ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 28

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব_____২৮

ছেলে ও স্বামী তরুণিমাকে কারামুক্ত করার জন্যে দৌড়ঝাঁপ করতে দেখে শিল্পী বেগমের মস্তিষ্কের ভেতর বারুদ বিস্ফোরক হতে থাকে। তরুণিমাকে কাচের মতো চূর্ণবিচূর্ণ করে ফেলতে মনস্পৃহা জাগে তাঁর। প্রাতঃকালে খাবারের টেবিলে নাস্তা সারার সময়টুকুতে কল আসে সাদিক সাহেবের ফোনে। কলটা করে সাব্বির। তরুণিমার স্বজন বলতে সাদিক সাহেবই আছেন, যিনি কিয়ৎ পরিমাণ হলেও তাকে স্নেহ করে। আশফাক খানের আদেশে থানা ছাড়তে হলে তরুণিমার কাছে কাউকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। সেই ভাবনাতেই সাদিক সাহেবকে কল করা। নাস্তা শেষ করে উঠতে নিলে সমস্ত ঘটনা হড়হড় করে কর্ণপাত হলে তানভীরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কয়েক ঘন্টা পর ফিরে আসেন দুজনেই কৃষ্ণাভ মেঘাচ্ছন্ন চেহারা নিয়ে। স্বামী ও সন্তানের ঘনঘটা মুখাবয়ব দেখে আঁচ করলেন তরুণিমাকে ছাড়ানো যায় নি। মেয়েটার খারাপ তিনি চান নি, কিন্তু উনার স্বার্থপর মন চাইছে ম**রে যাক মেয়েটা, বেঁচে যাবে তানভীর ও উনার সংসার।

ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে সাদিক সাহেব সোফায় বসে পড়লেন, তার সাথে বসলেন তানভীর। তাদের পানির গ্লাস এগিয়ে দিলেন শিল্পী বেগম। সংশয়যুক্ত গলায় প্রশ্ন করলেন স্বামীর দিকে চেয়ে,
" ছাড়া পেয়েছে মেয়েটা?"
সাদিক সাহেব হতাশা নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন," না। কেস টা জটিল। "
সুযোগ পেয়ে তরুণিমাকে ছোটো করতে ভুললেন না উনি," নিজের স্বামীকে খু***ন করতে চেয়েছে, ছাড়া পাওয়া কি সহজ হবে! ছেলেটা ম--রে গেলে ফাঁ**সিও হতে পারে। "
তানভীর মেজাজ ঠান্ডা রাখতে পারল না। দমাতে পারল না রোষ। ক্রুদ্ধ স্বরযন্ত্র," মা!"
কেঁপে উঠলেন শিল্পী বেগম, সাদিক সাহেব উভয়েই। তামাভ্র চেহারায় র**ক্তিম বর্ণ উনাদের চোখ এড়িয়ে যেতে পারল না। ছেলের ক্রোধান্বিত রূপ দেখে কণ্ঠনালি নড়ে উঠল নিস্তেজে,
" ওই মেয়ের জন্য তুই আমাকে ধমকাচ্ছিস?"
তানভীর চোখ বুঁজে রাগ দমনের সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত হলো। তা সত্ত্বেও বশ মানাতে পারল না হুট করে জাগ্রত হওয়া গোঁয়ার রাগটাকে। মায়ের দিকে চেয়ে কটকটে স্বরে বলল,
" ওই মেয়েটাকে এভাবে বলার অধিকারও তোমার নেই, মা। চতুর্যার স্বামী খারাপ হলে, সে তার স্বামীকে মা--রলে তুমি কী বলতে? নিশ্চয় বলতে তোমার মেয়ে পরিস্থিতির স্বীকার, তার স্বামী ভালো না। অন্যের মেয়ের বেলায় সেটা বুঝতে পারছ না কেন? তরুণিমা ভালো মেয়ে, ও ভালো থাকা ডিজার্ভ করে। আমি ওকে ছাড়িয়ে নিয়ে তোমাদের থেকে দূরে নিয়ে যাব, যেন তোমাদের মতো মানুষ ওকে আর কষ্ট দিতে না পারে। "
শিল্পীর মুখে বিস্ময়সূচক চিহ্ন ফোটল আলোকের গতিতে। প্রশ্ন করলেন সরব,
" তুই ওকে সাথে নিয়ে যাবি মানে? পাগল হয়ে গেছিস? তানভীরের আব্বা, আপনি কিছু বলছেন না কেন? সমাজ আমাদের মুখে থু থু মা**রবে। আমার ছেলে অন্যের বউয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, কীভাবে মুখ দেখাব আমরা মানুষকে?"
সাদিক সাহেব নরম হলেন না স্ত্রীর প্রতি। নির্মম ও বিশদভাবে মনের কথা উপস্থাপন করলেন স্ত্রীর সম্মুখ," তানভীর যা করছে ঠিক করছে। "
" তানভীরের আব্বা!" কুণ্ঠিত হয়ে পড়লেন শিল্পী। দিগবিদিক শূন্য উপলব্ধি করলেন স্বামীর আচরণে। ঠোঁটে আঁচল চেপে চলে গেলেন রান্নাঘরের দিকে। তানভীরের অভ্যন্তর থেকে দুঃখপীড়িত নিঃশ্বাস পড়ল বাহিরে। বাবার দিকে চাইল করুণ চোখে। তার কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন সাদিক সাহেব,
" তোমার মা তোমাকে অত্যধিক ভালোবাসতে গিয়ে অন্যের কষ্ট বুঝতে পারছে না। ঠিক হয়ে যাবে। "
তানভীর নৈঃশব্দ্যকে আপন করে নিয়ে বাবার হাতের ওপর হাত রাখল। সে ভাবছে অন্য কথা। তার বুকের ভেতরের আকাশটায় কালো কালো মেঘ জমিয়ে দিয়েছে তরুণিমা। বাবার প্রস্তাবনায় সরাসরি ' না ' বললেও ' আমি এখানেই ঠিক আছি ' এই জবাবের মধ্যে নাকচ শব্দখানা অবলীলায় খুঁজে পেল সে। বাবা তাকে বুঝিয়ে বলেছে, তরুণিমা নামের মেয়েটার আত্মসম্মানবোধ একটু বেশিই। এত সহজে তার সাথে দূরে কোথাও যাওয়ার প্রস্তাবে রাজি হবে না। আপাতত, তাকে ছাড়ানোর চেষ্টায় লেগে থাকতে হবে পুরোদমে।

কয়েক ঘন্টার ব্যবধানে ইয়াজিদের আহত হবার সংবাদ পৌঁছে গেল মিডিয়ার হাতে। গুনগুন ধ্বনিতে ছেয়ে গেল মিডিয়া পাড়া। খবরের হেডলাইন হলো " প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদ ছু--রির আঘাতে আইসিইউতে চিকিৎসারত। " সাব্বিরের মুঠোফোনে কল আসতে লাগল লাগাতার। অতিশয় ভেজালের মধ্যেও সাব্বির কল রিসিভ করল। ত্বরিত গলায় বলল,
" বলুন, ডিরেক্টর সাহেব। "
ফুয়াদ ব্যগ্রতার সহিত বলে উঠল," ইয়াজিদ স্যার নাকি হসপিটালে এডমিট? শুনলাম, তাকে খু**ন করার চেষ্টা করেছে কেউ? "
কপালে ভাঁজ পড়ল সাব্বিরের। দুই ভ্রুয়ের মাঝখানে কুঞ্চিত রেখা। সন্দিহান গলা, " কে বলেছে আপনাকে?"
" কে বলবে? নিউজে বলছে। সব জায়গায় এই সংবাদ। "
ডিরেক্টর ফুয়াদকে আর কিছু বলতে না দিয়ে সাব্বির ফোনে নিউজ দেখল। বাতাসের মতো ছড়িয়ে পড়েছে ইয়াজিদের আহত হওয়ার বার্তা। কে বা কারা তাকে খু**ন করার মতো বর্বর চেষ্টা চালিয়েছে তার শা**স্তি চান সবাই।

সাব্বিরের সারা শরীর স্তম্ভিত হয়ে গেল। মস্তিষ্ক একেবারেই শূন্য। এত সাবধানতা অবলম্বন করার পরও এই সংবাদ কীভাবে গুঞ্জরন হয়ে গেল বুঝতে পারছে না সে। কোনোভাবে যদি মানুষজন জেনে যায় আসামী তরুণিমা, তবে তার জীবনটাও দুর্বিষহ হয়ে উঠবে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলল সে। তারা চিন্তিত সুরে বলল,
" আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবুও খবরটা ছড়িয়ে গেল। "
সাব্বির কিছু বলতে পারল না তাদের। এমন খবর লুকানো দুঃসাধ্য। কারণ, হাসপাতালে অনেক মানুষেরই আনাগোনা হয়ে থাকে। লুকাতে চেয়েছিল তরুণিমার কথা ভেবে, তাকে বাঁচাতে। তারপরেও বাঁচানো যেত তাকে,যদি না আশফাক খান জেলে পাঠিয়ে দিতেন। কে আ-ঘাত করেছে সেটা বের করা মানুষের জন্য এখন সহজতর হয়ে যাবে। সাব্বিরের বুদ্ধি ক্ষয়ে এসেছে। কোনো কৌশল বৃত্তি করতে পারছে না সে। আশফাক খান তার কোনো কথাই আমলে নিচ্ছেন না। ওদিকে তরুণিমাকেও ছাড়িয়ে আনতে পারছে না জেল থেকে। সারাদিন,রাত হাসপাতালে কাটিয়ে বাসায় চলে এলো। ইয়াজিদকে কাল বিকেলে সিঙ্গাপুর নিয়ে যাবে বলে সিদ্ধান্ত হলো। নিজের এপার্টমেন্টের দুয়ারের তালা গায়েব দেখে চমকালো না সে। এই তালার দুইটা চাবির একটি আছে তার প্রিয়তমার নিকট। কলিংবেল বাজালে সুন্দর মুখশ্রীর একটি মেয়ে দরজা খুলে দিল৷ পরনে তার হলুট রঙের সেলোয়ার-কামিজ। সাব্বির ঘরে ঢুকে দরজার এক কোণে পাতা টুলে বসে জুতোর ফিতে খুলতে খুলতে জানতে চাইল অবসাদগ্রস্ত কণ্ঠে,
" কখন এলে, মীরা?"
" সন্ধ্যার দিকেই এসেছি। তোমাকে অনেকগুলো কল ও ম্যাসেজও করেছি। দেখো নি। "
অভিমানী মুখে বলল মীরা। সাব্বির সর্বদা বোকাসোকা ভাবভঙ্গির হলেও কষ্ট তার চেহারাকে,সত্তাকে কাবু করতে পারে বিনা পরিশ্রমে।
মীরা হতবাক স্বরে প্রশ্ন করল," কী হয়েছে তোমার? "
" নিউজ দেখো নি? "
" হ্যাঁ, এজন্যই এলাম তোমার কাছে। কী অবস্থা এখন তোমার স্যারের? আর কে তাকে মা**রতে চাইল?"
" উনার বউ। "
ঠোঁট দুটো একে অপরকে ছেড়ে আলগা হয়ে গেল মীরার," কী বলো! কেন মা**রল নিজের স্বামীকে?"
" তার জায়গায় থাকলে তুমিও বোধহয় এমনটাই করতে মীরা। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, স্যার সুস্থ হলে আমি তাকে কী জবাব দিব? "
" মেয়েটা তোমার স্যারকে মে-রেছে, জেলে গিয়েছে এতে কেন জবাবদিহিতা করতে হবে?"
মীরার অবাক গলা শুনে সাব্বির একটু হেসে বলল," কারণ, মেয়েটা স্যারের ভালোবাসা। তার ভালোবাসার কিছু হলে কাউকে ছাড়বে না সে। "
মীরা ভয়াতুর কণ্ঠে বলে, " যেভাবে হোক ছাড়িয়ে আনো উনাকে। "
" পারছি না। স্যারই পারবে তরুণিমা ম্যামকে রক্ষা করতে। কিন্তু স্যারের হুঁশ ফিরছে না। কাল সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হবে। স্যার,বাংলাদেশ থেকে চলে গেলে তরুণিমা ম্যামকে বাঁচানোটা আরও কঠিন হয়ে যাবে। "
মীরা সাব্বিরের হাত ধরে দাঁড়িয়ে রইল। তার মনে দাগ কাটছে আ-ঘাত করার পরও ইয়াজিদের ভালোবাসার মানুষকে আগলে রাখতে বলার ব্যাপারখানা।

কি অদ্ভুত! যে আঘাত করল তাকেই চাই ইয়াজিদের। কত বেহায়া মন মানুষের! ভালোবাসার মতো শক্তিশালী অ-স্ত্রই বুঝি পারে শক্তপোক্ত, ক্ষমতাশালী মানুষকে বেহায়া বানাতে, পরাজিত করতে!

বিপদের ওপর বিপদ চলছে তানভীরের জীবনে। সারা রাত্তির নির্ঘুম কেটেছে তার। রজনীর গভীরে খবর এলো তার নানা স্ট্রোক করেছেন,অবস্থা সংকটপূর্ণ। বাবা-মা, চতুর্যা সবাইকে নিয়ে ছুটতে হলো তার নানার বাড়িতে। পৌঁছে দিয়ে নানা ভাইকে দেখে সে চলে আসবে বলে ভাবনা তৈরি করে। তরুণিমার কথা ভেবে যেতে ইচ্ছে না হলে পরমুহূর্তে মন বলল শয্যাশায়ী নানা ভাইকে দেখে না আসাটা বড্ডই বেমানান হয়ে যাবে। ইতোমধ্যে ইয়াজিদের হাসপাতালের ভর্তির খবরে গরম চারিদিক। তরুণিমাকে কিছুতেই আর ভেজালে পড়তে দিবে না সে। ফিরে আসবে জলদি।

সাব্বিরের চোখে ঘুম ধরা দিয়েছিল রাত্তির অবসান ও ভোরের সূচনা হবার লগ্নে। ঘড়ির কাটা মাপলে ঘন্টা দুয়েক তার ঘুম হয়েছে বোধহয়। তার মধ্যে শরীরে ঝাঁকুনি টের পেল। কেউ খুব জোরসে ঝাঁকাচ্ছে তাকে ঘুম থেকে তোলার জন্য। চোখ খুলে আতঙ্কগ্রস্ত মীরাকে দেখে দুর্বল দেহ টেনেই ঘুম থেকে উঠে বসল।
" কী হয়েছে? "
মীরা মোবাইলের স্ক্রিন সামনে তুলে ধরল। চোখে যেটুকুন ঘুম অবশিষ্ট ছিল সেটাও তুলোর মতো ফড়ফড় করে উড়ে গিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে দেখল আবারও। ভীত ও চিন্তিত হয়ে গেল বাহির, ভিতর৷
" কে করল এটা!"
মীরা ধপ করে বিছানায় বসে বলল, " আমিও বুঝতে পারছি না। এখন কী হবে?"
সাব্বির বিছানা ছাড়ল। বলল,
" আমিও বুঝতে পারছি না, মীরা। হসপিটালে যেতে হবে আমার। স্যারের হুঁশ ফিরল কিনা জানতে হবে। কিছুতেই পাবলিককে জানতে দেওয়া যাবে না যে, তরুণিমা ম্যামই স্যারের বউ। "
মীরা মোবাইলে রেখে ক্লজেট থেকে সাব্বিরের প্যান্ট-শার্ট বের করে দিচ্ছে। সাব্বিরের সাথে তার প্রেম স্কুল জীবন থেকে। পরিবারের শত নিষেধাজ্ঞা সত্ত্বেও সাব্বিরকেই স্বামী হিসেবে গ্রহণ করেছে সে। প্রায়শই সাব্বির তার বসের গল্প করে। ইয়াজিদ এর প্রতি তার একটা শ্রদ্ধার জায়গা আছে। মীরাও চায় সাব্বিরের চাওয়া পূর্ণ হোক। ইয়াজিদ সুস্থ হয়ে উঠুক জলদি।

এসব কে করছে সাব্বির তাকে ধরতে পারছে না। আজ সকালেই খবরে এলো ইয়াজিদ গোপনে বিয়ে করেছে, তাকে খু***ন করার চেষ্টা করেছে তারই সেই বউ। কেন এবং সেই মেয়েটি কে তা এখনও জানা যায় নি। পুলিশ অফিসারের সাথে কথা বলল সে। অনুরোধ করল, তরুণিমার তথ্য যেন কোনো সাংবাদিককে না দেওয়া হয় আর কেউ যেন না জানতে পারে তরুণিমাই প্রডিউসার ইয়াজিদের বউ। এত এত বাজে খবরের মাঝে হাসপাতালে এসে একটি খুশির সংবাদ পেল সে। ইয়াজিদের জ্ঞান ফিরে এসেছে। যেহেতু অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কা মুক্ত নয়,তার সাথে কাউকে দেখা করতে দেওয়া হয় নি এখনও।

অনেক অনুরোধের পর ডাক্তার তানিয়া খানকে অনুমতি দিলেন ছেলের সাথে দেখা করার। আইসিইউর দরজা ঠেলে অন্দরে ঢুকলেন তিনি। মুহূর্তেই নোনতা জল চলে এলো তার দু চোখে। ইয়াজিদের উদোম বুকের উপরিভাগ সাদা ব্যান্ডেজে মোড়ানো। বুকের বা পাশটায় ব্যান্ডেজের ওপর দিয়ে ছোপ ছোপ র--ক্ত ভেসে আছে। দুর্বল চোখে মাকে দেখে আস্তে করে প্রশ্ন করল,
" তরু কোথায়?"
ছেলের মুখে প্রথমেই তরুণিমার নাম শুনে গলা শুকিয়ে গেল তানিয়া খানের৷ জবাব দিতে পারলেন না। ইয়াজিদ চোখ ছোট করে তাকিয়ে রইল মায়ের দিকে। উত্তর না পেয়ে ধৈর্য্য ধরে রাখতে পারল না সে। মায়ের হাত চেপে প্রশ্ন করল,
" আমার তরু কোথায়?"
তানিয়া খান ভয় পেয়ে গেলেন," ততততরু আছে, রিলেক্স হও প্লিজ। "
" কোথায় তরু? কোথায় আছে? আই ওয়ান্ট টু সি হার। "
গলা চড়তে লাগল ইয়াজিদের। বুকের ব্যথায় কাতরাতেও লাগল সেই সঙ্গে। তানিয়া খান ছেলেকে শান্ত করার প্রয়াস করলেন,
" ও আছে। প্লিজ তুমি শান্ত হও। তোমার অবস্থা ভালো না।"
ইয়াজিদ থামল না। উঁচু স্বরে চিল্লিয়ে উঠল,
" সাব্বির কোথায়? কোথায় ওই হারামজাদাটা? আমি বলেছিলাম না চোখ খুললে আমি শুধু তরুকে দেখতে চাই? কোথায় রেখেছে আমার তরুকে? সে কেন নেই আমার সামনে?"
ভিতর থেকে শোরগোলের আওয়াজ পেয়ে হৃৎস্পন্দন গতি হারাল সকলের। আশফাক খান, সাব্বির দৌড়ে গেল সেদিকে। সাব্বিরকে দেখে ইয়াজিদের গলার তেজ বেড়ে গেল দ্বিগুণ," তরুর সাথে কী করেছিস? কই সে? তোর সাথে নেই কেন?"
হাতের ক্যানোলা খুলে জমিনে ছুঁড়ে ফেলল সে। র--ক্তে লাল হয়ে গেল হাতটা। মাটিতে নেমে দাঁড়াতেই শরীর মৃদু টললেও এগিয়ে গিয়ে সাব্বিরের চিবুকে ঘুষি বসিয়ে হিসহিসিয়ে বলল,
" কথা বলছিস না কেন?"
সাব্বির কাতর স্বরে বলল," আপনি শান্ত হোন স্যার। আমি বলছি। "
ইয়াজিদ থামল না। তাকে আবার মে**রে বসল।
" তরু কোথায় বল। "
ডাক্তার, নার্সরাও ছুটে এসেছে কক্ষে। তাকে ধরে থামাতে চেষ্টা করছে। পেরে উঠছে না কেউ। ওই মেয়েটাকে দেখতে চাওয়ার জন্য এমন পাগলামি কেন করছে বুঝতে পারছেন না আশফাক খান। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন,
" ওই মেয়েটা জেলে। "

ইয়াজিদ তক্ষুনি সাব্বিরকে মা**রা থামিয়ে দিল। অবিশ্বাস্য চোখে তাকাল বাবার দিকে। তার বাবা তার তরুণিমাকে জেলে পাঠিয়েছে! তার মানসিক হাল বিগড়ে যেতে লাগল ক্রমশ। আশেপাশে চোখ বুলিয়ে বেডের পাশে থাকা ঢাকনা বিহীন কলমের সূচালো অংশটা দিয়ে আঘাত করতে উদ্যত হলো আশফাক খানকে। তানিয়া খান চিৎকার দিয়ে উঠলেন। আশফাক খান জমে গেলেন ভয়ে। সাব্বির,ডাক্তার জাপটে ধরল তাকে আটকানোর চেষ্টায়। আশফাক খান ভীতসন্ত্রস্ত চক্ষে ছেলের দিকে তাকালেন। ইয়াজিদের হাত থেকে কলমটা পড়ে গেছে। টকটকে লাল হয়ে র--ক্তবর্ণ ধারণ করেছে তার চোখ দুটি। ছটফট করতে করতে চিৎকার করে,

" কেন আপনি জেলে দিলেন ওকে,কেন?"
আশফাক খান কম্পনরত কণ্ঠে বলেন," মেয়েটা তোমাকে মা--রতে চেয়েছিল। "
ইয়াজিদ পরাক্রমশালী কণ্ঠে, উচ্চ রবে বলে," মা-রুক সে। আমাকে হাজার বার মা-রুক ও। মে-রে ফেলুক আমার তরু আমাকে। তরু আমাকে মা-রতে চাইলে আমি ওর হাতে ম-রতে রাজি, হারতে রাজি। শুনছেন আপনি? আই ওয়ান্ট মাই তরু। শি ইজ মাই লাভ। "
________________
তরুণিমা গুটিশুটি মে-রে বসেছিল। একজন মহিলা কনস্টেবল এসে জানাল," আজ তোমাকে আদালতে তোলা হবে। "
বক্ষস্থল কেঁপে উঠল ওর। আদালতে তুলতে হবে কেন? তাকে এভাবেই শা--স্তি দেওয়া যায় না? আদালতে তুললে যে তার মা ও ভাই জেনে যাবে। তাদের মান সম্মান চলে গেলে! মা-ভাই তো আবার তাকে দোষারোপ করবে।

#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন