অর ইফ আই ডাই সেট হার ফ্রি। "

সাব্বির মাথা ওপর নিচ করে বলল," ওকে স্যার। "

তরুণিমা বিধ্বস্ত চোখে ইয়াজিদকে নিয়ে যাওয়া দেখল। নজরে বিঁধল, ইয়াজিদের নিভু নিভু চোখ দুটি তাতেই মত্ত।
ওর মধ্যে মায়ার প্রদীপ জ্বলল না একটুখানিও। সাব্বিরকে কাছে এসে দাঁড়াতে দেখে বলল," আমাকে ধরে নিয়ে যাবেন,এখন?"
সাব্বির গলার সুর নিচে রেখেই জানায়," আপনাকে আমাদের সাথে হসপিটালে যেতে হবে। যদি না চান তবে জোর করতে হবে। আর কেউ খারাপ হলে তাকে মে**রে ফেলা সমাধান হতে পারে না। "
তরুণিমা স্পষ্ট কণ্ঠে বলল," আমিও এমনটা ভাবতাম সাব্বির সাহেব। কিন্তু একটা মানুষ দোষী,নির্দোষ সবাইকে মা**রবে, সবার ওপর অবিচার করবে তা আপনি সহ্য করতে পারতেন? খারাপটাকেই যদি শেষ করে দেই পৃথিবীর অনেকগুলো মানুষ বেঁচে যাবে। "
সাব্বিরের বুকে চিনচিন করে ব্যথা ছড়িয়ে গেল। সে মানছে,তার স্যার বিকারগ্রস্ত, ফলস্বরূপ স্যারের মৃ**ত্যু সে কখনোই চায় না।
" আমাদের সাথে চলুন। "
তরুণিমা "না" বোধক শব্দখানি উচ্চারণ করতে সময় লাগল না। চিরায়ত বোকা বোকা স্বভাবের সাব্বির তার স্যারের জন্য কঠোর হতে সময় নিল না,
" আপনি যদি না জান তবে আপনাকে বাধ্য করানোর জন্য আমাদের অন্য স্টেপ নিতে হবে। "
" মে**রে ফেলবেন? "
"না। আপনাকে মা--রার সাধ্য আমাদের নেই। আপনি আমাদের স্যারের জন্য মূল্যবান। প্রয়োজনে প্রাণ দিয়েও এখন আমাদের আপনাকে আগলে রাখতে হবে। "
অতি সামান্য বিরতি দিয়ে পুনর্বার বলল সে," আপনি না গেলে আমরা আপনার ভাইকে চাকরিচ্যুত করতে বাধ্য হব। "
তরুণিমার অধরে অবজ্ঞার হাসি ফুটে উঠল," আপনিও আপনার স্যারের পথে যাচ্ছেন, সাব্বির সাহেব। "
সাব্বির নত মস্তকে বলল," স্যারের আদেশ পালন করার জন্য এ মুহূর্তে আমি এটা করতে দুবার ভাবব না। স্যার, চোখ মেলেই আপনাকে দেখতে চায়। "

তরুণিমার বুকে কম্পন ছড়াল ধুপধাপ। তার পুরোনো অনুভূতিদের জিততে দিবে না ও, অতিক্রম করতে দিবে না সীমারেখা। দুর্বল হয়ে লুটিয়ে পড়বে না মাটিতে। পরিবার যতই দূরে ঠেলে দিক তাকে,তার কাছে তার পরিবারই প্রিয়। ভাইয়ের চাকরি চলে গেলে সমস্ত পরিবার না খেয়ে ম**রতে হবে। বিপাকে পড়ে সম্মতি প্রকাশ করে, " যাব। তার আগে আমাকে বলুন কাইফ ভাইয়ের সাথে কী করেছেন আপনারা?"
" উনার চিকিৎসা চলছে। ছেড়ে দেওয়া হবে কাল। "
জবাবটা শুনে তরুণিমা পাতার ওপর পা ফেলে সম্মুখে হাঁটতে লাগল। তার সামনে দুজন গার্ড। পেছনে দুজন গার্ড ও সাব্বির। দীর্ঘাকৃতির বৃক্ষরাজি দিয়ে সজ্জিত গহীন অটবির মধ্যে শুকনো পত্রে মর্মর শব্দ তোলে এগিয়ে যাচ্ছে তরুণিমা। তাকে ঘিরে থাকা মানুষগুলো অনুভব করাচ্ছে সে বোধহয় জেলখানার কয়েদি।

মিডিয়ার চোখ বাঁচিয়ে কোনোক্রমে হাসপাতালে আনা হলো ইয়াজিদকে। তার আহত হবার গুঞ্জন মিডিয়া জগতে ছড়িয়ে পড়লে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। বহু কষ্টে হাসপাতাল কর্তৃপক্ষকে ম্যানেজ করে সাব্বির ব্যাপারটা যেন কোনোভাবেই বাহিরে না যায়। তরুণিমাকে সাব্বির ওটির সামনে পাতা আসনে বসতে বলল। তরুণিমা সেখানে বসে এলোমেলো চোখ ফেলল চতুর্দিকে। কর্ণপাতে এলো ডাক্তারের মলিন কণ্ঠ,
" ছু-রি হৃৎপিণ্ডের গভীরে ঢুকে নি। তবে অতিরিক্ত র**ক্তক্ষরণের জন্য সবকিছু ভীষণ জটিল হয়ে যেতে পারে। বলা যায় চান্স ফিফটি ফিফটি। "

সাব্বিরকে বলা ডাক্তারের কথাগুলো শুনে তরুণিমা ভালো-মন্দ,সুখ-অসুখ কিছুই অনুভব করতে পারল না। আচ্ছা,তার সকল অনুভূতিরা সমানতালে ভোঁতা হয়ে যায় নি তো? আসার পথেই সাব্বির ইয়াজিদের বাবা-মাকে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়েছিল, পাশাপাশি হাসপাতালের ঠিকানা৷ ঘন্টার আধা সময় পেরিয়ে গেলে উদভ্রান্ত হয়ে হাসপাতালে আসেন আশফাক খান ও তানিয়া খান। উনাদের দেখে অগ্রসর হয় সাব্বির। সে কিছু বলবার সময় পেল না, উলটো রাগের মুখে পড়ল। আশফাক খান তার কলার চেপে ধরলেন,
" কে মে-রেছে আমার ছেলেকে?"
তানিয়া খান তরুণিমাকে করিডোরের একপাশে দেখে তার কাছে এগিয়ে যেতে লাগলেন। সাব্বিরের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলেন উনি। ফিরে এসে সাব্বিরের সামনে দাঁড়াতেই তার আর্তনাদে মিশেল কণ্ঠে গলে বেরিয়ে এলো প্রশ্নাত্মক বাক্য," কে মে***রেছে? "
সাব্বির চেয়েও লুকাতে পারে নি। নিরুপায় হয়ে উত্তর দেয়," তরুণিমা ম্যাম। "
তানিয়া খান বাকরুদ্ধ হয়ে পড়লেন। কথা বলার শক্তি খুঁজেও নাগালে পেলেন না। ফ্যালফ্যাল চোখে শুধু দেখতে থাকলেন তরুণিমাকে। আশফাক খান ক্রোধান্বিত দৃষ্টিতে চেয়ে এগিয়ে গেলেন তরুণিমার দিক। উনাকে দেখে তরুণিমা বসা থেকে উঠে দাঁড়াল। এতক্ষণের সব শব্দ, বাক্য তার কানে এসেছে অনায়াসে। শ্বশুরের গম্ভীর, রোষানলে পোড়া কণ্ঠও এলো তার কানে,
" তুমি আমার ছেলেকে মা**রতে চেয়েছ কেন?"
তরুণিমা চোখ তুলে চাইল। তার চোখে প্রাণ নেই, তেজ নেই, বিরাজ করে আছে বিবর্ণতা। অনুজ্জ্বল কণ্ঠে জবাব দিল,
" এত এত কারণের মাঝে,কোনটা বলব?"
হেয়ালি জবাবে আশফাক খান তেতেপুড়ে উঠলেন জোরদার। ধমকে উঠলেন," তোমাকে আমি পুলিশে দিব। "
বলেই তিনি কল দিলেন থানায়। সাব্বির আঁতকে উঠল। তরুণিমার কিছু হলে ইয়াজিদ সুস্থ হয়ে আস্ত রাখবে না তাকে। ছুটে এসে অনুরোধ করে উনাকে,
" এমনটা করবেন না, স্যার। ইয়াজিদ স্যার জানতে পারলে খারাপ কিছু হয়ে যাবে। "
আশফাক খান শুনলেন না, ধমকালেন, " তুমি চুপ থাকো। এই মেয়ে আমার ছেলের খু***নী। ওর সাথে কী করব না করব তুমি বলে দিবে?"
সাব্বির চুপসে গেল। সে তো বেতনভুক্ত কর্মচারী। অনুরোধ ছাড়া আর কিছুই করা তার সাধ্যে নেই। অপারেশন থিয়েটারের সমুখে দাঁড়িয়ে তানিয়া খান সব দেখছেন, শুনছেন। তাঁর চোখ থেকে অঝোরে জল ঝরছে। এই সংসারের জন্য, ইয়াজিদের জন্য কী করেন নি তিনি! সোনালি অতীত ফেলে এলেন সুদূর আমেরিকায়, মনের সর্ব সুখ ত্যাগ করে ইয়াজিদকে গর্ভে নিয়ে তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার শক্তি ফিরে পেলেন। সেই শক্তি গুটি কয়েক বছরেই নিষ্ফলে গেল। কেন হলো এমনটা? অভিশাপে!

পুলিশ চলে আসল কয়েক মিনিটের মাথায়। এদিকটায় জনমানবের উপস্থিতি কম হওয়ায় তেমন শোরগোল হলো না। পুলিশকে দেখে সাব্বির ফের আশফাক খানকে বুঝাতে চেষ্টা করল ব্যাপক। লাভ হলো না। মহিলা পুলিশ কনস্টেবল যখন তরুণিমাকে ধরে নিয়ে যেতে লাগল তরুণিমার কষ্ট হলো না, বুক কাঁপল না। মনে হলো সে দোষ করেছে শাস্তি তাকে ভোগ করতেই হবে। সাব্বির এলো সঙ্গে সঙ্গে। পুলিশ অফিসারকে বলল,
" লিসেন অফিসার, আপনি তো আমাকে চেনেন। উনি প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদ এর ওয়াইফ। এভাবে তাকে নিয়ে গেলে মিডিয়া পাড়ায় হট্টগোল বেঁধে যাবে। স্যারের হুঁশ না আসা পর্যন্ত উনাকে কোনো ধরনের আঘাত করবেন না। আর আমাদের লয়ার থানায় যাবে এখুনি। "

পুলিশ অফিসার ইয়াজিদ ও আশফাক খান, বাপ-ছেলে দুজনেরই পরিচিত। শুটিংয়ে কোনো ধরনের ভেজালের মুখোমুখি হলে ইয়াজিদ প্রায়শই যোগাযোগ করতেন তার সাথে। বিনিময়ে মোটা অংকের টাকা মন প্রফুল্ল করে দিত তার। তরুণিমাকে এমনভাবে বাহিরে নিয়ে গেলেন,সে যে আ**সামী এমনটা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। অপারেশন শেষেও আইসিইউতে রাখা হয় ইয়াজিদকে। অবস্থা বেগতিক বলে জানায় ডাক্তার। আশফাক খান ছেলেকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবেন বলে জানান স্পষ্ট সুরে। ডাক্তার তাকে সবুর করতে বলেন। আজকের রাতটা অপেক্ষা করতে বললেন।

সাব্বির উকিল নিয়ে থানায় আসে। এসেই তরুণিমাকে দেখতে চায় সে। একজন পুলিশ কনস্টেবল তাকে নিয়ে যায় হাজতের নিকটস্থে। চার পায়া একটি বড়ো চৌকির ওপর মাথা নত করে বসেছিল তরুণিমা। লোহার কারাগারে বন্দি তরুণিমাকে দেখে সাব্বিরের মন খারাপ হয়ে গেল। কিছু না বলে ওদিক থেকে চলে আসে ও। পুলিশ অফিসার উকিলকে জানায়, ইয়াজিদের বাবা মা***র্ডার কেস ফাইল করেছেন। এটা থেকে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই। একমাত্র ইয়াজিদের স্বীকারোক্তিই তরুণিমাকে মুক্তি দিতে পারবে। ওদিকে আশফাক খান লাগাতার ফোন করছেন তাকে। ছেলের মৃ**ত্যু হওয়ার জন্য অপেক্ষা করে থাকতে পারবেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবেন বলে তোড়জোর শুরু করে দিয়েছেন। সাব্বিরকে থ্রেটও দিয়েছেন, যদি সে তরুণিমাকে বাঁচানোর সাহস করে তার পরিণামও ভয়াবহ হবে। জরুরি তলবে, ইয়াজিদ এর কাগজপত্র তৈরি করতে উপায়হীন হয়ে থানায় রেখে যেতে হয় তরুণিমাকে।

তরুণিমা দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুঁজে রেখেছে। পিপীলিকার মতো ধীরে ধীরে হেঁটে তার শ্রবণপথের পথিক হলো একটি করুণ, শঙ্কিত স্বর,
" তরুণিমা। এখানে কী করছ তুমি?"
পরিশ্রান্ত চক্ষুযুগলকে টেনে মেলল সে। লোহার শিকের অপরান্তে চেনা মানুষকে দেখে এগিয়ে আসল। শিকে হাত রেখে বলল,
" কারাগারে মানুষ কী করে,তানভীর ভাই?"
তানভীরের বুক ব্যথা করছে। কোনোমতেই তার সামনে থাকা মেয়েটার দিকে নজর রাখতে পারছে না সে। সব জেনেশুনেই এখানে এসেছে সে। তবুও প্রশ্নটা কেন করেছে জানেনা। শুধু জানে, আসামী রূপে তরুণিমাকে সহ্য করতে পারছে না। তরুণিমা কোনো অন্যায় করে নি। একটা মেয়ে কতটা যাতনা সইলে তার স্বামীর বুকে ছু-রি চালায় এই প্রশ্নের উত্তর কি পৃথিবীর স্বার্থপর মানুষগুলো জানে?

সুইয়ের মতো একটি যন্ত্রণা তার ভিতরটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। খোলা চুলের আড়াল থেকে উঁকি দেওয়া লাল বর্ণ দেখে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল," তোমার গালে কী হয়েছে? "
গালের একপাশ ঢেকে রেখেছে স্বাধীনতা পাওয়া অলকচূর্ণগুলো। তরুণিমা সেগুলো সরিয়ে নির্বিঘ্নে প্রতুত্তর করে," ইয়াজিদের বুক চিঁড়ে আসা র--ক্ত। "
তানভীর দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করল। তার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে নিদারুণ। সেও হাত রাখল শিকে।
" তুমি কেন শয়**তানটাকে মা--রতে গেলে, তরুণিমা?"
তরুণিমার কণ্ঠ স্বাভাবিক, " উনি আমার জীবনের দুঃখের গল্পটা শুরু করেছিল, আমি সেটার সমাপ্তি টেনে দিলাম। "
রিনরিনে স্বরে ডাকল," তানভীর ভাই। "
তানভীর সচকিত নজরে তাকাল। এই প্রথম তরুণিমা এত মোলায়েম স্বরে ডাকল তাকে। সাড়া দিল ব্যগ্র গলায়," বলো। "
" আজ মনে হচ্ছে বুকের ওপর থেকে পাথরটা সরে গেছে। কারাগারে বন্দি হয়েও নিজেকে মুক্ত মনে হচ্ছে। আমাকে এখানে থেকে বের করার চেষ্টা করবেন না প্লিজ। এখানে ইয়াজিদ নেই, আমার শান্তি আছে। ওই নরপিশাচের মৃ-ত্যু হবে কি-না আমি জানিনা৷ তবে এই কারাগার আমাকে ওই ন**রপিশাচের সান্নিধ্য থেকে মুক্তি দিয়েছে। "

তানভীর নির্বাক হয়ে রইল। তার পেছনে এসে দাঁড়াল সাদিক সাহেব। ভরাট কণ্ঠে বলে উঠলেন,
" আমি তোমাকে বের করে তানভীরের সাথে দূরে কোথাও পাঠিয়ে দিব। ওই ছেলে বেঁচে গেলেও তোমাকে খুঁজে পাবে না। সব পিছুটান ফেলে তুমি ওখানে ভালো থাকবে, মা। "

#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন