#পর্ব_০৮
#হাওয়ায়_সুরগান
#Sharmin_Shaajh_Nur
আরহান যখন মায়া কে টেনে গাড়ির সামনের দিক টায় নিয়ে যাচ্ছিল ঠিক তখনি তার ফোনটা কর্কস আওয়াজ তুলে বেজে উঠে। বিরক্তিতে 'চ' উচ্চারণ করে সে। স্থির হয়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে, আর অপর হাতে মায়ার হাতখানা শক্ত করে ধরে রাখে। ছেড়ে দেয় না হাতখানা যেন ছেড়ে দিলেই পাখি ফুরত হয়ে যাবে। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করলে আরহানের শক্তি যেন আরো বেড়ে যায়। সে মায়া কে নিয়ে রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে। মায়া কান পেতেছে তবুও ওপাশের আওয়াজ শুনতে পায় না সে। শুধু আরহান উত্তরে বলে,
__আমি বলেছি না...
কথা সম্পূর্ণ না করেই থেমে যায় সে। ওপাশের কথা শুনে মুখটা কঠিন হয়ে যায় তার। মায়া তিক্ষ্ণ চোখে দেখে আরহান কে আবার নিজেই মুখ ভেংচি কাটে। আরহান বিরক্তিকর কন্ঠে বলে,
__শা*..
শব্দ টা সম্পূর্ণ করে না সে। মায়ার দিকে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে তিক্ষ্ণ গলায় বলে,
__তোকে বলছিলাম না, যা হবে কাল? আমি কি বলেছি আসব না বা কিছু করব না? মধ্যরাতে তামাশা নাকি। ফোন রাখ। আমি খুবই ক্লান্ত সঙ্গে ব্যক্তিগত কাজে ব্যস্ত। এ নিয়ে কিন্তু তিনবার ফোন এসেছে, আর একবার আসলে তোর খবর আছে"।
খট করেই ফোন কেটে দিল আরহান। ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ছে সে। মায়া ওর দিকে তাকিয়ে পাশ থেকে সামনে আসল। আরহান নিজেও ফোন টা আবার পকেটে রেখে, পকেটে হাত রেখেই মায়ার চোখে চোখ মেলায় তবে কিছু বলে না। মায়া আরহান কে ঘুরে ঘুরে দেখে আঙ্গুল তুলে বলে,
__এই! এই আপনি গা*লি দিতে যাচ্ছিলেন তাই না? শা**লা বলতে যাচ্ছিলেন না? হাহা আমাকে কি বোকা মনেহয়? আমি জানি"।
আরহান অবাক না হয়ে পকেট থেকে হাত বের করে তর্জনী আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে। বাঁকা হেসে হঠাৎ ই মায়ার তোলা আঙ্গুল টা শক্ত করে ধরে নামিয়ে বলে,
__হ্যাঁ জানি তো, তুমি অনেক কিছুই জানো। তো আমাকে একটু বলবে ঠিক কি কি জানো তুমি"?
__আপনাকে কেন বলব? আপনি! আরহান সাইফ চৌধুরীর শেষমেশ এত অধঃপতন"?
__কি বলেন তো মেরি জান। সবি আপনার সঙ্গ দোষে"।
__এই বেশিই হয়ে যাচ্ছে কিন্তু! একদম ফ্রি হতে আসবেন না। আপনাকে...
__চুপ"।
ধমকে উঠল আরহান। মায়া তাতেই চুপ। আরহান আচানক মায়ার হাত ছেড়ে দুইহাত ওর ঘারের উপর তুলল। মায়ার লম্বা সিল্কি চুলগুলো সব মুঠো করে কিছুটা টেনে ধরল। ব্যাথা পেল মায়া। আরহান বেশিক্ষণ স্থায়ী করল না সেই ব্যাথা। দুহাতে চুলগুলো পেঁচিয়ে দাঁতে দাঁত চিপে চিবিয়ে চিবিয়ে বলল,
__তোমার চুল সবসময় খোলা থাকে কেন হ্যাঁ? যখন দেখি তখনি খোলা। কেঁটে দিলে কেমন লাগবে হু"?
__আমার চুল আমার মর্জি। আমার খোলা রাখতে ভালো লাগে তাই রাখি। আপনার কি? চুল ছাড়ুন"।
__একদম ত্যাড়ামি করবে না মায়া। কিভাবে সিধে করতে হয় আমার কিন্তু খুব ভালো করে জানা আছে। (তারপর চুলগুলো ছেড়ে) এরপর বাহিরে বের হলে যেন চুল খোলা না দেখতে হয়। চলো"।
__কেন? আপনার কি আমার এত সুন্দর চুল পছন্দ নয় মেরি হাসবেন্ড? হুহ..."?
কেমন অন্যরকম গলায় টেনে টেনে নরম স্বরে বলল মায়া। ন্যাকামির সুর কিছুটা। আরহান কপাল কুঁচকে তাকাল ওর দিকে। মেয়ের মতলব বুঝতে পেরে নিজেও ঠোঁটে হাসি টেনে তাল মিলিয়ে বলল,
__কেন লাগবে না ওয়াইফি? কত সুন্দর লাগে তোমাকে। এই সরু লম্বা খোলা চুলে পেত্নি সাজেও বেশ লাগে। সুন্দর একখানা পেত্নি, প্রেমে পরার মতো"।
মায়া যেন ক্ষেপে গেল। ঝটপট করতে করতে বলল,
__ছাড়েন, ছাড়েন বলছি। আমি পেত্নি? তো আপনি কি? আর একটা পেত্নি কে তাহলে ওয়াইফ করার প্রয়োজন টা কি"?
__বাই এনি চান্স,তোমার কি হাসবেন্ডের থেকে প্রশংসা শোনার ইচ্ছা ছিল"।
__কিসের হাসবেন্ড? কার হাসবেন্ড? ওটা কোনো বিয়ে ছিল? কোথাকার কাদের জন্য জোরপূর্বক করতে হলো"।
গাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল আরহান। মায়ার দিকে একটু হেলে এসে যথেষ্ট নিচু গলায় বলল,
__কিন্তু কালেমা পড়ে বিয়েটা তো হয়েছিল তাই না? এখন কি আমি বিয়ে করা বউ রেখে নিকাহ করে নিয়ে আসব নাকি, আজব"!
__তো করুন না। কে বারণ করেছে? যান"।
__থাপ্পড় চিন? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। গাড়িতে উঠো"।
__আপনি বেয়াদব"।
__বেয়াদবির কি দেখছ তুমি? আমার বাড়ি এসো তখন দেখিয়ে দিব। সবার সামনে ঢাক ঢোল পিটিয়ে না জেতে চাইলে তুলে নিয়ে যাওয়ার মতোন অধিকার আর ক্ষমতা দুটোয় আছে আমার। গাড়িতে উঠো"।
__ক্ষমতা ধুয়ে ধুয়ে পানি খা"।
বিরবির করল মায়া। আরহান আবারো ধমকে উঠল।
__কি হলো"?
মায়া নড়াচড়া করল না। আরহান চোখ বন্ধ করে ভেতরে রাতের হীম শীতল বাতাস টেনে নিল। এ মেয়ে কে ধমকানো ছাড়া কাজ করানোর যায় না, এখন ধমকেও কাজ হয় না। সে বেশ সংযত হয়ে বলল,
__গাড়িতে উঠো মায়া। রাত অনেক হয়েছে, তামাশাও অনেক হয়েছে। আমার আরামের ঘুম ন/ষ্ট করেছো তুমি। এখন বেশি ত্যাড়ামি করলে ভালো হবে না কিন্তু"।
মায়া আর কোনো কথা না বলে রাগ রাগ ভাব নিয়ে উঠে বসল। আলহান ঘুরে যেয়ে অপর পাশে বসলে মায়া নিজে নিজেই কি যেন বিরবির করে একটু আড় চোখে তাকাল আরহানের দিকে। বলল,
__আমার গাড়ির কি হবে"?
__আমাকে কি মনে হয় তোমার"?
__ফাউল লোক"।
__তাহলে থাক এখানেই তোমার গাড়ি। ন/র্দ/মা/য় যাক"।
__সঙ্গে আপনি যেতে পারেন না"?
__যেতে পারি তবে তোমাকে নিয়ে। বউ ছাড়া তো মন টিকবে না, তাই না"?
__আপনার জানের ভ*য় নেই"?
__ভ*য় নেই কারণ জান টা তুমি। আর তুমি যা স্বার্থপর"।
চলবে....
[গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ]