#শত_ ডানার_ প্রজাপতি
#urme prema (sajiana monir )
পার্ট : ৩৪
সোফায় দুপা উঠিয়ে মুভি দেখছি । হাতে চিপসের প্যাকেট ।ঘড়ির কাটা দশের দিকে । আস্তে আস্তে রাত গভীরতর হচ্ছে । শীতের রাত দশটা বাজতেই অনেক রাত । কিছুক্ষণ পূর্বেই রাতের খাবার শেষ করেছি ।কিছুই ভালো লাগছে না । সবকিছু কেমন জানো খালি খালি লাগছে । ভার্সিটি থেকে অগ্নির সাথে ঝগড়া করে এসেছি । যদিও এটাকে ঝগড়া বলেনা । আমি একাই চিৎকার চেঁচামেচি করে এসেছি । অগ্নি বাধ্য ছেলের মত চুপ ছিলো শুধু মাথা নাড়িয়েছে ।রাগের বসে যাতা বলে এসেছি । নিহার রাগ সব অগ্নির উপর ঢেলেছি ।সারাদিন একবারের জন্যও অগ্নিকে ফোন দেই নি । না অগ্নিকে ফোন দেওয়ার সুযোগ দিয়েছি । ফোন বন্ধ করে রেখেছি । অগ্নি আপুর ফোনে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছে । আমি কথা বলেনি । কিন্তু এখন খুব কষ্ট লাগছে । বুকটা খালি খালি লাগছে । তাই মনকে ভুলিয়ে রাখতে মুভি দেখছি । কিন্তু এতেও বিশেষ কোনো লাভ হচ্ছে না । মন শুধু অগ্নি অগ্নি করছে ।
হ্ঠাৎ ডোর বেলটা বেজে উঠে । এতো রাতে কে আসলো । মনে খানিকটা সন্দেহ সৃষ্টি হয় । আমি এসব ভাবতে ভাবতেই দরজার দিকে পা বাড়াই । কিন্তু তার আগেই মামী দরজা খুলার জন্য পা বাড়িয়েছে । আমি মামীর পিছন পিছন যাই । দরজার সামনে যেতেই চোখ কপালে । অগ্নি দাড়িয়ে আছে । মুখে একগাল প্লাস্টিক হাসি নিয়ে । মামী ও এতো রাতে অগ্নি দেখে বেশ অবাক । মামী ভয়ে ভয়ে অগ্নি কে জিগ্যেস করেন ,
- "বাবা এতো রাতে তুমি এখানে ! মানে বাড়িতে সব ঠিক ঠাক আছে বাবা । "
- "জি আন্টি সব ঠিক আছে । একটা কাজে এদিকে এসেছিলাম । ফিরতে রাত হয়ে গেল তাই ভাবলাম আজ রাত এখানে থেকে যাই ।আজ কাল যা অবস্থা বলা যায়না কখন কি হয়ে যায় । "
- "কত রাত হয়েছে । দেশের যা অবস্থা । যাক বাবা বেশ ভালো করেছো এসেছো। "
আমি মামী আর অগ্নির আহ্লাদী দেখে হা করে আছি । এটা কোনো রাত ? মাত্রই তো রাত দশটা বাজে । অগ্নির জন্য তো মাত্র সন্ধ্যা হলো । আর ভয় ? অগ্নির সাথে ভয়ের দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই । এই যে মুখের ভোলাভালা প্লাস্টিক হাসিটা । এই হাসির পিছনে রাক্ষসরাজ অগ্নি লুকিয়ে আছে । অগ্নি ফুলফর্মে এসেছে আমাকে শায়েস্তা করতে তা আমি বেশ বুঝচ্ছি । উনার আড়চোখের ক্রুদ্ধ দৃষ্টি আমাকে তা ঠিক বুঝিয়ে দিচ্ছে । এই দৃষ্টি আমাকে বলছে "হুর ,একবার শুধু হাতের মুঠোয় পাই তোমাকে আমি চাটনি করবো "
মামী যেতেই মামীর আঁচল ধরে পিছনে পিছনে চলে যাই।এখানে থাকা মানে বিপদ । মামী সব খাবার গরম করে দেয় । আমি তা টেবিলে এনে সাজাই । অগ্নি মামার সাথে ড্রইংরুমে কথা বলছে । অগ্নির এসেছে শুনে মামা ঘুম থেকে উঠে এসেছে । মামীর কথা মত অগ্নিকে খাবার টেবিলে ডেকে আনি । অগ্নি তখনো আমার দিকে রাগী চোখে তাকিয়ে । মামী চলে যেতেই অগ্নি ক্রুদ্ধস্বরে বললেন ,
- "খায়িয়ে দেও "
আমি আমতা আমতা স্বরে বলি ,
- "কে আমি? "
- "এখানে কি অন্য কেউ আছে ? "
- "ইয়ে মানে বলছিলাম কি ,,,মানে আর কি ,,"
- "তোমার কোনো বাহানা চলবে না । যা বলেছি তা করো । মামা বাড়িতে এসে খুব পাখনা গজিয়েছে তাই না? আজ সব পাখনা কাটবো । "
আমি আর কোনো কথা বলিনা অগ্নির কথা মত তাকে খায়িয়ে দেই । অগ্নি বেশ তৃপ্তির সাথে খাচ্ছে ।
___________________________
ডিনার শেষ করে রুমে আসতেই দেখি পুরো রুম অন্ধকার । অগ্নি কোথায় গেলো ? লাইটের কাছে যেতেই ঠাস করে দরজা বন্ধ হওয়ার আওয়াজ কানে আসে । আমি কেঁপে উঠি । পিছন থেকে অগ্নি আমার হাত মোচড় দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরেছে । আমি ছাড়ানোর চেষ্টা করলাম না । এতে কোনো লাভ হবে না । অগ্নি আমার কানের কাছে মুখ গুজে দাঁতে দাঁত চেপে বললেন,
- "খুব সাহস বেড়ে গেছে তাই না ? সকাল থেকে ফোন বন্ধ করে রেখেছো । কোনো খোঁজ খবর নেই । কি আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? খুব আনন্দ হয় ? এই যে সারাদিন আমি ছটফট করছি। না খেয়ে পাগল পাগল হয়ে ফোন করছি । কষ্ট পাচ্ছি এসব খুব ভালো লাগছে তাই না ? "
অগ্নির কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে । না জানি এই লোক রেগে কি করে । আমি আমতা আমতা করে বলি,
- "এভাবে রেগে যাচ্ছেন কেন । আমিও তো আপনার উপর রেগেছিলাম । তাইতো ফোন অফ করে রেখেছি । "
- "আচ্ছা তা কেন শুনি ? কি অপরাধ আমার ?আমি কি নেহাকে বলেছি আয় আমাকে জড়িয়ে ধর !
আমি কিন্তু এখনো আগের অগ্নিই আছি । নিজের জিনিস নিজের কাছে কি করে রাখতে হয় খুব ভালো করে জানি । মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মামা বাড়িতে আসতে দিয়েছি । আমার মাথা বিগড়ে দিলে তুলে নিয়ে যাবো । সারাজীবনেদ জন্য মামা বাড়িতে আসা বন্ধ ! "
আমি মিনমিন করে বলি ,
- "স্যরি তো "
অগ্নি কোনো কথা না বলেই পিছন থেকে আমার ঘাড়ে মুখ ডুবায় । অগ্নির প্রত্যেকটা ঘনঘন ভারী নিশ্বাসে আমি কেঁপে উঠছি । চোখ বন্ধ করে খুব শক্ত করে গলার লকেট টা চেপে ধরেছি ।দুজনের মাঝে নীরবতা । শুধু নিশ্বাসের ভারী শব্দ কানে বাজছে ।আমি কিছু বুঝে উঠার আগেই হুট করেই অগ্নি কোলে তুলে নিয়ে বারান্দার দিকে অগ্রসর হয় । আমি চোখ বন্ধ করে অগ্নির বুকে মাথা হেলিয়ে দেই । অগ্নি আমাকে কোলে নিয়েই বারান্দার রেলিং ঘেষে দাড়ায় । কুয়াশায় ঘেরা চারদিক । ঠান্ডা আবহাওয়া । শীত পুরো শরীর শিরশির করছে। খানিক উষ্ণতার আশায় অগ্নির সাথে আরো গভীর ভাবে জড়িয়ে যাই । উপরের দিকে তাকিয়ে দেখি অগ্নির মাতাল দৃষ্টি আমার দিকে । আমি লজ্জায় চোখ নামিয়ে নেই । অগ্নি আদুরে গলায় বললেন ,
- "এই দূরত্ব আর সহে না । কালই সাথে করে নিয়ে যাবো । "
- "কেন টিনেজারদের মত প্রেম করার ভূত ঘাড় থেকে নেমে গেছে ? "
অগ্নি আমার নাকে নিজের নাক ঘষে আহ্লাদী স্বরে বললেন ,
- "হুম ,এখন নিজের বউয়ের মত ভালোবাসতে ইচ্ছে করে । সারাদিন বুকের সাথে এভাবে জড়িয়ে রেখে ভালোবাসি বলতে ইচ্ছে করে । "
- "তাই? আর কি কি করতে ইচ্ছে করে ? "
- "উমমম পুতুলের মত সাজিয়ে রেখে সারাক্ষণ ড্যাবড্যাব করে দেখতে ইচ্ছে করে । তোমার এই সুন্দর হাত দুটো তে চুমু খেতে ইচ্ছে করে আর....."
অগ্নিকে আর কিছু বলার সুযোগ দেই না মুখ চেপে ধরি । অগ্নি আমার হাতের চুমু খেয়ে বলে ,
- "তুমি তো জানতে চাইলে "
- "তাই বলে এসব কিছু বলবেন ? সত্যি আগ্নি ,আপনি লাগামহীন হয়ে গেছেন । "
- "আমার কি দোষ সবকিছুর জন্য তুমিই দায়ী । "
- "বাহ! সব দোষ নন্দ ঘোষ । আমি কি করলাম ? "
- "হুম তোমারি তো দোষ ! এই যে আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছো । সারাক্ষণ তুমিই মাথায় ঘুরঘুর করো । তুমিহীন পাগল পাগল হয়ে যাচ্ছি ।
কাল কিন্তু তুমি আমার সাথে বাড়ি ফিরছো! "
- "অগ্নি শুনুন না কাল না দুদিন পর যাই? "
অগ্নি বাচ্চাদের মত নাক ফুলিয়ে বায়না ধরে বললেন ,
- "না না তুমি কালই আমার সাথে যাবে "
- "আমি কাল চলে গেলে আপু একা হয়ে যাবে । আপু প্রেগন্যান্ট আপুর পাশে সর্বদা কাউকে প্রয়োজন । আপুকে রেখে যাওয়া কি ঠিক হবে ? মামী একা কতদিক সামলাবে ? "
- "তাই বলে স্বামী কে এভাবে কষ্ট দিবে ? তোমার কি চোখে পড়ছেনা আমি সারাক্ষণ তুমিহীন ছটফট করছি । "
- "দুইটা দিনই তো !"
অগ্নি মুখ ফুলিয়ে বললেন ,
- "তোমার যা ইচ্ছে করো "
আমার মাথায় দুষ্টু বুদ্ধি আসে । অগ্নির গালে টুপ করে চুমু দিয়ে দেই । অগ্নি আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে । আমার থেকে এমনটা আশা করেনি । আমি লাজুক হেসে অগ্নির বুকে মুখ লুকাই । অগ্নি বাঁকা হেসে বলে ,
- "তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো সুন্দরী । এবার এই ভুলের শাস্তি তো তোমাকে পেতে হবে ! "
- "আপনার সব শাস্তি শিরোধার্য। মরন ও! "
- "হুম মারবো তো বটে । কিন্তু বিষে না মধুতে । "
আমি লজ্জায় জর্জরিত হয়ে যাচ্ছি । অগ্নি আমাকে নিয়ে রুমের দিকে পা বাড়াচ্ছে ।এবার না থাকবে কোনো সংকোচবোধ ,না থাকবে কোনো বাঁধা । প্রেমের এক নতুন অধ্যায় শুরু হবে । কিন্তু অতীত কি আদো পিছু ছাড়বে ?
চলবে ....❤️
প্লিজ সবাই সবার মতামত জানাবেন । ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন 😊😊😊।